Durga Puja 2021: হিন্দু ভুলে পুজো মণ্ডপে বাংলা গান বাজানোর আবেদন বাংলাপক্ষের

Durga Puja Bengali song

নিউজ ডেস্ক, কলকাতা: বাঙালির প্রধান উৎসব দুর্গা পুজো। এই পুজোর প্যান্ডেলে হিন্দি গান বাজানোর ঘোরতর বিরোধী বাংলাপক্ষ। যা নিয়ে আগেও সরব হতে দেখা গিয়েছে তাদের। এবার সরাসরি পুজো উদ্যোক্তাদের প্যান্ডেলে বাংলা গান বাজানোর আবেদন জানানো হল ওই সংগঠনের পক্ষ থেকে।

অতিমারির মাঝে ২০২০ সালে দুর্গাপুজোয় আনন্দ করতে পারেনি বাঙালি। চলতি বছরেও একই দশা। তবে পুজোর আয়োজন করা হয়েছিল। মণ্ডপে গানও বাজানো হয়েছিল। গত বছরে হিট গান ছিল টুম্পা সোনা। এবার সেই একই গীতিকার এবং গায়ক তৈরি করেছেন লালু। সেই সকল বাজানোর পক্ষে সওয়াল করেছে বাংলাপক্ষ।

সংগঠনের পক্ষ থেকে কৌশিক মাইতি জানিয়েছেন, রাজ্য জুড়ে ২০০০ পুজো কমিটির কাছে এই আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যে এই কাজ শুরু হয়ে গিয়েছে। তাঁর কথায়, “বাঙালির শ্রেষ্ঠ উত্‍সব দুর্গাপূজা। এই সময় বাংলার কৃষ্টি ঐতিহ্যকে তুলে ধরতে হবে। শুধু পুজো কমিটিই নয়, বিশ্বজুড়ে সব বাঙালিদের কাছেই এই আবেদন জানাচ্ছে সংগঠন। হিন্দি আগ্রাসনের জেরে কোণঠাসা করা হচ্ছে বাংলা গানকে। এতে সমস্যায় পড়েছেন বাঙালি শিল্পীরা।

এই মর্মে পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছে বাংলাপক্ষ। যেখানে খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলা গানের সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির সংস্কৃতি। যার সঙ্গে দুর্গাপুজোর অনেক পুরনো সম্পর্ক রয়েছে। তাই পুজোর সময়ে বাংলা গান প্যান্ডেলে না বাজানো হলে তা বাঙালি সংস্কৃতির পরিপন্থী হবে। সেই সঙ্গে ক্ষতি হবে বাঙালি শিল্পীদের।

এর আগে রেডিওর ভূমিকা নিয়ে সরব হয়েছিল বাংলা পক্ষ। বাংলার মাটিতে বসে কেন হিন্দি গান ভিডিওতে বাজবে তা নিয়ে প্রশ্ন তুলেছিল সংগঠন। শুধু তাই নয় রীতিমতো রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল তারা। দুই জনপ্রিয় রেডিও র অফিস ঘেরাও করেছিল তারা।

বিজেপির হাত থেকে বাংলা বাঁচাতে পথে নামল বাংলাপক্ষ

Bangla Pakkha started a movement to save Bengal

নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস (TMC)। তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ‘বাংলা মানেই কলকাতা, উত্তরবঙ্গ বঞ্চনার শিকার’ বলে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণা করার দাবি তুলেছে ভারতীয় জনতা পার্টি। একইভাবে জঙ্গলমহলকেও আলাদা রাজ্য ঘোষণার দাবি তুলেছে পদ্মশিবির। 

তার প্রতিবাদে এবার পথে নামল বাংলাপক্ষ (Bangla Pakkha)। সংগঠনের হুগলি জেলা কমিটির উদ্যোগে বাইক মিছিল করে বিজেপির বাংলা ভাগের চক্রান্তের প্রতিবাদ জানায় তারা। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে উত্তরপাড়া গৌরি সিনেমা সংলগ্ন এলাকায় প্রায় চল্লিশ কিলোমিটার জুড়ে মিছিল করে সংগঠনের সদস্যরা।

Bangla Pakkha started a movement to save Bengal

মিছিলে প্রায় ৮০ টি বাইক অংশগ্রহণ করে। গোটা হুগলি শিল্পাঞ্চল জুড়ে এই প্রতিবাদ মিছিলে বাঙালির সমর্থন এবং অংশগ্ৰহনে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

বাংলাপক্ষ হুগলি জেলার সম্পাদক দর্পণ ঘোষ, কেন্দ্রীয় নেতৃত্ব কমিটির সদস্য মনন মণ্ডল, কৌশিক মাইতি, অমিত সেন, বাংলা পক্ষ দক্ষিণ চব্বিশ পরগনা সাংগঠনিক জেলার সম্পাদক প্রবাল চক্রবর্তী এবং বাংলাপক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ গর্গ চট্টোপাধ্যায় এই মিছিলে অংশগ্রহণ করেন।

অধ্যাপক ডঃ গর্গ চট্টোপাধ্যায় বলেন, “বাংলা ভাগের চক্রান্ত দীর্ঘদিনের। বাঙালিকে দুর্বল করার উদ্দেশ্যে এই চক্রান্তে মদত দিচ্ছে হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি। বাংলাপক্ষ এই চক্রান্তকে সফল হতে দেবে না।” কৌশিক মাইতি বলেন, “শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাংলা পক্ষ এবং বাঙালি জাতি বাংলা ভাগের চক্রান্ত ব্যার্থ করবে।”