National Air Rifle Championships: বাংলার ঝুলিতে ব্রোঞ্জ নিয়ে এল সুহানি-অভিনব জুটি

Sunshine Rane and Abhinav Shah

Sports Desk: বৃ্হস্পতিবার ৬৪ তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে (National Air Rifle Championships) বাংলা ১০ মিটার এয়ার রাইফেলের ইয়ুথ মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে, সুহানি রানে (Sunshine Rane) এবং অভিনব শাহ (Abhinav Shah) জুটি বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে।

মধ্যপ্রদেশের ভোপালে এই চ্যাম্পিয়নশিপ আয়োজিত হচ্ছে। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের পুরুষ বিভাগে বাংলার হয়ে ঋষভ ভৌমিক,নীলাভ কর্মকার,শুভম বসু,অদ্রিয়ন কর্মকার, অস্মিত চ্যাটার্জী,সার্থক বসু,তনয় দে, বিকি দত্ত,সুরজিৎ রক্ষিত, অঙ্কিত কুমার সিং,সৌগত নাগ, শিবম বিশ্বাস অংশ নিচ্ছে।

বাংলার হয়ে মহিলাদের এয়ার রাইফেল চ্যাম্পিয়নশিপে খুশি শর্মা,মেহুলি ঘোষ,দেবাঙ্গনা চ্যাটার্জী, saptoparni পাল,সোহিনী গাঙ্গুলি,মৈত্রী ঘোষ রায়,তমসা দাস, দেবাঞ্জনা হালদার, জয়িতা মুখার্জী, সুহানি রানে,নম্রতা দাস,বীথিকা দাস, স্বর্ণালী রায় অংশ নিচ্ছে।

ইতিমধ্যেই প্রাক্তন ভারতীয় অলিম্পিক শুটার জয়দীপ কর্মকার নিজের টুইটার হ্যাণ্ডেলে পোস্ট করেছে, “সুহানি রানেকে অভিনন্দন, 15 বছর বয়সী চলতি 64 তম জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপে 629.5 (10 মিটার এয়ার রাইফেল) একটি দুর্দান্ত ব্যক্তিগত সেরা স্কোর করার জন্য। নতুন প্রতিভাদের সামনে আসতে দেখে দারুণ.. ইতিমধ্যেই তার ব্যাগে 6টি পদক! “

পিস্তল শুটিং বিভাগে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করছে সাইনি কর,মেঘা মারিক,আক্ষরা এন মিনা,স্বাগতা চক্রবর্তী, বিবেক কুমার রাই,চিত্রাংশু মান্না, অভিক বিশ্বাস। বাংলার সকল প্রতিদ্বন্দ্বী জয়দীপ কর্মকার শুটিং আকাদেমির ফসল। অলিম্পিকে চতুর্থ স্থানাধিকারি, অর্জুন পুরস্কার প্রাপ্ত জয়দীপ কর্মকার৷

ইতিহাস ভারতের, ৪১ বছর পর অলিম্পিক পোডিয়ামে হকি টিম

Mens-Hockey tean india

শেষবার ১৯৮০’র অলিম্পিকে সোনা জিতেছিল ভারত। বিশ্ব মঞ্চে সেটাই ছিল ভারতের শেষ বড় সাফল্য। তারপর দীর্ঘ ৪১ বছর সেভাবে বিশ্ব মঞ্চে সাফল্যের মুখ দেখেনি ভারতীয় হকি টিম। সেই অপেক্ষার অবসান ঘটল শ্রীজেশদের হাত ধরে। ৪১ বছর পর অলিম্পিক হকিতে পদক জিতল ভারত। ব্রোঞ্জের লড়াইয়ে ৫-৪ গোলে জার্মানিকে হারাল ভারত। জোড়া গোল করে ম্যাচের নায়ক সিমরণজিৎ।

শুরুতে ৩-১ গোলে পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল হকি টিম। টোকিও অলিম্পিক্সে প্রথম থেকেই ভারতীয় পুরুষ দলের পারফরম্যান্স খারাপ ছিল না। টানা চার ম্যাচ জিতে সেমিফাইনালের লড়াই ছিল। যদিও তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে জার্মানির বিরুদ্ধে ভারতের লড়াইটা একেবারেই সহজ ছিল না। খেলতে নেমে প্রথম ২ মিনিটেই ধাক্কা পেয়েছিল মনপ্রীতরা। শুরুতেই গোল করে ভারতকে চাপের মুখে রেখেছিল জার্মানি। ১৭ মিনিটে গোল শোধ করে সমতা ফেরান সিমরনজিত সিং। এরপর ২৪ এবং ২৫ মিনিটে পরপর দু’গোল করে ৩-১ গোলে এগিয়ে যায় জার্মানরা।

২৭ এবং ২৯ মিনিটে পরপর দুগোল করে সমতা ফেরায় টিম ইন্ডিয়া। ম্যাচের তৃতীয় কোয়ার্টারের শুরুতেই এগিয়ে যায় টিম ইন্ডিয়া। এবারে পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত গোল করেন রুপিন্দর পাল সিং। টিম ইন্ডিয়া এগিয়ে যায় ৫-৩ গোলে। ম্যাচের চতুর্থ কোয়ার্টারে এসে আরও এক গোল শোধ করে জার্মানরা।

টোকিও অলিম্পিকে এটা ভারতের পঞ্চম পদক। ভারতীয় হকি দলের এই সাফল্যকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ”ঐতিহাসিক! আজকের দিন সকল ভারতীয়র মনে থাকবে।” প্রধানমন্ত্রীর পাশাপাশি ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দও। টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী, জগদীপ ধনখড়ও।