ইস্টবেঙ্গল ভক্তদের নিশানা করে কড়া হুঁশিয়ারি ‘ইস্টার্ন ড্রাগনর্সে’র

Odisha FC

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) আগামী শুক্রবার ইস্টবেঙ্গল এফসি বনাম ওড়িশা এফসি (Odisha FC) ম্যাচ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে।ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ৫০-৬০ হাজার ভক্তের সামনে হোম গ্রাউণ্ড থেকে সেশনের প্রথম জয় ছিনিয়ে আনতে পারবে টিম ইস্টবেঙ্গল এই নিয়ে ভক্তদের মধ্যে উৎকণ্ঠার শেষ নেই।

এই উৎকণ্ঠা আরও বাড়িয়ে তুলেছে ওড়িশা এফসির করা একটি পোস্ট,যা সোশাল মিডিয়াতে এই মুহুর্তে ভাইরাল। ভাইরাল ওই পোস্টের ক্যাপসনে লেখা,”আমাদের কলকাতা ভ্রমণের আগে কাজ করা 💯
#OdishaFC #AmaTeamAmaGame #The EasternDragons

ফুটবল মহলে ওড়িশা এফসি ‘ইস্টার্ন ড্রাগনর্স’ নামেও পরিচিত। তবে চলতি ISL মরসুমে ওড়িশা এফসি টিম নিজেদের শেষ ম্যাচ হেরে গিয়েছে হায়দরাবাদ এফসির কাছে ১-০ গোলে।

নিজামর্সদের কাছে হেরে গিয়ে ইস্টার্ন ড্রাগনর্স টিমের হেডকোচ জোসেফ গোম্বাউ সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, “এটা একটা খুব সমান লড়াই ছিল হায়দরাবাদ এফসি খুব ভালো দল। প্রথম দশ মিনিটে, আমরা খুব ধীর গতিতে শুরু করেছি এবং আমরা গোলটায় হার মেনেছি। এটাতে আমাদের কাজ করতে হবে, আমাদের আরও মনোযোগ দিয়ে গেম শুরু করতে হবে। এর পরেও, আমি মনে করি এটা একটা খুব সমান খেল আমাদের সুযোগ ছিল, আমরা একটু বেশি চাপ দিয়েছিলাম কারণ আমরা গোল করতে চাই এবং ফলাফল পেতে চাই।”

এখানেই থেমে না থেকে জোসেপ গোম্বাউ বলতে থাকেন, “দ্বিতীয়ার্ধের শেষ ভাগে হায়দরাবাদ এফসি লিড রক্ষা এবং আক্রমণের কথা ভাবছিল। এই লিগের অনেক খেলার মতো এটা ছিল সমান খেলা। এই লিগে দলের মানের মধ্যে খুব একটা পার্থক্য নেই। ছোট বিবরণ ফলাফল তাদের পক্ষে যেত একটা অ্যাকশনে” আত্ম সমালোচনার ভঙ্গিতে ওড়িশা এফসি কোচ সাংবাদিকদের জানান,”আমরা ভালোভাবে রক্ষণ করতে পারিনি এবং গোলটিতে হার মেনেছি। আমাদের জন্য ফিরে আসা কঠিন ছিল।”

হায়দরাবাদ এফসির সঙ্গে ওড়িশা এফসির ম্যাচ হয়েছে ৫ নভেম্বর, মাঝে অনেকটা সময় খেলার বাইরে রয়েছে ওড়িশা। হারের ক্ষত অনেকটাই শুকিয়ে এসেছে এবং জয়ের ক্ষিদেতে ছটফট করছে ইস্টার্ন ড্রাগনর্স। ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে তিন পয়েন্টকে ‘পাখির চোখ’ করে এগিয়ে আসছে সঙ্গে মাইন্ড গেমে ইস্টবেঙ্গল ভক্তদের কড়া হুঁশিয়ারি সাড়াশি আক্রমণ সানিয়ে লাল হলুদ ব্রিগেডকে বধ করতে এগিয়ে আসছে তাই এমন পোস্ট সোশাল মিডিয়াতে ওড়িশা এফসির।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ইস্টবেঙ্গল ভক্তদের নিশানা করে কড়া হুঁশিয়ারি ‘ইস্টার্ন ড্রাগনর্সে’র

ISL: ওড়িশার বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের

East Bengal started preparing

চার ম্যাচ হারের মুখ দেখার পর ইন্ডিয়ান সুপার লিগে (ISL) বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছে ইস্টবেঙ্গল এফসি। গত শুক্রবার সুনীল ছেত্রীদের ঘরের মাঠে হারিয়েছে টিম ইস্টবেঙ্গল।

লিগে লাল হলুদ শিবিরের পরের খেলা ওড়িশা এফসির বিরুদ্ধে ১৮ নভেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।এই ম্যাচের জন্য ইস্টবেঙ্গল খেলোয়াড়রা রবিবার প্র‍্যাকট্রিস সেশন শুরু করে দিয়েছে। নিজেদের টুইটার হ্যান্ডেলে এই প্র‍্যাকট্রিস সেশনের এক মুহুর্ত পোস্ট করে ক্যাপসনে লেখা ” অন্ধকারতম সময়েও সুখ পাওয়া যায়, যখন কেউ কেবল আলো জ্বালানোর কথা মনে রাখে।”
#জয়ইস্টবেঙ্গল #আমাগোমশাল “

ISL লিগ টেবলে ওড়িশা এফসি খুব একটা সুবিধা জনক অবস্থাতে নেই।৫ ম্যাচে ৩ টে জয় পেয়েছে এবং দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবলে পঞ্চম স্থানে ৯ পয়েন্ট নিয়ে। কলিঙ্গ ওয়ারিয়াসদের থেকে দুধাপ নীচে ইস্টবেঙ্গল এফসি লিগ টেবলে। দীপক টাংরিরা ৬ ম্যাচের মধ্যে দুই ম্যাচ জিতেছে, চার ম্যাচ হেরে গিয়েছে ৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে।

নিজেদের শেষ ম্যাচ ওড়িশা এফিসি খেলেছে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে এবং ওই ম্যাচ ১-০ গোলে হেরে গিয়েছে হায়দরাবাদ এফসির কাছে।এই ম্যাচ জয়ের ফলে ISL পয়েন্ট টেবলে টপার। ওড়িশা এফসির হেডকোচ জোসেপ গোম্বাউ’র টিমে পেদ্রো মার্টিন, ডিয়েগো মাউরিসিওর মতো খেলোয়াড় থাকা সত্ত্বেও তারা হায়দরাবাদকে নিজেদের ঘরের মাঠে হারাতে ব্যর্থ হয়েছে।

ফলে তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই কলিঙ্গ ওয়ারিসরা কলকাতায় পা রাখতে চলেছে তা বলাই চলে।অন্যদিকে, লাল হলুদ শিবির সেশনের দ্বিতীয় জয় পেয়ে অনেকটাই আত্মবিশ্বাসী।ঘরের মাঠে ভক্তদের সমর্থন সঙ্গে চলতি টাইটেলশিপে ঘরের মাঠে প্রথম জয় দেখার লক্ষ্যে ভক্তরা মাঠে ভিড় জমাবে।স্বভাবতই প্রত্যাশার চাপ থাকবে ইস্টবেঙ্গল ফুটবলারদের ওপর।আর ওড়িশা এফসি চাইবে যুবভারতীতে ঘরের মাঠে লাল হলুদ ভক্তদের চোখের সামনে ইস্টবেঙ্গলকে হারিয়ে তিন পয়েন্ট জোগাড়ের। ফলে দুদলের বল দখলের লড়াই হাড্ডাহাডি হতে চলেছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL: ওড়িশার বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের

East Bengal: ইভান গঞ্জালেসকে নিয়ে ইস্টবেঙ্গলের টুইট

East Bengal tweets about Ivan Gonzalez

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। বেঙ্গালুরু এফসিকে তাদেরই ঘরের মাঠ শ্রী ক্রান্তিরাভা স্টেডিয়ামে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল।

গোল না খেয়ে ম্যাচ রেজাল্ট ১-০-তে শেষ করার আনন্দে আত্মহারা লাল হলুদ ভক্তরা। তবে এই আনন্দের কুশীলব দলের ডিফেন্স লাইন তা মোটেও ভুলে গেলে চলবে না। খেলা শেষে ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টাটাইনের মুখেও টিমের ডিফেন্স লাইনের প্রশংসা শোনা গিয়েছে।

কনস্টাটাইনের ওই প্রশংসার সূত্রেই রবিবার দলের রক্ষণ ভাগের বিদেশী খেলোয়াড় ইভান গঞ্জালেসকে নিয়ে পোস্ট ভক্তদের মধ্যে কৌতুহল বাড়িয়ে তুলেছে।ওই পোস্টের ক্যাপসনে লেখা,”এটাই মাম্বা মানসিকতা!
#JoyEastBengal #BFCEBFC #HeroISL #আমাগোমশাল”

ওই পোস্টে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ইভান গঞ্জালেসের পারফরম্যান্স গ্রাফ নিখুঁতভাবে ইঞ্চিতে ইঞ্চিতে মেপে ব্যাখা করা হয়েছে ভক্তদের ট্যাকটিক্যাল গেম মানসিকতা বোঝানোর লক্ষ্যে।

প্রসঙ্গত,সুনীল ছেত্রীদের বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়ার পিছনে লাল হলুদ ডিফেন্স লাইনের বড় অবদান রয়েছে। আর তাই ভক্তদের মধ্যে ইস্টবেঙ্গল এফসি দলের ডিফেন্স লাইনের পরিচিতি ঘটাতে এবং দলের প্রতি আস্থা রাখার বার্তা দিতেই এই পোস্ট।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন East Bengal: ইভান গঞ্জালেসকে নিয়ে ইস্টবেঙ্গলের টুইট

ATK মোহনবাগানের টুইট ঘিরে ভক্তদের মধ্যে কৌতুহল তুঙ্গে

ATK Mohun Bagan

চলতি মাসের ১০ তারিখে, ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ATKমোহনবাগান ২-১ গোলে জিতেছে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। এই তিন পাওয়ার সুবাদে ইন্ডিয়ান সুপার লিগে (ISL) পয়েন্ট টেবলে দুই নম্বরে উঠে এসেছে সবুজ মেরুন শিবির।

এমন হাইপিচ পারফরম্যান্সের কারণে সবুজ মেরুন ভক্তরা লিগ টপার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে।ভক্তদের এই আবেগকে সম্মান জানিয়ে রবিবার ATKমোহনবাগানের টুইট পোস্ট সোশাল মিডিয়াতে আলোড়ন ফেলে দিয়েছে।এই টুইট পোস্টে দেখা যাচ্ছে দিমিত্রি পেট্রাটোস এবং দীপক টাংড়িকে।ওই টুইট পোস্টের ক্যাপসনে লেখা,”এই রবিবার আপনার পথে ভাল ভাইব পাঠানো হচ্ছে
#ATKMohunBagan #JoyMohunBagan # আমরাসবুজমুন “

হাইল্যান্ডারদের বিরুদ্ধে জয় গোটা মেরিনার্সদের আরও বেশি করে ভালো পারফর্ম করার জন্য মোটিভেট করেছে। ইন্ডিয়ান সুপার লিগে(ISL) এখনও ATKমোহনবাগান মুখোমুখি হয়নি হায়দরাবাদ এফসি এবং এফসি গোয়ার।নিজামর্সরা এখন লিগ টপার।৬ ম্যাচে ৫ টি খেলাতেই জয়ের মুখ দেখেছে হায়দরাবাদ এবং এক ম্যাচ হেরেছে করেছে। হায়দরাবাদ এফসি অন্যদিকে, এফসি গোয়া ৪ ম্যাচে তিনটে জিতেছে একটা হেরেছে করে লিগ টেবলে ৪ নম্বরে,পয়েন্ট টেবলে দুই-এ উঠে এসেছে মুম্বই সিটি এফসি তারা ৬ ম্যাচে তিন ম্যাচে জয় পেয়েছে আর সম সংখ্যক ম্যাচ ড্র করেছে। হায়দরাবাদ এবং এফসি গোয়া শক্ত গাট টুর্নামেন্টে। চ্যাম্পিয়নশিপের লড়াইতে টিকে থাকতে হলে এই দুই ম্যাচ জিততেই হবে মেরিনার্সদের।

২০ নভেম্বরএফসি গোয়ার বিরুদ্ধে খেলতে উড়ে যাবে ATKমোহনবাগান এবং এই মাসের ২৬ তারিখ লিস্টন কোলাসোরা যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ATK মোহনবাগানের টুইট ঘিরে ভক্তদের মধ্যে কৌতুহল তুঙ্গে

T 20 WC: ৩০ বছর পর প্রতিশোধ, ব্রিটিশদের ব্যাটে-বলে বধ পাকিস্তানিরা

কিংবদন্তি ইমরান খানের নজির ছুঁতে মরিয়া ছিলেন পাক অধিনায়ক বাবর আজম। তবে পারলেন না। ব্রিটিশরা ব্যাটে-বলে বধ করল পাকিস্তানকে (Pakistan) । ঠিক তিন দশক আগে যেভাবে বিশ্বকাপ ক্রিকেট পাকিস্তানের কাছে পরাজিত হয়েছিল (England) ইংল্যান্ড, একই মাঠে সেই পরাজয়ের বদলা হয়ে গেল টি টোয়েন্টি (T 20 WC) বিশ্বকাপে।

পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতেছে ইংল্যান্ড। 

পাকিস্তান রানার্স। পাকিস্তান জুড়ে হতাশা। টালমাটাল পাক রাজনীতির মাঝে বিশ্বকাপ জয়ের আগাম স্বপ্নের জাল বুনেছিলেন আম পাকিস্তানিরা। তাঁদের মনে ছিল ইমরান খানের (Imran Khan) হাতে ক্রিকেট বিশ্ব জয়ের ট্রফি। যে জয় ১৯৭১ সালে ভারতের সামনে অস্ত্র নামিয়ে দু-টুকরো হওয়ার বেদনা ভুলিয়েছিল পাকিস্তানিদের।

তিন দশক আগের ১৯৯২ সালের সেই মুহূর্ত-কচি কলাপাতা রঙের জার্সিধারী পাক ক্রিকেটের (Pakistan Cricket) পাশে চিরস্থায়ী হয়ে গেছিল ক্রিকেট বিশ্বকাপ জয়ের শিরোপা-তকমা। সেটা ছিল ফিফটি ফিফটি ক্রিকেট বিশ্বকাপ। এবার টি টোয়েন্টি।  সেই মেলবোর্ন। সেই পাকিস্তান বনাম ইংল্যান্ডের ফাইনাল ম্যাচ।

স্বাভাবিক নিয়মে সেদিনের বিশ্বকাপ জয়ী ইমরান খান ক্রিকেট ছেড়েছেন। তারপর নেমেছেন রাজনীতির বাইশ গজে। সেখানেও চ্যাম্পিয়ন হয়েছেন। নিজের দল তেহরিক ই ইনসাফকে পাকিস্তানের ক্ষমতার স্বাদ দিয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেটার অধিনায়ক থেকে প্রধানমন্ত্রী হওয়া-রাজনীতির এমন মারাত্মক পটপরিবর্তনের তিনিই একমাত্র নজিরধারী। আপাতত ক্ষমতা হারিয়ে ফের রাজপথে নেমে গুলি খেয়েছেন। প্রাণে বেঁচে ফের ক্ষমতা দখলের জন্য মিছিলে নেমেছেন।

পাকিস্তানের অন্দরে চলছে টালমাটাল পরিস্থিতি। ফের সামরিক আইন জারির প্রবল সম্ভাবনা। এই পরিস্থিতিতে পাক জনজীবনে ক্রিকেটের উত্তাপ লেগেছিল।  আপাতত রানার্স হয়েই দেশে ফেরার বিমান ধরবে পাক দল। আর বিশ্বজয়ী ক্রিকেট দল হিসেবে বাড়ি ফিরবেন ব্রিটিশরা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন T 20 WC: ৩০ বছর পর প্রতিশোধ, ব্রিটিশদের ব্যাটে-বলে বধ পাকিস্তানিরা

T 20 WC: ৩০ বছর পর প্রতিশোধ, ব্রিটিশদের ব্যাটে-বলে বধ পাকিস্তানিরা

কিংবদন্তি ইমরান খানের নজির ছুঁতে মরিয়া ছিলেন পাক অধিনায়ক বাবর আজম। তবে পারলেন না। ব্রিটিশরা ব্যাটে-বলে বধ করল পাকিস্তানকে (Pakistan) । ঠিক তিন দশক আগে যেভাবে বিশ্বকাপ ক্রিকেট পাকিস্তানের কাছে পরাজিত হয়েছিল (England) ইংল্যান্ড, একই মাঠে সেই পরাজয়ের বদলা হয়ে গেল টি টোয়েন্টি (T 20 WC) বিশ্বকাপে।

পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতেছে ইংল্যান্ড। 

পাকিস্তান রানার্স। পাকিস্তান জুড়ে হতাশা। টালমাটাল পাক রাজনীতির মাঝে বিশ্বকাপ জয়ের আগাম স্বপ্নের জাল বুনেছিলেন আম পাকিস্তানিরা। তাঁদের মনে ছিল ইমরান খানের (Imran Khan) হাতে ক্রিকেট বিশ্ব জয়ের ট্রফি। যে জয় ১৯৭১ সালে ভারতের সামনে অস্ত্র নামিয়ে দু-টুকরো হওয়ার বেদনা ভুলিয়েছিল পাকিস্তানিদের।

তিন দশক আগের ১৯৯২ সালের সেই মুহূর্ত-কচি কলাপাতা রঙের জার্সিধারী পাক ক্রিকেটের (Pakistan Cricket) পাশে চিরস্থায়ী হয়ে গেছিল ক্রিকেট বিশ্বকাপ জয়ের শিরোপা-তকমা। সেটা ছিল ফিফটি ফিফটি ক্রিকেট বিশ্বকাপ। এবার টি টোয়েন্টি।  সেই মেলবোর্ন। সেই পাকিস্তান বনাম ইংল্যান্ডের ফাইনাল ম্যাচ।

স্বাভাবিক নিয়মে সেদিনের বিশ্বকাপ জয়ী ইমরান খান ক্রিকেট ছেড়েছেন। তারপর নেমেছেন রাজনীতির বাইশ গজে। সেখানেও চ্যাম্পিয়ন হয়েছেন। নিজের দল তেহরিক ই ইনসাফকে পাকিস্তানের ক্ষমতার স্বাদ দিয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেটার অধিনায়ক থেকে প্রধানমন্ত্রী হওয়া-রাজনীতির এমন মারাত্মক পটপরিবর্তনের তিনিই একমাত্র নজিরধারী। আপাতত ক্ষমতা হারিয়ে ফের রাজপথে নেমে গুলি খেয়েছেন। প্রাণে বেঁচে ফের ক্ষমতা দখলের জন্য মিছিলে নেমেছেন।

পাকিস্তানের অন্দরে চলছে টালমাটাল পরিস্থিতি। ফের সামরিক আইন জারির প্রবল সম্ভাবনা। এই পরিস্থিতিতে পাক জনজীবনে ক্রিকেটের উত্তাপ লেগেছিল।  আপাতত রানার্স হয়েই দেশে ফেরার বিমান ধরবে পাক দল। আর বিশ্বজয়ী ক্রিকেট দল হিসেবে বাড়ি ফিরবেন ব্রিটিশরা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন T 20 WC: ৩০ বছর পর প্রতিশোধ, ব্রিটিশদের ব্যাটে-বলে বধ পাকিস্তানিরা

অঙ্কিত মুখার্জীকে নিয়ে ইস্টবেঙ্গলের চাঞ্চল্যকর টুইট

Ankit Mukherjee

লাল-হলুদ ব্রিগেডের ডিফেন্সের অন্যতম স্তম্ভ অঙ্কিত মুখার্জীকে নিয়ে রবিবার ইস্টবেঙ্গল এফসির টুইট পোস্ট ভক্তদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে।চার ম্যাচ হারের মুখ দেখার পর ইন্ডিয়ান সুপার লিগে (ISL) বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয় পেয়েছে ইস্টবেঙ্গল এফসি।

২০২২-২৩ ISL সেশনে ইস্টবেঙ্গলের এটা দ্বিতীয় জয়।সুনীল ছেত্রীদের বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়ার পিছনে লাল হলুদ ডিফেন্স লাইনের বড় অবদান রয়েছে। গোল না খেয়ে ম্যাচ রেজাল্ট ১-০-তে শেষ করার আনন্দে আত্মহারা ভক্তরা। কিন্তু এই আনন্দের কারিগর দলের ডিফেন্স লাইন তা ভুলে গেলে চলবে না।

এই কারণে রয় কৃষ্ণ উদান্ত সিংদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ডিফেন্ডার অঙ্কিত মুখার্জীর পারফরম্যান্স গ্রাফ পোস্ট করা হয়েছে সোশাল মিডিয়াতে। পরিসংখ্যান তুলে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে বিএফসির প্রতিটি ট্যাকটিক্যাল মুভকে ভেঙে চুরমার করেছে অঙ্কিত। তাই এদিন ইস্টবেঙ্গল এফসির এই টুইট পোস্ট টাইটেলশিপে উন্নতির বার্তা ভক্তদের কাছে পৌছে দিচ্ছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন অঙ্কিত মুখার্জীকে নিয়ে ইস্টবেঙ্গলের চাঞ্চল্যকর টুইট

অঙ্কিত মুখার্জীকে নিয়ে ইস্টবেঙ্গলের চাঞ্চল্যকর টুইট

Ankit Mukherjee

লাল-হলুদ ব্রিগেডের ডিফেন্সের অন্যতম স্তম্ভ অঙ্কিত মুখার্জীকে নিয়ে রবিবার ইস্টবেঙ্গল এফসির টুইট পোস্ট ভক্তদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে।চার ম্যাচ হারের মুখ দেখার পর ইন্ডিয়ান সুপার লিগে (ISL) বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয় পেয়েছে ইস্টবেঙ্গল এফসি।

২০২২-২৩ ISL সেশনে ইস্টবেঙ্গলের এটা দ্বিতীয় জয়।সুনীল ছেত্রীদের বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়ার পিছনে লাল হলুদ ডিফেন্স লাইনের বড় অবদান রয়েছে। গোল না খেয়ে ম্যাচ রেজাল্ট ১-০-তে শেষ করার আনন্দে আত্মহারা ভক্তরা। কিন্তু এই আনন্দের কারিগর দলের ডিফেন্স লাইন তা ভুলে গেলে চলবে না।

এই কারণে রয় কৃষ্ণ উদান্ত সিংদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ডিফেন্ডার অঙ্কিত মুখার্জীর পারফরম্যান্স গ্রাফ পোস্ট করা হয়েছে সোশাল মিডিয়াতে। পরিসংখ্যান তুলে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে বিএফসির প্রতিটি ট্যাকটিক্যাল মুভকে ভেঙে চুরমার করেছে অঙ্কিত। তাই এদিন ইস্টবেঙ্গল এফসির এই টুইট পোস্ট টাইটেলশিপে উন্নতির বার্তা ভক্তদের কাছে পৌছে দিচ্ছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন অঙ্কিত মুখার্জীকে নিয়ে ইস্টবেঙ্গলের চাঞ্চল্যকর টুইট

পুরোনো কৌশলে ফিরতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব? ক্ষুব্ধ সাদা কালো দর্শকরা

Mohammedan SC

মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) কি ফিরল সেই পুরোনো জমানাতে? ১১ নভেম্বর, গোকুলাম কেরালার এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হারের পর কিন্তু সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। কেরলের মাঠে ১-০ গোলে পরাজিত হয়ে ফিরছে মহামেডান।গত মরশুমের চ্যাম্পিয়ন দল গোকুলামের কাছে আই লিগের উদ্বোধনী ম্যাচেই হার গত বারের রানার্স মহামেডানের।

আইলিগের শুরুতেই দলের ফলাফলের থেকেও বেশি প্রশ্ন উঠছে দলের খেলা নিয়ে। আজ খেলেননি মহামেডান দলের প্রধান অস্ত্র মার্কো জোসেফ।আইলিগ শুরুর আগে উড়িষ্যাতে বাজি রুট টুর্নামেন্ট খেলতে গিয়ে চোট পান জোসেফ। আর এই কারণেই আইলিগে তাকে খেলতে দেখা যাচ্ছেনা। গোকুলামের বিরুদ্ধে দলের প্রথম একাদশে ছিলেন আরেক বিদেশি তারকা ফুটবলার দাউদা। তবে খবর অনুযায়ী তিনি খেলেছেন চোট নিয়েই।

প্রথম থেকে মাঠে ছিলেন বিদেশি নুরুদ্দিনও। তবে মহামেডান কোচ আন্দ্রে চের্নিশভ দুজনকেই খেলার মাঝে তুলে নিতে বাধ্য হন।অন্দরমহলের খবর অনুযায়ী, দুই ফুটবলাররেই ম্যাচ ফিটনেসের ঘাটতি রয়েছে।গত বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এক পয়েন্ট আনার চেষ্টাতেই খেলতে নেমেছিল সাদা কালো ব্রিগেড। কারণ কোচ চের্নিশভ আজ দল সাজিয়েছিলেন ওসেমানে এবং সাহির সাহিন এই দুই বিদেশি ডিফেন্ডার নিয়ে।

কোচের প্ল্যান বি হিসাবে দেখা যায় বিদেশি ডেমোলোকে স্ট্রাইকার করে দিয়েছেন তিনি। তার সঙ্গে জুড়ে দেওয়া হয় ওসেমানেকেও। সাহিনকেও ম্যাচের মাঝে আক্রমণে সামিল হতে দেখা যায়। রক্ষণ সামলাতে নামানো হয় ওয়েন ভাচকে। আজারুদ্দিনের মতন খেলোয়াড় থাকলেও তাকে নামানো হয়নি আক্রমণ বিভাগে।এমন পুরাতন জমানার খেলার কৌশলে ক্ষুব্ধ মহামেডান সমর্থকেরা। ক্লোজ ডোর অনুশীলন, দামি টিম হোটেলে বসবাস, এত কিছু সুবিধা দিচ্ছে মহামেডান দলের ম্যানেজমেন্ট। এত কিছু সুবিধা থাকা সত্ত্বেও দলের এমন ফলাফল ও খেলার ধরণে বেজায় ক্ষুব্ধ মহামেডান সমর্থকেরা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন পুরোনো কৌশলে ফিরতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব? ক্ষুব্ধ সাদা কালো দর্শকরা

World Cup: বিশ্বকাপ শুরুর আগে প্রয়োজনীয় টোটকা দিলেন মেসি

Messi

ফুটবল বিশ্বকাপ (World Cup) শুরু হতে বাকি আর এক সপ্তাহ। এবং এই বিশ্বকাপের অন্যতম দাবিদার আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি (Messi) সম্প্রতি জানিয়েছেন কাতার বিশ্বকাপে ভালো ফলাফলের জন্য প্রয়োজনীয় টোটকা।

২০১৪ ফিফা বিশ্বকাপে একটুর জন্য বিজেতা হতে পারেনি লিও মেসির দল। ফাইনালে জার্মানির কাছে অতিরিক্ত সময় গোটজের গোলে রানার্স আপ হয়েই মাঠ ছাড়তে হয় তাদের। তবে ২০১৪ এর সেই আর্জেন্টিনা দলের সাথে বর্তমান আর্জেন্টিনা দলের তুলনা করে ওলে সংবাদ মাধ্যমকে মেসি বলেছেন, ” ২০১৪ বিশ্বকাপে আমরা খুব ভাল খেলেছিলাম। এই অভিজ্ঞতা ভোলার মত নয়। আমি খুব উপভোগ করেছিলাম সেই বিশ্বকাপ এবং তখনই আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল যে প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ দল হিসাবে থাকতে হবে।”

এর সাথে ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বল বিজয়ী যোগ করেছেন, “এটিই আপনাকে আপনার গুরুত্বপূর্ণ লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে। আজ আমার মনে হয় ২০১৪ দলের সাথে এই দলের অনেক মিল রয়েছে।”২০২১ সালের কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনা ঐকবদ্ধ ভাবে বিশ্বকাপ জিততে পারবে কি না তা জানার জন্য অপেক্ষা করতেই হবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন World Cup: বিশ্বকাপ শুরুর আগে প্রয়োজনীয় টোটকা দিলেন মেসি

ICC Top 9: আইসিসির সেরা ৯: ভারতীয় দল থেকে সুযোগ পেলেন দুজন

ICC Top 9: Two got chances from Indian team

সেমিফাইনালে চূড়ান্ত ব্যর্থতার পরও বিশ্বকাপের সেরা ৯ (ICC Top 9) ক্রিকেটারের তালিকায় ভারত থেকে সুযোগ পেলেন দু’জন। ফাইনালের আগেই টুর্নামেন্টের সেরা ক্রিকেটার অর্থাৎ ম্যান অফ দ্য সিরিজের জন্য মনোনয়নের তালিকা প্রকাশ করল আইসিসি। ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য প্রাথমিকভাবে ৯ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে থেকেই ভোটাভুটির মাধ্যমে বেছে নেওয়া হবে টুর্নামেন্টের সেরাদের।

আইসিসি জানিয়েছে, এই ৯ জনকে শুধু ব্যক্তিগত পারফরম্যান্সের উপর ভিত্তি করে বেছে নেওয়া হয়নি। মাপকাঠি হিসাবে দলের জয়ে এদের অবদানও বিচার করা হয়েছে। আর তাতেই দু’জন ভারতীয় সুযোগ পেয়েছেন। তাঁরা হলেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। আসলে ভারত বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও এই দুই তারকাই নজরকাড়া পারফরম্যান্স করেছেন। সেকারণেই এদের এই তালিকায় রাখা হয়েছে। তালিকায় রয়েছেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার। জস বাটলার, অ্যালেক্স হেলস এবং স্যাম কুরান। পাকিস্তান থেকে তালিকায় রয়েছেন শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি। এছাড়া জিম্বাবোয়ের সিকান্দার রাজা এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা রয়েছেন আইসিসির প্রকাশ করা সেরাদের তালিকায়।

কোহলি বিশ্বকাপের আগে সেভাবে ফর্মে না থাকলেও বিশ্বকাপের শুরুতেই নিজের পুরনো ছন্দে ধরা দেন। ৬ ম্যাচে ২৯৬ রান করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। মোট চারটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। এর মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর খেলা ৮২ রানের ইনিংস রীতিমতো প্রশংসনীয়। কোহলির পাশাপাশি সূর্যকুমার যাদবও নজর কেড়েছেন এবারের বিশ্বকাপে। ৬ ম্যাচে ২৩৯ রান করেছেন ভারতের মিস্টার ৩৬০। সূর্যর স্ট্রাইক রেট টুর্নামেন্টের অন্যতম সেরা। ১৮৯.৬৮ স্ট্রাইক রেটে এই রান করেছেন তিনি। ভারতের এই দুই ব্যাটারের কেউ শেষ পর্যন্ত টুর্নামেন্ট সেরা হতে পারেন কিনা, সেটাই দেখার।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ICC Top 9: আইসিসির সেরা ৯: ভারতীয় দল থেকে সুযোগ পেলেন দুজন

ডার্বি ম্যাচে মৃত সমর্থককে জয় উৎসর্গ করতে চাই: স্টিফেন কনস্টাটাইন

Stephen Constantine

চলতি ইন্ডিয়ান সুপার লিগের ২০২২-২৩ সেশনের প্রথম লেগের ডার্বি ম্যাচ হয়েছিল ২৯ অক্টোবর। হাইপ্রেসার ওই গেম চলাকালীন যুবভারতী স্টেডিয়ামের গ্যালারিতে মৃত্যু হয় ইস্টবেঙ্গল (East Bengal) ভক্ত জয়শঙ্কর সাহার। দেশের ফুটবল মহল জুড়ে শোকের ছায়া নেমে আসে।

ডার্বি ম্যাচ চলাকালীন ইস্টবেঙ্গল ভক্তের এই অকাল প্রয়াণ নাড়িয়ে দিয়েছে টিম ইস্টবেঙ্গলকে।গত শুক্রবার, চলতি টাইটেলশিপে দ্বিতীয় জয় এসেছে লাল হলুদ শিবিরে। ঘরের মাঠ শ্রী ক্রান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি ১-০গোলে।খেলা শেষে জয়ের এই আবেগ ঘন উৎসবের আবহে টিম ইস্টবেঙ্গল এবং দলের কোচ সঙ্গে কোচিং স্টাফরা অকালে চলে যাওয়া ভক্ত ৩৮ বছরের জয়শঙ্কর সাহাকে ভুলে যায়নি।তাই খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গল এফসি কোচ স্টিফেন কনস্টাটাইন জানিয়েছেন,”সপ্তাহ দুয়েক আগে আমরা এক সমর্থক জয়শঙ্কর সাহাকে হারিয়েছি। এই জয় আমরা তাঁকে উৎসর্গ করতে চাই।”

প্রসঙ্গত,ডার্বি ম্যাচ চলার সময়ে যুবভারতী স্টেডিয়ামে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান লাল হলুদ সমর্থক জয়শঙ্কর সাহা।ম্যাচের দ্বিতীয়ার্ধে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি।আচমকা গ্যালারিতে লুটিয়ে পড়লে জয়শঙ্কর সাহার অফিস কর্মীরাই পুলিসের সহায়তায় হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা করা যায়নি,চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।এই ঘটনা চাউর হতেই ইস্টবেঙ্গল এফসি এবং ATKমোহনবাগান টিমের খেলোয়াড়রাও শোকার্ত পরিবারের পাশে এসে দাঁড়ায়।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ডার্বি ম্যাচে মৃত সমর্থককে জয় উৎসর্গ করতে চাই: স্টিফেন কনস্টাটাইন

East Bengal: ইভান গঞ্জালেসের পারফরম্যান্স নিয়ে বিস্ফোরক মন্তব্য কনস্টাটাইনের

Ivan Gonzales' performance

শুক্রবার, ইন্ডিয়ান সুপার লিগে (ISL) দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। বেঙ্গালুরু এফসিকে তাদেরই ঘরের মাঠ শত্রু ক্রান্তিরাভা স্টেডিয়ামে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল।

লিগ টেবলে সাত নম্বরে উঠে এসেছে লাল হলুদ ব্রিগেড। জয়ের এই রেশের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গল এফসি কোচ স্টিফেন কনস্টাটাইন এই জয়ে আমি খুশি তা জানাতে ভুল করেননি।

চলতি লিগে টানা চার ম্যাচে হার। নড়বড়ে ডিফেন্স লাইন ভক্তদের কাছ থেকে এমনই নিন্দার ঝড় বয়ে আসছিল টিম ইস্টবেঙ্গলের দিকে।লাল হলুদ টিমের ডিফেন্সের স্তম্ভ ইভান গঞ্জালেসের পারফরম্যান্স নিয়ে কাটাছেড়া শুরু হয়ে গিয়েছিল দলের ভিতরে এবং বাইরে। দলের অন্দরমহলেও এই নিয়ে জোর চর্চ্চা হয়েছে বেঙ্গালুরু এফসি ম্যাচের আগে তা স্বীকার করে নিয়ে কনস্টাটাইন সংবাদমাধ্যমকে জানান,”গত কয়েকদিন ধরে ওর সঙ্গে কথা হয়েছে আমার। আজ ও ভাল খেলেছে। দলের সবাই ক্লিন শিটি রেখে মাঠ ছাড়তে চাইছিল। আজ সেটাই হয়েছে। জিতে আমরা খুশি তো বটেই, তার চেয়েও বেশি খুশি গোল না খেয়ে জিততে পেরে। পুরো কৃতিত্ব দলের খেলোয়াড়দের। তারা যথেষ্ট পরিশ্রম করেছে। এ ছাড়া দলের স্টাফদেরও যথেষ্ট কৃতিত্ব প্রাপ্য এই লড়াই করার জন্য। একেই বলে দলগত প্রচেষ্টা।”

ইস্টবেঙ্গলের পরের ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৮ নভেম্বর ওড়িশা এফসির বিরুদ্ধে। হাতে ৬ দিন সময় আছে। এই সময়ের মধ্যে ইস্টবেঙ্গল শিবির আরও বেশি করে নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে।ঘরের মাঠে লাল হলুদ ব্রিগেড এখনও জয় পায়নি।ভক্তদের প্রত্যাশা ঘরের মাঠে জয়ের রাস্তাতে ফিরে আসুক প্রিয় দল।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন East Bengal: ইভান গঞ্জালেসের পারফরম্যান্স নিয়ে বিস্ফোরক মন্তব্য কনস্টাটাইনের

সবুজ-মেরুনের দায়িত্ব দেওয়া হল আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেনের হাতে

Sanjay Sen as Head of Youth Development

আইএসএলের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সিনিয়র দলকে শক্তিশালী করার পাশাপাশি এবার নিজেদের যুব দলকেও সমান শক্তিশালী করতে চলেছে সবুজ মেরুণ ব্রিগেড। যুব দলের শক্তি বাড়াতে কোচিংয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে বাংলা তথা ভারতের অন্যতম শ্রেষ্ঠ কোচ সঞ্জয় সেনকে। এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট সঞ্জয় সেনকে হেড অফ ইউথ ডেভেলপমেন্ট হিসাবে নিযুক্ত করেছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে তাঁর প্রশিক্ষণেই বহু বছর পর মোহনবাগান ক্লাবে এসেছিল জাতীয় লিগ। আবারও সবুজ মেরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব নিয়ে সঞ্জয় সেন বলেছেন, “যুব দল তৈরির জন্য এটিকে মোহনবাগানের এই ভাবনার সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে। বাংলার ফুটবলের উনত্তির জন্য এটা দারুণ পদক্ষেপ। আমি চাই প্রীতম, শুভাশিস, প্রণয়দের মত আরও ফুটবলার তুলে আনতে। যারা পরবর্তীকালে সিনিয়র টিমকে সাহায্য করবে। বাংলার ফুটবলের মুখ উজ্জ্বল করবে।”

এটিকে মোহনবাগান যুব দলের জন্য ইতিমধ্যে তিনটি বয়স ভিত্তিক দলের ট্রায়াল নেওয়া হয়েছে। ট্রায়াল থেকে ভাল মানের যুব খেলোয়াড় বাছাই পর্বের কাজও শুরু হয়ে গেছে। এই গুরুত্বপূর্ণ কাজের জন্য ক্লাবের তরফে স্প্যানিশ কোচ যোশেফ মারিয়া রোমা গিলবার্টকে দায়িত্ব দেওয়া হয়েছে। খবর অনুযায়ী, তিনি ইতিমধ্যেই কলকাতায় এসে তাঁর কাজ শুরু করে দিয়েছেন। যুব দল তৈরি করার বিষয় যোশেফকে সাহায্য করবেন সঞ্জয় সেন। এক সময় বহু উঠতি প্রতিভাকে তারকা বানানো সঞ্জয় সেন যোশেফকে তিনটি বিভাগের দল গঠনের বিষয় এবং দলগুলিকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন সবুজ-মেরুনের দায়িত্ব দেওয়া হল আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেনের হাতে

I-League : গোকুলামের কাছে হেরে গেল মহামেডান স্পোর্টিং

Mohammedan Sporting Club lost to Gokulam in the I-League

‘মিশন আইলিগে’ (I-League) নিজেদের প্রথম খেলাতে হেরে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)। শনিবার আইলিগ ২০২২-২৩ সেশনের উদ্বোধনী ম্যাচ ছিল মহামেডান এসসি বনাম গোকুলাম কেরালা এফসির মধ্যে। কোঝিকোড়ে এই ম্যাচে ১-০ গোলে হেরে গেল সাদা কালো ব্রিগেড।

আইলিগে নিজেদের প্রথম খেলাতে হেরে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব।গতবারের আইলিগ চ্যাম্পিয়ন টিম গোকুলাম কেরালা এফসির কাছে হেরে গিয়ে টাইটেলশিপ অভিযান শুরু করলো কলকাতা জায়ান্টরা।ম্যাচের ৫৮ মিনিটে গোকুলামের হয়ে গোল করেন সোমলাগা।

ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোলের লকগেট খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে গোকুলাম গোলের মুখ খোলার সুযোগ পায়।ফরশাদ নূরের পাস থেকে ৫৮ মিনিটে অগাস্টে সোমলাগা বল পেয়ে যায়।সোমলাগার ডান পায়ের শট বক্সের মাঝখান থেকে মহামেডানের জালে জড়াতেই ১-০ গোলে এগিয়ে যায় গোকুলাম কেরালা এফসি। এই গোলের পর ম্যাচে আর কোনও গোল হয়নি।রেফারির শেষ বাশি বাজতেই ঘরের মাঠ থেকে তিন পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ে পবন,জেসিম,রাহুল,অর্জুন, ডোডিরা।মহামেডান স্পোর্টিংয়ের পরের খেলা ২০ নভেম্বর রাউন্ড গ্লাস পাঞ্জাবের বিরুদ্ধে পঞ্চকুলাতে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন I-League : গোকুলামের কাছে হেরে গেল মহামেডান স্পোর্টিং

ইস্টবেঙ্গল ফুটবলার হিমাংশু জাংরার বিস্ফোরক টুইট

Himanshu Jangra

শুক্রবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারিয়ে চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। লিগ টেবলে সাত নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল।

এই জয়ের রেশ কাটতে না কাটতেই লাল হলুদ ফুটবলার হিমাংশু জাংরার বিস্ফোরক টুইট পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই টুইট পোস্টে তিনি লিখেছেন,”এখানে কিছু লেখার দরকার নেই কারণ আমরা ইতিমধ্যেই মাটিতে করেছি 👀

প্রসঙ্গত,এই জয় তাঁদের নিয়ে যেতে পারে আরও উন্নত জায়গায় এমনটাই ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন ইস্টবেঙ্গল হেডকোচ স্টিফেন কনস্টাটাইন। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৮ নভেম্বর ওড়িশা এফসির বিরুদ্ধে। হাতে ৬ দিন সময় আছে। এই সময়ে ইস্টবেঙ্গল শিবির আরও বেশি করে নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে।ঘরের মাঠে লাল হলুদ ব্রিগেডের জয় এখনও অধরা।ভক্তদের প্রত্যাশা হোম গ্রাউণ্ডে প্রিয় দল উইনিং ট্র‍্যাকে ফিরে আসুক।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ইস্টবেঙ্গল ফুটবলার হিমাংশু জাংরার বিস্ফোরক টুইট

Hira Mondal: সম্ভবত ইস্টবেঙ্গলে ফেরার ইঙ্গিত দিলেন হীরা মণ্ডল

hira mondal

প্রাক্তন ইস্টবেঙ্গল (East Bengal) খেলোয়াড় হীরা মণ্ডলের (Hira Mondal) ফেসবুক কভার ফটো ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই পোস্টে এক ইস্টবেঙ্গল ভক্তের আকা ছবি পোস্ট করেছেন ফুটবলার হীরা মণ্ডল, তাতে দেখা যাচ্ছে লাল হলুদ জার্সিতে এক ফুটবলার ম্যাচ মুডে রয়েছেন।

ফুটবলার হীরা মণ্ডল ২০২২-২৩ ইন্ডিয়ান সুপার লিগ সেশনে ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে পাড়ি জমিয়েছেন বেঙ্গালুরু এফসিতে। শুক্রবার ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে ঠাই হয়নি হীরার।এরপর থেকেই জোর গুঞ্জন শুরু হয়েছে ফুটবলার হীরা মণ্ডল লাল হলুদ জার্সি গায়ে চাপাতে পারেন।

যদিও এই নিয়ে হীরা মণ্ডল নিজে থেকে কিছুই জানায় নি এবং ইস্টবেঙ্গল এফসিও হীরা মণ্ডলের দলে ফিরে আসা নিয়ে কিছুই ঘোষণা করেনি।প্রসঙ্গত,গত আইএসএলে মরসুমে হীরা মণ্ডল ইস্টবেঙ্গল স্কোয়াড সদস্য ছিলেন।জানুয়ারিতে ফিফা ট্রান্সফার উইন্ডো খুলছে। ইমামি গ্রুপ এবং অন্যান্য আরও কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ইস্টবেঙ্গল এফসি দলে বিনিয়োগ করেছে।ফলে লাল হলুদ ভক্তরা মনে করছে এই ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে দলে বেশকিছু পজিশিনে রদবদলের বড় একটা সম্ভাবনা রয়েছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Hira Mondal: সম্ভবত ইস্টবেঙ্গলে ফেরার ইঙ্গিত দিলেন হীরা মণ্ডল

East Bengal FC: ইভান গঞ্জালেসের চাঞ্চল্যকর টুইট

IvanGGonzalezz warning tweet post stirs

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২২-২৩ সেশনে চার ম্যাচ হারের পর শুক্রবার কান্তিরাভা স্টেডিয়ামে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। সেশনের দ্বিতীয় জয় নিঃসন্দেহে লাল হলুদ ব্রিগেডকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে।পয়েন্ট টেবলে উন্নতি ঘটিয়ে সাত নম্বরে উঠে এসেছে।

এমন এক মুহুর্তে লাল হলুদ খেলোয়াড় ইভান গঞ্জালেসের টুইট পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।শনিবার, নিজের টুইটার হ্যান্ডেলে ইভান গঞ্জালেস টুইট পোস্ট করে যা ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল টুইটকে ট্যাগ করে লেখা,”
.@IvanGGonzalezz-এর চিত্তাকর্ষক এবং পিছনের নিশ্চিত প্রদর্শন @eastbengal_fc কে #বেঙ্গালুরুতে সমস্ত 3⃣ পয়েন্টে সাহায্য করেছে
#BFCEBFC #HeroISL #LetsFootball #EastBengalFC #IvanGonzalez

প্রসঙ্গত,খেলা শেষে প্রেস মিটে এসে ইস্টবেঙ্গল এফসির হেডকোচ স্টিফেন কনস্টাটাইন বলেছেন, তাঁদের সাফল্যের পথে এটা আরও একটা পদক্ষেপ, যা তাঁদের নিয়ে যেতে পারে আরও উন্নত জায়গায়। অর্থাৎ রয় কৃষ্ণ, সুনীল ছেত্রী,উদান্ত সিংর মতো তারকা খচিত দলের বিরুদ্ধে জয় গোটা লাল হলুদ ব্রিগেডকে এক ঝটকায় ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে এবং টাইটেলশিপে আরও ক্ষুরধার লাল হলুদ স্কোয়াড দেখা যাবে এটা কনস্টাটাইনের কথাতেই ঝড়ে পড়ছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন East Bengal FC: ইভান গঞ্জালেসের চাঞ্চল্যকর টুইট

Jordan O’Doherty injury: জর্ডন ও’ডোহার্টির চোট ইস্যুতে বড় আপডেট সামনে এল

East Bengal FC footballer Jordan O'Doherty

শুক্রবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারিয়ে চলতি ইন্ডিয়ান সুপার লিগে(ISL) দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি। এই জয় তাঁদের নিয়ে যেতে পারে আরও উন্নত জায়গায় এমনটাই ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন ইস্টবেঙ্গল হেডকোচ স্টিফেন কনস্টাটাইন।

খেলা শেষে মিট দ্য প্রেসে এসে লাল হলুদ কোচ কনস্টাটাইন এই জয়ে আমি খুশি জানাতে গিয়ে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জর্ডন জর্ডন ও’ডোহার্টির ইনজুরি ইস্যুতে মুখ খোলেন। খেলার দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠের বাইরে বেরিয়ে আসতে হয় জর্ডনকে। এই চোট কতটা গুরুতর এবং তা কোন লেভেলের এই নিয়ে লাল হলুদ ভক্তদের কৌতুহল চরমে। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৮ নভেম্বর ওড়িশা এফসির বিরুদ্ধে। হাতে ৬ দিন সময় আছে,এই পিরিয়ডে জর্ডন ও’ডোহার্টি ইনজুরি রিকভারি করে কলিঙ্গ ওয়ারিয়াসদের বিরুদ্ধে আদৌ ম্যাচ ফিট হয়ে নামতে পারবে এমন প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে ভক্তদের মধ্যে।

জর্ডন ও’ডোহার্টি ইনজুরি প্রসঙ্গে কনস্টাটাইন জানিয়েছেন,”ওর পেশীতে সম্ভবত অতিরিক্ত চাপ পড়েছে, সেই জন্যই ওকে আর খেলানো গেল না। তবে সঠিক অবস্থাটা দু-একদিনের মধ্যে জানা যাবে।” কনস্টাটাইনের এই বক্তব্য থেকে পরিষ্কার ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে সম্ভবত জর্ডনকে ছাড়াই প্রথম একাদশ নিয়ে চিন্তাভাবনা গোছাতে হবে ইস্টবেঙ্গল থিঙ্ক ট্র্যাকে

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Jordan O’Doherty injury: জর্ডন ও’ডোহার্টির চোট ইস্যুতে বড় আপডেট সামনে এল

ISL: দল সঠিক পথে এগোচ্ছে: স্টিফেন কনস্টাটাইন

East Bengal FC Coach Stephen Constantine

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২২-২৩ সেশনে চার ম্যাচ হারের পর শুক্রবার কান্তিরাভা স্টেডিয়ামে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল এফসি।খেলা শেষে প্রেস মিটে এসে লাল হলুদ কোচ কনস্টাটাইন জবাব, তাঁদের সাফল্যের পথে এটি আরও একটি পদক্ষেপ, যা তাঁদের নিয়ে যেতে পারে আরও উন্নত জায়গায়।

লিগে এটা দ্বিতীয় জয় ইস্টবেঙ্গলের।এর আগে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে গুয়াহাটির মাটিতে হারায় রেড এন্ড গোল্ড ব্রিগেড। এই জয়ের পরেই হাইপ্রেসার গেম ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ATKমোহনবাগানের কাছে হেরে যায় ইস্টবেঙ্গল এফসি।নিন্দার ঝড় তোলে লাল হলুদ ভক্তরা কোচ স্টিফেন কনস্টাটাইনকে নিশানা করে।কনস্টাটাইনের ফুটবল দর্শন নিয়ে কাটাছেড়া শুরু হয়ে যায়।এমন আবহে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয় ব্যাকফুটে চলে যাওয়া ইস্টবেঙ্গলের বৃটিশ কোচকে আত্মবিশ্বাসী করে তুলবে।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গল হেডকোচ স্টিফেন কনস্টাটাইন নিন্দুকদের নিন্দা প্রসঙ্গে ইঙ্গিতে বলেন,”এই জয়ে আমি খুশি। ব্যর্থতাতেও যেমন আমি ভেঙে পড়ি না, তেমন সাফল্যেও উচ্ছ্বসিত হই না। আমার বিশ্বাস, যারা ভাল খেলে, তারাই জেতে।” কনস্টাটাইন বলতে থাকেন,” গত পাঁচ সপ্তাহ ধরে আমি এই কথাই বলে এসেছি যে আমাদের দলটা তৈরি হচ্ছে। এই জয় আমাদের উন্নতির পথে একটি পদক্ষেপ। আমরা যে সঠিক পথে এগোচ্ছে, এ তারই ইঙ্গিত। প্রতি সপ্তাহেই ছেলেরা উন্নতি করছে। আজ তারা অসাধারণ খেলেছে।”

ইস্টবেঙ্গল সমর্থক যারা লাগাতার প্রিয় দলের হারের যন্ত্রণা থেকে স্টিফেন কনস্টাটাইনের ফুটবল বোধ নিয়ে একের পর এক তির্যক টিপ্পনী সহ একাধিক প্রশ্ন তুলে ধরছিল সেই ভক্তদের উদ্দ্যেশে কনস্টাটাইন বলেন, “খেলোয়াড়দের তো বটেই, সমর্থকদেরও অভিনন্দন, যাদের ছাড়া আমাদের চলবে না।” আসলে এই অভিনন্দন বার্তা ভক্তদের প্রতি জর্ডন, অঙ্কিত, ইভান, জেরি,মহেশ, হাওকিপদের হেডস্যার স্টিফেন কনস্টাটাইনের কতকটা অভিমান। ৬ ম্যাচ খেলে ২ টো জয়,৪ ম্যাচ হেরে ইস্টবেঙ্গল এফসি লিগ টেবলে ৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে।

ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ১৮ নভেম্বর ওড়িশা এফসির বিরুদ্ধে। লিগ টেবলে কলিঙ্গ ওয়ারিসরা ৫ ম্যাচ খেলে তিন ম্যাচ জিতেছে,২ ম্যাচ হেরে ৯ পয়েন্টে ৫ নম্বর পজিশনে। রয় কৃষ্ণদের বিরুদ্ধে জয় বাড়তি অক্সিজেন জোগাবে ওড়িশা ম্যাচের আগে।হাতে ৫ দিন সময় আছে লাল হলুদ খেলোয়াড়দের নিজেদের টেকনিক্যাল ক্ষত মেরামতি করে পরের ম্যাচে মোটিভেট হওয়ার জন্য। ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসিকে হারাতে পারলে লাল হলুদ ভক্তরা শুধু খুশি হবে তাইই নয় সেশনে ঘরের মাঠে প্রথম জয় পাওয়ার সঙ্গে ISL পয়েন্ট টেবলেও নিজেদের উন্নতি ঘটাতে পারবে ইস্টবেঙ্গল এফসি।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL: দল সঠিক পথে এগোচ্ছে: স্টিফেন কনস্টাটাইন