Chandrayaan-3: চাঁদমামার কক্ষপক্ষ থেকে ইসরোকে ‘পৌঁছা সংবাদ’ পাঠাল চন্দ্রায়ন

চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। শনিবার সন্ধে ৭ নাগাদ চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে মহাকাশযান।চাঁদের কক্ষপক্ষে ঢুকে পড়ার আগে, চন্দ্রযানের বয়ান এক্স সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে ইসরো (ISRO)।

The post Chandrayaan-3: চাঁদমামার কক্ষপক্ষ থেকে ইসরোকে ‘পৌঁছা সংবাদ’ পাঠাল চন্দ্রায়ন appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Manipur: মণিপুরে হাজার হাজার বন্দুক উদ্ধার, সরকারি আগ্নেয়াস্ত্রের সিংহভাগ লোপাট!

জাতিগত রক্তাক্ত সংঘর্ষে মণিপুরের (Manipur Violence) বিজেপি শাসিত রাজ্য প্রশাসন মুখ থুবড়ে পড়ে়ছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যত আগ্নেয়ীস্ত্র লুঠ হয়েছে তার সিংহভাগ এখনও সংঘর্ষরত মেইতেই ও কুকিদের দখলে।

The post Manipur: মণিপুরে হাজার হাজার বন্দুক উদ্ধার, সরকারি আগ্নেয়াস্ত্রের সিংহভাগ লোপাট! appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Birbhum: মুরারই স্টেশনে অবরোধ, উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ থমকে আছে

বীরভূমের (Birbhum) মুরারইতে রেল অবরোধ। স্টপেজ বাড়ানো-সহ একাধিক দাবিতে মুরারই স্টেশনে রেললাইনে বসে বিক্ষোভ নিত্যযাত্রীদের সংগঠন মুরারই নাগরিক কমিটির।

The post Birbhum: মুরারই স্টেশনে অবরোধ, উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ থমকে আছে appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Weather Update: আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আভাস

সোম এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর

The post Weather Update: আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আভাস appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

অনন্তনাগ থেকে গ্রেফতার হিজবুল জঙ্গি আহমেদের প্রশিক্ষক ফিরদৌস

হিজবুল মুজাহিদিন এবং আইএসআই-এর গভীর নেটওয়ার্ক ভাঙতে নিযুক্ত ATS (Anti-Terror Squad) দ্বারা আরেকটি বড় সাফল্য অর্জিত হয়েছে।

The post অনন্তনাগ থেকে গ্রেফতার হিজবুল জঙ্গি আহমেদের প্রশিক্ষক ফিরদৌস appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Earthquake: জোরাল কম্পনে কেঁপে উঠল রাজধানী দিল্লি-সহ সংলগ্ন রাজ্য

শনিবার রাতে দিল্লি-এনসিআরে (Delhi-NCR) ভূমিকম্পের (Earthquake) তীব্র কম্পন অনুভূত হয়। বলা হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়েছে ৫.৬।

The post Earthquake: জোরাল কম্পনে কেঁপে উঠল রাজধানী দিল্লি-সহ সংলগ্ন রাজ্য appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Kalyani Train Fire: কল্যাণী লোকালে ভয়াবহ আগুন আতঙ্কে শোরগোল যাত্রীদের মধ্যে

শনিবার সন্ধ্যায় ভয়াবহ ঘটনা দমদম স্টেশনে। আপ কল্যাণী সীমান্ত লোকালে আগুনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, সন্ধ্যে ৭:30 টা নাগাদ শিয়ালদহ থেকে ছাড়ে আপ কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন। এর পরই ট্রেনের প্যানেল বোর্ডে যাত্রীরা আগুন দেখতে পান। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। আতঙ্কে অনেক যাত্রী হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামতে শুরু করেন। এই ঘটনার পরই […]

The post Kalyani Train Fire: কল্যাণী লোকালে ভয়াবহ আগুন আতঙ্কে শোরগোল যাত্রীদের মধ্যে appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Jammu Kashmir: রাজৌরিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে এক জঙ্গি খতম

শনিবার জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) রাজৌরি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে এক জঙ্গি নিহত হয়েছে। জম্মুর অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (ADGP) মুকেশ সিং এই তথ্য জানিয়েছেন।

The post Jammu Kashmir: রাজৌরিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে এক জঙ্গি খতম appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Gyanvapi Masjid: দ্বিতীয় দিনের এএসআই সমীক্ষায় ধরা পড়েছে চাঞ্চল্যকর ছবি

ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ (ASI) এর দল শনিবার টানা দ্বিতীয় দিনের জন্য উত্তর প্রদেশের বারাণসী জেলায় অবস্থিত জ্ঞানবাপী (Gyanvapi Masjid) ক্যাম্পাসে একটি সমীক্ষা চালায়।

The post Gyanvapi Masjid: দ্বিতীয় দিনের এএসআই সমীক্ষায় ধরা পড়েছে চাঞ্চল্যকর ছবি appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

BJP: হুগলির বিজেপি নেতার দেহ মিলল নদিয়ায়, আত্মঘাতী নাকি খুন?

কল্যাণীর হোটেলে বিজেপি (BJP) নেতার ঝুলন্ত দেহ ঘিরে দুটি প্রশ্ন পুলিশের কাছে খুন নাকি আত্মহত্যা ? ময়নাতদন্ত থেকেই এই প্রশ্নের উত্তর মিলবে। সেই ভিত্তিতে হবে তদন্তের পরবর্তী পর্ব। মৃতের নাম সুদীপ ঘোষ। প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি হুগলির ধনিয়াখালির বাসিন্দা। কী কারণে তিনি নদিয়ার কল্যাণীতে গিয়েছিলেন তা স্পষ্ট নয়। যে হোটেলে তাঁর ঝুলন্ত দেহ মিলেছে […]

The post BJP: হুগলির বিজেপি নেতার দেহ মিলল নদিয়ায়, আত্মঘাতী নাকি খুন? appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Murshidabad: সালারে বাম-তৃ়ণমূল সংঘর্ষে বোমাবাজি, জখম পড়ুয়া

পঞ্চায়েত মিটলেও অব্যাহত ভোট পরবর্তী হিংসা। মুর্শিদাবাদে রাজনৈতিক সংঘর্ষের মাঝে পড়ে গিয়ে গুরুতর জখম হল ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। জীবন-মৃত্যুর মাঝে লড়াই করছে ১২ বছরের খুদে। জানা গিয়েছে বাড়ির বাইরে চলছিল রাজনৈতিক সংঘর্ষ। চলছিল ব্যাপক বোমাবাজি। সেই সময় বাড়ির বাইরে বেরোতেই হয় বিপত্তি। বিপদে পড়ে যায় ষষ্ঠ শ্রেণির ওই পড়ুয়া। […]

The post Murshidabad: সালারে বাম-তৃ়ণমূল সংঘর্ষে বোমাবাজি, জখম পড়ুয়া appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Coochbehar: সিপিআইএমের হয়ে জয়ী হলেও ফের তৃণমূলে যোগ

৮ই জুলাই ছিল গ্রাম বাংলার পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) । ভোট-সন্ত্রাসের মধ্যে দিয়েই সম্পূর্ণ হয় পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে ঘাসফুল শিবিরের (Trinamool Congress) হয় জয়জয়কার। চারিদিকে শুধু সবুজ ঝড়। এবার ভোট মেটার প্রায় এক মাসের মধ্যেই শুক্রবার তৃণমূলে ফিরলেন সিপিএম-এর টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী। পঞ্চায়েত ভোটে তৃণমূল টিকিট দেয়নি বলে দল ত্যাগ করেছিলেন আবুল […]

The post Coochbehar: সিপিআইএমের হয়ে জয়ী হলেও ফের তৃণমূলে যোগ appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Scrub Typhus: ফের স্ক্রাব টাইফাসের থাবা! রায়গঞ্জে আক্রান্ত ২৬

ডেঙ্গু, ম্যালেরিয়া, করোনার পর এবার খবরের শিরোনামে স্ক্রাব টাইফাস (Scrub Typhus)। ঘটনাস্থল উত্তর দিনাজপুর। ফলে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা যাচ্ছে স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জে (Raiganj)। থাবা বসিয়েছে বেশ করেকজনের শরীরে। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Raiganj Medical College Hospital) স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন। হাসপাতালে যারা […]

The post Scrub Typhus: ফের স্ক্রাব টাইফাসের থাবা! রায়গঞ্জে আক্রান্ত ২৬ appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

J&K: গৃহবন্দি প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, অভিযোগ বিরোধী কণ্ঠস্বরে মোদীর আঘাত

জম্মু ও কাশ্মীরের (J&K) পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি। তিনি জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। পিটিআই জানাচ্ছে, ৩৭০ ধারা বাতিলের চতুর্থ বার্ষিকীতে একটি অনুষ্ঠান করার অনুমতি চেয়েছিলেন মেহবুবা। সেই অনুমতি প্রত্যাখ্যান করার একদিন পরে তিনি দাবি করেছেন যে তাকে গৃহবন্দি করা হয়েছে। অন্যান্য পিডিপি নেতারাও গৃহবন্দি। মেহবুবা টুইটে লিখেছেন, “আজ পিডিপির অন্যান্য সিনিয়র নেতাদের সাথে […]

The post J&K: গৃহবন্দি প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, অভিযোগ বিরোধী কণ্ঠস্বরে মোদীর আঘাত appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Earthquake: জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর

ভূমিকম্পে কেঁপে উঠল ভূস্বর্গ। শনিবার সকালে তীব্র আতঙ্ক। ৫.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল গুলমার্গ।  আফটারশকে আতঙ্কিত সেখানের বাসিন্দারা। জানা যাচ্ছে শনিবার সকালে জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীরের গুলমার্গ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.২। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দ্য ন্যাশন্যাল সেন্টার ফল সাইসমোলগি (এনসিএস) এর তথ্য অনুযায়ী কম্পন অনুভূত হয় সকাল ৮:৩৬ নাগাদ। […]

The post Earthquake: জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Manipur Violence: গুলি চালিয়ে ‘জয় হিন্দ’ চিৎকার! মণিপুরে মেইতেই-কুকি সংঘর্ষে ফের একাধিক নিহত

‘জয় হিন্দ..জয় হিন্দ…’ দেশের জাতীয় পতাকা উড়িয়ে গুলি চালাচ্ছে মেইতেই ও কুকিরা। দুই জনগোষ্ঠির দাবি আমাদের কাছে অস্ত্র আছে। বিজেপি শাসিত মণিপুরে রক্তাক্ত জাতিগত সংঘর্ষের (Manipur Violence) এমন এক মুহূর্ত ধরা পড়েছে আল জাজিরা সংবাদমাধ্যমে। সেই প্রতিবেদনে রাস্তার এপার ওপারে যুযুধান দুপক্ষের ছাউনি দেখা গেছে। আছে ট্রেঞ্চ, ব্যারিকেড। সেখান থেকে বেরিয়ে আছে শত্রু খতমের জন্য […]

The post Manipur Violence: গুলি চালিয়ে ‘জয় হিন্দ’ চিৎকার! মণিপুরে মেইতেই-কুকি সংঘর্ষে ফের একাধিক নিহত appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Manipur: মণিপুরে থানা থেকে লুঠ করা বন্দুক দিয়েই হামলায় নিহত একাধিক, পুলিশও গুলি চালাচ্ছে

বিজেপি শাসিত মণিপুরের (Manipur) জাতিগত গোষ্ঠিসংঘর্ষ ফের শুরু। হামলাকারীরা মেইতেই ও কুকি উভয়পক্ষের। থানা থেকে লুঠ করা আগ্নেয়াস্ত্র নিয়েই হামলা চলছে। হামলাকারীদের রুখতে গুলি চালাচ্ছে পুলিশ। নিহত একাধিক। এই ঘটনার কেন্দ্র বিষ্ণপুর। পিটিআই জানাচ্ছে, মণিপুরের বিষ্ণুপুরে নতুন করে সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। চলছে প্রবল গুলিবর্ষণ, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার গভীর রাত থেকে দফায় […]

The post Manipur: মণিপুরে থানা থেকে লুঠ করা বন্দুক দিয়েই হামলায় নিহত একাধিক, পুলিশও গুলি চালাচ্ছে appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Opposition Alliance: সম্ভবত ৩১ আগস্ট-১ সেপ্টেম্বর বিরোধী জোটের তৃতীয় বৈঠক

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে, ২৬টি বিরোধী দল (Opposition Alliance) ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ (I-N-D-I-A) নামে একটি জোট গঠন করেছে।

The post Opposition Alliance: সম্ভবত ৩১ আগস্ট-১ সেপ্টেম্বর বিরোধী জোটের তৃতীয় বৈঠক appeared first on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.

Purba Bardhaman: সাপের আতঙ্কে পরীক্ষা বন্ধ, স্কুলে ছুটি

সাপের ভয়ে পরীক্ষা বন্ধ করে স্কুল ছুটি দিয়ে দিল পূর্ব বর্ধমানের কালনার মহিষমদির্নী গার্লস ইনস্টিটিউশন কর্তৃপক্ষ। আতঙ্কে ছাত্রী থেকে শিক্ষিকারা। সাপের দেখা না মেলায় আতঙ্ক গ্রাস করেছে গোটা বিদ্যালয়কে। পূর্ব বর্ধমানের কালনা শহরের বহু পুরোনো নামকরা বিদ্যালয় এটি। মহিলাদের এই স্কুলে প্রায় ৮০০ ছাত্রী পড়াশোনা করে ক্লাস ফাইভ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। বিদ্যালয়ের নাম যথেষ্ট […]

The post Purba Bardhaman: সাপের আতঙ্কে পরীক্ষা বন্ধ, স্কুলে ছুটি appeared first on Kolkata24x7 | Bangla News | Latest Bengali News.

Tripura Hijab Ban: বিজেপি শাসিত ত্রিপুরায় হিজাব নিয়ে বিদ্যালয়ে ধুন্ধুমার

স্কুলে হিজাব পড়া নিষিদ্ধ-নির্দেশের প্রতিবাদে বিদ্যালয়ে ভাঙচুর। হিজাব বিতর্কে ত্রিপুরা (Tripura Hijab Ban) সরগরম। এর আগে হিজাব বিতর্কে কর্নাটক ছিল প্রবল উত্তপ্ত। তখন সে রাজ্যে ছিল বিজেপি সরকার। আর সুদূর উত্তর পূর্বের ত্রিপুরায় এখন বিজেপির সরকার চলছে। হিজাব বিতর্কে পরিস্থিতি গরম সিপাহিজলা জেলার বিশালগড় মহকুমা। কোরোইমুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীরা বিক্ষোভ দেখানো শুরু […]

The post Tripura Hijab Ban: বিজেপি শাসিত ত্রিপুরায় হিজাব নিয়ে বিদ্যালয়ে ধুন্ধুমার appeared first on Kolkata24x7 | Bangla News | Latest Bengali News.