Woman Motorcycle Racer: পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে ভারতের দ্রুততম মহিলা বাইক রেসার কল্যানী

Meet Kalyani Potekar

শর্মিষ্ঠা চ্যাটার্জী: ভারতের মতো দেশে প্রাচীন কাল থেকেই যে মেয়েদেরকে (Woman) নানা শর্তের দ্বারা বেঁধে দেওয়া হতো তা আর বলার অপেক্ষা রাখেনা। যেকোনো ক্ষেত্রেই সমাজে মেয়েদের প্রথম থেকেই নানা নিষেধাজ্ঞা মেনে সব কাজ করতে হতো।

সর্বোপরি এটাই বোঝানোর চেষ্টা চলত যে মেয়েরা পুরুষদের সমকক্ষ কখনোই হতে পারে না। পুরুষতান্ত্রিক সমাজে তাই মেয়েদের অবদমিত করেই রাখা হতো। যুগ যত এগিয়েছে তত মানসিকতার পরিবর্তন ধীরে ধীরে ঘটেছে। মেয়েরা বাইরে বেরিয়ে এসেছে। বর্তমানে একুশ শতকে মেয়েরা নিজেদের সবক্ষেত্রেই প্রমাণিত করেছে। এমনই একজন সাহসী মেয়ের সাথে আজ পরিচয় করাবো যিনি তাঁর কাজের দ্বারা করে দেখিয়েছেন মেয়েরাও কোনো অংশে পিছিয়ে নেই।

Meet Kalyani Potekar

একটা সময় মোটর সাইকেল চালানোর ক্ষেত্রে মনেই করা হতো কেবলমাত্র পুরুষরাই অংশগ্রহণ করতে পারে। কিন্তু এই নির্ভীক মেয়ে প্রমাণ করেছেন যে মেয়েরা এগিয়ে আসলে তারাও পারে। ২৭ বছরের কল্যানী পটেকর ভারতের সকল মেয়েদের অনুপ্রেরণা যুগিয়েছে সেই কাজ করে দেখিয়ে। মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন কল্যানী। তিনি বর্তমানে ভারতের দ্রুততম মহিলা মোটর বাইক রেসারের খ্যাতি অর্জন করেছেন।

সম্প্রতি তিনি বুধ ইন্টারন্যাশানাল সার্কিট এর সম্পূর্ণ একটি ল্যাপ পূরণ করেছেন মাত্র ২.০৮ মিনিটে, যা সত্যিই অবিশ্বাস্য। এত অল্প সময়ের মধ্যে এটি সম্পূর্ণ করে তিনি পূর্বের ২.১৬ মিনিটের রেকর্ড ভেঙে ফেলেছেন সেইসঙ্গে সমাজের মেয়েদের নিয়ে যে প্রচলিত ধারণা তা ভেঙে দিয়েছেন।

আমাদের ভারতের মত দেশে একজন মেয়ে হয়ে বাইক রেসিংকে পেশা হিসেবে নেওয়াটা ভাবাই যায়না। মূলত মনে করা হয় বাইক রেসিং পুরুষদের কাজ। কিন্তু ছোট থেকেই কল্যাণীর মূল অনুপ্রেরণা দাতা ছিলেন তাঁর বাবা। মাত্র ১০ বছর বয়স থেকে কল্যানীকে তাঁর বাবাই প্রথম বাইকে কিভাবে চড়তে হয় তার সাথে সাক্ষাৎ করিয়েছিলেন।

২০১৩ সালে যখন কল্যাণীর স্নাতকের শেষ বর্ষ চলছিল তখন প্রথম সে বিশ্বের সবথেকে কঠিনতম বাইকিং সমাবেশ ‘রেড দি হিমালয়া’ তে অংশগ্রহণ করেছিলেন। আর তারপরেই তাঁর সার্কিট রেসিংয়ে প্রবেশ ঘটে।

২০১৭ সালে সে প্রথম ক্যালিফোর্নিয়া থেকে তাঁর বাইক রেসিং এর সম্পূর্ণ প্রশিক্ষণ শেষ করে ভারতকে নানা প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করতে শুরু করে। স্বপ্নের যাত্রা শুরু হয় তাঁর।

<

p style=”text-align: justify;”>ছোট থেকে পরিবারের সম্পূর্ণ সমর্থনে এতদূর রাস্তা আসতে পেরেছিল কল্যানী পটেকর। যেখানে সমাজে লিঙ্গ বৈষ্যম্যতা দেখিয়ে মেয়েদের দমিয়ে দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে সেখানে কল্যানী করে দেখিয়ে নজির গড়েছে মেয়েদের জন্য। পরবর্তী প্রজন্ম তাকে দেখে এগিয়ে আসার অনুপ্রেরণা পাবে।

Bhutan: ড্রাগন রাজার তরফে মোদীকে সর্বোচ্চ সম্মান

Order of The Dragon King

নিউজ ডেস্ক: প্রথম ভিনদেশি হিসেবে ভারতের প্রধানমন্ত্রীকেই ড্রাগন (Dragon) দেশ ভুটান (Bhutan) তার সর্বোচ্চ খেতাব প্রদানের কথা ঘোষণা করল। ‘অর্ডার অফ দ্য ড্রাগন কিং’ (Order of The Dragon King) বা অর্ডার অফ দ্য ড্রুক গিয়ালপো (রাজা) সম্মান দেওয়া হচ্ছে নরেন্দ্র দামোদরদাস মোদীকে।

শুক্রবার ভুটানের ১১৪ তম জাতীয় দিবসের প্রাক্কালে ভুটান সরকার ঘোষণা করেছে তাদের দেশের সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অফ দ্য ড্রুক গিয়ালপো’ দেওয়া হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীকে।

১১৪ বছর আগে ১৯০৭ সালের ১৭ ডিসেম্বর ভুটানের ওয়াংচুক রাজবংশের প্রথম ড্রুক গিয়ালপো (ড্রাগন কিং) হিসেবে সিংহাসনে বলেছিলেন উগ্যান ওয়াংচুক। তাঁর উত্তরসূরীরা ওয়াংচুক বংশ ও বর্তমানে রাজ সিংহাসনে। বর্তমান রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক।

bhutan-nehru

থিম্পু থেকে ভুটানের জাতীয় সংবাদ সংস্থা বিবিএস জানাচ্ছে, রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের তরফে ভারত সরকারের কাছে সর্বোচ্চ সম্মান প্রদানের বার্তা পাঠানো হয়েছে।

ভুটানের প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, ভারতের সঙ্গে গত সাত দশকের কূটনৈতিক সু-সম্পর্ক। সেই সম্পর্কের শুরুয়াত করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ভুটানের অভ্যন্তরীণ উন্নয়ন ও সাহায্যে ভারতের ভূমিকা জানানো হয়। আরও বলা হয়, ভারতের বর্তমানে প্রধানমন্ত্রী মোদীর পদক্ষেপে ভুটান উন্নয়নের পরবর্তী ধাপে অগ্রসর হচ্ছে।

ভুটান রাজার তরফে বার্তায় বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিশ্বজোড়া লকডাউনের সময় ভারতের প্রধানমন্ত্রী মোদীর সাহায্য ছিল অভাবনীয়।

<

p style=”text-align: justify;”>ভারত-ভুটান সম্পর্কের ইতিহাস বলছে, এই কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য বছর ১৯৫৮ সাল। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দীর্ঘ যাত্রা করে সিকিম, তিব্বত (চিন অধিকৃত) পেরিয়ে দুর্গম যাত্রায় ভুটানে এসেছিলেন। ভুটান রাজা জিগমে দোরজি ওয়াংচুকের সঙ্গে সেই ঐতিহাসিক সাক্ষাৎ ধরে ভুটান সরকার মৈত্রীর সম্পর্ক ভারতের সঙ্গে চালিয়ে আসছে।

KMC Election: কলকাতায় বিপুল কর ছাড় প্রতিশ্রুতি দিচ্ছে BJP

Kmc election tax free issue suvendhu adhikari

News Desk: কলকাতা পুর নিগমের (KMC election)  ভোটে রাজ্যের বিরোধী দল বিজেপির প্রতিশ্রুতি কর ছাড়। আয় অনুসারে একাধিক শ্রেণিতে মহানগরে বসবাসকারী বাড়ির মালিকদের প্রতি বিজেপির বার্তা দল পুর নিগমে ক্ষমতায় এলে কর ছাড়ের ক্ষেত্রে আসবে বিপুল পরিবর্তন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিজেপি কলকাতা পুরসভা নির্বাচনে জিতে পুর বোর্ড গঠন করলে বাড়ির মালিকদের স্ক্যোয়ার ফিট অনুযায়ী কর দিতে হবে না।

শুভেন্দু অধিকারী বলছেন,শহরে যেসব মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাড়ির মালিক রয়েছেন তাদের উপর স্ক্যোয়ার ফিট অনুযায়ী বাড়ির কর চাপানো হবে না। কর বকেয়া থাকলেও কোন বাড়ি নিলাম করা হবে না।

তিনি বলেন, পুরনো বাড়ির মালিকদের উপর অত্যধিক করের বোঝার বিষয়টি নিষ্পত্তি করা হবে এবং কোনও বাড়তি করের বোঝা চাপানো হবে না।

বিরোধী দলের নেতা বলেন, যাদের বাড়িতে কোন ভাড়াটে নেই বা ব্যবসায়িক কাজে বাড়ি ব্যবহার হচ্ছে না সেইসব মালিকদের বর্তমানের তুলনায় অনেক কম কর দিতে হবে। একইসঙ্গে তিনি বস্তিবাসীদের জন্য কর ছাড়ের ঘোষণাও করেন।

Japan : জাপানের বহুতল ক্লিনিকে বিধ্বংসী আগুন, জীবন্ত দগ্ধ ২৭ জন

japan fire

নিউজ ডেস্ক : সাতসকালে বড়সড় বিপত্তি জাপানে (Japan)। অফিস বিল্ডিংয়ে আগুনে পুড়ে মৃত্যু হল ২৭ জনের। ওসাকা (Osaka)শহরের এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ায় ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ৯ তলা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়া আগুন নেভাতে দমকল বাহিনীর অন্তত ৭০ টি ইঞ্জিন কাজ করছে। যে ২৮ জনকে বিল্ডিংয়ের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে ২৭ জনের প্রাণ নেই। ১ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে। সংবাদসংস্থা এএফপি (AFP) সূত্রে এমনই খবর।

বিল্ডিংয়ের অধিকাংশ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয় সময় অনুযায়ী ঘড়িতে তখন ১০টা ১৮ মিনিট। ওসাকা শহরের কর্মব্যস্ত এলাকা কিতাশিনচি রেলস্টেশনের কাছে ৯ তলা একটি বহুতলে আগুনের লেলিহান শিখা দেখতে পান পথচলতি মানুষ। আগুনের উত্‍স ছিল বহুতলের ৫ তলা। এখানে কাউন্সেলিং এবং মানসিক সমস্যায় কাবু রোগীদের জন্য একটি ক্লিনিক (Clinic) রয়েছে। এই ক্লিনিকেই আগুন লাগে বলে জানা যায়।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল চারপাশ। কিছু দেখা যাচ্ছিল না। এই বহুতলে একটি পোশাকের দোকান এবং ইংরাজি মাধ্যম স্কুলও রয়েছে। ওই স্কুলের জানলা থেকে এক মহিলাকে চিত্‍কার করে সাহায্য চাইতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় ওসাকার দমকল বিভাগে। পর্যাপ্ত ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে এলাকাটি ঘিঞ্জি এবং অপ্রশস্ত হওয়ায় কাজ করতে সমস্যা হচ্ছিল। তবে দুপুর পর্যন্ত ৭০ টি ইঞ্জিনের চেষ্টায় ৩০ মিনিটেরও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।

Yogi Adityanath: ভারতকে রামরাজ্য করতে হবে: আদিত্যনাথ

UP CM Yogi Adityanath

নিউজ ডেস্ক : উত্তরপ্রদেশ বিধানসভার শেষ অধিবেশন চলাকালীন বৃহস্পতিবার দেশের বিরোধী দলগুলির উপর তীব্র আক্রমণ শানিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) দাবি করেন, দেশে সমাজতন্ত্র বা কমিউনিজম নয় প্রয়োজন রাম রাজ্যের। এমনকী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় সমাজতন্ত্রকে ‘সবচেয়ে বড়ো কুসংস্কার’ বলেও অভিহিত করেন। তিনি বলেন, ‘এতে পারিবারিক সমাজতন্ত্র, মাফিয়া সমাজতন্ত্র, নৈরাজ্যবাদী সমাজতন্ত্র, দাঙ্গা সমাজতন্ত্র এবং সন্ত্রাসবাদী সমাজতন্ত্রের মতো অনেক প্রতারিত ব্র্যান্ড রয়েছে।’ 

রাম রাজ্য সম্পর্কে তাঁর ধারণা ব্যাখ্যা করতে যোগী বলেছেন, ‘আমরা আগেই বলেছি যে এই দেশে কমিউনিজম বা সমাজতন্ত্রের প্রয়োজন নেই। দেশ শুধু রাম রাজ্য চায় আর উত্তরপ্রদেশ শুধু রাম রাজ্য চায়। রাম রাজ্য মানে যা চিরন্তন, সর্বজনীন এবং শাশ্বত। যা পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয় না।’ সমাজতন্ত্রের আসল মূল্যবোধগুলি তাঁর দলের নেতা এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপলব্ধি করেছিলেন। যিনি মানুষের জন্য শৌচালয় তৈরি করেন।

তাঁর কথায়, ‘লোহিয়া বলেছিলেন যে দেশের কোনও শক্তি এমন সরকারকে সরাতে পারবে না, যে সরকার দরিদ্রদের জন্য শৌচাগার তৈরি করে এবং তাদের উনুন জ্বালিয়ে রাখে। স্পষ্টতই কেন্দ্রে বিজেপির করা ‘স্বচ্ছ ভারত অভিযান’ এবং ‘উজ্জ্বলা যোজনা’-র মতো কাজের উল্লেখ করেন।’ 

প্রসঙ্গত, এদিন দ্বিতীয় অতিরিক্ত বাজেট (second supplementary budget) পেশ করেছে যোগী সরকার। 

KR Ramesh Kumar: ‘ধর্ষণ অনিবার্য হলে শুয়ে পড়ে উপভোগ করো’, বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার

mla-kr-ramesh-kumar

নিউজ ডেস্ক : বিধানসভার (Assembly) প্রাক্তন স্পিকার তথা প্রবীণ কংগ্রেস নেতা কে আর রমেশ কুমার (Congress leader KR Ramesh Kumar) কৃষক আন্দোলন নিয়ে কথা বলতে উঠেছিলেন। সেখানেই তিনি  কৃষকদের সমস্যা নিয়ে আলোচনায় অনিচ্ছাকৃত সম্মতির সঙ্গে ধর্ষণকে সমান করে তুলনা করেন।

তাঁর বক্তব্য, ‘যখন ধর্ষণ (Rape) অনিবার্য, তখন শুয়ে পড় এবং উপভোগ করো। সেই পরিস্থিতিতে এটাই একমাত্র করণীয়।’ দেশের রাজনৈতিক নেতার এমন মন্তব্যে নতুন করে বিতর্কের জন্ম নিয়েছে। একটি জাতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নারী স্বাধীনতার প্রশ্নে কংগ্রেস বিধায়কের এমন উদাসীন বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। 

বৃহস্পতিবার বিধানসভায় কৃষকদের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য অধ্যক্ষের কাছে সময় চেয়েছিলেন বিধায়কেরা। কর্ণাটকে স্পিকার বিশ্বেশরা হেগড়ে কাগেরি দাবি বিধায়কদের বলেন, ‘সবাইকে সময় দিতে গেলে কীভাবে বিধানসভা চলবে।’ তিনি মজা করে বলেন, ‘আপনারা যা সিদ্ধান্ত নেবেন, তাতেই আমি হ্যাঁ বলব। আমার কাছে এখন পরিস্থিতি উপভোগ করা ছাড়া আর কোনও উপায় নেই। আমি সিস্টেমটা নিয়ন্ত্রণ করতে পারছি না। হাউসের পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছি।’

তবে এই প্রথম নারী বিদ্বেষী মন্তব্য করেননি কংগ্রেস নেতা। আগেও দুর্নীতিতে নাম জড়ানোয় নিজেকে ধর্ষিতার সঙ্গে তুলনা করে বিতর্ক উস্কে দিয়েছিলেন। এদিন কর্ণাটকের বিধায়ক এবং কংগ্রেস বিধায়কের এমন মন্তব্যে হাসির রোল ওঠে বিধানসভায়। 

Hyderabad: রোগীর কিডনি থেকে বেরোল ১৫৬ পাথর

156-kidney-stones

নিউজ ডেস্ক, হায়দরাবাদ : হায়দরাবাদের (Hyderabad) হাসপাতালে ৫০ বছরের এক রোগীর কিডনি থেকে ১৫৬টি পাথর বের করলেন চিকিৎসকরা। শহরের রেনাল কেয়ার ফেসিলিটি প্রীতি ইউরোলজি অ্যান্ড কিডনি হাসপাতালের চিকিৎসকরা কি হোল ওপেনিংয়ের মাধ্যমে এতগুলি পাথর বের করেছেন। হাসপাতালের চিকিৎসকরা এ কথা জানিয়েছেন।

প্রীতি ইউরোলজি অ্যান্ড কিডনি হাসপাতালের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই রোগীর বড়সড় কোনও অস্ত্রোপচারের পরিবর্তে ল্যাপ্রোস্কোপি ও এন্ডোস্কোপি পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে এতগুলি পাথর বের করার ঘটনা এই প্রথম। ৩ ঘণ্টা ধরে এই ল্যাপ্রোস্কোপি ও এন্ডোস্কোপি চালানো হয়।  

হাসপাতাল সূত্রের খবর, ওই রোগী কর্ণাটকের হুবলির এক স্কুল শিক্ষক। আচমকা তাঁর পেটে ব্যথা হলে চিকিৎসকরা স্ক্রিনিং করেন। স্ক্রিনিংয়ে তাঁর শরীরে রেনাল স্টোনের ক্লাস্টার  (কিডনি স্টোন) ধরা পড়ে।

এ নিয়ে চিকিৎসকরা জানান, ওই রোগীর ক্ষেত্রে সমস্যা ছিল এক্সটোপিক কিডনির। কারণ, তা ইউরিনারি ট্র্যাকের স্বাভাবিক অবস্থানের পরিবর্তে তলপেটের কাছে ছিল। হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে, কিডনির এই অস্বাভাবিক অবস্থানে অবশ্য সমস্যার কোনও কারণ নয়। কিন্তু এই অস্বাভাবিক এই অবস্থান থেকে স্টোন বের করার কাড ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং কাজ।

হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর তথা ইউরোলজিস্ট চিকিৎসক চন্দ্রমোহন জানিয়েছেন, ‘ওই রোগীর পেটে গত ২ বছরেরও বেশি সময় ধরে পাথর তৈরি হচ্ছিল। কিন্তু এতদিন এর কোনও উপসর্গই ধরা পড়েনি। এরপর আচমকা পেটে ব্যথার কারণে তিনি চিকিৎসকদের দ্বারস্থ হন। নানা পরীক্ষানীরিক্ষার পর তাঁর কিডনিতে বেশি মাত্রায় পাথর থাকার কথা ধরা পড়ে। তাঁর শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা বড়সড় অস্ত্রোপচারের পরিবর্তে পাথর বের করার জন্য ল্যাপ্রোস্কোপি ও এন্ডোস্কোপি পদ্ধতি ব্যবহার করি। ওই রোগী বর্তমানে সম্পূর্ণ সুস্থ। তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন এবং স্বাভাবিক জীবন শুরু করেছেন।’

Weather Update: হিমেল হাওয়ায় কাঁপছে রাজ্য, মরসুমের শীতলতম দিন আজ

Bird Kingfisher

নিউজ ডেস্ক, কলকাতা: অঘ্রাণের শেষে উত্তুরে হাওয়ার হাত ধরে শহরে জমাটি ঠান্ডা। উত্তুরে হিমেল হাওয়ায় রাজ্যে ক্রমশ কমছে তাপমাত্রা। শিরশিরানি হাওয়ায় দক্ষিণবঙ্গে (South Bengal) রীতিমতো জাঁকিয়ে শীত (Winter) পড়েছে। তাপমাত্রাও (Weather) নামল।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ মরসুমের শীতলতম দিন। এদিন কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। এদিন তার থেকেও কমল তাপমাত্রা।

আজ কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিস্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৫২ শতাংশ।               

হাওয়া অফিসের তরফে আরও জানান হয়েছে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা ১২ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। উত্তরবঙ্গে তাপমাত্রা আরও কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিনে এরকমই শীতের আমেজ থাকবে।  অন্যদিকে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা। পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই বাংলায় জাঁকিয়ে ঠান্ডা। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে বাংলায় বৃষ্টির সম্ভাবনা আর নেই বললেই চলে।              

SAvIND: দক্ষিণ আফ্রিকার মাটি ছুঁল টিম ইন্ডিয়া

Indian cricket team arrives in South Africa

Sports desk: বৃ্হস্পতিবার সকালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সিরিজ (SAvIND) খেলতে বিশেষ বিমান ধরেছিল টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) টুইটে জানিয়েছে ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার মাটি ছুঁয়েছে।

বিসিসিআই অফিসিয়াল টুইটে পোস্ট করে জানিয়েছে,”
📍টাচডাউন দক্ষিণ আফ্রিকা 🇿🇦
#TeamIndia #SAvIND “, সঙ্গে ওই মুহুর্তের কিছু ছবিও শেয়ার করেছে ভারতীয় ক্রিকেটারদের।
প্রোটিয়ার্সদের বিরুদ্ধে ভারত তিন ম্যাচের টেস্ট এবং সম-সংখ্যক ম্যাচের ওডিআই সিরিজ খেলবে,তবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটের দিনক্ষণ এবং ম্যাচ ভেন্যু এখনও ঠিক হয়নি। ২৬ ডিসেম্বরে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত সেঞ্চুরিয়নে, দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে।

জোহানসবার্গে দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে ৩ জানুয়ারি এবং তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচ ১১ জানুয়ারি পারলেতে আয়োজিত হবে। টেস্ট ম্যাচ সিরিজ শেষ হলেই টিম ইন্ডিয়া প্রোটিয়ার্সদের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে।
ওডিআই সিরিজের প্রথম এবং দ্বিতীয় ম্যাচ ২৯ এবং ২১ জানুয়ারী পারল ক্রিকেট গ্রাউন্ডে হবে এবং তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচ হবে ২৩ জানুয়ারী কেপটাউনে

Today’s horoscope: আপনার আজকের রাশিফল অনুযায়ী কেমন কাটবে

Today’s horoscope – Friday, 17 December 2021

Today’s horoscope – Friday, 17 December 2021
সারাবছরের সমস্ত গ্রহদের পরিবর্তন, গোচর এবং অন্য ব্রহ্মান্ডীয় গণনার মাধ্যমে বর্ষের বিভিন্ন দৃষ্টিকোণ যেমন স্বাস্থ্য, বৈবাহিক জীবন ও প্রেম, ধন-ধান্য ও সমৃদ্ধি তথা চাকুরী-পেশা এর মতো সমস্ত বিষয়ে পূর্ণ বিবেচনা করেছেন। আজকের রাশিফল আপনাকে জানাবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক ধ্যান রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কি বাধা আসতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কোথায় কেমন অবস্থান করেছে

মেষ রাশি
আজ ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্যও দিনটি ভালো। বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন। দিনের পরের ভাগে আপনি আরাম করা এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো পছন্দ করবেন। আপনি আপনার প্রি়য়জনকে অতীতের ঔদাসীন্যের জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন। আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন। আজকে আপনি আপনার ঘরের ছোট সদস্যের সাথে গল্প করে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করতে পারেন। আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যিই বিশেষ কিছু করবে।

বৃষ রাশি
আশাবাদী হোন এবং উজ্জ্বল দিকটি দেখুন। আপনার প্রত্যয়ী প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্খা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে। আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দৃষ্টি গোচর হবে এবং আজ আপনার জন্য কিছু আর্থিক পুরষ্কার নিয়ে আস্তে পারে। আপনি আপনার দৈনিক সূচি থেকে বিরতি নিন এবং আজ আপনার বন্ধুদের সাথে বেড়াতে যান। আপনার প্রেমের সম্পর্কে ঐন্দ্রজালিক বাঁক আসবে; শুধুমাত্র এটা অনুভব করুন। যারা কর্মরত তাঁরা সাম্প্রতিক কৃতিত্বের জন্য তাদের সহকর্মীদের দ্বারা প্রশংসিত এবং সমর্থিত হবেন। আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দ কাজ করতে পারেন। তাতে আপনি মনে শান্তি পাবেন। বৃষ্টি রোমান্সের জন্য পরিচিত এবং আপনি সারা দিন আপনার জীবন সঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন।

মিথুন রাশি
আপনার রুক্ষ মেজাজ আপনাকে কিছু ঝামেলায় ফেলতে পারে। জমি এবং আর্থিক লেনদেনের জন্য ভালো দিন। পরিবারের সদস্যদের হাসিখুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করতে তুলবে। প্রতিটি পরিস্থিতিতে আপনার ভালবাসা প্রদর্শন করা ঠিক নয়। কখনও কখনও, এটি আপনার সম্পর্কের উন্নতি করার পরিবর্তে এটি নষ্ট করতে পারে। নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময়-এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির। এই রাশির লোকেরা খুব কৌতূহলোদ্দীপক হয়.এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও আজকে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন। আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে রোমান্স করার জন্য এটি একটি ভাল দিন।

কর্কট রাশি
আপনার রসালো বোধ কাউকে এই দক্ষতা বৃদ্ধি করতে উৎসাহিত করবে কারণ আপনি তাকে বোঝাতে সক্ষম হবেন যে সুখ দখল করার জিনিস নয় এটি আমাদের ভেতরে থাকে। আজ, আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন, তবে এটি সত্ত্বেও, আজ আপনার আর্থিক দিকটি সবল থাকবে। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। আপনার প্রেম জীবনের ছোটখাটো তিক্ততা ভুলে যান। সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন। খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকারি ভাগ কিন্তূ খেলাধুলাতে নিজেকে এতটাও ব্যাস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশুনা দুর্বল হয়ে পরে। আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যিই বিশেষ কিছু করবে।

সিংহ রাশি
আপনার স্বযত্নলালিত স্বপ্ন সত্যে পরিণত হবে। কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণের রাখা উচিত কারণ খুব বেশী আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে য়োগাযোগের ভালো দিন। বিবাহ প্রস্তাব, যেহেতু আপনার প্রেম জীবন আজীবন বন্ধনে বদলে যেতে পারে। কোন নতুন প্রকল্প নেওয়ার আগে দুবার ভাবুন। সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে। আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে।

কন্যা রাশি
গর্ভবতী মায়েদের জন্য বিশেষ যত্নের দিন। আপনি অর্থ-সংক্রান্ত বিষয়ে কোনও মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে। এটি আপনার আর্থিক উপকারে আসবে। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। আজ আপনি একটি হৃদয়কে ভঙ্গ হওয়া থেকে বাঁচাবেন। অংশীদারিত্বে একটি নতুন উদ্যোগ শুরু করার ভালো দিন। সবারই উপকৃত হওয়া সম্ভবপর। কিন্তু অংশীদারদের সাথে হাত মেলানোর আগে ভেবে নিন। আজকের রাত এর খালি সময় আপনি আপনার জীবন সাথীর সাথে কাটান সময় লাগবে আপনার উনাকে আরো সময় দেওয়া দরকার। আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজ বিষয়গুলিকে সত্যিই অবিশ্বাস্য দেখাবে।

তুলা রাশি
আপনি ভ্রমণ করার পক্ষে খুবই দুর্বল তাই দীর্ঘ যাত্রা এড়ানোর চেষ্টা করুন। উপরি টাকা জমিবাড়িতে বিনিয়োগ করা উচিত। আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু পাঠ শিখতে পারেন। তাদের সুন্দর বিশুদ্ধ বাতাবরণ আছে এবং তারা তাদের সরলতা ভরা আনন্দময়তা এবং নেতিবাচকতার অনুপস্থিতি দ্বারা তাদের চারপাশে যারা আছে তাদেরও রুপান্তর করতে পারে। আপনি প্রেমিকার ব্যাপার অনেকে কিছুই ভুল ভাববেন। যারা কর্মরত তাঁরা সাম্প্রতিক কৃতিত্বের জন্য তাদের সহকর্মীদের দ্বারা প্রশংসিত এবং সমর্থিত হবেন। আজকের রাত এর খালি সময় আপনি আপনার জীবন সাথীর সাথে কাটান সময় লাগবে আপনার উনাকে আরো সময় দেওয়া দরকার। একটি কৌতুককর আলোচনার সময় একটি পুরানো সমস্যা উঠে আসতে পারে, যা ঘটনাচক্রে একটি তর্কে পরিবর্তিত হবে।

বৃশ্চিক রাশি
আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন। আজ, আপনি কোনও সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনার সুন্দর ব্যবহার পারিবারিক জীবনকে আলোকিত করবে। খুব কম মানুষই এই ধরনের একটি আন্তরিক হাসি দিয়ে একটি পৃথক প্রতিরোধ্যতা গড়ে তুলতে পারে। যখন আপনি অন্যদের থেকে বরাবর ভাল ব্যবহার পেতে থাকবেন- আপনি নিজেকে একটি সুগন্ধি ফুল বলে মনে করবেন। খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন। আপনার লক্ষ্য অনুধাবন করার পক্ষে ভালো দিন। অবিরামভাবে কাজ করে সেগুলিকে যথা শীঘ্র অর্জন করতে আপনার শরীরে শক্তি সঞ্চয় করুন। এই ব্যাপারে আপনি আপনার বন্ধুদেরও সাহায্য নিতে পারেন। এটি আপনার মনোবল উজ্জীবিত করবে এবং আপনার লক্ষ্যপূরণে সাহায্য করবে। কোন আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথপ্রদর্শন করবে। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে অনেক টাকা ব্যয় করবেন বলে মনে হচ্ছে কিন্তু একটি ফাটাফাটি সময় কাটাবেন।

ধনু রাশি
কোন ঝগড়াটে ব্যক্তির সাথে বিবাদ আপনার মেজাজ খারাপ করতে পারে। বিবেচক হোন এবং যদি পারেন তাহলে এটি এড়িয়ে যান, য়েহেতু সংঘর্ষ এবং অতিরিক্ত উত্তেজনা কখনোই আপনাকে সাহায্য করবে না। এমন কোনও পদক্ষেপ বা পদক্ষেপ গ্রহণ করবেন না যা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ব্যতীত আজ আর্থিক ক্ষতি করতে পারে। এছাড়াও আপনি বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে পারবেন। আজ, আপনি জানতে পারবেন যে আপনার ভালবাসার সঙ্গীই একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালবাসবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন-যেহেতু আপনি কোন মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন। যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায়। আজকেও আপনার মনের পরিস্থিতি এমনি থাকতে পারে। আজ, আপনার সঙ্গী প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে।

মকর রাশি
যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন। অর্থ-সংক্রান্ত বিষয়ে আপনি আজ আপনার স্ত্রীর সাথে লড়াইয়ে নামতে পারেন। তবে, আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সবকিছু ঠিক করবেন। আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সমস্যাগুলি ভাগ করে নেওয়ার মাধ্যমে আপনি হালকা মাথাব্যাথা অনুভব করেন। তবে, আপনার অহং আপনাকে অসংখ্য গুরুত্বপূর্ণ জিনিস ভাগ করতে দেয় না, যা সঠিক নয়। এটি করলে ঝামেলা বাড়বে কেবল। আরো কঠোরভাবে চেষ্টা করুন, আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন, যেহেতু আজকের দিনটি আপনার জন্যই অনুকূল। আপনার পরিকল্পনায় আপনার সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে সমস্যা হবে। দিন ভালোই আছে অন্যের সাথে-সাথে আপনি নিজের জন্যও সময় বার করতে পারবেন। আজ, আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল। কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু

কুম্ভ রাশি
আত্ম-বিকাশের প্রকল্পগুলিতে আপনার শক্তি নিয়োগ করুন যা আপনাকে শ্রেষ্ঠতর করে তুলবে। আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারেন না, তবে আজ আপনি এর তাত্পর্য বুঝতে পারবেন যেহেতু আপনার অর্থের প্রয়োজন হবে তবে এটি করার যথেষ্ট পরিমাণ নেই। আপনার গোপনীয় তথ্যগুলি আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে ভাবুন। যদি সম্ভব হয়, তাহলে বিরত থাকুন, যেহেতু তিনি এটি অন্য কারোর কাছে ফাঁস করে দিতে পারেন। আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে আজ ক্রুদ্ধ থাকতে পারেন। কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করুন। যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না- কারণ আপনার অনুপস্থিতিতেও সবকিছু মসৃণভাবেই চলবে-যদি-কোন অজানা কারণে-কোন সমস্যা দেখা দেয়- তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন। যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায়। আজকেও আপনার মনের পরিস্থিতি এমনি থাকতে পারে। আজ একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশী আগ্রহ দেখাতে পারেন, কিন্তু দিনের শেষে আপনি উপলদ্ধি করবেন কোনকিছু গোলমাল চলছে না।

মীন রাশি
অপ্রত্যাশিত ভ্রমণ ক্লান্তিকর হতে পারে যা আপনাকে উন্মত্ত করে তুলবে। আপনার শরীরকে তেল দিয়ে মালিশ করা পেশীগুলিকে আরাম দেবে। আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে, সুতরাং লেনদেন করার সময় বা কোনও দস্তাবেজ সই করার সময় আপনার সজাগ থাকা প্রয়োজন। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন-বা কেনাকাটি করা অত্যন্ত আনন্দময় এবং আকর্ষণীয় হবে। আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে। অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও আজকে কর্মক্ষত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে।আজকে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারেন। এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই -বোন এর সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগীতা দেখতে পারেন।এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন। আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে।

ISL: “বাগানে” কুঁড়ি এলেও ফুল ফুটল না

Mohun Bagan Bangalore match report in ISL

Sports desk: বৃ্হস্পতিবার এটিকে মোহনবাগান চলতি আইএসএলের (ISL) ৬ নম্বর খেলায় জেতা ম্যাচ ড্র করলো বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, ৩-৩ গোলে।

নিজের ৫০ তম আইএসএল ম্যাচে অফ ফর্ম থেকে ছন্দে ফিরে এসে পেনাল্টি থেকে গোল ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণ’র। সবুজ মেরুন সমর্থকরা “জয় শ্রী কৃষ্ণা🙏🙏🙏☝️💪” ধ্বনিতে আবেগের বাঁধনছাড়া উচ্ছ্বাসে গা ভাসিয়ে দিলেও রেফারির শেষ বাঁশি বাজতেই মুখ পানসে হয়ে গেল প্রিয় দলের হার দেখে মেরিনার্সদের। আসলে ৭২ মিনিটে এটিকে মোহনবাগানের ফুলের বাগানের ফুল মাঠে মাড়িয়ে দিয়ে গোল বেঙ্গালুরু এফসির কঙ্গোনিজ ফুটবলার প্রিন্স ইবারার। ১৩ মিনিটে শুভাশিস বোস,৩৮ মিনিটে হুগো বৌমাস এবং ৫৮ মিনিটে পেনাল্টি থেকে রয় কৃষ্ণ’র গোল “বাগানে” ফুল ফুটিয়ে তুলেছিল, কিন্তু ডিফেন্সিভ ল্যাপস ৭২ মিনিটে ইবারার গোল “বাগানে” ফুল ফুটেও! ফুটলো না।

হতাশ সবুজ মেরুন সমর্থকরা বুঝে গিয়েছে চলতি আইএসএল মরসুম তাদের জন্য না। এদিন প্রিয় দলের ডিফেন্সিভ ল্যাপস দেখে সমর্থকরা কপাল চাপড়াচ্ছে আর মেনে নিয়েছে “ভাগ্য এবার প্রচুর খারাপ আছে”।

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না সুসাইরাজ,লেনি রদ্রিগেজ, ডেভিড উইলিয়ামস, যা নিয়ে এটিকে মোহনবাগান হেডস্যার আন্তোনিও লোপেজ হাবাসের ফুটবল বোধ নিয়ে সবুজ মেরুন সমর্থকরা অসন্তুষ্ট। মিডিও নিনগোম্বা সিং’কে প্রথম একাদশ কেন,রির্জাভ বেঞ্চেও বসতে দেওয়ার জায়গা দেয় নি হাবাস। চলতি আইএসএলে জামশেদপুর এফসি’র বিরুদ্ধে ম্যাচ থেকেই দলের টিম নির্বাচন নিয়ে হাবাস নিজেই বিভ্রান্তির শিকার,এমনটাই মত সমর্থকদের একাংশের।

আইএসএলে শেষ জয়ের মুখ দেখেছিল এটিকে মোহনবাগান চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, ম্যাচের ২৩ মিনিটেই হাইভোল্টেজ ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন, ৩-০ গোলে জিতে। টানা তিন ডার্বি ম্যাচে জয়ের ধারাবাহিতা ধরে রেখে। নিজেদের প্রথম এনকাউন্টারে কেরালা ব্লাসার্সের বিরুদ্ধেও দাপুটে জয়,৪-২ গোলের। ব্যস ওই পর্যন্তই।

এরপর মুম্বই সিটি এফসি’র কাছে মুখ থুবড়ে পড়ে ৫-১ গোল হজম সবুজ-মেরুন শিবিরের, হাইভোল্টেজ ডার্বি ম্যাচ জয়ের আফটার এফেক্ট। জামশেদপুর এফসি ২-১ গোলে হারিয়ে দেয় আন্তোনিও লোপেজ হাবাসের টিমকে।এই হার আইএসএলের লিগ টেবিলে সবুজ মেরুন শিবিরের কাছে বড় ধাক্কা, লিগ টেবিলে ৪ নম্বর পজিশন হারায়। নিজেদের পঞ্চম ম্যাচে দু’বারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইন এফসি-র বিরুদ্ধে ১-১ ড্র করে এটিকে মোহনবাগান।

৬ ম্যাচে প্রথম দুই ম্যাচে জয় চলতি আইএসএলে এটিকে মোহনবাগানের, দুই ড্র ম্যাচ, হারের মুখ ২ ম্যাচে,লিগ টেবিলে ছ’নম্বরে। হতাশ সবুজ মেরুন সমর্থকরা।

চলতি আইএসএলের ১১ তম রাউন্ডে এটিকে মোহনবাগানের হাতে পড়ে রয়েছে চার ম্যাচ। এই চার ম্যাচ ২১ ডিসেম্বর নর্থইস্ট ইউনাইটেড, ২৯ ডিসেম্বর এফসি গোয়া, হায়দরাবাদ এফসি ৫ জানুয়ারি, ৮ জানুয়ারি ওডিশা এফসি।এই চার ম্যাচ থেকে জয় পেলেই এটিকে মোহনবাগান আবার আইএসএলের লিগ টেবিলের চার নম্বরে উঠে আসবে।আর এই উঠে আসার বেনিফিট তোলার দরজা খুলতে পারলে চলতি আইএসএলের ফাইনালে যাওয়ার একটা সুক্ষ রেখাপথ তৈরি হতে পারে।

কেননা আন্তোনিও লোপেজ হাবাস ইতিমধ্যেই বেঙ্গালুরু এফসি ম্যাচের আগের দিন নিজের দলের পড়তি গ্রাফরেখা প্রসঙ্গে ২০১৯ আইএসেএলে চেন্নাইন এফসি’র পিছিয়ে থেকে ফাইনালে গিয়ে সেকেন্ড পজিশন উদাহরণ হিসেবে তুলে ধরেছিলেন। তাই ATKMB হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাসকে নিয়ে সবুজ মেরুন সমর্থকদের অন্য অংশ এখনও আশাবাদী প্রিয় দল জয় পাবে এবং লিগ টেবিলে ৪ নম্বরে উঠে পাল্টা লড়াই ছুঁড়ে দেবে টুর্নামেন্টে অন্য টিমগুলোকে।

এক ধাক্কায় ৯০ কেজি কম, কোন ডায়েটে বাজিমাত ভুমির

bhumi pednekar

একের পর এক ছবিকে ক্রমেই যেন ভুমি হয়ে উঠছেন পার্ফেক্ট ফেস অব সিনসেল টাউন। গ্ল্যামার থেকে ফিগার, দুইয়ের জাদুতেই কাবু দর্শকেরা। অভিনেত্রীর এই গোপন রহস্যের পেছনে রয়েছে তাঁর সিক্রেট ডায়েট। এক ধাক্কায় ভুমি কমিয়েছিলেন ৯০ কেজি। হয়ে উঠেছিলেন হট আইক্যুন। তবে কীভাবে তা সম্ভবপর হল জানেন!

bhumi

একমাত্র কড়া ডায়েটই ছিল ভুমির সুন্দর অনবদ্য লুকের টপ সিক্রেট। সারা দিনে ভুমি খেয়ে থাকেন, দিনের শুরুতে একগ্লাস গরম জল। জিমের আগে তাঁর চাই দুটো ডিমের সাদা অংশ, পাউরুটি, পেঁপে বা আপেল। জিমের পর ৫ ডিমের সাদা অংশ। এরপর খানিক বিরতি।

bhumi pednekar

লাঞ্চে মাল্টি গ্রেইন রুটি সাবা মাখন দিয়ে, ডাল, সেদ্ধ সব্জি, একবাটি ঘরে পাতা দই, বাটার মিল্ক বা, গ্রিল্ড চিকেন, ব্রাউন ব্রেড ভেজ স্যান্ডুইচ বা, ব্রাউন রাইস, চিকেন গ্রেভি। বিকেলে টিফিনে পেঁপে বা আপেল বা পেয়ারা। এর ঠিক একঘণ্টা পর গ্রিন টি। সন্ধে সাতটা নাগাদ স্যালাড।

<

p style=”text-align: justify;”>এরপর আসে ডিনারের পালা। সেখানে ভেজ হলে ফ্রেশ গ্রিল্ড পনির, সেদ্ধ সব্জি। নন ভেজ হলে গ্রিল্ড ফিস বা চিকেন
এসবের পাশাপাশি পরিমাণ মত জল পান করা, নিত্য শরীরচর্চা করা ও নিয়ম মেনে চলা, রাতে সময় মত ডিনার শেষ করেই ঘুম। শ্যুটিং-এর সময় ছাড়া অন্য সময় ঘড়ির কাঁটা ধরে চলেন বলিউড ডিভা ভুমি পেডনেকর।

ক্ষুদ্র-অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দুর্ঘটনায় বা আত্মহত্যার তথ্য নেই কেন্দ্রের কাছে

accidents and suicides enterprises

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত থাকা কতজন ব্যক্তি ২০২০ সালে দুর্ঘটনাজনিত কারণে প্রাণ হারিয়েছেন বা আত্মহত্যা করেছেন? ওই সমস্ত ব্যক্তিদের পরিবারকে কি কেন্দ্রীয় সরকার ক্ষতিপূরণ দিয়েছে?

বিভিন্ন অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের যাতে এ ধরনের অকালে প্রাণ না যায় তা নিশ্চিত করতে সরকার কি কোনও পরিকল্পনা নিয়েছে? এই সমস্ত শিল্পের সঙ্গে যুক্তদের করোনাজনিত কারণে সাহায্য করতে সরকার কত টাকা বরাদ্দ করেছে? বরাদ্দকৃত অর্থের কি পরিমাণ অর্থ খরচ হয়েছে? বৃহস্পতিবার কেন্দ্রীয় অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের কাছে এই প্রশ্নগুলির উত্তর জানতে চান তৃণমূল কংগ্রেস সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী নারায়ন রানে জানিয়েছেন৷ এধরনের শিল্পের সঙ্গে যুক্ত কতজন ব্যক্তি দুর্ঘটনাজনিত কারণে বা আত্মহত্যা করে প্রাণ হারিয়েছেন সে বিষয়ে কোনও তথ্য মন্ত্রকের কাছে নেই। স্বাভাবিকভাবেই এই সমস্ত মৃতদের পরিবারকে কোনওরকম আর্থিক সাহায্যের দেওয়ার প্রস্তাব সরকারের কাছে নেই। তবে এই সমস্ত প্রকল্পের সঙ্গে যুক্ত মানুষরা করোনাজনিত কারণে যে সমস্যায় পড়েছেন তা দূর করতে সরকার একাধিক পরিকল্পনা নিয়েছে।

এ ধরনের প্রকল্পের সঙ্গে যুক্তদের সাহায্য করতে সরকার ‘আত্মনির্ভর ভারত অভিযান’ প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে বিভিন্ন অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাহায্য করতে সাড়ে চার লক্ষ কোটি টাকা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ক্রেডিট গ্যারান্টি স্কিম হিসেবে বরাদ্দ করা হয়েছে ২০ হাজার কোটি টাকা। একই সঙ্গে ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এসআরআই তহবিলে।

মন্ত্রী আরও বলেন, ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্পকে চাঙ্গা করতেও কেন্দ্র একাধিক ব্যবস্থা নিয়েছে। এই প্রকল্পের সঙ্গে যুক্তদের করোনাজনিত কারণে ত্রাণ দিতে সরকার চলতি বছরের নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ২.৮২ লক্ষ কোটি টাকা ঋণ মঞ্জুর করেছে। একই সঙ্গে ক্রেডিট গ্যারান্টি স্কিমে সরকার এপর্যন্ত ৮১.৪৭ কোটি টাকা ঋণ অনুমোদন করেছে।

গ্রাহকদের সুরক্ষা বাড়াতে বদলাচ্ছে Debit-credit card ব্যবহারের নিয়ম

Debit-credit card

নিউজ ডেস্ক, মুম্বই: বর্তমানে বহু মানুষই অনলাইনে কার্ডের মাধ্যমে কেনাকাটায় অভ্যস্ত হয়ে উঠেছেন। আগামী বছরের শুরু থেকেই ডেবিট ও ক্রেডিট কার্ড (Debit-credit card) ব্যবহারের নিয়ম বেশকিছু রদবদল আসছে।

বর্তমানে যে সমস্ত গ্রাহক নিয়মিত কোনও সংস্থা থেকে কার্ডের মাধ্যমে কেনাকাটা করেন তাঁদের কার্ড সংক্রান্ত তথ্য ওই সংস্থার কাছে মজুত থাকে। অত্যন্ত গোপনীয়তা ও সুরক্ষার সঙ্গেই কার্ডের বিস্তারিত তথ্য মজুত রাখা হয়। কিন্তু ২০২২ সালের জানুয়ারি (January) থেকে কোনও সংস্থাই আর গ্রাহকের কার্ডের বিবরণ নিজেদের কাছে সংরক্ষণ করতে পারবে না।

নতুন পদ্ধতি চালু হলে গ্রাহককেও ডেবিট বা ক্রেডিট কার্ডের ১৬ অঙ্কের সংখ্যা মনে রাখতে হবে না। কেনাকাটার সময় কার্ডের নম্বর থেকে সিভিভি (cvd card) কার্ডের তথ্য দিতে হবে না। তার বদলে একটি টোকেন নম্বর (token number ) দিতে হবে। ওই টোকেন নম্বর দিয়েই মেটানো যাবে টাকা। নতুন ব্যবস্থা চালু হলে কোনও গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরির ভয়ও একেবারেই থাকবে না।

২০২২- এর ১ জানুয়ারি থেকে এই নিয়ম চালু হয়ে গেলে কোন সংস্থা আর গ্রাহকদের কার্ডের নম্বর বা কোনও ব্যক্তিগত বিবরণ নিজেদের কাছে সংরক্ষিত রাখতে পারবে না। সাধারণত কেনাকাটা আরও সহজ ও দ্রুত করতে বিভিন্ন সংস্থা গ্রাহকদের কার্ডের বিস্তারিত বিবরণ নিজেদের কাছে সংরক্ষিত রাখে। এর ফলে সহজেই এবং দ্রুত গ্রাহকরা কেনাকাটার পর জিনিসের দাম মেটাতে পারেন। যদিও এর ফলে তথ্য চুরির একটা সম্ভাবনা থাকে। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নির্দেশে আর কোনও সংস্থাই গ্রাহকদের কার্ডের বিবরণ সংরক্ষিত রাখতে পারবে না। পরিবর্তে চালু হচ্ছে টোকেন ব্যবস্থা।

আরবিআই জানিয়েছে, কেনাকাটার সময় গ্রাহক তাঁর ডেবিট বা ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য দেওয়ার পরিবর্তে একটি বিকল্প টোকেন নম্বর দেবেন। সংশ্লিষ্ট ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের সেই টোকেন নম্বর দেওয়া হবে। প্রতিটি কার্ডের বিকল্প হিসেবে দেওয়া হবে আলাদা আলাদা টোকেন। যা দিয়ে আগের থেকেও সহজেই কেনাকাটা করতে পারবেন যে কোনও ব্যক্তি। কিন্তু কোনও সংস্থাই আর গ্রাহকের টোকেন নম্বরটি সংরক্ষণ করতে পারবেন না। আরবিআই জানিয়েছে, আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্ড প্রদানকারী এবং কার্ড ব্যবহারকারী ছাড়া লেনদেনের সঙ্গে যুক্ত তৃতীয় কোনও সংস্থাই কার্ডের তথ্য আর নিজেদের কাছে সংরক্ষণ করতে পারবে না। যে সব সংস্থার কাছে আগে থেকে তথ্য সংরক্ষিত আছে তাদের যাবতীয় তথ্য জানুয়ারির আগেই মুছে ফেলতে হবে।

গ্রাহকরা কিভাবে এই টোকেন পাবেন সেটা সকলেই জানতে চান। এক্ষেত্রে রিজার্ভ ব্যাংক যে নির্দেশ দিয়েছে তাতে বলা হয়েছে, গ্রাহকরা কার্ড প্রদানকারী সংস্থা বা ব্যাংকের কাছে টোকেনের জন্য অনলাইনে অনুরোধ পাঠাতে পারবেন। টোকেনের মাধ্যমে কেনাকাটার বাকি নিয়ম অবশ্য আগের মতই থাকবে।

Indian Rail: ট্রেন চলাচল স্বাভাবিক হতেই ফিরছে টিকিট বাতিলের পুরনো নিয়ম

Indian Rail

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: করোনাজনিত পরিস্থিতির জেরে দীর্ঘদিন বন্ধ ছিল দূরপাল্লার ট্রেনের (Indian Rail) স্বাভাবিক চলাচল। এতদিন চলছিল কিছু স্পেশাল ট্রেন। সেই ট্রেনের টিকিটের ভাড়া থেকে টিকিট বাতিল, সব নিয়মই ছিল আলাদা। স্পেশাল ট্রেনগুলিতে সর্বোচ্চ ৭ দিন আগে টিকিট কাটা যেত। ট্রেন ছাড়ার কমপক্ষে ২৪ ঘন্টা আগে টিকিট বাতিল করলে মিলত ভাড়ার ৫০ শতাংশ টাকা ফেরত।

কিন্তু করোনাজনিত পরিস্থিতি কাটিয়ে ওঠার পর এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতেই রেল আবার ফিরে যাচ্ছে তাদের পুরোনো নিয়মে। অর্থাৎ করোনা পরিস্থিতির আগে যেসব নিয়ম চালু ছিল সেই সব নিয়মই আবারও চালু হচ্ছে। করোনা সংক্রমণের আগে ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে পর্যন্ত কনফার্ম টিকিট বাতিল করা যেত। আর কনফার্ম না হওয়ার টিকিট বাতিল করা যেত ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে। একইসঙ্গে স্লিপার ক্লাসের টিকিট কনফার্ম না হলে বা আরএসি হয়ে থাকলে ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগেও তা বাতিল করা যেত। এক্ষেত্রে অবশ্য রেল যাত্রী পিছু ৬০ টাকা করে কেটে নিতে। করোনাজনিত পরিস্থিতি কাটিয়ে ওঠার পর রেল চলাচল স্বাভাবিক হতেই ফের সে আগের নিয়ম চালু হচ্ছে।

আগে অসংরক্ষিত টিকিটের ক্ষেত্রে যাত্রীপিছু ৩০ টাকা কাটা হত। তবে সময় পার হয়ে গেলে আর কোন টাকা ফেরত পাওয়া যাবে না। টিকিট বাতিল করে সবচেয়ে বেশি টাকা ফেরত পেতে হলে তা করতে হবে ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময়ের থেকে ৪৮ ঘণ্টা আগে। এক্ষেত্রে রেলের আগের নিয়ম অনুযায়ী প্রতিটি শ্রেণি অনুযায়ী একটা টাকা কেটে রেখে বেশিরভাগ টাকাটাই যাত্রীদের ফেরত দিত।

সাধারণত বাতানুকূল প্রথম শ্রেণি এবং এক্সিকিউটিভ শ্রেণির ক্ষেত্রে টিকিট বাতিল করলে কেটে নেওয়া হয় ২৪০ টাকা। বাতানুকূল টু-টিয়ার, বাতানুকূল থ্রি-টিয়ার, বাতানুকূল চেয়ার কার এবং বাতানুকূল ইকোনমি শ্রেণির টিকিট কেটে নেওয়া হয় ২০০ টাকা। স্লিপার ক্লাসের ক্ষেত্রে টিকিট বাতিল করলে কেটে নেওয়া হয় ১২০ টাকা। দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে টিকিট বাতিল করলে ৬০ টাকা কেটে নেওয়া হয়ে থাকে। তবে ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টা আগে থেকে ১২ ঘণ্টার মধ্যে কনফার্ম টিকিট বাতিল করলে আরও কম টাকা ফেরত পাওয়া যায়। এক্ষেত্রে সব শ্রেণিতেই রেল টিকিটের মূল্যের ২৫ শতাংশ কেটে নিয়ে থাকে। এর মধ্যে অবশ্য জিএসটি যুক্ত রয়েছে। এরপর রয়েছে ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময় থেকে ১২ ঘণ্টা আগে থেকে চার ঘণ্টা আগে পর্যন্ত। এক্ষেত্রে টিকিট বাতিল করলে যাত্রীরা ভাড়ার ৫০ শতাংশ ফেরত পান। এবার সেই পুরোনো নিয়মই আবার চালু করছে ভারতীয় রেল।

Lakhimpur Kheri: কৃষক হত্যা মামলায় মন্ত্রী অজয় মিশ্রর পাশেই দল

Minister Ajay Mishra

News Desk, New Delhi: লখিমপুর খেরির (Lakhimpur Kheri) ঘটনায় বৃহস্পতিবার (thursday) উত্তাল হয়েছে সংসদের উভয় কক্ষ। বিরোধীদের দাবি, লখিমপুরে (lakhimpur) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর (ashish mishra) গাড়ির চাকায় পিষে মারা হয়েছে ৪ কৃষককে। তাই ওই ঘটনার দায় নিয়ে মন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

অন্যথায় তাঁকে মন্ত্রিসভা (cabinet) থেকে বহিষ্কার করতে হবে। কিন্তু বিরোধীদের এই চাপের মুখেও কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর (ajay mishra) পাশেই থাকল তাঁর দল বিজেপি। সূত্রের খবর, বিজেপি নেতারা অনেকেই বলছেন ছেলের অপরাধে কখনওই বাবার শাস্তি হতে পারে না। তাই তাঁকে এখনই মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হোক এটা কোনওভাবেই চাইছে না গেরুয়া শিবির।

চলতি সপ্তাহের শুরুতেই লখিমপুরের ঘটনার তদন্তে গঠিত সিট তার রিপোর্টে জানিয়েছে, ওই ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। কৃষকদের মারার জন্য আগে থেকেই চক্রান্ত করা হয়েছিল। ওই চক্রান্তের সঙ্গে যুক্ত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস। একইসঙ্গে সিট রিপোর্ট পেশ করে আদালতের কাছে অভিযুক্ত আশিস-সহ অন্যদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করার অনুমতি চাইলে সেই অনুমোদন দিয়েছে আদালত।

সিটের ওই রিপোর্টের পর বিরোধীরা মোদি সরকারের উপর লখিমপুর কাণ্ড নিয়ে আরও প্রবল চাপ তৈরি করেছে। বিরোধীদের দাবি, অবিলম্বে অভিযুক্ত আশিসের বাবাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে।

বৃহস্পতিবার লোকসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি অজয়কে ‘ক্রিমিনাল’ বলে উল্লেখ করেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয়কে সরানোর দাবিতে বুধবার লোকসভায় মুলতবি প্রস্তাব জমা দিয়েছেন রাহুল। বৃহস্পতিবার রাহুল তাঁর সুর আরও চড়িয়ে বলেন, কেন্দ্রীয় মন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে। কারণ উনি একজন অপরাধী। ছেলের কুকীর্তি জেনেও আগাগোড়া আড়াল করে গিয়েছেন।

সূত্রের খবর বিরোধীদের চাপ বাড়লেও এখনই অজয় মিশ্রকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার পক্ষপাতী নন বিজেপির নেতারা। কারণ তাঁরা মনে করছেন, ছেলের কুকীর্তির দায় কখনওই বাবার ঘাড়ে বর্তায় না। রাজনৈতিক মহল মনে করছে, অজয় মিশ্র ব্রাহ্মণ সমাজের প্রতিনিধি। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হলে ব্রাহ্মণ সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। অর্থাৎ ব্রাহ্মণ ভোট বিজেপির হাতছাড়া হতে পারে। তাই অজয়কে এখনই মন্ত্রিসভা থেকে সরানোর মতো ঝুঁকি নিতে চাইছে না দল।

যদিও বুধবার লখিমপুরে একটি অক্সিজেন প্লান্ট উদ্বোধন করতে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে অজয় যে ব্যবহার করেছেন তা মেনে নিচ্ছে না দল। সূত্রের খবর, দলের মধ্যে এ বিষয়ে ইতিমধ্যে অজয়কে সতর্ক করা হয়েছে। তাঁকে বলা হয়েছে সাংবাদিক বা সংবাদমাধ্যমের সঙ্গে ভবিষ্যতে কখনওই যেন এ ধরনের উদ্ধত আচরণ না করেন।

উল্লেখ্য, বুধবার লখিমপুরে ওই অক্সিজেন প্লান্ট উদ্বোধন করতে গেলে এক সাংবাদিক মন্ত্রীকে তাঁর ছেলের সম্পর্কে প্রশ্ন করেন। তখনই তিনি ওই সাংবাদিককে চোর বলে কটুক্তি করেন। এমনকী, তাঁর হাতে থাকা বুমটিও কেড়ে নিতে যান।

ISL: বেঙ্গালুরুর বিরুদ্ধে কৃষ্ণের বাঁশি বেজে উঠলেও হেরে গেল ATK মোহনবাগান

ATK Mohun Bagan lost against Bangalore

Sports desk: বৃ্হস্পতিবার বাম্বোলিমের অ্যাথলেটিক্স স্টেডিয়ামে, ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ATK মোহনবাগানের গোলমেশিন ফিজিয়ান স্ট্রাইকার “গোল্ডেন বয়” রয় কৃষ্ণ নিজের ৫০ তম ISL ম্যাচ খেলতে নামে,বেঙ্গালুরু এফসি’র(BFC) বিরুদ্ধে। যদিও কৃষ্ণর ফর্মে ফেরা নিয়ে দুশ্চিন্তায় হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাস।

অন্যদিকে, চলতি আইএসএলে বেঙ্গালুরু এফসি (BFC) স্ট্রাইকার সুনীল ছেত্রীর অফ ফর্ম ইতালিয়ান কোচ মার্কো পেজাওউলির কাছে মস্তবড় চ্যালেঞ্জ।তাই ঝুঁকি না নিয়ে বৃ্হস্পতিবার BFC হেডকোচ মার্কো ATK মোহনবাগানের বিরুদ্ধে প্রথম একাদশ সাজিয়েছেন সুনীল ছেত্রীকে বাদ দিয়েই, সুনীলের পরিবর্তে প্রথম একাদশে আসিক কুরুনিয়ান।

ডার্বি ম্যাচের পর থেকেই জয়ের মুখ দেখেনি ATK মোহনবাগান। বৃ্হস্পতিবার আবার ড্র করলো আন্তোনিও লোপেজ হাবাসের ATK মোহনবাগান৩-৩ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। রয় কৃষ্ণ আইএসএলে নিজের ৫০ তম ম্যাচে পেনাল্টি থেকে গোল করে কেরিয়ারে নিজের ব্যাডপ্যাচ কাটিয়ে তোলে, ৫৮ মিনিটে।

roy krishna

ম্যাচের গোটা প্রথমার্ধে রয় কৃষ্ণ ৮ মিনিটে অফসাইডের ফাঁদে পড়ে জনি কাউকোর বাড়ানো বলে। ১২ মিনিটে জনি কাউকোর বাড়ানো বলে রয় কৃষ্ণর ডান পায়ের শট বক্সের বাইরেই সেভ হয়ে যায়।

ম্যাচের ১৩ মিনিটে গোল শুভাশিস বোসের। হুগো বৌমাসের কর্ণার থেকে উড়ে আসা বল ফলো করে শুভাশিসের হেডার BFC’র জালে জড়াতেই গোলের লিড নেয় ATK মোহনবাগান। চলতি আইএসএলে এটাই শুভাশিসের প্রথম গোল,আর এই আনন্দে মাঠেই শুভাশিসের চোখ দিয়ে জল বেরিয়ে পড়ে।

তবে সবুজ মেরুন শিবিরের পুরনো রোগ আবার এদিনের খেলাতেও মাথাচাড়া দিয়ে ওঠে। দুটো উইং দিয়ে প্রতিপক্ষের আক্রমণ সামলানো,আর ডিফেন্সিভ ল্যাপস জোড়া ফালায় গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি হাবাসের ছেলেরা।

১৬ মিনিটে লিস্টন কোলাসো বক্সের ভিতরে ফাউল করে বসতেই রেফারি পেনাল্টি অর্ডার দেয়। ১৮ মিনিটে, পেনাল্টি থেকে ক্লিটন সিলভা ডান পায়ে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে অমরিন্দরকে ভুল পথে পাঠিয়ে বল ATKMB জালে জড়িয়ে দিতেই গোলের সমতায় ফিরে আসে বেঙ্গালুরু এফসি(BFC)। ম্যাচের স্কোরলাইন BFC 1-1 ATKMB। ২৬ মিনিটে ড্যানিস ফারুকের গোলে লিড নেয় BFC,পিছিয়ে পড়ে সবুজ মেরুন শিবির BFC 2-1 ATKMB।

ATK মোহনবাগান গোলের জন্য পাল্টা ঝাঁপিয়ে পড়ে।৩৮ মিনিটে হুগো বৌমাসের করা গোলে ফের সমতায় ফেরে হাবাসের শিবির BFC 2-2 ATKMB। প্রীতম কোটালরা দ্রুত বল পায়ে প্রতি আক্রমণে উঠে এসে বেঙ্গালুরু এফসি’র(BFC) বিরুদ্ধে গোলের সমতা ফিরে পায়। প্রথমার্ধের এডেড টাইমে তিরি গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের লিড বাড়ানোর জন্য ঝাপিয়ে পড়ে। ৫৮ মিনিটে কৃষ্ণ বাশি বেজে ওঠে, সবুজ মেরুন সমর্থক এবং হেডকোচ হাবাস হাফ ছেড়ে বাঁচে রয় কৃষ্ণর গোল পেতেই। নিজের ৫০ তম আইএসএল ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করে স্প্যানিশ কোচের মুখ রক্ষা করলেন ফিজিয়ান গোল্ডেন বয়, কেননা, হাবাস এদিনের ম্যাচের আগের দিন আত্মবিশ্বাসী হয়ে বলেছিলেন ব্যাডপ্যাচ কাটিয়ে উঠবে রয় কৃষ্ণ এবং হল তাইই।

BFC 2-3 ATKMB। ৫৭ মিনিটে শুভাশিস বোসকে বক্সের ভিতরে ফেলে দিলে ATK মোহনবাগান পেনাল্টি পায়,ওই পেনাল্টি থেকেই রয় কৃষ্ণা ডান পায়ে শট নিয়ে বেঙ্গালুরু গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে বোকা বানিয়ে লিড নিয়ে নেয় গোলের।

৭২ মিনিটে কঙ্গোলিজ স্ট্রাইকার প্রিন্স ইবারার গোলে সমতায় ফেরে বেঙ্গালুরু এফসি। রোসন নাওরেমের কর্ণার থেকে নেওয়া শট সুইং বলকে ইবারা হেডারে গোলে পরিণত। BFC 3-3 ATKMB। ৮০ মিনিটে প্রিন্স ইবারার শট দুরন্তভাবে সেভ করেন সবুজ মেরুন গোলকিপার অমরিন্দর সিং।৮৬ মিনিটে সুনীল ছেত্রীকে মাঠে নামানো হয় ক্লিটনের পরিবর্তে।৯০ মিনিটে BFC ফুটবলার অ্যালান কস্তা’র শট লক্ষ্যচ্যুত হয়।

<

p style=”text-align: justify;”>এদিনও আন্তোনিও লোপেজ হাবাসের দল জিততে পারলো না। গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সবুজ মেরুন ফুটবলারেরা, ফলে জেতা ম্যাচ ড্র করে বসলো বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে।

Madhya Pradesh: নিলামে পঞ্চায়েত প্রধান পদের দর উঠল ৪৪ লক্ষ টাকা

village appoints Sarpanch through auction

নিউজ ডেস্ক, ভোপাল: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভাতাউলি (Bhatauli gram panchayat) গ্রাম। গ্রামের মাঝখানে একটি মন্দিরের সামনে বেশ কিছু মানুষের ভিড়। কয়েকজন বসে আছেন, কেউবা দাঁড়িয়ে। হঠাৎই ওই ভিড়ের মধ্য থেকে শুরু হল দর হাঁকা।

কেউ বলছেন ২০ লাখ, তো অন্যজন বলছেন ২২ লাখ, কেউবা ২৫ লাখ। শেষ পর্যন্ত এভাবেই দর উঠল ৪৪ লাখ টাকা। কোনও মূল্যবান প্রাচীন সম্পদ নয়, কোনও মহান ব্যক্তির ব্যক্তিগত সংগ্রহের জিনিস নয়। মধ্যপ্রদেশের ভাতাউলি গ্রামে এভাবেই নিলাম হল ভাতাউলি গ্রাম পঞ্চায়েত প্রধানের পদ।

গ্রামের পঞ্চায়েত (panchyat pradhan) প্রধান কে হবেন তা নিয়ে শুরু হয়েছিল তীব্র বিতর্ক। তখনই গ্রামবাসীরা (villagers) ঠিক করেন, যিনি বেশি টাকা দেবেন তিনি হবেন পঞ্চায়েত প্রধান। এরপরই শুরু হয় নিলাম প্রক্রিয়া। নিলামে ৪৪ লাখ টাকা দর হেঁকে কার্যত পঞ্চায়েত প্রধান পদটি কিনে নিয়েছেন সৌভাগ সিং যাদব নামে এক ব্যক্তি।

বিষয়টি প্রকাশ্যে আসতেই অবশ্য বেকায়দায় পড়েছে স্থানীয় প্রশাসন। এভাবে নিলাম ডেকে পঞ্চায়েত প্রধান নির্বাচনের ঘটনার কথা উড়িয়ে দিয়েছে প্রশাসন। প্রশাসনের পাল্টা দাবি, গণতান্ত্রিক রীতিনীতি এবং প্রশাসনিক পদ্ধতি মেনেই গ্রামের নতুন পঞ্চায়েত প্রধান নির্বাচন করা হবে। যদিও স্থানীয় বাসিন্দারা গ্রাম পঞ্চায়েত নির্বাচনের এই কথা স্বীকার করে নিয়েছেন।

তাঁরা বলেছেন, পঞ্চায়েত প্রধান পদে চারজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। ওই চারজনই প্রধান হতে চাই ছিলেন। সে কারণেই তাঁরা এই নিলাম ডাকার ব্যবস্থা করেন। নিলাম শুরু হয়েছিল ২১ লাখ টাকা থেকে। এক সময় দর ওঠে ৪৩ লাখ টাকা। এত টাকা দর ওঠায় অনেকেই চমকে ওঠেন। তবে চমকের আরও বাকি ছিল। শেষ পর্যন্ত নিলামে ৪৪ লাখ টাকা দর দিয়ে সৌভাগ সিং যাদব পঞ্চায়েত প্রধান পদে নির্বাচিত হন। সৌভাগ্য পঞ্চায়েত প্রধান নির্বাচিত হতে এই গ্রামবাসীরা তাঁকে মালা পরিয়ে বরণ করে নেন।

একইসঙ্গে গ্রাম কমিটি থেকে জানানো হয়, আগামী পঞ্চায়েত নির্বাচনে সৌভাগের বিরুদ্ধে কেউ মনোনয়ন দাখিল করতে পারবেন না। পাশাপাশি কমিটি আরও জানিয়েছে, সৌভাগ যদি এক সপ্তাহের মধ্যে ৪৪ লাখ টাকা দিতে ব্যর্থ হন তাহলে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে প্রধান হিসেবে মেনে নেওয়া হবে। অর্থাৎ যে ব্যক্তি ৪৩ লাখ টাকা দর দিয়েছেন তিনি পঞ্চায়েত প্রধান হবেন।

কেন এভাবে কেন পঞ্চায়েত প্রধান বেছে নেওয়া হল? এই প্রশ্নের উত্তরে গ্রামবাসীরা জানিয়েছেন, প্রার্থীরা যাতে ভোটে জেতার জন্য গ্রামবাসীদের মধ্যে টাকা ও মদ বিলি করতে না পারেন সে কারণেই এভাবে প্রধান নির্বাচন করা হল। যদিও জেলা প্রশাসন জানিয়েছে, গ্রামবাসীদের এই নির্বাচন পদ্ধতিকে তারা কোনওভাবেই স্বীকৃতি দেবে না। প্রধান পদে যারা নির্বাচনে লড়বেন তাঁদের রীতিমতো আবেদনপত্র পূরণ করতে হবে।

একাত্তরের ভুল সংশোধনের ‘শিক্ষা’ নিক পাকিস্তান: Dawn

The Dawn

News Desk: সরকারের সমালোচনা করা এবং খোলাখুলি মত প্রকাশ করার ক্ষেত্রে পাকিস্তানের জাতীয় দৈনিক সংবাদপত্র হিসেবে স্বীকৃত ‘The Dawn’; দেশ দু টুকরো হওয়ার ৫০ বছরে এসে এই সংবাদপত্র তাদের সম্পাদকীয়তে পাকিস্তান সরকারের ভুল করা থেকে শিক্ষা নিতে মতামত জানিয়েছে।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান হয়েছিল দ্বিখন্ডিত। পূর্ব পাকিস্তান মুছে গিয়ে রক্তাক্ত লড়াইয়ের পর তৈরি হয় বাংলাদেশ। নতুন দেশটি গঠনের সুবর্ণ জয়ন্তী ও দেশ দ্বিখণ্ডিত হওয়ার ৫০ বছরের দিনে ডন সংবাদপত্রের সম্পাদকীয় শিরোনাম ‘East Pakistan Lessons’ (পূর্ব পাকিস্তানের শিক্ষা)।

Dawn সম্পাদকীয়তে বলা হয়েছে, ১৯৭০ সালের নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠদের সরকার গঠনের অধিকার না দেওয়া ছিল বড় ভুলগুলোর মধ্যে ছিল একটি। এর বদলে পরবর্তীতে ১৯৭১ সালের মার্চে সামরিক অভিযান চালানো হয়। এতে সেনা বাহিনী এবং বাঙালি মিলিশিয়ারা নিরপরাধ মানুষকে হত্যা করেছিল। নিহতদের মধ্যে বাংলাভাষীদের পাশাপাশি পূর্বাঞ্চলে বসবাসকারী অবাঙালিরাও ছিল। 

তৎকালীন পূর্ব পাকিস্তানের গণ আন্দোলন প্রসঙ্গ টেনে Dawn সম্পাদকীয়তে লেখা হয়েছে, দেশের জনগণের একটি অংশ তাদের অধিকারের জন্য আন্দোলন করা মানে এই নয় যে, তারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে।

সম্পাদকীয়তে লেখা হয়েছে,  পূর্ব পাকিস্তানের জনগণ সংবিধানে উল্লিখিত মৌলিক প্রতিশ্রুতিগুলির সুরক্ষা চেযেছিলেন। তাদের বিশ্বাসঘাতক বলা যাবে না যেমনটি পূর্ব পাকিস্তানিদের বলা হতো। পাকিস্তানের স্বার্থেই বাংলাদেশের সাথে আরও ভালো সম্পর্ক গড়তে হবে।

সম্পাদকীয়তে পাকিস্তান সরকারকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, নাগরিক ও রাষ্ট্রের মধ্যে সামাজিক চুক্তিগুলো পূরণ করাও অবশ্যই অগ্রাধিকারের তালিকায় থাকতে হবে। 

Virat-Sourav controversy: “বিরাট” বিতর্কে রাশ টেনে ধরলেন মহারাজ

Sourav Ganguly

Sports desk: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ওডিআই অধিনায়কের পদ থেকে বিরাট কোহলিকে বরখাস্ত করার বিতর্কিত ইস্যু (Virat-Sourav controversy) থেকে “Keep Safe Distance” অর্থাৎ বিতর্ক বিবাদ থেকে নিজেকে দূরে রাখার নীতি বেছে নিয়েছেন।

গত বুধবার বিরাট কোহলি এক সাংবাদিক বৈঠকে বিস্ফোরক বয়ানে বলেন, ভারতীয় ওডিআই দলে গার্ড (নেতৃত্ব) পরিবর্তনের বিষয়ে বিসিসিআই এবং এর সদস্যরা তার সাথে কোনও আলোচনা করেনি।

বৃহস্পতিবার কলকাতায় বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় চলতি বিতর্কে রাশ টেনে ধরার মুহুর্তে পরিষ্কার প্রতিক্রিয়া ,”নো কমেন্টস (কোন মন্তব্য নেই), বিসিসিআই এটা নিয়ে কাজ করছে। আমি কোনও মন্তব্য করবো না এবং এই সময়ে কিছু বলব না।”

বিরাট- সৌরভ বিতর্কের শুরু,বিরাট কোহলিকে ওডিআই অধিনায়কের পদ থেকে অপসারণের একদিন পরে। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে তিনি সত্যিই বিরাটের সাথে নেতৃত্বের পরিবর্তনের বিষয়ে কথা বলেছিলেন এবং কথোপকথনে তিনি (সৌরভ গঙ্গোপাধ্যায়) বিরাটকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে না দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন।