বাংলার প্রথম এএফসি প্রো লাইসেন্স কোচ হলেন শঙ্করলাল চক্রবর্তী

Shankarlal Chakraborty has been offered the post of East Bengal coach

আচমকা চোট পাওয়ায় এক লহমায় শেষ হয়ে গিয়েছিল শঙ্করলাল চক্রবর্তীর (Shankarlal Chakraborty)। তবে এরপর নিজের অদম্য মানসিক জোরের উপর নির্ভর করে বাংলার প্রথম এএফসি প্রো লাইসেন্স কোচ হলেন শঙ্করলাল চক্রবর্তী।কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং মহামেডানের কোচের ভূমিকা পালন করেছেন শঙ্কর ৷ এছাড়া এখন আইলিগের ক্লাব সুদেভা এফসির কোচের দায়িত্বে আছেন তিনি । সম্প্রতি বাংলাদেশ থেকে প্রো লাইসেন্স সম্পূর্ণ করলেন শঙ্করালাল।

দশ লাখের বেশি খরচ হয় প্রো লাইসেন্স করতে হলে, অবশ্য এটি করে নিলেই যে ক্লাব পাওয়ার বিষয় পুরোপুরি নিশ্চয়তা পাওয়া যাবে,এমনটা নয়,তবুও ঝুঁকি নিতে পিছপা হলেন না শঙ্করলাল।জীবনে বড়ো কিছু করতে হলে তো ঝুঁকি নিতেই হবে।

ভাঙার পর খোদ স্ত্রী তাকে অনুপ্রেরণা জোগায় কোচিং লাইসেন্স করার।২০০৭ থেকে ২০১৪ সাল অবধি ধাপে ধাপে সি, বি ,এ লাইসেন্স করেছিলেন তিনি। ২০২১ সালের মে মাসের থেকে শুরু হয় প্রো লাইসেন্স কোর্সের জার্নি, বাংলাদেশে।অবশেষূ ইদানিং তার সার্টিফিকেট পেলেন।

লাইসেন্স না থাকায় অনেক জায়গায় কোচিং করানোর সুযোগ পেয়েও কোচিং করাতে পারছিলেন না।এবার আইএসএলের কোনও ক্লাব অথবা বিদেশে কোচিং করানো ইচ্ছা আছে বলে জানিয়েছেন শঙ্করলাল।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন বাংলার প্রথম এএফসি প্রো লাইসেন্স কোচ হলেন শঙ্করলাল চক্রবর্তী

ATK Mohun Bagan: বড়সড় সফলতা পেল এটিকে মোহনবাগান

Good news for ATK Mohun Bagan fans

এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে এটিকে মোহনবাগান দল (ATK Mohun Bagan)। এবারের সবুজ মেরুন শিবিরের মূল সমস‍্যার কারণ হয়ে দাড়িয়েছে দলটার চোটাঘাতের সমস্যা৷ এই সমস্ত সমস্যা না থাকলে হয়ত আরো বেশি ভালো পারফরম্যান্স আম‍রা দেখতে পেতাম জুয়ান ফেরান্দের দল থেকে।

ইন্ডিয়ান সুপার লিগের শেষ কয়েকটি ম‍্যাচে বেশ কিছু সবুজ মেরুন শিবিরের ফুটবলার তাদের সেরা পারফরম্যান্স দিয়েছে সেটা বলা চলে।প্রতিটি দলের ফুটবলারদের উৎসাহ দিতে সপ্তাহ শেষে ইন্ডিয়ান সুপার লিগের সাথে জড়িত ফুটবল বিশেষজ্ঞরা সপ্তাহের সেরা একটি আইএসএলের দল গঠন করে, যেখানে জায়গা করে নেয় বিভিন্ন দলের সেরা সেরা ফুটবলাররা।

সাম্প্রতিক তম সপ্তাহে যে সেরা দলটা প্রকাশ করা হয়েছে আইএসএলে সেখানে স্থান করে নিয়েছে এটিকে মোহনবাগান দলের পাঁচজন ফুটবলার। তিনজন ডিফেন্ডার – ব্রান্ডন হামিল,শুভাশীষ বোস এবং আশীষ রাইকে রাখা হয়েছে, মাঝমাঠে রাখা হয়েছে গ্লেন মার্টিন্স এবং আক্রমণ ভাগে দিমিত্রি পেত্রাতোসকে রেখেছে এক্সপার্টরা।

সপ্তাহের সেরা একাদশের মধ্যে পাঁচ জন ফুটবলার একই দলের,নিঃসন্দেহে এই বিষয়টি অত্যন্ত গর্বের একটা বিষয় এটিকে মোহনবাগান এবং তাদের সমর্থকদের জন্যে। এই দলে গোলকিপার রাখা হয়েছে করণজিৎ কে,তবে বেশ কিছু ফুটবল বিশেষজ্ঞ মনে করেন এই গোলকিপার পজিশনে এটিকে মোহনবাগানের বিশাল কায়েথের থাকা উচিত ছিলো। এই মরশুমে এটিকে মোহনবাগানের হয়ে অবিস্মরণীয় পারফরম‍্যন্স দিচ্ছে বিশাল।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ATK Mohun Bagan: বড়সড় সফলতা পেল এটিকে মোহনবাগান

Virat Kohli: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের আগে আবার আধ্যাত্মিক যাত্রায় বিরাট

ভারতীয় দলের ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli) বর্তমানে টিম ইন্ডিয়া থেকে বিরতিতে রয়েছেন। অবসর সময়ে আবারও আধ্যাত্মিক যাত্রায় নেমেছেন প্রাক্তন এই অধিনায়ক। বিরাট এবং তার স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka sharma) ঋষিকেশে পৌঁছেছেন, যেখানে তারা স্বামী দয়ানন্দ জি মহারাজের আশ্রম পরিদর্শন করেছেন। বিরাট ও তাঁর স্ত্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে দুজনকেই দেখা যাচ্ছে ভিন্ন রঙে।

এই বছরের শুরুর দিকে, বিরাট কোহলি বৃন্দাবনে গিয়েছিলেন৷ যেখানে তিনি তাঁর স্ত্রী এবং কন্যার সাথে বাবা নিম করোলির আশ্রম পরিদর্শন করেছিলেন। বিরতি থেকে আসার পর ১০ জানুয়ারি থেকে ভারত-শ্রীলঙ্কা ওডিআই সিরিজে হাজির হয়েছিলেন বিরাট। এই সিরিজে বিরাটের ব্যাট গর্জে উঠেছিল৷

ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজের পর বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দুই দেশের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিরতি দেওয়া হয়েছিল। তার পরবর্তী টার্গেট ৯ ফেব্রুয়ারি থেকে ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ শুরু হবে। এই সিরিজে বড় ব্যবধানে জেতা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে টিম ইন্ডিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন অপূর্ণ থেকে যাবে।

মনে করা হচ্ছে এই গুরুত্বপূর্ণ সিরিজের আগে আবারও আধ্যাত্মিক যাত্রা শুরু করেছেন বিরাট কোহলি। তিনি আশা করেন, শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষেও তার ব্যাট জোরে কথা বলবে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Virat Kohli: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের আগে আবার আধ্যাত্মিক যাত্রায় বিরাট

Transfer window: বাজার বন্ধের আগে এই দুই ফুটবলারকে দলে নিতে মরিয়া ইস্টবেঙ্গল

Mohammedan SC to face East Bengal FC

আর মাত্র একদিন বাকি আছে জানুয়ারির উইন্টার ট্রান্সফার উইন্ডো (Transfer window) বন্ধ হতে। এই দলবদলের মরশুমে ইস্টবেঙ্গলের (East Bengal) নাম খুব বেশি একটা উঠে আসতে দেখা যায়নি শুধুমাত্র জ‍্যাক জার্ভিসকে ছাড়া। লাল হলুদ ব্রিগেড ছাড়া ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণ কারী প্রায় প্রতিটি দল অন্তত দুই থেকে তিন জন করে ফুটবলারকে সই করিয়েছে।

অথচ ইস্টবেঙ্গলের টিম ম‍্যানেজমেন্ট এবিষয় অদ্ভুত একটা নিরাবতা বজায় রেখে চলেছে বলা চলে। কিন্তু শোনা যাচ্ছে এক দুই জন ভারতীয় ফুটবলার কে দলে নেওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে লাল হলুদ ব্রিগেড। ইদানিং একটা বিষয় আমরা দেখেছি যে যে সকল ফুটবলার কে টার্গেট করেছে ইস্টবেঙ্গল,তাদেরকে নাকের ডগা থেকে তুলে নিচ্ছে অন‍্যান‍্য সকল ক্লাব গুলো।

শোনা যাচ্ছে ২৩ বছর বয়সী ভারতের অ্যাটাকিং মিডফিল্ডের ফুটবলার প্রিস্টন রেবেলো এবং ২৫ বছর বয়সী ভারতের লেফট ব‍্যাকের ফুটবলার সাবিয়ার গামাকে দলে পেতে মরিয়া ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্ট। বর্তমানে এই দুই ফুটবলার এফসি গোয়া দলের সদস্য।এই দুই জন তরুণ ফুটবলার এফসি গোয়ার হয়ে তেমন একটা গেমটাইম পাচ্ছেন না।

এদিকে ইস্টবেঙ্গলের মাঝমাঠ এবং লেফটব‍্যাক পজিশনে কোনও ব‍্যাক আপ ফুটবলার নেই,তাই বিকল্প হিসেবে এই দুই ফুটবলারকে নিতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। দলবদলের বাজরের একেবারে শেষ মুহূর্তে এই দুই ফুটবলারকে ইস্টবেঙ্গল সই করাতে পারেন কিনা,এখন সেটাই দেখার বিষয়।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Transfer window: বাজার বন্ধের আগে এই দুই ফুটবলারকে দলে নিতে মরিয়া ইস্টবেঙ্গল

ATK Mohun Bagan: গ‍্যালেগোর পরিবর্তে এই গোল মেশিন সম্ভবত মোহনবাগানে

Alvaro Vazquez

চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রতিটি ম‍্যাচে গোল করলেও দলের গোল করার জন্যে একটা প্রপার স্ট্রাইকারের না থাকার যে অভাববোধ করছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan), সেই কথা বলাই বাহুল‍্য। আপামর সকল সমর্থক চান দলে একজন এমন ফুটবলার থাকুক যার পায়ে বল গেলে যেন মন হয় এই বুঝি গোল হলো।

কিন্তু বাস্তব হলো বর্তমানে এটিকে মোহনবাগান শিবিরে এমন কোনও ফুটবলার নেই যে যার পায়ে বল গেলে মনে হবে এই বুঝি কোনও গোল হলো। বর্তমানে এটিকে মোহনবাগানের অসি তারকা দিমিত্রি পেত্রাতোস গোল পাচ্ছেন ঠিকই, কিন্তু তাকে বল গুলো সাজিয়ে দেওয়া হচ্ছিলো বলা চলে।

বর্তমানে তিনজন বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছে এটিকে মোহনবাগান শিবিরে। তাদের মধ্যে থেকে গ‍্যালেগোকে সোয়াপ ডিলে এফসি গোয়াতে দিয়ে যদি গোয়া দল থেকে ভাজকুয়েজকে নিয়ে আসা যায় তাহলে কিন্তু গোল করিয়ে লোকের অভাবটা মিটবে সবুজ মেরুন শিবিরে। কারণ ভাজকুয়েজ একজন প্রপার বক্সের স্ট্রাইকার। এটিকে মোহনবাগানের আক্রমণ ভাগে ওনার মতো একজন বিদেশি ফুটবলার যোগ দিলে ভীষণ শক্তিশালী হয়ে উঠবে এটিকে মোহনবাগান দল।

কিন্তু এখানে অনেকেই প্রশ্ন উঠতে পারে যে এখন তো হাতে গোনা কয়েকটি ম‍্যাচ আর বাকি আছে আইএসএলের।এসময় ফের আরেকজন নতুন ফুটবলার কে নেওয়ার কি প্রয়োজন আছে ? কিন্তু এখানে জানিয়ে রাখি যে ম‍্যাচ গুলো বাকি আছে সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ,এবং প্লে অফের ম‍্যাচ গুলো কিন্তু খুবই কঠিন হতে চলেছে দলের জন্যে।তাই দলের স্বার্থ এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যদি এমন কোনও পদক্ষেপ নিতো তাহলে সেটা খুবই ভালো হতো।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ATK Mohun Bagan: গ‍্যালেগোর পরিবর্তে এই গোল মেশিন সম্ভবত মোহনবাগানে

সম্ভবত পিঠ বাঁচাতেই ইমামিকে খোঁচা দিয়ে বিতর্কিত মন্তব্য ইস্টবেঙ্গল কর্তার

nitu-sarkar

অবশেষে ট্রফি এল ইস্টবেঙ্গলের ঘরে মেয়েদের হাত ধরে। কন‍্যাশ্রী কাপ জিতলো ইস্টবেঙ্গল। সুরঞ্জনা রাউলের করা একেবারে শেষ মুহূর্তে গোলে শ্রীভুমিকে হারিয়ে দিল লাল হলুদ ব্রিগেড। ফাইনালের পর নীতু সরকারের (Nitu Sarkar) কাছে জানতে চাওয়া হয় বর্তমান ইস্টবেঙ্গল দলটাকে নিয়ে ঠিক কি ভাবছেন তিনি।

শুরুতেই তিনি বলেন ইমামি দল গঠনের জন্যে বেশ ভালো চেষ্টা চালিয়েছে।এরপর ইস্টবেঙ্গলের চলতি মরশুমে দল‍ গঠনের ব‍্যাপারে বলতে গিয়ে তিনি বলেন, ক্লাব যদি দল গঠন করে খেলায়, তাহলে সেই দল এক থেকে তিনের মধ্যে থাকে। কাউকে আঘাত করার অভিপ্রায় নেই তার, তবে ক্লাব যদি দল গঠন করতো, তাহলে ফুটবল টিমটাও এক থেকে তিনের ভেতর থাকতো বলেই দাবী করেছেন নিতু সরকার। তিনি ইনভেস্টরদের অনুরোধ ক‍রবেন দল গঠনের ব‍্যাপারে আরও যত্নশীল হয়ে ওঠার জন্যে। নিতুর বক্তব্য, একশো বছর ধরে ক্লাবই দলগঠন করার বিষয় গুরু দায়িত্ব পালন করেছে। তাই তাদের হাতেই এই দল গঠনের দায়িত্ব থাকা উচিত বলেই মনে করেন তিনি।

এরপর বিস্ফোরক মন্তব্য করে বসেন নিতু সরকার, যখন তার কাছে জানতে চাওয়া হয় ইস্টবেঙ্গলের কন‍্যাশ্রী কাপ জয় কি অনুপ্রেরণা দেবে ইস্টবেঙ্গলের পুরুষ দলকে, তার সপাটে জবাব কনস্টানটাইনের দলের কোনও অনুপ্রেরণা আছে কিনা, সেটা নিয়ে সন্দেহ আছে তার, এমনকি তিনি বলেছেন, সিনিয়র দলের ফুটবলার রা মাঠে এসে এই ম‍্যাচ দেখলেও নিজেদের খুব একটা অনুপ্রাণিত করতে পারতো না। ক্লাবের সমর্থকদের আইএসএল থেকে টিম তুলে নেওয়ার দাবি সম্পর্কেও ওয়াকিবহাল দেবব্রত সরকার।

জানিয়েছেন ইতিমধ্যে এই মর্মে বেশ কিছু চিঠি জমা পড়েছে।তিনি বুঝতে পারছেন না কেনো এমন হচ্ছে ।এখনও অবধি কোয়েস,শ্রী সিমেন্ট কিংবা ইমামি যে দল গঠনের ক্ষেত্রে কোনও কার্যকর ভূমিকা পালন করতে পারেনি,সেটা তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন। ২০১৭ -১৮ সাল অবধি নিতু সরকার রাই দল গঠন করেছে । ওই সময় আইলিগ চ‍্যাম্পিয়ান না হলেও অন্তত প্রথম দুই তিনের মধ্যে শেষ করতো ইস্টবেঙ্গল  ।আর এখন প্রতি বছর আইএসএলের একেবারে তলানিতে শেষ করছে, এই বিষয়ে নিতুর বক্তব্য , তিনি প্রথমে একজন সমর্থক, আর তাই প্রতি ম‍্যাচেই এই হার গুলোকে মৃত্যুর ঘন্টা বাজার সাথে তুলনা করেছেন তিনি।কিন্তু এরকম ভাবে আর কতদিন ? ইমামিকে ঠুকে এমনটাই বলেছেন নীতু।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন সম্ভবত পিঠ বাঁচাতেই ইমামিকে খোঁচা দিয়ে বিতর্কিত মন্তব্য ইস্টবেঙ্গল কর্তার

Transfer window: জল্পনার অবসান ঘটিয়ে এই ফুটবলারকে সই করাল এটিকে মোহনবাগান

ATK Mohun Bagan draw against Mumbai City FC

জানুয়ারির ট্রান্সফার উইন্ডো (Transfer window) বন্ধ হতে আর হাতে গোনা কয়েক দিন বাকি। উইন্ডো ক্লোজের আগে সমর্থকদের একটি বিরাট চমক দিতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) টিম ম‍্যানেজমেন্ট। ইতিমধ্যে আগামী মরশুমে পোক্ত দল গঠন করার উদ্দেশ্যে লেগে রয়েছে সবুজ মেরুন শিবির।

ইতিমধ্যে আমরা জেনেছি ২৩ বছর বয়সী ভারতের লেফট উইংয়ের ফুটবলার নংডংবা নাওরেমকে দলে নিতে চলেছে এটিকে মোহনবাগান। সেই সময় আমরা জেনেছিলাম নাওরেম যেহেতু বর্তমানে এফসি গোয়া দলের সদস্য, তাই তিনি তার বর্তমান ক্লাবের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করে যোগ দিতে চলেছে সবুজ-মেরুন শিবিরে।

Nongdamba Naorem

বর্তমানে চোটাক্রান্ত নাওরেম,তাই এফসি গোয়ার হয়ে খুব বেশি একটা ম‍্যাচ খেলার সুযোগ পাননি। এর আগেও এটিকে মোহনবাগান দল শুভ ঘোষের সাথে সোয়াপ ডিলে নাওরেম কে নিয়েছিলো। নংডংবা কি এই মরশুমে যোগ দেবেন, এরকম প্রশ্নের উদ্বেগ হয়েছিল সকল সবুজ মেরুন ভক্তদের মনে। তাদের সকল জল্পনার অবসান ঘটালো এফসি গোয়া।

সংশ্লিষ্ট ক্লাবের তরফে সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে তারা নাওরেমকে ছেড়ে দিচ্ছে। এর মানে নাওরেমের এবার এটিকে মোহনবাগানে যোগদান করাটা খালি সময়ের অপেক্ষা মাত্র। এই মুহূর্তে এটিকে মোহনবাগান শিবিরে আশিক কুরুনিয়ানের কোনও প্রপার ব‍্যাক আপ ফুটবলার নেই, তাই এক্ষেত্রে নংডংবা নাওরেম আসায় যে খানিকটা শক্তিশালী হলো সবুজ মেরুন শিবির, সে কথা বলাই যায়।

জানুয়ারির ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে নাওরেমের মতো একজন অত্যন্ত ভালো মানের ফুটবলার কে দলে নিয়ে যে বিশেষ লাভবান হলো সবুজ মেরুন শিবির সে কথা বলার আর বিশেষ অপেক্ষা রাখেনা।আপামর সবুজ মেরূন ভক্তরা এখন মুখিয়ে আছে নাওরেম কে সবুজ মেরুন জার্সি গায়ে মাঠ মাতাতে দেখতে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Transfer window: জল্পনার অবসান ঘটিয়ে এই ফুটবলারকে সই করাল এটিকে মোহনবাগান

IND vs NZ 2nd T20: লখনউতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারাল ভারত

India beat New Zealand

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি (IND vs NZ 2nd T20) সিরিজের দ্বিতীয় ম্যাচটি লখনউয়ের একনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় দল প্রথম টি-টোয়েন্টিতে ২১ রানে হেরেছে, কিন্তু দ্বিতীয় ম্যাচে ছয় উইকেটে জিতে সিরিজে ১-১ তে সমতা এনেছে। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ২০ ওভারে আট উইকেট হারিয়ে ৯৯ রান করে। এক বল বাকি থাকতেই ১০০ রানের টার্গেট পেল ভারত।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়েছে ভারত। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ৯৯ রান করে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটাই ছিল কিউই দলের সর্বনিম্ন স্কোর। জবাবে টিম ইন্ডিয়া এক বল বাকি থাকতেই চার উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে। ভারতীয় ইনিংসের ২০তম ওভারের পঞ্চম বলে চার মেরে ম্যাচ জিতে নেন সূর্যকুমার যাদব। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। আগামী ১ ফেব্রুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নির্ধারক ম্যাচটি অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি অপরাজিত ১৯ রান করেন অধিনায়ক মিচেল স্যান্টনার। একই সময়ে মাইকেল ব্রেসওয়েল ও মার্ক চ্যাপম্যান খেলেছেন ১৪-১৪ ইনিংস। ফিন অ্যালেন এবং ডেভন কনওয়ে ১১-১১1 রান করেন। ভারতের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন আরশদীপ সিং। একই সময়ে ভারতের হয়ে সবচেয়ে বেশি অপরাজিত ২৬ রান করেন সূর্যকুমার যাদব। একই সঙ্গে ১৯ রানের ইনিংস খেলেন ইশান কিষাণ। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১৫ রান করে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের হয়ে একটি করে উইকেট পান ব্রেসওয়েল ও সোধি।

নিউজিল্যান্ডের হয়ে ম্যাচে সবচেয়ে বড় জুটি ছিল অ্যালেন ও কনওয়ের মধ্যে ২১ রানের। একই সময়ে, ভারত থেকে সবচেয়ে বড় জুটি ছিল সূর্যকুমার এবং হার্দিকের মধ্যে। দুজনেই ৩০ রানের অপরাজিত জুটি খেলেন। এই ম্যাচে দুই দলই কোনো ছক্কা মেরেনি। একটি ছক্কা না মেরে উভয় ইনিংসেই মোট ২৩৯টি বল করা হয়েছিল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই সর্বোচ্চ। এর আগে ২০২১ সালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে মিরপুরে ছক্কা ছাড়াই ২৩৮ বল করা হয়েছিল।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন IND vs NZ 2nd T20: লখনউতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারাল ভারত

Parshavi Chopra: বাবার আদেশে প্রথম ‘প্রেম’ ছেড়ে ক্রিকেটার হয়ে ওঠেন পার্শভি

Parshavi Chopra Story Left Skating For Cricket On Father Advice

ভারতীয় দল অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। অধিনায়ক শেফালি, সহ-অধিনায়ক শ্বেতা সেহরওয়াত ছাড়াও ভারত চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লেগ-স্পিনার পার্শ্ব চোপড়া (Parshavi Chopra)। পার্শভি তার স্পিনিং বল দিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের অনেক বেগ দিয়েছে। ১৬ বছর বয়সী পার্শভিকে তার বোলিং নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু যখন এটি সঠিক জায়গায় আঘাত করে তখন ব্যাটসম্যানের কাছে কোন উত্তর থাকে না।

মহিলা বিশ্বকাপে ছয় ম্যাচে ১০ উইকেট নেওয়া পার্শ্বভি দলের সেরা বোলারদের একজন। দক্ষিণ আফ্রিকার পিচে নিজের স্পিন দেখিয়েছেন। এমন পরিস্থিতিতে বোঝা যায় এশিয়ার পিচে কতটা বিপজ্জনক হতে পারেন তিনি।

পার্শভি চোপড়ার ক্রিকেটার হয়ে ওঠার গল্পটা তার বলের মতোই ঘোলাটে। তার বাবা, দাদা ও কাকাও ক্রিকেটার ছিলেন। এমতাবস্থায় ক্রিকেট তাঁর রক্তে মিশে গেলেও স্কুলের সময় থেকেই স্কেটিংয়ে বেশি আগ্রহী ছিলেন। স্কেটিং ছিল তার প্রথম প্রেম৷ একই খেলায় তিনি উত্তরপ্রদেশের অনূর্ধ্ব-১৪ প্রতিযোগিতায় রৌপ্য পদকও জিতেছিলেন, কিন্তু বাবা চেয়েছিলেন মেয়ে ক্রিকেটার হোক। এমন পরিস্থিতিতে স্কেটিং ছেড়ে ক্রিকেটে মনোযোগ দেন পার্শ্বভি।

তার বাবার নির্দেশে পার্শভি ক্রিকেট একাডেমিতে যোগ দেন এবং খেলা শিখতে শুরু করেন। লেগ-স্পিন বোলিং তার অভিনবত্ব ধরে ফেলে এবং ১৩ বছর বয়সে, তিনি উত্তর প্রদেশের হয়ে তার প্রথম ম্যাচ খেলেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রথম ম্যাচেই ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন পার্শ্বভি। কোচ তাকে বলেছিলেন যে তিনি সুস্থ না হলে বাইরে বসতে পারেন। পার্শ্বভির ঠোঁট ব্যথা এবং ফুলে গিয়েছিল, কিন্তু তিনি ঠিক সময়ে মাঠে ফিরেছিলেন। আসামের বিপক্ষে তিন উইকেট নিয়ে নিজের ছাপ রেখে গেছেন। ম্যাচ শেষে পরিবারের সদস্যদের বিষয়টি জানান তিনি।

পার্শ্বভির এই উত্সর্গের ফল হল যে তিনি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিস্ময়কর কাজ করছেন। সামনের সময়ে দেশের মূল দলেও খেলতে পারেন এবং মহিলা আইপিএলেও বড় দর পেতে পারেন তিনি।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Parshavi Chopra: বাবার আদেশে প্রথম ‘প্রেম’ ছেড়ে ক্রিকেটার হয়ে ওঠেন পার্শভি

World Champions: মহিলা ক্রিকেট দলকে পাঁচ কোটি টাকা প্রাইজমানি দেবে BCCI

Secretary Jay Shah

বিসিসিআই (BCCI) সেক্রেটারি জয় শাহ (Jay Shah) মহিলা অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল এবং সাপোর্ট স্টাফদের জন্য ৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনূর্ধ্ব-১৯ ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি টুইট করেছেন যে তিনি দুর্দান্ত ক্রিকেট খেলেছেন এবং তার সাফল্য অনেক উদীয়মান ক্রিকেটারকে অনুপ্রাণিত করবে। দলকে তাদের ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনা।

জয় শাহ একথা বলেন
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ মহিলা অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জেতা ভারতীয় দলকে ৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন। শিরোপা জয়ের পর শাহ টুইট করেছেন যে ভারতে মহিলাদের ক্রিকেট বাড়ছে এবং বিশ্বকাপ জয় মহিলাদের ক্রিকেটের মর্যাদা কয়েক ধাপ উঁচু করেছে। আমি পুরো দল এবং সহায়তা কর্মীদের জন্য ৫ কোটি টাকা পুরস্কার হিসাবে ঘোষণা করতে পেরে আনন্দিত। এটি অবশ্যই একটি দুর্দান্ত বছর। বুধবার পুরো দলকে আহমেদাবাদে আসার আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

দলকে আহমেদাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন
“আমি শেফালি ভার্মা এবং তার বিজয়ী দলকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমাদের সাথে যোগ দিতে এবং ১ ফেব্রুয়ারিতে ৩য় টি-টোয়েন্টি আন্তর্জাতিক দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি,” তিনি যোগ করেছেন। এই মহান অর্জন অবশ্যই একটি উদযাপনের দাবি রাখে।

ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে
এর আগে মহিলাদের অনূর্ধ্ব-19 টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে ভারত। এই জয়ে ভারতীয় মহিলাদের আইসিসি ট্রফি জেতার স্বপ্ন পূরণ হল। ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ১৭.১ ওভারে ১০ উইকেট হারিয়ে ৬৮ রান করে। টিম ইন্ডিয়া ১৪ ওভারে তিন উইকেট হারিয়ে এই সহজ লক্ষ্য অর্জন করে। এর মাধ্যমে ভারত প্রথম মহিলা অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন World Champions: মহিলা ক্রিকেট দলকে পাঁচ কোটি টাকা প্রাইজমানি দেবে BCCI

IND W vs ENG W: ইংল্যান্ডকে হারিয়ে মহিলা অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের

India won the Women's Under-19 T20 World Cup

ND W vs ENG W: মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৬৮ রান করে। টিম ইন্ডিয়া সাত উইকেট হারিয়ে এই সহজ লক্ষ্য অর্জন করে। এর মাধ্যমে ভারত প্রথম মহিলা অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ভারতীয় মহিলা দল প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্ট জিততে সফল হয়েছে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করে ইংল্যান্ড। ম্যাচের চতুর্থ বলে লিবার্টি হিপকে প্যাভিলিয়নে পাঠান তিতাস সাধু। এমনকি সে তার অ্যাকাউন্ট খুলতে পারেনি। নিজের বলেই লিবার্টির ক্যাচ নেন সাধু। এরপর অধিনায়ক গ্রেস ও ফিওনা হল্যান্ড ইংল্যান্ডের ইনিংসকে এগিয়ে নিয়ে গেলেও চতুর্থ ওভারে অর্চনা দেবী দুজনকেই আউট করে ইংল্যান্ডকে ব্যাকফুটে তুলে দেন। গ্রেস আউট হন চার এবং হল্যান্ড ১০ রান করে।

১৬ রানে তিন উইকেট হারানোর পর ইংল্যান্ড দল চাপে পড়ে এবং ভারতীয় বোলাররা এর সুযোগ নিয়ে নিয়মিত বিরতিতে উইকেট নেন। ২২ রানের স্কোরে ইংল্যান্ডের চতুর্থ উইকেটের পতন হয়। তিতাস সাধু সেরেনকে ক্লিন বোল্ড করেন। এরপর চ্যারিস পাভেল ও ম্যাকডোনাল্ড ১৭ রানের জুটি গড়েন। পাভেলের আউটে ইংল্যান্ড দলের অর্ধেকই প্যাভিলিয়নে ফিরে যায়। এরপর ভারতীয় বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে ইংল্যান্ড দলকে ৬৮ রানে গুটিয়ে দেয়।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন ম্যাকডোনাল্ড। একই সঙ্গে ১১ রানের ইনিংস খেলেন অ্যালেক্সা স্টোনহাউস ও সোফিয়া। হল্যান্ডও করেছে ১০ রান। এই চারজন ছাড়া ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন তিতাস সাধু, অর্চনা দেবী ও পার্শ্বী চোপড়া। যেখানে মান্নাত কাশ্যপ, শেফালি ভার্মা ও সোনম যাদব একটি করে উইকেট পান।

শেফালি ভার্মা, রিচা ঘোষ এবং শ্বেতা সেহরাওয়াতের মতো তারকা খেলোয়াড়ে ভরা টিম ইন্ডিয়ার কাছে ৬৯ রানের খুব সহজ লক্ষ্য ছিল, কিন্তু ইংল্যান্ড বোলাররা দুর্দান্ত শুরু করেছিল। ভারতীয় ইনিংসের তৃতীয় ওভারে ১৫ রানে আউট হন ক্যাপ্টেন শেফালি। পরের ওভারে পাঁচ রান করে আউট হন শ্বেতা সেহরাওয়াতও। ২০ রানের মধ্যে ভারত তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ফেলেছিল। শ্বেতা এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক, আর শেফালি তৃতীয়।

দ্রুত দুই উইকেটের পতনের পর ভারতীয় দল চাপে ছিল, কিন্তু সৌম্য তিওয়ারি ও গোংদি ত্রিশার জুটি দুর্দান্ত জুটি সেলাই করে। দুজনেই তৃতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়েন। তবে ভারতের জয়ের ঠিক আগেই আউট হয়ে যান গোঙ্গাদি ত্রিশা। ২৯ বলে ২৪ রান করেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচ শেষ করেন সৌম্য তিওয়ারি। তিনি ৩৭ বলে অপরাজিত ২৪ রান করেন। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন হান্না বেকার, গ্রেস স্ক্রাইভেনস ও অ্যালেক্সা স্টোনহাউস।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন IND W vs ENG W: ইংল্যান্ডকে হারিয়ে মহিলা অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের

ATK Mohun Bagan: জানুয়ারিতে নয়, তাহলে কবে ফিরবেন তিরি? জানুন বিস্তারিত

Tiri

কবে কলকাতায় ফিরবেন এখন এই প্রশ্ন উকি দিয়েছে আপামর সবুজ-মেরুন (ATK Mohun Bagan) সমর্থকদের মাথায়। খোদ তিরি এমন একটা ইঙ্গিত দেওয়ায় প্রশ্ন জেগেছিলো সকল সবুজ মেরুন সমর্থকদের মনে। সেখানে তিনি বলেছিলেন খুব শীঘ্রই ভারতে ফিরবেন তিনি।

তিরির ফুটবলার হিসেবে কার্যকারিতা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। আইএসএলের যে দলের হয়েই খেলুক না কেনো, সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। এটিকে,এটিকে মোহনবাগান কিংবা জামশেদপুর, প্রতিটি দলের হয়ে অসামান্য ফুটবল খেলেছিলেন তিনি।

খুব শীঘ্রই ভারতে আসবেন, সেখবর বলেছিলেন তিরি। সেই সময় বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছিলো জানুয়ারি মাসেই কলকাতায় ফিরবেন তিনি‌। কিন্তু সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী এখনই কলকাতায় ফিরছেন না এই ফুটবলার। শোনা যাচ্ছে মেডিক্যাল টেস্টে পাস করতে পারেননি এই ফুটবলার।

শোনা যাচ্ছে জুন মাসের আগে কলকাতায় আসা সম্ভব নয় তিরির।কোচ জুয়ান ফেরান্দোর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন এই বিষয় ভালো বলতে পারবে সেই ডাক্তার রা যারা তিরির চিকিৎসা করছে। অর্থাৎ সবুজ মেরূন কোচের কাছেও এখনও ঠিক স্পষ্ট নয় কবে ফিরবে তার দলের অন‍্যতম গুরুত্বপূর্ণ এই ফুটবলার।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ATK Mohun Bagan: জানুয়ারিতে নয়, তাহলে কবে ফিরবেন তিরি? জানুন বিস্তারিত

ফের আরেক নতুন ফুটবলারকে দলে নিয়ে দারুণ চমক দিল এটিকে মোহনবাগান

Nongdamba Naorem

জানুয়ারির উইন্টার ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে ফের বিরাট চমক দিল এটিকে মোহনবাগান দল (ATK Mohun Bagan)। আচমকা টিম ম্যানেজমেন্ট যে এরকম একটি চমক দেবে সেটা কেউই প্রত‍্যাশা করতে পারেননি। এই মুহূর্তে যতদুর শোনা যাচ্ছে ২৩ বছর বয়সী ভারতের লেফট উইংয়ের ফুটবলার নংডংবা নাওরেমকে দলে সই করিয়ে নিল এটিকে মোহনবাগান দল।

চলতি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই তাকে পাকাপাকি ভাবে দলে নিয়ে নিলো এটিকে মোহনবাগান দল। নাওরেম এফসি গোয়ার ফুটবলার। শোনা যাচ্ছে পাকাপোক্ত ভাবে তিনি গোয়ার সাথে চুক্তি ছিন্ন করেছেন।

হিরো ইন্ডিয়ান সুপার লিগে নংডংবার ১৫ টা ম‍্যাচ খেলার অভিজ্ঞতা আছে। এছাড়া ২০১৯-২০ মরশুমে মোহনবাগানের হয়ে আইলিগ খেলেছিলো নংডংবা।এছাড়া তার ২০২০-২১ মরশুমে এটিকে মোহনবাগানের হয়ে খেলার অভিজ্ঞতা আছে। অর্থাৎ কার্যত ঘরের ছেলে ঘরে ফিরলো বলা যায় একপ্রকার। আশিক করুনিয়ানের ব‍্যাক আপ ফুটবলার হিসেবে সংশ্লিষ্ট ফুটবলার এটিকে মোহনবাগানে যোগ দিলো বলা চলে।

নংডংবা নাওরেমের মতো একজন দারুণ ফুটবলার এটিকে মোহনবাগানে যোগ দেওয়ায় ফেরান্দোর দলের আক্রমণ ভাগ যে আরো ক্ষুরধার হলো সেই কথা বলাই বাহুল‍্য। এদিকে শনিবার সল্টলেক বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগের গুরুত্বপূর্ণ ম‍্যাচে ওড়িশা এফসির মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান। প্লে-অফে স্থান নিশ্চিত করতে হলে এই ম‍্যাচে জয় নিশ্চিত করাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সবুজ-মেরুন শিবিরের।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ফের আরেক নতুন ফুটবলারকে দলে নিয়ে দারুণ চমক দিল এটিকে মোহনবাগান

ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নেমে ‘বিস্ফোরক’ ATK Mohun Bagan কোচ

Head-Coach-Juan-Ferrando

চলতি মরশুমে বড়ো আশা নিয়ে দল গঠন করলেও কাঙ্খিত লক্ষ‍্যে পৌঁছতে পারেনি এটিকে মোহনবাগান দল (ATK Mohun Bagan)। দলটার পারফরম্যান্স অনিয়মিত দলটার মধ্যে যে বিস্তর ফাকফোঁকর রয়েছে সে কথা বলাই বাহুল‍্য।এবার দলের এমন অনিয়মিত পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দো।

সবুজ মেরুন কোচ বলেছেন, ” আমরা নিজেদের সেরা পারফরম্যান্স টা এখনও অবধি দিয়ে উঠতে পারছিনা।গোল করার জন্যে বিস্তর সুযোগ তৈরী করছে ছেলেরা, কিন্তু গোলটা করে উঠতে পারছেনা কেউই।এছাড়া দলের উইংগাররাও কার্যকর ফুটবল খেলতে পারছেনা।কিন্তু আমি হাল ছাড়ছিনা এখনই।ওদের পাশে আছি।ওরা একদিন সফল হবেই।”

বর্তমানে আইএসএলের লিগ টেবিলের পাঁচ এবং ছয় নম্বর স্থানে আছে ওড়িশা এফসি এবং এটিকে মোহনবাগান।শনিবার যুবভারতীতে মুখোমুখি হবে দুই দল।যে দল জিতবে তারা প্লে অফে যাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে।এদিন ম‍্যাচের ফলাফলের বিষয় ফুটবল বিশেষজ্ঞরা নিজেদের সুচিন্তিত মতামত ব‍্যক্ত করেছে।তাদের মতে এটিকে মোহনবাগানের ডিফেন্স টা খুব একটা খারাপ নয়।

এছাড়া এটিকে মোহনবাগান দলের মাঝমাঠ বেশ ভালো পারফরম্যান্স দিচ্ছে।সমস্যা শুধুমাত্র গোল করার সুযোগ গুলো কাজে লাগাতে না পারাটা।এর ফল ভুগছে সবুজ মেরুন শিবির।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নেমে ‘বিস্ফোরক’ ATK Mohun Bagan কোচ

Givson Singh: উদীয়মান ফুটবলারকে দলে নিয়ে চমক দিল চেন্নাইয়ান এফসি

Gibson Singh

আর হাতে গোনা কয়েকটি দিন’ই বাকী আছে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে। এর মধ্যেই বেশ কিছু ট্রান্সফার উইন্ডোর খবর জানতে পারবো আমরা। ২০ বছর বয়সী ভারতের অ্যাটাকিং মিডফিল্ডার গিবসন সিং (Gibson Singh) কেরালা ব্লাস্টার্সের সদস‍্য, ৮০ লাখ টাকার মার্কেট ভ‍্যালুর এই অ্যাটাকিং মিডিওর ইন্ডিয়ান সুপার লিগের তার জার্নি শুরু করেছিলো কেরালা ব্লাস্টার্সের হয়ে।

এর আগে আইলিগের ক্লাব ইন্ডিয়ান অ্যারোজের হয়ে খেলেছিল। ২০২৪ সাল অবধি কেরালা ব্লাস্টার্সের সাথে চুক্তি রয়েছে গিবসনের। এই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে গিবসনকে দলে তুলে নিলো চেন্নাইয়ান এফসি। উদীয়মান এই সকল ভারতীয় ফুটবলারদের বিভিন্ন আইএসএলের দলে সুযোগ পাওয়াটা ভারতীয় ফুটবলের জন্যে খুবই ইতিবাচক বিষয়।

কারণ আইএসএলের বিভিন্ন ক্লাবের বিদেশি কোচেদের তত্ত্বাবধানে তারা নিজেদের সমৃদ্ধ করতে পারলে আখেরে দেশের’ই লাভ। এমন তরুণ ফুটবলাররা নিজেদের প্রমাণ করে আগামী দিনের জন্যে দেশের রত্ন হয়ে উঠুক, এখন এটাই চাইছে দেশের আপামর ফুটবল প্রেমী মানুষেরা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Givson Singh: উদীয়মান ফুটবলারকে দলে নিয়ে চমক দিল চেন্নাইয়ান এফসি

Givson Singh: উদীয়মান ফুটবলারকে দলে নিয়ে চমক দিল চেন্নাইয়ান এফসি

Gibson Singh

আর হাতে গোনা কয়েকটি দিন’ই বাকী আছে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে। এর মধ্যেই বেশ কিছু ট্রান্সফার উইন্ডোর খবর জানতে পারবো আমরা। ২০ বছর বয়সী ভারতের অ্যাটাকিং মিডফিল্ডার গিবসন সিং (Gibson Singh) কেরালা ব্লাস্টার্সের সদস‍্য, ৮০ লাখ টাকার মার্কেট ভ‍্যালুর এই অ্যাটাকিং মিডিওর ইন্ডিয়ান সুপার লিগের তার জার্নি শুরু করেছিলো কেরালা ব্লাস্টার্সের হয়ে।

এর আগে আইলিগের ক্লাব ইন্ডিয়ান অ্যারোজের হয়ে খেলেছিল। ২০২৪ সাল অবধি কেরালা ব্লাস্টার্সের সাথে চুক্তি রয়েছে গিবসনের। এই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে গিবসনকে দলে তুলে নিলো চেন্নাইয়ান এফসি। উদীয়মান এই সকল ভারতীয় ফুটবলারদের বিভিন্ন আইএসএলের দলে সুযোগ পাওয়াটা ভারতীয় ফুটবলের জন্যে খুবই ইতিবাচক বিষয়।

কারণ আইএসএলের বিভিন্ন ক্লাবের বিদেশি কোচেদের তত্ত্বাবধানে তারা নিজেদের সমৃদ্ধ করতে পারলে আখেরে দেশের’ই লাভ। এমন তরুণ ফুটবলাররা নিজেদের প্রমাণ করে আগামী দিনের জন্যে দেশের রত্ন হয়ে উঠুক, এখন এটাই চাইছে দেশের আপামর ফুটবল প্রেমী মানুষেরা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Givson Singh: উদীয়মান ফুটবলারকে দলে নিয়ে চমক দিল চেন্নাইয়ান এফসি

ATK Mohun Bagan: ওড়িশা ম‍্যাচের আগে দলের দূর্বলতা ফাঁস করলেন সবুজ-মেরুন তারকা হুগো বুমোস

Hugo Boumous

শনিবার ঘরের মাঠে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) দল খেলতে নামবে ওড়িশা এফসির (Odisha FC) বিরুদ্ধে। ইন্ডিয়ান সুপার লিগের লিগ (ISL) তালিকায় পাঁচ এবং ছয় নম্বর স্থানে থাকা দুই দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় আছে ফুটবল ভক্তরা।

দুই দলের কাছে এই ম‍্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ , কারণ দুটো দল’ই চাইবে ম‍্যাচের থেকে পুরোপুরি তিন পয়েন্ট তুলে নিয়ে প্লে অফে জায়গা পাকা করে ফেলতে। ম‍্যাচের আগে দলের দূর্বলতা সম্পর্কে মুখ খুললেন এটিকে মোহনবাগানের হুগো বুমোস।

বুমোসের বক্তব্য ” আমরা ভালো কিছু করে দেখাতে পারি,দলের মধ্যে সেই ক্ষমতা আছে।তবুও আমাদের বেশ কিছু ম‍্যাচে হেরেছি,আমরা প্রতি ম‍্যাচে গোল করার সুযোগ তৈরী করেছি একাধিক। কিন্তু সেই সকল সুযোগ কাজে লাগাতে ব‍্যর্থ হই আমরা।আমি নিশ্চিত ওড়িশা এফসির বিরুদ্ধে ম‍্যাচে আমরা ওদের থেকে বেশি গোল করার সুযোগ পাবো। আমাদের সেই সুযোগ গুলো কে কাজে লাগাতে পারবো,তাহলে ম‍্যাচের থেকে জয় তুলে নিতে পারবো।”

এটিকে মোহনবাগানের নির্ভরযোগ‍্য বিদেশি ফুটবলারের বক্তব্যে একটা বিষয় স্পষ্ট যে তিনিও নিশ্চিত যে দলে গোলের বল তৈরি হলেও, সেখান থেকে গোলটা আসছে না‌। দলটা যে একটা স্ট্রাইকারের অভাবে ভুগছে,সেটা এদিন স্পষ্ট করে দিলেন হুগো বুমোস। কিন্তু সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো সেই কথা বুঝছে কই।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ATK Mohun Bagan: ওড়িশা ম‍্যাচের আগে দলের দূর্বলতা ফাঁস করলেন সবুজ-মেরুন তারকা হুগো বুমোস

Australian Open: ফাইনালে হেরে ভেঙে গেল সানিয়া মির্জার গ্র্যান্ড স্ল্যাম থেকে বিদায়ের স্বপ্ন

সানিয়া মির্জা (Sania Mirza) তার শেষ গ্র্যান্ড স্লামে পরাজয়ের মুখোমুখি হয়েছেন। মিক্সড ডাবলসের ফাইনালে সানিয়া ও রোহন বোপান্নাকে ৬-৭ ৬-২ হারে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Australian Open: ফাইনালে হেরে ভেঙে গেল সানিয়া মির্জার গ্র্যান্ড স্ল্যাম থেকে বিদায়ের স্বপ্ন

ATK Mohun Bagan: আইএসএলে ছন্দে থাকা এই ফুটবলারকে টার্গেট করেছে মোহনবাগান

মরশুমে একেবারে প্রত‍্যাশিত ছন্দে খেলতে পারছেনা এটিকে মোহনবাগান দল (ATK Mohun Bagan)। তাই আগামী মরশুমের জন্যে একটি শক্তিশালী দল গঠনের পরিকল্পনা

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ATK Mohun Bagan: আইএসএলে ছন্দে থাকা এই ফুটবলারকে টার্গেট করেছে মোহনবাগান

ATK Mohun Bagan: বিরাট শাস্তির মুখে পড়তে চলেছে মোহনবাগান

বড় শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। শোনা যাচ্ছে সবুজ মেরুন শিবিরকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার পথে CFL ম‍্যানেজমেন্ট।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ATK Mohun Bagan: বিরাট শাস্তির মুখে পড়তে চলেছে মোহনবাগান