নর্থইস্টের বিরুদ্ধে জিতে বিস্ফোরক মন্তব্য হুয়ান ফেরান্দোর

Juan Ferrando

ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে জয় পেয়েছে ATKমোহনবাগান। নর্থইস্টের বিরুদ্ধে এই তিন পয়েন্ট অর্জনের ফলে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) পয়েন্ট টেবলে সবুজ মেরুন ব্রিগেড দুনম্বরে।

২-১ গোলে জয়ের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ATKমোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো তিন পয়েন্ট পাওয়াতে খুশি এমন প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন,”এক ঝাঁক সুযোগ হাতছাড়া করেও যদি শেষ পর্যন্ত জয় আসে, তাতে তার কোনও সমস্যা নেই।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার যুবভারতীতে ৩৫ মিনিটে লিস্টন কোলাসোর গোলে এগিয়ে যায় ATKমোহনবাগান। প্রথম গোলের পর লিড বাড়ানোর সুযোগ কম পায়নি সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু জয় সূচক গোল পাওয়ার আগেই ৮১ মিনিটে হাইল্যান্ডারদের ডিফেন্ডার অ্যারন ইভান্স কর্নার থেকে দুর্দান্ত হেড করে গোল করতেই স্কোরশিট ১-১ হয়ে যায়। শেষমেশ ৮৯ মিনিটের মাথায় দিমিত্রি পেট্রাটোসের দুরন্ত ভলিতে অসাধারণ হেডার থেকে শুভাশিস বোসের গোল গঙ্গা পাড়ের ক্লাব দলকে জয় এনে দেয়। ATKমোহনবাগানের পরের খেলা এফসি গোয়ার বিরুদ্ধে ২০ নভেম্বর গোয়াতে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন নর্থইস্টের বিরুদ্ধে জিতে বিস্ফোরক মন্তব্য হুয়ান ফেরান্দোর

ISL: হাইল্যান্ডারদের বিরুদ্ধে জিতল মোহনবাগান

Mohun Bagan won against North East United FC

ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ATKমোহনবাগান ২-১ গোলে জিতল নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। সবুজ মেরুন শিবিরের হয়ে স্কোরার লিস্টন কোলাসো এবং শুভাশিস বোস।নর্থইস্টের হয়ে গোলদাতা ইভান্স।

ম্যাচের ৩৬ মিনিটে লিস্টন কোলাসোর গোলে লিড নেয় সবুজ মেরুন ব্রিগেড। প্রথমার্ধের শেষ বাশি বাজা পর্যন্ত নর্থইস্ট গোল শোধ করতে পারেনি।দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে ইভান্সের গোলে সমতায় ফেরে নর্থইস্ট ইউনাইটেড এফসি।এরপর গোলের লিড বাড়ানোর জন্য চাপ বাড়ায় গঙ্গা পাড়ের ক্লাব।খেলা শেষ হওয়ার এক মিনিট আগে শুভাশিস বোসের করা গোলে যুবভারতী থেকে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ATK মোহনবাগান।

এই তিন পাওয়ার সুবাদে ISL পয়েন্ট টেবলে দুই নম্বরে উঠে এলো সবুজ মেরুন শিবির মোট ১০ পয়েন্ট অর্জনের জোরে।লিগ টেবলে টপার হায়দরাবাদ এফসি ১৬ পয়েন্ট গোল পার্থক্যে ৭ আর ATKমোহনবাগান ৫ গোল পার্থক্যে। লিগ টেবলে তিনে এফসি গোয়া ৯ পয়েন্ট, গোল পার্থক্যে ৫।এই দুই টিমের বিরুদ্ধে হুয়ান ফেরান্দোর ছেলেদের খেলতে হবে চলতি মাসে।

২০ তারিখ এফসি গোয়া এবং ২৬ তারিখ হায়দরাবাদ এফসি ম্যাচ।আজকের এই জয়ের ফলে সবুজ মেরুন ব্রিগেড আত্মবিশ্বাস নিয়ে প্রতিপক্ষ দু’দলের বিরুদ্ধে এনকাউন্টারে নামবে,যা বাড়তি মোটিভেশন মেরিনার্স ক্যাম্পের কাছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL: হাইল্যান্ডারদের বিরুদ্ধে জিতল মোহনবাগান

Qatar WC: বিশ্বকাপে বিরাট মাদক চাহিদা, দূর নদীপথ পেরিয়ে পাচারকারীদের টার্গেটে কলকাতা

কাতার বিশ্বকাপের (Qatar WC)  আসরে মাদক (narcotic smuggling) পাঠানোর চক্র সক্রিয়। ঢাকায় (Dhaka) ব্যাপক ধরপাকড়। কলকাতা (Kolkata) থেকে বিশেষ রুট ব্যবহার পাচারকারীদের।

দিগন্ত জোড়া শুধু জল আর জল। সাগর ও নদীকে এখানে আলাদা করা মুশকিল। দূরে দূরে কিছু নৌকা ঢেউয়ের তালে দুলছে-ঠিক যেন কলার মোচা। এ নদীপথ আরব মুলুকের নয়, বঙ্গোপসাগরের মোহনায় বিশাল (Naf River) নাফ নদী। এর একদিকে মায়ানমার (Myanmar) অন্যদিকে বাংলাদেশ (Bangladesh)। আন্তর্জাতিক মানব পাচারের জন্য বারবার শিরোনামে আসা নাফ নদীর বিরাট মোহনা পার করলেই বাংলাদেশের চট্টগ্রাম উপকূল।

  • আরব দুনিয়ার দেশ কাতার জুড়ে ফুটবল বিশ্বকাপ জ্বর এসে গেছে
  • বৈভবশালী এই দেশটিতে বিভিন্ন দেশের সমর্থকরা পৌঁছে যাচ্ছেন
  • কাতারে হু হু করে বাড়ছে মাদক চাহিদা
  • মাদক পৌঁছে দিতে বিপজ্জনক নাফ নদীকে বেছে নিচ্ছে পাচারকারীরা

মায়ানমারের রাখাইন ও আকিয়াব উপকূল থেকে  নাফ মোহনা পার করে মাদক পাচারকারীরা কোটি কোটি টাকার কোকেন, ইয়াবা সহ বিভিন্ন মাদক নামিয়ে দেয় নির্জন সৈকত ও নদী তীরে। বিশ্ববিখ্যাত কক্সবাজার উপকূল থেকে পাচারকারীদের হাতে হাতে মাদক প্যাকেট গোপনে চলে যাচ্ছে ঢাকা। জানা যাচ্ছে সরাসরি কাতারে না পাঠিয়ে কোনওরকমে কলকাতায় মাদক পাঠাতে মরিয়া পাচারকারীরা। কলকাতা হয়ে আরও দুটি পথ নির্দিষ্ট করা আছে। 

বাংলাদেশ মাদক নিয়ন্ত্রণ অধিদফতর সম্প্রতি ঢাকায় অভিযান চালায়। ধরা পড়েছে পাঁচ মাদক পাচারকারী। ধৃতদের বয়ান শুনে চোখ কপালে ওঠে আধিকারিকদের। কারণ, মাদক বিভিন্ন যাত্রীদের মাধ্যমে ঢাকা থেকে কাতারে পাঠানোর ছক করা হয়েছিল বিমান পথে! তদন্তে উঠে আসছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়েই যাত্রী ছদ্মবেশে মাদক পাচারকারীরা কাতার পাড়ি দিত। প্রশ্ন উঠছে, বিমানবন্দরেই কি আছে গোপন এজেন্ট ? কারা জড়িত এই পাচার চক্রে? এই তথ্য এখনও স্পষ্ট নয়।

আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। দর্শকদের অনেকের মধ্যেই রয়েছে মাদকের চাহিদা। এই সুযোগ কাজে লাগিয়ে মরিয়া হয়ে উঠেছে  বিভিন্ন মাদকচক্র। মাদক যোগান দিতেই মায়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী নদীপথ ব্যবহার করছে মাদক কারবারিরা।

বাংলাদেশ মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশেন খিলক্ষেত এলাকা থেকে এক কোটি টাকা মূল্যের কোকেন উদ্ধার করে। ধৃত পাঁচ মাদক কারবারি মিন্টু, এজাহার, মুন্না, নাজিম ও মামুনকে জেরা করে উঠে এসেছে জাহাঙ্গিরের নাম। কাতারে মাদক পাঠানোর সেই এজেন্ট।

অবৈধ মাদক সিন্ডিকেটের মূল হোতা জাহাঙ্গির দ্রুত গ্রেফতার হবে বলে জানান মাদক নিয়ন্ত্রক আধিকারিক মহম্মদ জাফরুল্লাহ কাজল। ঢাকা দক্ষিণ পুরনিগম কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার জানান, কাতার বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে মাদক কারবারিরা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: বিশ্বকাপে বিরাট মাদক চাহিদা, দূর নদীপথ পেরিয়ে পাচারকারীদের টার্গেটে কলকাতা

বাঙালি ফুটবলার প্রবীর দাসের পোস্ট ঘিরে চাঞ্চল্য নেটপাড়ায়

Bengali footballer Prabir Das post is buzzing on social media

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচের আগে খোশ মেজাজে বেঙ্গালুরু এফসির বাঙালি ফুটবলার প্রবীর দাস।নিজের ইনস্ট্রাগাম হ্যান্ডেলে প্রবীর ইস্টবেঙ্গল ম্যাচের আগে বেশ কয়েকটি মুহুর্তের ছবি পোস্ট করেছে যা এই মুহুর্তে নেট পাড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

নিজের ইনস্ট্রাগাম হ্যান্ডেলে প্রবীর দাস ইস্টবেঙ্গল এফসি ম্যাচের আগের মুহুর্তের ছবি পোস্টের ক্যাপসন লিখেছে, “দিল তো বাচ্চা হে জি” নেট পাড়াতে এই ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে।

ফুটবলার প্রবীর দাসের এক ভক্ত কমেন্ট সেকশনে লিখেছে, “ন্যাকাম বন্ধ করে ক্রসিং’এ মন দাও”আবার এক সবুজ মেরুন সমর্থক লিখেছে, “আমরা তোমায় খুব মিস করছি প্রবীর দা।”

প্রসঙ্গত,চলতি ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এফসি পয়েন্ট টেবলে মোটেও সুবিধাজনক অবস্থায় নেই।রয় কৃষ্ণদের ৪ ম্যাচ খেলা হয়ে গিয়েছে।এই চার ম্যাচের মধ্যে বিএফসি হেরেছে ২ গেম এবং একটা ম্যাচ জিতেছে অপর ম্যাচ ড্র করেছে। তাই টিম ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সুনীল ছেত্রীরা জয়ের লক্ষ্যে ঝাঁপাবে বলাই চলে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন বাঙালি ফুটবলার প্রবীর দাসের পোস্ট ঘিরে চাঞ্চল্য নেটপাড়ায়

ইংল্যান্ডের কাছে হারের পর #BoycottIPL প্রচারে খলনায়ক জয় শাহ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে ইংল্যান্ডের কাছে পরাজিত ভারত। প্রতিপক্ষ ১০ উইকেটে হারের পরেই স্যোশাল মিডিয়ায় সমালোচনার ঝড়। ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পরেই উঠল #BoycottIPL এর ডাক। একইসঙ্গে বিসিসিআইয়ের সচিব জয় শাহের বিরুদ্ধেও কটুক্তি করতে দেখা যাচ্ছে নেটিজেনদের। 

বৃহস্পতিবার অ্যাডিলেডে ভারত মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রথম ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৮ রান সংগ্রহ করেছিল ভারত। প্রথম দিকে মুখ থুবড়ে পড়লেও পরে বিরাট কোহলি এবং হার্দিক পাণ্ডেয়ার ঝড়ো ইনিংস ভারতের পালে হাওয়া দিয়েছিল। এদিন ইংল্যান্ডের ট্রাম্প কার্ড ক্রিশ জর্ডনের সামনে মুখ থুবড়ে পরেছিল রোহিতরা। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অপ্রতিরোধ্য ইনিংস খেললেন ইংলিশ দলের দুই ওপেনার জশ বাটলার এবং অ্যালেক্স হেইলস। এদিন ৮০ রানের দীর্ঘ ইনিংস খেলেন অধিনায়ক বাটলার। তাঁকে সঙ্গ দিয়ে ৮৬ রান করেন হেইলস। গ্রুপ লিগে চমকপ্রদ বোলিয়ের পর নক আউট পর্বে অনেকটা দুর্বল মনে হল মহম্মদ শামি-ভুবনেস্বর কুমার- অর্শ্বদীপদের। 

ভারতের এই হার নিয়ে নেট দুনিয়ায় চরম সমালোচনা শুরু হয়েছে। ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতের হারের প্রধান কারণ হিসাবে ইংল্যান্ডের ওপেনিং জুটির দিকেই আঙুল তুলছেন অনেকেই। আবার অনেকেই #BoycottIPL এর ডাক দিয়েছেন। আবার অনেকেই মনে করছেন ভারতের খেলোয়াড় নির্বাচক কমিটির গাফিলতির কারণে হার হয়েছে।

 

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ইংল্যান্ডের কাছে হারের পর #BoycottIPL প্রচারে খলনায়ক জয় শাহ

East Bengal : রয় কৃষ্ণাদের বিরুদ্ধে নামার আগে ‘মিনি হাসপাতাল’ টিম ইস্টবেঙ্গল

East Bengal_ISL

আগামী শুক্রবার ক্রান্তিরাভা স্টেডিয়ামে ইস্টবেঙ্গল এফসির (East Bengal ) ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। একেতো টানা ৪ ম্যাচ হারের ধাক্কাতে ২০২২-২৩ ইন্ডিয়ান সুপার লিগে (ISL) খাঁদের কিনারায় ইস্টবেঙ্গল, এরপর লাল হলুদ ব্রিগেড হয়ে উঠেছে যেন এক মিনি হাসপাতাল।

বিএফসি ম্যাচের আগে টিম ইস্টবেঙ্গল অ্যালেক্স লিমা, সৌভিক চক্রবর্তী এবং অনিকেত যাদবের সার্ভিস পাবে না। লিমা এবং যাদবের চোট, এই ইনজুরি ইস্যুর কারণে স্কোয়াডে নেই দুই ফুটবলার। সৌভিক চক্রবর্তী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, অন্যদিকে সার্থক গোলুই চেন্নাইন এফসির বিরুদ্ধে হলুদ কার্ড(২ টো) দেখার কারণে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে মাঠে নামবে না। টিম ইস্টবেঙ্গলের কাছে এটা জোর ধাক্কা এই চার ফুটবলারের খেলতে না পারা,প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে।

বৃ্হস্পতিবার, ইস্টবেঙ্গল খেলোয়াড়রা কলকাতা বিমানবন্দর থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছে।একের পর এক ম্যাচে হার,মহাডার্বি ম্যাচের আগে আশা জাগিয়েও হাইপিচে চিরপ্রতিদ্বন্দ্বী ATKমোহনবাগানের কাছে হেরে যাওয়া সব মিলিয়ে ইস্টবেঙ্গল শিবির জুড়ে এখন অশান্তির মশাল দাউ দাউ করে জ্বলছে।ক্ষুব্ধ,অসন্তুষ্ট লাল হলুদ ভক্তরা কোচ স্টিফেন কনস্টাটাইনের ফুটবল দর্শন নিয়ে।শত সমালোচনা,শত ব্যঙ্গ- বিদ্রুপ সত্ত্বেও কনস্টাটাইন রয় কৃষ্ণদের বিরুদ্ধে পজিটিভ ফুটবল খেলার আশ্বাস দিয়েছেন।

ইস্টবেঙ্গলের তিনজন অনুপস্থিত থাকবেন। এই ত্রয়ী এখনও সম্পূর্ণ ফিটনেস ফিরে পায়নি এবং EB-এর জন্য বিশাল মিস করছে। সিএফসি-র বিরুদ্ধে বিদায়ের পরে সাসপেন্ড করা হয়েছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন East Bengal : রয় কৃষ্ণাদের বিরুদ্ধে নামার আগে ‘মিনি হাসপাতাল’ টিম ইস্টবেঙ্গল

East Bengal FC: হেডস্যারের সুরে সুর মেলালেন ক্লেইটন সিলভা

Clayton Silva

চলতি ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) চার ম্যাচ হেরে গিয়েছে।শুধুমাত্র এক ম্যাচে জয় পেয়েছে লাল হলুদ শিবির, নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। হাইপ্রেসার ডার্বি ম্যাচে ২-০ গোলে হেরে গিয়ে টানা ৭ ডার্বি ম্যাচের রঙ এখন সবুজ মেরুন।

লাল হলুদ ব্রিগেডের এমন হতশ্রী পারফরম্যান্সের জেরে ভক্তরা কোচ স্টিফেন কনস্টাটাইনের ফুটবল দর্শন নিয়ে কাটাছেড়া শুরু করেছে।যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে আমল না দিয়ে সমর্থকদের ধৈহ্য ধরার পরামর্শ দিতে শোনা গিয়েছে কনস্টাটাইনকে।এমন আবহে আগামী শুক্রবার ইস্টবেঙ্গল এফসি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামবে।

এই ম্যাচের আগে ইস্টবেঙ্গল খেলোয়াড় ক্লেইটন সিলভা দলের মিডিয়া টিমের কাছে এক সাক্ষাৎকার সেশনে বেঙ্গালুরু দলের বিরুদ্ধে লাল হলুদ স্কোয়াডের প্রস্তুতি প্রসঙ্গে জানান,”আমাদের প্রস্তুতি ভালো চলছে।আমরা ৪ টে ম্যাচ হেরেছি।সুতরাং আমাদের অনেক ক্ষেত্রে উন্নতি করতে হবে।”

লাল হলুদ স্কোয়াডের এই ব্রাজিলিয়ান ফুটবলার আরও জানান,”আমরা প্র‍্যাকট্রিসে নিজেদের যেভাবে তৈরি করি সেটা মাঠে আরও বেশি করে প্রতিফলিত হওয়া উচিত, আমাদের অনুশীলন বেশ ভালো যাচ্ছে।এবার ম্যাচে আমাদের সেই জিনিসগুলো কাজে লাগাতে হবে।”

এদিন ক্লেইটন সিলভা ভক্তদের আশ্বস্ত করতে গিয়ে যা বলেছেন দলের প্রস্তুতি প্রসঙ্গে একই কথা গোড়া থেকে বলে আসছেন হেডকোচ স্টিফেন কনস্টাটাইন।কনস্টাটাইনের কথায়,”এটা নতুন টিম,নতুন সেট আপ, উন্নতির জন্য সমর্থকদের ধৈহ্য ধরতে হবে।” আসলে একের পর এক ম্যাচে প্রিয় দলের হেরে যাওয়া সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী ATKমোহনবাগানের কাছে টানা ৭ ডার্বি ম্যাচে পরাজয় মেনে নিতে পারছে না লাল হলুদ ভক্তরা।

তাই কোচ স্টিফেন কনস্টাটাইনকে ঘিরে সমালোচনার সুনামি বয়ে চলেছে লাল হলুদ জনতার মধ্যে। তবে কনস্টাটাইন এবং লাল হলুদ ফুটবলারেরা আত্মবিশ্বাসী দল জয়ের সরণিতে ফিরে আসবে। বিগত দুই ISL সেশনে ইস্টবেঙ্গল লিগ টেবলে শেষ পজিশনে নিজেদের টাইটেলশিপ অভিযান শেষ করেছিল। তাই লাল হলুদ ভক্তদের টিমের পারফরম্যান্স ঘিরে উদ্বেগ বেড়েই চলেছে,কারণ ২০২২-২৩ ISL সেশনে মাত্র এক ম্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল এফসি।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন East Bengal FC: হেডস্যারের সুরে সুর মেলালেন ক্লেইটন সিলভা

সোশ্যাল মিডিয়ায় মহামেডান স্পোর্টিংয়ের ভিডিও ঘিরে চাঞ্চল্য

Mohammedan SC

আইলিগ টুর্নামেন্টে মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan SC ) খেলা খেলা ১২ নভেম্বর, প্রতিপক্ষ গতবারের আইলিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালার এফসি। বৃ্হস্পতিবার, মহামেডান স্পোর্টিং ক্লাব এই ম্যাচ খেলতে কেরালা উড়ে গিয়েছে। নিজেদের টুইটার হ্যান্ডেলে মহামেডান ক্লাব গোটা কেরালা সফরে বিমানযাত্রার ভিডিও আপলোড করেছে।যা এই মুহুর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে।

প্রসঙ্গত,আইলিগ ২০২২-২৩ সেশনে উদ্বোধনী ম্যাচ খেলতে নামছে কলকাতা জায়ান্টরা।ব্যাক টু ব্যাক দুবার কলকাতা লিগ জয় করে সাদা কালো শিবিরের আত্মবিশ্বাস তুঙ্গে। মহামেডান এসসির কাছে এই আইলিগ টুর্নামেন্ট সুবর্ণ সুযোগ এনে দিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ টুর্নামেন্টে অংশগ্রহণের।

মহামেডান আইলিগ চ্যাম্পিয়ন হতে পারে তাহলে আইএসএলের দরজা খুলে যাবে মহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য।তাই সাদা কালো শিবিরের ভক্তরা চাইছে তাদের প্রিয় দল আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বীতা করুক।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন সোশ্যাল মিডিয়ায় মহামেডান স্পোর্টিংয়ের ভিডিও ঘিরে চাঞ্চল্য

হাইল্যান্ডারদের বিরুদ্ধে ক্লান্তি ম্যাচের এক্স ফ্যাক্টর: হুয়ান ফেরান্দো

ATK Mohun Bagan coach Juan Ferrando

দুদিনের ব্যবধানে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ খেলতে নামছে ATKমোহনবাগান। চলতি লিগে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে মুম্বইতে অ্যাওয় ম্যাচ খেলে হোম ম্যাচ খেলতে নামছে সবুজ মেরুন ব্রিগেড। মাঝে দুদিন সময়ে নর্থইস্ট ইউনাইটেড এফসি প্রতিপক্ষকে নিয়ে প্রস্তুতি এবং মানসিকতায় পরিবর্তন ঘটানোর প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে সবুজ মেরুন খেলোয়াড়দের।

ATKমোহনবাগান কোচ হুয়ান ফেরান্দোর ফুটবল দর্শন হল প্রতিটি ম্যাচের পরিস্থিতি আলাদা,সেই অনুযায়ী ছক কষা চ্যালেঞ্জের। দুদিনের ব্যবধানে হাইল্যান্ডারদের বিরুদ্ধে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান খেলোয়াড়দের মাঠে নামার আগে ক্লান্তি এক্স ফ্যাক্টর হতে চলেছে তা সরাসরি স্বীকার না করেও এই প্রসঙ্গে হুয়ান ফেরান্দো বলেন,”গত রবিবারই ম্যাচ খেলার দু’দিনের মধ্যে আর একটা অন্য ধরনের ম্যাচের জন্য মানসিকতা তৈরি করা সোজা নয়। বাইরে থেকে এসে বিশ্রাম নিয়ে কার্যত প্রস্তুতির জন্য একদিনের বেশি সময় পাওয়া যায়নি।”

নর্থইস্ট টিমকে কোনও ভাবেই হাল্কাভাবে নিতে নারাজ হুয়ান ফেরান্দো। ISL টাইটেলশিপে টানা ৫ ম্যাচ হারের পরে কার্যত দেওয়ালে পিঠ থেকে যাওয়া হাইল্যান্ডাররা যুবভারতীতে জয়ের লক্ষ্যে মারণ কামড় বসাতে পারে এমন ইঙ্গিত দিয়ে ATKমোহনবাগান কোচ ফেরান্দো বলেন,”দলের সবাই ফোকাসড। এখন আমরা লিগ টেবলের শীর্ষস্থানের কাছাকাছি রয়েছি। তাই এই তিন পয়েন্টটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে এই ম্যাচটা কঠিন। আশা করি মাঠে নামার মতো মানসিকতা আমাদের খেলোয়াড়দের তৈরি হয়ে গিয়েছে।”

সবুজ মেরুন শিবিরের খেলোয়াড়রা শিবিরের ক্লান্তিতে ভুগছেন ঠিকই কিন্তু ISL টাইটেলশিপে লিগ টেবলের নীচে থাকা দলগুলোর বিরুদ্ধে খেলার রেজাল্ট বিরুদ্ধে গেলে অনেক সময়েই তার চরম খেসারৎ দিতে হয় টুর্নামেন্টে এগিয়ে থাকা টিম গুলোকে। তাই প্রীতম কোটাল, জনি কাউকো, হুগো বাউমাস, শুভাশিস, লিস্টন কোলাসোরা শারীরিক এবং মানসিক ক্লান্তিকে জয় করে হাইল্যান্ডারদের বিরুদ্ধে ঘরের মাঠে তিন পয়েন্ট ছিনিয়ে নিয়ে ভক্তদের মুখে হাসি ফোটাবে এমন প্রত্যাশার ফানুস ইতিমধ্যে উড়তে শুরু করেছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন হাইল্যান্ডারদের বিরুদ্ধে ক্লান্তি ম্যাচের এক্স ফ্যাক্টর: হুয়ান ফেরান্দো

ISL টুর্নামেন্টে অ্যাসিড টেস্টের মুখে হুয়ান ফেরান্দো

Juan Ferrando

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২২-২৩ ফুটবল সেশনে ATK মোহনবাগান টিম দুরন্ত ছন্দে রয়েছে। কেরালা ব্লাস্টার্সকে ৫-২ এবং ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলকে এফসিকে ২-০ গোলে হারায় সবুজ মেরুন শিবির।মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ১০ জনের মেরিনার্সরা পিছিয়ে থেকে কামব্যাক করে এবং স্কোরশিট ২-২ করে।বৃ্হস্পতিবার, হুয়ান ফেরান্দোর ছেলেরা ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলতে নামছে।

নর্থইস্ট ম্যাচের পর ISL টুর্নামেন্টে সবুজ মেরুন ব্রিগেডকে ব্যাক টু ব্যাক এমন দুই প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে যারা ISL পয়েন্ট টেবলে এখন ওপরের দিকে রয়েছে এবং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম।২০ নভেম্বর রবিবার এফসি গোয়া এবং ২৬ নভেম্বর হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে ATK মোহনবাগানের।

চলতি ISL’র পয়েন্ট টেবলে এফসি গোয়া এবং হায়দরাবাদ এফসি প্রথম দুই’র মধ্যে রয়েছে। ৬ ম্যাচে নিজামর্সরা ৫ ম্যাচ জিতেছে ১ টা হেরেছে ১৬ পয়েন্টে টেবল টপার।এফসি গোয়া ৪ ম্যাচে তিন ম্যাচে জয় পেয়েছে, এক ম্যাচ হেরে ৯ পয়েন্ট নিয়ে দু’নম্বরে পয়েন্ট টেবলে। অন্যদিকে, ATKমোহনবাগান ৪ ম্যাচে দু’ম্যাচ জিতেছে এবং ১ টা করে খেলা হেরেছে ও ড্র করে ৭ পয়েন্ট নিয়ে ISL লিগ টেবলে ৫ নম্বরে। এই তিন দলের মধ্যে গোল পার্থক্যতে এগিয়ে হায়দরাবাদ এফসি ৭,গোয়া ৫,মোহনবাগান ৪।

টেবল টপার হওয়ার সুবর্ণ সুযোগ সামনে হুয়ান ফেরান্দো এন্ড হিজ কোম্পানির। বৃ্হস্পতিবার ঘরের মাঠে হাইল্যান্ডারদের বিরুদ্ধে তিন পয়েন্ট অর্জন করতে পারলে একলাফে তিন নম্বরে উঠে আসতে পারবে সবুজ মেরুন শিবির। আর এমনটা হলে এফসি গোয়া এবং নিজামর্সের বিরুদ্ধে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবে ATKমোহনবাগান টিম।তাই নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে আজকের ম্যাচ গুরুত্বপূর্ণ হেডকোচ হুয়ান ফেরান্দো এবং তার ছেলেদের জন্য।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL টুর্নামেন্টে অ্যাসিড টেস্টের মুখে হুয়ান ফেরান্দো

ATK Mohun Bagan: নিজেদের ফেবারিট মানতে নারাজ : হুয়ান ফেরান্দো

ATK Mohun Bagan coach Juan Ferrando

বৃহস্পতিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) ম্যাচ, প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি।ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামার আগে সতর্ক সবুজ মেরুন শিবিরের হেডকোচ হুয়ান ফেরান্দো। ডার্বি ম্যাচ এবং নিজেদের শেষ ম্যাচ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ১০ জনের মেরিনার্স ক্যাম্প যেভাবে বাউন্সব্যাক করে গোল শোধ করেছে ২-২ স্কোরশিটে তাতে করে হাইল্যান্ডারদের বিরুদ্ধে ম্যাচে তারাই ফেবারিট।

ঠিক এই জায়গাতেই হুয়ান ফেরান্দোর ফুটবল দর্শন সম্পূর্ণ আলাদা।ISL টাইটেলশিপে সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে ফুটবল মহল তাদের ফেবারিট হিসেবে দেখছে। কিন্তু ফুটবল মহলের এমন দৃষ্টিভঙ্গি মানতে নারাজ স্প্যানিশ কোচ ফেরান্দো। নর্থইস্ট ইউনাইটেড এফসি ISL টুর্নামেন্টে নিজেদের ৫ ম্যাচ হেরেছে, এখনও জয়ের মুখ দেখেনি।

নর্থইস্ট ইউনাইটেড এফসি দলে বেশকিছু ভারতীয় ফুটবলারের পাশাপাশি বিদেশী খেলোয়াড় রয়েছে।  দলের ভারতীয় ফুটবলারেরা ৫ ম্যাচে বল গড়িয়ে যাওয়ার পরেও এখনও নিজেদের ছন্দে আসতে পারেনি নর্থইস্ট। বৃ্হস্পতিবারের ম্যাচে তাই নর্থইস্টের ভারতীয় স্কোয়াড ফর্মে ফিরে আসতে চাইবে,এরই সঙ্গে যেকোনো ভাবে ATKমোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে জয় কিংবা ড্র করতে চাইবে।কেননা তিন পয়েন্ট অথবা এক পয়েন্ট পেলেই ISL টুর্নামেন্টে আইল্যান্ডারদের পারফরম্যান্সের ধার বেড়ে যাবে।

টানা ৫ ম্যাচ হেরে নতুন করে হারানোর কিছু নেই হাইল্যান্ডারদের। তাই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া একটা দল হুঠ করে ATK মোহনবাগানের বিরুদ্ধে জয়সূচক পারফরম্যান্স করে দেখালে অবাক হওয়ার কিছু নেই। তাই এই ধরনের টিমকে কখনই হাল্কাভাবে নেওয়া উচিত নয় এমনটা মনে করে হুয়ান ফেরান্দোর ফুটবল দর্শন হল, প্রতিপক্ষকে হাল্কাভাবে নিলে ওই ভুলের চরম মাশুল দিতে হতে পারে। তাই এই ম্যাচ হাড্ডাহাডি এবং কঠিন হতে চলেছে তা ATKমোহনবাগান কোচ হুয়ান ফেরান্দোর কথায় পরিষ্কার।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ATK Mohun Bagan: নিজেদের ফেবারিট মানতে নারাজ : হুয়ান ফেরান্দো

Sachin Tendulkar: শচীনের ভিডিও ঘিরে হাসির রোল নেট দুনিয়ায়

খোশমেজাজে শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) । সমুদ্র সৈকতে তাকে দেখা যাচ্ছে মজা করতে। গোয়ায় গিয়েছেন তিনি। বানিয়েছেন ভিডিও সেই ভিডিওতে আশেপাশেও প্রচুর মানুষজন দেখা যাচ্ছে তার মাঝেই একটি ছোট্ট অংশ ঘিরে শুরু হয়েছে আলোচনা ।

https://fb.watch/gHF0qZIgUV/

ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে শচীন কিছু বলছেন এবং তার পিছনেই একটি ওয়াটার স্কুটার ভুলবশত একজনের বুকের উপর থেকে চলে যাচ্ছে বা বলা যেতে পারে ধাক্কা মারছে । এই ভিডিওই সম্প্রীতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার শেয়ার করা ভিডিওর এইটুকু অংশ কেটে বিভিন্নভাবে ব্যবহার করছে নেটিজেনরা। 

অন্যদিকে নেটিজেনদের কাছে এটি নতুন হাসির খোরাক। তবে অনেকেই এ ঘটনা কে তুলনা করছেন পুরোন সেই উপমা ” আগ লাগে বস্তি মমে, মে আপনি মাস্তি মে ” এর সাথে যার অর্থ বলার কোন দরকার আছে বলে মনে হয় না ।যদিও এই বিষয়ে কোন মন্তব্য করেনি শচীন । তবে এই একই ভিডিও দেখে অনেকেই তার খাওয়া-দাওয়া বা গোয়ায় কাটানোর শচীনের ছোট ছোট মুহূর্তের উপর বেশি মনোযোগ দিয়েছেন।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Sachin Tendulkar: শচীনের ভিডিও ঘিরে হাসির রোল নেট দুনিয়ায়

রয় কৃষ্ণাদের বিরুদ্ধে পজিটিভ ফুটবলের আশ্বাস কনস্টাটাইনের

East Bengal FC coach Stephen Constantine

চার ম্যাচ হেরে যাওয়ার পরেও টিম ঘুরে দাঁড়াবে,পজিটিভ ফুটবল খেলবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামার আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এমনটাই জানাল ইস্টবেঙ্গল এফসির হেডকোচ স্টিফেন কনস্টাটাইন।২০২২-২৩ ইন্ডিয়ান সুপার লিগ সেশনে ইস্টবেঙ্গল টিম একটি মাত্র ম্যাচে জয় পেয়েছে,নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে।

চলতি টুর্নামেন্টের প্রথম লেগের ডার্বি ম্যাচের আগে হাইল্যান্ডারদের বিরুদ্ধে জয় বাড়তি অক্সিজেন জুগিয়েছিল লাল হলুদ স্কোয়াড এবং ভক্তদের মধ্যে।কিন্তু হাইপ্রেসার পিচে ইস্টবেঙ্গল এফসি হেরে গিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ATKমোহনবাগানের কাছে।সঙ্গে টানা ৭ ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন।

গত দুই ISL সেশনে ইস্টবেঙ্গল লিগ টেবলে শেষ পজিশনে নিজেদের টাইটেলশিপ অভিযান শেষ করেছে।এই প্রসঙ্গে লাল হলুদ কোচ কনস্টাটাইন বলেন,”আমি এসেছি কারণ আমি ইস্টবেঙ্গলকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে যোগ্যতা আছে। আমি বিশ্বাস করি আমরা আবার দুর্দান্ত হতে পারব।” অর্থাৎ দল জয়ের উইনিং ট্র‍্যাকে ফিরে আসবে এবং টুর্নামেন্টে ঘুরে দাঁড়াবে চার ম্যাচ হারের পর এমনই আত্মবিশ্বাস ঝড়ে পড়ছিল কনস্টাটাইনের বক্তব্য থেকে।

প্রিয় দল একের পর এক ম্যাচ হেরে যাওয়ার কারণে লাল হলুদ সমর্থকদের ‘চোখের বালি’ ইস্টবেঙ্গল হেডকোচ স্টিফেন কনস্টাটাইন।ভক্তরা তার ফুটবল বোধ নিয়ে লাগাতার কাটাছেড়া করে চলেছে।আর এই সমালোচনার সুনামির মাঝে পড়ে

কনস্টাটাইন ভক্তদের সেশনের শুরু থেকেই একই কথা আউড়ে চলেছেন ভক্তদের ধৈহ্য ধরতে হবে,এটা নতুন টিম,নতুন সেটআপ,উন্নতির জন্য ধৈহ্য ধরতে হবে।এদিনও রয় কৃষ্ণ, সুনীল ছেত্রীদের বিরুদ্ধে নামার আগে স্টিফেন কনস্টাটাইন আবারও লাল হলুদ ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে বলেন,”কিন্তু আমাদের অনেক কাজ করার আছে।এটা (উন্নতি) রাতারাতি হবে না।”

২০২২-২৩ ফুটবল মরসুমে ইস্টবেঙ্গল এফসির কোচিং’র দায়িত্ব নেওয়ার সময় থেকেই স্টিফেন কনস্টাটাইনের এই বক্তব্য শুনে শুনে লাল হলুদ ভক্তদের কান পচে গিয়েছে,এখন তারা শুধুই প্রিয় দলের জয় দেখতে চায় সঙ্গে পারফরম্যান্সে ধারাবাহিকতা দেখতে চায়।কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের এখন পিচে যা পারফরম্যান্সের তা ভক্তদের এমন প্রত্যাশা বাস্তবের পিচে দাঁড়িয়ে শত যোজন দূরে অবস্থান করছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন রয় কৃষ্ণাদের বিরুদ্ধে পজিটিভ ফুটবলের আশ্বাস কনস্টাটাইনের

ডেঙ্গুতে আক্রান্ত এই লাল-হলুদ ফুটবলার

Souvik Chakrabarti

এবার ডেঙ্গু থাবা বসালো ইস্টবেঙ্গল এফসি শিবিরে।রাজ্য জুড়ে ডেঙ্গু আতঙ্কে কাঁপছে রাজ্যবাসী,এমন আবহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ইস্টবেঙ্গল ফুটবলার সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti)।

বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এই প্রতিভাবান লাল হলুদ ফুটবলার। মঙ্গলবার সৌভিকের প্লেটলেট রেশিও ৫০ হাজারে নেমে আসে।

চিকিৎসকরা জানিয়েছে, প্লেটলেট কম থাকলেও সৌভিকের অবস্থা স্থিতিশীল অবস্থায়। চিকিৎসকেরা আরও জানিয়েছে, রোগীকে প্রোটিনযুক্ত খাওয়ার এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। চিকিৎসকরা আশাবাদী, আগামী কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বাঙালি এই লাল হলুদ ফুটবলার।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ডেঙ্গুতে আক্রান্ত এই লাল-হলুদ ফুটবলার

আইলিগ সেশনে মহামেডান স্পোর্টিংয়ের স্কোয়াড ঘোষণা

Mohammedan SC

বুধবার সন্ধ্যেতে আইলিগ ২০২২-২৩ মরসুমে কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) দল ঘোষিত হয়েছে। ২৬ জনের স্কোয়াডে কোচ আন্দ্রে চেরনশিভ এবং সহকারী কোচ জোসেফ নায়েক,গোলকিপিং কোচ সন্দীপ নন্দী আর টিম ম্যানেজার প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস।

২৬ জনের সাদা কালো ব্রিগেডে অনূর্ধ্ব ২২ খেলোয়াড় দীপু হালদার এবং রিজ ডেমেলো।বিদেশী খেলোয়াড়দের তালিকাতে মার্কাস জোসেফকে অধিনায়ক রেখে দাউদা,নিকোলা, নুরুদ্দিন,ওসমানে এবং সাহির সাহেন।

Mohammedan SC squad

ব্যাক টু ব্যাক দুবার কলকাতা লিগ জয় করেছে মহামেডান স্পোটিং ক্লাব,যা দেশ স্বাধীন হওয়ার পর একটা রেকর্ড। দুরন্ত ফর্মে রয়েছে ব্ল্যাক প্যাহ্নর্সরা। এর পাশাপাশি, আসন্ন আইলিগ টুর্নামেন্ট মহামেডান এসসির কাছে ইন্ডিয়ান সুপার লিগে(ISL) খেলার সুবর্ণ সুযোগের একটা সম্ভাবনা হতে পারে।কারণ ইতিমধ্যেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন(AIFF) সিদ্ধান্ত নিয়েছে যে,আইলিগ চ্যাম্পিয়ন দল ISL টুর্নামেন্ট খেলতে পারবে। ফলে মহামেডান টিমের কাছে এটা একটা দারুণ সুযোগ,কাজে লাগাতে পারলে কলকাতার তিন নম্বর টিম হিসেবে ইস্টবেঙ্গল, মোহনবাগানের পাশাপাশি মহামেডান স্পোটিং ক্লাবকেও ISL খেলতে দেখা যেতে পারে।

প্রসঙ্গত,ইতিমধ্যেই মহামেডান স্পোটিং ক্লাব আইলিগের প্রস্তুতি শুরু করে দিয়েছে।আইলিগে মহামেডানের প্রথম খেলা ১২ নভেম্বর প্রতিপক্ষ আইলিগের গতবারের চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসি,এই ম্যাচ হবে কেরালাতে বিকেল ৪.৩০ মিনিটে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন আইলিগ সেশনে মহামেডান স্পোর্টিংয়ের স্কোয়াড ঘোষণা

ISL: নর্থইস্টের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে ঝাঁপাবে ATK মোহনবাগান

ATK Mohun Bagan tactics again city AFC Cup

বৃ্হস্পতিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ATK মোহনবাগানের ম্যাচ,প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি।ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামার আগে হোম অ্যাডভান্টেজে এগিয়ে সবুজ মেরুন শিবির।

শেষ ৪ ম্যাচে ATKমোহনবাগান ২ ম্যাচ জিতেছে আএ দুটি করে ম্যাচ হেরেছে এবং ড্র করেছে।নিজেদের শেষ ম্যাচ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ১০ জনের মেরিনার্স পিছিয়ে থেকে কামব্যাক করে ২-২ গোলের সমতায় খেলা শেষ করে। সবুজ মেরুন ফুটবলার লেনি রড্রিগেজকে রেফারির বিতর্কিত লাল কার্ড দেখানোয় ১০ জন হয়ে পড়ে গঙ্গা পাড়ের ক্লাব।খেলা শেষে আইল্যান্ডারদের বিরুদ্ধে ছেলেদের খেলায় খুশি হুয়ান ফেরান্দো এমনটা আগেই জানিয়েছেন কোচ হুয়ান ফেরান্দো।

অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেড এফসি ISL টুর্নামেন্টে নিজেদের ৫ ম্যাচই হেরেছে, এখনও জয়ের মুখ দেখেনি।সবুজ মেরুন ব্রিগেডের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি টিম যাদের ইতিমধ্যেই ৫ ম্যাচ খেলা হয়ে গিয়েছে তারাও হাইল্যান্ডারদের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠ গুয়াহাটি থেকে সেশনের একমাত্র জয় ছিনিয়ে এনেছে,যা হাইভোল্টেজ ডার্বি ম্যাচের আগে ইস্টবেঙ্গল এফসিকে বাড়তি অক্সিজেন জুগিয়েছিল।

মুম্বইর বিরুদ্ধে যেভাবে ১০ জনের ATKমোহনবাগান ঘুরে দাঁড়িয়ে পাল্টা প্রেসার ছুঁড়ে দিয়েছেল এমন পারফরম্যান্স গোটা টিমের আত্মবিশ্বাস কোন লেভেলে থাকতে পারে তারই পরিচয়।প্রতিকূল পরিস্থিতিতে গুটিয়ে না থেকে পাল্টা আক্রমণের পথে হেটে প্রীতম কোটালরা যেভাবে ম্যাচ ড্র করে পয়েন্ট ভাগ করে নিয়েছে তা মেরিনার্সদের টিমগেম নির্ভর ফুটবলকে তুলে ধরে।

অন্যদিকে নর্থইস্ট ইউনাইটেড এফসি দলে বেশকিছু ভারতীয় ফুটবলারের পাশাপাশি বিদেশী খেলোয়াড় রয়েছে। দলের ভারতীয় ফুটবলারেরা ৫ ম্যাচে বল গড়িয়ে যাওয়ার পরেও এখনও নিজেদের ছন্দে আসতে পারেনি। বৃ্হস্পতিবারের ম্যাচে তাই নর্থইস্টের ভারতীয় স্কোয়াড ফর্মে ফিরে আসতে চাইবে,এরই সঙ্গে যেকোনো ভাবে ATKমোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ জয় কিংবা ড্র করতে চাইবে।কেননা তিন পয়েন্ট অথবা এক পয়েন্ট পেলেই ISL টুর্নামেন্টে আইল্যান্ডারদের পারফরম্যান্সের ধার বেড়ে যাবে।

আবার নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ ATKমোহনবাগানের কাছে হাইপ্রেসার গেম।কারণ লিগ টেবলে হুয়ান ফেরান্দোর ছেলেরা ওপরে দিকে উঠতে গেলে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট দরকার। আইল্যান্ডাররা ফর্মে নেই,কিন্তু বড় দলের বিরুদ্ধে খেলতে নেমে জ্বলে উঠতে পারে এবং জয় ছিনিয়ে নিতে পারে।কারণ টানা ৫ ম্যাচ হেরে নতুন করে হারানোর কিছু নেই। তাই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া একটা দল হুঠ করেATK মোহনবাগানের বিরুদ্ধে জয়সূচক পারফরম্যান্স করে দেখালে অবাক হওয়ার কিছু নেই।

তাই এই ধরনের টিমকে কখনই হাল্কাভাবে নেওয়া উচিত নয় এবং প্রতিপক্ষ দলের বিরুদ্ধে বড় দলকে জয়ের লক্ষ্যে মাঠে নামাই উচিত।কেননা এই ধরনের ম্যাচ বড় দলের কাছে টুর্নামেন্টের পথে সব সময় নির্ণায়ক হয়ে ওঠে।তাই ISL টাইটেলশিপ অভিযানে ATKমোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ শুধু যে কঠিন হতে চলেছে তাইই নয়,সঙ্গে হাড্ডাহাডিও হতে চলেছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL: নর্থইস্টের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে ঝাঁপাবে ATK মোহনবাগান

Qatar WC: ঘটি-বাটি বেচে কাতার গেছেন? হায়া কার্ড না থাকলে হায় হায় করবেন

হায়া কার্ড (Hayya Card) থাকলে টিকিট লাগবে না মাঠে ঢোকার। জানাচ্ছে কাতার সরকার (Qatar WC)

ফুটবল প্রিয় অনেকেই ঘটি বাটি বেচে বিশ্বকাপের একটি ম্যাচ বা প্রিয় দলের খেলা দেখতে যান। এবারও তার কমতি নেই। এর মাঝে কাতার সরকার দিল এমন এক বার্তা তাতে দর্শকরা আহ্লাদিত। মাঠে ঢোকা যাবে বিনা টিকিটে।

কাতারে কাতারে লোক কাতার যাচ্ছে। বিশ্বকাপ শুরু হচ্ছে। ফুটবলপ্রেমীদের এক খুশির সংবাদ দিল আয়োজকরা। খেলা দেখা যাবে টিকিট ছাড়াই। এই সুযোগ যারা বাইরের দেশ থেকে কাতারে খেলা দেখতে যাবেন, কেবলমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মুখপাত্র জাবর হামুদ জাবর আল নুয়াইমি বলেছেন হায়া কার্ড থাকলে স্টেডিয়ামে ঢোকা ও খেলা দেখা নিখরচায় হয়ে যাবে।

মহার্ঘ্য সেই হায়া কার্ডের নিয়য়গুলি জানুন

  • ভিনদেশি যারা খেলা দেখতে কাতারে আসছেন তাদের একটি হায়া কার্ড বানাতে হবে
  • এই কার্ড টুর্নামেন্ট আইডেন্টিফিকেশন ডকুমেন্ট (TID) হিসেবে ব্যবহৃত হবে
  • এই কার্ডটি থাকলে টিকিটের প্রয়োজন হবে না সমর্থকদের
  • কাতার পৌঁছে এই কার্ড বানাতে যাবতীয় নথিপত্র, পাসপোর্ট দেখিয়ে কার্ড তুলতে হবে

হায়া কার্ড থাকলে খেলার দিল বাস ও অন্যায় গণপরিবহণে বিনামূল্যে যাতায়াত সুযোগ থাকছে। সঙ্গে থাকবে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা।

আগামী ২০ নভেম্বরে ফিফা ফুটবল বিশ্বকাপের সূচনা। কাতার জুড়ে হই হই ব্যাপার। নয়নাভিরাম অত্যাধুনিক স্টেডিয়াম তৈরি। ছোট্ট উপসাগরীয় দেশটি সর্বাধিক খরচ করে বিশ্বকাপে চমক দিতে তৈরি।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: ঘটি-বাটি বেচে কাতার গেছেন? হায়া কার্ড না থাকলে হায় হায় করবেন

Qatar WC: কাতারে বিশ্বকাপের সিদ্ধান্ত ভুল ছিল, ব্লাটার ফাটালেন বোমা

নানা বিতর্ক চলেছে কাতারে বিশ্বকাপ (Qatar WC) আয়োজন নিয়ে। এরমধ্য  প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের (Sepp Blatter) বিস্ফোরক দাবি, কাতার বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত ছিল ভুল।

  • ব্লাটারের মন্তব্যের পর বিশ্ব জুড়ে শোরগোল
  • আয়োজক দেশ কাতার জুড়ে তীব্র আলোড়ন 
  • কাতারে কাতারে দর্শকরা কাতারে আসা শুরু করেছেন
  • প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট ব্লাটার এমন সময় বোমা ফাটালেন

BBC জানাচ্ছে, ২০১০ সালের মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়াকে টপকে বিশ্বকাপের আয়োজক হিসাবে নির্বাচিত হয়েছিল কাতার। তখন থেকেই বিভিন্ন বিতর্ক চলেছে। দুর্নীতিতে অভিযুক্ত হন তদানীন্তন ফিফা প্রেসিডেন্ট ব্লাটার। টানা ১৭ বছর প্রেসিডেন্ট থাকার পর নিষেধাজ্ঞার মুখে পড়েন তিনি।  গত জুন মাসে সুইস আদালত তাঁকে জালিয়াতির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।

এদিকে ব্লাটার এক সুইস সংবাদপত্রে বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, কাতারকে বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ঘোষণা করা হয়ে ভুল ছিল। তিনি বলেছেন, এটি একটি দেশ হিসেবে খুবই ছোট।  ফুটবল এবং বিশ্বকাপ এরচেয়ে অনেক বড়।

AFP জানাচ্ছে,  আগেও কাতারের গরম আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ব্লাটার। এর পর গরমে স্টেডিয়াম ও অন্যায় পরিকাঠামো বানানোতে নিযুক্ত শ্রমিকদের দুর্দশা নিয়ে বারবার বিতর্কে পড়েছে কাতার সরকার। প্রায় সাড়ে ছয় হাজারেরও বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: কাতারে বিশ্বকাপের সিদ্ধান্ত ভুল ছিল, ব্লাটার ফাটালেন বোমা

Qatar WC: আর্জেন্টিনার হিংস্র সমর্থকদের ঢুকতে বাধা বিশ্বকাপ আসরে

বিশ্বকাপ ফুটবল (Qatar WC) শুরুর আগেই হই হই ব্যাপার। কাতার সরকারের অভিবাসন বিভাগ সরাসরি বাতিল করল অন্তত ৬ হাজার আর্জেন্টিনা (Argentina) সমর্থকের প্রবেশাধিকার। অভিযোগ, এরা সবাই ‘ফুটবল গুন্ডা’। আর্জেন্টিনা সরকারের তথ্য থেকেই অত্যন্ত হিংস্র বলেই চিহ্নিত করেছে কাতার সরকার।

  • কাতারে কাতারে বিভিন্ন দেশের সমর্থকরা কাতারে ঢুকছেন
  • ফুটবল গুণ্ডাদের নিয়ে চিন্তিত কাতার সরকার

Gulf News জানাচ্ছে, পর্দা উঠতে যাচ্ছে কাতার বিশ্বকাপের। বিভিন্ন দেশের সমর্থকরা কাতারে কাতারে কাতার দেশটিতে ঢুকতে শুরু করেছেন। দেশটির সরকার কড়া নজর রেখেছে জার্মানি, ইংল্যান্ডের বিশ্বকুখ্যাত ফুটবল গুন্ডাদের উপর। এরা যে কোনও অজুহাতে একে অপরের উপর হামলা করতে তৈরি থাকেন। তবে এর মধ্যেই চিহ্নিত হয়েছে আর্জেন্টিনার ৬ হাজার হিংস্র সমর্থক। তারা ঢুকতে পারবেন না কাতারে বিশ্বকাপের ভেন্যুতে।

  • বিশ্বকাপের আসরে ফুটবল গুন্ডাদের হামলার আশঙ্কা
  • জার্মানি, ইংল্যান্ড ও আর্জেন্টিনার সমর্থকদের উপর কড়া নজর

BBC জানাচ্ছে, যে ৬ হাজার আর্জেন্টিনা সমর্থকের তালিকা তৈরি হয়েছে, তারা স্টেডিয়ামে গিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত, বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত।

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স সিটির নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রী মার্সেলো ডি আলেজান্দ্রো বলেছেন, যে ব্যক্তি এখানে হিংসাত্মক কাজ করতে পারে, সে কাতারে গিয়েও একই কাজ করবে। আমরা চাই ফুটবলে শান্তি ফিরিয়ে আনতে। এমন হিংস্র সমর্থকদের মাঠের বাইরে রাখতে।

Al Jazeera জানাচ্ছে, আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা মন্ত্রক ও কাতার দূতাবাসের একটি চুক্তি সই হয়। এই চুক্তি অনুসারে বিশ্বকাপে আর্জেন্টিনার হিংস্র সমর্থকরা যেন স্টেডিয়ামে ঢুকতে না পারেন সেই দিকটি বিশেষ বিবেচিত হচ্ছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: আর্জেন্টিনার হিংস্র সমর্থকদের ঢুকতে বাধা বিশ্বকাপ আসরে

ISL: নর্থ-ইস্ট ম্যাচের অফলাইন টিকিট নিয়ে বড় ঘোষণা ATK মোহনবাগানের

ATK Mohun Bagan big announcement about Northeast match offline ticketsআগামী বৃ্হস্পতিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ATK মোহনবাগানের ম্যাচ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। এই খেলা হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে,সন্ধ্যে ৭.৩০ মিনিটে খেলা শুরু হবে। সোমবার ATKমোহনবাগানের টুইট পোস্ট থেকে জানা গিয়েছে,এই ম্যাচের অফলাইন টিকিট পাওয়াতে যাবে মোহনবাগান ক্লাব এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের বক্স ৪ থেকে, সকাল ১১ থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই ম্যাচের টিকিট পাওয়া যাবে। […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL: নর্থ-ইস্ট ম্যাচের অফলাইন টিকিট নিয়ে বড় ঘোষণা ATK মোহনবাগানের