মোদীর নাম জপেই বিজেপি-বিরোধী প্রচার চালাবে দেশের কৃষকরা

নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-র বিরুদ্ধে প্রচার করবেন কৃষকরা। আর তাতেই রয়েছে চমক, বিজেপির কায়দাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নামেই এ বার প্রচার চালাবেন আন্দোলনকারী কৃষকরা। রবিবার মুজফ্‌ফরনগরে মহাপঞ্চায়েত থেকে এমনটাই ঘোষণা করলেন কৃষক নেতা রাকেশ তিকাইত।

আরও পড়ুন সোমবার মাঝরাতে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কৃষকদের শক্তি দেখাতে আয়োজন করা হয়েছিল মহাপঞ্চায়েতের। কৃষক নেতা রাকেশ তিকাইত জানান, ‘‘যদি সরকার আমাদের সমস্যা বোঝে তা হলে ভাল। না হলে দেশ জুড়ে এই ধরনের বৈঠক হবে। দেশ যাতে বিক্রি না হয়ে যায়, সে দিকে আমাদের নজর রাখতে হবে।’’

আরও পড়ুন বাইডেন সাক্ষাতে শীঘ্রই মার্কিন মুলুকে যাবেন মোদী


আরও পড়ুন দিল্লির কৃষক আন্দোলন ভুয়ো, বিরোধীদের মদতপুষ্ট: দিলীপ ঘোষ

কৃষকরা সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। আগামী বছর উত্তরপ্রদেশে নির্বাচনের আগে যোগী আদিত্যনাথ ও তাঁর সরকারের বিরুদ্ধে প্রচার চালানো হবে। শুধু উত্তরপ্রদেশ নয়, গোটা দেশ জুড়ে এই রকমের প্রতিবাদের পরিকল্পনা করা হয়েছে। যেহেতু বিজেপি শুধু প্রধানমন্ত্রীর নামেই প্রচার চালায়, তাই আন্দোলনরত কৃষকরাও এ বার থেকে ওনার নামেই প্রচার চালাবে। এছাড়াও জানানো হয়েছে, আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে যদি আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলি প্রত্যাহার না করা হয়, তবে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

অন্যদিকে গত বছর থেকেই কৃষক আন্দোলনের বিরোধীতা করে আসছেন বিজেপি নেতারা। দিনকয়েক আগেই কৃষক আন্দোলন নিয়ে সরব হয়েছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন কেন্দ্রের বিরুদ্ধে দিল্লির রাজপথে চলা কৃষক আন্দোলন ভুয়ো। সরাসরি অভিযোগ করলেন, এই আন্দোলন সংগঠিত নয়।, টাকা দিয়ে ভাড়া করে লোককে আনা হয়েছে। এদের শুধু মোদি বিরোধিতা করাই লক্ষ্য।

আফগানিস্তান: রাষ্ট্রসংঘের মানবিক বিষয়ক মহাসচিবের সঙ্গে তালিবান প্রতিনিধি দলের বৈঠক

Taliban’s Mullah Baradar meets Martin Griffiths in Kabul

নিউজ ডেস্ক: আফগানিস্তান এখন তালিবান রাজ।  নতুন সরকারে গুরুত্বপূর্ণ পদে নিয়ে তালিবান ও অন্যান্য সংগঠনের মধ্যে টানাপোড়েন চলছে। ঠিক এই সময়ে রবিবার কাবুলের বিদেশ মন্ত্রণালয়ে রাষ্ট্রসংঘের মানবিক বিষয়ক (UN under-secy-general for humanitarian affairs) মহাসচিব মার্টিন গ্রিফিথসের (Martin Griffiths) সঙ্গে তালিবানের মোল্লা বরাদার সাক্ষাৎ করেন।

তালিবান মুখপাত্র মোহাম্মদ নৈয়মও এই বিষয়ে টুইট করেছেন৷ তাতে লিখেছেন, বৈঠকের পর গ্রিফিথস বলেছেন রাষ্ট্রসংঘ আফগানিস্তানের সঙ্গে সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে

রবিবার কাবুলে এক সমাবেশে বেশ কয়েকজন ধর্মীয় ব্যক্তি তালিবান এবং প্রতিরোধ ফ্রন্টকে বর্তমানে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন৷ এই সংঘাতকে দেশে একটি অবৈধ যুদ্ধ বলে উল্লখে করেছে।

অন্যদিকে তালিবান প্রতিনিধি দল গত কয়েকদিন ধরে দোহায় ব্রিটেন, পাকিস্তান ও জার্মানির কূটনীতিকদের সঙ্গে দেখা করেছে। তালিবানের রাজনৈতিক কার্যালয় দোহায়৷ তার প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে কানাডা, ভারত ও জার্মানির রাষ্ট্রদূতদের সঙ্গেও কথা বলেছেন।

তালিবান আর এক মুখপাত্র সুহেল শাহীন শুক্রবার একের পর এক টুইট করে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনার তথ্য দিয়েছেন। তিনি বলেন, পাকিস্তানি রাষ্ট্রদূত সৈয়দ আহসান রাজা শাহের সঙ্গে মানবিক সহযোগিতা, পারস্পরিক স্বার্থের দ্বিপক্ষীয় সম্পর্ক, আফগানিস্তানের পুনর্গঠন নিয়ে আলোচনা হয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর বিশেষ কূটনীতিক সাইমন গাসের সঙ্গে নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল।

শের মোহম্মদ আব্বাস স্তানিকজাইয়ের নেতৃত্বে তালিবান প্রতিনিধি দল দোহায় পাকিস্তান ও ভারতসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করেন।

High Alert: ভারত-আফগানিস্তান সীমান্তে স্যাটেলাইট বিমানঘাঁটি সক্রিয় করল পাকিস্তান

pakistan satellite airbase

নিউজ ডেস্ক: পাকিস্তানের (pakistan) বিমান বাহিনী আফগানিস্তান সংলগ্ন বেলুচিস্তানে তাদের স্যাটেলাইট বিমান ঘাঁটিটি (satellite airbase) সক্রিয় করেছে। তারা এমন একটা সময় এই পদক্ষেপ নিল, যখন পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI) প্রধানকে আফগানিস্তানের ব্যাপারে হস্তক্ষেপ করে দেখা গেল৷ শুধু তাই নয়, একই সঙ্গে ভারতের (india) সীমান্তের কাছাকাছি কোটলি এবং রাওয়ালকোটে তাদের অন্য দুটি স্যাটেলাইট ঘাঁটি সক্রিয় করেছে। গোয়েন্দা সূত্রে এমন তথ্য জানা গিয়েছে।

ওই সূত্রটি বলছে, পাকিস্তান বিমান বাহিনীর বিমান চলাচলের জন্য ১২ টি সক্রিয় এবং সমান সংখ্যক স্যাটেলাইট ঘাঁটি রয়েছে। তাদের বিমান বাহিনী সময় সময় এই ঘাঁটিগুলোকে সক্রিয় রাখে তার কর্মক্ষম প্রস্তুতির জন্য। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতের বালাকোটে বিমান হামলার পরে স্যাটেলাইট ঘাঁটিতে ফ্রিকোয়েন্সিও বৃদ্ধি করেছে।

সূত্র বলছে, ভারতীয় এজেন্সিরা পাকিস্তানের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করছে৷ কারণ তারা সব ঘাঁটি ভারতীয় রাডার এবং অন্যান্য সিস্টেমের নজরদারিতে রয়েছে। একই সঙ্গে সংস্থাগুলি পাকিস্তান বিমান বাহিনীর পূর্ব ফ্রন্টের কার্যক্রমের উপর নজর রাখছে। এখানে অবস্থিত শামসি বিমানঘাঁটি পাকিস্তান পুনরায় সক্রিয় করেছে৷ যাতে এখান থেকে তালিবানদের সাহায্য করতে পারে।

আরও জানা গিয়েছে, পাকিস্তান দীর্ঘদিন ধরে আমেরিকা এবং আফগানিস্তানের জাতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে তালিবানকে সহায়তা করে আসছে। অতীতেও আফগানিস্তানে অবস্থানরত মার্কিন নিরাপত্তা বাহিনী তালিবান এবং আল-কায়েদার বিরুদ্ধে হামলার জন্য শামসি এয়ারফিল্ড ব্যবহার করত৷ কিন্তু মার্কিন বিমান হামলায় পাকিস্তানি সেনা জওয়ান নিহত হওয়ার পর ইসলামাবাদ এটিকে সরিয়ে নিয়েছিল৷ মার্কিন সেনা আফগান থেকে বিদায় নিতেই পাকিস্তান এই স্যাটেলাইট বিমানঘাঁটিগুলি সক্রিয় করল৷

ভবানীপুর উপনির্বাচন: মমতার বিরুদ্ধে বিজেপি প্রার্থী হওয়ার ইঙ্গিত শুভেন্দুর

Shuvendu in front of Mamata

নিউজ ডেস্ক: আগামী একমাস রাজ্য রাজনীতির নজর থাকবে কলকাতার ভবানীপুরে। কারণ, আগামী ৩০ সেপ্টেম্বর এখানেই ভাগ্য নির্ধারণ হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সুপ্রিমো মমতা নয়, ভাগ্য নির্ধারণ হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে ২ হাজারেরও কম ভোটে হেরে যান মমতা বন্দ্যপাধ্যায়। ফলে মুখ্যমন্ত্রীর পদে থাকতে হলে, নিয়ম মতো ছ’মাসের মধ্যে কোনও একটি কেন্দ্র থেকে জিতে আসতে হবে তাঁকে।

নির্বাচন কমিশন উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই, ভবানীপুরসহ তিন কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। প্রত্যাশা মতোই এবার ভবানীপুরের তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী। বিজেপির রুদ্রনীল ঘোষকে হারিয়ে দেওয়ার পরেও মুখ্যমন্ত্রীকে আসন ছেড়ে দিয়েছেন তৃণমূলের প্রবীন নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।

এবার মমতার বিরুদ্ধে কে হবেন ভবানীপুরের পদ্মশিবিরের প্রার্থী? রাজ্য রাজনীতিতে জোর জল্পনা এর উত্তর নিয়েই। অনেকে রুদ্রনীল ঘোষের প্রার্থী হওয়ার কথা শোনা যাচ্ছিল৷ তবে সেই বিতর্ক বাড়িয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রবিবার শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধিকারী বাড়ির মেজছেলে বলেন, ‘কে বলেছিল আপনাকে নন্দীগ্রামে আসতে ? এখন যদি আমাকে পার্টি বলে ভবানীপুরে আপনার বিপক্ষে দাঁড়াতে কী হবে তাহলে? আপনি নন্দীগ্রাম গিয়েছিলেন। এবার আমি এখানে আসি? মনে রাখবেন ওখানে কিন্তু ১৯৫৬ ভোটে হারিয়ে দিয়েছি, যেখানে ২৪ শতাংশ দুধেল গাই ছিল।’ ফলে শুভেন্দুর এই ইঙ্গিতবাসী বার্তা নিয়ে জোর বিতর্ক এবং জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে৷ অনেকেই মনে করছে, তৃণমূল কংগ্রেস নেত্রীকে চাপে রাখতে শুভেন্দু পদ্ম-প্রার্থী হতে পারেন৷

জাভেদের RSS-তালিবান তুলনায় ক্ষুব্ধ দেশবাসী

নিউজ ডেস্ক: তালিবান ইস্যুতেই মুখ খুলুক ভারতীয় মুসলিমসমাজ, বিরুদ্ধাচারন করুক আফগানিস্তানের অবস্থার। এই উদ্যোগই এবার নিচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। পড়শি দেশে তালিবানের ক্ষমতা দখল এবং তাতে ভারতের বিপদের সম্ভাবনার নিয়ে সোমবার দেশের মুসলিম সমাজের কিছু বিশিষ্ট ব্যক্তির সঙ্গে মুম্বইয়ে বৈঠকে বসবেন RSS-প্রধান মোহন ভাগবত।

আরও পড়ুন তালিবানদের বিরুদ্ধে সরব হোক দেশের মুসলিমরা: RSS

যখন তালিবান ইস্যু নিয়ে নড়েচড়ে বসছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ঠিক তখনই আরএসএস’এর সঙ্গে তালিবানের তুলনা করলেন জাভেদ আখতার। তালিবান এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একই কয়েনের দুটি পিঠ বলে কার্যত বুঝিয়ে দিয়েছেন তিনি। ইতিমধ্যেই দেশের প্রবীণ শিল্পীর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই উত্তাল সোশ্যাল মিডিয়া। শুধু নেটিজেনরাই নন, হাত জোড় করে জাভেদকে ক্ষমা চাইতে হবে বলে জানিয়ে দিয়েছেন বিজেপি নেতা রাম কদম।

আরও পড়ুন শিল্পেই বিপ্লব: তালিবানদের বিরুদ্ধে প্রতিবাদে কাবুলের গ্রাফিতি শিল্পী শামসিয়া হাসানি


আরও পড়ুন নজরে নীলছবি, আফগান পর্নস্টার খুঁজে পেলেই মাথা কাটবে তালিবানরা

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভেদ আখতার বলেন, ‘‘তালিবান যেমন ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তেমন আর একদল মানুষও হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে। এরা একই মানসিকতার। তালিবান বর্বর। যাঁরা আরএসএস, বজরং দলকে সমর্থন করেন, তারাও বর্বরই।” তাঁর এই মন্তব্যের পরেই ক্ষোভে ফেটে পড়েন নেটনাগরিকরা।

আরও পড়ুন তালিবানদের বিপ্লবী আখ্যা দিয়ে বিপাকে কংগ্রেস বিধায়ক আনসারি


আরও পড়ুন শরিয়তি আইনে চলা আফগানিস্তান থেকে উইঘুর মুসলিমদের চিনে পাঠাবে তালিবান

https://twitter.com/AdvAshutoshDube/status/1434136441571926023?s=20

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো একটি প্রতিষ্ঠানের সঙ্গে তালিবানের তুলনা করে জাভেদ অসংখ্য মানুষের ভাবাবেগে আঘাত করেছেন বলে অভিযোগ করেছেন ওই বিজেপি নেতা। স্বয়ংসেবক সংঘের কর্মীদের এবং অনুগামীদের কাছে বলিউডের প্রবীন শিল্পী ক্ষমা না চাইলে ভারতের মাটিতে তাঁর একটি ছবিও মুক্তি পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

https://twitter.com/Alleged_RW/status/1434199630888116224?s=20

তালিবানরা আফগানিস্তান দখল করার পর সে দেশের প্রায় প্রতিটি প্রান্তেই কায়েম হচ্ছে শরিয়তি আইন। ইসলামের আদেশ অনুসারেই চলছে দেশ। ২০০১ সালের আগে তালিবান যখন আফগানিস্তান শাসন করত, তখনও তারা কঠোর শরিয়া আইন জারি করেছিল। এবারেও আগের ছবিই দেখা যাচ্ছে গোটা দেশ জুড়ে।  

কান্তি-অশোক-সুশান্ত-তন্ময় ‘চতুরঙ্গ’ সর্বনাশা আঘাতের মুখে CPIM

cpim state conference will be a political drama stage

#Political Drama
বিশেষ প্রতিবেদন: আক্রমণ হবেই। এটা ধরেই রাজ্য সম্মেলনে ঢোঁক গিলতে তৈরি সিপিআইএম (CPIM)। বিমান-সূর্যকান্ত অর্থাৎ প্রাক্তন ও বর্তমান রাজ্য সম্পাদক হতে চলছেন মূল লক্ষ্যবস্তু। গোছাগোছা বাছাবাছা প্রশ্নের শক্তিশেল নিয়ে তৈরি আক্রমণকারী ‘চতুর্মুখ’-কান্তি গাঙ্গুলী, অশোক ভট্টাচার্য, সুশান্ত ঘোষ ও তন্ময় ভট্টাচার্য। সিপিআইএমের রাজ্য সম্মেলনে হতে চলেছে ‘চতুরঙ্গ সর্বনাশ’।

২০১১ সাল রাজ্যে বাম বিপর্যয়ের সীমান্ত বছর। সেই বছরেই চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকার কুর্সি হারায়। সেই বছরেই তৃণমূল কংগ্রেসের কুর্সি লাভ। গত দশ বছরের ছবি একদম স্পষ্ট পশ্চিমবঙ্গে বামেদের আর স্থান নেই। হারতে হারতে একেবারে শূন্য। সর্বশেষ বিধানসভা ভোটে ‘ভয়াবহ বিপর্যয়’ স্বীকার করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

Susanta Ghosh

সুশান্তর বাণ: ‘বুদ্ধ-তন্ত্র’!
কিন্তু চতুরঙ্গ সর্বনাশা আক্রমণ তাতে আটকাবে না। সূত্রের খবর বারবার বুদ্ধদেব ভট্টাচার্যের নরম রাজনীতির গরম সমালোচক সুশান্ত ঘোষ একেবারে মুখিয়ে রয়েছেন। সম্ভবত তিনিই সর্বাধিক ভয়ঙ্কর আঘাতটি করতে চলেছেন রাজ্য কমিটিকে।সুশান্তবাবুর কাটা কাটা মন্তব্য কীরকম হতে পারে তা তাঁরই লেখা ‘বামফ্রন্ট জনানার শেষ দশবছর’ বই থেকেই মিলতে পারে। জ্যোতিবাবু ও বুদ্ধবাবু দুই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক দিকের তুল্যমূল্য আলোচনা তুলে ধরে প্রাক্তন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুশান্ত ঘোষ তীব্র সমালোচনা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের। দল থেকে সাময়িক সাসপেন্ড হন। তবে তাঁকে ফেরাতে বাধ্য হয় সিপিআইএম। শাসক তৃণমূলের নজরে এখনও ‘প্রবল আগ্রাসী’ সুশান্ত ঘোষের লক্ষ্যবস্তু নরম সরম নেতারা।

Kanti Ganguly

কান্তির হামলা: ‘বুড়ো বুড়ি নয় ছোঁড়া ছুঁড়ি’!
সদ্য প্রকাশিত হয়েছে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলীর লেখা ব্যক্তিগত রাজনৈতিক স্মৃতির চমকপ্রদ ঘটনাবলী ‘রক্তপলাশের আকাঙ্খায়’। বর্ষীয়ান সিপিআইএম নেতা গতবারের মতো এবারেও যে হারবেন তা স্বয়ং তৃণমূল নেত্রীর ক্যালকুলেশনের বাইরে ছিল বলে দক্ষিণ ২৪ পরগনা জেলা টিএমসি নেতাদের অনেকেই মনে করছেন। কান্তিবাবু সরাসরি জানিয়েছেন, দলে বৃদ্ধতন্ত্রের ভারত্ব কমাতে হবে। তাঁর হামলার লক্ষ্যবস্তু অবশ্যই সাংগঠনিক গঠনস্তর ও নেতৃত্বের ‘হাই তোলা’ কর্মসূচি। সত্তরোর্ধ কান্তিবাবুর যৌবনদীপ্ত ভূমিকা সামুদ্রিক ঘূর্ণিঝড় এলেই রাজ্যবাসীর কাছে মূল আলোচনা হয়। বয়স তাঁর পায়ের তলায় পড়ে থাকে।

Ashok Bhattacharya

অশোক অশনি: বে-আক্কেলের জোট!
শিলিগুড়ি শুধু নয়, অতি উন্নত চিন পর্যন্ত তাঁর নাম ছড়িয়ে। পুর প্রশাসনের খুঁটিনাটি, পুর উন্নয়নের বিষয়ে প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্যের রাজনৈতিক তাত্ত্বিক প্রশ্নের উত্তর দিতে কালঘাম ছুটবেই মুজফ্ফর আহমেদ ভবন আলো করে থাকা নেতাদের। অশোকবাবুর সাফ কথা কোন যুক্তিতে সংযুক্ত মোর্চা গঠিত হয়েছিল? নির্বাচনে শিলিগুড়ি থেকে তিনি যে হারবেন তা মোদী-মমতা কারোর অংকেই ছিলনা। তবে তিনি হেরেছেন। শিষ্য শংকর ঘোষ বাম ছেড়ে রাম হয়ে জিতে গুরুর আশীর্বাদ নিয়েছেন। সম্ভবত শিষ্যটি তৃণমূলে যাওয়ার পথে।

Tanmoy Bhattacharya
তন্ময়ে তটস্থ: কেমনধারা দল!
ভোটে হেরে ঘরে ফিরে চিকেন স্যান্ডুইচ খেতে খেতে ত্রিপুরার সর্বাপেক্ষা আলোচিত টিভি চ্যানেলের সাক্ষাৎকারে দলের মুণ্ডপাত করেছিলেন। তার আগে নিজের ফেসবুকেই হামলা করেন দলীয় উচ্চস্তরীয় নেতাদের। প্রশ্ন ছিল অনেকটা এমন, দল কি আদৌ ভোট লড়তে নেমেছিল! প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের অবস্থানে সিপিআইএমের অন্দরে ভূমিকম্প দেখা দেয়। প্রবল যুক্তিধর তন্ময়কে মুখ বন্ধ রাখার ফরমান দেওয়া হয়। তিনি মুখ বন্ধ করেছেন। তবে রাজ্য সম্মেলনে তোপ দাগবেন।

পরিস্থিতি বলছে, সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন থেকে নতুন কোনও বিদ্রোহী গোষ্ঠীর জন্ম হতে পারে। অন্তত নেতৃত্বের একাংশের মধ্যে ঘুরছে ১৯৬৮ সালে সিপিআইএমের বর্ধমান প্নেনামের (বর্ধিত সম্মেলন) স্মৃতি।

ভাইঝিকে আত্মহত্যার প্ররোচনা দিয়ে গ্রেফতার তৃণমূলনেত্রী

Trinamool Congress leader Panna Deb

নিউজ ডেস্ক: নিজের ভাইঝিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক নেত্রীর বিরুদ্ধে। তাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ওই রাজনৈতিক নেত্রীকে আদালতে তোলা হলে, দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

ত্রিপুরার রাজধানী আগরতলার ইন্দ্রানগরে যৌথ পরিবারে থাকেন পান্না দেব। সেখানেই থাকতেন তাঁর ভাইঝি রাজশ্রী। ৩৫ বছর বয়সী রাজশ্রী শুক্রবার রাতের দিকে আত্মহত্যা করেন। যিনি পিসির কাছেই অধিকাংশ সময় থাকতেন। আত্মঘাতী রাজশ্রীর মৃতদেহের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ।
মৃত্যুর আগে সুইসাইড নোট লিখে রেখে গিয়েছেন রাজশ্রী। আর সেখানে রয়েছে পিসি পান্না দেবের নাম। সেই সুইসাইড নোটের ভিত্তিতেই শনিবার রাতের দিকে তৃণমূলনেত্রী পান্না দেবকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পান্নাদেবী।

অভিযুক্তের দাবি, “সকলেই জানে যে আমার ভাইঝি গত ১৪ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। আর সে মৃত্যুর আগে সুইসাইড নোটে আমার নাম লিখে গেল! ষড়যন্ত্র করে আমায় ফাঁসানো হচ্ছে।” মৃতা রাজশ্রী দেব শারীরিক এবং মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন পান্না দেব-এর দাদা-বৌদি। তবে ষড়যন্ত্রের বিষয়ে কোনও মন্তব্য করেননি মৃতা রাজশ্রীর মা-বাবা।

তালিবানদের বিরুদ্ধে সরব হোক দেশের মুসলিমরা: RSS

নিউজ ডেস্ক: তালিবান জঙ্গি সংগঠন কী না সেই বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করা উচিত। দিনকয়েক আগেই এই দাবি তুলেছিলেন মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি৷ এবার সেই তালিবান ইস্যুতেই মুখ খুলুক ভারতীয় মুসলিমসমাজ, বিরুদ্ধাচারন করুক আফগানিস্তানের অবস্থার। এই উদ্যোগই এবার নিচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।

আরও পড়ুন পথের কাঁটা পঞ্জশির দখলের পরেই তালিবান সরকারের আনুষ্ঠানিক ঘোষণা

পড়শি দেশে তালিবানের ক্ষমতা দখল এবং তাতে ভারতের বিপদের সম্ভাবনার নিয়ে সোমবার দেশের মুসলিম সমাজের কিছু বিশিষ্ট ব্যক্তির সঙ্গে মুম্বইয়ে বৈঠকে বসবেন RSS-প্রধান মোহন ভাগবত। যদিও শুধু তালিবান এবং ভারত নয়, আলোচনার মূল উদ্দেশ্য কাশ্মীর সমস্যা নিয়ে কথা বলা।

আরও পড়ুন পঞ্জশির রক্তাক্ত: যে ছবি প্রমাণ দিচ্ছে মাসুদ বাহিনিকে কেন ভয় তালিবানের


আরও পড়ুন ‘সাম্প্রদায়িকতা’ ছড়ানোয় সুপ্রিম কোর্টের তোপের মুখে দেশের ওয়েব পোর্টালের একাংশ

কারণ, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল ‘পাকিস্তান তহেরিক-ই-ইনসাফ’-এর নীলম ইরশাদ শেখ নামের ওই নেত্রী কয়েকদিন আগেই দাবি করেছেন, ”তালিবান বলেছে ওরা আমাদের সঙ্গে আছে। এবং কাশ্মীরকে স্বাধীন করতে আমাদের সাহায্যও করবে।” আফগানিস্তান্মে তালিবানরা ক্ষমতা দখলের পর থেকেই অনেক বিশেষজ্ঞ বলছেন, এর পিছনে মদত রয়েছে পাকিস্তানের।

আরও পড়ুন সীমান্ত সংঘর্ষের জেরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা

অন্যদিকে তালিবানদের আফগানিস্তান দখল এবং আমেরিকান সৈন্য প্রত্যাহার করার জন্য ‘আল্লাকে ধন্যবাদ জানাতে’ ২৭ আগস্ট অনুষ্ঠান পালন করা হয়েছে পাকিস্তানের বিভিন্ন প্রান্তে। ফলে তাদের বিরুদ্ধে দেশের মুসলিম সমাজকে এককাট্টা করতেই এই উদ্যোগ নিয়েছে সংঘ।

বিজেপির নেতৃত্বাধীন গোয়া, মণিপুর, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড-সহ পাঁচ রাজ্যে ভোট আসন্ন। তা নিয়েও দু’দিনের দীর্ঘ বৈঠক হয়েছে নাগপুরের সংঘের দফতরে।  গত বছরের নভেম্বর থেকে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির সীমানায় আন্দোলনে বসে রয়েছেন কৃষকেরা। মূলত পঞ্জাব এবং পার্শ্ববর্তী রাজ্যের ওই কৃষকদের বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হবে তা নিয়েও বিস্তারিত আলোচন হয়েছে সংঘের সদর দফতরে।

ক্রমাগত মর্টার চার্জ, এত শক্তি মাসুদের! তালিবান চিন্তিত

Anti Taliban nrf force attack taliban claimed 1000 militant captured at Panjshir valley

নিউজ ডেস্ক: এত শক্তি কোথা থেকে এসেছে? কাবুল (Kabul) থেকে বারবার প্রশ্ন আসছে পঞ্জশির ঘিরে রাখা তালিবান (Taliban) জঙ্গিদের কাছে। টুইটে ছড়িয়েছে পঞ্জশির (Panjshir valley ) থেকে ক্রমাগত মর্টার চার্জের ছবি। প্রবল প্রত্যাঘাত করছেন পঞ্জশিরের শাসক আহমেদ মাসুদ। তাঁর বাহিনী আফগান ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্টের দাবি, অন্তত ১০০০ তালিবান জঙ্গি ধরা পড়েছে।

অন্যদিকে তালিবান জঙ্গি নিয়ন্ত্রিত ইসলামি আমিরশাহী আফগানিস্তানের হামলাকারীদের দাবি, ধৃতদের ছবি দিয়ে প্রমাণ দিক পঞ্জশিরের শাসক। তবে আল জাজিরা জানাচ্ছে,পঞ্জশিরের কিছু এলাকায় তালিবান কব্জা আছে। কিছু এলাকা থেকে আহমেদ মাসুদের বাহিনী পার্বত্যাঞ্চলের দিকে সরে গিয়েছে।
রুশ, ইরানের সংবাদ মাধ্যমের খবর, পঞ্জশির দখলে প্রবল শক্তি প্রয়োগ করছে তালিবান। রবিবার বিকেল পর্যন্ত এলাকাটি তালিবান নিয়ন্ত্রণের বাইরে। পঞ্জশির থেকে সংঘর্ষ বারবার মোড় নিচ্ছে।

বিবিসি জানাচ্ছে, আফগানিস্তানে দ্বিতীয় দফার তালিবান সরকার গঠন সাময়িক পিছিয়েছে তালিবান। এদিকে আফগানিস্তানের সঙ্গে পরবর্তী কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে বিশেষ বৈঠক করেছে রাশিয়া, ইরান, চিন ও পাকিস্তানের বিদেশমন্ত্রক।

ব্রিটিশ সংবাদমাধ্যমের রিপোর্ট,কেন পাকিস্তানের গুপ্তচর সংস্থার প্রধান কাবুলে সফর করছেন, তাও তুমুল আলোচিত। ধারণা করা হচ্ছে আইএসআই তার পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুসারে তালিবান সরকারের কর্মসূচি রূপায়ণ করছে। তবে পথের কাঁটা পঞ্জশির।

আফগানিস্তানের একমাত্র পঞ্জশির উপত্যকা বরারবর বিদেশি হামলা ও জঙ্গি বিরোধী অবস্থানে অনড়। সোভিয়েত সেনার বিরুদ্ধেও তারা ছিল কট্টর। আবার তালিবান বিরোধী তাদের অবস্থান। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত গত তালিবান সরকারের আমলেও পঞ্জশির ছিল জঙ্গি মুক্ত। নেতৃত্বে ছিলেন আহমেদ শাহ মাসুদ। তাঁর পুত্র আহমেদ মাসুদ এখন নেতৃত্বে।

BJP নীরব, মমতার বিপক্ষে বামেদের পোস্টার গার্ল মীনাক্ষী?

meenakshi mukherjee and mamata banerjee

#politics
নিউজ ডেস্ক: উপনির্বাচনের দিন ও গণনার তারিখ ঘোষণা হতেই তৃণমূল কংগ্রেস নেমে পড়েছে প্রেস্টিজ ফাইটে। বিরোধীদের নীরবতা শাসক দলের প্লাস পয়েন্ট। মুরলীধর সেন লেনে বিজেপি রাজ্য দফতরে নেই হেলদোল। পরপর বিধায়ক ভাঙনে প্রধান বিরোধী দলে নামছে হতাশা। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কে প্রার্থী হবেন বিজেপির সেটা রীতিমতো চর্চিত।

তবে চর্চার অন্য দিকটি হল রাজ্যে গত বিধানসভা ভোটে গোহারা হেরে শূন্য হয়ে যাওয়া বাম শিবিরের প্রার্থী কে হচ্ছেন তা নিয়েও। যে সিপিআইএম ২০১১ সাল পর্যন্ত টানা চৌত্রিশ বছরের রাজ্য শাসক তাদের এখন হাঁড়ির হাল। তবে বাম প্রার্থীর দিকে নজর আছেই রাজনৈতিক মহলের। আলিমুদ্দিন স্ট্রিটেও হাই উঠছে।

উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে জাতীয় কংগ্রেস প্রার্থী না দেওয়ার পথে। প্রদেশ কংগ্রেস ভবনে নেই কোনও তাপ উত্তাপ। শোনা যাচ্ছে বামেদের সঙ্গে জোট ভাঙার সূত্র খুঁজছেন কংগ্রেস নেতারা।

এত সবের মাঝে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উপনির্বাচনে উঠে আসছে মীনাক্ষী মুখার্জির (Minakshi Mukherjee) নাম। নন্দীগ্রামে তিনিই বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফের তরফে সংযুক্ত মোর্চার প্রার্থী ছিলেন। জিতবেন না সবাই জানত। তবে ভোট ঘিরে প্রবল উন্মাদনার মাঝে মীনাক্ষী হয়ে উঠেছেন রাজ্য সিপিআইএমের পোস্টার গার্ল।

নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে মমতা পরাজিত হন। তবে তৃণমূল কংগ্রেস রাজ্যে তৃতীয়বারের জন্য সরকার গড়েছে। পরাজিত মমতা নজির গড়ে বিধায়ক না হয়েই মুখ্যমন্ত্রী পদে থেকেছেন। নিয়মানুসারে ৬ মাসের মধ্যে জিতে আসতে হবে তাঁকে। ফলে টিএমসি মমতারই ছেড়ে দেওয়া ভবানীপুরে ফের তাঁকে প্রার্থী করেছে। এই কেন্দ্র টিএমসির সেফ সিট। নির্বাচনে ভবানীপুর থেরে জিতেও দলনেত্রীর জন্য সরে গিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

উপনির্বাচনে তৃণমূলের প্রচার তুঙ্গে। শুরু হয়েছে দেয়াল লিখন। মাঠে এখনও নেই বিরোধী দলের কেউ। একতরফা জয়ের গন্ধ পাচ্ছে শাসক দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত মনে করছেন বিশ্লেষকরা। তবে বিরোধীদের এত নীরবতা আরো বেশি চিত্তাকর্ষক।

কোভিডে মৃতদের চিতাভস্ম দিয়ে পার্ক তৈরি হচ্ছে ভোপালে

নিউজ ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই লাশের স্তূপ জমা হয়েছিল ভোপাল-সহ মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায়। শুধু মধ্যপ্রদেশই নয়, দেশের বিভিন্ন জায়গাতেও করোনায় মৃতদের অন্ত্যেষ্টি করতে রীতিমতো ঝক্কি পোহাতে হয়েছে পরিবার-পরিজনদের। এমনই পরিস্থিতি তৈরি হয়, যে কবরস্থানে জায়গা সঙ্কুলান হচ্ছিল না। শ্মশানে দিন–রাত চুল্লি জ্বালিয়েও দাহ শেষ করা যায়নি। ১৯৮৪ সালে ঘটে যাওয়া ভোপাল গ্যাস দুর্ঘটনার সঙ্গে যেই পরিস্থিতির ভয়ঙ্কর মিল রয়েছে বলে দাবি করেছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দারা। অনেকেই জানিয়েছিলেন ভোপাল গ্যাস ট্রাজেডির পর এই প্রথম এভাবে সারি সারি মৃতদেহের শেষকৃত্য হচ্ছে।

আরও পড়ুন Center Alert: কোভিডের জাল ভ্যাকসিন সম্পর্কে রাজ্যকে সতর্ক করল নয়াদিল্লি

ভোপালের ভাদভাদা বিশ্রাম ঘাটে মার্চ থেকে জুন, এই তিন মাসে ৬ হাজার দেহ পোড়ানো হয়েছে। সেই সময় ভোপালের ভাদভদা শ্মশানের এক কর্মী জানিয়েছিলেন, প্রত্যেক দিন ১০০-১৫০ কুইন্টাল কাঠ কেটেও পরিস্থিতি সামাল দিতে পারছেন না তাঁরা। কাঠ কেটে হাতে ফোস্কা পড়ে গিয়েছে তাদের। ‘শারীরিক এবং মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েছেন। এত দেহ আসছে যে খাওয়ার সময় পর্যন্ত পাচ্ছেন না।’’ একইসঙ্গে অভিযোগ উঠেছিল, মধ্যপ্রদেশ সরকারের তরফে সেখানকার করোনা আক্রান্ত ও তাতে মৃত্যুর পরিসংখ্যান গোপন করা হচ্ছে।

আরও পড়ুন ভ্যাকসিন কাজ করবে না করোনার নতুন স্ট্রেনে, ফাঁস বিস্ফোরক তথ্য


আরও পড়ুন আছে করোনা ভয়, তা থাক, সৈকত শহর দিঘার ডাকে স্পেশাল ট্রেনের বুকিং শুরু

অন্যদিকে অন্ত্যেষ্টির পর কোভিড বিধির কারণে অনেক পরিবারই চিতাভস্ম নিয়ে নিয়ে জলে ভাসাতে পারেনি। ভাদভাদা শ্মশানেই জমে রয়েছে প্রায় ২১ ট্রাক চিতাভস্ম। এই চিতাভস্মকেই এবার কাজে লাগাতে চায় মধ্যপ্রদেশ প্রশাসন। সেই চিতাভস্মের সঙ্গে মাটি, গোবর, কাঠের গুঁড়ো, বালি মিশিয়ে কোভিডে মৃতদের স্মৃতিতে এবার তৈরি হবে পার্ক। মৃতের পরিবার চাইলে প্রিয়জনের স্মৃতিতে চারা রোপণ করতে পারবেন সেই পার্কে।

পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী বোমা বিস্ফোরণ

suicide-bombing-in-queta-pakista

নিউজ ডেস্ক: তালিবানকে সমর্থন করার ব্যাপারে পাকিস্তান সম্পর্কে যা শঙ্কা প্রকাশ করা হয়েছিল, ঠিক তেমনটাই ঘটল৷ রবিবার এক ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ-পশ্চিম পাকিস্তান৷ এই বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ কয়েক ডজন লোক আহত হয়েছে৷ মনে করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় একটি পুলিশ চৌকির কাছে আত্মঘাতী বোমারু বিস্ফোরণ ঘটায়।

পাকিস্তানের কোয়েটার একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা আজহার আকরাম বলেন, ঘটনাটি ঘটেছে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে প্রায় ২৫ কিলোমিটার (১৫ মাইল) দক্ষিণে৷ সেখানে কোয়েটা-মুস্তং সড়কে আধা সামরিক বাহিনী একটি পোস্টের দিকে হাঁটছিল। সেই সময় হামলা চালান হয়৷ তিনি বলেন, বোমা বিস্ফোরণের পর নিরাপত্তা চৌকি থেকে কিছু দূরে হামলাকারীর শরীরের বেশ কিছু অংশ পাওয়া গিয়েছে। আকরাম বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং মৃতের সংখ্যা বাড়তে পারে।

এদিনে এই ঘটনায় এখন পর্যন্ত কোন সংগঠন বোমা হামলার দায় স্বীকার করেনি। কিন্তু বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নিরাপত্তা বাহিনীর ওপর একই ধরনের হামলার দাবি করেছে। নিষিদ্ধ বালুচ লিবারেশন আর্মি এবং বেলুচ লিবারেশন ফ্রন্ট প্রায় দুই দশক ধরে গ্যাস এবং খনিজ সমৃদ্ধ প্রদেশের স্বাধীনতার দাবিতে নিম্ন স্তরের বিদ্রোহে লিপ্ত রয়েছে। এই এলাকায় ইসলামি জঙ্গিদের উপস্থিতিও রয়েছে।

Center Alert: কোভিডের জাল ভ্যাকসিন সম্পর্কে রাজ্যকে সতর্ক করল নয়াদিল্লি

নিউজ ডেস্ক: ভারতে এখনও পর্যন্ত ৬৮ কোটিরও বেশি মানুষকে কোভিড ভ্যাকসিনের (vaccine) প্রথম এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউের উদ্বেগের মধ্যে সরকার টিকাকরণের গতি বহুগুণ বৃদ্ধি করেছে। একদিকে যেখানে দেশে মানুষকে দ্রুত করোনার টিকা দেওয়া হচ্ছে, অন্যদিকে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে আন্তর্জাতিক বাজারে নকল ভ্যাকসিন সম্পর্কে সতর্ক থাকতে বলেছে। প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকায় একটি নকল কোভিডশিল্ড ভ্যাকসিন পাওয়া গিয়েছে৷ যার পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (WHO) উদ্বেগ প্রকাশ করে সমস্ত দেশকে সতর্ক করেছে।

রবিবার কেন্দ্রীয় সরকার কোভিশিল্ড ভ্যাকসিনের ভুয়ো ডোজ নিয়ে রাজ্যগুলিকে একটি চিঠি লিখেছে৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে৷ তাতে বলা হয়েছে, টিকা দেওয়ার আগে তাদের অবশ্যই স্যাম্পল পরীক্ষা করতে হবে। মন্ত্রক আসল এবং নকল ভ্যাকসিন সনাক্ত করার জন্য মানদণ্ডের একটি তালিকা শেয়ার করেছে৷ এই তালিকা অনুসারে, কোভিশিল্ডের ভ্যাকসিনগুলি সহজেই চিহ্নিত করা যাবে। কেন্দ্র থেকে পাঠানো মানদণ্ডে ভ্যাকসিনের লেবেল কী, তার রঙ, ব্র্যান্ডের নাম সম্পর্কে তথ্য, সনাক্তকরণের জন্য তিনটি ভ্যাকসিনে শেয়ার করা হয়েছে।

সম্প্রতি বেশ কয়েকটি রিপোর্ট স্বাস্থ্য মন্ত্রকের হাতে এসেছে৷ তাতে বলা হয়েছে, ভারতের প্রাথমিক কোভিড -১৯ (covid19) ভ্যাকসিন কোভিশিল্ডের জাল ডোজ দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকায় বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি এই দাবি করা হয়েছে৷ তাতে বলা হয়েছে, কোভিশিল্ডের জাল ডোজ দেশজুড়ে ধরা পড়েছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যেই অসুস্থ মানসিকতার লোকদের কারণে অনেক জীবন বিপদে পড়ছে৷ যারা এই দুর্যোগেও সুযোগ নিচ্ছে৷ ভারতে এখনও পর্যন্ত ৬৮.৪৬ কোটি ডোজ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে টিকা দেওয়া হচ্ছে।

viral video: তৃষ্ণা মেটাতে শুঁড় দিয়ে কল চালিয়ে জলপান হাতির

elephant uses hand pump in viral video

নিউজ ডেস্ক: জল সংরক্ষণের গুরুত্ব বোঝাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে। ভারত সরকারের জল ও শক্তি মন্ত্রকের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটি সঙ্গে ক্যাপশনে লেখা আছে, “একটি হাতিও (elephant) জানে এবং বুঝতে পারে, এক ফোঁটা জলের গুরুত্ব, তাহলে কেন আমরা মানুষ এই মূল্যবান রত্ন নষ্ট করব? আসুন আজ এই প্রাণী থেকে শিখি এবং #जल_संरक्षण” (জল সংরক্ষণ) করি।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, হাতিটি হ্যান্ড পাম্প থেকে শুঁড় দিয়ে জল পান করেছিল। সে তার শুঁড় দিয়ে একটি হ্যান্ড পাম্প চালিয়ে ট্যাপ থেকে জল বের করে এবং তারপর তার তৃষ্ণা মেটায়৷ ভিডিওতে দেখা যায়, হাতি যতটা তৃষ্ণার্ত ছিল, ততটুকু ট্যাপ থেকে ততটুকুই জল বের করে৷

এই ভিডিওটি দেখে বোঝা যায়, কাছাকাছি কোথাও প্রাকৃতিক জলের উৎস না পাওয়ার কারণে হাতিটিকে কেবল ট্যাপের জল পান করতে হয়েছিল। এই সংগ্রাম করতে গিয়ে হাতিটিও জলের প্রতিটি ফোঁটা গুরুত্ব অনুভব করিয়েছিল।

এই ভিডিওটি এখন পর্যন্ত ১৭ হাজারেরও বেশি মানুষ দেখেছেন। এছাড়াওও মানুষ এই ভিডিওটিকে খুবই পছন্দ করছে৷ তাই তারা ভিডিও ব্যাপকহারে শেয়ার করছেন৷ নেট নাগরিকরা বলছেন, এই হাতিটি মানুষেও থেকে অনেক বুদ্ধিমান৷ যে জলের গুরুত্ব জানে।

Didi No.1 এর মঞ্চে একসঙ্গে নচিকেতা,সুরজিৎ, রূপঙ্কর

Nachiketa Surojit Rupankar will be sen together at Didi no 1

#Nachiketa
বায়োস্কোপ ডেস্ক: গানের টানে,আড্ডা ও ফানে ‘দিদি নম্বার ওয়ান’ (Didi No.1) এর পুরস্কার উঠবে কার হাতে!
‘দিদি নম্বর ওয়ান’ এর মঞ্চ এই সপ্তাহান্ত হতে চলেছে দারুণ সঙ্গীতমুখর। গানে গানে জনপ্রিয় সংগীতশিল্পীদের সঙ্গে জমবে আড্ডা। কারণ আজ ‘দিদি নম্বর ওয়ান’ এর মঞ্চে প্রতিযোগীদের সঙ্গে থাকছেন নব্বইয়ের নস্টালজিয়ায় যার গলায় বারবার জীবন্ত হয়ে ওঠে অর্থাৎ নচিকেতা, বারান্দায় রোদ্দুর এলে যার কথা বারবার মনে পড়ে সুরজিৎ এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক রূপঙ্কর। আজ শিক্ষক দিবস স্পেশাল দিদি নাম্বার ওয়ান এর এপিসোডে গুরু শিষ্য আড্ডায় দারুণ ধামাকা। কখনো আবেগঘন আবার কখনো নেহাত ‘ফান’-টাস্টিক মুডেই দর্শক পেতে চলেছেন শ্রুতিমধুর বিভিন্ন গানের নেপথ্য কন্ঠের নায়ক নায়িকাদের। ‘গান-গম্যি’ দিয়ে বাজিমাত করবেন কে তা জানতে চোখ রাখতে হবে টিভির পর্দায়।

ছবিঘরে দেখুন অনুষ্ঠানের এক ঝলক

সমাজের দ্বিচারিতা ব্যাপারে মুখ খুললেন কোয়েল

Koel Mallick

বায়োস্কোপ ডেস্ক, কলকাতা: ভালো আছি,ভালো থেকো/আকাশের ঠিকানায় চিঠি লিখো”
সবাই জিজ্ঞাসা করত, “কেমন আছো?” উত্তরে যদি বলি, ভালো নেই৷ তবে কেমন যেন অতি সহজ অংকের সমাধান এর মতন বলে দেয়, আমি কী কী উপায়ে ভালো থাকতে পারি?
অথচ ধৈর্য ধরে শুনেছে ক’জন? আর যে কজন শুনেছে তাদের মধ্যে বেশিরভাগই তুলনা টেনে দিয়ে বলেছে ‘ ওরা এরকম করতে পারলে তুই পারবি না?’ অথচ আমার মনের মঞ্চে চেনা মানুষের অচেনা হয়ে যাওয়া, অভিনয় এর খেলায় আমি জর্জরিত বিপর্যস্ত তা গভীরভাবে বুঝতে চেয়েছে ক’জন? এতদিন যখন ভালো ছিলাম না,ততদিন কেন যাকেই মন খারাপের কথা বলতে গিয়েছি,সে বলে দিয়েছে,’একটু ঘুরে আয় সব ঠিক হয়ে যাবে’।কিংবা কেউ তো হাস্যকরভাবে বলেছে, একটু ওয়েব সিরিজ দেখ।আড্ডা মার।পার্টি কর।থিংস উইল বি অল রাইট।’
আচ্ছা!এতটাই সহজ।আমার মন ম্যানেজমেন্ট এতটাই যখন সহজ ছিল সবার কাছে,আমার কাছে আমি কেন কঠিন হল পুরোটা?
আসলে আমি বুঝতে পারিনি না? নাকি আমি বোঝাতে পারিনি?
ইতি,
নিজের কথা কাউকে বোঝাতে না পারা কেউ

এমন অনেক প্রশ্ন থেকে যায়, অনেক এমন প্রাণ যারা হয়তো আজ আর আমাদের মধ্যে নেই তাদের না লেখা চিঠিতে। তারা চলে যাবার পরে তখন হঠাৎ করে সবাই বলতে শুরু করে,’ আহা রে! এত কষ্ট ছিল বুঝতেই পারিনি। একবার যদি বুঝতাম!’

আত্মহত্যার পর এর যে সামাজিক দ্বিচারিতা আমরা সর্বত্র লক্ষ্য করি ঠিক সেটাকেই অভিনেত্রী কোয়েল মল্লিক তুলে ধরলেন নিজের ভাবনায়। সাইকোলজির ছাত্রী হওয়ার জন্য মনোবিজ্ঞান নিয়ে তার অগাধ জ্ঞান।

চলতি মাসটি ‘সুইসাইড প্রিভেনসান মান্হ’। সামাজিক এই বিচারকের কোথায় কোয়েল মল্লিক (Koel Mallick) উল্লেখ করলেন সোশ্যাল মিডিয়ায়। লিখলেন, যখন কেউ আত্মহননের পথ বেছে নেয়, তারপরে সবাই দুঃখ প্রকাশ করে। বলে একবারের জন্য যদি তারা বুঝতে পারত তবে হয়তো এ ঘটনা ঘটত না। কিন্তু বেঁচে থাকাকালীন যখন সে মানসিক কোন সমস্যার ভেতর দিয়ে যায় তখন কেউ তার কথা শোনে না, কেউ বিশ্বাস করে না উপরন্তু বলে দেওয়া হয়, তারা নাকি অ্যাটেনশন সিকার। এই সমাজের আরও অনেক কিছু করার আছে।”

অভিনেত্রী কোয়েল মল্লিক বাংলা চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে দর্শকদের মধ্যে পরিচিত একজন দক্ষ অভিনেত্রী এবং বিচক্ষণ ব্যক্তিত্ব হিসেবে। তার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায় তিনি সর্বদা পজিটিভিটির মন্ত্র ছড়িয়ে দিতে চায়। মনের যত্ন নেওয়ার ব্যাপারে তার এই বক্তব্য নিঃসন্দেহে এই সমাজের কাছে আশার আলো দেখাবে।

চরম কৌতূহল বাংলাদেশ, এরাই তালিবান প্রেরিত ক্রিকেটার!

Afghan youth cricket team arrived in dhaka

#Afghanistan
নি়উজ ডেস্ক: আফগানিস্তানের ক্ষমতা দখলের পর প্রথম ক্রিকেট দল পাঠিয়েছে তালিবান। আফগান অনুর্ধ ১৯ জাতীয় দল শনিবার ঢাকায় পৌঁছায়। তাদের কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাচ্ছে, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচটি একদিনের এবং একটি চারদিনের ম্যাচ খেলবে অতিথিরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সব ম্যাচ অনুষ্ঠিত হবে ১০-২৫ সেপ্টেম্বর।

গত ১৫ আগস্ট দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালিবান। এর পরেই তারা জানায়, ক্রিকেট নিয়ে বিশেষ চিন্তা রাখা হয়েছে। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের প্রথম তালিবান সরকারের আমলে ক্রিকেট ছিল নিষিদ্ধ।

এদিকে তালিবান প্রেরিত আফগান ক্রিকেট দলের প্রথম বিদেশ সফর নিয়ে তীব্র কৌতুহলের কেন্দ্রে বাংলাদেশ। দলটির খেলোয়াড়দের বিষয়ে জানতে তৈরি হয়েছে কৌতুহল। ধারণা করা হচ্ছে, চট্টগ্রামের ম্যাচগুলিতে ত্রিকেটের থেকেও বেশি আলোচিত হবে তালিবান অধিকৃত দেশের খেলোয়াড়দের দেখা। দ্বিতীয় বার তালিবান শাসনের আগে গত কুড়ি বছরে আফগানিস্তানের ক্রিকেট ক্রমে শক্তিশালী হয়েছে। বেশকিছু আন্তর্জাতিক ম্যাচ তারা জয়ী হয়।  বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)জানাচ্ছে, তালিবান নিয়ন্ত্রণ নেওয়ার পর এটাই আফগান ক্রিকেট দলের প্রথম বিদেশ সফর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, আফগান যুব দলের আটজনের প্রথম গ্রপ শনিবার এসেছে। বাকি খেলোয়াড়রা আসবে দুটি গ্রুপে ভাগ হয়ে। ২০২০ ফেব্রয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর বাংলাদেশের যুবদের এটাই প্রথম কোনও সিরিজ খেলা। তালিবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই সফর নিয়ে আশঙ্কা দেখা দিয়েছিল। সেটা কেটেছে। আগামী ১০ সেপ্টেম্বর সিরিজের প্রথম ওয়ানডে।

সঞ্চারী ভৌমিকের কবিতা

poems of sanchari bhowmik

ছিন্নমূলের কান্না

দিন শেষ হয়েছে, ফুরিয়ে সময়
কেউ নামেনি পথে, খোঁজেনি ঠিকানা।
শেষ ট্রেনে ফিরেছে কেউ, কেউ বা গিয়েছে ক্যাম্পে
এখানে কোনও মানুষ নেই, নম্বরে হয় পরিচয়।
মনে পড়ে রবিঠাকুর; ‘রক্তকরবী’র সংখ্যামালা!

দুঃখের ভার বহন করে না কেউ; এখানে বিশু নেই নন্দিনী
আজও ভাঙেনি বাঁধ, আসেনি রঞ্জনও।
অপেক্ষা দীর্ঘ হয় কেবল; কেউ রাখেনি খোঁজ
৪৭, ৭১ আরও কত স্মৃতি–

এখনও তো লেগে পিঠে শুকনো রক্তের গন্ধ!
এখনও তো লেগে গায়ে ‘রিফিউজি’ শব্দ!

বিচ্ছেদ

যা কিছু নিয়ে যাচ্ছি–
শরতের আকাশ, অপুর স্বপ্ন আর একবুক নিশ্চিন্দিপুর

সারাজীবনে কেবল নেশা একটা–
আলোর মতো মানুষ জমানো
অথচ
জীবন এনে দাঁড় করিয়েছে খাদের কিনারে
জোনাকি ছাড়া নেই কোনও আলোর উৎস
কোনও এক অশরীরী বলে চলেছে আলগোছে–
‘চুপ কেন? লেখো আরও একটা মৃত্যু লেখো!’

ধক্ করে ওঠে বুক, স্পষ্ট তার হাঁকড়পাঁকড়
কুণ্ডলীপাকানো সাপের মতো হঠাৎই অদৃশ্য হয় পথ!

থমথমে মন নিয়ে জেনেছি-
শোকের মাঝে বসে যে বাউল দোতারা বাজায় তার ঠিকানা থাকে না।

অমিতকুমার বিশ্বাসের কবিতা

poems of amit kr biswas

কবি

কোন শাপে স্বর্গচ্যুত হল সে?
কোন শাপে দিবারাত্রি সে খুঁজে বেড়ায়
প্রতীকের ধুম্র-মায়াজাল?

ঘরে আধপোড়া বউ। তাঁর শতছিন্ন আঁচলে একমুষ্টি খুদ ফেলে বাউল বিকেলের পথে হেঁটে চলে যাও তুমি কোন নক্ষত্রপুরুষ! গ্রহ থেকে গ্রহে দীর্ঘ হয়ে আসে তোমার ছায়া। আকাশগঙ্গায় ভাসিয়ে দাও কত দুর্বোধ্য লিপি। বৃষ্টির ফোঁটায়
সে-সব লিপি গড়ে তোলে কোনো নতুন জনপদ।

কোন শাপে মাথায় তোমার ঘুর্ণায়মান কাঁটার মুকুট?
ছন্দের কুয়াশায় তুমি দিকভ্রষ্ট নাবিক
কেন ভেসে আছ উত্তাল সামুদ্রিক ঢেউয়ের ফণায়?

ওই দেখো শব্দের আড়ালে সমস্ত জীবন পুড়িয়ে
মহানির্বাণের পথে একাকী হেঁটে যাচ্ছেন
আদিকবি লুইপা

বেতালকথা

রোহিণী নদীর তীরে অসমাপ্ত চিতার পাশে রোজ
তুমি ঘুমিয়ে পড়ো। তোমার ঘুমন্ত শরীর কাঁধে খোলা তরবারি হাতে নক্ষত্র, তারার আলোয় হেঁটে যাই আমি এক ছায়াপথ থেকে আরেক ছায়াপথে।
কোন এক জেলেনীর বাঘে খাওয়া ছেলের গল্প শোনাতে-শোনাতে তোমার চোখে এসে পড়ে শুকতারার মৃদু আলো। আলো ফুটতেই রোহিণী নদীর তীরে অসমাপ্ত চিতার পাশে তোমার পুর্নযাত্রার আয়োজন…

আছে করোনা ভয়, তা থাক, সৈকত শহর দিঘার ডাকে স্পেশাল ট্রেনের বুকিং শুরু

special train to digha for upcoming puja holidays

নিউজ ডেস্ক: করোনা ও ইয়াস ঝড়ের জোড়া ধাক্কায় দিঘা (Digha) বেসামাল। তবে উত্তাল সাগর দেখার জন্য সবাই যেতে মরিয়া। জনপ্রিয় উপকূল পর্যটন কেন্দ্রে আসন্ন শারদোৎসবে মাসে নামতে চলেছে পর্যটক স্রোত। আগামী ৭ সেপ্টেম্বর থেকে দিঘা-হাওড়া স্পেশাল ট্রেন চালু হচ্ছে। তাম্রলিপ্ত এক্সপ্রেসের সময়সূচি অনুযায়ী ওই স্পেশাল এক্সপ্রেস ট্রেন চলাচল করবে। বিজ্ঞপ্তি জারি হয়েছে রেলের তরফে।

দিঘার হোটেল মালিক সংগঠন রুম ভাড়ায় ছাড় দিচ্ছে। দীঘায় পর্যটক সমাগম বাড়ানোর লক্ষ্য এই সিদ্ধান্ত। ইতিমধ্যেই উত্তরবঙ্গে শুরু হয়েছে বিশেষ পর্যটন ট্রেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে গত মে মাসের প্রথম সপ্তাহ থেকে দিঘাগামী সবকটি ট্রেন বন্ধ করা হয়। রেল জানিয়েছে, দীঘা-আসানসোল, দিঘা-মালদহ টাউন, দীঘা-বিশাখাপত্তনম এবং নিউ জলপাইগুড়ি-দিঘা সাপ্তাহিক ট্রেনের চলাচল শুরু হয়েছে। কিন্তু, দিঘা যাওয়ার রোজগার এক্সপ্রেস চালু নেই। এবার স্পেশাল ট্রেন চালু হলেই বুকিং বাড়বে।

করোনা ও ঘুর্ণিঝড় ইয়াসের হামালায় রাজ্যের উপকূল পর্যটনে লোকসানের ধাক্কা লেগেছে পরপর। দুর্গা পুজোর আগে স্পেশাল ট্রেন চালু হলে সেই লোকসান কিছুটা কমবে বলে মনে করছেন হোটেল মালিক ও স্থানীয় দোকানদারগণ।

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, অক্টোবরে দুর্গা পুজোর সময় সংক্রমণের হাড় ফের বাড়বে। পরিস্থিতির উপর বিচার করেই সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে মনে করা হচ্ছে।