India Vs South Africa: প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের তৃতীয় বোলার সিরাজের হ্যামস্ট্রিং’র চোট

Siraj, India's third bowler

ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের (South Africa) প্রথম ইনিংসের বোলিং স্ট্রাইডে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান মহম্মদ সিরাজ।সিরাজ ভারতের তৃতীয় বোলিং অপশন। সিরাজ ম্যাচ চলাকালীন মাঠের বাইরে যাওয়ার জন্য শার্দূল ঠাকুর তার অসমাপ্ত ওভার সম্পূর্ণ করেন।

প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ৩৫ রান তুলেছে ১ উইকেটের বিনিময়ে। মঙ্গলবার ভারতকে ৯ উইকেট তুলতে হবে প্রোটিয়াদের। এমন পরিস্থিতি টিম ইন্ডিয়ার স্ট্রেহ্ন এন্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাই কত দ্রুত মহম্মদ সিরাজকে খেলার উপযোগী করে মাঠে বল করার জন্য ফেরাতে পারে, এটাই এখন আসন্ন ২৪ ঘন্টায় টিম ইন্ডিয়ার অন্দরমহল জুড়ে সবথেকে বড় চ্যালেঞ্জ।

মহম্মদ সামি ভারতকে প্রাথমিক সাফল্য এনে দেন, কিন্তু ডিন এলগার এবং কিগান পিটারসেন প্রোটিয়াদের জাহাজের হাল ধরে।দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মার্করামের উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে।ক্রিজে এলগার ১১ এবং পিটারসেন ১৪ রানে অপরাজিত। প্রোটিয়ারা এখনও ১৬৭ রানে পিছিয়ে।

সোমবার সকালে ম্যাচ শুরর আগে পিঠের ওপড়ের অংশে খিঁচুনি অনুভব করেন। বাধ্য হয়ে টিম ম্যানেজমেন্ট বিরাট কোহলিকে বাদ দিয়ে প্রথম একাদশ নির্বাচন করে। কেএল রাহুলকে অধিনায়ক ঘোষণা করে ভারত টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ২০২ রানে অল আউট হয়ে যায়। রবিচন্দ্রন অশ্বিনের ৫০ বলে ৪৬ রানের দুরন্ত ব্যাটিং। অধিনায়ক লোকেশ রাহুল ১৩৩ বলে ৫০ রান করে মার্কো জ্যানসনের বলে রাবাদার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ন ফিরে আসে। বিরাট কোহলির বাদ যাওয়ার কারণে প্রথম একাদশে জায়গা পাওয়া হনুমা বিহারি তেমন কিছুই করতে পারেনি,২০ রান করে ফিরে আসে।

অজিঙ্কা রাহানে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন। কেএল রাহুল এবং অশ্বিন ছাড়া কোনও ভারতীয় ব্যাটসম্যান প্রোটিয়া বোলিং লাইন আপের বিরুদ্ধে মুখ তুলে দাঁড়াতে পারেনি।

মায়াঙ্ক ২৬,পূজারা ৩,পহ্ন ১৭ অন্যদিকে শার্দূল ঠাকুর রানের খাতা না খুলেই আউট। এই হল প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের পারফরম্যান্স।
ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের জমকালো বোলিং পারফরম্যান্স দেখা যায়। দক্ষিণ আফ্রিকার (South Africa) বাহাতি জোরে বোলার মার্কো জ্যানসনের ৪ উইকেট, ৩১ রানে। কাগিসো রাবাদা এবং ডুয়ান অলিভিয়ার ৩ টি করে উইকেট পেয়েছে।

পাকিস্তানি সমর্থকদের কটূক্তির উত্তর দিলেন বোলার মহম্মদ শামি

Mohammad Shami

Sports Desk, Kolkata: রবিবার টি-২০ বিশ্বকাপের সুপার ১২ নক আউট ম্যাচে পাকিস্তান ১০ উইকেটে জেতে,চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে। বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ে তোলে বাবর আজমের পাকিস্তান টিম।

এই হাইভোল্টেজ ম্যাচের উত্তাপ শেষ হওয়ার পর ভারতীয় টিম যখন সাড়িবদ্ধ ভাবে ড্রেসিংরুমে ফিরছিল তখনই এক পাকিস্তানি সমর্থকের কটূক্তি ভেসে ওঠে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে টার্গেট করে, ওই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

মহম্মদ রিজওয়ান এবং বাবর আজমের পাক ওপেনার জুটি ভারতীয় ব্যাটিং লাইন আপকে পিটিয়ে ক্লাব স্তরে নামিয়ে এনে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয়, টি-২০ বিশ্বকাপের মঞ্চে। হাইভোল্টেজ এই ম্যাচ দুনিয়ার যে প্রান্তেই হোক না কেন দুই দলের সমর্থকরা চার্জড (উত্তেজিত) হয়ে থাকে।

ম্যাচ শেষে টিম ইন্ডিয়া ড্রেসিংরুমে ফেরার সময়ে এক পাকিস্তানি সমর্থক ক্যাপ্টেন বিরাট কোহলিকে টার্গেট করে বলে ওঠে “অকর তেরি টুট গেয়ি কোহলি সারি, হা…অকর টুট গয়ি তেরি…” বুমরাহ সহ অন্যান্য ভারতীয় খেলোয়াড়েরা লাইন দিয়ে ড্রেসিংরুম মুখী তখন। ফের একবার ওই পাকিস্তানি সমর্থক ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্য করে কটূক্তি করা শুরু করে বলতে থাকে,”বাপ কৌন হে,বাপ কৌন হে, বাপ কৌন হে, বাপ…”

হিটম্যান রোহিত শর্মার আগে ছিলেন ভারতীয় পেস বোলার মহম্মদ শামি। পাক সমর্থকের কটূক্তি শুনে শামি দাঁড়িয়ে পড়েন। এবং ওই পাকিস্তানি সমর্থকের সামনে গিয়ে “Don’t said” এই কথা বলেন শামি। একটু পিছনে ছিলেন টিম ইন্ডিয়ার মেন্টর তথা প্রাক্তন ভারত অধিনায়ক এম এস ধোনি।

ধোনি পরিস্থিতি আঁচ করতে পেরেই মহম্মদ শামিকে ওই জায়গা থেকে সরিয়ে আনেন। গোটা ঘটনা দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কর্তব্যরত নিরাপত্তা রক্ষীদের সামনে ঘটে এবং নিরাপত্তা রক্ষীরা নিষ্ক্রিয় ছিল ঘটনার সময়ে। ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে এখন তোলাপাড় গোটা ভারত। বিসিসিআই’র তরফ থেকে এখনও আনুষ্ঠানিক ভাবে কোন বক্তব্য আসেনি।

T20 World Cup: ভারত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ জিতলেও ষষ্ঠ বোলার নিয়ে ভাঁড়ার শূন্য

T20 World Cup virat kohili

স্পোর্টস ডেস্ক: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার ১২ পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সহজ জয় পেল ভারত। নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে স্টপগ্যাপ অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বতে ভারত ৯ উইকেটে জয় পেল। কিন্তু জয়ের মুখ দেখলেও ষষ্ঠ বোলার নিয়ে টিম ইন্ডিয়ার ভাঁড়ার শূন্য।

শার্দূল ঠাকুর তিন ওভার হাত ঘুরিয়ে ৩০ রান দিয়ে কোন উইকেট পায়নি। আর বিরাট কোহলি ২ ওভারে ১২ রান উইকেট শিকার করতে পারেনি। ৫ বোলার নিয়ে খেলার স্ট্র‍্যাটেজি নিয়ে রোহিত শর্মা আগেই বলেছে, “ষষ্ঠ বোলারের অপশন হল বোলারদের স্বস্তি দেওয়ার জন্য। যদি কোনও বোলারের খারাপ দিন যায়।অপশন থাকাটা সকল সময়েই ভাল,বিশেষত যখন আপনি বিশ্বকাপের মতন বড়ো ইভেন্টে খেলেন।”

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বুধবার জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামিকে বিশ্রামে রাখা হয়, মাঠে নামানো হয় বিরাট কোহলি। কোহলি শুধু মাঠেই নামেনি সঙ্গে, বলও করেছে। কারণ টিম ইন্ডিয়া ষষ্ঠ বোলারের খোঁজে রয়েছে। ক্রিকেটের ব্যাকারণ মানতে চাইলে ২ ওভার বল করেছে কোহলি, রান দিয়েছে ১২।অর্থাৎ প্রতি বলে একরান করে, উইকেট নেই। বাইশ গজে বল করতে আসলে একটাই প্রত্যাশা থাকে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সহ খেলোয়াড়, ভক্তদের ‘উইকেট চাই।’ আর ষষ্ঠ বোলার হিসেবে বল করেও বিরাট ভাগ্যে উইকেট শূন্য। তাই টিম ইন্ডিয়ায় ষষ্ঠ বোলারের অস্বস্তির কাঁটা বিঁধে রয়েছে।

অস্ট্রেলিয়া ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে। জবাবে ভারত কেএল রাহুলের উইকেট খুঁইয়ে ১৭.৫ ওভারে ১৫৩ রান তুলে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ জিতে নেয়। রোহিত শর্মা ৪১ বলে ৬০ রান করে,৩টি ছয় এবং ৫ টি বাউন্ডারি হাঁকিয়ে, রিটায়ার হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন। ভারতের হয়ে অশ্বিন ২, ভুবনেশ্বর কুমার রবীন্দ্র জাডেজা এবং রাহুল চাহার ১ টি করে উইকেট নিয়েছে।