বাধা বনশালী, ভাঙতে চলেছে ‘দীপবীর’ জুটি

সঞ্জয়লীলা বনশালী-দীপিকা পাড়ুকোন-রনবীর সিং। গত কয়েকবছর ধরেই বলিউডের পিরিয়ডিক সিনেমা মানেই এই তিনটি নাম একযোগে উচ্চারিত হতো। ‘গোলিও কি রাসলীলা: রামলীলা’, ‘বাকিরাও মস্তানি’ কিংবা ‘পদ্মাবত’, বনশালীর পরিচালনায় বাজিমাত করেছেন দীপিকা-রনবীরের জুটি। কিন্তু সেই জনপ্রিয় জুটিই এবার ভাঙতে চলেছে।

আরও পড়ুন অসুস্থ হয়ে হাসপাতালে নুসরত, চিন্তায় নেটদুনিয়া

শোনা যাচ্ছে, বনশালীর পরবর্তী প্রোজেক্ট ‘বাইজু বাওরা’ থেকে নাকি বেশি পারিশ্রমিক হাঁকিয়ে বাদ পড়েছেন দীপিকা পাড়ুকোন। স্বামী রনবীরের সমান পারিশ্রমিক দাবি করেছিলেন তিনি। আর সেইজন্যই নাকি পরিচালক-অভিনেত্রীর সম্পর্কে এখন চিড় ধরেছে, ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে এমন গুঞ্জনই শোনা যাচ্ছে।

আরও পড়ুন “পরিচালকের সঙ্গে শুইনি বলে কাজ পাই না,” আক্ষেপ অভিনেত্রীর

বনশালী-দীপিকা সম্পর্কে চিড় ধরার সেই জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই তাতে জল ঢাললেন দীপিকা। সঞ্জয়লীলা বনশালীর প্রযোজনা সংস্থার ২৫ বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষেই দীর্ঘ এক পোস্ট করে অভিনেত্রীর মন্তব্য, “আমি নিজেকে কখনও বনশালির সিনেমার যোগ্য বলেই মনে করিনি।” সে কথা শুনেই চাঞ্চল্য নেটদুনিয়ায়। তবে কি পরবর্তী সিনেমা থেকে বাদ পরার ক্ষোভেই এই মন্তব্য রনবীর ঘরনীর।

Is Sanjay Leela Bhansali upset with Deepika Padukone and Ranveer Singh's  viral kiss pic? | Bollywood News – India TV

যদিও অভিনেত্রী শেয়ার করেছেন তাঁদের সমীকরণের বহু অজানা কথা। সোশ্যাল মিডিয়ায় করা দীর্ঘ পোস্টে বললেন, বনশালী আমার জন্য যেসব চরিত্র সাজিয়েছেন, তার জন্য আমি ওঁর কাছে চিরকৃতজ্ঞ। পাশাপাশি দীপিকা জানিয়েছেন যে, বনশালির সান্নিধ্যে তাঁর নিজের জীবনেও অনেক পরিবর্তন এসেছে। লিখেছেন, “সঞ্জয় যদি আমার পাশে না থাকতেন তাহলে আজ আমি যেখানে দাঁড়িয়ে সেখানেও পৌঁছতে পারতাম না”।

আরও পড়ুন বিশ্লেষণ: বাংলা ওয়েবসিরিজও কিন্তু ‘সেমি পানু’র চেয়ে কম নয়

গত কয়েক বছরে সঞ্জয়লীলা বনশালী এবং দীপিকা পাড়ুকোন জুটি দর্শকদের একাধিক ক্লাসিক সিনেমা উপহার দিয়েছেন। প্রতিটি সিনেমাতেই পরিচালক বনশালীর গুনে নিজের অভিনয় দক্ষতাকেও ছাপিয়ে গিয়েছিলেন অভিনেত্রী দীপিকা। তাঁর এই বোধোদয়েই এখন চিন্তিত নায়িকার অনুগামীরা।

করিনা-প্রিয়াঙ্কা থেকে শ্রীদেবী-মাধুরীদের মধ্যে বলিউডে কে কার প্রতিদ্বন্দ্বী?

deepika-madhuri-aash

বায়োস্কোপ ডেস্ক: বলিউড তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতিটা দিক কার্যত আতস কাচের তলায় রেখে বহু ধরনের দিক থেকে তার বিশ্লেষণ চলে কৌতূহলী মহলে। এক্ষেত্রে তারকা অভিনেতা বা অভিনেত্রীদের প্রেম জীবন থেকে শুরু করে বিয়ে, কেচ্ছা, বিবাহ বিচ্ছেদ, তাঁদের পেশাগত জীবনে নানা ধরনের ঘটনা বারবার বলিউডে জল্পনার মায়াজাল তৈরি করে। সাধারণ মানুষের যা নিয়ে বিশেষ আগ্রহ থাকে। একনজরে দেখা যাক বলিউডের একাধিক জল্পনা যা স্টারদের মধ্যে একে এপরের প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে তৈরি হয়।

রানি-অ্যাশ
বলিউডের বুকে তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতিটা দিক কার্যত আতস কাচের তলায় রেখে বহু ধরনেরদিক থেকে তার বিশ্লেষণ চলে কৌতূহলী মহলে। এক্ষেত্রে স্টারদের প্রেম জীবন থেকে শুরু করে তাঁদের পেশাগত জীবনে নানান ধরনের ঘটনা বারবার বলিউডের নানান জল্পনাকে বাড়িয়ে দেয়। একনজরে দেখা যাক বলিউডের একাধিক জল্পনা তা স্টারদের মধ্যে একে এপরের প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে তৈরি হয়।

সুস্মিতা -ঐশ্বর্য
বিশ্বসুন্দরীর তকমা জেতার পর কিছু ফটোশ্যুট । তারপর থেকে আর কোনও দিনই একসঙ্গে এক ফ্রেমে অ্যাশ ও সুস্মিতাকে দেখা যায়নি। দুজনে বিশ্বসুন্দরীর তকমা জেতার পরও কোনও মতেই এক ফ্রেমে ধরা দেননি।

মাধুরী- শ্রীদেবী
প্রয়াত সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে নয়ের দশকের একটা সময় রীতিমতো প্রতিদ্বন্দ্বিতা ছিল মাধুরীর। শোনা যায়, তখন দুই সন্তানের মা হয়ে গিয়েছেন শ্রীদেবী, এদিকে নয়ের দশকে উঠতি অভিনেত্রী তখন শ্রীদেবী। এই পরিস্থিতিতে বলিউডে নৃত্য পটিয়সি অভিনেত্রীদের মধ্যে শ্রীদেবী অন্যতম ছিলেন। তাঁকে কিছুটা অংশ জনপ্রিয়তার ক্ষেত্রে তখন টেক্কা দিতে শুরু করেন মাধুরী। ফলে প্রতিযগিতা বাড়ে।

অভিষেক-হৃতিক
শোনা যায়, হৃতিক ও অভিষেক ছোবেলার বন্ধু। তবে বলিউডে একই প্রজন্মের দুই নায়ক পা রেখে অবাক করেন অনেককেই। হৃতিক বলিউডে পা রাখতেই আকাশ ছোঁয়া সাফল্য পান, সেখানে মেগাস্টার অমিতাভ পুত্র বলিউডে পা রেখে তেমন সাফল্য পাননি। সেই জায়গা থেকে দুই স্টারকিডের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়তে থাকে। এমনই খবর বহু জল্পনা -গুঞ্জনে উঠে আসে।

শ্রদ্ধা-আলিয়া
এদিকে, শোনা যায়, বলিউডে পা রেখেই দুই স্টারকিড শ্রদ্ধা কাপুর ও আলিয়া ভাট দুজনে একে অপরের প্রতিযোগী হয়ে ওঠেন।

দীপিকা-ক্যাটরিনা
একটা সময় রণবীর কাপুরকে কেন্দ্র করে পেশাগত জীবনে কার্যত রেষারেষির পর্যায়ে পৌঁছে যান দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ। বলিউডের গুঞ্জন বলছে, একটা সময় ক্যাটরিনার সঙ্গে রণবীরকে নাকি হাতেনাতে ধরে ফেলেন দীপিকা। এরপর থেকেই দুই অভিনেত্রীর রেষারেষি চিল বলে শোনা যায়।

জয়া প্রদা-শ্রীদেবী
বহু সময়ই শোনা যায় যে একই সঙ্গে বলিউডে পা রাখা দুই দক্ষিণী স্টার জয়াপ্রদা ও শ্রীদেবী রীতিমতো একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। দক্ষিণী ছবি ঘিরে তাঁদের এই প্রতিযোগিতা শুরু হলেও, তা চলতে থাকে বলিউডে।

শারীরিক চাহিদা মেটাতে সম্পর্ক, রণবীরকে তীব্র আক্রমণ দীপিকার

deepika

রণবীর কাপুর, জীবনে যার একাধিক নায়িকার আনাাগোনা। একের পর এক সেলেবদের মন ভেঙেছেন কেবলই প্রেম প্রেম খেলা খেলে। তা দিয়ে আর যাই হোক, অন্তত ভালোবাসা যায় না। আর সেই সহজ বিষয়টাই বুঝতে বেশ কিছুটা সময় লেগে গিয়েছিল বলিউল ডিভা দীপিকা পাদুকরের। আর তাই দু-দুবার একি ভুল করে বসেছিলেন তিনি। 

মন দিয়েছিলেন কাপুরপুত্র রণবীরকে। ভালোবাসার সম্পর্কে ছিল সবকিছুই। সঙ্গমে মত্ত এই কপিলের সময় কাটছিল বেশ ভালো। তবে কবে যেন সবটা শেষে হয়ে যেতে বসে, আঁচও পাননি দীপিকা। মন ভাঙল, সম্পর্ক ভাঙায় অবসাদও গ্রাস করল, তখন রণবীরের জীবনে নতুনদের আনা গোনা। এরই মাঝে আবারও ফিরল পুরাতন স্বাদ। 

deepika

আবারও দীপিকার কাছে ফিরতে চেয়ে আবেদন রণবীরের। তবে এবার কারণটা ছিল শুরুই শারীরিক সম্পর্ক। বিশ্বাস করে ঠকতে হয়েছিল। এক সাক্ষাৎকারে ব্রেকআপ নিয়ে স্পষ্ট এমনটাই জানিয়ে দিয়েছিলেন তিনি। বলেছিলেন রণবীরের এই বারে বারে ফিরে আসাটা ছিল শুধুই যৌন আকর্ষণ। ভালো সে কোনও দিনই বাসেনি। চোখে জল নিয়ে অনঢ়গল কথাগুলো বলেছিলেন দীপিকা। যদিওও এখন তা অতীত। রণবীরের সঙ্গে এখন সম্পর্ক ভালোই। তবুও বিরহের সেই দিন আজও ফিরে ফিরে আসে দীপিকার স্মৃতিতে। টিনি একাই নন, ক্যাটরিনার ক্ষেত্রেও রণবীরের এই একই প্রতিক্রিয়া ছিল।