Sourav Ganguly: করোনা আক্রান্ত সৌরভের অবস্থা স্থিতিশীল

Sourav Ganguly

News Desk : করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, নতুন করে জ্বর আসেনি। তবে সর্দি রয়েছে। বিসিসিআই সভাপতিকে মাঝেমধ্যেই স্টিম দেওয়া হচ্ছে। দেওয়া হয়েছে ডক্সিসাইক্লিন। কাশির সমস্যা না থাকায় আপাতত সিটি স্ক্যান করা হচ্ছে না। তাঁকে ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রমণ করেছে কি না, তা এখনও জানা যায়নি। কাল সন্ধের পর ওমিক্রন-রিপোর্ট আসার সম্ভাবনা রয়েছে। 

প্রসঙ্গত, দিন দুয়েক আগে, সৌরভের সামান্য জ্বর আসে। এরপরই তাঁর করোনা পরীক্ষা করা হয়। সোমবার রাতে রিপোর্ট পজিটিভ আসার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।  আপাতত তাঁকে কোভিড আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার জন্য ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী ও আফতাব খানের পরামর্শও নেওয়া হচ্ছে। সোমবার রাতে তাঁকে মনক্লোনাল ককটেল অ্যান্টিবডির ডোজ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালেও সৌরভের শারীরিক পরীক্ষা করা হয়েছে। পরিবার ও সৌরভের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের কোভিড পরীক্ষার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দফতর। যদিও তাঁর স্ত্রী ও কন্যার কোভিড রিপোর্ট নেগেটিভ।

সোমবার সকালে অসুস্থ বোধ করায় সৌরভের টেলিভিশন শোয়ের শ্যুটিং বাতিল করা হয়। তার আগে অবশ্য তিনি কয়েকটি পণ্যের বিজ্ঞাপনী শ্যুটিং করেছেন। কীভাবে, কোথা থেকে তিনি করোনায় আক্রান্ত হলেন, তা এখনও স্পষ্ট নয়। গত কিছুদিনে সৌরভ দেশ-বিদেশের কিছু শহরে সফরেও গিয়েছিলেন। সর্বশেষ সফরে গিয়েছিলেন মুম্বই। সেই সূত্রে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কি না, তাও এখনও স্পষ্ট নয়।

Sourav Ganguly: করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly

নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সোমবার রাতে তাঁর করোনা পরীক্ষা করা হলে, রিপোর্ট পজিটিভ (Covid Positive) আসে। পরিবার সূত্রে খবর, তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিত্‍সকরা জানিয়েছেন, সৌরভ আপাতত স্থিতিশীল। 

সূত্রের খবর, গত ২ দিন ধরে জ্বর ও সর্দি থাকায় চিকিৎসকের পরামর্শে সৌরভ করোনা পরীক্ষা করেন। তাছাড়া তাঁর আর কোনও উপসর্গ ছিল না। রিপোর্ট পজিটিভ আসার পরই কোনও ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে সৌরভ চাইছেন, বাড়িতেই তাঁর চিকিৎসা হোক। তাঁর স্ত্রী ডোনা এবং কন্যা সানার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

সোমবার সকালে অসুস্থ বোধ করায় সৌরভের টেলিভিশন শোয়ের শ্যুটিং বাতিল করা হয়। তার আগে অবশ্য তিনি কয়েকটি পণ্যের বিজ্ঞাপনী শ্যুটিং করেছেন। কীভাবে, কোথা থেকে তিনি করোনায় আক্রান্ত হলেন, তা এখনও স্পষ্ট নয়। গত কিছুদিনে সৌরভ দেশ-বিদেশের কিছু শহরে সফরেও গিয়েছিলেন। সর্বশেষ সফরে গিয়েছিলেন মুম্বই। সেই সূত্রে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কি না, তাও এখনও স্পষ্ট নয়।

এদিকে, ওমিক্রন নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৬৫৩ জন। ২১টি রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে।  দেশে ওমিক্রন (omicron) আক্রান্তের সংখ্যা ৬০০ পেরিয়ে গেছে।  একদিনে ১৩৫ জন নতুন করে করোনার (coronavirus) নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেন। সোমবার করোনার নতুন স্ট্রেনে ছড়িয়েছে মণিপুর (Manipur) ও গোয়ায় (Goa)। পরিসংখ্যান অনুসারে, ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে ওমিক্রন।