ISL: এফসি গোয়ার কাছে হেরে গেল ইস্টবেঙ্গল

East Bengal lost to FC Goa

ISL: ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে হোম অ্যাডভান্টেজ নিতে পারলো না ইস্টবেঙ্গল এফসি। ১-২ গোলে হেরে গেল লাল হলুদ ব্রিগেড।

৭ মিনিটে ব্র‍্যান্ডন ফার্নান্ডেজের গোলে এগিয়ে যায় এফসি গোয়া। বক্সের মাঝখান থেকে নেওয়া ব্র‍্যান্ডনের ডান পায়ের শট ইস্টবেঙ্গলের জালে জড়িয়ে যায়।৬৪ মিনিটে ইস্টবেঙ্গল পেনাল্টি পায় এবং ক্লেইটন সিলভার গোলে ইস্টবেঙ্গল এফসি ১-১ গোলের সমতাতে ফিরে আসে।৯৫ মিনিটে এদু বেইতিয়ার গোলে শেষ মুহুর্তে গোল করে এফসি গোয়া ম্যাচ জিতে যায়।

এফসি গোয়া কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লাল হলুদ সমর্থকদের সামনে থেকে তিন পয়েন্ট পকেটে পুরে নিলেও প্রচুর গোলের সুযোগ হাতছাড়া করেছে।এদিনের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এফসি গোয়ার স্কোরার ব্র‍্যান্ডন, রিডিম ত্লাং, আইবনভা দোহলিং , নূহ সাদাউই প্রত্যেকেই গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।অন্যদিকে, ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে লাল হলুদ সমর্থকদের নিরাশ করেছে ইস্টবেঙ্গল এফসির ফুটবলারেরা। অ্যালেক্স, সুমিত পাসি, জর্ডন, ক্লেইটন সিলভারা গোলের সুযোগ হাতছাড়া করে।যা দেখে স্বভাবতই হতাশ লাল হলুদ ভক্তরা।

East Bengal: জর্ডন ও’ডোহার্টি সমর্থকদের উদ্দ্যেশে টুইট পোস্ট

jordan-odoherty

ইস্টবেঙ্গল এফসি (East Bengal) বুধবার, আইএসএলে ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে এফসি গোয়ার বিরুদ্ধে। আইএসএলের ওপেনিং ম্যাচ কোচিতে স্টিফেন কনস্টাটাইনের ছেলেরা ৩-১ গোলে হেরে যায় কেরালা ব্লাস্টার্সের কাছে।

গত আইএসএলের ‘লাস্ট বয়’রা ঘরের মাঠ যুবভারতীতে টাইটেলশিপ খেতাবি দৌড়ে ফিরে আসতে পারে কিনা তা নিয়েই লাল হলুদ সমর্থকরা এখন যুবভারতী মুখী।এফসি গোয়া কোচ কার্লোস পেনা প্রি ম্যাচ প্রেস মিটে আগেই বলেই দিয়েছেন,”ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে লাল হলুদ সমর্থকদের সামনে পারফর্ম করাটাই চ্যালেঞ্জিং”

লাল হলুদ কোচ স্টিফেন কনস্টাটাইন বুধবারের ম্যাচ নিয়ে সমর্থকদের উদ্দ্যেশে বার্তা দিয়েছেন,মাত্র চার সপ্তাহের প্রস্তুতিতে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) খেলতে নেমেছে,তাই পাশে পেলে তিনি অনেক ভাল কিছু করে দেখাতে পারেন এবং ইস্টবেঙ্গলের হৃত গৌরব ফিরিয়েও আনতে পারেন। কিন্তু সে জন্য সমর্থকদের ধৈর্য্যশীল হতে হবে।

লাল হলুদ সমর্থকরাই বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে ‘এক্স ফ্যাক্টর’ হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। তাই বুধবার ইস্টবেঙ্গল এফসির টুইটার হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত সময়ের ভিডিওতে লাল হলুদ খেলোয়াড় অস্ট্রেলিয়ার জর্ডন ও’ডোহার্টি সমর্থকদের উদ্দ্যেশে বার্তা ছুঁড়ে দিয়ে বলেন,”আমি লাল হলুদ সমর্থকদের বিষয়ে অনেক কিছু শুনেছি এবং আপনাদের সমর্থনের বিষয়ে অনেক কিছু শুনেছি।এফসি গোয়ার বিরুদ্ধে ঘরের মাঠে আইএসএলের ম্যাচে আপনাদের দেখার জন্য আমি তাকিয়ে আছি।”

প্রসঙ্গত, অস্ট্রেলিয় ফুটবলার জর্ডন সেন্ট্রাল মিডফিল্ড ছাড়া অ্যাটাকিং মিডফিল্ডার এবং লেফট উইংয় পজিশনে খেলতে পারেন।

Stephen Constantine: গোয়া ম্যাচের আগে সমর্থকদের উদ্দ্যেশে বার্তা ইস্টবেঙ্গল কোচের

stephen constantine

গত ISL’র ‘লাস্ট বয়’ ইস্টবেঙ্গল মাত্র চার সপ্তাহের প্রস্তুতিতে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) খেলতে নেমেছে,তাই পাশে পেলে তিনি অনেক ভাল কিছু করে দেখাতে পারেন এবং ইস্টবেঙ্গলের হৃত গৌরব ফিরিয়েও আনতে পারেন। কিন্তু সে জন্য সমর্থকদের ধৈর্য্যশীল হতে হবে।

মঙ্গলবার প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে এমনটাই শোনালেন স্টিফেন কনস্টাটাইন (Stephen Constantine)। বুধবার,২০২২-২৩ ISL মরসুমে প্রথম ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামছে লাল হলুদ ব্রিগেড, প্রতিপক্ষ এফসি গোয়া।

ইতিমধ্যেই, এফসি গোয়া কোচ কার্লোস পেনা বলেই দিয়েছে,যুবভারতী ক্রীড়াঙ্গনে লাল হলুদ সমর্থকদের সামনে পারফর্ম করাটাই চ্যালেঞ্জিং। কতকটা একই সুর শোনা গেল লাল হলুদ কোচের মুখে। বুধবারের ম্যাচে লাল হলুদ জনতা এক্স ফ্যাক্টর হতে চলেছে তা প্রতিপক্ষ দু’দলের কোচের কথাতেই পরিষ্কার।

ইস্টবেঙ্গল এফসি’র ব্রিটিশ কোচ স্টিফেন কনস্টান্টাইন প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে সমর্থকদের উদ্দ্যেশে স্পষ্ট বার্তা ছুঁড়ে দিয়ে বলেন,”গত চার সপ্তাহ ধরে আমরা একসঙ্গে আছি। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৭০ মিনিটের কথা ভাবছি। ওরা তো গত দু’বছর ধরে একসঙ্গে খেলছে। আমার মনে হয় আমরা ভালই খেলেছি। অন্য দল হলে হয়তো আত্মসমর্পণ করত ও চার-পাঁচ গোল খেয়ে নিত। কিন্তু আমাদের দল সে রকম নয়। তা ছাড়া আমাদের তুহীন দাস ও লালচুঙনুঙ্গা এই প্রথম আইএসএল খেলছে।”

লাল হলুদের বৃটিশ কোচের কথায়, ” দু’সপ্তাহের মধ্যে একটা দল তৈরি করে ফেলা ঠিক নয়। সব বিভাগেই উন্নতি করতে হবে আমাদের। প্রতি ম্যাচেই উন্নতি করতে হবে আমাদের। আমাদের দলটা এখন নতুন করে তৈরি হওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। গত দুবছরে লিগ তালিকার একেবারে নীচের দিকে ছিল আমাদের দল। এ বারে আমাদের ছেলেদের বুঝতে হবে, ওদের কী করতে হবে। আমাদের ছ’জন ভাল বিদেশি রয়েছে এবং একঝাঁক প্রতিভাবান ভারতীয় ফুটবলার আছে। ওরা সবাই কঠিন পরিবেশের মধ্যে পরিশ্রম করে চলেছে। এটা আমাদের করে যেতেই হবে। কারণ, আমাদের নিজেদের প্রমাণ করতে হবে।”

টিমের প্রতি সমর্থকদের ভরসা অনেকটাই ঠুনকো, এই স্কোয়াড চলতি ISL টুর্নামেন্টে কতটা দৌড়তে পারবে তা নিয়ে লাল হলুদ সমর্থকদের মধ্যেও সংশয় রয়েছে। এমন অবস্থায় দলের প্রতি আস্থা বজায় রাখার প্রেক্ষিতে ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টাটাইন বলেন,”আশা করি, কাল এফসি গোয়ার বিরুদ্ধে আমরা তিন পয়েন্ট পাব।”

গত ISL’র লাস্ট বয় ইস্টবেঙ্গল এফসি, বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে যথেষ্ট চাপে রয়েছে এবং ঘরের ভিতর থেকে উঠে আসা চাপ সামলাতে নাজেহাল অবস্থা। এই কারণে কোচ স্টিফেন কনস্টাটাইন এফসি গোয়া ম্যাচের আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে ঠারেঠোরে বলেই দিয়েছে,সমর্থকদের কাছে সময় চান তিনি।

East Bengal: মাঠে দর্শক টানতে অভিনব উদ্যোগ লাল-হলুদ শিবিরের

East-Bengal

ইস্টবেঙ্গল এফসি (East Bengal) বনাম এফসি গোয়া (FC Goa) ম্যাচে ইস্ট বেঙ্গল ক্লাব দর্শকদের জন্য কিছু আয়োজন করেছে। প্রতিটি দর্শককে একটি করে হ্যান্ড ফ্ল্যাগ, একটি করে হেড ব্যান্ড এবং ফেস কালার, একটি করে হুইসেল,প্রতিটি দর্শকদের জন্য পানীয় জলের ব্যবস্থা থাকছে এবং তা থাকছে বিনামূল্যে। এরই সঙ্গে প্রতিটি র‍্যাম্পে একটি করে ডেডিকেটেড ভলেন্টিয়ার থাকবে, তাদের কাছ থেকে ওই ম্যাচ কিটিসগুলো সংগ্রহ করা যাবে।

মঙ্গলবার, এফসি গোয়ার বিরুদ্ধে প্রি ম্যাচ প্রেস মিটে এসে লাল হলুদ হেডকোচ স্টিফেন কনস্টাটাইন বলেন,”ঘরের মাঠে হোক বা বাইরে, আমরা তিন পয়েন্টের জন্যই মাঠে নামব। এই ম্যাচে জেতার জন্যই নামব আমরা।” সঙ্গে ইস্টবেঙ্গল টিমের হেডকোচের সাফ কথা “মাত্র চার সপ্তাহের প্রস্তুতিতে বিশাল কিছু করে দেখানো তাঁর দলের পক্ষে সম্ভব নয়। সমর্থকদের কাছে সময় চান তিনি।”

সব মিলিয়ে, ইস্টবেঙ্গল টিম এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে প্রস্তুত ,অন্যদিকে লাল হলুদ জনতাও প্রিয় দলের খেলা ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখতে মুখিয়ে রয়েছে। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গন কানায় কানায় ভরে উঠবে তা বলাই চলে।

লিগের প্রথম খেলাতে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের

East Bengalরবিবার কলকাতা লিগের সুপার সিক্স পর্বে নিজেদের রিজার্ভ দলকে খিদিরপুর স্পোটিং ক্লাবের বিরুদ্ধে মাঠে নামিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। গোলশূন্য স্কোরলাইনে শেষ হল এই ম্যাচের ফলাফল। খেলার প্রথমার্ধে ইমামি ইস্টবেঙ্গল গোলের সুযোগ পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। খিদিরপুর স্পোটিং’র গোলকিপার প্রিয়ন্ত সিং’র দুরন্ত পারফরম্যান্সের সামনে পড়ে জেসিন টিকে,মহিতোষ রায়,দীপ সাহারা গোলের লকগেট খুলতে পারেনি।৩০ মিনিটে […]

The post লিগের প্রথম খেলাতে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের appeared first on Kolkata24x7 | Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Kolkata Bengali News from West Bengal, India and World.

করোনার জেরে স্থগিত হয়ে গেল কোচবিহার ট্রফি

কোভিড ১৯-এর নতুন প্রজাতি ওমিক্রনের থাবায় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) ঘরোয়া ক্রিকেটের ২০২১-২২ মরসুমে রঞ্জি ট্রফি, কর্নেল সিকে নাইডু ট্রফি এবং সিনিয়র উইমেনস টি ২০ লিগ সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে প্রেস বিবৃতি প্রকাশ করে।

সোমবার কোচবিহার ট্রফির নকআউট ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত প্রেস বিবৃতি আকারে প্রকাশ করেছে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) সোমবার টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের মধ্যে কিছু কোভিড ১৯ পজিটিভ রিপোর্ট আসার পরে পরে কোচবিহার ট্রফির নকআউট পর্বের ম্যাচগুলি স্থগিত করার ঘোষণা করেছে।

ক্রিকেটার, কোচ, সার্পোট স্টাফ সকলের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে, পুনেতে অনুষ্ঠিত নকআউট ম্যাচগুলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে, তা ওই প্রেস বিবৃতিতে বলা হয়েছে। বিসিসিআই লিগ পর্বে ২০টি ভেন্যুতে ৯৩টি ম্যাচ পরিচালনা করেছিল। ওই প্রেস বিবৃতিতে আরও বলা হয়েছে, বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকবে এবং পরিস্থিতির উন্নতি হলে একটি নতুন উইন্ডো (ক্রীড়াসূচি) নির্ধারণ করবে।

India vs South Africa : প্রোটিয়াদের বিরুদ্ধে নির্ণায়ক টেস্ট ম্যাচে টিম কম্বিনেশন ইস্যুতে দ্বিধাগ্রস্ত ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক

India vs South Africa

প্রোটিয়াদের বিরুদ্ধে (India vs South Africa) চলতি টেস্ট সিরিজের নির্ণায়ক তথা শেষ টেস্ট ম্যাচ ১১ জানুয়ারি, কেপটাউনের নিউল্যান্ডসে। ঠিক তার আগে বিরাট কোহলি সংবাদমাধ্যমকে টিম ইন্ডিয়ার বর্তমান পরিস্থিতি কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, ওই বিষয়ে খোলসা করেছেন। সংবাদমাধ্যমে কিং কোহলি দাবি করেন,”আমি একেবারে ফিট”।

ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের (South Africa) প্রথম ইনিংসের বোলিং স্ট্রাইডে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান মহম্মদ সিরাজ।সিরাজ ভারতের তৃতীয় বোলিং অপশন। সিরাজ ম্যাচ চলাকালীন মাঠের বাইরে যাওয়ার জন্য শার্দূল ঠাকুর তার অসমাপ্ত ওভার সম্পূর্ণ করেন।

এই প্রসঙ্গে বিরাট কোহলি বলেন, “সিরাজ এখনও সুস্থ হয়ে উঠছেন, আমি মনে করি না সে এখনও ম্যাচ প্রস্তুত(ফিট) এবং আমি মনে করি না যে আমরা 110% ফিট নন এমন একজন পেসারকে খেলার ঝুঁকি নিতে পারি।”

মহম্মদ সামি,জসপ্রীত বুমরাহ,ঈশান্ত শর্মা,উমেস যাদব,শার্দূল ঠাকুর,মহম্মদ সিরাজ এই হচ্ছে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের বোলিং স্কোয়াড। এই সফরের আগে প্রাক্তন প্রোটিয়া পেস বোলার মাখায়া এনতিনি এবং কিংবদন্তি পেস বোলার অ্যালান ডোনাল্ড ভারতের শক্তিশালী বোলিং লাইন আপ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেছিলেন, অনভিজ্ঞ প্রোটিয়া ব্যাটিং লাইন আপ কিভাবে অভিঞ্জ ভারতীয় বোলিংকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, দেখার জন্য মরিয়া। ভারতের এমন শক্তিশালী এবং অভিঞ্জতাসম্পন্ন বোলিং লাইন আপ নিয়ে কেপটাউন টেস্টের ২৪ ঘন্টা আগে বিরাট কোহলির প্রতিক্রিয়া,”আমাদের কাছে আজ এত শক্তিশালী ফাস্ট বোলার রয়েছে যে কাকে খেলাব তা নিয়ে আমরা বিভ্রান্ত, এবং আমি এইভাবে খুশি হতে পারি না।” এর থেকেই স্পষ্ট ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখন দোটানায় পড়ে গিয়েছে, নির্ণায়ক টেস্ট ম্যাচের প্রথম একাদশে বোলিং বিভাগে কাকে রেখে কোন বোলারকে বাদ দেবে।

যদিও ঈশান্ত শর্মা ,উমেস যাদব চলতি টেস্ট সিরিজের দুটি টেস্ট ম্যাচে এখনও বল করার সুযোগ পায়নি। মহম্মদ সিরাজ এখন রিকভারি স্টেজে খোলসা করেই দিয়েছেন কোহলি।তাই সামি,বুমরাহ,ঠাকুর নিশ্চিত কিন্তু চতুর্থ বোলিং অপশন নিয়ে এখনও দ্বিধা বিভক্ত টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক।

তবে ধারাবাহিতার দিক থেকে উমেস যাদবের থেকে ঈশান্ত শর্মা একধাপ এগিয়ে। কেননা উমেস যাদবের নিয়ন্ত্রিত বোলিং ক্ষমতা নিয়ে আগেও প্রশ্নচিহ্ন উঠেছে। তাই ঈশান্ত শর্মার পাল্লা একটু হলেও ভারী।

জোবার্গে, দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তিন বলে শূন্য রানে ভুল শট খেলে আউট হতেই ঋষভ পন্থের ব্যাটিং এবং পন্থের ক্রিকেট বোধ নিয়ে প্রশ্ন উঠেছে।

এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ রাহুল দ্রাবিড় ঋষভ পন্থের আক্রমণাত্মক খেলার প্রশংসা করেছেন ঠিকই, সঙ্গে এটাও বলেছেন যে আমরা অবশ্যই তার শট নির্বাচন নিয়ে ওর সাথে কথা বলব। রাহুল বলেন, কোন সময়ে কী ধরনের শট খেলতে হবে, তা নিয়ে আলোচনা করা যেতে পারে।

ম্যাচের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে কাগিসো রাবাদার ওপর আধিপত্য বিস্তারের চেষ্টায় পন্থ স্টেপ আউট করে বিগ শট মারতে গিয়ে প্রোটিয়া উইকেটরক্ষক কাইল ভেরেইনের হাতে ক্যাচ দিয়ে বসেন। ওই সময় প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার ধারাভাষ্য করছিলেন। গাভাস্কার ঋষভ পন্থের খোঁচা (এজড)দিয়ে ক্যাচ নিয়ে বলেছিলেন যে ওই শটের জন্য কোনও অজুহাত নেই।

ঋষভ পন্থের শট নির্বাচন নিয়ে রাহুল দ্রাবিড়ের বিস্ফোরক মন্তব্য, “তবে হ্যাঁ, অবশ্যই এখন সময় এসেছে যখন আমরা তার সাথে কিছু স্তরের কথোপকথন করতে হবে, ইস্যু একটাই এই ধরনের শট কখন খেলা উচিত”। পন্থকে এমনটা মোটেও বলা হবে না যে তিনি আক্রমণাত্মক স্টাইলে ব্যাট করবেন না, শুধু ওকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা শিখতে হবে।

এই প্রসঙ্গে বিরাট কোহলি বলেন,
“আমরা তার সাথে চ্যাট(আলোচনা) করেছি এবং আমি নিশ্চিত যে সে একজন পরিণত ক্রিকেটার তার ভুল থেকে শিখতে পারে।”

এখানেই থেমে না থেকে কোহলি ঋষভ পন্থের শট নির্বাচন নিয়ে এও বলেন, “এমএস ধোনি আমাকে বলেছিলেন যে দুটি ভুলের মধ্যে ৭-৮ মাসের ব্যবধান থাকতে হবে।”

সব মিলিয়ে দেখলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখন চলতি টেস্ট সিরিজের নির্ণায়ক নিউল্যান্ডস টেস্ট ম্যাচে টিম কম্বিনেশন নিয়ে গভীর চিন্তাতে মগ্ন। তবে বিরাটের সাংবাদিক বৈঠক থেকে পরিষ্কার মহম্মদ সিরাজের তৃতীয় টেস্টে খেলার সম্ভাবনা ক্ষীন এবং চতুর্থ বোলার হিসেবে ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা চলছে ঈশান্ত শর্মা আর উমেস যাদবের মধ্যে,অন্যদিকে ঋদ্ধিতেই সিদ্ধিলাভ করতে চাইছে টিম ইন্ডিয়া।

India vs South Africa : ঋদ্ধিতেই সিদ্ধিলাভ করতে চাইছে টিম ইন্ডিয়া

India vs South Africa

চলতি তিন টেস্ট ম্যাচের সিরিজের নির্ণায়ক তথা শেষ টেস্ট ম্যাচ খেলতে কেপটাউনের মাটিতে পা রেখেছে টিম ইন্ডিয়া (India vs South Africa)। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ এখন ১-১ ফলাফলে দাঁড়িয়ে। কেপটাউনের নিউল্যান্ডসে প্রোটিয়া বনাম টিম ইন্ডিয়ার ব্যাট বলের লড়াই বাইশ গজে চরম উত্তেজনার শিখরে ঘন্টা নাড়বে তা বলাই চলে।

সেই সঙ্গে নিউল্যান্ডসে ইতিহাস গড়ার হাতছানি টিম ইন্ডিয়ার কাছে। আফ্রিকার মাটিতে বাইশ গজের মহারণে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার দখলে,ভারতের দখলে সিরিজ জয় অধরা। তাই মারণ কামড় দিতে টিম ইন্ডিয়ার ‘তুরুপের তাস’ হয়ে উঠতে পারেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)।

গত হোম সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে প্রথম টেস্টে ঋদ্ধির লড়াকু ইনিংস ফেলনা নয়।

ওই হোম সিরিজে কিউইদের বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ দিনে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ১২৬ বল খেলে ৬১ রানে নট আউট থাকে। এমন সময়ে ঋদ্ধিমান ক্রিজে নেমেছিল যখন ভারত ৬ উইকেট হারিয়ে বসেছে, মাত্র ১০৩ রানে।

টানা ছয় টেস্ট ম্যাচে ব্যাটিং’র ব্যাডপ্যাচ, সঙ্গে ঘাড়ের চোট নিয়ে কাতরাতে কাতরাতে ঋদ্ধির অর্ধশতরান এবং ৬১ রানে শেষ অবধি অপরাজিত থাকা, লড়াকু ঋদ্ধিমান সাহা ফুরিয়ে যায়নি চোখে আঙুল দিয়ে দেখানো পারফরম্যান্স।চতুর্থ দিনের খেলার শেষে ঋদ্ধিমান সাহা নিজের প্রতিক্রিয়ায় বলেছিলেন, “সাফল্য আপনার যা আছে তাতে নয়, আপনি কে? দলের জন্য অবদান রাখতে পেরে আনন্দিত।”

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ঋষভ পন্থের পারফরম্যান্স আহামরি নয়। বিশেষত দ্বিতীয় টেস্টে প্রোটিয়দের বিরুদ্ধে ভুল শট নির্বাচন সঙ্গে কিপিং গ্লাভস হাতেও ছাপ ফেলতে না পারায় টুইটার জুড়ে সমালোচনার ঝড় বয়ে চলেছে। ফলে তৃতীয় তথা নির্ণায়ক টেস্ট ম্যাচ নিউল্যান্ডসে ঋদ্ধিমান সাহার কিপিং গ্লাভস হাতে প্রথম একাদশে জায়গা পাওয়ার জোরাল সম্ভাবনা তৈরি হয়েছে।

৩৭ বছরের ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার ব্যাটিং হাত নাক কোঁচকানোর নয়,বরংঞ্চ তা ঈর্ষণীয়। ৪০ টেস্টে ৫৬ ইনিংসে মোট ১৩৫৩ রান। ঋদ্ধির ব্যাট হাতে গড় ২৯.৪১ এবং স্ট্রাইক রেট ৪৫.৫১। ঋদ্ধিমান সাহার টেস্ট কেরিয়ারে রয়েছে তিনটে শতরান এবং ছয়টি অর্ধশতরান, সর্বোচ্চ ১১৭ রান।

কিপিং গ্লাভস পড়ে ভারতের হয়ে টেস্টে ঋদ্ধিমান সাহা ৯২ টি ক্যাচ ধরেছেন উইকেটের পিছনে এবং স্টাম্প আউট করেছেন ১২ টি। আর ফিটনেসে ২০০ শতাংশ ফিট তা নিয়ে সন্দেহের কোন জায়গা নেই। তাই ঋদ্ধিতেই সিদ্ধিলাভ করতে চাইছে টিম ইন্ডিয়া।

ISL : করোনা জুজুতে আধবোজা জানুয়ারির ট্রান্সফার উইন্ডো

ISL

ফুটবল দুনিয়ায় অন্যতম আলোচিত বিষয় জানুয়ারির ট্রান্সফার উইন্ডো। এই সময় কম-বেশি প্রতি দলই নিজেদের দলকে গুছিয়ে নিতে চায় আরও একটু৷ সই করানো হয় নতুন ফুটবলার। কারও-বা বেজে যায় বিদায় ঘন্টা। কিন্তু এবারের জানুয়ারির ট্রান্সফার উইন্ডো একটু আলদা৷ নিয়ম মেনে উইন্ডো খুলেছে বটে। কিন্তু তা দিয়ে যাতায়াত অত্যন্ত শ্লথ।

ইন্ডিয়ান সুপার লিগেও (ISL) জানুয়ারির ট্রান্সফার উইন্ডো নিয়ে আলোচনা। কিন্তু কোনো ক্লাবই অতটা আগ্রহী নয়। অনেকটা পেটে খিদে থাকলেও মুখে রা কাটছে না অনেকে। তার কারণ করোনার উৎপাত। ইতিমধ্যে একাধিক ক্লাব থেকে এসেছে রিপোর্ট। এটিকে মোহনবাগান, কেরল ব্লাস্টার্স শিবিরে হানা দিয়েছে করোনা। দুই ক্লাবের পক্ষ থেকে রিপোর্ট দেওয়া হয়েছে টুর্নামেন্ট আয়োজকদের কাছে। ফলে আগামী দিনের বেশ কিছু ম্যাচ হয়ে পড়েছে অনিশ্চিত। স্থগিত করে দেওয়া হয়েছিল ওডিশার বিরুদ্ধে বাগানের ম্যাচ। আসন্ন কলকাতা ডার্বি নিয়েও রয়েছে প্রশ্ন।

ক্রোয়েশিয়া থেকে সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে এসেছে এটিকে মোহনবাগান। তারপরেই ক্লাবে অতিমারির ছায়া। জৈব বলয়ে থাকার পরেও সংক্রমণ। শোনা যাচ্ছে, সন্দেশের করোনা টেস্ট করানো হয়েছিল আগে। রিপোর্ট ছিল নেগেটিভ। তারপরেই তিনি প্রবেশ করেছিলেন বাগানের জৈব বলয়ে৷ এরপরেই একাধিক ফুটবলারের দেহে করোনা৷

অন্যান্য ক্লাবের ভয়ও ঠিক এই জায়গাতেই৷ জৈব বলয়ের বাইরে থেকে কাউকে আনার ঝুঁকি নিতে সাহস পাচ্ছেন না কেউ। টুর্নামেন্টের ভিতরকার কাউকে নেওয়ার ব্যাপারেও উদাসীনতা দেখাচ্ছে ক্লাব কর্তৃপক্ষগুলো। খাতায় কলমে হয়তো অনেক কিছুই কষে রেখেছিল আইএসএল-এর ক্লাবগুলো। কিন্তু করোনা জুজু কাবু করেছে ফ্রাঞ্চাইজিদের।

SC East Bengal : জবির সঙ্গে জুটি বাঁধতে পারেন এক ব্রাজিলিয় তারকা

SC East Bengal

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর দিকে তাকিয়ে ছিলেন আপামর ইস্টবেঙ্গল (SC East Bengal) ভক্তরা। এখনও পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি। তবে বেশ কিছু ফুটবলারের নাম শোনা যাচ্ছে ইতিমধ্যে। যার মধ্যে অন্যতম, জবি জাস্টিন।

লাল-হলুদ জার্সিতে জবি জাস্টিনের উত্থান। আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার আমলে চমকে দিয়েছিলেন তিনি। এরপর ক্লাব বদল। চলে গিয়েছিলেন এটিকে-তে। লোপেস হাবাস তাঁকে দলে নিলেও সুযোগ পাননি খুব বেশি। এরপর আইএসএল- এর একাধিক ক্লাবে নাম লিখিয়েছিলেন জবি। কিন্তু ইস্টবেঙ্গল ছাড়া কোনো দলের প্রথম একাদশে জায়গা করে নিতে পারেননি প্রথম একাদশে৷ এখন রয়েছেন চেন্নাইয়ান এফসিতে। সেখানেও একই হাল৷ সাইড লাইনের ধারেই কাটাতে হচ্ছে বেশি সময়৷ ভারতীয় ফুটবল মানচিত্র থেকে একপ্রকার হারিয়েই গিয়েছেন তিনি। সেই জবি জাস্টিনকেই এবার আনতে চাইছে এসসি ইস্টবেঙ্গল। কথা বেশ কিছুটা এগিয়েছে বলেই গুঞ্জন ভারতীয় ফুটবল মহলে।

শোনা যাচ্ছে এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচ মারিও রিভেরা চাইছে আক্রমণ ভাগকে মজবুত করতে। একজন বল বাড়ানোর লোক এবং একজন স্ট্রাইকারের কথা ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে খবর। ড্যানিয়েল চিমার বিদায় নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে। সূত্রের খবর, বিদেশি স্ট্রাইকার নিয়েও ভাবছে ক্লাব কর্তৃপক্ষ। সেক্ষেত্রে ব্রাজিল থেকে একজন স্ট্রাইকারকে আনা হতে পারে। ইতিমধ্যে কথা বার্তাও এগিয়েছে। তবে এখনই কিছু নিশ্চিত নয়।

অন্যদিকে অন্তবর্তী কোচ রেনেডি সিং চাইছেন অভিজ্ঞ এক ডিফেন্ডার। সুযোগ পেয়ে প্রতি মুহূর্তে তা কাজে লাগাচ্ছে৷ আদিল খান। তাঁর সঙ্গে আনাসের খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল সম্প্রতি। চোটের কারণে আনাসও ছিটকে গিয়েছিলেন মাঠের বাইরে। তবে আনাসের আসার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন অনেকে। আপাতত শিকে ছিঁড়তে পারে জবির ভাগ্যে।

Wriddhiman Saha : কেপটাউন টেস্টে ঋদ্ধিমান সাহার কিপিং গ্লাভস হাতে মাঠে নামার জোরাল সম্ভাবনা

Wriddhiman Saha

জোবার্গে, দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তিন বলে শূন্য রানে ভুল শট খেলে আউট হতেই ঋষভ পন্থের ব্যাটিং এবং পন্থের ক্রিকেট বোধ নিয়ে প্রশ্ন উঠেছে।

এবার তাই ভাগ্যে শিকেয় ছিড়তে পারে বাঙালি উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha)। রবিবার টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্কের নজরে ছিলেন শিলিগুড়ি’র পাপালি, এই নামেই ঋদ্ধিমান সাহা স্কোয়াডে জনপ্রিয়।

বিসিসিআই রবিবার যে টুইট পোস্ট করে তাতে কিপিং গ্লাভস হাতে ঋদ্ধিমান সাহা দুরন্ত ছন্দে রয়েছেন, বলের মুভমেন্টের ওপর ‘শকুনের দৃষ্টি’ রেখে থ্রো ডাউন অনুশীলন সেশনে বল কিপিং গ্লাভসে বন্দি করছেন এবং ফিটনেসে ২০০ শতাংশ ফিট তা নিয়ে সন্দেহের কোন জায়গা নেই।

৩৭ বছরের ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার ব্যাটিং হাত ফেলনা করার মতো নয়,বরংঞ্চ তা তাক লাগিয়ে দেওয়ার মতো। ৪০ টেস্টে ৫৬ ইনিংসে মোট ১৩৫৩ রান। ঋদ্ধির ব্যাট হাতে গড় ২৯.৪১ এবং স্ট্রাইক রেট ৪৫.৫১। ঋদ্ধিমান সাহার টেস্ট কেরিয়ারে রয়েছে তিনটে শতরান এবং ছয়টি অর্ধশতরান, সর্বোচ্চ ১১৭ রান।

কিপিং গ্লাভস পড়ে ভারতের হয়ে টেস্টে ঋদ্ধিমান সাহা ৯২ টি ক্যাচ ধরেছেন উইকেটের পিছনে এবং স্টাম্প আউট করেছেন ১২ টি।

ভারতের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছেন ঋদ্ধিমান সাহা গত বছর মুম্বইতে হোম সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই টেস্টে ঋদ্ধি প্রথম ইনিংসে ২৭ এবং দ্বিতীয় ইনিংসে ১৩ রান করে।

প্রসঙ্গত, ওই হোম সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ দিনে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ১২৬ বল খেলে ৬১ রানে নট আউট থাকে। এমন সময়ে ঋদ্ধিমান ক্রিজে নেমেছিল যখন ভারত ৬ উইকেট হারিয়ে বসেছে, মাত্র ১০৩ রানে।

টানা ছয় টেস্ট ম্যাচে ব্যাটিং’র ব্যাডপ্যাচ, সঙ্গে ঘাড়ের চোট নিয়ে কাতরাতে কাতরাতে ঋদ্ধির অর্ধশতরান এবং ৬১ রানে শেষ অবধি অপরাজিত থাকা, লড়াকু ঋদ্ধিমান সাহা ফুরিয়ে যায়নি চোখে আঙুল দিয়ে দেখানো পারফরম্যান্স।চতুর্থ দিনের খেলার শেষে ঋদ্ধিমান সাহা নিজের প্রতিক্রিয়ায় বলেছিলেন, “সাফল্য আপনার যা আছে তাতে নয়, আপনি কে? দলের জন্য অবদান রাখতে পেরে আনন্দিত।”

পাপালির এই পারফরম্যান্সের পর ভক্তদের মধ্যে খুশির সুনামি বয়ে চলেছে। পরিসংখ্যান আর তথ্যের ওপর ঋদ্ধিমানের ফর্ম নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত পাপালির ভক্তকুল। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে ঋদ্ধিমান সাহার বাইশ গজের পারফরম্যান্স নিয়ে রীতিমতো বিশ্লেষকের ভূমিকায় মেতে উঠেছিল বাঙালি ক্রিকেট ভক্তরা।

চলতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ঋষভ পন্থের পারফরম্যান্স আহামরি নয়। বিশেষত দ্বিতীয় টেস্টে প্রোটিয়দের বিরুদ্ধে ভুল শট নির্বাচন সঙ্গে কিপিং গ্লাভস হাতেও ছাপ ফেলতে না পারায় টুইটার জুড়ে সমালোচনার ঝড় বয়ে চলেছে। ফলে তৃতীয় তথা নির্ণায়ক টেস্ট ম্যাচ নিউল্যান্ডসে ঋদ্ধিমান সাহার কিপিং গ্লাভস হাতে প্রথম একাদশে জায়গা পাওয়ার জোরাল সম্ভাবনা তৈরি হয়েছে।

Virat Kohli : নিউল্যান্ডসে বিরাট ব্যাট গর্জনের প্রত্যাশায় দেশের ক্রিকেট ভক্তরা

Sports desk: রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের নির্ণায়ক তথা শেষ টেস্ট ম্যাচের জন্য অনুশীলনে নেমেছে টিম ইন্ডিয়া। এদিন বিরাট কোহলি দলের সদস্যদের সঙ্গে ওয়ার্ম আপ সেরে নেট সেশনে ব্যাট হাতে নেমে পড়েন।

প্রসঙ্গত, দ্বিতীয় টেস্ট জোবার্গে, সাত সকালে কোহলি পিঠের ওপরের অংশে খিঁচুনি অনুভব করেন। তড়িঘড়ি ভারতীয় টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল এবং বিরাট কোহলির জায়গাতে প্রথম একাদশে আসে হনুমা বিহারি।
দক্ষিণ আফ্রিকা ওই টেস্ট ৭ উইকেটে জেতে।তিন টেস্ট ম্যাচের সিরিজ এখন ১-১ ফলাফলে দাঁড়িয়ে।

 

তৃতীয় তথা নির্ণায়ক টেস্ট ম্যাচ যা ১১ জানুয়ারি হবে কেপটাউনের নিউল্যান্ডসে ওই টেস্টে বিরাট কোহলি স্বমহিমায় ফিরে এসে গর্জে উঠবেন এমনটাই প্রত্যাশা বিরাট ভক্তদের।

বিসিসিআই রবিবার এক টুইট পোস্ট করেছে টিম ইন্ডিয়ার নেট সেশনের। ওই টুইট পোস্টের ক্যাপসনে লেখা হয়েছে,”#TeamIndia সম্পূর্ণ প্রস্তুত এবং সিরিজের সিদ্ধান্তের জন্য প্রস্তুতি নিচ্ছে 👍 👍”

এই টুইট পোস্টে কিং কোহলি ব্যাট হাতে নেট সেশনের ছবি সামনে আসতেই বিরাট ভক্তরা গদগদ। রিপ্লাইং পোস্টে বিরাট ভক্তরা একদিকে যেমন কিং কোহলির বিরাট ব্যাটিং দেখতে মুখিয়ে রয়েছে এই প্রত্যাশায় কমেন্ট করেছে, তেমনিই বিরাট কোহলিকে নিয়ে ভিন্ন মতও উঠে এসেছে।

VAMSHI’র রিপ্লাইং পোস্ট, কিংকোহলি ♥️, Narendra Goyal’র রিপ্লাইং পোস্ট, “কেপটাউন এবং চূড়ান্ত সীমান্ত SA জয় করতে বিরাটকে ফর্মে আসতে হবে। বিরাট যদি এখানে একটি বড় সেঞ্চুরি করেন (যা অনেকদিনের বকেয়া) এবং তাতে ভারত জিতে যায়, তা বছরের পর বছর মনে থাকবে!”।

SUBRATA(Modi & Trump Love)🇮🇳… রিপ্লাইং পোস্ট,
“আমি নিশ্চিত ভারত এই টেস্ট সিরিজ 2-1 জিতবে🇮🇳💪🇮🇳

কিং কোহলি ১৫০+ রান”, এই রিপ্লাইং পোস্টের প্রতিক্রিয়াতে Nikhil Vaidya 🇮🇳রিপ্লাইং পোস্ট, “প্রথমটা হবে দ্বিতীয়টা নয়”।

VK#fuck trollers রিপ্লাইং পোস্ট, “অল দ্য সেরা রাজা 🔥😘 @imVkohli ভালো খেলেন এবং একজন অধিনায়ক হিসেবে ইতিহাস সৃষ্টি করেন 🔥🔥”।

Jay_Rajputana রিপ্লাইং টুইট, “আহা তাই রাজা বাজছে…… যখন হারে যখন পাতা চালা। সে কতটা গুরুত্বপূর্ণ..”।

বিসিসিআই’র করা টিম ইন্ডিয়ার ব্যাটিং নেট সেশনের ছবি পোস্টে বিরাট কোহলি নেটে ব্যাটিং অনুশীলন করছে এমন ছবি সামনে আসতে ভিন্ন মত পোষণকারিরা রিপ্লাইং টুইট করতে ক্ষান্ত হয়নি। bob3 Daoman রিপ্লাইং পোস্ট, “বিরাট ভাইয়া অফ স্টাম্প কে বাহার ফ্লার্ট মাত করো”।

প্রসঙ্গত, সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে
ব্যক্তিগত ১৮ রানের মাথায় মার্কো জ্যানসনের বলে ডি ককের গ্লাভসে ‘এজড’ অর্থাৎ ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন অধিনায়ক বিরাট কোহলি।৩০ টি টেস্ট ম্যাচের পরেও ক্যাপ্টেন কোহলির ব্যাট থেকে শতরান আসেনি।এমন ঘটনা ভারতীয় ক্রিকেটে এই নিয়ে দ্বিতীয়বার ঘটলো। যেখানে গোটা এক বছরের হিসেবে শতরান নেই।

যেভাবে বিরাট কোহলির ক্যাচ আউট সাইড এজড গিয়ে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডি ককের গ্লাভসে গিয়ে জমা পড়ল তা দেখে লজ্জায় মুখ ঢাকা ছাড়া কোনও পথ খোলা নেই। একটা নির্ভেজাল আউট সুইংকে যেতে না দিয়ে ক্রিজে অতি সামান্য ফুটওয়ার্ক দিয়ে শরীরের থেকে দূরে ওই আউট সুইংকে খোঁচা দিতেই তা ডি ককের গ্লাভসে নেট অনুশীলনের ঢঙে জমা পড়ে যায়। ডি কককে কোনও বাড়তি ঝুঁকি নিতে হয়নি বিরাট এজড অর্থাৎ ক্যাচ গ্লাভসে বন্দি করতে। ডি কক শুধুমাত্র বলের মুভমেন্টে চোখ রেখে বিরাটকে গ্লাভস বন্দি করে। বিরাট আউট, একপ্রকার ক্রিকেটের শিক্ষানবিশ আউটের ঢঙে।

BatzSHaLow রিপ্লাইং পোস্ট, “কোহলি কেন এখনও অনুশীলন করছেন? 🙄
তিনি কি দল থেকে বাদ পড়েননি!!”Professor Samuel oak রিপ্লাইং পোস্ট, “কোহলির খেলা তখন ভারতকে ক্ষতিগ্রস্ত করে”।

Dogra Clan রিপ্লাইং পোস্ট, “ইয়ে কোহলি ফির ড্রাইভ মার রাহা হ্যায়???? কোই সমঝাও ইসকো! 🐂 বাঈইল বুদ্ধি!!”

Kitty রিপ্লাইং পোস্ট, “শুধুমাত্র বিরাটের জন্য RTed👍”।Lord Shardul রিপ্লাইং পোস্ট, “আবার শরীর থেকে দূরে খেলছেন কোহলি। #humnhisudhrenge”।

সব মিলিয়ে, দেখতে গেলে রবিবার বিসিসিআই’র টুইট পোস্ট এবং ওই পোস্টে বিরাট কোহলিকে নেট সেশনে ব্যাট করতে দেখে ক্রিকেট ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছড়ে পড়েছে। আর এমন প্রতিক্রিয়া হওয়াটা খুবই স্বাভাবিক কেননা দলটার নাম ভারত। সফর করছে দক্ষিণ আফ্রিকায় আর লাগাতার বিপক্ষের বোলিং লাইন আপের বিরুদ্ধে ব্যাট হাতে কিং কোহলির বিরাট রানের খরা সঙ্গে ফুটওয়ার্ক এবং সিদ্ধান্তহীনতা ব্যাটিং’র সময়ে, সমালোচনার তীরে এই কারণেই বারে বারে বিদ্ধ হতে হচ্ছে বিরাট কোহলিকে।

South Africa vs India : বিরাট ‘বিক্রমে’ শান দিতে টিম ইন্ডিয়ার অনুশীলনে ঘাম ঝড়ালেন কিং কোহলি

South Africa vs India

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচের আগে কেপটাউনে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন বিরাট কোহলি।

দক্ষিণ আফ্রিকার (South Africa vs India) বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় টেস্ট জোবার্গে’র, ওয়ান্ডারার্সে সাত সকালে ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli) পিঠের ওপরের অংশে খিঁচুনি ধরায় প্রথম একাদশ থেকে বাদ পড়েন। বিরাটের চোটের কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচে হনুমা বিহারি প্রথম একাদশে জায়গা পান। বিরাটের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেন কেএল রাহুল।

চলতি সিরিজে ভারত ‘বক্সিং ডে’ টেস্টে প্রোটিয়াদের শক্ত ঘাটি সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে ১১৩ রানে জয় ছিনিয়ে নেয়। কিন্তু দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জিতে যায়,টিম ইন্ডিয়ার বিরুদ্ধে। এখন টেস্ট সিরিজ ১-১ ফলাফলে। তৃতীয় তথা চলতি সিরিজের শেষ টেস্ট ম্যাচ কেপটাউনের,নিউল্যান্ডসে ১১ জানুয়ারি।

তার আগে রবিবার টিম ইন্ডিয়ার অনুশীলনে বিরাট ‘স্বস্তি’ কিং কোহলির যোগ দেওয়া। আগেই ভারতের হেডকোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন,”বিরাট কোহলিকে কেপটাউনে খেলতে দেখা যাবে এমন আশা রয়েছে, কারণ আমি তার সাথে কিছু থ্রো ডাউন অনুশীলন করেছি এবং এখন মনে হচ্ছে সে ফিট এবং শীঘ্রই মাঠে দেখা যাবে।

এশিয়া মহাদেশের টেস্ট ক্রিকেট খেলা দেশগুলোর মধ্যে একমাত্র ভারত অধিনায়ক বিরাট কোহলি ২০২১-২২ দক্ষিণ আফ্রিকা সফরে এসে প্রোটিয়াদের অভেদ্য দূর্গ বলে পরিচিত সেঞ্চুরিয়নে ডিন এলগারদের ধুলো মাখিয়ে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয় করেছে।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট ম্যাচ সিরিজ জয়ের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা এই তিন দেশের নামে। ভারতের কাছে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জয় এখনও অধরা। বিরাট বিক্রমে ভারত দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের দর্পচূর্ণ করে তৃতীয় টেস্ট ম্যাচ জয়ের সঙ্গে সিরিজ ছিনিয়ে নেবে এখন এই প্রত্যাশা করছে দেশের ক্রিকেট ভক্তরা।

ATK Mohun Bagan : সন্দেশের সঙ্গে করোনার আগমন সবুজ-মেরুন তাবুতে

ATK Mohun Bagan

এটিকে মোহনবাগানে (ATK Mohun Bagan) করোনা (Covid19) সংক্রমণ। শনিবার স্থগিত হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ। খেলা ছিল ওড়িশা এফসির বিরুদ্ধে। জৈব বলয়ে থাকা সত্বেও শিবিরে কী করে করোনা প্রবেশ, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

ওড়িশার বিরুদ্ধে ম্যাচ আপাতত স্থগিত৷ লিগ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে পরে দেওয়া হবে বিকল্প তারিখ। কিন্তু বাগানে করোনা এলো কী করে, এই প্রশ্নের উত্তর এখন খুঁজছেন ক্রীড়াপ্রেমীদের একাংশ৷ আইএসএল- এর প্রতিটা দল রয়েছে জৈব সুরক্ষা বলয়ে। সংক্রমণ এড়াতে ফাঁকা মাঠে হচ্ছে খেলা। দর্শক প্রবেশ নিষিদ্ধ। তবুও ফুটবলাররা আক্রান্ত হলেন করোনায়।

কেউ কেউ অনুমান করছেন সন্দেশ ঝিঙ্গানের (Sandesh Jhingan) সঙ্গে সবুজ-মেরুন তাঁবুতে করোনা আগমণ। সুদূর ক্রোয়েশিয়া থেকে এসেছেন সন্দেশ। দক্ষিণ ভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় এই ডিফেণ্ডারের করোনা রিপোর্টও পজিটিভ। সেখান থেকেই ভাইরাস ছড়িয়ে পড়েছে বাকিদের দেহে। রয় কৃষ্ণা, শুভাশিষ বসু, কার্ল ম্যাকহিউ-রা আক্রান্ত বলে মনে করা হচ্ছে।

দলের ডিফেন্স মজবুত করতে নিয়ে আসা হয়েছে সন্দেশকে। গত মরশুমে কলকাতার ক্লাবেই ছিলেন তিনি। সেখান ভাগ্য পরীক্ষা করতে গিয়েছিলেন ক্রোয়েশিয়ায়। নতুন টিমের সঙ্গে গা ঘামালেও প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না তিনি। চোট সমস্যাও যথেষ্ট ভুগিয়েছে তাঁকে। অন্য দিকে লোপেজ হাবাসের অন্যতম ইউএসপি শক্তপোক্ত রক্ষণভাগ। এবার কাজে আসছিল তা কোচের এই পরিকল্পনা। দল যেমন বিপক্ষের জালে বল পাঠিয়েছে, তেমনই হজমও করেছে। ফলত এখনও শেষ চার নিশ্চিত করতে পারেনি এটিকে মোহনবাগান। হাবাস বিদায় নিয়েছেন। নতুন কোচ হিসেবে আনা হয়েছে জুয়ান ফেরান্দোকে। তিনিও ডিফেন্স নিয়ে চিন্তিত। তাই ভাবা হয়েছিল সন্দেশের কথা।

অতিমারির বিধিনিষেধকে ঠেঙ্গা দেখিয়ে বহাল তবিয়ৎ’এ চলছে ISL

Sports desk:কোভিড -১৯’র নতুন প্রজাতি ওমিক্রনের থাবায় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) ঘরোয়া ক্রিকেটের ২০২১-২২ মরসুমে রঞ্জি ট্রফি, কর্ণেল সিকে নাইডু ট্রফি এবং সিনিয়র উইমেনস টি২০ লিগ সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে,প্রেস বিবৃতি প্রকাশ করে।

অন্যদিকে, ২০২১-২২ মরসুমে আই লিগ কলকাতায় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহুর্তে লিগ কমিটি সিদ্ধান্ত নেয় ওমিক্রন ভেরিয়েন্টের বাড়বাড়ন্তের কারণে আই লিগ (I-League) সাময়িক ভাবে স্থগিত করার।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে’র(AIFF) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত জানান, AIFF লীগ কমিটির সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আই লিগ সাময়িক ভাবে স্থগিত করার।

কোভিড-১৯’র নতুন প্রজাতি ওমিক্রনের বাড়বাড়ন্তের আবহে ভারতের মাটিতে চলছে ইন্ডিয়ান সুপার লিগ(ISL)। এই টুর্নামেন্টের সংগঠক সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে’র(AIFF) এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)। গত শনিবারের ঘটনা, ATK মোহনবাগানের একজন ফুটবলারের কোভিড-১৯ টেস্ট করা হয় এবং ওই টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। এর জেরে গত শনিবারের ম্যাচ, যা মোহনবাগান বনাম ওডিশা এফসি’র মধ্যে অনুষ্ঠিত হওয়ার ছিল তা, স্থগিত হয়ে যায়। ম্যাচ স্থগিতকরণের বিষয়টি টুইটারে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়।

অতিমারির ভয়াল আতঙ্কে যেখানে সংক্রমণের গতি ক্রমেই ওপরের দিকে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে নতুন করে নাইট কাফিউ এবং লকডাউনের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে,জনজীবন স্বাভাবিক ছন্দে এগোতে পারছে না কোভিড-১৯ প্রটোকলের বিধিনিষেধের জন্য। এমন এক বিপর্যয়ের মুখে দাঁড়িয়েও দায়িত্বজ্ঞানহীন ভাবে এবং চরম উদাসীনতার পরিচয় রেখে চলেছে AIFF এবং FSDL কর্তৃপক্ষ।

টুর্নামেন্টে চলাকালীন ATK মোহনবাগানের ফুটবলার কোভিড-১৯ পজিটিভ চিহ্নিত হওয়ার পরেও আইএসএল (ISL) বহাল তবিয়ৎ’এ চলছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপরে কোনও ব্যক্তি এবং প্রতিষ্ঠানের একক, চরম, চূড়ান্ত ক্ষমতা নেই। ভারত রাষ্ট্রের নির্দেশ মেনেই BCCI এবং আই লিগ কমিটি টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

তাহলে কোন ক্ষমতা বলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) ইন্ডিয়ান সুপার লিগ (ISL) টুর্নামেন্ট স্থগিত না করে তা আয়োজিত করে চলেছে। রবিবার সন্ধ্যে ৭.৩০ মিনিটে আইএসএলের ম্যাচ রয়েছে,কেরালা ব্লাস্টার্স বনাম হায়দরাবাদ এফসি’র মধ্যে।

মানুষের জীবন জীবিকা কোভিড-১৯’র নতুন প্রজাতি ওমিক্রনের দাপটের মুখে পড়ে ওষ্ঠাগত, আর নির্বোধের মতো ভারতের মাটিতে চলছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। দেশের স্বাস্থ্য মন্ত্রক,ক্রীড়া মন্ত্রক,স্বরাষ্ট্র মন্ত্রক কারোর কোনও হেলদোল নেই, অতিমারির আবহে ISL টুর্নামেন্ট স্থগিতকরণ নিয়ে।

India vs South Africa : প্রোটিয়ারা এখন ভারতের থেকে মানসিকতায় এগিয়ে : ভারনন ফিনল্যান্ডার

India vs South Africa

দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৪টি টেস্ট, ৩০টি ওয়ানডে এবং সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডার বিশ্বাস করেন যে ভারতীয় দলের বিরুদ্ধে প্রোটিয়া (India vs South Africa) বোলিং ইউনিট একটি ভাল কাজ করেছে। দ্বিতীয় টেস্টে দক্ষিন আফ্রিকা ৭ উইকেটে জেতে। তিন ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডার ক্রিকেট সাউথ আফ্রিকার (CSA) একটি ওয়েবসাইটের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, সিরিজের তৃতীয় এবং নির্ণায়ক ম্যাচটি মঙ্গলবার থেকে নিউল্যান্ডসে অনুষ্ঠিত হবে এবং দুই দলের মধ্যে কঠিন লড়াই হবে। তিনি বলেন, ‘কেপটাউন টেস্টের আগে দুই দলের মধ্যে খুব বেশি পার্থক্য আছে বলে আমার মনে হয় না। শেষ টেস্ট থেকে সব বিভাগেই লাভবান হবে দক্ষিণ আফ্রিকা। “এটি সম্ভবত দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটিং পারফরম্যান্স ছিল যা আমি কিছু সময়ের মধ্যে দেখেছি।

তিনি বলেছেন, ‘খেলোয়াড়রা দুর্দান্ত কাজ করেছে এবং আমি মনে করি ডিন যেভাবে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন তা দুর্দান্ত ছিল। তিনি নিশ্চিত করেছেন যে তিনি অন্য ব্যাটসম্যানদের সাথে পার্টনারশিপ গঠন করতে থাকবেন’। ফিল্যান্ডার বিশ্বাস করেন যে দলের মানসিকতায় এক বড় পার্থক্য করেছে।

ভারনন ফিল্যান্ডার বলেন, আমার মনে হয় প্রথম ইনিংসে খেলোয়াড়রা একটু দ্বিধাগ্রস্ত ছিল, হয়তো একটু বেশি রক্ষণাত্মক। কিন্তু দ্বিতীয় ইনিংসে দেখলে তাদের মনোভাব পরিষ্কার ছিল। ফিল্যান্ডার বলেছেন, ‘খেলোয়াড়রা দ্রুত রান করার চেষ্টা করছিল এবং আপনি দেখতে পাচ্ছেন যে পার্থক্য তৈরি হয়েছে, তাদের ভঙ্গি এবং এটা ভারতীয় বোলারদের অবাক করেছে যারা দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের এমনটি আশা করেনি তারা আক্রমণ করবে’।

ফিল্যান্ডার বলেন, ‘আমরা স্লো স্টার্টার হিসেবে পরিচিত কিন্তু খেলোয়াড়রা যেভাবে টস হেরে ফিরে এসেছিল তা চমৎকার ছিল। বোলারদের কাছ থেকে অনেক প্রত্যাশা ছিল যে তারা ভারতের পুরো দলকে আউট করবে এবং তারা তাই করেছে। আমার মনে হয় পার্টনারশিপে সত্যিই ভালো বোলিং করেছে।

৩৬ বছর বয়সী ফিল্যান্ডার দক্ষিণ আফ্রিকার হয়ে ২২৪ টেস্ট উইকেট নেওয়ার পাশাপাশি ১৭৭৯ রান করেছেন নিজের আন্তজার্তিক ক্রিকেট কেরিয়ারে। বর্তমানে প্রোটিয়া ফাস্ট বোলার কাগিসো রাবাদার প্রশংসা করতে গিয়ে প্রাক্তন অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডার বলেন, তৃতীয় দিনে লাঞ্চের আগে রাবাদা দুর্দান্ত বোলিং করেন, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে এবং ঋষভ পন্থকে দ্রুত আউট করেন।

তিনি বলেন, ‘এটা হতে পারে না যে আমরা বল নিয়ে কেজি (রাবাদা) উল্লেখ করব না এবং একটি স্পেল ম্যাচের গতিপথ বদলে দিল। ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এই ধরনের সিরিজে বোলারদের কাছ থেকে এমন স্পেল আশা করা যেতে পারে। দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও, ফিল্যান্ডার মনে করেন যে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ভারতকে কম স্কোরে সীমাবদ্ধ করতে পারে।ফিল্যান্ডার বলেন, ‘এটাই আপনার সবচেয়ে বেশি প্রয়োজন, একটি দল হিসেবে জয় যা আপনাকে আত্মবিশ্বাস ও গতি দেয়। এখন তারা আত্মবিশ্বাসী যে সিরিজ জিততে পারবে। আমি আমাদের প্রিয় মাঠ নিউল্যান্ডসে শেষ টেস্টের অপেক্ষায় আছি। এটি একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে’।

<

p style=”text-align: justify;”>দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের হারিয়ে সিরিজ জয়ের মালিক অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। টিম ইন্ডিয়ার কাছে সুবর্ণ সুযোগ তৃতীয় টেস্ট ম্যাচ জিতে সিরিজ দখলের।

SC East Bengal: লাল-হলুদ তাবুতে যোগ দিতে পারেন বিতর্কিত ফুটবলার জবি জাস্টিন

Jobby Justin

শুক্রবার চলতি আইএসএলে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে।১০ ম্যাচ পরেও জয় অধরা লাল হলুদ শিবিরে। এমন আবহে তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যে লাল হলুদ শিবির দলের আক্রমণের ঝাঝ বাড়াতে উঠে পড়ে লেগেছে।তাই চেন্নাইন এফসি’র ফরোয়ার্ড জবি জাস্টিনের ওপর এখন চোখ পড়েছে লিগের লাস্ট বয়দের।

অসমর্থিত সুত্রে খবর,গত রাতের পর থেকে জবি জাস্টিনের রেড এন্ড গোল্ড বিগ্রেডের জার্সি পরার সম্ভাবনা কয়েক ধাপ বেড়ে গিয়েছে। লোনে এসসি ইস্টবেঙ্গল আসতে পারেন চেন্নাইন এফসি’র ফুটবলার জবি জাস্টিন।

২০১৭-১৮ আই লিগ ফুটবল মরসুমে জবি জাস্টিন লাল হলুদ জার্সি গায়ে ৩৯ ম্যাচে ১৬ গোল করেন। ২৮ আগস্ট ২০১৮ জাস্টিন রেলওয়ের বিরুদ্ধে ২০১৭-১৮ কলকাতা প্রিমিয়ার ডিভিশন ম্যাচে ক্লাবের হয়ে প্রথম মাঠে নামেন। খেলার ৩ মিনিটে তিনি গোল করে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডকে প্রথম দিকে এগিয়ে দেন এবং ওই ম্যাচে ইস্টবেঙ্গল ৩-০ ব্যবধানে খেলা জিতে নেয়।

২ জানুয়ারী ২০১৮’তে জবি জাস্টিন ২০১৭-১৮ আই লিগে ইন্ডিয়ান অ্যারোসের বিরুদ্ধে প্রথম একাদশে অন্তর্ভুক্ত হওয়ায় তার পেশাদার ফুটবলার হিসেবে অভিষেক হয়। ত্রিনিদাদ ও টোবাগোর স্ট্রাইকার উইলিস প্লাজার ইনজুরি জাস্টিনের জন্য প্রথম একাদশের দরজা খুলে দিয়েছিল। চার্চিল ব্রাদার্স এবং মিনার্ভা পাঞ্জাবের বিপক্ষে পরের দুই ম্যাচে গোল করে জবি জাস্টিন কোচ খালিদ জামিলের আস্থাভাজন হয়ে ওঠে। মরসুমে জবি জাস্টিন মোট ৯ ম্যাচ খেলেন লাল হলুদ জার্সিতে।

২০১৮-১৯ ফুটবল মরসুমেও জবি জাস্টিন লাল হলুদ জার্সি গায়ে শিলং লাজং’র বিপক্ষে জোড়া গোল করেন এবং দল ১-৩ ব্যবধানে জয় পায়।
জাস্টিন ১২টি গোল (আটটি গোল এবং চারটি অ্যাসিস্ট) করেন, যা মরসুমে ইস্টবেঙ্গলের মোট গোলের (২৩) ৫০ শতাংশেরও বেশি। উভয় ডার্বি ম্যাচেই জবি জাস্টিন গোল করেন।

২৬ ফেব্রুয়ারী ২০১৯ জবি জাস্টিনকে আইজল এফসি’র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ চলাকালীন আইজলের করিম নুরাইনের সাথে অন্তর্বর্তীকালীন সাসপেনশন দেওয়া হয়েছিল। জাস্টিন দ্বিতীয়ার্ধের ট্যাকলের পর নুরাইনের গায়ে থুতু ফেলার জন্য দোষী সাব্যস্ত হন, যখন নাইজেরিয়ান ইস্টবেঙ্গল ডিফেন্ডার বোর্জা গোমেজের সাথে লড়াইয়ের জন্য দোষী সাব্যস্ত হন। ৫ মার্চ ২০১৯’এ AIFF’র শৃঙ্খলারক্ষা কমিটি ৬ ম্যাচের সাসপেনশন সহ জাস্টিনকে ১ লাখ টাকা জরিমানা আরোপ করে।

আইএসএলে এসসি ইস্টবেঙ্গল এখনও জয় পায়নি,১১ তম রাউন্ডের শেষে।জয়ের খোঁজে নিজেদের বিশ্বস্ত সৈনিককে নিয়ে আসার একটা সম্ভাবনা উকি দিচ্ছে। এখন দেখার আইএসএলের দ্বিতীয় পর্যায়ের ফিক্সারে লাল হলুদ শিবিরের পরের ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে, ওই ম্যাচে আদৌ জবি জাস্টিনকে লাল হলুদ জার্সি পড়ে মাঠে দেখা যায় কিনা।

ISL: করোনার জেরে ATK মোহনবাগান- ওডিশা এফসি ম্যাচ স্থগিত

ATK Mohun Bagan-Odisha FC match postponed due to corona

আজ, শনিবার চলতি আইএসএলে (ISL) ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) খেলা ছিল ওডিশা এফসি’র বিরুদ্ধে। কিন্তু এই স্থগিত ঘোষণা করা হয়েছে। আইএসএলের টুইটার পোস্টে এই ঘোষণা করা হয়েছে।
অসমর্থিত সূত্রে খবর, ATK মোহনবাগানের এক ফুটবলারেরা কোভিড-১৯ টেস্ট করা হয় এবং ওই টেস্টের ফল পজিটিভ আসে এরপর তড়িঘড়ি আইএসএলের ৫৩ তম ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই ম্যাচ স্থগিতের জেরে ATK মোহনবাগান নিজেদের টুইটার হ্যাণ্ডেলে পোস্ট করেছে, “হিরো ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ফাতোর্দার পিজেএন স্টেডিয়ামে আজ, 8 জানুয়ারী, 2022, শনিবার, ATK মোহনবাগান এবং ওড়িশা FC-এর মধ্যে ম্যাচ নম্বর 53 স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে৷ এই স্থগিত ম্যাচের পরবর্তী তারিখের ফিক্সচারটি পুনরায় নির্ধারণ করা হবে”।

আইএসএল টুইটার হ্যান্ডেলের পোস্টে বলা হয়েছে, “ATK মোহনবাগানের একজন খেলোয়াড়কে কোভিড -19 টেস্ট করা হয় এবং ওই টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পরে লীগের মেডিকেল টিমের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই টুইট পোস্টে এও বলা হয়েছে,”লিগ স্কোয়াডের সমস্ত খেলোয়াড় এবং সহযোগী স্টাফ এবং জড়িত অন্যান্যদের জীবনের নিরাপত্তা নিয়ে পর্যবেক্ষণ ও চিকিৎসা নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা হবে”।

জানা গিয়েছে, ATK মোহনবাগানের একজন খেলোয়াড় কোভিড -19 টেস্টে পজিটিভ আসার পর লীগের মেডিকেল টিমের সাথে পরামর্শ করে এই ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ATK Mohun Bagan: ওডিশার বিপক্ষে পুরো ৯০ মিনিট ফোকাস ধরে রাখতে হবে: হেডকোচ ফেরান্দো

শনিবার চলতি আইএসএলে ATK মোহনবাগান (ATK Mohun Bagan) খেলতে নামছে ওডিশা এফসি’র বিরুদ্ধে। ওডিশা নিজেদের গত ম্যাচে মুম্বই সিটি এফসিকে ৪-২ গোলে হারিয়ে টাইটেলশিপ জমিয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে সবুজ মেরুন বিগ্রেডের হেডস্যার হুয়ান ফেরান্দো ওডিশা এফসি দলের শক্তি নিয়ে সতর্ক তা স্পষ্ট বোঝা গেল কথায়। হুয়ানের কথায়,”এই ম্যাচ কঠিন হতে চলেছে।কেননা বিপক্ষ দলের ডিফেন্স এবং আক্রমণ বিভাগ পরিষ্কারভাবে দুরন্ত পারফর্ম করছে”।

মুম্বই সিটি এফসি ম্যাচে ওডিশা এফসির পারফরম্যান্স যে ATK মোহনবাগান হেডস্যারকে চিন্তায় ফেলছে সেটা হুয়ান ফেরান্দোর কথা থেকেই বোঝা যায়। মুম্বই’র বিরুদ্ধে ওডিশা পুরো ৯০ মিনিট ধরে লড়ে জয় ছিনিয়ে নিয়েছিল,পিছিয়ে থেকেও। এই প্রসঙ্গে হুয়ান ফেরান্দো বলেন,”আমাদের এই ম্যাচে পুরো ৯০ মিনিট ম্যাচে ফোকাস ধরে রাখতে হবে। কেননা ২-১ গোলে পিছিয়ে থাকার পর ওডিশা এফসি টিম তিন গোল দিয়ে ম্যাচ জিতে যায়। তাই আগের ম্যাচে ওডিশার পারফরম্যান্স দেখিয়ে দিয়েছে তারা পুরো ৯০ মিনিট ধরে লড়াই করতে জানে,তাই আমাদেরও পুরো ৯০ মিনিট ম্যাচে ফোকাস ধরে রাখতে হবে”।

নিজের দলের ডিফেন্স প্রসঙ্গে সবুজ মেরুন হেডস্যারের সাফ কথা,”দলের ডিফেন্স নিয়ে তার কোনও অভিযোগ নেই। ম্যাচ সিচুয়েশনে কিভাবে পরিস্থিতি সামলাতে হবে তা নিয়ে আমরা পরিকল্পনা মাফিক কাজ করে চলেছি।অবশ্যই আমরা নিজেদের পরিকল্পনাতে উন্নতিও করছি। ফুটবলারদের চোট পরিস্থিতিকে কঠিন করে তুললেও আমার টিমের প্রতি একশো শতাংশ আস্থা রয়েছে এবং আমি তাদের সাহায্য করতে উদ্যোগী।

ওডিশা এফসি নিজেদের গত ম্যাচে মুম্বই এফসি’র বিরুদ্ধে ৭৭ এবং ৮৯ মিনিটে যেভাবে গোল করে ৪-২ গোলের ব্যবধানে জিতেছে এই শেষ মুহুর্তের দুই গোল নিয়ে হুয়ান ফেরান্দো বলেন,”আমি তাদের শেষ ম্যাচের পারফরম্যান্স নিয়ে অবগত। ওডিশা গেমের নার্ভ ধরে রেখেছিল শেষ মুহুর্ত পর্যন্ত। শেষ মুহুর্তে দুই গোল করে ওডিশা মুম্বই’র বিরুদ্ধে, যা ম্যাচের ট্রান্সজ্যাকসন পিরিয়ডে ওডিশা দুর্দান্ত ভাবে কাজে লাগায়। তাই আমাদেরও ম্যাচে প্রয়োজন ৯০ মিনিট ফোকাস ধরে রাখা”।

East Bengal: কথা বলছে ইতিহাস, দেখিয়ে দিচ্ছে ইস্টবেঙ্গল, বাকিরা শিখবে কবে?

আইএসএল-এ (ISL) এখনও জয় আসেনি বটে। কিন্তু ইস্টবেঙ্গল (East Bengal) দেখিয়ে দিচ্ছে এভাবেও লড়াইয়ে ফিরে আসা যায়। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেও ফের লড়াই। ইস্টবেঙ্গলের ইতিহাস ঘাঁটলে এমন উদাহর

মিলবে অনেক। ঘুরে দাঁড়ানোর প্রবল ইচ্ছা। তাও একজন স্বদেশী কোচের হাত ধরে।

মুম্বই সিটি এফসির (Mumbai City FC) বিরুদ্ধে হাইপ্রোফাইল ম্যাচে গোলশূন্য ড্র। এসেছে এক পয়েন্ট। শতবর্ষ প্রাচীন ক্লাবের জন্য এই ফলাফল অবশ্যই গৌরবের। কিন্তু চলতি মরশুমের নিরিখে অবশ্যই বলার মতো। ভাঙাচোরা টিম নিয়েও অরিন্দমরা রুখে দিয়েছেন লিগ টেবল টপারদের।

দলের জঘন্য ফর্ম, দল গঠন নিয়ে প্রশ্ন, কোচ-ফুটবলারের মধ্যে দুরত্ব ইত্যাদি সমস্যায় জর্জরিত এসসি ইস্টবেঙ্গল। সামনেএ মরশুমে ইনভেস্টর থাকবে কি না জানা নেই। এতোকিছুর মধ্যে নিজের কাজটুকু করে চলেছেন রেনেডি সিং। মানালো দিয়াজের ফেলে যাওয়া ভগ্নাংশের মধ্যেও যিনি কষে চলেছেন অংক। দলের মধ্যে বাঁধার চেষ্টা করছেন সুর। তথকথিত ফ্লপ ফুটবলারদের নিয়ে করতে চাইছেন বাজিমাত। আপাতত তিনি সফল। রেনেডির দায়িত্বে খেলা দু’টি ম্যাচ থেকেই পয়েন্ট পেয়েছে ইস্টবেঙ্গল। প্রতিটা বলের জন্য ঝাঁপানোর চেষ্টা করছেন ফুটবলাররা৷ ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসে থাকা আদিল খান এদিন বুঝিয়ে দিলেন, কেন তাঁকে নেওয়া হয়েছে দলে। ড্যানিয়াল চিমার মতো বিদেশেকেও সামালাচ্ছেন রেনেডি। কে বলে ভারতীয় কোচ পারবেন না?

সুব্রত ভট্টাচার্য, সুভাষ ভৌমিকরা বারংবার সওয়াল করেছেন স্বদেশী কোচের কাঁধে দায়িত্ব তুলে দেওয়ার জন্য। কিন্তু কেউ কর্ণপাত করলে তো? কর্পোরেট ফুটবলের জমানায় কলকাতা ময়দানেও বিদেশি কোচেদের রমরমা। রিয়াল মাদ্রিদের মানালো দিয়াজ যে কাজটা করতে ব্যর্থ হয়েছিলেন, সেখান থেকেই নতুন করে কাজ শুরু করে করেছেন রেনেডি সিং। যিনি একজন ভারতীয় কোচ।