Indian Railway: করোনা সচেতনতা বাড়াতে স্কুইড গেমের ধারণা ব্যবহার করল ভারতীয় রেল

Indian Railway uses Squid Game content to spread awareness against COVID

বায়োস্কোপ ডেস্ক: ওটিটি মাধ্যমে মুক্তি পাওয়ার পর থেকেই স্কুইড গেম ওয়েবসেরিজটি দেশজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করে। এর পরেই কেবল সোশ্যাল মিডিয়ার মিম এর মধ্যেই নয় বিভিন্ন কোম্পানি তাদের মার্কেটিং পদ্ধতি হিসেবেও ব্যবহার করেছে স্কুইড গেমের ধারণা। এবার ভারতীয় রেলের (Indian Railway) থেকেও করোনা নিয়ে সচতনতা বাড়াতে স্কুইড গেমকে অস্ত্র হিসেবে বেছে নেওয়া হলো।

কোরিয়ান নেটফ্লিক্স শো স্কুইড গেমের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। কোরিয়ান ওয়েবসেরিজের আইকনিক জায়ান্ট ডল ব্যবহার করে একটি অদ্ভুত সৃজনশীলতার সাহায্যে ভারতীয় রেল বিভাগ সকলকে কোভিড বিধিগুলো গুরুত্ব সহকারে অনুসরণ করার জন্য সতর্ক করেছে। ডিস্ত্রপিয়ান এই ওয়েবসিরিজে একটি ভয়ঙ্কর ভূমিকায় দেখা যায় সেই জায়ান্ট ডলকে যার ২ গজ দূরত্বে দাড়িয়ে থাকতে দেখা যায় সমস্ত মুখোশধারী প্রহরীদের।

ভারতীয় রেল “কোভিড এর বিরুদ্ধে একটি ম্যাচ জিততে” তিনটি নিয়ম যুক্ত করেছে। ভারতীয় রেলের ওই বিজ্ঞাপনে শো -এর অতিথি তারকা গং ইয়ু, যিনি দাকজী খেলার জন্য পরিচিত, একটি লাল খামের সঙ্গে ‘আমি টিকা নিয়েছি’ লেখা পোস্টারে দেখা যায়। এটিতে সাধারণ মানুষকে সারিবদ্ধভাবে দেখানো হয়েছে এবং তাদের জনসমক্ষে মুখোশ পরার অনুরোধ করা হয়েছে।

শো এর শুরুতে দেখা যায় টাকার জন্য একটি ভয়ানক খেলা প্রথমে ৪৫৬ জন খেলোয়াড় নিয়ে শুরু হয়। কিন্তু ধীরে ধীরে খেলোয়াড়ের সংখ্যা কমতে থাকে এবং প্রতিযোগিতা আরো ভয়ানক হতে থাকে বিপুল পরিমাণ নগদ টাকার জন্য। জায়ান্ট ডল সেই ভয়াবহ প্রতিযোগিতারই একটি অংশ।

এর আগে, মুম্বাই পুলিশও ট্রাফিক নিয়ম সম্পর্কে মানুষকে স্মরণ করিয়ে দিতে স্কুইড গেম মেম ট্রেন্ডে যোগ দিয়েছিল। শো এর খেলা – লাল আলো, সবুজ আলো – উল্লেখ করে পুলিশ একটি সাধারণ নিয়ম প্রচার করেছিল যে কীভাবে কেউ নিজেকে দুর্ঘটনার করা থেকে বাঁচাতে পারে।

পরিবেশ নিয়ে সচেতনতার ডাক ক্রিকেটার ঈষাণ পোড়েলের

Ishan Porel

স্পোর্টস ডেস্ক: বিশ্ব উষ্ণায়ন (গ্লোবাল ওয়ামিং) নিয়ে চিন্তিত বিশ্বের সব দেশ। সচেতনতার বার্তা সঙ্গে শিল্পায়ন এবং নগরায়ণের জোয়ারে সবুজ বনানীর ধ্বংস সাধন না ঘটে জোর দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে। কিন্তু গ্লোবাল ওয়ামিং এখন মানব সভ্যতার সামনে অসুর রুপে এসে দাঁড়িয়েছে।

বিভিন্ন সময়ে সমাজের কৃতিরা গ্লোবাল ওয়ামিং’র বিপদ এবং সবুজের বিশাল বিস্তৃতি নিয়ে জোর সওয়াল করে থাকে। এবার বাংলার ক্রিকেটার ঈষাণ পোড়েলও ওই একই পথে হাটলেন। পরিবেশ সচেতনতার ডাক দিয়ে নিজের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে।

সামাজিক মাধ্যমে নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে ঈষাণ পোড়েল লিখেছেন,”কিছু বাস্তব সমস্যা রয়েছে,ছবিতে মুখ প্রকাশের পর”। বাংলার ডানহাতি মিডিয়াম পেসার ঈষাণ পোড়েল যে ছবি পোস্ট করেছেন সেই পোশাকে টবের মধ্যে ছোট ছোট গাছের ছবি রয়েছে,যা ঈষাণের পরিবেশ নিয়ে সচেতনতার ডাককে তুলে ধরে।

Ishan Porel

ঈষাণ পোড়েলের কেরিয়ার গ্রাফের দিকে তাকালে প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ ম্যাচের ৩২ ইনিংসে ৬১ উইকেট নিয়েছেন, এই স্তরে সেরা বোলিং ৩২ রানে ৫ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটার হিসেবে ৩০ ম্যাচে ৩০ ইনিংসে ৪৭ উইকেট ঝুলিতে, সর্বোচ্চ ৩৪ রানে ৬ উইকেট। টি-২০ ফর্ম্যাটে ২০ ম্যাচে ২০ ইনিংসে ৩০ উইকেট সর্বোচ্চ ২৪ রানে ৪ উইকেট চন্দননগর এক্সপ্রেসের ভাঁড়ারে। ২০১৮ সালে ভারতের হয়ে অনূর্ধ্ব -১৯ দলে খেলা ঈষাণ পোড়েল ১৭ রান দিয়ে ৪ উইকেট পাকিস্তান অনূর্ধ্ব -১৯ দলের বিরুদ্ধে সেরা রেকর্ড। ওই একই বছর নিউজিল্যান্ড’র মাটিতে ভারতের হয়ে ঈষাণের তাক লাগানো পারফরম্যান্স,১৭ রান দিয়ে ৪ উইকেট।

বাংলার হয়ে প্রথম শ্রেণির ম্যাচে প্রথম ঈষাণ পোড়েলকে দেখা যায় বিদর্ভের বিরুদ্ধে, ২০১৭ সালে। ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে ২০১৯ হরিয়ানার বিরুদ্ধে বাইশ গজে নামেন ঈষাণ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ( আইপিএলে) কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ঈষাণ পোড়েল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৯ রান দিয়ে ১ উইকেট পান। বাংলার হয়ে টি- ২০ ফর্ম্যাটে কলকাতায় হায়দরাবাদের বিরুদ্ধে ২৪ রানে ৪ উইকেট সর্বোচ্চ।