ISL: মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে ড্র করল এসসি ইস্টবেঙ্গল

SC East Bengal drew against Mumbai City FC

চলতি আইএসএল (ISL) টুর্নামেন্টের ১১ তম রাউন্ডের শেষ ম্যাচ মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে গোলশূন্য ড্র করলো এসসি ইস্টবেঙ্গল। ১০ ম্যাচ হয়ে যাওয়ার পরেও জয় অধরা লাল হলুদ বিগ্রেডের। হতশ্রী ফুটবল রেড এন্ড গোল্ড শিবিরের ফুটবলারদের,অথচ দলের অন্তবর্তীকালীন হেডকোচ রেনেডি সিং ম্যাচ চলাকালীন নিজের একশা শতাংশ এনার্জি নিঙড়ে দিলেন ‘গোল কানা’ লাল হলুদ ফুটবলারদের পিছনে। প্রাক্তন ভারত অধিনায়ক তথা হেডকোচ রেনেডি সিং’র এমন এনার্জি লেভেল এখন সোশাল মিডিয়াতে ভাইরাল।

প্রথমার্ধে শুধুই দুদলের সুযোগ নষ্টের প্রদর্শনী ম্যাচ উপহার।এসসি ইস্টবেঙ্গলের গোটা প্রথমার্ধের খেলার নির্যাস ৬ মিনিটে হীরা মণ্ডলের ৩৫ গজ দূর থেকে নেওয়া বা পায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়।৮ মিনিটে সৌরভ দাসের ডান পায়ের শট বক্সের অনেক ওপর দিয়ে বেরিয়ে যাওয়া।১০ মিনিটে হীরা মণ্ডলের পাস থেকে ড্যানিয়েল চিমা চুকুউর হেডার সেভ হওয়া। ১৩ এবং ২১ মিনিটে চিমা চুকুউ ফের গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারা।চিমা চুকুউ’র পাস থেকে বিকাস জাইরুর বা পায়ের শট বক্সের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া। ১৯ মিনিটে লাল হলুদ ডিফেন্ডার লৌরেনকো চোটের জন্য মাঠ ছাড়ে,বদলি হিসেবে মাঠে নামে অঙ্কিত মুখার্জী। ৩৬ মিনিটে মুম্বই সিটি এফসি’র ডিফেন্সিভ হাফ থেকে চিমা চুকুউ ফ্রিকিক পায়।৪০ মিনিটে হ্যান্ডবল হাওকিপের।

অন্যদিকে মুম্বই সিটি এফসিও গোল নষ্টের প্রতিযোগিতায় কম যায়নি,এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথমার্ধে। ৯ মিনিটে ভিঙ্গনেসের পাস থেকে আঙ্গুলোর হেডার লাল হলুদ বক্সের ভিতর সেভ হয়ে যায়।২৩ মিনিটে আহমেদ জাহৌহ ডান পায়ের শট ৩৫ গজেরও বেশি দূর থেকে বাম দিকে মিস করেন।৩৩ মিনিটে রেনিয়ার ফার্নান্ডেজ ফ্রিকিক পায় ডান দিকের উইং থেকে।৩৯ মিনিটে রালতের ডান পায়ের শট বা দিক ঘেঁষে বক্সের বাইরে চলে যায়।৪৬ মিনিটে আহমেদ জাহৌহ ফের গোলের সুযোগ পায়,কিন্তু রেনিয়ার ফার্নান্ডেজের কাছ থেকে পাওয়া বলকে জাহৌহ ডান পায়ে শট নিলেও, বল বক্সের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়।

গোটা প্রথমার্ধে এমন ছন্নছাড়া ফুটবল চলতি আইএসএলে লিগের সেকেন্ড বয় মুম্বই সিটি এফসি বনাম লাস্ট বয় এসসি ইস্টবেঙ্গল ম্যাচে। প্রথমার্ধ গোলশূন্যতে শেষ হয়।

বিরতির পর ৬৭ মিনিট সময় পেরিয়ে যাওয়ার পরেও কোনও দলই গোলের লকগেট খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে, সঙ্গে গোলের সুযোগও হাতছাড়া করতে থাকে একের পর এক। গোল করার তাগিদ থাকলেও ৭১ মিনিটেও ম্যাচের ফলাফল ছিল গোলশূন্য।
পালা করে মুম্বই সিটি এফসির আঙ্গুলো,রেনিয়ার ফার্নান্ডেজ, মুর্তাদা ফল, ক্যাসিও গ্যাব্রিয়েল,আহমেদ জাহৌহ কেউই গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারে নি।

অন্যদিকে, ৫০ মিনিটে হাওকিপ,৫৯ মিনিটে ড্যানিয়েল চিমা চুকুউ গোলের সুযোগ পেলেও মুম্বই’র রুক্ষণ বক্সের ভিতর আটোসাটো হওয়াতে তা কোনও বিপদ ঘটাতে পারেনি।

ম্যাচের ৮৪ মিনিট কেটে গেলেও গোল কানা দু’দল। ম্যাচের বয়স যত গড়িয়েছে অফসাইডের ফাঁদ, কর্ণার থেকে গোলের সুযোগ হাতছাড়া করা,চিমা চুকুউর হ্যান্ডবল সমান তালে চলেছে, রেফারির শেষ বাঁশি বেজে ওঠা পর্যন্ত। ১১ জানুয়ারি লাল হলুদ শিবিরের পরের ম্যাচ জামশেদপুর এফসি’র বিরুদ্ধে।

ATK Mohun Bagan: ঘুরে দাঁড়ানোর বার্তা সমর্থকদের উদ্দেশ্যে ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের

ভারতীয় ফুটবল দলের ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান আবার ATK মোহনবাগানে (ATK Mohun Bagan) যোগ দিয়েছেন। ২৮ বছর বয়সী ডিফেন্ডার পারস্পরিকভাবে ক্রোয়েশিয়ান শীর্ষ-স্তরের লিগ ক্লাব HNK সিবেনিকের সাথে তার চুক্তি বাতিল করার পরে বৃহস্পতিবার সবুজ মেরুন বিগ্রেডে যোগদানের বিষয়টি ঘোষণা করেছেন।

ATK মোহনবাগান দলে পুনরায় যোগদান প্রসঙ্গে ফুটবলার সন্দেশ ঝিঙ্গান টুইটারে নিজের প্রতিক্রিয়ায় পোস্ট করেন, “ATK মোহনবাগান এফসিতে ফিরে আসতে পেরে আমি খুব খুশি৷ তারা আমার কাছে একটি পরিবারের মতো এবং আমাকে সমর্থন করেছে বিশেষ করে গত কয়েক মাস ধরে যখন আমি এবং আমার পরিবার উভয়ই আমার চোটের কারণে এবং ফিল্ডের ব্যর্থতার কারণে অনেক সংগ্রাম করেছি৷এটা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার কাজ যতই কঠিন হোক না কেন,আপনার পরিকল্পনাগুলি যত বড়ই হোক না কেন, আপনি কখনই নিশ্চিত নন যে এটি আপনার পথে যাবে বা না হবে তবে এটি আপনাকে প্রতিদিন প্রচেষ্টা করা এবং আপনার স্বপ্ন থেকে শিক্ষা দিতে বাধা দেবে না।
আমি নিজে এবং নিজের পরিবার নিয়ে গর্বিত আমরা ওই পথে এগোতে পেরেছি।এটারর জন্য অনেক সাহস লাগে এবং এটাকে কখনও শট না দিয়ে চেষ্টা করা সর্বদা ভাল”৷

ঝিঙ্গান ওই টুইট বার্তায় লেখেন,”আমিও ধন্যবাদ দিতে চাই HNK সিবেনিকে দলকে আমায় সুযোগ দেওয়ার জন্য এবং বাকি মরসুমের জন্য আমার সমস্ত সতীর্থদের শুভ কামনা করি”।

টুইটের ওই পোস্টে সদ্য সবুজ মেরুন শিবিরে যোগ দেওয়া ডিফেন্ডার বলেন,”অবশেষে, আমি আমার পরিবারে ফিরে এসেছি এবং বড় একটা মরসুমের জন্য তেতে রয়েছি এবং শুরুটা করতে চাই জয় দিয়ে প্রিয় সমর্থকদের উদ্দ্যেশ্যে।
শুভ নববর্ষ এবং নিজের মনের মানুষের খেয়াল রেখো।

প্রসঙ্গত, গত বুধবার হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ম্যাচে ATK মোহনবাগান ২-২ গোলে ড্র করেছে। ATK মোহনবাগান হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ড্র করাতে সবুজ মেরুন শিবিরের টাইটেলশিপের প্লে অফে যাওয়ার রাস্তায় বাধা পড়েছে। জানুয়ারি ৮ তারিখ হুয়ান ফেরান্দোর ছেলেদের ওডিশা এফসির বিরুদ্ধে খেলতে হবে এবং জিততেই হবে।

আর এমন টাইটেলশিপ সিচুয়েশন হল ATK মোহনবাগানের কাছে ম্যাচের শেষ মুহুর্তে গোল হজম করায়। শেষ মুহুর্তে গোল না খেলে সবুজ মেরুন বিগ্রেড শুধু পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেত তাইই নয়, প্লে অফের টিকিটও পকেটে পুড়ে ফেলতো। কিন্তু হল উলটপূরাণ। শেষ মুহুর্তে হুয়ান ফেরান্দোর ছেলেরা হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে নিজেদের কাজটা নিজেরাই কঠিন করে তুললো।

SC East Bengal: আজই বিদায়-বেলা, লাল-হলুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে চিমার!

নাম শুনে অনেকেই হয়ে পড়েছিলেন নস্টালজিয়া। লাল হলুদ জার্সি উঠতে চলেছে চিমার গায়ে৷ দল গঠনের সময় ইস্টবেঙ্গল (SC East Bengal) সমর্থকদের সমর্থকরা আশায় বেঁধেছিলেন বুক। পরের ঘটনাবলী এখন সকলেরই কম-বেশি জানা।

এই চিমা অবশ্য সেই নন। এনার নাম ড্যানিয়াল চিমা চুকু। বয়স খুব বেশি নয়; ৩০। ক্যারিয়ারের শুরুর দিকে ছিলেন প্রতিশ্রুতিবান এক ফুটবলার। করেছেন প্রচুর বল। চিনা লীগে খেলেছেন বহু ম্যাচ। অর্থাৎ এশিয়ান ফুটবল সম্পর্কে রয়েছে সম্যক ধারণা। আইএসএল-এর চলতি মরশুমে তাঁকেই বেছে নিয়েছিলেন এসসি ইস্টবেঙ্গলের কর্মকর্তারা। সর্মথকরা আশা করেছিলেন এই চিমাও ইস্টবেঙ্গলের জার্সিতে বওয়াবে গোলের বন্যা।

এ সবই যেন এখন কোনও গল্প কথা। বল রিসিভ করতেই যেন ভুলে গিয়েছেন এই চিমা। নয়টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের জার্সিতে। করেছেন মাত্র দু’টি গোল। প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও তাঁর নেওয়া শট কাঁপাতে পারেনি প্রতিপক্ষের জাল। তাই ক্লাবে চিমার ভবিষ্যৎ নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন। সমর্থকরাও বীতশ্রদ্ধ।

আর কিছুক্ষণ পরেই মুম্বই সিটি এফসি বিরুদ্ধে খেলতে নামবে এসসি ইস্টবেঙ্গল। তার আগে শোনা যাচ্ছে একটি জল্পনা। লাল হলুদ জার্সিতে আজই নাকি শেষ ম্যাচ। এরপর বাজবে বিদায় ঘন্টা৷ শুক্রবার দুপুরে পাওয়া সূত্রের খবর, ড্যানিয়েল চিমার বিদায় নিশ্চিত৷ আর হয়তো দেখা যাবে না মশাল বাহিনীর দলে৷

Virat Kohli: বিরাট কোহলির চোট নিয়ে মুখ খুললেন হেডকোচ দ্রাবিড়

চোটের কারণে ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্টে ছিটকে যান বিরাট কোহলি।(Virat Kohli)৷ টেস্ট ম্যাচ শুরুর সকালে কোহলি কোহলি পিঠের উপরের অংশে খিঁচুনি অনুভব করেন। তড়িঘড়ি ভারতীয় টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল এবং বিরাট কোহলির জায়গাতে প্রথম একাদশে আসে হনুমা বিহারি।

জোবার্গে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জিতেছে। তিন ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ ড্র অবস্থায়। ভারত সেঞ্চুরিয়নে ‘বক্সি ডে’ টেস্ট ম্যাচ ১১৩ রানের বড় ব্যবধানে জিতেছিল।কিন্তু ওয়ান্ডারার্সে হেরে যায় প্রোটিয়াদের কাছে।

টিম ইন্ডিয়ার দ্বিতীয় টেস্টে হারের পর ভক্তরা অবিলম্বে বিরাট কোহলির দলে ফেরার দাবি জানাচ্ছে। এই প্রসঙ্গে হেডকোচ রাহুল দ্রাবিড় বলেন, বিরাট কোহলিকে কেপটাউনে খেলতে দেখা যাবে এমন আশা রয়েছে, কারণ আমি তার সাথে কিছু থ্রো ডাউন অনুশীলন করেছি এবং এখন মনে হচ্ছে সে ফিট এবং শীঘ্রই মাঠে দেখা যাবে।

এশিয়া মহাদেশের টেস্ট ক্রিকেট খেলা দেশগুলোর মধ্যে একমাত্র ভারত অধিনায়ক বিরাট কোহলি ২০২১-২২ দক্ষিণ আফ্রিকা সফরে এসে প্রোটিয়াদের অভেদ্য দূর্গ বলে পরিচিত সেঞ্চুরিয়নে ডিন এলগারদের ধুলো মাখিয়ে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয় করেছে।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট ম্যাচ সিরিজ জয়ের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা এই তিন দেশের নামে। ভারতের কাছে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জয় এখনও অধরা। তাই কেপটাউনের,নিউল্যান্ডসে ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচে দেশের ক্রিকেট ভক্তরা কোহলি বিরাট বিক্রম দেখতে চাইছে।

পন্থকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হেডকোচ দ্রাবিড়ের

Head coach Dravid's explosive remarks about Panth

জোবার্গে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তিন বলে শূন্য রানে ভুল শট খেলে আউট হতেই ঋষভ পন্থের ব্যাটিং এবং পন্থের ক্রিকেট বোধ নিয়ে প্রশ্ন উঠেছে।

এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ রাহুল দ্রাবিড় ঋষভ পন্থের আক্রমণাত্মক খেলার প্রশংসা করেছেন ঠিকই, সঙ্গে এটাও বলেছেন যে আমরা অবশ্যই তার শট নির্বাচন নিয়ে ওর সাথে কথা বলব। রাহুল বলেন, কোন সময়ে কী ধরনের শট খেলতে হবে, তা নিয়ে আলোচনা করা যেতে পারে।

ম্যাচের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে কাগিসো রাবাদার ওপর আধিপত্য বিস্তারের চেষ্টায় পন্থ স্টেপ আউট করে বিগ শট মারতে গিয়ে প্রোটিয়া উইকেটরক্ষক কাইল ভেরেইনের হাতে ক্যাচ দিয়ে বসেন। ওই সময় প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার ধারাভাষ্য করছিলেন। গাভাস্কার ঋষভ পন্থের খোঁচা (এজড)দিয়ে ক্যাচ নিয়ে বলেছিলেন যে ওই শটের জন্য কোনও অজুহাত নেই।

ঋষভ পন্থের শট নির্বাচন নিয়ে রাহুল দ্রাবিড়ের বিস্ফোরক মন্তব্য, “তবে হ্যাঁ, অবশ্যই এখন সময় এসেছে যখন আমরা তার সাথে কিছু স্তরের কথোপকথন করতে হবে, ইস্যু একটাই এই ধরনের শট কখন খেলা উচিত”। পন্থকে এমনটা মোটেও বলা হবে না যে তিনি আক্রমণাত্মক স্টাইলে ব্যাট করবেন না, শুধু ওকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা শিখতে হবে।

জোহানেসবার্গে হারের পর টিম ইন্ডিয়ার হেডকোচ রাহুল দ্রাবিড় বলেন, “আমরা জানি যে ঋষভ ইতিবাচকভাবে খেলে এবং সে একটি বিশেষ উপায়ে খেলে এবং এটি তাকে কিছুটা সাফল্য দিয়েছে।” দ্রাবিড় বলেন,আমরা সকলেই জানি ঋষভ পন্থ একজন পজিটিভ ক্রিকেটার এবং পন্থ যেকোন সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।পন্থ এখনও শিক্ষানবিশ এবং সময়ের সঙ্গে পন্থ আরও ভাল ক্রিকেটার হয়ে উঠবে।

SC East Bengal: দল না হাসপাতাল! ‘শাস্তি’র আশঙ্কায় রেনেডি

আবার চোট। মুম্বই ম্যাচে নামার আগে কপালে চওড়া হয়েছে চিন্তার ভাঁজ। আরও এক বিদেশি দু-তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে। বিদেশিদের মধ্যে কার্যত একা চিমা।

এসসি ইস্টবেঙ্গলকে বিদায় জানিয়েছেন হাইপ্রোফাইল কোচ মানালো দিয়াজ৷ আপাতত অন্তবর্তী কোচের ভূমিকায় রেনেডি সিং। তাঁর তত্তাবধানে খেলা প্রথম ম্যাচে আশার আলো দেখছেন লাল-হলুদ সমর্থকদের কেউ কেউ। হায়দরাবাদের বিরুদ্ধে পয়েন্ট ভাগাভাগি করলেও আগের তুলনায় প্রতিশ্রুতিবদ্ধ ফুটবল খেলতে পেরেছিল ইস্টবেঙ্গল। সামনে এবার মুম্বই সিটি এফসি।

চোট এবং নির্বাসনের জন্য একাধিক বিদেশিকে পাচ্ছেন না সিং। আন্তোনিয়ো পেরোসেভিচ নির্বাসিত। চোটের তালিকায় টমিস্লাভ মার্সেলাও সদ্য নাম লিখিয়েছেন। তাই ভারতীয় ব্রিগেডের ওপরেই আস্থা রাখতে হবে রেনেডিকে। মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে তিনি বলেছেন, ‘হায়দরাবাদের বিরুদ্ধে আমরা যতটা খেলেছিলাম তাতে এটা বুঝতে পেরেছি যে আমরাও ভাল খেলতে পারি। সমস্যা একটা রয়েছে। পায়ে বল থাকার সময় আরও একটু আত্মবিশ্বাসী হতে হবে আমাদের।’

‘আইএসএল-এর অন্যতম কঠিন প্রতিপক্ষ মুম্বই। তাদের ক্ষমতা সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল৷ আমাদের একটা টিম হিসেবে মাঠে খেলতে হবে। মুম্বই নিজের মতো খেলতে শুরু করলে মুশকিল। তখন আমাদেরকেই শাস্তি ভোগ করতে হবে।’ ন’টা ম্যাচ খেলে হয়ে গিয়েছি ইস্টবেঙ্গলের। এখনও লিগের লাস্টবয়। জয় আসেনি একটি ম্যাচেও। ড্র ৫ ম্যাচে। হার ৪ ম্যাচে। প্রাপ্ত পয়েন্ট পাঁচ।

Cricket Diplomacy: কিউইদের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশকে অভিন্দন ভারতের

নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। প্রতিবেশি দেশের এমন জয়ে অভিনন্দন এসেছে ভারত থেকে।

বাংলাদেশ-ভারত এই দুই দেশের কূটনৈতিক মৈত্রী সম্পর্কের ৫০ বছর চলছে। এই প্রেক্ষিতে নয়াদিল্লির তরফে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন বার্তা যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার  ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোন করে অভিনন্দন বার্তা দেন। তিনি ব্যক্তিগতভাবেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে জয়ের জন্য শুভেচ্ছা জানান।

ঢাকায় বাংলাদেশ বিদেশ মন্ত্রকের টুইট বার্তায় জানানো হয়, “টাইগারদের অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী (বিদেশমন্ত্রী)”।

৫ জানুয়ারি নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। মুমিনুল হকের নেতৃত্বে বছরের প্রথম টেস্টে শক্তিশালী কিউইদের হারিয়ে বেশ কিছু রেকর্ড করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে অপরাজিত থাকা নিউজিল্যান্ড ১৭ টেস্ট পর প্রথম পরাজয় বরণ করলো।

বাংলাদেশ বিদেশ মন্ত্রক জানাচ্ছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানান। তাঁর সঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন। 

ভারতের বিদেশমন্ত্রী টুইটে জানান ২০২১ সাল ছিল আমাদের গভীর সংহতি এবং বন্ধুত্বের বছর। ২০২২ সালে সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা ভবিষ্যৎ সম্পর্ক নির্মাণ করব বলে সম্মত হয়েছি। টুইটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান ড. এস জয়শংকর।

উপমহাদেশের দেশগুলিতে বিশেষত ভারত, পাকিস্তানের মধ্যে বারবার ক্রিকেট কূটনীতি হয়। এই কূটনীতিতে ক্রমে বাংলাদেশ ঢুকেছে। বাংলাদেশেের ক্রিকেট সফলতা এর কারণ।

কূটনৈতিক মহলের আরও ধারণা, সাম্প্রতিক তানিবান কব্জায় আফগানিস্তানের ক্ষমতা দ্বিতীয়বার চলে যাওয়ার পর কাবুল থেকেও ক্রিকেট কূটনীতি চলছে। তালিবান শাসকরা নিজেদের ভাবমূর্তি তুলে ধরতে ক্রিকেটকে আঁকড়ে ধরেছে। 

ATKMB: বাগানে সুখবর, ক্লাবে নিশ্চিত তারকা ফুটবলার

বৃহস্পতিবার এটিকে-মোহনবাগান (ATKMB) সমর্থকদের জন্য সুখবর। দলের রক্ষণ সামলাতে আসছেন তারকা ডিফেন্ডার। এদিনই নিশ্চিত হয়েছে তাঁর নাম। ক্রোয়েশিয়ার ক্লাব থেকে লোনে বাগানে আসছেন তিনি।

জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খোলার আগে থেকেই শুরু হয়েছিল জোর চর্চা। এটিকে-এমবিতে আসতে চলেছেন সন্দেশ ঝিঙ্গান এমনটা শোনা গিয়েছিল আগেই। এদিন তা নিশ্চিত হয়েছে বলে জানা গিয়েছে সূত্র মারফত। ক্রোয়েশিয়ার ক্লাব এইচএনকে সিবেনিকেতে ছিলেন সন্দেশ। সেখান থেক লোন ফিরছেন পুরনো দলে।

ক্রোয়েশিয়ার ক্লাব যাওয়ার আগে কলকাতাতেই খেলেছিলেন সন্দেশ। আইএসএল শেষে হওয়ার পর ধরেছিলেন বিদেশি ক্লাবে যাওয়ার উড়ান। নতুন দলে যোগ দলেও প্রথম একাদশে খেলার সুযোগ পাননি বলে জানা গিয়েছে। সেই সঙ্গে ছিল চোটের সমস্যা। ক্রোট ক্লাবে গিয়েও চোটের কারণে তাঁকে মাঠে ধারে বসতে হয়েছে। পর্যাপ্ত সুযোগ না পেয়ে স্বভাবতই আরও বেড়েছে ম্যাচে নামার ক্ষুধা।

অন্যদিকে চলতি আইএসএল-এ শেষ চারে যাওয়ার লড়াইয়ে রয়েছে এটিকে মোহনবাগান। গত মরশুমের মতো এবার ধারাবাহিকতা ধরতে রাখতে পারেননি রয় কৃষ্ণারা। ক্লাবকে বিদায় জানিয়েছেন লোপেজ হাবাস। কিন্তু থেকে গিয়েছে ডিফেন্সে সমস্যা। তিরি মাঠে ফিরলেও বিশ্রী গোল হজম করতে হচ্ছে সবুজ-মেরুন জার্সিধারীদের। তাই রক্ষণের ভুল ঢাকতে সন্দেশকেই পাখির চোখ করেছিল ক্লাব কর্তৃপক্ষ।

Chattishgarh: বেল্ট খুলে আদিবাসী ছাত্রদের বেধড়ক মার! দুই কোচের বিরুদ্ধে থানায় অভিযোগ

আদিবাসী ছাত্রদের বেধড়ক মার। কোমরের বেল্ট তাদের ওপর অকথ্য অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ ছত্তিশগড়ে (Chattishgarh)। সংবাদমাধ্যমের সামনে একটিও শব্দ খরচ করেননি দুই প্রশিক্ষক।

দুই কোচের বিরুদ্ধে সরব হয়েছেন বিজাপুরের এক স্পোর্টস অ্যাকাডেমির পাঁচ ছাত্র। তাদের অভিযোগ, মারধোর করার পাশে নির্যাতন করেছেন দুই কোচ। ১৭ বছর বয়সী এক অভিযোগকারীর বক্তব্য, ‘জানুয়ারির ৪ তারিখের ঘটনা। দু’জন স্যার আমাদের ওপর অত্যাচার চালিয়েছিলেন। প্র‍্যাক্টিসের পর ওনারা আমাদের দাঁড়াতে বলেছিলেন। সেই মতো আমরা অপেক্ষা করছিলাম। তারপর ওনারা আমাদের উদ্দেশ্য করে বাজে মন্তব্য এবং নির্যাতন শুরু করেছিলেন।’

‘একবার লকডাউন হয়ে গেলে আমাদের অনুশীলন বন্ধ, এমনটাও বলেছেন। এমনিতেও আমাদের খুব বেশি অনুশীলন করার সুযোগ দেওয়া হতো। তাই আমাদের মধ্যে কেউ কেউ সরব হয়েছিলাম। এরপরেই বেল্ট খুলে আমাদের মারা হয়।’

জানা গিয়েছে, এই দুই কোচের বিরুদ্ধে আগেও থানায় দায়ের হয়েছিল অভিযোগ। বস্তার কমিশনার এবং বিজাপুরে অভিযোগ দায়ের হয়েছিল আগে। পাঁচ আদিবাসী ছাত্রের এই ঘটনা নতুন সংযোজন। অভিযুক্ত দুই কোচ আগেও একাধিকবার ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে খবর। মেয়েদেরও রেয়াত করা হয় না বলে দাবি করেছেন ১৭ বছর বয়সী ওই ছাত্র।

ATKMB: হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ড্র করলো হুয়ান ফেরান্দোর ছেলেরা

ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণকে প্রথম একাদশের বাইরে রেখে টিম নামায় হেডকোচ হুয়ান ফেরান্দো। সোজা কথায় ‘চমক’ বলা যেতে পারে।কিন্তু এটা নিজস্ব ফুটবল বোধ, ‘ডু অর ডাই’ টাইটেলশিপ সিচুয়েশনে বুধবার হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ম্যাচে ATK মোহনবাগানের স্প্যানিয়ার্ড হেডকোচের এটা আসলে ট্যাকটিক্যাল মুভ।

প্রথমার্ধে মোট দুই গোল। ATK মোহনবাগান ম্যাচের এক মিনিটের মধ্যে ডেভিড উইলিয়ামসের করা দুর্দান্ত
গোল করে অভিযান শুরু করে, ১-০ গোলের লিড সবুজ মেরুন শিবিরের। হায়দরাবাদ এফসি যদিও তখন ভালো খেলতে শুরু করে এবং ১৮ মিনিটে বার্থোলোমিউ ওগবেচে গোলকিপার অমরিন্দর সিং’র ভুলে সমতাসূচক গোলটি খুঁজে পায়, খেলা ১-১ গোলের সমতায় ফিরে আসে। হায়দরাবাদ তখন আরও একটি গোল করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।

ATKMB’র নিজস্ব কয়েকটা আক্রমণ ছিল, কিন্তু খুব একটা পরিষ্কার আক্রমণ ছিল না। প্রথমার্ধে ১-১ গোলের সমতা ধরে রেখে ড্রেসিংরুমে ফিরে আসে দুই দল।

ম্যাচের প্রথমার্ধে ফতোদরা স্টেডিয়ামে দুই দলের খেলোয়াড় চোট পেলে খেলায় সাময়িক চ্ছেদ ঘটে। হায়দরাবাদের বার্থোলোমিউ ওগবেচে চোট পেয়ে মাঠে ফিরে আসে। আবার ATKMB’র কার্ল ম্যাকহুগের চোট অস্বস্তি বাড়িয়ে দেয় হুয়ান ফেরান্দোকে। প্রথমার্ধে চোটের জন্য মাঠ ছাড়তে হয় ম্যাকহুগেকে। পরিবর্তে মাঠে নামে জনি কাউকো।

ম্যাচের দ্বিতীয়ার্ধে উইলি মাঠে ফিরে আসে, এই নামেই সবুজ মেরুন ফুটবলারদের সঙ্গে ডেভিড উইলিয়ামসের টিম কম্বিনেশন গড়ে উঠেছে।

৬৪ মিনিটে ATK মোহনবাগানের জনি কাউকো সামনে থাকা হায়দরাবাদের এক ডিফেন্ডারকে টপকে বক্সের ভিতরে একটি লুজ বলের হেডারে বল জালে জড়াতেই ২-১ গোলে এগিয়ে যায় হুয়ান ফেরান্দোর বিগ্রেড।

ম্যাচের ৭২ মিনিটে উইলির পরিবর্তে মাঠে নামে রয় কৃষ্ণ এবং ৮৯ মিনিটে লিস্টন কোলাসোর বদলে মাঠে আসে শুভাশিস বোস।

৮৯ মিনিট পর্যন্ত ২-১ গোলের লিড নেওয়া ATK মোহনবাগান পরের মিনিটেই গোল খেয়ে বসে।

আশিস মিশ্র একটা সুন্দর লুপি ক্রস বল বক্সের ভিতরে বাড়িয়ে দেয়। ATKMB ডিফেন্ডারদের হারিয়ে হ্যাভিয়ের সিভেরিও হেডারে ইকুইলাইজার আনতে বল সবুজ মেরুন বিগ্রেডের জালে জড়িয়ে দেয়। ম্যাচের অন্তিমলগ্নে এসে দুরন্তভাবে হায়দরাবাদ এফসি ২-২ গোলের সমতায় ফিরে আসে, ATK মোহনবাগানের বিরুদ্ধে।

বুধবার এই ম্যাচ ড্র হওয়াতে হায়দরাবাদ এফসি আইএসএলের লিগ টেবিলে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে (১১) শীর্ষ স্থানে উঠে আসলো। আর ATK মোহনবাগান লিগ টেবিলে চার থেকে তিনে উঠে আসলো ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে (২)।

আসলে মুম্বই সিটি এফসি বনাম ওডিশা এফসি ম্যাচের ফলাফল আইএসএলের লিগ টেবিলের সাপ লুডোর খেলাকে জমিয়ে দিয়েছে। ওই ম্যাচের চূড়ান্ত ফলাফল হয় ওডিশা এফসি ৪-২ মুম্বই সিটি এফসি।

বুধবার, ATK মোহনবাগান ২-২ গোলে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ড্র করাতে সবুজ মেরুন শিবিরের টাইটেলশিপের প্লে অফে যাওয়ার রাস্তায় বাধা পড়লো। জানুয়ারি ৮ তারিখ হুয়ান ফেরান্দোর ছেলেদের ওডিশা এফসির বিরুদ্ধে খেলতে হবে এবং জিততেই হবে। আর এমন টাইটেলশিপ সিচুয়েশন হল ATK মোহনবাগানের কাছে ম্যাচের শেষ মুহুর্তে গোল হজম করায়। শেষ মুহুর্তে গোল না খেলে সবুজ মেরুন বিগ্রেড শুধু পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেত তাইই নয়, প্লে অফের টিকিটও পকেটে পুড়ে ফেলতো। কিন্তু হল উলটপূরাণ। শেষ মুহুর্তে হুয়ান ফেরান্দোর ছেলেরা হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে নিজেদের কাজটা নিজেরাই কঠিন করে তুললো।

India vs South Africa: সুনীল গাভাস্কারের ভৎর্সনার মুখে ঋষভ পন্থ

তৃতীয় দিনের শুরুতে (India vs South Africa) ভাল লিড নেওয়ার পরে, জোহানেসবার্গে ভারতীয় ব্যাটিং আরও একবার ভেঙে পড়ে। লাঞ্চের পরে, শার্দুল ঠাকুর এবং হনুমা বিহারী ব্যাট করতে ক্রিজে আসে। এই দুই ব্যাটসম্যানই ভারতের শেষ ভরসা। চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে আউট হওয়ার পর ভারতীয় ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে। বিশেষ করে ঋষভ পন্থ যেভাবে তার উইকেট খুইয়েছে, তাতে ক্ষোভ প্রকাশ করেছেন কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।

রাবাদার সামনে ধৈর্য হারিয়ে ফেলে ঋষভ পন্থ। পন্থকে ক্রিজে এসে মাত্র দুটি ডেলিভারি ফেস করে এবং স্টেপ আউট করে পহ্ন রাবাদার ওপর চাপ দেওয়ার চেষ্টা করে, কিন্তু বল ব্যাটের বাইরের প্রান্তে খোঁচা খেয়ে সরাসরি উইকেটরক্ষক ভেরেইনের হাতে চলে যায়। ভারতের দ্বিতীয় ইনিংসের কঠিন সময়ে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যানের আউট হওয়াটা ছিল খুবই হতাশাজনক। তিন বল খেলার পর রানের খাতা না খুলেই আউট হন পন্থ।

ঋষভ পন্থ এমন পরিস্থিতিতে আউট হতেই প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার দায়িত্বজ্ঞানহীন শট খেলার জন্য পন্থকে তীব্রভাবে ভৎর্সনা করেন। গাভাস্কার বলেন,”ওই শটের জন্য কোনো অজুহাত নেই।তিনি স্বাভাবিক কিছুই বলেননি, কিছু দায়িত্ববোধ থাকা উচিত। রাহানের মতো লোকেরাও শট খেলেছে, পূজারার মতো লোকেরা এটা তাদের শরীরে নিয়েছে, তাই আপনার লড়াই করা উচিত ছিল”।

ভারতের দ্বিতীয় ইনিংসে রাহানে ৫৮ রানের অবদান রাখেন এবং ক্যাচ আউট হন এবং পূজারা রাবাদার ইন-কাটারের বলে ৫৩ রানে এলবিডব্লিউ আউট হন। ভারতের ১৬৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ছিল এবং সবার চোখ ছিল হনুমা বিহারী এবং ঋষভ পন্থ জুটির দিকে ২০০ রানের লিড নেওয়ার জন্য, কিন্তু ঋষভ বেশিক্ষণ চাপ সহ্য করতে পারেননি।

ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যানের আউট হওয়ার মুহুর্তে সুনীল গাভাস্কার টিভিতে কমেন্ট্রি করতে গিয়ে নিজের প্রতিক্রিয়াতে এও বলেন,ওর দায়িত্ব বোঝা উচিত।সব মিলয়ে,ঋষভ পন্থ প্রায়ই দ্রুত গতিতে রান তোলার ছন্দে টিম ইন্ডিয়ার পক্ষে ভাল রান করে থাকে, কিন্তু এবার তিনি তা করতে পারেননি।

লাল হলুদ জার্সি গায়ে বেইতিয়ার মাঠে নামার জোরালো সম্ভাবনা

ফিফার জানুয়ারি সেকেন্ড ট্রান্সফার উইন্ডো এখন চলছে। বিশ্বের প্রতিটি ক্লাব দল এই সময়ে ওৎপেতে থাকে নিজেদের স্কোয়াডের খামতি পূরণের লক্ষ্যে। বাদ যাচ্ছে না চলতি আইএসএলের লাস্ট বয় এসসি ইস্টবেঙ্গল। স্প্যানিয়ার্ড আক্রমণাত্মক মিডফ্লিডার জোসেবা বেইতিয়ার দিকে ঝুকে রয়েছে লাল হলুদ শিবির।

আত্মঘাতী গোল মঙ্গলবার সৌরভ দাসের,বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। শয়নে স্বপনে লাল হলুদ ফুটবলার সৌভিক দাস হয়তো আজীবন আফসোস করেই যাবে। ২৮ মিনিটে হাওকিপের গোলে এগিয়ে গিয়ে, নিজের গোলেই বল জালে জড়িয়ে দিয়ে সৌভিক দাস এখন ‘খলনায়ক’, লাল হলুদ সমর্থকদের কাছে।

১১ তম রাউন্ডে ৯ ম্যাচের পরেও জয় অধরা এসসি ইস্টবেঙ্গলের। এমন হতশ্রী পারফরম্যান্সে স্কোয়াড মেরামতি করতে তাই জানুয়ারি ফিফা ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে বেইতিয়াকে তুলে হালে পানি ফেরাতে চাইছে।

২০১৯-২০ আই লিগ মরসুমে সবুজ মেরুন জার্সি গায়ে ১৬ ম্যাচে ৩ গোল জোসেবা বেইতিয়ার। ২০২০ সালে রাউন্ডগ্লাস পাঞ্জাবের হয়ে বেইতিয়া ১৬ ম্যাচে ২ গোল করে।

জোসেবা বেইতিয়াকে নিয়ে ভারতীয় ফুটবলে হইচই করার অন্যতম কারণ একটাই। তা হল বেইতিয়া রেয়াল সোসিদাদের ইয়ুথ ডেভেলপমেন্টের ফসল এবং রেয়াল সোসিদাদ হল রেয়াল মাদ্রিদের সিস্টার কনসার্ন অর্থাৎ রেয়াল মাদ্রিদের ইয়ুথ ডেভেলপমেন্ট ফুটবল পরিকল্পনা
রেয়াল সোসিদাদের মাধ্যমেই হয়ে থাকে। আর তাই ভারতীয় ফুটবলে জোসেবা বেইতিয়াকে নিয়ে ক্লাব দলগুলোও টানাহ্যাঁচড়া করে থাকে।

Bangladesh: ‘অবিশ্বাস্য!’, নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস মুমিনুলদের

এখনও ঘোর কাটছে না বাংলাদেশ (Bangladesh) ক্রিকেট সমর্থকদের। একটা স্পেলের ব্যবধানে বদলে গিয়েছিল ম্যাচের ভাগ্য। ‘অবিশ্বাস্য!’, বলছেন অধিনায়ক মুমিনুল হক।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছে বাংলাদেশ। তাও তাদেরই ঘরের মাঠে৷ ক্রিকেটের যে কোনো ফরম্যাটে এই প্রথম নিউজিল্যান্ডের মাঠে কিউয়ি বধ করল টাইগার ব্রিগেড। ওপার বাংলায় এখন সকলের নয়নের মণি ইবাদত হোসেনের।

মাউন্ট মঙ্গানুই-এ ড্র-এর দিকে এগোচ্ছিল ম্যাচ। সেটাই চতুর্থ দিন শেষে জমজমাট। ইতিহাস রচনা করার আশার আলো নিয়ে হোটেলের রুমে ফিরেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে একাই নিউজিল্যান্ডের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিলেন ইবাদত হোসেন। মাত্র ৪০ রানের লক্ষ মাত্রা দিতে পেরেছিলেন রস টেলর, টমাস লাথামরা।

বুধবার সকালে অফিস ডেস্কে বসার আগে বে ওভালের মাঠে উড়েছে বাংলাদেশের বিজয় পতাকা। প্রথম ইনিংসে ব্যাট করে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৩২৮ রান। জবাবে বাংলাদেশের ৪৫৮ রান। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের স্কোর মাত্র ১৬৯। জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র ৪০ রান।

জয় এল। তাও আবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এই নিউজিল্যান্ডই কিছুদিন আগে পেয়েছিল বিশ্ব টেস্ট টুর্নামেন্টে চ্যাম্পিয়নের শিরোপা।

এক অনলাইন সাংবাদিক সম্মেলনে মুমিনুল হক বলেছেন, “আমার অনুভূতিকে ভাষায় বর্ণনা করতে পারবো না। এক কথায় অবিশ্বাস্য! বললে হয়তো বিশ্বাস করবেন না, কালকে সারারাত হোটেলে দু’চোখের পাতা এক করতে পারিনি।”

India vs South Africa: বল হাতে কামাল দেখাল শার্দূল, স্বস্তিতে নেই ভারত

Shardul

প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্টে  (india vs south africa) বল হাতে কামাল ডানহাতি জোরে বোলার শার্দূল ঠাকুরের। ৬১ রান খরচ করে ৭ উইকেট,১৭.৫ ওভার হাত ঘুরিয়ে সঙ্গে ৩ মেডেন ওভার।

অধিনায়ক ডিন এলগার (২৮),কিগান পিটারসেন (৬২),ডুসান(১),বাভুমা (৫১),ভেরেইন(২১),মার্কো জ্যানসেন(২১),এনগিদি (০) এই সাতজন শার্দূলের শিকার।নিজেদের প্রথম ইনিংসে প্রোটিয়ারা ২২৯ রানে অল আউট হয়ে যায়। লড়াই ছুঁড়ে দেয় কিগান পিটারসেন ৬২ এবং বাভুমা ৫১ রান করে। কিন্তু ভারতীয় পেস ব্যাটারি ফুল চার্জে থাকায় দুই প্রোটিয়া ব্যাটসম্যানের লড়াই বেশিক্ষণ টেকে নি। সামি ২, বুমরাহ ১ উইকেট পায়।

দ্বিতীয় টেস্টে, প্রোটিয়াদের বিরুদ্ধে বল হাতে শার্দূল ঠাকুরের এমন দুরন্ত পারফরম্যান্সের পর, ‘ক্রিকেটের ভগবান’ সচিন তেন্ডুলকর নিজের আবেগ চেপে রাখতে না পেরে টুইট পোস্টে লেখেন,”অভিনন্দন @imShard কে তার স্থির বোলিং এবং বৈচিত্র দিয়ে ৭ উইকেট নেওয়ার জন্য। অন্যদের দ্বারা ভাল সমর্থন”।

এই প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে নেমে দ্রুত দুই উইকেট হারিয়ে বেকায়দা, প্রোটিয়া বোলিং লাইন আপের বিরুদ্ধে। কেএল রাহুল(৮) এবং মায়াঙ্ক অগ্রবাল(২৩) দুই ওপেনারের উইকেট হারিয়ে এখন কোণঠাসা ভারত ধুকছে।ক্রিজে রয়েছে চেতেশ্বর পূজারা ১০ এবং অজিঙ্কা রাহানে ৩, ভারত ২ উইকেটের বিনিময়ে ৫০ রান তুলেছে স্কোরবোর্ডে। ভারত এগিয়ে মাত্র ২৩ রানে।

ISL: বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র করল এসসি ইস্টবেঙ্গল

SC East Bengal drew against Bangalore

চলতি আইএসএলে (ISL) ৯ ম্যাচ হয়ে গেল জয় পেলনা এসসি ইস্টবেঙ্গল। উল্টে মঙ্গলবার লাল হলুদ ফুটবলার সৌরভ দাসের সেম সাইড গোল ৫৫ মিনিটে গোটা টিমের মোটিভেশনকে ধুলোয় মিশিয়ে দিল। ২৮ মিনিটে হাওকিপের গোলে এগিয়ে গিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। কিন্তু দ্বিতীয়ার্ধে উলটপূরাণ।

৫৫ মিনিটে ইস্টবেঙ্গল প্রাথমিক সেট-পিস এড়ায় কিন্তু রোশনের বাঁ দিক থেকে একটি চূড়ান্ত ক্রস সৌরভ দাস ক্লিপ করে, লাল হলুদ গোলকিপার অরিন্দম ভট্টাচার্য বিভ্রান্ত হয়ে পড়ে,আর সৌরভের ক্লিপ করা বল এসসি ইস্টবেঙ্গলের জালে জড়াতেই ১-১ গোলের সমতায় ফিরে আসে বেঙ্গালুরু এফসি।

৬৬ মিনিটে রোশন সিং’র সেট পিস থেকে বেঙ্গালুরুর ফুটবলার প্রিন্স ইবারার হেডার গোলপোস্টের ওপর দিয়ে বেরিয়ে যায়। ৭২ মিনিটে সুনীল ছেত্রীর ডানপায়ের জোরালো শট বক্সে আটকে যায়। দ্বিতীয়ার্ধে ছেত্রী মাঠে নামেন, প্রতীকের বদলে।

এদিন ম্যাচে প্রিন্স ইবারা ভয়ঙ্কর হয়ে ওঠে।গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। সেম্বোই হাওকিপ যিনি এসসি ইস্টবেঙ্গলকে ২৮ মিনিটে গোলের লিড দিয়েছিলেন, দ্বিতীয়ার্ধের শেষের দিকে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। বক্সের লবে সম্পূর্ণভাবে মিস করেন, কারণ হাওকিপ প্রথমবার ট্যাপ ইন করার চেষ্টা করেছিলেন।

৫ মিনিট ইনজুরি টাইমেও স্কোরলাইন ১-১ গোলে ড্র থেকে মাঠ ছাড়ে দুই দল। লিগ টেবিলে নতুন বছরেও তিন পয়েন্ট না পেয়ে,লাস্ট বয় হয়ে থাকলো এসসি ইস্টবেঙ্গল।

Serie A: ৬০জন ফুটবলার করোনা আক্রান্ত, ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন, তবুও হবে খেলা

প্রতি দশজন ফুটবলারের মধ্যে করোনা আক্রান্ত ১ জন। আক্রান্তের হার ১০ শতাংশ। ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন করেছে তাবড় দুই ক্লাব। তবুও অনড় আয়োজকরা। চলবে লিগ।

চমকে দেওয়ার মতো এই ছবি ইতালির সিরি এ (Serie A) লিগের। মাঝে কয়েক দিন ছিল বিরতি। ফের শুরু হতে চলেছে টুর্নামেন্ট। বাকি আর ১০টা ম্যাচ। প্রতিযোগিতায় রয়েছে ২০টা টিম। প্রতি দলকে এখনও খেলতে হবে দু’টি করে ম্যাচ। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং রবিবার মাঠে নামতে হবে ফুটবলারদের, এমনটাই নিদান আয়োজকদের।

সব থেকে করুণ অবস্থা লিগ ক্রম তালিকার সবার শেষে থাকা ক্লাব সালেরিন্টানার৷ দলের মোট ৯ জন ফুটবলারের দেহে মিলেছে করোনা সংক্রমণের প্রমাণ। ইন্টার মিলাম, জুভেন্তাসের মতো তাবড় ক্লাবও পরিস্থিতি নিয়ে চিন্তিত। দুই ক্লাবের পক্ষ থেকেই ইতালিয়ান সুপার কাপের ম্যাচ পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছে। সামনের সপ্তাহে সান সিরো স্টেডিয়ানে ইতালির এই দুই জায়ান্টের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। যদিও মাঠে দল নামানোর ব্যাপারে স্পষ্টতই অনিচ্ছা প্রকাশ করেছে তারা।

করোনা পজিটিভের তালিকায় রয়েছেন ইন্তার মিলানের তারকা ইডিন জেকো, নাপোলির ভিক্টোর ওসিহেন, জুভেন্তাসের জর্জিয়ো কিয়েলিন্নি-রা। এছাড়াক সিরি বি লিগের ক্লাবে যোগ দেওয়া বুফোঁ-ও করোনায় আক্রান্ত হয়েছেন। পরিস্থিতির কথা মাথায় রেখে কিছু নির্দেশিকা জারি করেছে ইতালির ফুটবল নিয়ামক কর্তৃপক্ষ। স্টেডিয়ামে দর্শক সংখ্যা ৭৫ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৫০ শতাংশ। প্রত্যেক দর্শকের মুখে যাতে এফএফপি২ মাস্ক থাকা আবশ্যক বলে জানানো হয়েছে।

Only Mohun Bagan: সবুজ-মেরুন সমর্থকদের দাবি পূরণ হতে চলেছে

Mohun Bagan

#remove ATK এই দাবিতে সোচ্চার হয়েছিল সবুজ মেরুন সমর্থকরা। এটি ছিল প্রথম দাবি। মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের প্রথম দাবি শেষ পর্যন্ত পূরণ হতে চলেছে। অসমর্থিত সূত্রের খবর, মোহনবাগানের নাম থেকে ATK’র নাম বাদ দেওয়া হবে। আগামী বছর থেকে আরপিএসজি (RPSG) মোহনবাগান নামে আইএসএলে খেলতে দেখা যাবে মেরিনার্সদের। প্রথম দাবি #remove ATK আন্দোলন সফলতার মুখ দেখার পথে। কিন্তু দ্বিতীয় #Break the merger দাবি ঝুলেই রয়েছে।

প্রসঙ্গত, সঞ্জীব গোয়েঙ্কার RPSG Sports Private Limited’র সঙ্গে গাঁটছড়া বেধে ATK এবং মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সংযুক্তিকরন (MERGER) হয়। সবুজ মেরুন সমর্থকদের দাবি ছিল, মোহনবাগান ক্লাবের নামের আগে কোনও শব্দ থাকবে না। তাই#Break the merger দাবিতে পথে নেমে সোচ্চার হয়ে উঠেছে সবুজ মেরুন সমর্থকরা। অসমর্থিত সূত্রে দাবি,
আসন্ন মরশুম থেকে দল RPSG মোহনবাগান নামে মাঠে নামবে।

SC East Bengal: লাল-হলুদ শিবিবে যোগ দিলেন মিডফ্লিডার অজয় ছেত্রী

Midfielder Ajay Chhetri

মিডফিল্ডার অজয় ​​ছেত্রী বেঙ্গালুরু এফসি থেকে লোনে এসসি ইস্টবেঙ্গলে (SC East Bengal) যোগ দিয়েছেন। ২২ বছর বয়স ছেত্রী, মার্কো পেজাইউওলির ফুটবল স্ট্র‍্যাটেজিতে নিজের জায়গা খুঁজে পাচ্ছিলেন না। ২০২১’র ডুরান্ড কাপে অজয় ছেত্রী পারফর্ম করলেও চলতি আইএসএলের টানা সাত ম্যাচে বেঙ্গালুরু এফসি স্কোয়াডে জায়গা পাননি।মাত্র দুবার তিনি বেঞ্চে বসার জায়গা পেলেও তেমন কিছুই করতে পারেননি।

জানা গিয়েছে, লোনে বিকল্প অপশনে ২০২১-২২ আইএসএল মরসুমের জন্য অজয় ছেত্রীর সঙ্গে পাকা চুক্তি হয়েছে এসসি ইস্টবেঙ্গলের। ২০১৮-১৯ আইএসএলে মরসুমে অজয় ছেত্রী মিডফ্লিডার হিসেবে বেঙ্গালুরু এফসি জার্সি গায়ে চেন্নাইন এফসি’র বিরুদ্ধে অভিষেক ম্যাচ খেলেন। ওই মরসুমে তিনি দলের চূড়ান্ত লিগ ম্যাচে জামশেদপুর এফসি’র বিপক্ষেও ছিলেন। কিন্তু ধারাবাহিক ভাবে সুযোগ পাচ্ছিলেন না দলে।

পরের মরসুমে জানুয়ারি ফিফা ট্রান্সফার উইন্ডো দিয়ে লোনে হায়দরাবাদ এফসিতে যান, ছেত্রী। হায়দরাবাদের হয়েও মিডফ্লিডে নিজের জাত চেনান পারফর্ম করে।এরপর ফের বেঙ্গালুরু এফসি’তে ফিরে আসলেও টানা সাত ম্যাচ স্কোয়াডের বাইরে বসে থেকেই কাটাতে হয়।

ফের একবার জানুয়ারি ট্রান্সফার উইন্ডো দিয়ে লোনে এসেছেন মিডফ্লিডার অজয় ছেত্রী। অন্তবর্তীকালীন হেডকোচ রেনেডি সিং এবং মারিও রিভেরা কিভাবে তরুণ এই প্রতিভাবান ফুটবলারের কাছ থেকে সেরাটা নিঙড়ে বের করে আনতে পারে তা নিয়ে কৌতুহল থাকবে ভারতীয় ফুটবল মহলে।

Mohammad Hafeez: বিস্ফোরক হাফিজ, জানিয়ে গেলেন গড়াপেটা সম্পর্কে কী ছিল পাক ক্রিকেট বোর্ডের মানসিকতা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন মহম্মদ হাফিজ (Mohammad Hafeez)। জাতীয় দলের জার্সিকে বিদায় জানানোর আগে এমন অনেক কিছুই বললেন, যা এতদিন ছিল পর্দার আড়ালে।

হাফিজ প্রকাশ্যেই বলেছেন পাকিস্তান (Pakistan) ক্রিকেট বোর্ডের মানসিকতা দেখে এক সময় ভেঙে পড়েছিলেন তিনি। ২০১৯ সালেই ভেবেছিলেন অবসরের কথা। কিন্তু স্ত্রী এবং শুভানুধ্যায়ীদের মুখ চেয়ে জাতীয় দলের হয়ে খেলে গিয়েছিলেন ক্রমাগত। কিন্তু আর নয়, এবার বিদায়। জাতীয় দল থেকে অবসর।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, ‘আমি বরাবরই ম্যাচ গড়াপেটার বিরুদ্ধে। পাকিস্তান ক্রিকেট বোর্ড কেউ আমি জানিয়ে ছিলাম সে কথা… না, আমি ২০১৯ সালেই বুট জোড়া তুলে রাখার কথা ভেবেছিলাম। স্ত্রী এবং আমার ভক্তদের কথা ভেবে মাঠে নেমে ছিলাম আবার। যে কোনও প্রকার সমালোচনা স্বাগত। মাঠে নেমে উত্তর দিতেই আমি স্বচ্ছন্দ। বোর্ডের কারো প্রতিই আমার মনে নেতিবাচক প্রভাব নেই।’

কামব্যাকের প্রসঙ্গ উত্থাপন করার আগে হাফিজের স্মৃতিচারণ, ‘যারা গড়াপেটার সঙ্গে যুক্ত তাদের দ্বিতীয় সুযোগ দেওয়ার পক্ষে আমি নই। কোনও দিন ছিলাম না। পিসিবিকেও জানিয়েছিলাম এই একই কথা। তৎকালীন বোর্ড চেয়ারম্যান আমাকে বলেছিলেন ‘নিজের চড়কায় তেল দাও।’ ম্যাচ গড়াপেটাকারীদের দ্বিতীয় সুযোগ প্রসঙ্গে অদ্ভুতভাবে নীরব ছিলেন তিনি। সেদিন।’

India Vs South Africa: প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের তৃতীয় বোলার সিরাজের হ্যামস্ট্রিং’র চোট

Siraj, India's third bowler

ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের (South Africa) প্রথম ইনিংসের বোলিং স্ট্রাইডে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান মহম্মদ সিরাজ।সিরাজ ভারতের তৃতীয় বোলিং অপশন। সিরাজ ম্যাচ চলাকালীন মাঠের বাইরে যাওয়ার জন্য শার্দূল ঠাকুর তার অসমাপ্ত ওভার সম্পূর্ণ করেন।

প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ৩৫ রান তুলেছে ১ উইকেটের বিনিময়ে। মঙ্গলবার ভারতকে ৯ উইকেট তুলতে হবে প্রোটিয়াদের। এমন পরিস্থিতি টিম ইন্ডিয়ার স্ট্রেহ্ন এন্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাই কত দ্রুত মহম্মদ সিরাজকে খেলার উপযোগী করে মাঠে বল করার জন্য ফেরাতে পারে, এটাই এখন আসন্ন ২৪ ঘন্টায় টিম ইন্ডিয়ার অন্দরমহল জুড়ে সবথেকে বড় চ্যালেঞ্জ।

মহম্মদ সামি ভারতকে প্রাথমিক সাফল্য এনে দেন, কিন্তু ডিন এলগার এবং কিগান পিটারসেন প্রোটিয়াদের জাহাজের হাল ধরে।দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মার্করামের উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে।ক্রিজে এলগার ১১ এবং পিটারসেন ১৪ রানে অপরাজিত। প্রোটিয়ারা এখনও ১৬৭ রানে পিছিয়ে।

সোমবার সকালে ম্যাচ শুরর আগে পিঠের ওপড়ের অংশে খিঁচুনি অনুভব করেন। বাধ্য হয়ে টিম ম্যানেজমেন্ট বিরাট কোহলিকে বাদ দিয়ে প্রথম একাদশ নির্বাচন করে। কেএল রাহুলকে অধিনায়ক ঘোষণা করে ভারত টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ২০২ রানে অল আউট হয়ে যায়। রবিচন্দ্রন অশ্বিনের ৫০ বলে ৪৬ রানের দুরন্ত ব্যাটিং। অধিনায়ক লোকেশ রাহুল ১৩৩ বলে ৫০ রান করে মার্কো জ্যানসনের বলে রাবাদার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ন ফিরে আসে। বিরাট কোহলির বাদ যাওয়ার কারণে প্রথম একাদশে জায়গা পাওয়া হনুমা বিহারি তেমন কিছুই করতে পারেনি,২০ রান করে ফিরে আসে।

অজিঙ্কা রাহানে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন। কেএল রাহুল এবং অশ্বিন ছাড়া কোনও ভারতীয় ব্যাটসম্যান প্রোটিয়া বোলিং লাইন আপের বিরুদ্ধে মুখ তুলে দাঁড়াতে পারেনি।

মায়াঙ্ক ২৬,পূজারা ৩,পহ্ন ১৭ অন্যদিকে শার্দূল ঠাকুর রানের খাতা না খুলেই আউট। এই হল প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের পারফরম্যান্স।
ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের জমকালো বোলিং পারফরম্যান্স দেখা যায়। দক্ষিণ আফ্রিকার (South Africa) বাহাতি জোরে বোলার মার্কো জ্যানসনের ৪ উইকেট, ৩১ রানে। কাগিসো রাবাদা এবং ডুয়ান অলিভিয়ার ৩ টি করে উইকেট পেয়েছে।