ATM: বছরের শুরুতেই পকেটে হামলা, টাকা তুলুন সাবধানে

News Desk: নতুন বছরের প্রথম দিন থেকে কার্যকর হল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দেশিকা। এটিএম থেকে বাড়তি লেনদেনের জন্য গ্রাহকদের এবার গুনতে হবে অতিরিক্ত অর্থ। আগে বিনামূল্য সীমা অতিক্রম করার পর আর্থিক লেনদেনের জন্য দিতে হতো ২০ টাকা। নয়া নির্দেশিকার পর বৃদ্ধি পেয়েছে এটিএম-এর এই চার্জটি।

এটিএম-এর চার্জ বৃদ্ধির বিষয়টি গত বছরেই চূড়ান্ত হয়েছিল। জুনের ২১ তারিখে আরবিআই-এর পক্ষ থেকে দেওয়া হয়েছিল অনুমতি- অটোমেটেড টেলর মেশিন থেকে অতিরিক্ত লেনদেন করলে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে দিতে হবে ২১ টাকা। সঙ্গে যোগ হতে পারে অতিরিক্ত শুল্ক। আগে যা ছিল ২০ টাকা। শেষবার এই চার্জ বেড়েছিল ৭ বছর আগে, ২০১৪ সালে।

এক নির্দেশিকায় আরবিআই জানিয়েছে, শেষবার ২০১২ সালে অগস্টে এটিএম লেনদেনের ফি বা চার্জের কাঠামোয় সংশোধন করা হয়েছিল। এরপর ২০১৪ সালে বদল আনা হয়েছিল গ্রাহকদের পরিষেবা মূল্যে। চার্জ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে ২০১৯ সালে একটি কমিটি গঠন করেছিল কেন্দ্র। সেই কমিটির পরামর্শ মতো সিদ্ধান্ত গ্রহণ করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

কেন নেওয়া হল ফি বৃদ্ধির সিদ্ধান্ত? বিগত সাত বছরে বদলেছে দেশের আর্থিক খতিয়ান। যে সংস্থাগুলি গ্রাহক পরিষেবায় নিযুক্ত, এই ক’বছরে খরচ বেড়েছে তাদেরও। ফলত সুষ্ঠু পরিষেবা বহাল রাখার স্বার্থে এক টাকা করে বাড়ানো হয়েছে অতিরিক্ত লেনদেনের চার্জ। কমিটির পরামর্শ মোতাবেক গত বছর ১ অগস্টে বাড়ানো হয়েছিল সংস্থাগুলির থেকে নেওয়া পরিষেবা মূল্যও। অর্থনৈতিক লেনদেনের জন্য আগে যা ছিল ১৫ টাকা, পরে তা বেড়ে হয়েছে ১৭ টাকা। অর্থনৈতিক লেনদেন ব্যতীত লেনদেনের ক্ষেত্রে ৫ টাকা থেকে চার্জ বেড়ে হয়েছিল ৬ টাকা৷

বর্তমানে গ্রাহকরা তাঁদের নিজস্ব ব্যাঙ্কের এটিএম থেকে বিনামূল্যে টাকা লেনদেন করতে পারেন পাঁচবার। অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করলে রয়েছে অন্য নিয়ম। মেট্রোপলিটন শহরে তিনবার কোনও চার্জ ছাড়া টাকা তোলা যায় অন্য ব্যাঙ্কের এটিএম থেকে। মেট্রোপলিটন ব্যতিরেকে অন্য কোনও জায়গা থেকে এই সুবিধাই পাওয়া যায় পাঁচবার।

ATM transactions: ১ জানুয়ারি থেকে এটিএমে লেনদেনের খরচ বাড়ছে

atm transactions

You will have to pay more for ATM transactions from January 1, 2022
News Desk, Mumbai: করোনাজনিত পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষের আয় (Income) অনেকটাই কমেছে। বহু মানুষ তাঁদের কাজ হারিয়েছেন। এরই মধ্যে প্রত্যেকটি নিত্যপ্রয়োজনীয় জিনিস, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের (Petrol, Diesel, LPG) দাম বাড়িয়ে মোদি সরকার আমজনতার পকেট কাটার পথে হেঁটে চলেছে।

পেট্রোল-ডিজেলের পর এবার বাড়ছে এটিএম (ATM) থেকে টাকা তোলার খরচ। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এটিএম থেকে টাকা তুলতে গেলে মানুষকে বাড়তি খরচ করতে হবে। চলতি বছরের জুন মাসেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ব্যাংকগুলিকে এই বাড়তি খরচ আদায়ের জন্য অনুমোদন দিয়েছে। এবার সেই নতুন নিয়ম চালু হতে চলেছে।

এখন প্রশ্ন হল কিভাবে এবং কত টাকা খরচ বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিজের ব্যাংকের এটিএম থেকে লেনদেনের ক্ষেত্রে প্রতি মাসে প্রথম পাঁচবার লেনদেন করতে কোনও খরচ লাগবে না। অন্য ব্যাংকের ক্ষেত্রে সেই সীমা মেট্রো শহরগুলির ক্ষেত্রে তিনবার কিন্তু অন্যত্র হলে পাঁচবার। এখানে এটিএমের মাধ্যমে লেনদেন বলতে শুধু টাকা তোলাই নয়, টাকা জমা, ব্যালান্স চেকিংও লেনদেন হিসেবে গণ্য হবে।

এতদিন লেনদেনের নির্দিষ্ট মেয়াদ শেষ হলে প্রতি লেনদেন পিছু দিতে হত ২০ টাকা। এখন সেই খরচ বেড়ে হচ্ছে ২১ টাকা। তার সঙ্গে যোগ হবে জিএসটি। এটিএম থেকে লেনদেনের ক্ষেত্রে শেষবার খরচ বাড়ান হয়েছিল ২০১৪ সালের অগাস্টে। অর্থাৎ প্রায় সাড়ে সাত বছর পর এটিএম থেকে লেনদেনের খরচ বাড়তে চলেছে।

উল্লেখ্য, চলতি বছরেই ব্যাংক এবং এটিএম থেকে টাকা তোলার নিয়মে বেশকিছু রদবদল করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এসবিআইয়ের নিয়ম অনুযায়ী, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হোল্ডাররা মাসে সর্বোচ্চ চারবার এটিএম এবং ব্যাংক থেকে বিনা খরচে টাকা তুলতে পারেন। এরপর থেকে অবশ্য প্রতি লেনদেনের ক্ষেত্রে ১৫ টাকা করে চার্জ কাটা হয়। সেই সঙ্গে যুক্ত হয় জিএসটি। তবে নগদ নয় এমন লেনদেনের ক্ষেত্রে অবশ্য এই অতিরিক্ত চার্জ কাটা হয় না।