PoriMoni: দু’মাস প্রেম করেই অন্তঃসত্ত্বা হয়ে ভক্তদের বুকে দাগা দিলেন পরী

Porimoni

চাঞ্চল্যকর মাদক মামলায় পুলিশের তল্লাশি, তারপর জেল এরপর কখন যে পরীমনি(PoriMoni) প্রেম করছেন আর কখন মা হলেন তাই বুঝতে পারছেন না ভক্তরা। তবে পরীমনি অম্ত:সত্ত্বা। তিনিই জানিয়েছেন।

বাংলাদেশের আলোচিত নায়িকা সামসুন্নাহার স্মৃতি (পরীমনি) মা হয়েছেন, এমন খবরে রুপোলি মহল টলিউডেও আলোড়ন। ঢাকাইয়া ছবি অর্থাৎ ঢালিউড নায়িকা টলিউডেও বিশেষ পরিচিত।

নায়িকা পরীমনি অন্তঃসত্ত্বা। সন্তানের বাবা বাংলাদেশেরই তরুণ অভিনেতা শরিফুল রাজ। সোমবার পরীমণি নিজেই এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন। চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দীন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুণীন’–এর শুটিং করতে গিয়ে প্রেমে পড়েন তারা। 

পরীমনি বলেন,কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। সোমবার ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের নিশ্চিত করেন। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছি।  ডাক্তার আমাকে এখন একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি। আগামী দেড় বছর কোনো শুটিং করব না। একদম ছুটি, আমার দেড় বছরের ছুটি। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই। প্রপারলি সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই। 

রাজের সঙ্গে বিয়ে নিয়ে পরীমনি বলেন, জেল থেকে মুক্তি পাওয়ার পর রাজ আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে। সার্বক্ষণিক আমার পাশে ছিল। সেই সময়ই আমাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। যা দ্রুত ভালোবাসায় রূপ নেয়। এরপরই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।

সোমবার দুপুরে রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ নিজেই। সোমবার দুপুরে একটি ছবি শেয়ার শরিফুল রাজ লিখেছেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী। 

Bangladesh: আর্থিক কেলেঙ্কারির মামলায় ক্ষমতাধরদের নাম বললে বাঁচা মুশকিল: মিথিলা

Rafiath Rashid Mithila

News Desk: দেশ অর্থাৎ বাংলাদেশে (Bangladesh) নেই। আছেন মার্কিন মুলুকের ডালাস শহরে। বাংলাদেশি অভিনেত্রী ও গায়িকা মিথিলার বিস্ফোরক দাবি, চাঞ্চল্যকর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় এমন সব ব্যক্তির নাম উঠে আসতে পারে যাদের কথা আমি বলতে পারব না। বললে দেশে থাকা মুশকিল হয়ে যাবে। ওরা প্রবল ক্ষমতাধর।

বাংলাদেশি শিল্পী রাফিয়াত রশিদ মিথিলার স্বামী ভারতীয় তথা পশ্চিমবঙ্গের চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ফলে তিনিও বিতর্কের মুখে পড়ছেন। তবে বিষয়টি নিয়ে তিনি নীরব।

মিথিলা জানিয়েছেন, ইভ্যালি আর্থিক কেলেঙ্কারির মামলায় তিনি এখনও শমন (নোটিশ) পাননি। ইভ্যালির কারণে উল্টো তিনি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন।

তিনি বলেছেন, যাদের নাম দেখে ইভ্যালিতে যুক্ত হয়েছিলাম, তাদের নাম বলতে পারব না। তাদের নাম বললে তো বাংলাদেশেই থাকতে পারব না। তারা অসম্ভব ক্ষমতাধর মানুষ। আমি একজন সংস্কৃতিকর্মী। আমার কোনো ক্ষমতা নেই। আমি বেশি কিছু বলতে পারব না। মামলা যেহেতু হয়েছে, এখন আমাকে আমার মতো আইনি লড়াই চালিয়ে যেতে হবে।

বাংলাদেশের সংস্থা ইভ্যালির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে হওয়া মামলায় ঢালিউডের অভিনেতা ও গায়ক তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া সহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের গ্রেফতার করা হতে পারে বলে জল্পনা।

মিথিলার নাম মামলায় উঠে আসায় চাঞ্চল্য পশ্চিমবঙ্গে। টলিউডে কানাঘুষো চলছে। পরিচালক সৃজিতের সঙ্গে ২০১৯ সালে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা।

অভিযোগ, বাংলাদেশের ই কমার্স সংস্থা ইভ্যালির সঙ্গে ঢালিউডের বেশ কয়েকজন কলাকুশলী জড়িত। গত ৪ ডিসেম্বর ঢাকার ধানমণ্ডি থানায় প্রতারণা মামলাটি করেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক। অভিযুক্তরা যে কোনও সময় গ্রেফতার হতে পারেন। শুক্রবার এমনই জানান ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। এই সংবাদে ঢাকা ও কলকাতায় চাঞ্চল্য ছড়িয়েছে। মূলত সৃজিত পত্লী মিথিলার কারণেই আলোচনা তুঙ্গে টলিউডে।

ইভ্যালির সঙ্গে তিনি নেই নিশ্চিত করেছেন মিথিলা। তিনি জানিয়েছেন, আমি ওই সমস্থায় যোগদানের পর দুই মাসের মধ্যে দেখি প্রতিষ্ঠানটিতে নানা জটিলতা চলছে। আগে তো এত কিছু টের পাইনি। তবে আমি চাই না এই সময়ে ইভ্যালি সংশ্লিষ্ট কোনো খবরে আসতে। আমার আরও অনেক কাজ আছে, সেগুলো নিয়েই এখন ব্যস্ত।

মাদক পাচার মামলায় জামিন পরীমণির, হাঁফ ছাড়ল টলিউড

angladeshi actress Pori Moni

নিউজ ডেস্ক: মাদক পাচার মামলায় বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণি (সামসুন্নাহার স্মৃতি) জামিন পেলেন। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ জামিন মঞ্জুর করেন।

গত ৪ আগস্ট বাংলাদেশের সমকালীন সর্বাধিক জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে মাদক পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল। ঢাকার অভিজাত বনানী এলাকায় পরীমণির ফ্ল্যাটে নাটকীয় অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

পরীমণির ফ্ল্যাটের থেকে ইয়াবা সহ বিভিন্ন মাদক বাজেয়াপ্ত করা হয়। এই মামলায় আদালতের নির্দেশে পরীমণিকে জেলে পাঠানো হয়। তবে পরীমণি মাদক মামলায় জড়ানোর আগে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির

প্রেসিডিয়াম সদস্য নাসিরউদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ করেন। তাঁর সেই সাংবাদিক সম্মেলন ঘিরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের চলচ্চিত্র মহলে শোরগোল পড়ে যায়। পরীমণির অভিযোগ ছিল, তাঁকে ঢাকা বোট ক্লাবে খুনের চেষ্টা করা হয়েছে নাসিরউদ্দিনের উপস্থিতিতে। অভিযোগের পরেই পুলিশ অভিযুক্ত রাজনীতিক নাসিরউদ্দিনকে গ্রেফতার করে। পরে তিনি জামিন পান। জেল থেকে বেরিয়ে পরীমণিকে হুঁশিয়ারি দেন মানহানির মামলার।

পরীমণিকে ঘিরে তৈরি হয় পরপর নাটক। আচমকা তিনি মাদক পাচার মামলায় জড়িয়ে পড়েন। তাঁর ফ্ল্যাটে বিপুল পরিমাণ মাদক, বিদেশি মুদ্রা উদ্ধার হয়। তদন্তে উঠে আসে পরীমণি বিকৃত যৌন ব্যবসা করাতেন। এই কাজে ঢালিউডের বেশকয়েকজন উঠতি মডেল ও নায়িকা যুক্ত। তাদেরও চিহ্নিত করা হয়।

এদিকে পরীমণির জেলে যাওয়া, মাদক মামলায় জড়ানোর ধাক্কা এসে লাগে টলিউডে। কারণ, বাংলাদেশের এই অভিনেত্রী পশ্চিমবঙ্গে প্রবল জনপ্রিয়। তদন্তে ঢাকা মহানগর পুলিশের ইঙ্গিত, কলকাতার চলচ্চিত্র মহলেও পরীমণির মাদক ব্যবসা ছড়িয়েছে। তবে টলিউডের কারা জড়িত সে বিষয়ে নীরব বাংলাদেশ সরকার।

পরীমণির বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক পাচার, যৌন ব্যবসা চালানো, ব্ল্যাকমেলিং বিজনেস করার মতো অভিযোগ রয়েছে। তদন্তে উঠে এসেছে বাংলাদেশের বহু প্রভাবশালী এতে জড়িত।