T 20 WC: সেই ইংল্যান্ড সেই মেলবোর্ন, ৩০ বছর আগের কিংবদন্তি ইমরানকে ছুঁতে মরিয়া বাবর

ইমরান খানের (Imran Khan) হাতে ট্রফি দেখে  ভারতের সামনে অস্ত্র নামিয়ে দু-টুকরো হওয়ার বেদনা ভুলেছিলেন আম পাকিস্তানিরা। টি টোয়েন্টির (T 20 WC) ফাইনালের আগে টালমাটাল পাক অন্দরমহল।

তিন দশক আগের সেই মুহূর্ত কচি কলাপাতা রঙের জার্সিধারী পাক ক্রিকেটের (Pakistan Cricket) পাশে চিরস্থায়ী হয়ে গেছিল ক্রিকেট বিশ্বকাপ জয়ের শিরোপা-তকমা। ১৯৯২ সালের সেই মুহূর্তে সেদিনের ইমরান খানের হাতে বিশ্বকাপ দেখে আম পাকিস্তানিরা যত আনন্দিত হয়েছিলেন তা দেশটির স্বাধীনতা অর্জনের আবেগ ও ভারতের সামনে অস্ত্র নামিয়ে দু টুকরো হওয়ার বেদনাকে ভুলিয়েছিল। তিরিশ বছর পর আবার ক্রিকেটের বিশ্বকাপে পাকিস্তান। টি টোয়েন্টি (T 20 WC) হোক বা ফিফটি-ফিফটি দুই পদ্ধতিতে শিরোপা অর্জনের মুখে পাক দল।

imran_khan

এ যেন ১৯৯২ বিশ্বকাপের প্রতিচ্ছবি। সেই মেলবোর্ন। সেই পাকিস্তান বনাম ইংল্যান্ডের ফাইনাল ম্যাচ। এবার টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পাক অধিনায়ক বাবর আজম ছুঁতে চান তিরিশ বছর আগে ক্রিকেট কিংবদন্তি ইমরান খানের নজির।

স্বাভাবিক নিয়মে ইমরান খান ক্রিকেট ছেড়েছেন। তারপর নেমেছেন রাজনীতির বাইশ গজে। সেখানেও চ্যাম্পিয়ন হয়েছেন। নিজের দল তেহরিক ই ইনসাফকে পাকিস্তানের ক্ষমতার স্বাদ দিয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেটার অধিনায়ক থেকে প্রধানমন্ত্রী হওয়া-রাজনীতির এমন মারাত্মক পটপরিবর্তনের তিনিই একমাত্র নজিরধারী। আপাতত ক্ষমতা হারিয়ে রাজপথে নেমে গুলি খেয়েছেন। প্রাণে বেঁচে ফের ক্ষমতা দখলের জন্য মিছিলে নেমেছেন।

Pakistan Imran Khan

পাকিস্তানের অন্দরে চলছে টালমাটাল পরিস্থিতি। ফের সামরিক আইন জারির প্রবল সম্ভাবনা। এই পরিস্থিতিতে পাক জনজীবনে ক্রিকেট এনেছে খানিকটা স্বস্তি।

Babar Azam

বিশ্ববিখ্যাত মেলবোর্ন মাঠ থেকে বাবর আজমের নেতৃত্বে ফের বিশ্ব চ্যাম্পি়য়নের স্বাদ আসবে? ইসলামাবাদ, লাহোর, করাচি, পেশোয়ার, কোয়েটা, মুজফ্ফরাবাদ ক্রমে গরম হতে শুরু করেছে। ঘুরেফিরে ১৯৯২ বিশ্বকাপ জয়ের কথা ফিরে আসছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন T 20 WC: সেই ইংল্যান্ড সেই মেলবোর্ন, ৩০ বছর আগের কিংবদন্তি ইমরানকে ছুঁতে মরিয়া বাবর

আইএসএল-এ অবনমন শুরুর অপেক্ষার দিন গুনছেন ইগর স্টিম্যাচ

Igor stimac

সম্প্রতি এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন যে ২০২৩ সাল থেকে আইলিগ জয়ী দল আইএসএলে (ISL) অংশগ্রহণ করার সুযোগ পাবে। এআইএফএফ এর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন দেশের ফুটবল ভক্তরা।

আইলিগ জয়ী দলদের আইএসএল খেলার সুযোগ পাওয়া নিয়ে এবার কথা বললেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিম্যাচ। ভবিষ্যতে এই সিদ্ধান্ত ভারতীয় ফুটবলের উন্নতি করবে এমনটাই মনে করছেন জাতীয় দলের কোচ।

স্টিম্যাচ বলেন, “আমি খুশি এই ব্যাপারে। আমরা অবশেষে সকলকে মানাতে পেড়েছি যে আইলিগ থেকে আইএসএলে উন্নয়ন কতটা গুরুত্বপূর্ণ। এটি অনেক বড় পদক্ষেপ।”এর সাথে তিনি যোগ করেন, “এই সিদ্ধান্ত আমাদের লিগ সিস্টেমে খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসবে, যা হল প্রতিযোগিতা। আইএসএলে খেলার জন্য আইলিগের ক্লাবগুলি লড়াই করবে। এছাড়াও আমি আর অপেক্ষা করতে পারছিনা সেই দিনের জন্য যেদিন অবনমন শুরু হবে। কারণ এই পর্যায়ও প্রতিযোগিতা থাকবে। এটি খেলায় গতি এবং তিব্রতা নিয়ে আসবে।”

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন আইএসএল-এ অবনমন শুরুর অপেক্ষার দিন গুনছেন ইগর স্টিম্যাচ

মেসিকেই প্রধান অস্ত্র ধরে দল ঘোষণা করল আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

argentina team

আর্জেন্টিনা দলে শেষ পর্যন্ত কি সুযোগ পাবেন চোটের কবলে থাকা পাওলো দিবালা? রোমার ফরোয়ার্ডের কাতার বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে এতদিন অজানা আশঙ্কায় দুলেছেন বিশ্বজুড়ে আর্জেন্টাইন সমর্থকরা। চোটগ্রস্ত পাওলো দিবালাকে ঘিরে সমর্থকদের সেই আশঙ্কাকে দূরে সরিয়ে এদিন রোমার ফরোয়ার্ডকে ২৬ জনের স্কোয়াডে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর স্বাভাবিকভাবেই দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে লিওনেল মেসিকে।

চোটের জন্য লো সেলসো ছিটকে যাওয়ার পরেই সমর্থকদের মতো আর্জেন্টিনার কোচের চাপ তৈরি হয়ে গিয়েছিল পাওলো দিবালাকে ঘিরে। চোটের জন্য রোমার হয়েও এই মুহূর্তে খেলতে পারছেন না দিবালা। তবুও স্কালোনির তাঁকে বিশ্বকাপের স্কোয়াডে রাখার একটাই কারণ, চোট থেকে সেরে ওঠার পথে দিবালাকে বিশ্বকাপ শুরুর আগেই ফিট অবস্থায় পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু পাওলো দিবালাই নন। চোটের জন্য পুরো ফিট না থাকা ডি’মারিয়াকেও বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছে।

তবে পেনাল্টি মারতে গিয়ে যেভাবে চোটের কবলে দিবালা পড়েছিলেন, ততটা চোট ছিল না ডি’মারিয়ার। এদিন দল ঘোষণার সঙ্গে সঙ্গে স্কালোনি জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের জন্য কাতার না গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে আগে পুরো দলকে নিয়ে আবু ধাবিতে যাচ্ছেন তিনি। কাতারের বিশ্বকাপকে লক্ষ্য রেখে সোমবার থেকেই আবু ধাবিতে প্র্যাকটিসে নেমে পড়বেন মেসিরা। ঠিক দু’দিন পরেই বুধবার মহম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে আর্জেন্টিনা।

মেসির নেতৃত্বে দীর্ঘ ৩৬ বছর পর ফের বিশ্বকাপ জেতার আশায় বুকে বেঁধেছেন আর্জেন্টাইন সমর্থকরা। আর এক্ষেত্রে আক্রমণে মেসির সঙ্গে দিবালা আর দি মারিয়াকে পেয়ে যাওয়ায় আক্রমণ ভাগ আরও বেশি শক্তিশালী হয়েছে। এঁদের সঙ্গে রয়েছেন লউটারো মার্টিনেজ এবং ইন্টার মিলানের হোয়াকিন কোরেয়া। এছাড়া এদিন স্কালোনির দল ঘোষণায় সেরকম কোনও চমক নেই। মেসির নেতৃত্বে শুরুতে কোপা আমেরিকা। এরপর ইটালিকে হারিয়ে লা ফিনালিসিমা জেতার পর বিশ্বকাপ শুরুর মুখে মেসির দলকে নিয়ে সমর্থকরা এবার বিশ্বকাপ জেতার আশায় দিন গুনছেন। আর তারমধ্যে বিশ্বকাপ জেতার জন্য মেসির এটাই শেষ সুযোগ। মিডফিল্ডে চোটের জন্য লো সেলসো না থাকলেও, রড্রিগো পল, গুইদো রডরিগেজ, লিয়ান্দ্রো পারদেস, এনসো ফার্নান্ডেজের মতো ফুটবলার থাকায় মিডফিল্ড নিয়ে ভাবতেই হচ্ছে না স্কালোনিকে।

আর্জেন্টিনা দল:
এমিলিয়ানো মার্টিনেজ, গেরোনিমো রুলি, ফ্র্যাঙ্কো আর্মানি, নাওয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মেইন পিজারেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, জুয়ান ফোয়েত, রদ্রিগো ডে পল, লিয়েন্দ্রো পারাডেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইডো রডরিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এঞ্জো ফার্নান্ডেজ, ইজিকুয়েল পালাসিয়োস, অ্যাঞ্জেল ডি মারিয়া, লটারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকুইন কোরেয়া, পাওলো ডিবালা ও লিওনেল মেসি।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন মেসিকেই প্রধান অস্ত্র ধরে দল ঘোষণা করল আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

Biswajit Bhattacharya: বাংলার কোচ হলেন ময়দানের বিশুদা

biswajit bhattacharya

কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যকে কলকাতার ময়দান বিশুদা নামে বেশি করে চেনে। এই বিশ্বজিৎ ভট্টাচার্যের (Biswajit Bhattacharya) হাতেই বাংলার সন্তোষ ট্রফির কোচিং দায়িত্ব তুলে দিল বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ।

সম্প্রতি, ৩৬ তম জাতীয় গেমসে বাংলার ফুটবল টিম সোনার পদক পেয়েছে। ফাইনালে বাংলার টিম কেরালাকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে এই টিমের কোচিংর দায়িত্ব ছিল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের ওপর।

অতীতে ক্লাব ফুটবলে কলকাতা লিগে ইস্টবেঙ্গল ক্লাবের কোচ হিসেবে দেখা গিয়েছে পোড়খাওয়া প্রাক্তন ফরোয়ার্ড বিশ্বজিৎ ভট্টাচার্যকে।২০১৫-১৬ ফুটবল মরসুমে তাকে ইস্টবেঙ্গলের কোচ হিসেবে দেখা গিয়েছিল।

এর আগে ২০১০ সালেও মোহনবাগান ক্লাবের হয়ে কোচিং করাতে দেখা গিয়েছে বিশ্বজিৎ ভট্টাচার্যকে।এরই পাশাপাশি মহামেডান স্পোটিং ক্লাব,সার্দান সমতি কাস্টমস ফুটবল দলের কোচিংর অভিঞ্জতা রয়েছে তার। আর তাই অভিঞ্জ কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের হাতেই বাংলার সন্তোষ ট্রফি টুর্নামেন্টে দলের দায়িত্ব তুলে দিয়েছে আইএফএ।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Biswajit Bhattacharya: বাংলার কোচ হলেন ময়দানের বিশুদা

East Bengal FC: নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিল টিম ইস্টবেঙ্গল

East Bengal FC

চার ম্যাচ হারের ধাক্কা কাটিয়ে অবশেষে উইনিং ট্র্যাকে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)।  শুক্রবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ০-১ গোলে জিতলো টিম ইস্টবেঙ্গল। ৬৯ মিনিটে ক্লেইটন সিলভার গোল তিন পয়েন্ট জোগাড় করে লাল হলুদ শিবির।

ম্যাচের ৬৯ মিনিটে সিলভার বক্সের মাঝখান থেকে নেওয়া দূরপাল্লার শট বেঙ্গালুরু এফসির জালে জড়াতেই ০-১ গোলে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড। এই তিন পয়েন্ট নিঃসন্দেহে রেড এন্ড গোল্ড ব্রিগেডকে ইন্ডিয়ান সুপার লিগে(ISL) মোটিভেট করবে।কেননা বেঙ্গালুরু এফসির ঘরের মাঠ ক্রান্তিরাভা স্টেডিয়াম থেকে জয় ছিনিয়ে আনাটা চ্যালেঞ্জের ছিল। চ্যালেঞ্জ ছিল এই জন্য যে হোম টিম ভক্তদের সমর্থনের জোয়ারে ভরে ছিল।একেবারে সিংহের মুখ থেকে খাওয়ার ছিনিয়ে আনা মোটেও সহজ কাজ নয়,এদিন এই অসাধ্য সাধন করে দেখাল স্টিফেন কনস্টাটাইনের ছেলেরা।

পারফরম্যান্সের দিক দিয়ে চলতি টাইটেলশিপে সুনীল ছেত্রী, রয় কৃষ্ণ, উদান্ত সিংর মতো তারকা খচিত বিএফসি নিজেদের সেরা পিচে নেই।কিন্তু হোম অ্যাডভান্টেজ অনেক হিসেব নিকেশ গুলিয়ে দিতে পারে। কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে প্রবীর দাসরা নিজেদের পিচে পারফর্ম করতে না পারা সঙ্গে লাল হলুদ খেলোয়াড়রা পিচে নিজেদের সেরাটা নিঙড়ে দেওয়ার ‘উন্নত মানসিকতার’ জেরে তিন পয়েন্ট অর্জনের মরিয়া প্রচেষ্টার ফলে হোম অ্যাডভান্টেজ কাজে আসলো না বেঙ্গালুরু এফসির পারফরম্যান্সে।প্রতিপক্ষ দলের বিরুদ্ধে জয়ের মারণ কামড় বসিয়ে মহার্ঘ্য তিন পয়েন্ট অর্জনের সুবাদে সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়ে একগাল হাসি ফুটে উঠেছে ইস্টবেঙ্গল এফসি কোচ স্টিফেন কনস্টাটাইন এন্ড হিজ কোম্পানির।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন East Bengal FC: নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিল টিম ইস্টবেঙ্গল

ISL: ক্লেইটনের গোলে মরশুমের দ্বিতীয় জয় পেল মশাল বাহিনী

Clayton Silver to win East Bengal

বেঙ্গালুরুতে লাল-হলুদের দাদাগিরি। সুনীল ছেত্রী, রয় কৃষ্ণ, সন্দেশ জিংঘানদের ঘরের মাঠে গিয়ে জয় ছিনিয়ে আনল ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করলেন এদিনের অধিনায়ক ক্লেইটন। পরপর হারে কার্যত বিধ্বস্ত লাল-হলুদ শিবিরের জন্য এই জয় রীতিমতো অক্সিজেনের মতো কাজ করবে। এটিই লাল-হলুদের জন্য মরশুমের দ্বিতীয় জয়।

জয়ের ফলে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে আট নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল।আইএসএলে পাঁচ ম্যাচে চার হারের জেরে বেশ চাপে ছিলেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। কখনও ডিফেন্স, আবার কখনও আক্রমণের ছোট ছোট ভুলে পয়েন্ট হাতছাড়া হওয়ায় ভুগেছে ইস্টবেঙ্গল। কোনওভাবেই গোটা একটা ম্যাচ দল হিসাবে পারফেক্ট খেলাটা উপহার দিতে পারছিলেন না লাল-হলুদ ফুটবলাররা। শুক্রবারও হয়তো পারফেক্ট ফুটবল খেলেনি ইস্টবেঙ্গল। কিন্তু কার্যকরী ফুটবল খেলে কাঙ্ক্ষিত জয় সমর্থকদের উপহার দিয়ে গেলেন লাল-হলুদ ফুটবলাররা।

বিপক্ষ দলের দুই ফরওয়ার্ডের নাম ছিল রয় কৃষ্ণ এবং সুনীল ছেত্রী। স্বাভাবিকভাবেই বেঙ্গালুরুর বিরুদ্ধে গোল না খাওয়াটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ইস্টবেঙ্গলের জন্য। লাল-হলুদ কোচ কনস্ট্যানটাইন একপ্রকার পারফেক্ট কৌশলে সুনীল এবং কৃষ্ণ দু’জনকেই আটকে রাখেন। সুনীল মাঝেমাঝে উইং থেকে ক্রস করার চেষ্টা করলেও রয় কৃষ্ণা কার্যত নড়তেই পারেননি। যার ফলে ইস্টবেঙ্গল গোলরক্ষক কমলজিতের উপর চাপই তৈরি হয়নি। উলটে প্রতি আক্রমণে ইস্টবেঙ্গল শুরু থেকেই একের পর এক সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি করে ফেলেছিল। তবে প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধেও খেলার গতি একইরকম ছিল। বেঙ্গালুরুর বিখ্যাত আক্রমণভাগ দ্বিতীয়ার্ধেও সেভাবে সুযোগ তৈরি করতে পারছিল না। উলটে বেশি ঝকঝকে মনে হচ্ছিল ইস্টবেঙ্গলকেই। ম্যাচের বয়স তখন ৬৯ মিনিট। মহেশ সিংয়ের অনবদ্য একটি রান এবং ক্লেইটন সিলভার অনবদ্য ফিনিশ লাল-হলুদকে এগিয়ে দেয়। বেঙ্গালুরুর কান্তিরাভায় উপস্থিত লাল-হলুদ সমর্থকরা তখন আনন্দে আত্মহারা। সেই গোলের পর বেঙ্গালুরু অবশ্য শেষদিকে পালটা আঘাত হানার চেষ্টা করেছিল। কিন্তু অন্য দিনের মতো কোনও ভুল এদিন আর লাল-হলুদ ফুটবলাররা করেননি। ম্যাচের শেষদিকে আর কোনও গোল হজম করতে হয়নি ইস্টবেঙ্গলকে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL: ক্লেইটনের গোলে মরশুমের দ্বিতীয় জয় পেল মশাল বাহিনী

FIFA World Cup Qatar: চোটের জন্য ছিটকে গেলেন আর্জেন্টিনার মিডফিল্ডার

Lo Celso

আর কিছু দিনের অপেক্ষা আর তারপরেই শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup Qatar)। আর তার আগে সমস্ত ব্যাবস্থাপনা খতিয়ে দেখতে কাতারে পৌঁছে গেছেন সব দল এর ই কোচরা।সেরকম ই আর্জেন্টিনা দলের কোচ লিয়োনেল স্কালোনি আর সেখানে গিয়েই দুঃসংবাদ এর মুখোমুখি তিনি ।বিশ্বকাপের আগে ব্যবস্থাপনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই কাতারে পৌঁছে গিয়েছেন আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি। সেখানে গিয়েই দুঃসংবাদ পেলেন তিনি।

সপ্তাহ দুয়েক আগে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে একটি ম্যাচে চোট পান সেলসো। তাঁর পেশি রীতিমত ছিঁড়ে গিয়েছে বলে চিকিৎসক রা জানান । প্রথমে শোনা গিয়েছিল তাড়াতাড়ি ই আবার চিকিৎসা র ফলে তিনি দ্রুত ফিরছেন প্রতিযোগিতা য় । কিন্তু এখন জানা যাচ্ছে যে তাঁর হ্যামস্ট্রিং ছিঁড়েছে।যেরকম টা আন্দাজ করা হয়েছিল তার থেকে অনেক বেশি সময় লাগবে এই চোট সারতে।

আর তায় জন্যই আপাতত প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন ভিয়ারিয়ালের ফুটবলার জিয়োভান্নি লো সেলসো। প্রসঙ্গত গত বছর আর্জেন্টিনার কোপা আমেরিকায় জয়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সেলসো। এ বারও বিশ্বকাপের দলে প্রথম একাদশএ তাঁর জায়গা একদম ঠিক । কোচ স্কালোনি এ-ও বলেছিলেন, সেলসোর ফাঁকা স্থান পূরণ করা কারওর পক্ষে সম্ভব নয়। উল্লেখ্য, সম্প্রতি চোট সারিয়ে ফিরেছেন অ্যাঙ্খেল দি মারিয়া। তবে জুয়ান ফয়েথ এবং পাওলো ডিবালাকে নিয়ে এখনও সমস্যা রয়েছে।

তবে এখন পাওয়া খবর অনুযায়ী সেলসোর জায়গায় বেনফিকার এনজো ফের্নান্দেস কে খেলতে দেখা যেতে পারে। রিভারপ্লেট থেকে পর্তুগালের এই ক্লাবে খেলতে এসে চমকে দিয়েছে তিনি। এবার কত টা কি হয় তা তো সময় ই বলবে ।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন FIFA World Cup Qatar: চোটের জন্য ছিটকে গেলেন আর্জেন্টিনার মিডফিল্ডার

ATK মোহনবাগানের টুইট পোস্ট ঘিরে কৌতুহল তুঙ্গে

Curiosity around ATK Mohun Bagan's tweet post

নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে জয়ের ঘোর এখনও কাটিয়ে উঠতে পারেনি ATKমোহনবাগান। বিশেষ করে ম্যাচের প্রায় শেষ মুহুর্তে, ৮৯ মিনিটে শুভাশিস বোসের দুরন্ত হেডার হাইল্যান্ডারদের জালে জড়াতেই তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় সবুজ মেরুন ব্রিগেডের।এই নিয়ে শুক্রবার, দলের টুইটার হ্যান্ডেলে পোস্টের ক্যাপসনে লেখা,”লড়াই করো হার না মানা।
@subhasis_bose15
#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন”

শুভাশিসের ওই গোলের সুবাদে ATKমোহনবাগান শুধু যে ইন্ডিয়ান সুপার লিগে(ISL) ম্যাচ জিতেছে তাইই নয়,সঙ্গে পয়েন্ট টেবলে দুই নম্বরে উঠে এসেছে।এখন লিগ টপারের হাতছানি মেরিনার্সদের সামনে।

প্রসঙ্গত,ম্যাচের ৩৬ মিনিটে লিস্টন কোলাসোর গোলে লিড নেয় সবুজ মেরুন ব্রিগেড। খেলার প্রথমার্ধে নর্থইস্ট গোল শোধ করতে পারেনি।দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে ইভান্সের গোলে সমতায় ফেরে নর্থইস্ট ইউনাইটেড এফসি।

এরপর গোলের লিড বাড়ানোর জন্য চাপ বাড়ায় গঙ্গা পাড়ের ক্লাব।একাধিক সুযোগ হাতছাড়া হয় প্রীতম কোটালদের। খেলা শেষ হওয়ার এক মিনিট(৮৯) আগে শুভাশিস বোসের করা গোলে যুবভারতী থেকে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ATK মোহনবাগান। এমন আবহে ভক্তরাও তাদের প্রিয় দলের খেলোয়াড় শুভাশিস বোসকে নিয়ে আহ্লাদে আটখানা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ATK মোহনবাগানের টুইট পোস্ট ঘিরে কৌতুহল তুঙ্গে

Roy Krishna : পিছিয়ে পড়লেন ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণা

roy krishna bengaluru fc

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২১-২২ সেশনে সবুজ মেরুন জার্সি গায়ে প্রতিপক্ষ দলের রাতের ঘুম কেড়ে নেওয়া ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণা (Roy Krishna ) চলতি ISL মরসুমে শিবির বদল করেছেন।নতুন সেশনে বেঙ্গালুরু এফসি জার্সিতে সুনীল ছেত্রীর পাশে খেলতে দেখা যাচ্ছে কৃষ্ণকে।

শিবির বদল করলেও সবুজ মেরুন ভক্তদের হৃদয় জুড়ে রয়েছেন ফুটবলার রয় কৃষ্ণ। এমন জনপ্রিয় মাঝেও রয় কৃষ্ণকে ছাপিয়ে শীর্ষে এখন ২০২২-২৩ ISL সেশনে ATKমোহনবাগান খেলোয়াড় দিমিত্রি পেট্রাটোস।

ইন্ডিয়ান সুপার লিগে(ISL) AFC সেরা খেলোয়াড়দের বাজার দরে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়া ন ফুটবলার দিমিত্রি পেট্রাটোস। সবুজ মেরুন জার্সি গায়ে এই মরসুমে দিমিত্রি ফুল ফুটিয়ে চলেছেন। ৩০ বছরের দিমিত্রি পেট্রাটোসের বাজার দর ৬.২৪ দি আর এবং তিন নম্বরে থাকা রয় কৃষ্ণর বাজার দর ২.৯১ সি আর।দুই’এ ইস্টবেঙ্গল এফসি ফুটবলার জর্ডন ও’ডোহার্টির বাজার দর ২.৯১ সি আর। তালিকাতে ব্রেন্ডন চারে,লিস্টন কোলাসো সাত নম্বরে রয়েছেন যথাক্রমে ২.৯১ সি আর এবং ২.৫০ সি আর।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Roy Krishna : পিছিয়ে পড়লেন ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণা

ডার্বি ম্যাচে মৃত ইস্টবেঙ্গল ভক্তের পরিবারের হাতে আর্থিক সহায়তা দেওয়া হবে

East Bengal fan

চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের ডার্বি ম্যাচ হয়েছিল ২৯ অক্টোবর। সূত্রে জানা গিয়েছে, হাইপ্রেসার ওই গেম চলাকালীন মৃত ইস্টবেঙ্গল ভক্ত জয়শঙ্কর সাহার পরিবারের হাতে ১ লক্ষ ৩০ হাজার টাকার তহবিল তুলে দেওয়া হবে। বাগুইআটির বাসিন্দা ইস্টবেঙ্গল ভক্ত যুবভারতী স্টেডিয়ামে   হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।ময়দান জুড়ে শোকের ছায়া নেমে আসে।

ডার্বি ম্যাচের দ্বিতীয়ার্ধে হঠাৎ অসুস্থ বোধ করেন জয়শঙ্কর এবং গ্যালারিতে লুটিয়ে পড়েন।জয়শঙ্করের বন্ধুরা পুলিসের সহায়তায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৩৮ বছরের জয়শঙ্কর সাহাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনা সামনে আসার পর ইস্টবেঙ্গল এফসি এবং ATKমোহনবাগান টিমের খেলোয়াড়রাও শোকার্ত পরিবারের পাশে এসে দাঁড়ায়।

এমনকি দু’দলের বিদেশী ফুটবলারেররাও ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে পড়ে।ঘটনার জেরে ইস্টবেঙ্গল ম্যাচ চলাকালীন বিশেষ সহায়তার জন্য আপাৎকালীন গাড়ির ব্যবস্থা করা হয়েছে এই ধরনের অনভিপ্রেত ঘটনাকে এড়ানোর জন্য

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ডার্বি ম্যাচে মৃত ইস্টবেঙ্গল ভক্তের পরিবারের হাতে আর্থিক সহায়তা দেওয়া হবে

হাইল্যান্ডারদের বিরুদ্ধে শুভাশিস বোসের গোল ভিডিও ভাইরাল

Subhasish Bose

বৃ্হস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ATKমোহনবাগান ২-১ গোলে জিতেছে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। জয়সূচক গোল এসেছে ৮৯ মিনিটে খেলার অন্তিম লগ্নে। দিমিত্রি পেট্রাটোসের দুরন্ত ক্রস থেকে অসাধারণ হেডারে দলকে জয় এনে দেন ম্যাচের নায়ক শুভাশিস বোস (Subhasish Bose)।

এই মুহুর্তে শুভাশিসের করা ওই গোল আলোচনার কেন্দ্রে। ইন্ডিয়ান সুপার লিগের(ISL) টুইটার হ্যান্ডেলে শুভাশিস বোসের গোলের ওই মুহুর্তটি সংক্ষিপ্ত সময়ের ভিডিও আকারে পোস্ট হতেই তা ভাইরাল হয়ে উঠেছে।ওই টুইট পোস্টের ক্যাপসনে লেখা হয়েছে,”@subhasis_bose15 এর অলরাউন্ড পারফরম্যান্স সহ একজন দেরীতে ম্যাচ বিজয়ী তাকে গত রাতে হিরো অফ দ্য ম্যাচ জিতেছে⭐

প্রসঙ্গত, লিগ টেবলের সবচেয়ে নীচে থাকা দল নর্থইস্টে ইউনাইটেড এফসির বিরুদ্ধে সহজ ম্যাচ কঠিন করে জেতা এবং গোলের একাধিক সুযোগ নষ্ট করার প্রসঙ্গে সবুজ মেরুন ফুটবলার শুভাশিস বোস বলেছেন,”ম্যাচে দুই দলই সুযোগ পেয়েছে। দুই দলই গোল করেছে। কিন্তু আমাদের টিম স্পিরিট অনেক ভাল ছিল। একসঙ্গে আক্রমণে উঠে আমরা গোল আনতে পেরেছি। শেষ মিনিটে হেড করে যে গোল করতে পেরেছি, তার কৃতিত্ব পুরো দলকে দিতে চাই।”

এর পাশাপাশি সবুজ মেরুন খেলোয়াড় টিমম্যান পেট্রাটোসের প্রশংসা করতে গিয়ে বলেন, “দিমিত্রি খুব ভাল বলটা দিয়েছিল। পুরো দলেরই সাহায্য পেয়েছি। খুব ভাল খেলেছি আমরা।” খেলার শেষ মুহুর্ত পর্যন্ত টানটান উত্তেজনাতে ভরে ছিল খেলার রেজাল্ট। সবুজ মেরুন ভক্তদের চোখের সামনে একের পর এক গোলের সুযোগ নষ্ট হওয়ার মুহুর্তে মুখের ভাব ফ্যাকাসে হয়ে আসছিল।কিন্তু খেলার শেষের বাশি বাজার আগের ক্ষণে গোল করে তিন পয়েন্ট টিমকে দিতেই রাতারাতি স্টারডাম এনে দিয়েছে শুভাশিস বোসকে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন হাইল্যান্ডারদের বিরুদ্ধে শুভাশিস বোসের গোল ভিডিও ভাইরাল

দ্রাবিড়ের জায়গায় সম্ভবত নতুন কোচ হচ্ছেন লক্ষ্মণ

VVS Laxman

বৃহস্পতিবারই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে দশ উইকেটে লজ্জাজনক ভাবে হারতে হয়েছে। এই বিপর্যয়ের দায় কার, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে।  এহেন পরিস্থিতেতেই জানা গেল, কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে ভি ভি এস লক্ষ্মণক। ভারতীয় দলের নিউজিল্যান্ড সফরে হেড স্যার হয়ে তিনিই যাবেন। বিশ্রাম দেওয়া হবে রাহুল দ্রাবিড়কে। শুধু দ্রাবিড়ই নন, নিউজিল্যান্ড সফরে ভারতীয় দল থেকে বসিয়ে দেওয়া হয়েছে দুই সহকারী কোচকেও। আগামী শুক্রবার থেকেই ভারতীয় দলের নিউজিল্যান্ড সফর শুরু হবে।

বিসিসিআই সূত্র মারফত জানা গিয়েছে, নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলের দায়িত্ব থাকবে লক্ষ্মণের কাঁধে। বিশ্বকাপের ভারতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বিক্রম রাঠোর। তাঁর বদলে নিউজিল্যান্ড সফরে যাবেন হৃষিকেশ কানিতকর। বোলিং কোচ পারস মামব্রের বদলে নিউজল্যান্ডের বিমান ধরবেন সাইরাজ বাহুতুলে। নিউজিল্যান্ডে সব মিলিয়ে ছ’টি ম্যাচ খেলবেন ভারতীয় ক্রিকেটাররা। তিনটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচে দুই দল মুখোমুখি হবে। আগামী শুক্রবারেই প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে মেন ইন ব্লু।

তবে এই সিরিজে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল, রবিচন্দ্রন অশ্বিন-এই সিরিজে কেউই খেলবেন না। টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেতৃত্বে দেবেন শিখর ধাওয়ান। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে কামব্যাক করবেন রোহিত-কোহলিরা।লক্ষ্মণ অবশ্য এর আগেও ভারতীয় দলের কোচিং করেছেন।

আয়ারল্যান্ড ও জিম্বাবোয়ে সফর ছাড়াও ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে কোচ ছিলেন তিনি। তবে বাংলাদেশ সফরেই ফের দলে ফিরে আসবেন রাহুল দ্রাবিড়-সহ পুরনো কোচিং স্টাফরা, এমনটাই আশা করা যায়। প্রসঙ্গত, বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার জন্য রাহুলের দল পরিচালনার দিকেও আঙুল উঠছে। তার মধ্যেই হেড কোচকে বিশ্রাম দিয়ে বিসিসিআই কি বিশেষ কোনও বার্তা দিতে চাইছে? জল্পনা ক্রিকেটমহলে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন দ্রাবিড়ের জায়গায় সম্ভবত নতুন কোচ হচ্ছেন লক্ষ্মণ

বেশ কিছু খেলোয়াড়ের অবসর নেওয়ার পরামর্শ দিলেন সুনীল গাভাস্কার

Sunil Gavaskar

গতকাল, ১০ নভেম্বর অয়াডিলেডের মাঠে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে এক তরফা হারের পর দিয়েই দলের খেলোয়াড় এবং ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন তুলছেন ক্রিকেট বিশেষজ্ঞ এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। এবার মুখ খুললেন প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।

গাভাস্কার মনে করছেন বর্তমান ভারতীয় দলের বেশ কিছু ক্রিকেটারের অবসর নেওয়া উচিত। এর সাথে তিনি যোগ করেছেন আগামী দিনের ভারতীয় দলের অধিনায়কত্ব কার কড়া উচিত।

সুনীল গাভাস্কার বলেছেন, ” ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বার অধিনায়কত্ব করেই হার্দিক পান্ডেয়া বিজয়ী হয়েছে। ভারতীয় দলের উচিত পরবর্তী অধিনায়ক হার্দিক পান্ডেয়ার হওয়া উচিত। হার্দিক অবশ্যই ভবিষ্যতে দলের দায়িত্ব নেবেন এবং বলা যায়না, কিছু খেলোয়াড় অবসরো নিতে পারেন।”

এছাড়াও গাভাস্কার বলেছেন, “ভারতীয় দলে এখন বেশকিছু ৩০ বছর উর্দ্ধ বয়সী খেলোয়াড় রয়েছেন, তাঁরা টি-২০ দলের জন্য নিজেদের অবস্থান নিয়ে ভাববেন।”

প্রসঙ্গত পরবর্তী টি-২০ বিশ্বকাপ ২০২৩ সালে। তখন বেশ কিছু খেলোয়াড়ের বয়স ৪০ বছরের কাছাকাছি হবে। ফলে ভারতীয় সমর্থকেরাও সুনীল গাভাস্কারের এই মন্তব্যকে সমর্থন করছেন।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন বেশ কিছু খেলোয়াড়ের অবসর নেওয়ার পরামর্শ দিলেন সুনীল গাভাস্কার

সোশ্যাল মিডিয়ায় মহামেডান স্পোর্টিংয়ে পোস্ট ঘিরে চাঞ্চল্য

Mohammedan SC

আগামী শনিবার,১২ নভেম্বর আইলিগ ২০২২-২৩ ফুটবল সেশনের উদ্বোধনী ম্যাচ খেলতে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) প্রতিপক্ষ গত আইলিগ চ্যাম্পিয়ন টিম গোকুলাম কেরালা এফসি।

কেরালার মাটিতে সাদা কালো শিবিরের প্রথম ম্যাচে বল গড়ানোর আগে মহামেডানসসি সোশাল মিডিয়াতে করা পোস্ট ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। ওই পোস্টে দেখা যাচ্ছে অধিনায়ক মার্কাস জোসেফ সহ গোটা সাদা কালো ব্রিগেড ট্যাঙ্ক,রেজিমেন্ট, এয়ার ফোর্স আর্টিলারি ডিভিশন একযোগে প্রতিপক্ষ শিবিরে হানা দিয়েছে।আর ওই পোস্টে লেখা জান জান মহামেডান। গোটা পোস্টের ইমেজ এক লড়াইর ময়দান আর সঙ্গে টার্গেট “মিশন আইলিগ ” তাও এই পোস্টের মাধ্যমে এই মুহুর্তে ভাইরাল।

প্রসঙ্গত,২৬ জনের সাদা কালো ব্রিগেডে অনূর্ধ্ব ২২ খেলোয়াড় দীপু হালদার এবং রিজ ডেমেলো।বিদেশী খেলোয়াড়দের তালিকাতে মার্কাস জোসেফকে অধিনায়ক রেখে দাউদা,নিকোলা, নুরুদ্দিন,ওসমানে এবং সাহির সাহেন।

ব্যাক টু ব্যাক দুবার কলকাতা লিগ জয় করেছে মহামেডান স্পোটিং ক্লাব,যা দেশ স্বাধীন হওয়ার পর একটা রেকর্ড। দুরন্ত ফর্মে রয়েছে ব্ল্যাক প্যাহ্নর্সরা। এর পাশাপাশি, আসন্ন আইলিগ টুর্নামেন্ট মহামেডান এসসির কাছে ইন্ডিয়ান সুপার লিগে(ISL) খেলার সুবর্ণ সুযোগের একটা সম্ভাবনা হতে পারে।কারণ ইতিমধ্যেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন(AIFF) সিদ্ধান্ত নিয়েছে যে,আইলিগ চ্যাম্পিয়ন দল ISL টুর্নামেন্ট খেলতে পারবে।

ফলে মহামেডান টিমের কাছে এটা একটা দারুণ সুযোগ,কাজে লাগাতে পারলে কলকাতার তিন নম্বর টিম হিসেবে ইস্টবেঙ্গল, মোহনবাগানের পাশাপাশি মহামেডান স্পোটিং ক্লাবকেও ISL খেলতে দেখা যেতে পারে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন সোশ্যাল মিডিয়ায় মহামেডান স্পোর্টিংয়ে পোস্ট ঘিরে চাঞ্চল্য

Mohan Bagan: মেরিনার্সদের ফুটবল বোধের প্রশংসা হুয়ান ফেরান্দোর

ATK Mohun Bagan coach Juan Ferrando

ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে বৃ্হস্পতিবার ATK মোহনবাগান (Mohan Bagan) ২-১ গোলে জিতেছে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। সবুজ মেরুন শিবিরের হয়ে স্কোরার লিস্টন কোলাসো এবং শুভাশিস বোস। নর্থইস্টের হয়ে গোলদাতা ইভান্স।গোলের একাধিক সুযোগ কাজে লাগাতে পারলে আরও বড় ব্যবধানে জিততে পারতো সবুজ মেরুন শিবির।কিন্তু তা হয়নি।

খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ হুয়ান ফেরান্দো তিন পয়েন্ট পেয়ে যথেষ্ট তৃপ্ত সেটা বোঝাতে গিয়ে টিমম্যানেদের ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সবুজ মেরুন খেলোয়াড়দের ফর্ম এবং তাদের ফুটবল বোধ নিয়ে আগামী দিনে আরও বড় স্বপ্ন দেখা যায় এই প্রসঙ্গে বলতে গিয়ে ফেরান্দো বলেন, “ফুটবলে জয়ই শেষ কথা এবং সেটা দলের জয়। প্রতিপক্ষের বক্সের মধ্যে গিয়ে গোলের সুযোগ কাজে লাগানোটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। জায়গা নিয়ন্ত্রণ করা, টাইমিং—পজেশনাল অ্যাটাকে এগুলো গুরুত্বপূর্ণ।’

টিমম্যানেদের ভূয়সী প্রশংসায় স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো গদগদ হয়ে বলতে থাকেন,”আমি খুশি যে, আমরা ইতিমধ্যেই ১২টি গোল করে ফেলেছি। শুভাশিস, লেনি, মনবীরের দুটো, পেট্রাটসের তিনটে, হুগো প্রত্যেকেই গোল করেছে। গোলকিপাররা ছাড়া আমাদের দলের সবাই গোল করতে পারে। আমি খুশি।”

আসলে ফর্ম আর পারফরম্যান্স হল মৌসুমি বায়ু। মৌসুমি বায়র আসা যেমন অনিশ্চিত তেমনিই যাওয়াটাও অনিশ্চিত। আজ ATKমোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো টিমম্যানেদের ফর্ম নিয়ে ভূয়সী প্রশংসা করছেন,আবার খেলোয়াড়রা এই প্রশংসাতে আরও বেশি করে ভক্তদের ভালো খেলা উপহার দেওয়ার জন্য মোটিভেট হচ্ছে,সমর্থকরা বাহবা দিচ্ছে!এরপর… অফফর্মের সময় খেলোয়াড়দের পাশে দাঁড়ানো তাদের হয়ে গলা ফাটানো এটাও ফুটবল, আর এতেই বল যুদ্ধের উত্তেজনার সঙ্গে আবেগ মিলেমিশে একাকার হয়ে যায়।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Mohan Bagan: মেরিনার্সদের ফুটবল বোধের প্রশংসা হুয়ান ফেরান্দোর

গোলের সুযোগ হাতছাড়া প্রসঙ্গে সাফাই গাইলেন শুভাশিস বোস

Subhasish Bose

বৃ্হস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ATKমোহনবাগান ২-১ গোলে জিতেছে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। জয়সূচক গোল এসেছে ৮৯ মিনিটে খেলার অন্তিম লগ্নে। দিমিত্রি পেট্রাটোসের দুরন্ত ভলিতে অসাধারণ হেডারে দলকে জয় এনে দেন ম্যাচের নায়ক শুভাশিস বোস (Subhasish Bose )।

লিগ টেবলের সবচেয়ে নীচে থাকা দল নর্থইস্টে ইউনাইটেড এফসির বিরুদ্ধে সহজ ম্যাচ কঠিন করে জেতা এবং গোলের একাধিক সুযোগ নষ্ট করার প্রসঙ্গে সাফাই গেয়েছেন হাইল্যান্ডারদের বিরুদ্ধে সবুজ মেরুন ব্রিগেডের স্কোরার শুভাশিস বোস। সাফাই গাইতে গিয়ে শুভাশিসের কথাতে,”ম্যাচে দুই দলই সুযোগ পেয়েছে। দুই দলই গোল করেছে। কিন্তু আমাদের টিম স্পিরিট অনেক ভাল ছিল। একসঙ্গে আক্রমণে উঠে আমরা গোল আনতে পেরেছি। শেষ মিনিটে হেড করে যে গোল করতে পেরেছি, তার কৃতিত্ব পুরো দলকে দিতে চাই।”

এর পাশাপাশি সবুজ মেরুন খেলোয়াড় টিমম্যান পেট্রাটোসের প্রশংসা করতে গিয়ে বলেন, “দিমিত্রি খুব ভাল বলটা দিয়েছিল। পুরো দলেরই সাহায্য পেয়েছি। খুব ভাল খেলেছি আমরা।” প্রসঙ্গত, খেলার শেষ মুহুর্ত পর্যন্ত টানটান উত্তেজনাতে ভরে ছিল খেলার রেজাল্ট। সবুজ মেরুন ভক্তদের চোখের সামনে একের পর এক গোলের সুযোগ নষ্ট হওয়ার মুহুর্তে মুখের ভাব ফ্যাকাসে হয়ে আসছিল।কিন্তু খেলার শেষের বাশি বাজার আগের ক্ষণে গোল করে তিন পয়েন্ট টিমকে দিতেই রাতারাতি স্টারডাম শুভাশিস বোসকে ঘিরে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন গোলের সুযোগ হাতছাড়া প্রসঙ্গে সাফাই গাইলেন শুভাশিস বোস

কিংবদন্তি আব্দুল আজিজের বাড়ি গেলেন মহামেডান ফুটবল ক্লাবের সচিব দীপেন্দু বিশ্বাস

দীপেন্দু বিশ্বাস

বাংলার অন্যতম বড় দল মহামেডান ক্লাবের প্রাক্তন কিংবদন্তি ফুটবলার, প্রয়াত আব্দুল আজিজের কেরলের বাড়ি যান মহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব দিপেন্দু বিশ্বাস। মাক্কারাপারাম্বা কাভুঙ্গাল আব্দুল আজিজ আলিয়াস মালাপ্পুরাম আজিজ ১৯৭৭ সালের প্রথম ফেডারেশন ফুটবল টুর্নামেন্টে খেলেছিলেন।মাইসোর, সার্ভিস, বাংলা এবং মহারাষ্ট্রের হয়ে মাঠ কাপানো মিডফিল্ডার আজিজ, জাতীয় দলে দুইবার ডাক পেয়েও যাননি, যার মধ্যে অন্যতম হল ১৯৭৫ সালের ইন্দোনেশিয়া হাল্লাম কাপ।

আব্দুল আজিজ দশম শ্রেণির পড়াশোনা শেষ করেই ব্যাঙ্গালোরের একটি সেনাদলে যোগ দেন। ১৯৬৯ সালে মাইসোরের অধিনায়ক আজিজ বাংলার দলকে হারিয়ে সন্তোষ ট্রফি জয়লাভ করেছিল। এরপর ১৯৭৪ সালে তিনি যোগ দেন মহামেডান স্পোর্টিং ক্লাবে। সেই সময় মহামেডানের হয়ে খেলতেন মোহম্মদ হাবিব, সৈয়দ নইমুদ্দিন এবং তরুণ বোসের মতো তারকারা।মহামেডান দলের হয়ে আজিজ ডিসিএম, কলকাতা লিগ এবং শ্রীনারায়ন কান্নুড় টুর্নামেন্ট খেলেছিলেন। ১৯৮১ সালে তিনি মহামেডান দল ছেড়েছিলেন। নিজের ক্রীড়া জীবনে তিনি বহু টুর্নামেন্ট জয় লাভ করেছিলেন।কেরালার প্রথম সন্তোষ ট্রফি জয়ের অন্যতম সদস্য কে চিকু আব্দুল আজিজের ভাই ছিলেন।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন কিংবদন্তি আব্দুল আজিজের বাড়ি গেলেন মহামেডান ফুটবল ক্লাবের সচিব দীপেন্দু বিশ্বাস

Qatar World Cup: বিশ্বকাপ শুরু ১০ দিন আগে দল ঘোষণা করলো ইউরোপের দুই শক্তিশালী দেশ

দরজায় কড়া নাড়ছে কাতারের ফুটবল বিশ্বকাপ(Qatar Football world cup)। এই টুর্নামেন্টের জন্য ১৪ নভেম্বর দল ঘোষণার শেষ সময় অংশ নেওয়া ৩২ দেশের জন্য।ইতোমধ্যেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে দলগুলো। এবার বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল বেলজিয়াম।ইংল্যান্ডের ২৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন লেস্টার সিটির জেমস ম্যাডিসন। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে আছেন তিনি।

এছাড়া সুযোগ মিলেছে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডেরও। তার ক্লাব সতীর্থ হ্যারি ম্যাগুয়ের ক্লাবে ম্যাচ টাইম না পেলেও আছেন বিশ্বকাপ দলে।২১ নভেম্বর ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ইংল্যান্ড। এছাড়া গ্রুপ ‘বি’তে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ওয়েলস ও যুক্তরাষ্ট্র।  

এদিকে বেলজিয়ামের বিশ্বকাপ দলে ফিটনেস সমস্যা থাকলেও সুযোগ মিলেছে রোমেলো লুকাকুর। চেলসি থেকে ইন্টার মিলানে ধারে খেলতে গিয়ে কেবল ছয় ম্যাচে মাঠে নেমেছেন তিনি। এছাড়া ইপিএল থেকে আছেন মোট ছয় ফুটবলার। আছেন রিয়ালের দুই বড় তারকা থিবু কোর্তোয়া ও এডেন হ্যাজার্ডও।

  • ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড-

গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড (এভারটন), নিক পোপ (নিউক্যাসল), অ্যারন রামসডেল (আর্সেনাল)

ডিফেন্ডার: হ্যারি ম্যাগুইয়ের, লুক শ (ম্যানচেস্টার ইউনাইটেড), এরিক ডিয়ের (টটেনহ্যাম), জন স্টোনস, কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি উভয়েই), কাইরান ট্রিপিয়ার (নিউক্যাসল), কনর কোডি (এভারটন), বেন হোয়াইট (আর্সেনাল), ট্রেন্ট আলেকজান্ডার -আর্নল্ড (লিভারপুল)

মিডফিল্ডার: জুড বেলিংহাম (বরুশিয়া ডর্টমুন্ড), ম্যাসন মাউন্ট, কনর গ্যালাঘের (চেলসি), ডেক্লান রাইস (ওয়েস্ট হ্যাম), জর্ডান হেন্ডারসন (লিভারপুল), কালভিন ফিলিপস (ম্যানচেস্টার সিটি)

ফরোয়ার্ড: জেমস ম্যাডিসন (লিসেস্টার), ফিল ফোডেন, জ্যাক গ্রিলিশ (ম্যানচেস্টার সিটি উভয়েই), হ্যারি কেন (টটেনহ্যাম), বুকায়ো সাকা (আর্সেনাল), রাহিম স্টার্লিং (চেলসি), ক্যালাম উইলসন (নিউক্যাসল), মার্কাস রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড)

  • বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াড-

গোলরক্ষক: থিবু কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ), সাইমন মিগনোলেট (ক্লাব ব্রুগ), কোয়েন ক্যাস্টিলস (উলফসবার্গ)

ডিফেন্ডার: জান ভার্টোনহেন (অ্যান্ডেরলেখ্ট), টবি অ্যাল্ডারওয়েইরল্ড (অ্যান্টওয়ার্প), লিয়েন্ডার ডেনডনকার (অ্যাস্টন ভিলা), ওয়াউট ফায়েস (লিসেস্টার সিটি), আর্থার থিয়েট (রেনেস), জেনো ডেবাস্ট (অ্যান্ডেরলেখ্ট), ইয়ানিক ক্যারাসকো (অ্যাটলেটিকো মাদ্রিদ), থমাস মেউনিয়ার (অ্যাটলেটিকো মাদ্রিদ) বরুশিয়া ডর্টমুন্ড), টিমোথি ক্যাসটেন (লিসেস্টার সিটি), থরগান হ্যাজার্ড (বরুশিয়া ডর্টমুন্ড),

মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), ইউরি টাইলেম্যানস (লিসেস্টার সিটি), আন্দ্রে ওনানা (এভারটন), অ্যাক্সেল উইটসেল (অ্যাটলেটিকো মাদ্রিদ), হ্যান্স ভানাকেন (ক্লাব ব্রুগ)

ফরোয়ার্ড: এডেন হ্যাজার্ড (রিয়াল মাদ্রিদ), চার্লস ডি কেটেলেরে (এসি মিলান), লিয়েন্দ্রো ট্রোসার্ড (ব্রাইটন), ড্রিস মের্টেন্স (গালাতাসারে), জেরেমি ডোকু (রেনেস), রোমেলু লুকাকু (ইন্টার মিলান), মিচি বাতশুয়াই (ফেনারবাচে), লোইস ওপেনদা। (লেন্স)

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar World Cup: বিশ্বকাপ শুরু ১০ দিন আগে দল ঘোষণা করলো ইউরোপের দুই শক্তিশালী দেশ

East Bengal: সুনীল আর কৃষ্ণের যুগলবন্দী আজ চিন্তার ভাঁজ বাড়াচ্ছে লাল-হলুদ কোচের

পাঁচ ম্যাচ এ তিন পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আই এস এল লীগ টেবিলে দশম স্থানে অবস্থান করছে মশালবাহিনি আর এক ম্যাচ কম খেলে চার ম্যাচ এ চার পয়েন্ট পেয়ে লীগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে বেঙ্গালুরু।আর আজ সন্ধ্যে তে একে ওপরের প্রতিপক্ষ ও তারা।প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসি কে হারালেও শেষ তিনটি ম্যাচ এর একটি ও জিততে পারেনি তারা। আর তার থেকেও বড় সমস্যা চলতি আই এস এল এর একটি ম্যাচ এও গোল করতে পারেনি সুনীল। তবুও যেন সুনীল কে শঙ্কা কাটছেই না মশাল বাহিনীর।যদিও সুনীল প্রসঙ্গ এড়িয়েই যাচ্ছেন ইস্টবেঙ্গল(East Bengal) এর কোচ। তার মতে ” সুনীল কি করছে তা নিয়ে আমার কোনো আগ্রহ ই নেই কারণ ও ইস্টবেঙ্গলের ফুটবলার নয়”।

আজ ম্যাচ এর আগে কাল সাংবাদিক বৈঠক এর মুখোমুখি হয়েছিল স্টিফেন কনস্ট্যান্টআইন।সুনীল – কৃষ্ণ রণকৌশল কি এই প্রশ্নের উত্তরে তিনি বলেন ” প্রতিটি দলের জন্যই আলাদা আলাদা পরিকল্পনা থাকে । প্রতিপক্ষকে নিয়ে আমরা চর্চা করেছি , ওরা কি কি করতে পারে সেটা আমরা ভালো ভাবেই জানি । ওদের আটকানোর একমাত্র উপায় হলো আমাদের ভালো খেলতে হবে “।অতীত এর ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি বলেছেন ” বিপক্ষের গোলে র সামনে গিয়ে আমরা প্রচুর ভুল করেছি আর এবার এর সংশোধন করতে হবে । অনুশীলনে নিয়মিত তার চেষ্টা ও চলছে , শুধু তাই নয় ফুটবলার দের অনেকেই অনুশীলন শেষ হয়ে যাওয়ার পর ও মাঠে পরে থাকেন প্রচন্ড পরিশ্রম করছে আর এই তাগিদ তাই তো জেতার মূল মন্ত্র “।  

চেন্নাইয়নের বিরুদ্ধ শেষ ম্যাচে দলের পারফরম্যান্স একেবারেই ভালো ছিলনা। রক্ষণ থেকে আক্রমণ সব ভাগই চরম ভরাডুবি হয়েছি দলের।আর সেই সাপেক্ষেই দলের কোনো পরিবর্তন হবে কিনা এই প্রশ্নে স্টিফেন বলেন ” আমরা দল বা খেলায় খুব বেশি পরিবর্তনের পক্ষপাতী নই “। তার কথায় বোঝা যাচ্ছে যে ব্যাঙ্গালুরু র বিপক্ষে তার প্রধান অস্ত্র হতে পারে ক্লেটন সিলভা । যুবভারতী তে অনুশীলনের পর ক্লেটন বলেন ” আমাদের সমস্ত ভুল শুধরে খেলায় আরো উন্নতি করতে হবে “।শুক্রবার এই এস এল লীগ ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু ম্যাচ এর ফলাফল কি হবে তা তো সময় ই বলবে ।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন East Bengal: সুনীল আর কৃষ্ণের যুগলবন্দী আজ চিন্তার ভাঁজ বাড়াচ্ছে লাল-হলুদ কোচের

পোগবার চোট নিয়ে বড় আপডেট সামনে এল

Florentin Pogba

বৃহস্পতিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিস্টন কোলাসো ৩৫ মিনিটে করা গোলে এগিয়ে যায় ATKমোহনবাগান (ATK Mohunbagan)। ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি সবুজ-মেরুন শিবির। একের পর এক গোলের সুযোগ হাতছাড়া করার মাঝে ৮১ মিনিটে নর্থইস্ট ইউনাইটেড এফসির ডিফেন্ডার অ্যারন ইভান্স কর্নার থেকে দুর্দান্ত হেড করে গোল শোধ করেন। ৮৯ মিনিটের মাথায় দিমিত্রি পেট্রাটোস ভলিতে অসাধারণ হেড করে টিমকে জয় এনে দেন শুভাশিস বোস।

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দোকে বাগান ডিফেন্ডার ফ্লোরেন্টিন পোগবার (Florentin Pogba) ইনজুরি নিয়ে জানতে চাওয়া হলে বলেন,” পোগবা ক্রমশ সেরে উঠছে। প্রয়োজনে ওকে মাঠে নামানো যেতে পারে। কিন্তু অযথা ওকে মাঠে নামিয়ে ঝুঁকি নিতে চাই না। মাঝে মাঝে দলের খেলোয়াড়দের রক্ষা করাটা আমাদের কর্তব্য। পোগবার গোড়ালিতে চোট রয়েছে। কোনও জোরালো অ্যাকশনের পরে ওর ব্যাথা হচ্ছিল। ডাক্তাররা এখন দেখছেন। ধাপে ধাপে ও সম্পুর্ণ অনেকটা সেরে উঠেছে। দলের সঙ্গে থাকছে। মজা করছে। ড্রেসিং রুমে এসে দলের সবাইকে উৎসাহ দিচ্ছে। “

টিমের খেলোয়াড়দের চোট প্রসঙ্গে হুয়ান ফেরান্দো সাংবাদিকদের আরও জানিয়েছেন, “কেরালা-ম্যাচের পরে কার্লের (ম্যাকহিউ) কিছু সমস্যা হচ্ছিল। কিন্তু পরে দেখা যায় অতটা গুরুতর নয়। আসলে পায়ে, কোমরে যে কোনও চোট হলে তা সময় নিয়ে সারিয়ে তোলাই উচিত, না হলে ভবিষ্যতে বড় সমস্যা দেখা যেতে পারে। “

টুর্নামেন্টে বল যত গড়াবে তত বেশি করে খেলোয়াড়দের ইনজুরি ইস্যু সামনে আসবে।সবুজ মেরুন ব্রিগেডের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসির আজ অর্থাৎ শুক্রবার ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। এই ম্যাচের আগে ইস্টবেঙ্গল শিবির যেন মিনি হাসপাতাল হয়ে উঠেছে।লিমা,অঙ্কিত যাদবের চোট তাই সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ম্যাচের প্রথম একাদশ থেকে ছিটকে গিয়েছে।সৌভিক চক্রবর্তী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি,তাই স্কোয়াডে নেই।আর সার্থক গোলুই চেন্নাইন এফসির বিরুদ্ধে দুটো হলুদ কার্ড দেখায় বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে পারবে না।

ইনজুরি সমস্যা থেকে খেলোয়াড়দের মুক্ত করার জন্য এখন প্রত্যেক দলে ফিজিও টিম থাকে।খেলোয়াড়দের টুর্নামেন্ট চলাকালীন চোট মুক্ত করে মাঠে ফেরানোর চ্যালেঞ্জ গিয়ে পড়ে এই ফিজিও টিমের ওপর। পেশাদার ফুটবল এবং ফুটবলারেরাও নিজেদের ইনজুরি ইস্যুতে সকল সময়ে সতর্ক থাকে,যাতে তারা স্কোয়াড থেকে ছিটকে না পড়ে।আর যখন এই ইনজুরি সমস্যা মাথাচাড়া দেয় তখন টিমগুলো এক একটা মিনি হাসপাতালে পরিণত হয়।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন পোগবার চোট নিয়ে বড় আপডেট সামনে এল