Mohammedan SC: ন্যারোকার বিরুদ্ধে কঠিন লড়াইর মুখে টিম মহামেডান

Team Mohammedan SC

বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে মহামেডান এসসি (Mohammedan SC) খেলতে নামছে ন্যারোকা ফুটবল দলের বিরুদ্ধে। ধারে এবং ভারে এগিয়ে ইম্ফলের এই ক্লাব দল। চলতি আইলিগ ২০২২-২৩ সেশনে ব্যাক টু ব্যাক দুম্যাচে জয় পেয়েছে মণিপুরের ক্লাব দল ন্যারোকা। অন্যদিকে, মহামেডান লিগে পর পর দুম্যাচে হারের মুখ দেখেছে।

দুরন্ত ছন্দে রয়েছে ন্যারোকা ফুটবল এফসি। টুর্নামেন্টে তৃতীয় জয়ের লক্ষ্যে আর কিছুক্ষণ পরেই মাঠে নামতে চলেছে সিম্বো,জেমস সিং,কাসিমভ, জ্যাখনভরা।

ঘরের মাঠে খেলতে নামছে সাদা কালো শিবির।টানা দুম্যাচে হারের জেরে হতাশ সমর্থকরা।এর সঙ্গে মহামেডান খেলোয়াড়দের অফফর্ম ভক্তদের হতাশাকে আরও বাড়িয়ে তুলেছে।মহামেডান কোচ আন্দ্রে চেরনশিভ ফুটবলারদের অফফর্ম নিয়ে বেশ চিন্তিত। প্রত্যাশার পারদ গগনচুম্বী মহামেডান টিমকে ঘিরে,কেননা টানা দুম্যাচে হারের পর ঘরের মাঠে খেলতে নামছে ব্ল্যাক প্যাহ্নর্সরা, ভক্তরা প্রিয় দলকে উইনিং ট্র‍্যাকে দেখতে চাইছে।কলকাতার মাটিতে নিজেদের তৃতীয় ম্যাচে ‘বাউন্সব্যাক’ করতে পারবে মহামেডান স্পোটিং ক্লাব সমস্ত ফোকাস এই ম্যাচ ঘিরে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Mohammedan SC: ন্যারোকার বিরুদ্ধে কঠিন লড়াইর মুখে টিম মহামেডান

Vivo Y02: dual ক্যামেরা ও 5000mAh ব্যাটারির স্মার্টফোন যার দাম ৮৫০০ এরও কম

Vivo কথিত আছে যে Vivo Y02 নামে একটি নতুন বাজেট-বান্ধব স্মার্টফোন চালু করতে চাইছে। সম্প্রতি, ফাঁস থেকে জানা গেছে যে ফোনটির স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এখন একটি নতুন রিপোর্ট সামনে এসেছে যা স্মার্টফোনের স্পেসিফিকেশন প্রকাশ করে। এটি তার প্রচারমূলক ছবিও শেয়ার করে। Vivo Y02 ভারত এবং অন্যান্য বিশ্ব বাজারে আসবে বলে জানা গেছে।

প্রাইসবাবা আসন্ন Vivo Y02-এর কিছু স্পেসিফিকেশন এবং ডিজাইন প্রকাশ করতে টিপস্টার পরস গুগলানির সাথে যৌথভাবে কাজ করেছে। প্রকাশনাটি একটি প্রোমো ইমেজ শেয়ার করেছে যা ফোনের ওয়াটারড্রপ নচ ডিসপ্লে এবং মোটা বেজেল দেখায়। এছাড়াও একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল রয়েছে, যার ভিতরে আরেকটি বৃত্তাকার মডিউল রয়েছে। ফোনটিতে একটি সিঙ্গেল ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশের বৈশিষ্ট্য পাওয়া যাবে।

স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, রিপোর্ট থেকে স্পষ্ট যে Vivo Y02 একটি 6.51-ইঞ্চি LCD পেতে পারে যা HD + রেজোলিউশন প্রদান করতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে একটি 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে। সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

প্রসেসরের কথা বললে, VivoY02 এ Helio P22 চিপসেট দেওয়া যেতে পারে। স্টোরেজের ক্ষেত্রে, এটি 2GB RAM এবং 32GB স্টোরেজ সহ একটি একক স্টোরেজ কনফিগারেশনে আসবে। এটি একটি 5,000mAh ব্যাটারি দ্বারা জ্বালানী হবে যা শুধুমাত্র 10W চার্জিং সমর্থন করতে পারে। সফ্টওয়্যার সম্পর্কে বলতে গেলে, এই ফোনটি Android 12 (Go সংস্করণ) এ কাজ করবে।

Guglani আগে দাবি করেছিল যে Vivo Y02-এর দাম হবে 8,499 টাকা। এর পুরোনো সংস্করণটিও একই দামে লঞ্চ করা হয়েছিল। ফোনটির লঞ্চের তারিখ আপাতত জানা যায়নি। গুজব বলছে এই মাসের শেষের দিকে ফোনটি লঞ্চ হতে পারে। আগামী সময়ে, আপনি এখানে এই ফোন সম্পর্কিত আরও তথ্য পাবেন, এর জন্য আপনাকে আরও সংযুক্ত থাকতে হবে। সম্প্রতি Vivo চিনে তাদের Vivo Y76s (t1 সংস্করণ) স্মার্টফোন লঞ্চ করেছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Vivo Y02: dual ক্যামেরা ও 5000mAh ব্যাটারির স্মার্টফোন যার দাম ৮৫০০ এরও কম

Irani dum chai recipe | কেমন করে বানাবেন বোবা-টি

How to make Irani dum chai

বোবা টি (Dum Chai) বর্তমানে কফি প্রেমীদের কাছে যথেষ্ট জনপ্রিয় পানীয়। এই পানীয়র জন্ম যদিও সূদুর তাইওয়ান। তবে হঠাৎই আগুনের মতো যেন বোবাটি ট্রেন্ডিংয়ের প্রথমে চলে এসেছে। আপনি কি জানেন কি করে বানাতে হয় বোবা টি তাও আবার বাড়িতে? তাহলে জেনে নিন।

শীতের মরশুমে বোবা টি বানাতে প্রথমেই আপনার যা দরকার তা হল একটি ফ্যান্সি কাপের। এরপরই সাবুদানার দরকার, সাবুদানা সারারাত ভিজিয়ে রাখুন। এরপর একটি ননস্টিক পাত্রে জলের সাথে সাবুদানা ফোটান। দেখবেন সাইজে বড় হয়ে গেছে সাবুদানা গুলি। এরপর ঠান্ডা বরফ যুক্ত জলে সাবুদানা গুলি ডোবান।এরপর একটি অন্য পাত্রে ব্রাউন সুগার জল সহযোগে ঘন করে ফুটিয়ে তারমধ্যে সাবুদানা গুলি ফোটান। এরপর আপনার ফ্যান্সি কফি মগে ঘন করে ফোটানো দূধ এবং লিকার চা ভালো করে গুলে নিন। চিনি মেশান প্রয়োজন মত। এরপর বোবা বলগুলো মিশিয়ে নিন। অ্যাড করুন স্ট্র। তৈরি আপনার বোবা টি।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Irani dum chai recipe | কেমন করে বানাবেন বোবা-টি

Dilip Ghosh: মিষ্টি না খাইয়ে রাজ্যপালকে সঙ্গে নিয়ে বাংলার পরিবর্তন করার নিদান দিলীপের

dilip ghosh

মঙ্গলবারই সস্ত্রীক রাজ্যে এসেছেন পশ্চিমবঙ্গের নতুন স্থায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোস‌। আজ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে শপথ নেবেন তিনি। গতকাল রাজ্যপাল বাংলায় পা দেওয়া মাত্রই তাকে মিষ্টি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গেই আজ সকালে প্রাতঃভ্রমণে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) বলেন,’মিষ্টি খাইয়ে কোন লাভ নেই। বরং তাঁকে সঙ্গে নিয়ে বাংলার পরিবর্তন করুক মুখ্যমন্ত্রী। এতে রাজ্যবাসীর ভালো হবে।’

এটাই প্রথম বার নয়, এর আগেও বাংলা সফরে এসেছিলেন সিভি আনন্দ বোস। গতকাল এসেছেন বাংলার নতুন স্থায়ী রাজ্যপাল পদের দায়িত্ব নিতে। কিন্তু তার প্রথম বাংলা সফর ছিল বিধানসভা নির্বাচনের পরে গত বছর বিজেপির অভিযোগের ভিদিতে নির্বাচন পরবর্তী হিংসার তদন্তের জন্য।

গত বছর ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটিয়ে দেখতে কেন্দ্রীয় তথ্যা ও সন্ধান দল এসে উপস্থিত হয়েছিল রাজ্যে সেই দলেই ছিলেন কেরল ব্যাচের প্রাক্তন আইএএস অফিসার আনন্দ বোস। ওই সময় খুব কড়া ভাষায় রাজ্যের শাসকদলের ধিক্কারজনক কাজে তীব্র সমালোচনা করেছিলেন তিনি এমন কি সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে।

সেই প্রাক্তন আইএস অফিসার আনন্দ বোস বর্তমানে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন। যেভাবে তিনি ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূল সরকারকে কড়া ভাষায় সমালোচনা করেছিলেন। এমনকি পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে তার নাম ঘোষণার পর তিনি বলেছিলেন,’ রাজ্য সরকার যাতে সাংবিধানিক গণ্ডির মধ্যে থেকে কাজ করে সেই দিকে দৃষ্টি দেবেন তিনি।রাজ্য সরকার সাংবিধানিক গণ্ডির মধ্যে থাকলে তিনিও সহযোগিতা করবেন।

তিনি আরো বলেছিলেন তিনি রাজনৈতিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নন বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে যাচ্ছেন।’ ফলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষেত্রে তার কতটা ভূমিকা থাকবে বা বর্তমানের শাসক দল সম্পর্কে তার ধ্যান-ধারণা ও দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Dilip Ghosh: মিষ্টি না খাইয়ে রাজ্যপালকে সঙ্গে নিয়ে বাংলার পরিবর্তন করার নিদান দিলীপের

World Cup: এই নিয়ে ছয়বার প্রথম ম্যাচ হারল আর্জেন্টিনা

Argentina lost the first match six times with this

বিশ্বকাপের (World Cup) প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হার। মেসিদের নিয়ে গেল গেল রব উঠেছে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যেই। বিশ্বকাপ জেতা দূর, টুর্নামেন্টে দলের ভবিষ্যৎ নিয়েই কপালে চিন্তার ভাঁজ নীল-সাদার সমর্থকদের। তবে এই প্রথম নয়, আগেও হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। মারাদোনা থেকে মেসি-বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের রেকর্ডে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তিরা।

১৯৩৪ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচ হেরেই টুর্নামেন্ট শুরু করেছিল লা আলবিসলেস্তেরা। ৩-২ ফলে সুইৎজারল্যান্ডের কাছে হারে তারা। এই টুর্নামেন্ট নক আউট পর্ব থেকেই শুরু হওয়ার কারণে প্রথম ম্যাচ থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। একই ঘটনার পুনরাবৃত্তি হয় ১৯৫৮ সালে। তৎকালীন পশ্চিম জার্মানির বিরুদ্ধে তিন গোল খেয়ে বিশ্বকাপ শুরু করে আর্জেন্টিনা।১৯৭৪ সালে পোল্যান্ড ও ১৯৮২ সালে বেলজিয়ামের কাছে ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করতে হয়েছিল মারাদোনার দেশকে। তবে ১৯৮৬ সালে প্রথম ম্যাচের পর হাসিমুখে মাঠ ছেড়েছিলেন মারাদোনারা। শেষ পর্যন্ত বিশ্বকাপ হাতে নিয়েই ফিরতে পেরেছিলেন তাঁরা। কিন্তু পরের বিশ্বকাপে ফের স্বপ্নভঙ্গ। ১৯৯০ সালে ক্যামেরুনের কাছে একটিমাত্র গোল খেয়ে হেরে যান ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা । ফাইনালে উঠলেও সেবার বিশ্বকাপ জেতা হয়নি মারাদোনাদের।

তবে সেটাই শেষবার। ১৯৯০ সালের পর বিশ্বকাপের প্রথম ম্যাচে আর হারতে হয়নি তাদের। কিন্তু ২০২২ সালের বিশ্বকাপে সৌদি আরবের কাছে আটকে গেলেন মেসিরা। বিশ্বরেকর্ডও হাতছাড়া হয়ে গেল তাঁদের। টানা ৩৬টি ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। আর একটি ম্যাচ জিতলেই ইটালির টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলতেন মেসিরা। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল। তবে আর্জেন্টিনা সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে একটি পরিসংখ্যান। ২০১০ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের পরেও চ্যাম্পিয়নের ট্রফি উঠেছিল স্পেনের হাতে। তবে বিশ্বকাপের ইতিহাসে এহেন ঘটনা মাত্র একবারই ঘটেছে। মেসির শেষ বিশ্বকাপে সেই মিরাকল আবার ঘটুক, সেই আশাতেই বুক বাঁধছেন ভক্তরা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন World Cup: এই নিয়ে ছয়বার প্রথম ম্যাচ হারল আর্জেন্টিনা

“আমরা শেষ হয়ে গিয়েছি মনে হচ্ছে”-ম্যাচ হেরে বললেন হতাশ মেসি

Messi r maradona

আশায় বুক বাঁধছিলেন আর্জেন্টিনার সমর্থকরা। নিজের শেষ বিশ্বকাপে হয়তো জাত চিনিয়ে দেবেন মেসি। হয়তো নিন্দুকদের দেখিয়ে দেবেন, তিনি শুধু ক্লাব ফুটবলের রাজা নন। জাতীয় দলের জার্সি গায়েও তিনি সমান পারদর্শী। বিশ্বকাপের প্রথম ম্যাচে অন্তত সমর্থকদের সেই আশা পূরণ করতে পারলেন না লিওনেল মেসি (Lionel Messi)।

বলা ভাল, প্রথম ম্যাচে সমর্থকদের ভালরকম হতাশ করলেন মেসি। হতাশ করল আর্জেন্টিনা।পেনাল্টি থেকে গোল করা ছাড়া মেসির আর তেমন উল্লেখযোগ্য অবদানও নেই এদিনের ম্যাচে। ম্যাচ হেরে স্বভাবতই হতাশ তিনি। ম্যাচ শেষে এলএম টেন বলেই দিলেন,”আমরা শেষ হয়ে গিয়েছি মনে হচ্ছে। এইভাবে শুরুটা করতে চাইনি। জিততে চেয়েছিলাম।” কিন্তু নায়কদের তো আর হতাশ হলে চলে না। ঘুরে দাঁড়াতে হয়, সতীর্থদের তাতাতে হয়। তাই পরক্ষণেই আর্জেন্টিনার অধিনায়ক বলে দিচ্ছেন,”এই হার অত্যন্ত বেদনার হার। কিন্তু নিজেদের একাত্মতা ধরে রাখতে হবে আমাদের। মানসিক ভাবে শান্ত থাকতে হবে। এখন মেক্সিকোকে হারানোর প্রস্তুতি শুরু করতে হবে।”

এদিন আর্জেন্টিনার হারের অন্যতম কারণ বারবার অফসাইড ট্র্যাপে ফেঁসে যাওয়া। সৌদির হাই লাইন ডিফেন্সের ফাঁদে ফেঁসে জোড়া গোল খোয়াতে হয়েছে লউটারো মার্টিনেজকে। হারের ধাক্কায় তিনিও হতাশ। মার্টিনেজ বলেছেন, “আমাদের জন্য সত্যিই দুঃখের দিন। আমরা ভেবেছিলাম, দারুণ একটা জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করব। কিন্তু সেটা আর হল না। যা হওয়ার হয়ে গিয়েছে। আমরা দ্রুত এই ম্যাচটা ভুলে সামনের দিকে তাকাতে চাইছি। এখন পরের ম্যাচের দিকে তাকিয়ে ঠিকভাবে প্রস্তুতি নিতে হবে। দ্রুত নিজেদের খেলায় ফিরতে হবে।” মার্টিনেজ মেনে নিচ্ছেন, “নিজেদের ভুলেই ম্যাচটা হেরেছি আমরা। বিশেষত দ্বিতীয়ার্ধে। এই ভুলগুলি দ্রুত ঠিক করে নিতে হবে। প্রথমার্ধে আরও বেশি গোল করা উচিত ছিল আমাদের। কিন্তু কী আর করা যাবে, এটাই বিশ্বকাপ।”

এদিকে আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়াটা সৌদি আরবের জন্য বিশ্বজয়ের থেকে কম কিছু নয়। ম্যাচ শেষেই সৌদি সমর্থকরা স্টেডিয়ামে চেঁচিয়ে গাইছিলেন, “কোথায় মেসি, আমরা মেসিকে হারিয়ে দিয়েছি।” সাজঘরে ঢুকে সৌদির (Saudi Arabia) ফুটবলারদের নাচের ভিডিও-ও ইতিমধ্যেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়ার পর নিজেদের সাফল্যে যেন বিশ্বাস করতে পারছেন না সৌদির কোচ রেনার্ডও। তিনি স্পষ্ট বলে দিচ্ছেন,”আর্জেন্টিনা দুর্দান্ত দল। আজ ভাগ্য আমাদের সঙ্গে ছিল। এটাই ফুটবল। এখানে অদ্ভুদ সব কাণ্ড ঘটে যায়।”

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন “আমরা শেষ হয়ে গিয়েছি মনে হচ্ছে”-ম্যাচ হেরে বললেন হতাশ মেসি

ISL: জামশেদপুর ম্যাচের আগে আবেগঘন টুইট পোস্ট ইস্টবেঙ্গলের

East Bengal's emotional tweet

রবিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইস্টবেঙ্গল এফসির ম্যাচ রয়েছে জামশেদপুর এফসির বিরুদ্ধে।লিগ টেবলে দু’দলই খাঁদের কিনারায়। তবে এই অস্বস্তির মাঝেও ইস্টবেঙ্গল এফসি ইতিহাসের পাতা ঘেটে সোনালি মুহুর্তকে সামনে এনেছে জামশেদপুর স্পোটিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচ নিয়ে।

১৯৪৫ সালে জামশেদপুরে ইস্টবেঙ্গল ক্লাব জামশেদপুর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিল। ওই খেলায় লাল হলুদ শিবির জয়লাভ করে। ম্যাচটি জেতার সুবাদে প্রত্যেক ইস্টবেঙ্গল ফুটবলারের হাতে তুলে দেওয়া হয় একটি করে সোনার পদক।

ইস্পাত নগরীতে উড়ে যাওয়ার আগে মঙ্গলবার রাতের দিকে ইস্টবেঙ্গল এফসি ক্লাবের সোনালি মুহুর্ত ভক্তদের কাছে তুলে ধরতে টুইট পোস্ট করেছে।
প্রসঙ্গত,লিগ টেবলের নিচের দিকে থাকা দলের বিরুদ্ধে জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের।সঙ্গে হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সেরা মঞ্চ হতেই পারে জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ। কিন্তু মঞ্চ পেলেই শুধু হবে না,গোল করতে হবে এবং গোল আটকাতে হবে।মুহুর্তের অসতর্কতায় ম্যাচ হাতছাড়া হতে পারে।

অন্যদিকে, জামশেদপুর এফসি দলের হেডকোচ এইডি বুথরয়েডের দল লিগ টেবলে ইস্টবেঙ্গল এফসির ঠিক নিচে রয়েছে।কোচ স্টিফেন কনস্টাটাইনের ছেলেরা আটে আর ইশান পণ্ডিতরা ন’য়ে। তাই ঋত্বিক দাস,ক্রিনোরা ঘরের মাঠে রেড এন্ড গোল্ড ব্রিগেডের বিরুদ্ধে একটা মারণ কামড় বসাবে।তাই রক্ষণ আটোসাটো রেখে গোলের লক্ষ্যে ঝাঁপাবে অঙ্কিত, মহেশরা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL: জামশেদপুর ম্যাচের আগে আবেগঘন টুইট পোস্ট ইস্টবেঙ্গলের

World Cup: ফুটবল ভক্তদের মাথা হেঁট হয়ে গেল

Saudi Arabia flex

কাতার বিশ্বকাপে (World Cup) হেভিওয়েট আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে এশিয়ার প্রথম দল হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে সৌদি আরব।আর্জেন্টাইন ভক্তদের কাছে ১-২ এই রেজাল্ট অপ্রত্যাশিত।

ফুটবল মহল যখন এই রেজাল্ট নিয়ে চর্চ্চাতে মশগুল ঠিক এই সময়ে দাঁড়িয়ে ভারতের দক্ষিণের রাজ্য কেরল যাকে ভারতীয় ফুটবলের আঁতুড়ঘর বলা হয়ে থাকে সেখানে আর্জেন্টাইন ভক্তদের কাণ্ড দেখে সকলে হতবাক।

শুধু হতবাক তাইই নয়,নিন্দায় সরব।গোটা ঘটনা হচ্ছে কেরলের কোনও একটি অঞ্চলে আর্জেন্টিনা ফুটবল দলের সুপারস্টার লিওনেল মেসির একটি বিশাল কাট আউট টাঙানো হয়েছে এবং মেসির পায়ের নীচে সৌদি আরবের ফুটবল টিমের ছবি পোস্টার আকারে টাঙানোয় চারিদিকে ছি ছি ছি রব উঠেছে।ওই গোটা ঘটনাকে লেন্সবন্দি করে টুইট পোস্ট করা হয়েছে,যা এই মুহুর্তে সোশাল মিডিয়াতে মুহুর্তে ভাইরাল হয়ে উঠেছে।

ফুটবল বিশ্বকাপ গোটা দুনিয়াকে এক ছাতার তলায় নিয়ে আসে।বিশ্বের প্রতিটি কোনের ফুটবল ভক্তরা প্রিয় দলের ম্যাচ চলাকালীন একই সময়ে দাঁড়িয়ে টেনশনে নিশ্বাস চেপে রেখে কাপযুদ্ধের মুহুর্তে নিজেকে জড়িয়ে ফেলে।এমন আবহে কেরালাতে এমন ঘটনা নিঃসন্দেহে ফুটবল ভক্তদের মাথা হেট করে দিতে বাধ্য।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন World Cup: ফুটবল ভক্তদের মাথা হেঁট হয়ে গেল

Qatar WC: VAR সিস্টেম নিয়ে কোচ এলকো সাতোরির টুইট পোস্ট ভাইরাল

Coach Eelco Schattorie

৩৬ বছর আগে বিশ্বকাপ (Qatar WC) ঘরে তুলেছিল আর্জেন্টিনা। এরপর একের পর এক বিশ্বকাপ এসেছে এবং গিয়েছে, মারাদোনার হাত ঘুরে আলবেসেলেস্তেদের মুখ এখন লিওনেল মেসি। কাপযুদ্ধে দীর্ঘ সাড়ে তিন দশকের খড়া কাটাতে নেমে খেলার প্রথমার্ধের শেষে১-০ গোলের লিড নিয়েছে আর্জেন্টিনা, সৌদি আরবের বিরুদ্ধে।

এই গোলের সংখ্যা বাড়তে পারত, বাধ সাধলো VAR পদ্ধতি। খেলা চলাকালীন পোড়খাওয়া কোচ এলকো সাতোরির টুইট পোস্ট এই VAR পদ্ধতি নিয়ে,যা সোশাল মিডিয়াতে ভাইরাল।

সাতোরির ভাইরাল ওই টুইট পোস্টে লেখা,”যারা VAR নিয়ে অভিযোগ করেন!!! ভিএআর না থাকলে আর্জেন্টিনা এখন ৩-০ তে এগিয়ে থাকত। চমৎকার প্রযুক্তি।”খেলার ১০ মিনিটে পেনাল্টি থেকে ফুটবলের ক্ষুদে জাদুকর লিও মেসি গোল করার সাথে সাথে এক অনন্য মাইলস্টোন ছুঁয়ে ফেললো। প্রথম আর্জেন্টাইন হিসেবে চার বিশ্বকাপে গোল করলেন মেসি ২০০৬,২০১৪, ২০১৮,২০২২ টানা চারবার এমন নজিরের মালিক এখন মেসি।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: VAR সিস্টেম নিয়ে কোচ এলকো সাতোরির টুইট পোস্ট ভাইরাল

Mohammedan SC: জয়ের লক্ষ্যে মুখিয়ে মহামেডান ফুটবলারেরা

Mohammedan-SC-footballers

আইলিগে টানা দু’ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। বুধবার তারা খেলতে নামছে ন্যারোকা এফসির বিরুদ্ধে। চলতি লিগে দুরন্ত ছন্দে রয়েছে মণিপুরের এই ক্লাব দল।

চলতি আইলিগে নিজেদের দুটো ম্যাচই জিতেছে ন্যারোকা। ঘরের মাঠে ৬ পয়েন্ট ছিনিয়ে নিয়ে কলকাতায় এসেছে তিন পয়েন্টকে পাখির চোখ করে।অন্যদিকে, সাদা কালো শিবির ঘরের মাঠে প্রথম জয়ের খোঁজে রয়েছে।টানা দু’ম্যাচ হারের মুখ দেখার কারণে ভক্তরা হতাশ।তবে টিম বাউন্সব্যাক করবে তাই প্রিয় দলের পাশে থেকে খেলার দিন টিমের সমর্থনে গলা ফাটানোর আবেদন রেখেছে মহামেডান টিম ম্যানেজমেন্ট।

কলকাতা লিগে দুরন্ত পারফরম্যান্সের জোরে দুবার কলকাতা লিগ ক্লাব তাঁবুতে নিয়ে আসলেও, ওই পারফরম্যান্সের ছিটেফোঁটাও আইলিগে দেখা যাচ্ছে না মহামেডান খেলোয়াড়দের মধ্যে।ফুটবলারদের অফফর্ম চিন্তায় রেখেছে কোচ আন্দ্রে চেরনশিভকে।এই ব্যাডপ্যাচ থেকে বেরিয়ে আসতে হলে পারফর্ম করতে হবে,এছাড়া অন্যকোনও বিকল্প রাস্তা খোলা নেই ব্ল্যাক প্যাহ্নর্সদের সামনে।এক্কেবারে খাঁদের কিনারায় যেহেতু দাঁড়িয়ে আছে মহামেডান এসসি

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Mohammedan SC: জয়ের লক্ষ্যে মুখিয়ে মহামেডান ফুটবলারেরা

Qatar WC: গলগলিয়ে বেরোচ্ছে রক্ত, আর্জেন্টিনাকে হারানোর খেলায় মারাত্নক জখম আরবের Shahrani

আর্জেন্টিনাকে (Argentina) হারিয়ে বিশ্বকাপ (Qatar WC) ফুটবলে ঐতিহাসিক জয়ের পরও সৌদি আরব (Saudi Arabia) শিবিরে প্রবল উদ্বেগ। দলের অন্যতম ডিফেন্ডার ইয়াসের আল শাহরানি (Yasser Al Shahrani) মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম।

Qatar Tribune জানাচ্ছে, ম্যাচে ২-১ গোলে জয়ী হওয়ার আনন্দের মাঝে সৌদি আরবের আনন্দ কমে এসেছে। কারণ শাহরানির মাথায় আঘাত গুরুতর। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Arab News জানাচ্ছে, ঐতিহাসিক জয়ের পর দেশজড়ে ছড়িয়েছে আনন্দ। তবে এর মাঝে কাতার থেকে এসেছে জাতীয় দলের ডিফেন্ডার ইয়াসের আল শাহরানির গুরুতর চোট সংবাদ। তার অপারেশন হবে।

Al Jazeera জানাচ্ছে, মাঠেই জখম সৌদি ডিফেন্ডার শাহরানির নাক মুখ থেকে গলগল করে রক্ত বের হচ্ছিল। তাঁকে দ্রুত প্রাথমিক চিকিৎসা করেন ফিফা মনোনীত চিকিৎসকরা। তাদের পরামর্শে দ্রুত শাহরানিকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। তার চোয়ালের হাড় ভেঙেছে। মাথায় আঘাত লেগেছে।

Goal.Com জানাচ্ছে, সৌদি আরবের ডিফেন্ডার শাহরানি সংকটে। নিজের দলের গোলরক্ষকের সাথে শাহরানির অনিচ্ছাকৃত ধাক্কা লাগে। তিনি মাঠেই পড়ে যান। শাহরানির আঘাত সংবাদ গুরুতর জেনে সৌদি সমর্থকরা মুষড়ে পড়েছেন।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: গলগলিয়ে বেরোচ্ছে রক্ত, আর্জেন্টিনাকে হারানোর খেলায় মারাত্নক জখম আরবের Shahrani

আর্জেন্টিনা-সৌদি ম্যাচ ঘিরে ইস্টবেঙ্গল খেলোয়াড়দের উচ্ছ্বাস মুহুর্ত ভাইরাল

moment of excitement of East Bengal players around the World Cup match is viral

অঘটনের বিশ্বকাপ! অপ্রত্যাশিত রেজাল্ট কাপযুদ্ধের প্রথম ম্যাচে আর্জেন্টিনার, প্রতিপক্ষ সৌদি আরব। আর্জেন্টিনা ১-২ সৌদি আরব, এই ফলাফল নীল সাদা রঙের ভক্তদের কাছে বেদনাময়। তারচেয়েও বড় আঘাত গৌরব,সম্মানের ক্ষেত্রে।

বড় ধাক্কা আর্জেন্টাইন ভক্তদের কাছে হলেও ব্রাজিল ভক্তরা আহ্লাদে আটখানা। হবে নাই বা কেন চিরপ্রতিদ্বন্দ্বী যখন ফিফা ক্রমতালিকায় ৫১ নম্বরে থাকা দল সৌদি আরবের কাছে প্রথমার্ধে এগিয়ে থেকেও হেরে যায়।অবশ্য VAR সিস্টেমের খেসারৎ দিতে হয়েছে প্রিয় দলকে এমন একটা যুক্তি খাড়া করার আপ্রাণ চেষ্টাতে থাকবে আর্জেন্টাইন ভক্তরা।তবে যুক্তি আর পাল্টা যুক্তিতে ম্যাচের রেজাল্ট পাল্টে যাবে না।

সুদূর ভারতের কলকাতায় এসে ব্রাজিলিয়ানরা তাকিয়ে ছিল এই ম্যাচের দিকে।খেলার বয়স যত গড়িয়েছে ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাস চোখে মুখে ধরা পড়েছে।ইস্টবেঙ্গলের প্র‍্যাকট্রিস সেশনে খেলোয়াড়দের এই ম্যাচ নিয়ে কৌতুহল কম ছিলনা। লাল হলুদ ব্রিগেডে একঝাক ব্রাজিলিয়ান ফুটবলার থাকায় তেতে ছিল ম্যাচ মুহুর্ত।বারে বারে মোবাইল স্ক্রিনে চোখ ক্লিনটন সিলভা থেকে এলিয়ান্দ্রোর।

খেলার প্রথমার্ধে মেসির পেনাল্টি থেকে পাওয়া গোলে এগিয়ে গেলে ম্রিয়মাণ থাকলেও ক্লিনটন সিলভার উচ্ছ্বাস ধরা পড়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে দু’গোলে আর্জেন্টিনার পিছিয়ে পড়তে, সঙ্গে চিরাচরিত ব্যঙ্গ চলতে থাকে। লাল হলুদ শিবিরের নিজেদের লিগ অভিযানের মাঝে বিশ্বকাপ নিয়ে এই মাতামাতির ভিডিও সোশাল মিডিয়াতে এই মুহুর্তে বেশ ভাইরাল।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন আর্জেন্টিনা-সৌদি ম্যাচ ঘিরে ইস্টবেঙ্গল খেলোয়াড়দের উচ্ছ্বাস মুহুর্ত ভাইরাল

50MP ক্যামেরা সহ Samsung Galaxy A23 5G, 4000mAh ব্যাটারি, দাম এবং বৈশিষ্ট্যগুলি জানুন

Samsung Galaxy A23 5G জাপানে লঞ্চ করা হয়েছে, যা অন্যান্য বাজারে আগস্টে লঞ্চ হওয়া Galaxy A23 থেকে একেবারেই আলাদা। নতুন Galaxy A সিরিজের স্মার্টফোনটিতে একটি 50-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে। এটিতে একটি অক্টা কোর SoC রয়েছে। এটিতে একটি 5.8-ইঞ্চি ডিসপ্লে এবং একটি 4,000mAh ব্যাটারি রয়েছে। আসুন আমরা এই স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন, দাম থেকে শুরু করে বিস্তারিত জানি।

  •  Samsung Galaxy A23 5G মূল্য

দামের কথা বললে, Samsung Galaxy A23 5G এর 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম JPY 31,680 অর্থাৎ প্রায় 18,200 টাকা। রঙের বিকল্প সম্পর্কে কথা বললে, এটি কালো, লাল এবং সাদা রঙের বিকল্পগুলিতে উপলব্ধ। প্রাপ্যতা সম্পর্কে কথা বললে, এটি au.com, J:Com, Rakuten Mobile এবং অন্যান্য খুচরা বিক্রেতাদের কাছে উপলব্ধ। এই স্মার্টফোনটি জাপান ছাড়াও ভারত সহ অন্যান্য বাজারে পাওয়া যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

  •  Samsung Galaxy A23 5G এর স্পেসিফিকেশন

স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, Samsung Galaxy A23 5G Android 12 এ কাজ করে। ডিসপ্লের কথা বলতে গেলে, একটি 5.8-ইঞ্চি HD+ TFT ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন 720×1560 পিক্সেল। এই ডিসপ্লে 16 মিলিয়ন রঙ সমর্থন করে। প্রসেসর সম্পর্কে কথা বললে, এটি 2.2GHz অক্টা কোর প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 700 SoC সমর্থন করে। স্টোরেজ সম্পর্কে কথা বললে, এতে 4GB RAM এবং 64GB স্টোরেজ রয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

ক্যামেরা সম্পর্কে কথা বলতে গেলে, এতে f/1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা, একটি 5-মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল তৃতীয় ক্যামেরা রয়েছে। একই সাথে এর সামনে f/2.0 অ্যাপারচার সহ একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটির কথা বললে, এতে রয়েছে 5G, 4G/LTE, Bluetooth v5.2, NFC এবং USB Type-C পোর্ট সহ 3.5mm অডিও জ্যাক। ব্যাটারির কথা বলতে গেলে, এতে একটি 4,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন 50MP ক্যামেরা সহ Samsung Galaxy A23 5G, 4000mAh ব্যাটারি, দাম এবং বৈশিষ্ট্যগুলি জানুন

12GB RAM, 512GB স্টোরেজ, 50MP ক্যামেরা সহ Vivo-এর ফ্ল্যাগশিপ X90 সিরিজ লঞ্চ, দাম জানুন

Vivo চিনে তার ফ্ল্যাগশিপ X90 স্মার্টফোন সিরিজ চালু করেছে, যার মধ্যে X90 Pro এবং X90 Pro+ 5G সহ স্ট্যান্ডার্ড X90 রয়েছে। স্মার্টফোনটি আগামী মাসে ভারত সহ অন্যান্য বাজারেও লঞ্চ হতে পারে। Vivo X90 এবং X90 Pro 5G তে MediaTek Dimensity 9200 SoC দেওয়া হয়েছে, অন্যদিকে Qualcomm Snapdragon 8 Gen 2 SoC X90 Pro+ 5G তে পাওয়া যাচ্ছে। যেখানে, X90 5G 120W দ্রুত চার্জিং সমর্থন সহ একটি 4,810mAh ব্যাটারি প্যাক করে, X90 Pro 5G একটি সামান্য বড় 4,870mAh ব্যাটারি প্যাক করে, এবং X90 Pro+ একটি ছোট 4,700mAh ব্যাটারি প্যাক করে যা 80W-র চার্জিং সমর্থন করে৷ X90 Pro এবং Pro+ এ 50W ওয়্যারলেস চার্জিং সমর্থনও দেওয়া হয়েছে।

  • Vivo X90, X90 Pro, X90 Pro+ 5G মূল্য, উপলব্ধতা

Vivo X90-এর 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 3699 (প্রায় 42,300 টাকা)। এর 8GB + 256GB, 12GB + 256GB এবং 12GB + 512GB মডেলের দাম CNY 3999 (প্রায় 45,700 টাকা), CNY 4499 (প্রায় 51,500 টাকা) এবং CNY 4999 (মোটামুটি, 05700 টাকা)। ভিভো ফোনটি কালো, নীল এবং লাল রঙে পাওয়া যাচ্ছে।

যেখানে, চিনে X90 Pro 5G-এর 8GB + 256GB স্টোরেজ বিকল্পটির দাম CNY 4999 (প্রায় 57,200 টাকা)। এর 12GB + 256GB এবং 12GB + 512GB স্টোরেজ বিকল্পগুলির দাম যথাক্রমে CNY 5499 (প্রায় 63,000 টাকা) এবং CNY 5999 (প্রায় 68,600 টাকা)। ডিভাইসটি কালো এবং লাল রঙের বিকল্পে লঞ্চ করা হয়েছে।

Vivo X90 Pro+ 5G দুটি বিকল্পে অফার করা হয়েছে, যার মধ্যে 12GB + 256GB এবং 12GB + 512GB স্টোরেজ কনফিগারেশন রয়েছে এবং এর দাম যথাক্রমে CNY 6499 (প্রায় 74,400 টাকা) এবং CNY 6999 (প্রায় 80,100 টাকা)। ফোনটি লাল এবং কালো রঙের বিকল্পে উপলব্ধ

  • Vivo X90, X90 Pro, X90 Pro+ 5G স্পেসিফিকেশন, বৈশিষ্ট্য

Android 13 ভিত্তিক Origin OS 3 তিনটি Vivo ফোনেই উপলব্ধ। X90 সিরিজের সমস্ত মডেল 120Hz রিফ্রেশ রেট সমর্থন সহ একটি 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে পায়। যাইহোক, স্ট্যান্ডার্ড মডেলটি 2800×1260 পিক্সেল রেজোলিউশনের সাথে আসে, যেখানে X90 Pro এবং X90 Pro+ 5G QHD+ রেজোলিউশনের সাথে আসে। Vivo X90 সিরিজের স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলগুলি MediaTek Dimensity 9200 SoC পায়, যেখানে Pro Plus মডেলে Qualcomm Snapdragon 8 Gen 2 SoC রয়েছে।

ক্যামেরা হার্ডওয়্যার সম্পর্কে কথা বলতে গেলে, X90 5G একটি 50MP Sony IMX866 প্রাইমারি ক্যামেরা দিয়ে সজ্জিত একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পায়, যার মধ্যে একটি 12MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2x অপটিক্যাল জুম সহ একটি 12MP পোর্ট্রেট লেন্স রয়েছে৷ একই সময়ে, X90 Pro তে 50MP Sony IMX866 প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, তবে এতে 50MP Sony IMX758 পোর্ট্রেট সেন্সর এবং 2x অপটিক্যাল জুম সহ 12MP আল্ট্রাওয়াইড সেন্সর রয়েছে।

Vivo X90 Pro+ 5G-এর ক্যামেরা সেটআপ সবচেয়ে উন্নত, যাতে 50MP Sony IMX989 প্রাইমারি ক্যামেরা সেন্সর পাওয়া যায় এবং কোম্পানি দাবি করে যে এটি একটি 1-ইঞ্চি সেন্সর। সেটআপের মধ্যে রয়েছে 48MP Sony IMX598 আল্ট্রাওয়াইড সেন্সর, 50MP Sony IMX758 f/1.6 পোর্ট্রেট সেন্সর এবং 64MP OmniVision OV64B40 টেলিফটো ক্যামেরা 100x পর্যন্ত ডিজিটাল জুম এবং f/3.5 অ্যাপারচার সহ। সমস্ত মডেলের মধ্যে একটি 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা কেন্দ্রে হোল-পাঞ্চ কাটআউটে লাগানো আছে।

ব্যাটারি সম্পর্কে কথা বলতে গেলে, X90 5G এবং X90 Pro 5G প্যাক 4,810mAh এবং 4,870mAh ব্যাটারি যথাক্রমে 120W দ্রুত চার্জিং সমর্থন সহ। অন্যদিকে, X90 Pro+ 5G 80W দ্রুত চার্জিং সহ একটি 4,700mAh ব্যাটারি প্যাক করে। প্রো এবং প্রো+ মডেলগুলিও 50W ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন 12GB RAM, 512GB স্টোরেজ, 50MP ক্যামেরা সহ Vivo-এর ফ্ল্যাগশিপ X90 সিরিজ লঞ্চ, দাম জানুন

WhatsApp: আসতে চলেছে নতুন আপডেট, অধীর আগ্রহে ব্যবহারকারীরা

WhatsApp

হোয়াটসঅ্যাপ(WhatsApp) বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি। সারা বিশ্বে 2 বিলিয়নেরও বেশি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। মেটা মালিকানাধীন কোম্পানি ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে নতুন বৈশিষ্ট্য আনতে থাকে। একটি প্রতিবেদন অনুসারে, কোম্পানি একটি নতুন বৈশিষ্ট্য চালু করছে যা কল ইতিহাসকে ডেস্কটপ অ্যাপেই পরিচালনা করার অনুমতি দেবে। বর্তমানে এই ফিচারটি হোয়াটসঅ্যাপ ডেস্কটপের বিটা সংস্করণে প্রকাশ করা হয়েছে। আপনি কিভাবে কম্পিউটার এবং ল্যাপটপ থেকে WhatsApp কল হিস্ট্রি পরিচালনা করতে সক্ষম হবেন তা দেখুন।

হোয়াটসঅ্যাপ মাইক্রোসফ্ট স্টোরে হোয়াটসঅ্যাপ ডেস্কটপের বিটা আপডেট প্রকাশ করেছে। WaBetaInfo, একটি পোর্টাল যা হোয়াটসঅ্যাপের আসন্ন বৈশিষ্ট্য এবং আপডেটগুলি ট্র্যাক করে, অনুসারে, সংস্থাটি উইন্ডোজ 2.2246.4.0 আপডেট প্রকাশ করেছে৷ ডেস্কটপ অ্যাপের এই আপডেট করা বিটা সংস্করণে একটি নতুন কল ট্যাব পাওয়া যাবে। এখান থেকে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ কল ইতিহাস পরিচালনা করতে সক্ষম হবেন।

হোয়াটসঅ্যাপ ডেস্কটপের নতুন কল ট্যাবে ব্যবহারকারীদের কলের ইতিহাস দেখা যাবে। এ ছাড়া ব্যবহারকারীরা কল কার্ড খুলে যেকোনো কলের বিস্তারিত দেখতে পারবেন। তবে, সর্বশেষ বৈশিষ্ট্যটি বিটা সংস্করণে প্রকাশিত হবে, তাই এখন থেকে মোবাইল এবং ডেস্কটপের কল ইতিহাস সিঙ্ক করা হবে না। একই সময়ে, আপনি মোবাইল ডিভাইসেও ডেস্কটপ অ্যাপের কল দেখতে পারবেন না। আগামী দিনে এই ত্রুটি সারিয়ে দেবে সংস্থাটি।

  • বিটা ব্যবহারকারীদের জন্য নতুন বৈশিষ্ট্য

ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে, কল ট্যাবটি ডেস্কটপ বিটা সংস্করণে অ্যাপের সাইডবারে পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ বিটা পরীক্ষক বাছাই করার জন্য নতুন বৈশিষ্ট্য প্রকাশ করেছে, যারা Microsoft স্টোর থেকে WhatsApp বিটার জন্য Windows 2.2246.4.0 আপডেট ডাউনলোড এবং ইনস্টল করতে পারে। আগামী দিনে, কোম্পানি আরও বিটা পরীক্ষকদের জন্য কলিং বৈশিষ্ট্য সম্পর্কিত একটি নতুন আপডেট প্রকাশ করতে পারে।

  • হোয়াটসঅ্যাপ ডেস্কটপে স্ক্রিন লক

হোয়াটসঅ্যাপের অন্যান্য আসন্ন বৈশিষ্ট্যগুলির বিষয়ে কথা বলতে, সংস্থাটি ডেস্কটপ ব্যবহারকারীদের সুরক্ষা এবং গোপনীয়তার জন্য একটি নতুন বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। রিপোর্ট অনুযায়ী, এখন হোয়াটসঅ্যাপ ওয়েবের জন্যও স্ক্রিন লক ফিচার পাওয়া যাবে। ব্যবহারকারীরা ডেস্কটপে WhatsApp চালানোর জন্য একটি পাসওয়ার্ড সেট করার সুবিধা পাবেন। এই ফিচারটি ব্যবহারকারীদের আলাদা নিরাপত্তা দেবে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন WhatsApp: আসতে চলেছে নতুন আপডেট, অধীর আগ্রহে ব্যবহারকারীরা

Mohammedan SC: ন্যারোকার বিরুদ্ধে খেলোয়াড় অফফর্ম নিয়ে চিন্তায় কোচ চেরনশিভ

Mohammedan SC Coach

আইলিগে সেশনে ইতিমধ্যেই দুই ম্যাচ খেলে ফেলেছে মহামেডান স্পোর্টি ক্লাব (Mohammedan SC), কিন্তু এখনও জয়ের মুখ দেখে উঠতে পারেনি সাদা কালো ব্রিগেড। এই অবস্থায় টিমকে উইনিং ট্র‍্যাকে ফিরিয়ে আনাই মস্ত বড়ো চ্যালেঞ্জ কোচ আন্দ্রে চেরনশিভের সামনে।

কলকাতা লিগে দুরন্ত পারফরম্যান্স করে দুবার লিগ চ্যাম্পিয়ন হওয়া দলটার তেজ আইলিগ ২০২২-২৩ সেশনে উধাও হয়ে গিয়েছে।ব্যাক টু ব্যাক দুম্যাচে হারের মুখ দেখে হতাশ সাদা কালো শিবিরের ভক্তরা।তবে সমর্থকদের আশ্বস্ত করতে দল বাউন্সব্যাক করবে,জয়ের রাস্তায় ফিরে আসবে এমন প্রতিশ্রুতি সামনে এনেছে মহামেডান এসসি তাদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে।

কিন্তু শুধু সোশাল মিডিয়াতে বাজার চলতি পোস্ট করলেই তো হবে না,ফুটবলারদের নিজেদের কাজটাও করতে হবে।গোল করতে হবে,গোল আটকাতে হবে,গোলের জন্য খেলা তৈরি করতে হবে।দেখা যাচ্ছে আইলিগে গোটা সাদা কালো শিবিরের খেলোয়াড়রা নিজেদের পজিশনে ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। পজিশন নিয়ে সিদ্ধান্তে আসতে পারছে না,নিজেদের মধ্যে সমন্বয়ের অভাব ফুটবলারদের অফফর্মের একটা বড় কারণ। আইলিগ চ্যাম্পিয়ন হলেই ইন্ডিয়ান সুপার লিগের দরজা খুলে যাবে এমন বার্তাতেও তেতে উঠতে দেখা যাচ্ছে না সেখ ফৈয়াজদের। বারে বারে গাছাড়া মনোভাব দুম্যাচে ভরাডুবির মূল কারণ।

এমন আবহে বুধবার, ন্যারোকা এফসির বিরুদ্ধে কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে খেলতে নামার আগে মহামেডান এসসি কোচ আন্দ্রে চেরনশিভকে টিমের খেলোয়াড় অফফর্ম বেশ চিন্তায় ফেলে দিয়েছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Mohammedan SC: ন্যারোকার বিরুদ্ধে খেলোয়াড় অফফর্ম নিয়ে চিন্তায় কোচ চেরনশিভ

Mohammedan SC: জোরকদমে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছে মহামেডান

Mohammedan SC

আইলিগে টানা দু’ম্যচে পরাজয়ের মুখ দেখেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। স্বভাবতই হতাশ সাদা কালো শিবিরের সমর্থকরা।প্রিয় দলের এমন পারফরম্যান্সের দেখার পরে ভক্তরা যাতে মুখ ফিরিয়ে না নেয় এই কারণে মহামেডান এসসি ‘বাউন্সব্যাক’ করার প্রতিশ্রুতি দিয়েছে।

আগামী বুধবার, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মহামেডান ফুটবল ক্লাব টিম খেলতে নামবে ন্যারোকা এফসির বিরুদ্ধে। মঙ্গলবার, গোটা সাদা কালো শিবির নিজেদের ক্লাব তাবুর মাঠে কোচ আন্দ্রে চেরনশিভের কড়া শাসনে প্র‍্যাকট্রিসে ঘাম ঝড়াতে দেখা গিয়েছে।গত ম্যাচে রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির বিরুদ্ধে মার্কাস জোসেফ ফিরে এসেছিলেন ঠিকই কিন্তু সুবিধা বিশেষ কিছু করতে পারেন নি।

মহামেডানের চিরাচরিত বিল্ড আপ ফুটবলকে আটকে গিয়েছিল।কিভাবে নিজেদের স্ট্র‍্যাটেজিকে পূর্ণতায় নিয়ে আসবে তা নিয়ে অঙ্ক ইতিমধ্যেই কষে ফেলেছেন সাদা কালো শিবিরের কোচ চেরনশিভ।

অন্যদিকে, আইলিগ ২০২২-২৩ সেশনে ন্যারোকা এফসি নিজেদের শেষ ম্যাচ সুদেবা দিল্লি এফসির বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে।এর আগে রিয়েল কাশ্মীর এফসির বিরুদ্ধেও ১-০ স্কোরলাইনে তিন পয়েন্ট তুলেছে ডেভিড সিম্বো,জেমস সিং,কাসিমভ, জ্যাখনভরা।ঘরের মাঠে লিগের প্রথম দু’ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কলকাতার মাটিতে চলতি লিগ সেশনের প্রথম অ্যাওয় গেম খেলতে মুখিয়ে রয়েছে ইম্ফলের এই ক্লাব দলটি।আর মহামেডান স্পোটিং ক্লাব লিগ সেশনের প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Mohammedan SC: জোরকদমে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছে মহামেডান

Qatar WC: মেসির দলকে হারানোর পুরষ্কার কত সোনা? সৌদি বাদশাহ আপ্লুত, কাতারি আমিরের উল্লাস

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা সিটি:  এ উল্লাসের রঙ সবুজ-সাদা। পুরো আরব দুনিয়া আত্মহারা হয়ে গেছে। কাতার ও ইরানের পরাজয়ের পর (Qatar WC) বিশ্বকাপে এশিয়ার মান রাখল  (Saudi Arabia) সৌদি আরব। রীতিমতো লড়ে সুকঠিন প্রতিপক্ষ দুবারের বিশ্বশ্রেষ্ঠ আর্জেন্টিনাকে (Argentina)  পরাজিত করেছে সৌদি আরব।

দুপুরে ম্যাচ শুরুর আগে নিখেছিলাম মেসি মেসি চিতকারে কাতারি, আরবি আর প্রবাসী বাঙালিরা মাতিয়ে দিয়েছেন। আর সন্ধের পর মারহাবা মারহাবা শব্দে পুরো কাতার মেতে গেছে। রাজধানী দোহার রাজপথে (Doha City) সৌদি আরব, কাতারের সমর্থকরা গলায় গলায় কোলাকুলি করছেন।

প্রতিবেশি দেশ সৌদি আরবের জনতা যেন জয়ের উন্মাদ হয়ে গেছেন। খবর পাচ্ছি, কুয়েত, বাহারিন, সংযুক্ত আরব আমিরশাহি (UAE), ওমান, লেবানন জুড়ে শুরু হয়েছে উচ্ছাস।

অবিশ্বাস্য এক ম্যাচ। এক গোলে পিছিয়ে থেকে দু গোল করে জিতল সৌদি আরব। ম্যাচ শুরুর আগে একটি ঘটনায় সবার চোখ আটকে গেছিল। খোদ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি নিজেই সৌদি আরবের জাতীয় পতাকা গলায় জড়িয়ে নেন। মাঠে তখন সৌদি জাতীয় সঙ্গীত বাজছিল।

খেলার প্রথমার্ধে মেসির গোলের পর পুরো কাতার পাগল হয়ে যায়। মেসি মেসি চিতকারে সে এক পরিস্থিতি। এই মুহূর্তে যখন দোহা শহরটি সৌদি আরবের জয়ে উল্লসিত। তখন সোশ্যাল মিডিয়ায় দেখছি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোটি কোটি আর্জেন্টিনা সমর্থক হতাশায় মুষড়ে পড়েছেন। ঢাকা ও কলকাতার দুটি ওয়েব সংবাদ প্রতিষ্ঠানে বিশ্বকাপের কিছু কথা লিখছি। কাতারে থাকার সুবাদে এটা বড় প্রাপ্তি।

তবে প্রাপ্তির নিরিখে একটা সোনালি ঝলক আসবে। বিশ্ব জানবে। কারণ, আর্জেন্টিনাকে পরাজিত করার পর সৌদি আরবের বাদশাহ সলমন বিন আবদুল আজিজ আল সৌদ কত সোনা উপহার দেবেন তাঁর দেশের নজিরগড়া ফুটবলারদের? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

একটু আগে রিয়াধে ফোন করলাম আমার পরিচিত একজনকে। সেও আর্জেন্টিনা ভক্ত। ফোনে জানাল, সৌদি আরবের রাজপথে এখন জনসমাগম। সৌদি বাদশাহ অত্যাশ্চর্য উপহার দেবেন বলে চলছে আলোচনা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: মেসির দলকে হারানোর পুরষ্কার কত সোনা? সৌদি বাদশাহ আপ্লুত, কাতারি আমিরের উল্লাস

ISL: জামশেদপুর ম্যাচের আগে স্বস্তির খবর লাল-হলুদ ভক্তদের কাছে

Souvik Chakrabarti

আগামী রবিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইস্টবেঙ্গল এফসির ম্যাচ রয়েছে জামশেদপুর এফসির বিরুদ্ধে। লিগ টেবলে দু’দলই খাঁদের কিনারায়। তবে এই অস্বস্তির মাঝেও সুখবর এসেছে লাল হলুদ ভক্তদের কাছে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ইস্টবেঙ্গল অধিনায়ক সৌভিক চক্রবর্তী। খুশির খবর এটাই গত সোমবার সুস্থ হয়ে দলের প্র‍্যাকট্রিস সেশন জয়েন করেছেন সৌভিক। আড়াই সপ্তাহ ধরে খেলার বাইরে ছিলেন, তবে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে আরও কিছু সময় লাগবে তার।

ইস্পাত নগরীতে উড়ে যাওয়ার আগে জোরকদমে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছে লাল হলুদ শিবিরের খেলোয়াড়রা।লিগ টেবলের নিচের দিকে থাকা দলের বিরুদ্ধে জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের,সঙ্গে হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সেরা মঞ্চ হতেই পারে জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ।কিন্তু মঞ্চ পেলেই শুধু হবে না,গোল করতে হবে এবং গোল আটকাতে হবে।মনসংযোগে চিড় ধরলেই ম্যাচ হাতছাড়া হতে পারে।

কেননা, ইস্পাত এইডি বুথরয়েডের দল লিগ টেবলে ইস্টবেঙ্গল এফসির ঠিক নিচে রয়েছে।কোচ স্টিফেন কনস্টাটাইনের ছেলেরা আটে আর ইশান পণ্ডিতরা ন’য়ে। তাই ঋত্বিক দাস,ক্রিনোরা ঘরের মাঠে রেড এন্ড গোল্ড ব্রিগেডের বিরুদ্ধে একটা মারণ কামড় বসাবে।তাই রক্ষণ আটোসাটো করে গোলের লক্ষ্যে ঝাঁপাবে অঙ্কিত, মহেশরা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন ISL: জামশেদপুর ম্যাচের আগে স্বস্তির খবর লাল-হলুদ ভক্তদের কাছে

Qatar WC: বিশ্বকাপে এশিয়ার গর্জন, আর্জেন্টিনাকে হারাল সৌদি আরব

বিশ্বকাপে সবথেকে বড় চমক। এশিয়ার গর্জন। সৌদি আরব লিখল ইতিহাস। পরাজিত আর্জেন্টিনা। 
‘শেষের শুরু’ এভাবেই দেখা হচ্ছে লিওনেল মেসির  (Lionel Messi) এবারের ফুটবল বিশ্বকাপ অভিযানকে। সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নেমে তিনি নিজের শেষ বিশ্বকাপ (Qatar WC) খেলার শুরুটা করলেন। গোল করলেন। কিন্তু কাতারের মাঠে (Argentina) আর্জেন্টিনা ও (Saudi Arabia) সৌদি আরবের লড়াইতে মরুঝড় তুলল আরবরা। 

Messi r maradona

কাতার বিশ্বকাপে মেসি নন সৌদি আরব দেখাল ম্যাজিক। খেলার শেষ বাঁশি বাজতেই পুরো আরব মুলুক জুড়ে উল্লাস। আর্জেন্টিনাকে হারানোর আনন্দে মাতোয়ারা সৌদি আরববাসী। যদিও আর্জেন্টিনার এই পরাজয়কে অঘটন বলছেন অনেক বিশষজ্ঞ। ধারে ভারে এগিয়ে থাকা আর্জেন্টিনার পরাজয়ে বিশ্ব ফুটবল প্রেমীরা হতবাক। তেমনই সৌদি আরবের জয়ে এসেছে শুভেচ্ছা।

লিওনেল মেসির গোলে ম্যাচের শুরুতেই লিড নেয় আর্জেন্টিনা। কাতারের সবচেয়ে বড় লুসাইল স্টেডিয়ামে এর পরেই নজির। দুটি গোল করে সৌদি আরব জয়ের পথে এগিয়ে যায়। খেলা শেষে তারা জয় ধরে রাখে।

৫১ বনাম তিনের লড়াই। মেসি-ডি মারিয়া বনাম তুলনামূলক অনামী তারকাদের লড়াই। এককথায় এ যেন ডেভিড বনাম গোলিয়াথের অতি অসম লড়াই। কিন্তু ৯০ মিনিটে যে কোনওরকম অঘটন যে সম্ভব, সেটাই প্রমাণ করে দিল সৌদি আরব। লাতিন আমেরিকার বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়ে রেনার্ডের ছেলেরা গোটা দুনিয়াকে যেন বার্তা দিলেন, বিশ্ব মঞ্চে কোনও দলকেই খাটো করে দেখলে চলে না।

মেসির শেষ বিশ্বকাপে রূপকথার কাহিনি রচনা করবে আর্জেন্টিনা। সে অপেক্ষাতেই এদিন একবুক আশা নিয়ে টিভির পর্দায় চোখ রেখেছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু প্রথম ম্যাচেই যে এমন অঘটন ঘটবে, তা হয়তো আর্জেন্টিনা দলের অতি বড় শত্রুও কল্পনা করেননি। বিশ্বকাপের ইতিহাসে গত ৬ দশকে প্রথমে গোল করে এগিয়ে যাওয়ার পর কখনও ম্যাচ হারেনি লা আলবেসেলেস্তা। কিন্তু এদিন পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেওয়ার পরও জয় উপহার দিতে ব্যর্থই হলেই মেসি।
বিস্তারিত আসছে ………..

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: বিশ্বকাপে এশিয়ার গর্জন, আর্জেন্টিনাকে হারাল সৌদি আরব