Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/ekolkata24/public_html/wp-includes/functions.php on line 6131

Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/ekolkata24/public_html/wp-includes/functions.php on line 6131

Dog Cry: গভীর রাতে কাঁদছে কুকুর, মনে জাগছে ‘কু’? জেনে নিন আসল কারণ

Why Do Dogs Cry In The Middle Of The Night

বিশেষ প্রতিবেদন: অনেকেই শুনেছেন কুকুর (Dog) গভীর রাতে হল অনেক সময়েই নাগাড়ে চিৎকার করতে থাকে। অনেকে একে কুকুরের কান্না বলে। কিন্তু প্রতি রাতে কুকুর কাঁদবে কেন? এর পিছনে অনেক গুলো কারণ রয়েছে। ১.সাধারণ মানুষের চিন্তা, ২.আধ্যাত্মিক মতবাদ এবং ৩.বিজ্ঞান ভিত্তিক মতবাদ রয়েছে।

দাদু, ঠাকুমা বা আমাদের গুরুজনদের কাছ থেকে এটা শুনে অভ্যস্ত যে কুকুর কাঁদা মানে কারও মৃত্যু আসন্ন। এ তো গেল ধারণা বা ‘সংস্কার’। এ ব্যাপারে জ্যোতিষীদের মতে কুকুর তখনই কাঁদে যখন আশপাশে কোনও ‘অশরীরী আত্মা’ ঘুরে বেড়ায়। যা সাধারণ মানুষের পক্ষে দেখা সম্ভব নয়, সেটার উপস্থিতি টের পায় কুকুররা। তাই তাদের কাছেপিঠে ‘আত্মা’ ঘুরে বেড়ালেই কুকুর নাকি কাঁদতে শুরু করে। আর কুকুর কাঁদলেই লোকজন তখন তাদের তাড়ানোর চেষ্টা করে।

এ তো প্রচলিত ধারণা বা জ্যোতিষীদের কথা। এ ব্যাপারে বিজ্ঞান কী বলছে, বিজ্ঞান বলছে, কুকুর কাঁদে না। ওরা ও ভাবে ডাকে। রাতে এ ভাবে আওয়াজ করে দূরে তার সঙ্গীদের কাছে কোনও বার্তা পৌঁছনোর চেষ্টা করে। এ ছাড়া এ ভাবে আওয়াজ করে তার অবস্থানটা সঙ্গীদের জানায়।

দ্বিতীয়ত, ওরা প্রাণী। ওদেরও চোট-আঘাত লাগতে পারে। ব্যথা হতে পারে। শরীরে কোনও কষ্ট হতে পারে। সেই পরিস্থিতিকে জানান দিতেই ও ভাবে আওয়াজ করে সঙ্গীদের ডাকে। তৃতীয়ত, কুকুররা একা থাকতে পছন্দ করে না। তাই যখনই একাকিত্ব বোধ করে, তখনই সঙ্গীদের ও ভাবে আওয়াজ করে ডাকে।

হাত ভেঙেছে গোপাল মূর্তির, জুড়ে দেওয়ার আকুতি, কান্না জুড়লেন পুরোহিত

gopal

News Desk: ভগবান গোপালের হাত ভেঙে গিয়েছিল। সেই মূর্তি নিয়েই পুরোহিত ছুটলেন হাসপাতালে। আর্জি, হাত জুড়ে দিতে হবে। গোপালের হাতে ব্যান্ডেজ করে দেওয়ার জন্য রীতিমতো কান্নাকাটি জুড়ে দেন তিনি। সব দেখে শুনে তাজ্জব চিকিৎসকরা।

ঘটনা আগ্রা জেলা হাসপাতালের। জানা গিয়েছে, এক পুরোহিত আসেন ওই হাসপাতালে। জানান তার দেব মূর্তির হাত ভেঙে গিয়েছে। সেই হাত সারিয়ে দিতে হবে। এর জন্য কান্নাকাটি করেন তিনি। অনিচ্ছা সত্ত্বেও ‘শ্রীকৃষ্ণ’ ভগবানের নামে একটি রেজিস্ট্রেশন করানো হয় ও ভগবানের ভাঙা হাতটি ব্যান্ডেজও করে দেওয়া হয়।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এমন ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গোপালের হাত ভেঙে যাওয়ার কারণে এক পুরোহিত মশাই বেশ কান্নাকাটি করছেন। কিছু প্রত্যক্ষদর্শীর কথা অনুযায়ী, সকাল ৯ টা নাগাদ ওই পুরোহিত জেলা হাসপাতালে পৌঁছন। হাসপাতাল কর্মীদের কাতরভাবে আবেদন করতে থাকেন যাতে তাঁরা মূর্তির চিকিৎসা করেন।

লেখ সিংহ নামে ওই পুরোহিতের দাবী, তিনি স্নান করানোর সময় মূর্তির হাত ভেঙে ফেলেছেন। তিনি জানান, “সকালে যখন আমি পুজো করছিলাম আর ঈশ্বরকে স্নান করাচ্ছিলাম তখন মূর্তিটা আমার হাত থেকে পড়ে যায় এবং হাত ভেঙে যায়”। তাঁর কথায়, “আমি ঈশ্বরের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত ফলে আমি খুবই আঘাতপ্রাপ্ত হই। বাধ্য হয়ে আমি হাসপাতালের দ্বারস্থ হই যাতে তাঁরা সুশ্রুষা করে দেন”।

জানা গিয়েছে, লেখ সিংহ গত ত্রিশ বছর ধরে অর্জুন নগরের খেরিয়া মোড়ের পাথোয়াড়ি মন্দিরের পৌরহিত্যের কাজ করছেন। তিনি বলেন, “হাসপাতালে কেউ আমার আবেদনকে গুরুত্ব দেননি। কিন্তু আমি অন্তর থেকে ভেঙে পড়েছিলাম এবং তাই আমার ঈশ্বরের জন্য কাঁদতে শুরু করি”।

অন্যদিকে, জেলা হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিন্টেনডেন্ট, ডা. অশোক কুমার আগরওয়াল জানান, পুরোহিতের অনুভূতির কথা মাথায় রেখেই হাসপাতালের পক্ষ থেকে ‘শ্রীকৃষ্ণ’-এর নামে রেজিস্ট্র্রেশন করানো হয় এবং করে দেওয়া হয়য় ব্যান্ডেজ।