WHO: দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে ওমিক্রন

Omicron spreading rapidly in many country

News Desk: মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron) আতঙ্কে পুরো বিশ্ব। এই ধরনটি অধিকাংশ দেশে ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। জেনেভায় সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন হু প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস।

বিবিসি জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত ৭৭টি দেশে ওমিক্রন শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হু প্রধান বলছেন, এই সংখ্যাটা আরও বেশি হতে পারে এবং তা নজিরবিহীন হারে ছড়িয়ে পড়েছে।

ওমিক্রনের সংক্রমণের ঊর্ধ্ব হারের কারণে বিশ্বজুড়ে স্বাস্থ্য ব্যবস্থা বড় চাপের মুখে পড়বে বলে আশঙ্কা। যদি ধরনটি শরীরে মারাত্মক জটিলতা সৃষ্টি নাও করে, তবু এমনটা হবে।

হু প্রধান বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর মারাত্মক শারীরিক জটিলতা বা মৃত্যুর কম ঝুঁকিতে রয়েছেন এমন ব্যক্তিদের বুস্টার ডোজ আপাতত না দেওয়াটাই উচিত। নয়তো যারা সরবরাহের ঘাটতির কারণে এখনো প্রাথমিক ডোজ পাননি তাদের জীবন হুমকির মুখে পড়বে।

Omicron: মোরাদাবাদে ১৩০ জন বিদেশ ফেরত যাত্রী নিখোঁজ

Omicron

নিউজ ডেস্ক, মোরাদাবাদ: ভারতে কোভিডের ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। মহারাষ্ট্রে মঙ্গলবার আরও ৮ জনের দেহে করোনার এই নয়া ভ্যারিয়েন্টের হদিশ মেলে। আক্রান্তদের মধ্যে ৭জনই মুম্বইয়ের। রাজ্যের স্বাস্থ্য দফতরের স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানানো হয়েছে। আর ১ জন ভাসাই বিহারের। রাজ্য সরকারের স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানানো হয়েছে।

গুজরাতের সুরাতেও দক্ষিণ আফ্রিকা থেকে আসা ১ জন ওমিক্রন পজিটিভ। সবমিলিয়ে দেশে আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৬১। এরই মাঝে উত্তরপ্রদেশের (Uttarpradesh) মোরাদাবাদ (Moradabad) থেকে নিখোঁজ বিদেশ ফেরত ১৩০ জন যাত্রী মোরাদাবাদ স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কয়েকদিন আগে ৫১৯ জন যাত্রী বিদেশ থেকে ফেরেন। তাঁদের মধ্যে ১৩০ জনের খোঁজ মিলছে না।

সম্প্রতি মোরাদাবাদ ফেরত জম্মুর এক বাসিন্দা করোনা আক্রান্ত হওয়ায় বিষয়টি নজরে আসে। ওমিক্রন আবহে এরপরই আতঙ্ক ছড়ায়। জম্মু প্রশাসনের তরফে বিষয়টি উত্তরপ্রদেশ সরকারকে জানানো হয়। বিদেশ ফেরত ওই ১৩০ জন উত্তরপ্রদেশ ছাড়াও অন্য রাজ্যেও গিয়েছেন বলে মোরাদাবাদ স্বাস্থ্য দফতরের দাবি। 

এদিকে ওমিক্রন আতঙ্কের মধ্যে আজ থেকেই মুম্বইয়ে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল খুলছে। আন্যদিকে, বিশ্বে ক্রমবর্ধমান ওমিক্রন উদ্বেগের মধ্যেই আশার আলো দেখাল ফাইজার। এই ওষুধ প্রস্তুতকারী সংস্থার দাবি, করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা নিতে পারে তাদের তৈরি অ্যান্টি কোভিড পিল।

সম্প্রতি মোট ২২৫০ জন পূর্ণবয়স্কের উপর এই ওষুধটি গবেষণামূলক প্রয়োগ করে সদর্থক ফল মিলেছে বলে সংস্থা সূত্রে খবর। ফাইজারের দাবি, তাদের তৈরি ওষুধটি প্রয়োগ করে ৮৯% কোভিড রোগীকে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হাত থেকে বাঁচানো গেছে। ওষুধ প্রস্তুতকারী সংস্থাটির দাবি, আলাদা আলাদা ল্যাবরেটরিতে চালানো গবেষণায় দেখা গেছে, ওমিক্রনকে আটকাতেও কার্যকর ভূমিকা নিয়েছে কোভিড বিরোধী এই ওষুধটি।

weather update: নামল তাপমাত্রা, শুরুতেই কনকনিয়ে ঠাণ্ডা

Kolkata Winter

নিউজ ডেস্ক, কলকাতা: উত্তুরে হাওয়ার হাত ধরে শহরে শীতের (Winter) আগমনী। আজও ১৫ ডিগ্রির নীচে নামল কলকাতার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৩-৪ দিন শীতের আমেজ (Winter Update) এমনই থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipur Met Office) সূত্রে খবর, গতকাল মরসুমের শীতলতম দিন ছিল। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে পারদ আরও নামতে পারে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। কয়েকটি জেলায় ১২ ডিগ্রির নীচে পারদ নেমেছে। মঙ্গলবারও কলকাতার পারদ নেমেছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিঙে মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৩ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ১০ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ি ১০.২, কোচবিহার ১০.৪, জলপাইগুড়ি ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গেও বেশকিছু জায়গায় পারদ নেমেছে অনেকটাই। পুরুলিয়া ১১.৭, শ্রীনিকেতন ১১.৮, পানাগড় ১২.৩, আসানসোল ১৩.৩, কৃষ্ণনগর ১৩.৪, মেদিনীপুর ১৩.৫ ও বাঁকুড়ায় পারদ নেমেছে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াসে।

Virat-Rohit : আজ্জু’র “বিস্ফোরক” টুইট এবং গাভাস্কারের “তির্যক প্রশ্নে” রোহিত-বিরাট ইস্যু অগ্নিগর্ভ

Virat-Rohit

Sports desk: ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে বিরাট কোহলিকে (Virat Kohli) সরিয়ে দেওয়ার পর ভারতীয় ক্রিকেট দল নিয়ে আলোচনার বাজার তেঁতে উঠেছে। ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা যেতে চান না বিরাট কোহলি? রোহিত শর্মার (Rohit Sharma) অধীনে না খেলা নিয়ে সোশাল মিডিয়া টুইটারে ট্রোলিং শুরু করেছে ক্রিকেট ভক্তকুল। এই প্রেক্ষাপটে সমস্ত বিতর্কে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরতে বুধবার বিরাট কোহলি সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন এমন একটা সম্ভাবনা উকি দিচ্ছে।

স্বভাবতই, বিরাটকে ঘিরে ক্রিকেট মহলে অনেক প্রশ্ন উঠেছে,মনে করা হচ্ছে এই সাংবাদিক বৈঠকে কোহলিকে লক্ষ্য করে একাধিক প্রশ্নবাণ ধেয়ে আসতে পারে।

অন্যদিকে গত সোমবার বিসিসিআই প্রেস বিবৃতিতে জানিয়েছে, বাম হ্যামস্ট্রিং’র ইনজুরির কারণে রোহিত শর্মা আসন্ন দক্ষিন আফ্রিকা বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না,রোহিতের জায়গাতে স্কোয়াডে এসেছে প্রিয়ঙ্ক পাঞ্চাল।

প্রোটিয়ার্সদের বিরুদ্ধে সফরে আগে টিম ইন্ডিয়ার পজিশন নিয়ে জল অনেকটাই ঘোলাটে হয়ে গিয়েছে। এই অবস্থায় ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারইদ্দিনের টুইট পোস্ট, “বিরাট কোহলি জানিয়েছেন যে তিনি ওডিআই সিরিজের জন্য উপলব্ধ নন এবং আসন্ন টেস্ট থেকে রোহিত শর্মাও অনুপলব্ধ। বিরতি নেওয়ায় কোন ক্ষতি নেই, তবে ডি টাইমিং আরও ভাল হতে হবে। এটি কেবল ফাটল সম্পর্কে জল্পনাকে প্রমাণ করে। কেউই অন্য ধরনের ক্রিকেট ছেড়ে দেবে না”।

একই ইস্যুতে ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কারের টুইট পোস্ট, “আপনার পোর্টফোলিওতে কোন স্টক আছে যা আপনি সবচেয়ে পছন্দ করেন? #stockmarkets #stockstowatch #stock”
গাভাস্কারের এই টুইট পোস্টের রিপ্লাইং’এ সুমন্ত মণ্ডলের পোস্ট,
“BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং সবচেয়ে খারাপ নির্বাচকরা অধিনায়কত্বের ইস্যু পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন। বিরাট আরও ভালো প্রাপ্য। আপনি সব ছেলেরা আমাদের সম্মান হারিয়েছেন। আপনারা সবাই ভারতীয় ক্রিকেটকে ধ্বংস করছেন। যেভাবে একজন আহত খেলোয়াড়কে ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করা হয়েছে যিনি B4 প্রতিটি কঠিন সফরে আহত হতেন”।

সব মিলয়ে এই ইস্যুতে ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দীন এবং কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কারের টুইটে বিতর্কের আগুনে আরও বেশি করে ঘি ঢেলে দিয়েছে।

Goa: তৃণমূলের সঙ্গে কোনও জোটই নয়, জানাল গোয়া প্রদেশ কংগ্রেস

goa congress

নিউজ ডেস্ক: আগামী বছরের শুরুতেই গোয়া (Goa) বিধানসভা নির্বাচন। তার আগে ২ বার গোয়া সফর করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কংগ্রেসের ক্ষতি করতে গোয়ায় এসেছে তৃণমূল। তাই তাদের সঙ্গে কোনোভাবেই জোট নয়। এমনটাই জানিয়ে দিল গোয়া প্রদেশ কংগ্রেস। অন্যদিকে, বিজেপিকে বাঁচানোর জন্যই ওদের সঙ্গে কংগ্রেস বন্ধুত্ব করেছে বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

গোয়ায় এদিনও  তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমিও কংগ্রেসে ছিলাম। কেন ছেড়ে দিলাম? আপনার সঙ্গে বন্ধুত্ব দেখে। আপনারা বিজেপির সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন, ওদেরকে বাঁচানোর জন্য। কিন্তু এখন আর সেটা হবে না।’

এদিন গোয়ার প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি গিরীশ চোড়নকর বলেছেন, ‘গোয়ায় তৃণমূলের (TMC) সঙ্গে কখনই জোট নয়।’ গোয়ায় জমি তৈরির চেষ্টা করছে তৃণমূল। একসঙ্গে গোয়া সফরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির পাশাপাশি গোয়ার মাটিতে দাঁড়িয়ে নিয়ম করে কংগ্রেসকেও লাগাতার আক্রমণও করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন,  ‘কোনও কোনও রাজনৈতিক দল নিজেদের জমিদার মনে করে, নিজেরাও করে না, কাউকে করতেও দেয় না। আমি এই জন্যই কংগ্রেস ছেড়ে দিয়েছি।’

তবে আক্রমণের পাশাপাশি সোমবার কৌশলে কংগ্রেসের উদ্দেশ্যে জোট বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী। বুঝিয়ে দিয়েছিলেন, জোট করতে হলে তৃণমূলের নেতৃত্বে করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমি কংগ্রেসের বিরুদ্ধে বলতে চাই না। যদি কংগ্রেস ভাবে বিজেপিকে হারানোর জন্য কাজ করবে, আমাদের কোনও আপত্তি নেই। আমরা তো গোয়ায় জোট করে ফেলেছি। MGP পার্টি, ফরওয়ার্ড পার্টিকে নিয়ে। NCP-র যিনি ছিলেন, ৪-৫টা দল নিয়ে জোট করে নিয়েছি। এটাই বিকল্প। আপনারা যদি যোগ দিতে চান, দিন।’

গোয়ার  প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, ‘তৃণমূল আমাদের ক্ষতি করতে এসেছে। তাই তৃণমূলের সঙ্গে কখনই জোট করবে না কংগ্রেস।’ এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন তারা ভোট ভাগ করতে গোয়া আসেননি। পাল্টা কংগ্রেসের দাবি, তৃণমূলের একটাই লক্ষ্য বিরোধী ভোগ কেটে বিজেপিকে ক্ষমতা ধরে রাখতে সাহায্য করা। এ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, বিজেপি বিরোধী ভোট ভাগ করার জন্য বিজেপিই তৃণমূলকে গোয়ায় এনেছে। চার্চিল আলেমাও বিজেপির কথাতেই তৃণমূলে যোগ দিয়েছেন। বিজেপি সরকার চার্চিলের ক্লাবকে ১ কোটি টাকা দিয়েছে।

Dilip-Mamata: ‘যার যেমন রুচি, সে তেমন কথা বলে’, দিলীপের নিশানায় মমতা

Dilip-Mamata

নিউজ ডেস্ক: মঙ্গলবার পানাজির(Panaji) এক সভামঞ্চে উঠে চণ্ডীর বেশ কয়েকটি শ্লোক পাঠ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইসঙ্গে তিনি দাবি করেন, গোটা চণ্ডীই নাকি তাঁর মুখস্ত। তিনি নিয়মিত চণ্ডীপাঠ করেন। আর কেউ কেউ শুধুমাত্র ভোট এলেই গঙ্গায় ডুব দেন। সরাসরি প্রধানমন্ত্রীর নাম না করে তিনি বলেন, কেউ কেউ ভোট এলেই গঙ্গায় ডুব দেয়। উত্তরাখণ্ডের মন্দিরে গিয়ে পূজা-অর্চনা করেন। ঘটা করে যে গঙ্গায় এত আরতি করেন সেই গঙ্গাতেই করোনায় মৃতদের দেহ ভাসিয়ে দেয়। এরাই গঙ্গাকে অপবিত্র করে।

মমতার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বুধবার ভোরে ইকো পার্কে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্যের শাসকদলকে প্রবল আক্রমণের মুখে ফেলেন দিলীপ ঘোষ। মমতাকে সরাসরি আক্রমণ করে দিলীপ বলেন, ‘পচা গঙ্গার ধারে যে থাকে সে গঙ্গার গুরুত্ব কি বুঝবে? যার যেমন রুচি, সে তেমন কথা বলে।’ দিলীপ ঘোষ আরও দাবি করেন, মোদী করোনাকালে দেশের ত্রাতা। দেশবাসীকে তিনি খাদ্য দিয়েছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করেননি। এছাড়াও সরকারি কর্মচারিদের এক লক্ষ করে টাকা দেবেন বললেও এখনো দেননি সেই টাকা।  

বিরোধী জোটের ইস্যুতে দিলীপ ঘোষ সরাসরি জানিয়েছেন, এই জোট রইল কি গেল তাতে তাদের কিছু যায় আসে না। দেশের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সনিয়া গান্ধীর কোনও গুরুত্ব নেই। 

প্রসঙ্গত, মঙ্গলবার থেকে সিঙ্গুরে বিজেপির কিষান আন্দোলন শুরু হয়েছে। শুরুতে ৭২ ঘণ্টার এই আন্দোলনে মঞ্চ বাঁধার অনুমতি নিয়ে জলঘলা হলেও পরে শর্তসাপেক্ষে হুগলি জেলার পুলিশ অনুমতি দেয়। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘সিঙ্গুরের মানুষ গত গত নির্বাচনেই তৃণমূলকে জবাব দিয়েছেন। মানুষ তৃণমূলের ভাঁওতাবাজি ধরে ফেলেছেন। এই রাজ্যে আগেই ভোটের নামে প্রহসন হয়েছে ও মানুষকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি। কেন্দ্রীয় বাহিনী এলে ভোট অবাধ হতে পারত।’

Alvito D’Cunha: গোয়ায় মমতার সভায় তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো

Alvito D'Cunha

নিউজ ডেস্ক, পানাজি : গোয়ায় (Goa) ক্ষমতা বাড়াতে চাওয়া তৃণমূলে এবার নাম লেখালেন কলকাতার ময়দানের জনপ্রিয় প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি কুনহা (Alvito D’Cunha)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে মঙ্গলবার গোয়ায় তৃণমূলে যোগ দিলেন তিনি।

এর আগেই জনপ্রিয় টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজও তৃণমূলে (TMC) যোগ দিয়েছিলেন। গোয়ায় তৃণমূলের সংগঠন বিস্তারে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন লিয়েন্ডার। তাঁর বান্ধবী অভিনেত্রী কিম শর্মাকেও এখন তৃণমূলের নানা কর্মসূচিতে দেখা যাচ্ছে। এরই মধ্যে অ্যালভিটোকে দলে এনে চমক দিল ঘাসফুল শিবির। তৃণমূলে সামিল হয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অ্যালভিটো।

প্রসঙ্গত, ভবানীপুর উপনির্বাচনে জয়ের পরদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ভবানীপুরের একটি শীতলা মন্দির ও গুরুদ্বারে পুজো দিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছিল ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার অ্যালভিটো ডি-কুনহাকে। তারপর থেকেই জল্পনা ছড়িয়েছিল, গোয়ার ভূমিপুত্র কি এবার তৃণমূলে নাম লেখাবেন? অবশেষে সেই জল্পনা সত্যি হল।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরেই কংগ্রেসে যোগ দিয়েছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় অ্যালভিটো। গোয়ার ভূমিপুত্র অ্যালভিটো কংগ্রেসে যোগ দিয়ে বলেছিলেন, বর্তমান রাজ্য সরকার গোয়ার ক্রীড়াবিদ ও ফুটবলারদের যথাযোগ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে। তাই তিনি গোয়ার ক্রীড়ার উন্নয়নের জন্য কাজ করতে চান। এবার সেই অ্যালভিটো কয়েক মাসের মধ্যেই দলবদলে তৃণমূলে যোগ দিলেন। গোয়ার রাজনৈতিক মহল সূত্রে খবর, ইতিমধ্যেই গোয়ায় জাঁকিয়ে বসেছে তৃণমূল। কংগ্রেসের ঘর ভেঙে নিজেদের ঘর গোছাচ্ছে তাঁরা।

গোয়ার ২ বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই ২ বার গোয়া সফর করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের শুরুতেই গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল যে কোমর বেঁধে নামতে চলেছে, তা নিশ্চিত।

Benefits Of Pineapple: অবাক করা আনারসের গুন

pineapple

বলা হয় আনারস (pineapple)দক্ষিণ আমেরিকা থেকে এসেছে এবং পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। যা ভাল হজমে সহায়তা করে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। এই ফল আপনার চুল, ত্বক এবং হাড়ের জন্যও খুব ভালো।এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন কে, ফসফরাস, ক্যালসিয়াম এবং জিংক যা অনেক রোগের বিরুদ্ধে লড়াইয়ে বিস্ময়কর কাজ করতে পারে।

ঠান্ডা এবং কাশির চিকিৎসা করে :
যদি আপনি ঠান্ডায় ভুগছেন, তাহলে নিয়মিত আনারস খান। এই ফলের মধ্যে রয়েছে ব্রোমেলেন যা সংক্রমণকারী ব্যাকটেরিয়ার ধ্বংস করতে পারে। এটি নিয়মিত খেলে আপনি সর্দি -কাশি থেকে রক্ষা পাবেন।

হাড় মজবুত করে :

আনারস ম্যাঙ্গানিজ সমৃদ্ধ যা আপনার হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে। তই দৈনন্দিন খাদ্যে এই ফল যোগ করুন। এটি আপনাকে একটি শক্তিশালী শরীর বজায় রাখতে এবং আপনার হাড়কে শক্তিশালী এবং সুস্থ রাখতে সাহায্য করবে।ম্যাঙ্গানিজ ভাল হাড়ের শক্তি বজায় রাখে।

দাঁতের জন্য ভালো :
প্রাচীনকাল থেকে মাড়ি মজবুর রাখতে
আনারস খাওয়ার কথা বলা হয়। আপনার দাঁত এবং হাড় ক্যালসিয়াম দিয়ে তৈরি এবং আনারসে ভালো উপাদান রয়েছে ।

ক্যান্সার প্রতিরোধ করে :

আনারস ক্যান্সারকে দূরে রাখতে পারে । এই ফলের সবচেয়ে ভালো বিষয় হল এটি কোষের ক্ষতি কমায় । এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনাকে কর্কট রোগ থেকে রক্ষা করতে পারে।

চোখের জন্য ভাল :

নিয়মিত আনারস সেবনের ফলে ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকি কমে যায় যা আপনার বয়স বাড়ার সাথে সাথে চোখের দৃষ্টিশক্তি কমায়। এই স্বাস্থ্যকর ফলের ভিটামিন সি এবং বেশ কয়েকটি অ্যান্টিঅক্সিডেন্টের উচ্চ উৎস রয়েছে যা ভাল দৃষ্টিতে সহায়তা করতে পারে।

বাতের ব্যথা কমায়:

আনারসে রয়েছে ব্রোমেলেন যা জয়েন্টের ব্যথা কমাবে এবং আপনাকে বাত থেকে রক্ষা করে ।

উচ্চ রক্তচাপ রোধ করে :

আপনি যদি উচ্চ রক্তচাপে ভুগছেন, তাহলে নিয়মিত আনারস খাওয়া শুরু করুন, কারণ এই ফলটিতে প্রচুর পরিমাণে পটাসিয়াম এবং কম পরিমাণ সোডিয়াম রয়েছে যা রক্তচাপ বজায় রাখতে পারে।

রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমায় :

ব্রোমেলাইন আনারসে প্রধান পদার্থ হওয়ায় আপনার রক্তজমাট বাঁধার ঝুঁকি কমায়।

অ্যান্টিঅক্সিডেন্ট :

আনারস পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা আপনার শরীরের যেসব রোগের প্রবণতা আছে তা প্রতিরোধ করার ক্ষমতা রাখে।আনারসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আপনাকে অনেক রোগ থেকে রক্ষা করে।

 

Achhe din: ১৬ বছরের মধ্যে নভেম্বরে রেকর্ড উচ্চতায় পৌঁছল পাইকারি পণ্যের মূল্যবৃদ্ধি

Wholesale product prices hit record highs

নিউজ ডেস্ক: আচ্ছে দিন (Achhe din)! গত ১৬ বছরের মধ্যে ২০২১- এর নভেম্বরে রেকর্ড উচ্চতায় পৌঁছল পাইকারি পণ্যের মূল্যবৃদ্ধি। নভেম্বর (november) মাসে পাইকারি বাজারের (wholesale market) মূল্য সূচক বা হোলসেল প্রাইস ইনডেক্স (wpi) বেড়েছে ১৪.২৩ শতাংশ। অক্টোবর মাসে যা ছিল ১২.৫৪ শতাংশ। গত ১৬ বছরের মধ্যে এটাই পাইকারি বাজারের সর্বোচ্চ মূল্য সূচক। মঙ্গলবার (Tuesday) কেন্দ্রই চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে। নিন্দুকেরা বলছেন, এটাই মোদী সরকারের ‘আচ্ছে দিন’।

২০২১- এর এপ্রিল থেকেই পাইকারি বাজারের মূল্য বৃদ্ধির হার দুই অংকের সংখ্যায় ঘোরাফেরা করছিল। মঙ্গলবার কেন্দ্রীয় শিল্প বাণিজ্য ও মন্ত্রক জানিয়েছে, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, রাসায়নিক পণ্য, কয়লা, ভোজ্যতেল, ডিম, দুধ, সব ধরনের শাকসবজি ও খাদ্যপণ্যের দাম বাড়ার কারণেই পাইকারি বাজারের মূল্য বৃদ্ধি হয়েছে। কেন্দ্রের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, অক্টোবর মাসে জ্বালানি তেল ও শক্তি সম্পদের মূল্য বৃদ্ধির হার ছিল ৩৭.১৮ শতাংশ। নভেম্বরে ২ শতাংশ বেড়ে এই হার ৩৯.৮১ শতাংশ হয়েছে। নভেম্বর মাসে উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধি হয়েছে ১১.৯২ শতাংশ।
অ্যাকিউট রেটিংস অ্যান্ড রিসার্চের প্রধান অ্যানালিটিক্যাল অফিসার সুমন চৌধুরী জানিয়েছেন, সম্প্রতি জ্বালানি ও শক্তি ক্ষেত্রে ৫.৬ শতাংশ মূল্য বৃদ্ধি ঘটেছে। যার প্রভাব পড়েছে প্রতিটি ক্ষেত্রে। এর ফলেই কয়লা থেকে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ, শাকসবজি থেকে শুরু করে মাছ, ডিম সবকিছুরই মূল্যবৃদ্ধি হয়েছে। প্রতিটি কৃষিজাত পণ্যের দাম বাড়ার কারণে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি হয়েছে।
তবে সুমনবাবুর আশা, এই পরিস্থিতি খুব বেশিদিন স্থায়ী হবে না। তিনি স্পষ্ট বলেছেন, শীতের ফসল বাজারে আসলেই শাকসবজির দাম অনেকটাই কমবে। যদিও তিনি স্বীকার করে নিয়েছেন, সম্প্রতি পশ্চিমবঙ্গ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের অকাল বৃষ্টিতে কৃষি ও কৃষকের বড় ধরনের ক্ষতি হয়েছে।
অন্যদিকে বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন, যে হারে পাইকারি বাজারে মূল্য বৃদ্ধি হচ্ছে তার ফলে আগামী দিনে খুচরা বাজারেও অবশ্যই দাম বাড়বে। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির ফলে মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতেই বেশিরভাগ অর্থ খরচ করছেন। অত্যাবশ্যক নয় বা বিলাসবহুল পণ্য কেনার খরচ মানুষ অনেকটাই কমাতে বাধ্য হয়েছে। বিলাসবহুল পণ্যের কেনাকাটা কমার ফলে এধরনের শিল্প মার খাচ্ছে। যা দেশের অর্থনীতির পক্ষে আদৌ ভাল নয়।

ATK Mohun Bagan: সবুজ-মেরুনকে বিদায় জানিয়ে ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণ উড়ে যাচ্ছে দেশে

Roy Krishna

Sports desk: পেশাদার ফুটবল আঙিনায় ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণ ওয়েলিংটন ফিনিক্সের সাথে এ-লিগে এবং সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) সাথে তার গোল-স্কোরিং কাজের কারণে ফিজিয়ার পতাকা উড়িয়েছেন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং পাপুয়া নিউ গিনির সাথে ফিজি ওসিয়ান ফুটবল কনফেডারেশন (OFC) প্রতিষ্ঠাতা সদস্য।

প্রায় 880,000 জনসংখ্যার দেশটি ঐতিহ্যগতভাবে ওসেনিয়ার সেরা পারফরমারদের একজন এবং ফিজি ফুটবল অ্যাসোসিয়েশনের (FFA) পাখির চোখ OFC নেশনস কাপ চ্যাম্পিয়ন হওয়া। এই কারণেই ATKমোহনবাগানকে বিদায় জানিয়ে রয় কৃষ্ণ উড়ে যাচ্ছেন ফিজিতে, জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার জন্য।

চলতি ISL’র ১১ তম রাউন্ডের মাঝে রয় কৃষ্ণর সবুজ মেরুন শিবির ত্যাগ করা নিশ্চিতভাবে বড় ধাক্কা ATKমোহনবাগানের কাছে। কেননা রয় কৃষ্ণ যেভাবে ম্যাচে ওঠা নামা করে গোটা দলকে সার্পোট দেয়, ফিজিয়ান ‘গোল্ডেন বয়ের’ স্কোয়াড ছেড়ে চলে যাওয়ার ফলে টিম কম্বিনেশন এবং চলতি টুর্নামেন্টে পারফরম্যান্সের দিক থেকে আকাশ আর পাতালের মধ্যে চওরা ফাটল ফুটে উঠবে ATKমোহনবাগানের খেলায়।
যদিও রয় কৃষ্ণ’র বিকল্প হিসেবে ডেভিড উইলিয়মস রয়েছে স্কোয়াডে, কিন্তু রয় কৃষ্ণ’র বিদায় নেওয়ার পর ওই জায়গা ভরাট করতে এবং মিসিং লিঙ্ক জুড়তে গিয়ে উইলি (এই নামেই ATKমোহনবাগান টিমে ডেভিড উইলিয়মস জনপ্রিয়) কাছে মস্ত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে।

এই মুহুর্তে ISL’র সেরা স্ট্রাইকার রয় কৃষ্ণ এটা নিয়ে কোনও দ্বিমত নেই।রয়ের না থাকাটা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলবে।

@@@@কারণ একটাই, ফিজির জাতীয় ফুটবলের মুখ বলুন আর পোস্টার বয়’ই বলুন তা হলেন রয় কৃষ্ণ। ঠিক যেভাবে রয় কৃষ্ণ। ATK মোহনবাগানের শীত-গ্রীষ্ম-বর্ষার ভরসা হয়ে উঠেছেন অতীতে হোসে রামিরেজ ব্যারেটোর মতো, ঠিক তেমনিভাবেই কয়েনের এই পিঠ ATK মোহনবাগান আর কয়েনের অপর পিঠ ফিজির জাতীয় ফুটবল দল, রয় কৃষ্ণ’ই গোটা জাতীয় দলের আশা ভরসা।

বাস্তব সত্যি কঠিন হলেও, সবুজ মেরুন সমর্থকদের কাছে আবেগের রঙ, ঠিক তেমনি ফিজির জাতীয় ফুটবল দলে আবেগের রয় কৃষ্ণ’র ম্যাচে, বিপক্ষ দলের বিরুদ্ধে চোয়াল শক্ত করে লড়াই ছুঁড়ে দেওয়ার মিসাইল হলেন রয় কৃষ্ণ। জাতীয় দলের জার্সি গায়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা যেকোন ফুটবলারেরা কাছে তপস্যার সামিল। তাই ATK মোহনবাগানকে বিদায় জানিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চ ফিফা বিশ্বকাপে ফিজিয়ার পতাকা মেলে ধরতে উড়ে যাচ্ছেন ATK মোহনবাগানের গোলমেশিন তথা আদর্শ টিমম্যান রয় কৃষ্ণ।

Benefits Of Ragi: ক্যান্সার, ডায়াবেটিস থেকে ওয়েট লস এক ‘রাগি’তে সব বাজিমাত

benefits of ragi

রাগী  (Benefits of Ragi) ওজন কমানোর জন্য আশ্চর্য শস্য হিসেবে পরিচিত। এটি ক্যালসিয়ামে সমৃদ্ধ এবং এতে হাই ফাইবার রয়েছে। শুধু তাই নয়, এটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য খুবই উপকারি। এছাড়া সহজপাচ্য এবং আয়রন সমৃদ্ধ হওয়ায় শিশুর হাড়কে মজবুত করতে সহায়তা করে।

হাই প্রোটিন :
এলিউসিনিয়ান হল প্রধান প্রোটিন উপাদান যা রাগিতে পাওয়া যায় এবং এর প্রচুর জৈবিক মূল্য রয়েছে। এই প্রোটিন অপুষ্টি রোধে সাহায্য করে এবং নিরামিষাশীদের জন্য প্রোটিনের স্বাস্থ্যকর উৎস হিসেবে বিবেচিত হয়। রাগিতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে । তাছাড়া রাগিকে অন্যান্য শস্যের মতো পালিশ করা যায় না কারণ এটি খুব ক্ষুদ্র এবং এটি আমাদের পক্ষে এটিকে বিশুদ্ধ আকারে খাওয়া সম্ভব করে তোলে।

প্রাকৃতিক ভাবে ওজন কমাতে সাহায্য করে :
রাগিতে রয়েছে ট্রিপটোফান নামক এক ধরনের অ্যামিনো অ্যাসিড যা আপনাকে ওজন কমাতে সাহায্য করে। ট্রিপটোফান আপনার খিদে কমায় । রাগিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা আপনার পেট ভরা রাখে । এটি ওজন কমাতে সাহায্য করে। এটি আপনার শরীরে রক্তে শর্করার মাত্রা কমায় এবং এটিকে ইনসুলিনে পরিণত করে। রাগি খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় সকাল।

রাগিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে :
রাগিতে যে পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় তার কাছাকাছি কোন শস্য নেই। মানুষের হাড়ের বিকাশের জন্য ক্যালসিয়ামের প্রয়োজন হয় এবং অস্টিওপোরোসিস প্রতিরোধ করে, যার অর্থ হাড় দুর্বল এবং ভঙ্গুর হয়ে যায়। তাই ক্যালসিয়াম বড়ি খাওয়ার পরিবর্তে রাগি খাওয়ার সুপারিশ করা হয় ।১০০ গ্রাম রাগিতে ৩৪৪ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে যা আপনার হাড়ের জন্য খুব ভাল ।

ভাল হজম :

রাগিতে উপস্থিত খাদ্যতালিকাগত ফাইবারগুলি আপনার অন্ত্রকে খাদ্য হজম করতে সাহায্য করে। রাগি আপনার শরীরে খাবারের গতিবিধি উন্নত করে, যেমন, এটি আপনার অন্ত্রের মধ্য দিয়ে খাদ্যের প্রবাহকে মসৃণ করে এবং বর্জ্য নিষ্কাশনের উদ্দেশ্যে আপনার শরীরে জল ধরে রাখে। রাগী একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্যশস্য এবং আপনাকে সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।

কোলন ক্যান্সার প্রতিরোধ করে :
রাগী ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পরিচিত কারণ এতে ফাইবার এবং ফাইটোনিউট্রিয়েন্ট রয়েছে যা কোলন ক্যান্সারের ঝুঁকি রোধ করে। লিগানান, রাগিতে পাওয়া এক ধরনের পুষ্টি আপনার অন্ত্রের দ্বারা স্তন্যপায়ী লিগনানে রূপান্তরিত হয় এবং এটি মহিলাদের স্তন ক্যান্সারের ঝুঁকি থেকে রক্ষা করে। প্রতিদিন রাগি খাওয়া আমাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি কমাতে পারে।

 

 

 

 

Today’s horoscope: আজকের রাশিফল বিচারে কেমন কাটবে দিনটি?

Today’s horoscope – Wednesday, 14 December 2021

Today’s horoscope – Wednesday, 14 December 2021
সারাবছরের সমস্ত গ্রহদের পরিবর্তন, গোচর এবং অন্য ব্রহ্মান্ডীয় গণনার মাধ্যমে বর্ষের বিভিন্ন দৃষ্টিকোণ যেমন স্বাস্থ্য, বৈবাহিক জীবন ও প্রেম, ধন-ধান্য ও সমৃদ্ধি তথা চাকুরী-পেশা এর মতো সমস্ত বিষয়ে পূর্ণ বিবেচনা করেছেন। আজকের রাশিফল আপনাকে জানাহে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক ধ্যান রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কি বাধা আসতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কোথায় কেমন অবস্থান করেছে

মেষরাশি
আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন। আজ, আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না। মোটের উপর এক লাভজনক দিন, কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নীচু দেখাবে। সমগ্র মহাবিশ্বের উচ্ছ্বাস দুই জনের মধ্যে অনুষ্ঠিত হবে যারা প্রেম পড়েছে। হ্যাঁ, আপনি সেই ভাগ্যবানদের মধ্যে একজন। ব্যবসা সম্পর্কিত কথা,ব্যাবসার কথা কাউকে বলবেন না। যদি আপনি সেটা করেন তাহলে আপনি বড়ো সমস্যার মধ্যে পড়তে পারেন। কোন আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথপ্রদর্শন করবে। আপনি আপনার সম্পর্ক ত্যাগ করার কথা মনে করতে পারেন যা অনেক ঝগড়ার ফলে সৃষ্টি হবে।

বৃষরাশি
ধ্যান পরিত্রাণ আনবে। আজ আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন। একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন। প্রেম জীবন ভাল দিকে মোড় নিতে যাচ্ছে কারণ আপনি একটি ভাল সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, তাহলে আপনি আজ ভাগ্যবান হতে পারেন। লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছু যাই আসে না.এমনকি আজকে আপনি ফাঁকা সময়ে কারুর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন। আজ, আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল। কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু।

মিথুন রাশি
আপনার বেপরোয়া আচরণে আপনার একজন বন্ধুর কিছু সমস্যা হতে পারে। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন। একঘেয়ে এবং অস্থির দিনে বন্ধু এবং স্ত্রী আপনার জন্য আরাম এবং খুশি বয়ে নিয়ে আসবে। প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে। স্বল্পমেয়াদী কর্মসূচীতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে। আজকে আপনি আপনার জীবন সঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন,আজকে আপনি সব কাজ ছেড়ে উনার সাথে সময় কাটাতে পারেন। আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে জোকস পেতে পারেন, কিন্তু আজ আপনি সত্যিই আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে।

কর্কটরাশি
ঢাকা না দেওয়া খাবার খাবেন না- এতে অসুস্থ হয়ে পড়বেন। অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপঢৌকন পাবেন। আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে এবং হৃদস্পন্দন বেড়ে যাবে কারণ আজ আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পাবেন। আপনার প্রণয়ী আজ আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে; মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন। সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে। দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে, আজ সত্যিই আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন।

সিংহরাশি
আজ আপনি আপনার স্বাস্হ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন। আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে, সুতরাং লেনদেন করার সময় বা কোনও দস্তাবেজ সই করার সময় আপনার সজাগ থাকা প্রয়োজন। আপনি সাহায্যকারীর বন্ধুদের খুঁজে পাবেন- কিন্তু আপনি কি বলবেন সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। কোন আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভবপর। আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটি অবস্থানে আছেন। ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথাও থেকে শুরু করতেই হবে- কাজেই ইতিবাচক ভাবুন এবং আজ থেকে প্রচেষ্টা দিতে শুরু করুন। আজ আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রিওয়াইন্ড বোতাম টিপবেন।

কন্যারাশি
আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনও জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহুর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে। আপনার বাচ্চার কোন পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন। সে আপনার প্রত্যাশামাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। প্রেম উত্তেজনাপূর্ণ হবে- কাজেই যাঁকে আপনি ভালোবাসেন তাঁর সাথে যোগাযোগ করুন এবং দিনটির সেরা উপযোগ করুন। আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে। আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এটি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন।

তুলারাশি
আজ আপনি পিছনের সারিতে বসে আরাম করুন- এবং শখে জড়িয়ে থাকুন এবং যে জিনিসে আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন তাই করুন। আপনার খরচে অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। মানুষজন আপনাকে নতুন আশা এবং স্বপ্ন প্রদান করবে- কিন্তু তার অনেকটাই আপনার নিজস্ব উদ্যোগের উপর নির্ভরশীল। আপনি যদি আপনার প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে গুরুতর সমস্যার সৃষ্টি হবে। উর্ধ্বতন কারোর কাছে সবদিক দিয়ে ঠিক হবার পরেই ফাইল হস্তান্তর করুন। আপনার ধারালো পর্যবেক্ষণ আপনাকে অন্যদের থাকে এগিয়ে রাখতে সাহায্য করবে। আপনার স্ত্রীর মন্দ স্বাস্থ্য আপনার কাজে একটি বাঁধা হতে পারে, কিন্তু কোনভাবে আপনি সবকিছু সাম্লে নিতে সমর্থ হবেন।

বৃশ্চিক রাশি
বিপদের সময় ধৈর্য্য হারাবেন না। আপনি অতীতে যেমন অনেক ব্যয় করেছেন, আপনার বর্তমান সময়ে আপনাকে পরিণতির মুখোমুখি হতে হতে পারে। ফলস্বরূপ, আপনার অর্থের খুব প্রয়োজন হবে তবে কোনও লাভ হয়নি। আজ যদি আপনি পরিচিত মানুষদের উপর কোন সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চেষ্টা করেন- তাহলে আপনি আপনার নিজের আগ্রহকেই ক্ষতি করবেন- ধৈর্য্য ধরে পরিস্থিতি সামলানোই অনুকূল ফলাফল পাওয়ার একমাত্র উপায় ভালোবাসার আনন্দ উপভোগ করতে পারবেন। অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময়। আজ সেরকমই একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলে না। আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইভ হতে পারে।

ধনুরাশি
আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন। যারা বিবাহিত তাদের আজকের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। আপনি যার সঙ্গে থাকেন তার সঙ্গে বিতর্ক শুরু না করার জন্য সতর্ক থাকুন-যদি কোন দ্বন্দ্বমূলক ব্যাপার থেকেও থাকে তাহলেও তা ভদ্রভাবে সমাধান করা উচিত। আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন। কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় সতর্কতা জ্ঞান এবং ধৈর্য্য অবলম্বন করুন। যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে বেশি অপব্যায়ী হওয়া এড়িয়ে যান। যদি আপনি আপনার স্ত্রীর ভালবাসার জন্য ক্ষুধিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে।

মকর রাশি
শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন। কাউকে প্রভাবিত করার জন্য বেশী খরচ করবেন না। যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে য়োগাযোগের ভালো দিন। আপনার প্রেম জীবনের ছোটখাটো তিক্ততা ভুলে যান। আজ বিশ্রামের সময় স্বল্প- যেহেতু স্থগিত কাজগুলি আপনাকে ব্যস্ত করে রাখবে। কিছু বিনোদন এবং আমোদপ্রমোদের জন্য ভালো দিন। আপনার বৈবাহিক জীবনকে ভাল করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশী ভালো রং প্রদর্শন করবে।

কুম্ভরাশি
জয় উদযাপন আপনাকে প্রচুর আনন্দ দেবে। আপনি আনন্দ উপভোগের জন্য এই খুশি বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারেন। এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যবসায়ীদের আজকের অর্থটি খুব চিন্তা করেই বিনিয়োগ করতে হবে। পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে। আপনি আপনার ভালবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন। আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আজ আপনি অবসরের মুহুর্তগুলিতে কিছু নতুন কাজ করার কথা ভাববেন তবে এই কাজে আপনি এতটাই জড়িয়ে পড়তে পারেন যে আপনার প্রয়োজনীয় কাজও হাতছাড়া হবে। একটি দীর্ঘ সময় পরে, আপনি আজ আপনার স্ত্রীর থেকে একটি সত্যিই আরামদায়ক এবং উষ্ণ আলিঙ্গন পেতে পারেন।

মীনরাশি
আপনার জন্য নিছকই আনন্দ এবং মজা-যেহেতু আপনি পূর্ণমাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন। আপনি আজ আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে, কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে। পরিবারের সদস্যদের হাসিখুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করতে তুলবে। আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালবাসা আপনার জন্য সত্যিই গভীর ভাবপূর্ণ। কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীরা আজ তাদের খারাপ কাজের ফলাফল পেতে পারে। আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরো বেশি বই পড়া উচিত।এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে। আজ, আপনার স্ত্রীর কাছে আপনার নিরপরাধ কাজ আপনার দিনটিকে অবিশ্বাস্য করতে পারে!

তিনি রোজ চণ্ডীপাঠ করেন-পুরো চণ্ডীই তাঁর মুখস্ত, গোয়ায় বললেন Mamata Banerjee

mamata banerjee in Goa

News Desk: বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে প্রায়শই চণ্ডীপাঠ (chandi) শুনে থাকেন। তবে গোয়ার (goa) মানুষ এই প্রথম বাংলার মুখ্যমন্ত্রীর মুখে চণ্ডীপাঠ শুনলেন। মঙ্গলবার পানাজির (panaji)এক সভায় মঞ্চে উঠেই চণ্ডীর বেশ কয়েকটি শ্লোক পাঠ করেন মমতা (Mamata Banerjee)।

কইসঙ্গে তিনি দাবি করেন, গোটা চণ্ডীই নাকি তাঁর মুখস্ত। তিনি নিয়মিত চণ্ডীপাঠ করেন। আর কেউ কেউ শুধুমাত্র ভোট এলেই গঙ্গায় ডুব দেন। এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, সোমবার বেনারসে কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধন করতে গিয়ে গঙ্গায় স্নান করেছিলেন নরেন্দ্র মোদি।

গোয়ায় তৃণমূলের নতুন জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিকে সঙ্গে নিয়ে এদিন পানাজিতে সভা করেন মমতা। মঞ্চে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাংসদ তথা গোয়ার দায়িত্বপ্রাপ্ত মহুয়া মৈত্র প্রমুখ। যথারীতি পানাজির এই সভায় প্রধান মন্ত্রী মোদি তথা বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন।

সরাসরি প্রধানমন্ত্রীর নাম না করে বলেন, কেউ কেউ ভোট এলেই গঙ্গায় ডুব দেয়। উত্তরাখণ্ডের মন্দিরে গিয়ে পূজা-অর্চনা করেন। ঘটা করে যে গঙ্গায় এত আরতি করেন সেই গঙ্গাতেই করোনায় মৃতদের দেহ ভাসিয়ে দেয়। এরাই গঙ্গাকে অপবিত্র করে। নেত্রী দাবি করেন, তিনি ব্রাহ্মণ। তাই বিজেপি বা অন্য কোনও দলের কাছ থেকে তাঁর সার্টিফিকেট পাওয়ার প্রয়োজন নেই। তাঁর বাড়িতে কালীপুজো হয়। তিনি দুর্গাপুজো জগদ্ধাত্রী পূজা সবই করেন বলে নেত্রী জানান।

পানাজির মঞ্চ থেকে মমতা বলেন, গোয়ায় তৃণমূলের শক্তি দেখে ইতিমধ্যেই বিজেপি ভয় পেয়েছে। গোয়ার মানুষকে আশ্বস্ত করে বলেন, ভয় নেই ২০২২- এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসে এরাজ্য সরকার গড়বে। সরকার গড়ার লক্ষ্যে তৃণমূল ও এমজিপি একসঙ্গে লড়াই করবে। গোয়ার অন্য বিরোধী দলগুলিকেও তার দলের সঙ্গে জোট করার জন্য আহ্বান জানান নেত্রী।
একইসঙ্গে কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, যারা বিজেপির বিরুদ্ধে লড়তে চান তারাই আমাদের সঙ্গে আসুন। আর যদি না আসেন তবে অনুরোধ করব দয়া করে আমাদের ভোট কাটবেন না। গেয়ায় বিজেপির বিকল্প একমাত্র তৃণমূল কংগ্রেস।
উল্লেখ্য, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে গোয়ায় বিজেপিকে ক্ষমতায় আনার পেছনে বিশেষ ভূমিকা ছিল গোমন্তক পার্টির। যদিও দু’বছর পর এই দল বিজেপির সঙ্গ ত্যাগ করেছিল। এ প্রসঙ্গটি তুলে মমতা বলেন, বিজেপির সঙ্গে জোট বাঁধার কি ফল তা হাড়ে হাড়ে টের পেয়েছে এমজিপি। সেজন্যই তারা জোট থেকে বেরিয়ে এসেছে।

Seram Institute: ছয় মাসের মধ্যেই শিশুদের জন্য আসবে করোনার টিকা

adar poonawalla Seram Institute

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি করোনা। এরইমধ্যে করোনার (corona) নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের (omicron) দাপট শুরু হয়েছে। করোনা রুখতে টিকাকরণই একমাত্র হাতিয়ার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এখনও পর্যন্ত ১৮ বছরের কম বয়সিদের জন্য দেশে কোনও টিকা তৈরি হয়নি। স্বাভাবিকভাবেই যে সমস্ত মা-বাবার ১৮ বছরের কম বয়সি সন্তান আছে তাঁরা যথেষ্ট উদ্বেগের মধ্যে আছেন। এই পরিস্থিতিতে মঙ্গলবার দেশের অন্যতম ও ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউটের (Seram Institute) পক্ষ থেকে জানান হল, ৬ মাসের (within six month) মধ্যেই শিশুদের জন্য বাজারে আসবে করোনার টিকা।

মঙ্গলবার কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের এক সম্মেলনে অনলাইন ব্যবস্থায় যোগ দেন সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। ওই সম্মেলনে তিনি বলেন, তাঁদের সংস্থার তৈরি করোনার টিকা নভোভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়োগ চলছে। তিন বছর বা তার বেশি বয়সি শিশুদের উপর এই ভ্যাকসিন অত্যন্ত ভাল ফল করেছে। তিনি নিশ্চিত যে, আগামী ৬ মাসের মধ্যেই শিশুদের জন্য করোনার টিকা নভোভ্যাক্স ভারতের বাজারে এসে যাবে।

এই সম্মেলনে আদর আরও বলেছেন, করোনাজনিত কারণে শিশুদের মধ্যে এখনও পর্যন্ত তেমন গুরুতর অসুস্থতা দেখা যায়নি। তাই শিশুদের জন্য এতটা উদ্বেগের কিছু নেই। কিন্তু আগামী ছয় মাসের মধ্যে দেশের বাজারে তাঁরা শিশুদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করতে পারবেন। এই মুহূর্তে শিশুদের জন্য যে ভ্যাকসিন তাঁরা তৈরি করেছেন তার চূড়ান্ত পর্বের পরীক্ষা-নিরীক্ষা চলছে। আশা করা যায় ছয় মাসের মধ্যে এই ভ্যাকসিন চালু হয়ে যাবে।

একইসঙ্গে আদর জানান, প্রত্যেক মা-বাবারই উচিত তাঁদের সন্তানদেরও টিকা দেওয়া। কারণ টিকা নিলে ক্ষতি কিছু হবে না। বরং করোনা প্রতিরোধ করা আরও সহজ হবে, এটা তো ইতিমধ্যেই প্রমাণ হয়ে গিয়েছে। উল্লেখ্য, ভারতে এখনো পর্যন্ত শিশুদের জন্য একটি ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে। সেটি হল জাইডাস ক্যাডিলার তৈরি জাইকোভ-ডি। তবে এই ভ্যাকসিনটি ১২ বছরের বেশি বয়সিদের জন্য প্রযোজ্য। অর্থাৎ ১২ বছরের কম বয়সিদের জন্য এখনও পর্যন্ত কোনও ভ্যাকসিন নেই। সেরাম ইনস্টিটিউট ছয় মাসেরমমধ্যে শিশুদের জন্য ভ্যাকসিন চালু করলে অভিভাবকরা অনেকটাই উদ্বেগমুক্ত হতে পারবেন।

Narendra Modi: স্বাধীনতার ইতিহাসে আদৌ গুরুত্ব পাননি আধ্যাত্মিক গুরুরা 

Narendra Modi in kashi

News Desk: দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে (Indian Freedom Struggle) আধ্যাত্বিক গুরুদের বিশেষ অবদানের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)৷

তিনি মনে করিয়ে দিলেন, দেশের স্বাধীনতার ইতিহাসে এই আধ্যাত্মিক গুরুদের যতটা গুরুত্ব দেওয়া দরকার ছিল তাঁরা আদৌ সেটা পাননি। এমন অনেক আধ্যাত্মিক গুরু ছিলেন, যাঁরা আধ্যাত্বিক ক্রিয়াকলাপ ছেড়ে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের স্বাধীনতা আন্দোলনে। তাদের অবদানের কথা কিন্তু ইতিহাসে সেভাবে পাওয়া যায় না। চলতি বছরে আমরা স্বাধীনতার অমৃত মহোৎসব (amrit mohotsav) পালন করছি। এই উপলক্ষে আমরা সেই সমস্ত অজানা গুরুদের কথা সামনে নিয়ে আসব। এটা আমাদের নৈতিক দায়িত্ব। দেশের যুবসমাজের (youth society) সামনে তাঁদের জীবন ও আদর্শের কথা তুলে ধরতে হবে। মঙ্গলবার বারাণসী (varanasi) সফরের দ্বিতীয় দিনে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)।

সোমবার কাশী বিশ্বনাথ করিডোর উদ্বোধন করার পর মঙ্গলবার বিকেলে বেনারসে সদগুরু সদাফলদেও বিহঙ্গম যোগ সংস্থানের ৯৮ তম বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সাধুসন্তদের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় অসহযোগ আন্দোলন করে যারা জেলে গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম সন্ত সদাফল দেও। একজন আধ্যাত্মিক ধর্মগুরু যেভাবে ঈশ্বর সাধনা ছেড়ে দেশের সেবাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন তা ভাবতেও অবাক লাগে। প্রত্যেক সাধুসন্তরা তাঁর এই কাজে গর্ববোধ করেন। প্রধানমন্ত্রী বলেন, সদাফল দেও আমাদের স্বদেশীর মন্ত্র শিখিয়েছিলেন। সেই মন্ত্রকেই আমরা পাথেয় করেছি। সেই মন্ত্রকে সামনে রেখেই আজ আমরা আত্মনির্ভর ভারত গড়ে তোলার কথা বলছি। এই পরিকল্পনায় দেশের ব্যবসা-বাণিজ্য অন্য দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। দেশের ব্যবসাকে বিদেশের মাটিতে ছড়িয়ে দেওয়ার কাজ করছি। মোদী বলেন, আমাদের দেশের আধ্যাত্মিক ধর্মগুরুদের অবদান কোনওভাবেই অস্বীকার করা যায় না। যখনই দেশ কোনও সঙ্কটে পড়েছে তখনই তাঁরা বেরিয়ে এসেছেন। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

মোদীর এই বেনারস সফরে তার সঙ্গেই আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার কাশীর বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার আগে গঙ্গাস্নান করেছিলেন মোদী। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে থাকলেও গঙ্গায় ডুব দেননি যোগী। এ প্রসঙ্গেই মঙ্গলবার যোগীকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। গঙ্গা দূষণের কথা টেনে অখিলেশ বলেন, যোগী ভাল করেই জানেন যে গঙ্গা কতটা অপবিত্র, নোংরা হয়ে আছে। সে কারণেই তিনি গঙ্গায় স্নান করেননি। যদিও বিজেপি দাবি করে গঙ্গা পরিষ্কার করতে তারা নাকি কোটি কোটি টাকা খরচ করছে। আসলে সবই মানুষের চোখে ধুলো দেওয়া। টাকা খরচের নামে সেই টাকা যাচ্ছে বিজেপির পার্টি ফান্ডে। গঙ্গা কি কোনদিনই পরিষ্কার করবে বিজেপি? তবে গতকাল তিনি কেন গঙ্গায় নামেননি সে প্রসঙ্গে কোনও ব্যাখ্যা দেননি মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।

Rajnath Singh: দেশকে ভবিষ্যতের যুদ্ধের জন্য তৈরি করছে ডিআরডিও

Rajnath Singh

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: হলিউডের বিভিন্ন ছবি এবং কল্পবিজ্ঞানের গল্পে ভবিষ্যতের যুদ্ধের (future war)চেহারাটা কেমন হতে পারে বারেবারেই তার একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। গোটা দুনিয়ায় যেভাবে প্রযুক্তির উন্নয়ন হচ্ছে তাতে আগামী দিনে যুদ্ধের গতিপ্রকৃতিও যে একেবারেই পাল্টে যাবে সেটা মেনে নিয়েছেন বিশেষজ্ঞরা। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) বলেন, দেশের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতের যুদ্ধের জন্য তৈরি হচ্ছে আমাদের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও (drdo)।

মঙ্গলবার ডিআরডিও আয়োজিত ‘প্রিপেয়ারিং ফর ফিউচার’ (preoareing for future) শীর্ষক এক অনুষ্ঠানে রাজনাথ (rajnath sing) বলেন, বর্তমানে এবং আগত দিনে দেশ যে সমস্ত সম্ভাব্য বিপদের মুখে পড়তে পারে কিভাবে তার মোকাবিলা করা হবে সে ব্যাপারে প্রস্তুতি শুরু করে দিয়েছে ডিআরডিও। আগামী দিনে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বহুগুণ বাড়বে। প্রযুক্তির ব্যবহার বাড়বে যুদ্ধক্ষেত্রেও। সে কথা মাথায় রেখেই প্রতিরক্ষা ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি ও রোবটিক্স সংক্রান্ত বিষয় নতুন করে সংযোজন করা হয়েছে। এরই মধ্যে আরও একটি নতুন বিষয় নিয়ে কাজ শুরু করেছে এই প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান।

বিভিন্ন বেসরকারি সংস্থাও যাতে প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা ও উন্নয়নের কাজ কাজ করতে পারে তার জন্য অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিআরডিও। আগামী দিনে দেশের এই উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত ও অত্যাধুনিক করে তুলবেন। ভবিষ্যতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও তথ্য প্রযুক্তি নির্ভর করে তুলবেন, পাল্টে দেবেন আজকের চেহারা।

উল্লেখ্য, ডিআরডিও সম্প্রতি একাধিক অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলার পিছনে ডিআরডিও অবদান অনস্বীকার্য। মাস দুয়েক আগেই অগ্নি-৫ মিসাইলের সফল উৎক্ষেপণ করেছে। গত সপ্তাহে রকেট লঞ্চার সিস্টেম পিনাকা এবং অত্যাধুনিক টর্পেডো বহনকারী স্মার্ট মিসাইলেরও সফল উৎক্ষেপণ চালিয়েছে ডিআরডিও। যদিও প্রতিরক্ষা মন্ত্রক এবং ডিআরডিও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আগামী দিনের যুদ্ধে কোনভাবেই ভারত পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না।

Manipur: ভোটের আগেই BJP জোট সরকারে ভাঙন? নাগা শরিকের প্রার্থী ঘোষণা

N Biren Singh

News Desk: নাগাল্যান্ডে গুলি চালিয়ে শ্রমিকদের মারার ঘটনায় অসম রাইফেলস অভিযুক্ত। এই ঘটনার প্রভাব উত্তর পূর্বের রাজনীতিতে পড়তে শুরু করল। মনিপুর (Manipur) বিধামসভা ভোটের আগেই এই রাজ্যের বিজেপি জোট সরকারে ভাঙন স্পষ্ট করে দিয়েছে শরিক দল নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ)।

এনপিএফের তরফে ঘোষণা করা হয়েছে রাজ্যের ১৫টি বিধানসভা আসনে তারা লড়াই করবে। তাৎপর্যপূর্ণ, এই আলাদা লড়াই করার কথা জোটে আলোচনা না করেই একতরফা ঘোষণা করা হয়েছে।

শরিক দলের অবস্থানে চিন্তিত বিজেপি। কারণ, রাজ্যের নাগা জাতি অধ্যুষিত এলাকায় এনপিএফ শক্তি দেখাতে মরিয়া। ১৫ টি আসনে তাদের একলা লড়াইয়ে বিজেপির ভোটে প্রভাব ফেলতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

একনজরে মনিপুর বিধানসভার অঙ্ক
মোট আসন ৬০
সরকারপক্ষের দখলে ৩৭টি
বিজেপি ২৮
এনপিপি ৪
এনপিএফ ৪
নির্দল ১

বিরোধীপক্ষ কংগ্রেসের দখলে ১৫
তৃণমূল কংগ্রেস ১
আসন খালি আছে ৭টি

সম্প্রতি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, রাজ্যে এমনও অনেক নেতা আছেন যারা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির সঙ্গে যোগাযোগ রাখেন। এদের নজরে রাখা হচ্ছে। জনসভা থেকেই পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

মু়খ্যমন্ত্রীর এমন মন্তব্যের পরেই মনিপুর সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে আলোড়ন ছড়ায়। এন বীরেন সিংয়ের মন্তব্যে ঝুলি থেকে বিড়াল বেরিয়েছে বলেই রাজনৈতিক মহলের আলোচনা।

রোহিতের “ইনজুরি”! “বিরাট বিশ্রাম” ইস্যুতে ভক্তদের ট্রোলিং

Sourav with joy

Sports desk: গত সোমবার, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) প্রেস বিবৃতিতে জানিয়েছে যে রোহিত শর্মা মুম্বই’তে অনুশীলনের সময় বাম হ্যামস্ট্রিং’এ চোট পান।এই চোটের কারণে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে প্রিয়ঙ্ক পাঞ্চাল স্কোয়াডে এসেছে।

আবার মঙ্গলবার, একটি সর্বভারতীয় বৈদ্যুতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আসন্ন দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করতে পারেন বিরাট কোহলি৷

১৬ ডিসেম্বর টিম ইন্ডিয়া উড়ে যাবে প্রোটিয়ার্সদের বিরুদ্ধে সিরিজ খেলতে। সফরে উড়ে যাওয়ার ২ দিন আগে রোহিতের “ইনজুরি” আর বিরাট কোহলির দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে নাম প্রত্যাহারের জোড়া খবরে উত্তাল দেশের ক্রিকেট ভক্তকুল। জোড়া খবরের জেরে দেশের ক্রিকেট ভক্তবৃন্দরা এতটাই উত্তাল যে তারা টুইটারে গোটা ঘটনাকে নিয়ে “ট্রোলিং” শুরু করে দিয়েছে।

এই জোড়া ইস্যুতে Sagar’র টুইটে ট্রোলিং,”টেস্ট সিরিজে ঠিকই চোট পেয়েছেন রোহিত। ওয়ানডে সিরিজের জন্য ঠিক বিরতি নিচ্ছেন বিরাট। এটা একটা কাকতালীয় মাত্র। ভারতীয় ক্রিকেট দলে সবকিছুই স্বাভাবিক”।

Sagar’র টুইটে ট্রোলিং’র রিটুইট ট্রোলিং’এ Innervate পোস্ট, “দুজনেই ৩৩ – ৩৪, তাদের কিক আউট – আমরা তাদের পরিবর্তন করার জন্য তরুণদের পেয়েছি”।

আবার বিসিসিআই’র অভ্যন্তরীণ লবিবাজীকে কটাক্ষ করে Innervate রিটুইট পোস্টের প্রতিক্রিয়াতে Premium Lejhand’র রিটুইট পোস্ট,
“দেখুন রাজনীতির কারণে অভিজ্ঞ খেলোয়াড়দের সরিয়ে দেওয়ার পর দক্ষিণ আফ্রিকা দলের কী হয়”।
রাহুল গুপ্তার রিপ্লাই পোস্ট, “আপনি যে ধূমপান করছেন, আমারও দরকার 😂”। adarsh’র রিপ্লাইং পোস্ট, “হ্যাঁ বিসিসিআই খেলার চেয়ে বড় নয়, গাঙ্গুলি এবং জয় শাহকে আউট করে দিন সবকিছু ঠিক হয়ে যাবে।”
Narcos Editz’র রিপ্লাইং পোস্ট, “সত্যি..ভারতীয় ক্রিকেট দলের মূল রাজনীতি আ চুকি হ্যায়… খারাপ হতে চলেছে”।

Sagar’র টুইটে ট্রোলিং’র রিপ্লাইং পোস্টে Sameer 🇮🇳 khan’র পোস্ট,”আবেগপ্রবণ হবেন না 😂😂”।Sagar’র টুইটে ট্রোলিং’র রিপ্লাইং পোস্টে Innervate

রিপ্লাইং পোস্ট, “মালাউই সোনা আমার পছন্দের জুজু এবং কেউ খেলার চেয়ে বড় নয়, এটি বের করুন”।
যশ মিত্তল🇮🇳 রোহিতের ইনজুরি আর বিরাট বিশ্রামের সম্ভাবনার খবরে টুইটে পোস্ট, “২০০৮ সালে গাঙ্গুলি এবং ২০২১ সালে রাহানে- মুম্বই ইকোসিস্টেমের নেতৃত্বে ভারতীয় ক্রিকেটের মহাকাব্যিক ভণ্ডামি।
PS: এই টুকরা কোথাও প্রকাশ করা হবে না. কিন্তু তারপরে, ভারতীয় ক্রিকেটের স্পষ্টত ভণ্ডামি না বললে আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হব”।
2008 সালে গাঙ্গুলি এবং 2021 সালে রাহানে- মুম্বাই ইকোসিস্টেমের নেতৃত্বে ভারতীয় ক্রিকেটের মহাকাব্যিক ভণ্ডামি।

PS: এই টুকরা কোথাও প্রকাশ করা হবে না. কিন্তু তারপরে, ভারতীয় ক্রিকেটের স্পষ্টত ভণ্ডামি না বললে আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হব”। যশ মিত্তলে’র🇮🇳 রিপ্লাইং পোস্ট Mainak’র,”মুম্বই’র সবচেয়ে খারাপ লবি আছে। একটা সময় ছিল যখন তারা দুর্দান্ত খেলোয়াড় তৈরি করেছিল কিন্তু এখন তারা তাতেও ব্যর্থ হয়েছে। তারা শুধু অন্য ভালো খেলোয়াড়দের ফিনিশ করে এবং DADA ছিল সবচেয়ে বড় উদাহরণ!” যশ মিত্তলে’র🇮🇳 রিপ্লাইং’এ সুনীল সিং’র পোস্ট,”SA-তে তার প্রত্যাবর্তনের খেলায়, তিনি একজন এলিয়েনের মতন একা একা খেলতেন এমন খেলোয়াড়দের দেখে যাকে তিনি প্রতিদিন সমর্থন করতেন তাদের সাথে অপরিচিতদের মতো আচরণ করতে দেখে

সর্বোপরি তিনি জানতেন যে তিনি কেবল একটি সিরিজ ব্যর্থতার জন্য স্থায়ীভাবে বহিষ্কৃত হতে পারেন তাই বিজ্ঞতার সাথে অবসর নিয়েছিলেন”।
যশ মিত্তলে’র🇮🇳 রিপ্লাইং রিটুইট পোস্টে প্রদীপ্ত মৈত্র
@threadreaderapp “আনরোল” / আনরোল করুন”।
যশ মিত্তলে’র🇮🇳 রিপ্লাইং টুইটে ভিকি তিওয়ারি’র পোস্ট, “২০০৮ গাঙ্গুলিকে প্রথমবার মুম্বাই লবির শত্রুতার মুখোমুখি হতে হয়নি, এটি ৯২ থেকে শুরু হয়েছিল …”এই রিপ্লাইং’র সঙ্গে সহমত পোষণ করে যশ মিত্তলে’র🇮🇳 রিপ্লাইং টুইট পোস্ট, “Obviously (স্পষ্টতই)”। তবে যশ মিত্তলে🇮🇳 এবং ভিকি তিওয়ারি’র রিপ্লাইং পোস্টের ওপর তীব্র আকারে খাঁড়া নামিয়ে রিপ্লাইং পোস্ট এসেছে English August’র, ওই রিপ্লাইং পোস্ট এরকম,”২০০৩-০৪ সালে নাগপুরে অস্ট্রেলীয়দের বিরুদ্ধে ধাক্কাধাক্কি করার পরে তার প্যান্ট ঝাঁঝরা করার পরে ডরপোক(ভীতু) গাঙ্গুলীকে ভারতের হয়ে খেলার জন্য বাছাই করা উচিত হয়নি। এই যখন তিনি পিচ দেখেন, একটি সবুজ মাম্বা, এবং হঠাৎ একটি নিগল তৈরি করে”।

সব মিলিয়ে রোহিতের “ইনজুরি”! “বিরাট বিশ্রাম” ইস্যুতে ভক্তদের ট্রোলিং’র নিশানায় বিসিসিআই’র সর্বোচ্চ দুই পদাধিকারী।

Modi Varanasi visit: দেশে সংকট দেখা দিলে এক সন্ত দেখা দেন: মোদী

Modi Varanasi visit political controversy

News Desk: সংসদীয় এলাকা বারাণসী (কাশী)-তে দু’দিনের সফরে (Modi Varanasi visit) মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেছেন দেশে যখন কোনও সংকট দেখা দেয় তখন কেউ একজন সন্ত আর্বিভূত হন।

কাশীর সদগুরু সদাফলদেব যোগ সংস্থার বার্ষিক অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, কাশীতে যে সব বিদেশি পর্যটকরা আসেন তাদের কাছে এখন বদল ধরা পড়বে।

প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের লক্ষ্য কন্যাদের শিক্ষাদান। দেখতে হবে আর্থিক দিক থেকে কোনও ‘বেটি’ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়। তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী ‘বেটি পড়াও’ কর্মসূচির আরও বিস্তার ঘটানোর আহ্বান জানান।

তিনি বলেন, যখন আমি বারাণসীর উন্নয়নের কথা বলি তখন দেশের উন্নয়নের রোড ম্যাপ তৈরি হয়ে যায়। এখানে যারা আসবেন তারা চলে যাবার সময় অনেক কিছু সংগ্রহ করে নিয়ে যাবেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজনৈতিক হাওয়া উত্তপ্ত হতে শুরু করেছে। বিরোধী দলগুলির অভিযোগ, উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই প্রধানমন্ত্রী বারাণসীতে জমকালো উন্নয়ন বার্তা দিচ্ছেন। রাজ্যের বেটিরা বিজেপি সরকারের আমলে চরম নিরাপত্তাহীনতায়।

প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিং যাদব পৌরাণিক প্রবাদের সাহায্যে প্রধানমন্ত্রীর প্রাক নির্বাচনী কাশী সফরকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যখম অন্তিম সময় আসে তখন মানুষ কাশী যায়।

Bengal municipal elections : রাজ্যের ১১১ টি পুরসভার ভোট কবে? চূড়ান্ত রায় আসছে

election

News Desk: রাজ্য জুড়ে স্থগিত থাকা মেয়াদ উর্ত্তীর্ণ শতাধিক পুরসভার নির্বাচন (Bengal municipal elections) করানো নিয়ে বারবার শাসক তৃণমূল কংগ্রেস প্রশ্নের মুখে। প্রধান বিরোধী দল বিজেপির তরফে বারবার কটাক্ষের মুখে পড়ছেন মুখ্যমন্ত্রী।

বিধানসভায় স্থান না পেলেও বামফ্রন্ট ও কংগ্রেসের তরফেও সরকারের সমালোচনা চলছে। এই পরিস্থিতিতে কলকাতা পুরনিগম ভোটের আগেই ১১১টি পুরসভা ভোট সংক্রান্ত জনস্বার্থ মামলার রায় বুধবার। রায় দেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

গত শুক্রবার মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সোমবার মামলার চূড়ান্ত রায় দেওয়ার কথা থাকলেও সে দিন এবং আজ মঙ্গলবার রায় ঘোষণা হয়নি।

শুনানির শেষ দিনে বিজেরির পক্ষে আইনজীবী পিংকি আনন্দ রাজ্যে ৬ থেকে ৮ দফায় নির্বাচন হবে বলে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা পরিপ্রেক্ষিতে জানিয়েছিলেন, ১১১টি পুরসভার ভোট গ্রহণের নির্দিষ্ট তারিখ হলফনামায় উল্লেখ ছিল না।

রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চে জানিয়েছিলেন মাধ্যমিক উচ্চমাধ্যমিক আইসিএসসি এবং সিবিএসসি পরীক্ষার সূচি প্রকাশিত না হওয়ায় তারা চেয়েছেন এপ্রিলের মধ্যেই ভোট সম্পন্ন করতে।

সব পক্ষের বক্তব্য শোনার পর মামলার রায় স্থগিত রেখেছিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আইনজীবী মহল মনে করছে, বুধবারের রায়ে স্পষ্ট হবে ১১১টি টি পুরসভা ভোটের দিনক্ষণ এবং তার গণনার তারিখ।