Eileen Ash: প্রয়াত ক্রিকেটের সবচেয়ে প্রবীণ মহিলা টেস্ট ক্রিকেটার

Eileen Ash

নিউজ ডেস্ক: প্রয়াত হলেন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে প্রবীণ মহিলা টেস্ট ক্রিকেটার ও বিশ্ব ক্রিকেটের দিদা নামে পরিচিত এলিন অ্যাশ (Eileen Ash)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১০ বছর। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পক্ষ থেকে শোকবার্তা প্রকাশ করা হয়েছে।

১৯১১ সালের ৩০ অক্টোবর তাঁর জন্ম হয় লন্ডনে। ১৯৩৭ সালে তার টেস্ট অভিষেক হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ও পরে সবমিলিয়ে তিনি মোট সাতটি টেস্ট ম্যাচ খেলেছিলেন। মূলত ডানহাতি মিডিয়াম পেসার ছিলেন। ৭টি টেস্টে ২৩ গড়ে ১০টি উইকেট পান। তিনি ১৯৪৯ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর শেষ টেস্ট ম্যাচ খেলেন। ২০১৭ মহিলা বিশ্বকাপের ফাইনালে লর্ডসে বেল বাজিয়ে তিনি শুভ উদ্বোধন করেছিলেন। ২০১৯ সালে তাঁকে এমসিসির আজীবন সদস্যপদ দেওয়া হয়। ইসিবি ও আইসিসির পক্ষ থেকে টুইটারে তাঁর মৃত্যু সংবাদ প্রকাশ করা হয়। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব।

এলিন ১৯৩৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট ক্রিকেটে অভিষেক করেন। ইংল্যান্ডের এই জোরে বোলার ৭ টি ম্যাচে ১০ টি উইকেট নেন এবং ১৯৪৯ সালে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলে ক্রিকেটকে বিদায় জানান। ঘরোয়া ক্রিকেটে তিনি সিভিল সার্ভিস, মিডলসেক্স এবং সাউথ অফ ইংল্যান্ডের হয়ে খেলেছেন। শুধু তাই নয় এই মহিলা দেশের হয়েও কাজ করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি গুপ্তচরের দায়িত্বও পালন করেছেন।ব্যক্তিগত জীবনে মাত্র ১৮ বছর বয়সে সিভিল সার্ভিসে যোগ দেন। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় ১১ বছর গোয়েন্দা সংস্থা এমআই সিক্সের হয়ে কাজ করেছিলেন। তবে পরবর্তীকালে ফের ক্রিকেট জগতে ফিরেছিলেন তিনি।

সবচেয়ে বেশি বছর বয়স হওয়ার জন্য ক্রিকেট দুনিয়ার কাছে তিনি ছিলেন ‘দিদা’। আইসিসি বিবৃতিতে লিখেছে, ‘১১০ বছর বয়সে অ্যাশের মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত। ১৯৩৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশের জাতীয় দলে অভিষেক হয়েছিল। তিনি একজন অসাধারণ মহিলা, যিনি এক দুরন্ত জীবনযাপন করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং পরে সব মিলিয়ে সাতটি টেস্টে তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। ১৯৪৯ সালে তিনি অবসর গ্রহণ করেছিলেন।’ ইসিবি-র তরফ থেকেও দেওয়া হয়েছে শোক বার্তা। লেখা হয়েছে, ‘ইংল্যান্ড ক্রিকেট তাদের পরিবারের এক প্রবীণ সদস্যকে হারাল। চলে গেলেন এলিন অ্যাশ। মৃত্যুকালে সময় হয়েছিল ১১০।’

মহিলা কর্মীদের ঋতুকালীন ছুটি দিচ্ছে Swiggy

Swiggy female employees

অনলাইন ডেস্ক: অনলাইন ফুড ডেলিভারি সংস্থা Swiggy এবং তার মহিলা ডেলিভারি পার্টনারদের জন্য মাসিক পিরিয়ড টাইম-অফ নীতি চালু করেছে। মহিলা কর্মীদের পরিশ্রমের প্রতি কুর্নিশ জানাতেই এমন পদক্ষেপ বলে দাবি করেছে ওই অনলাইন ফুড ডেলিভারি সংস্থা।

কোম্পানির পরিচালনা ভিত্তিক সহ-সভাপতি মিহির শাহ জানিয়েছেন, “মাসিকের সময় বাইরে থাকা ও রাস্তায় চলাফেরা করা নিয়ে মহিলাদের যে অস্বস্তি, তার জন্যই ডেলিভারির কাজে আমরা মহিলাদের সচরাচর ভাবতে পারিনা। আমাদের এই পদক্ষেপ তাদের এই প্রতিবন্ধকতা অতিক্রম করে জীবনে এগিয়ে চলার পথ প্রদর্শন করবে বলে আমাদের বিশ্বাস।” তিনি এও জানিয়েছেন যে এই প্রক্রিয়ায় মহিলা কর্মীদের বেতন কেটে নেওয়া হবে না এবং তাদের কোন অনৌছিক প্রশ্নের সম্মুখীন হতে হবে না।

সুইগির মহিলা ডেলিভারি পার্টনাররা প্রতি মাসে দুই দিনের জন্য পেইড-অফের সুবিধা বেছে নিতে পারেন। যারা মাসিক প্রদত্ত সময়-বন্ধের জন্য বেছে নেন তারা ন্যূনতম উপার্জনের গ্যারান্টি পাবেন। সুইগি দাবি করেছে যে এটি ২০১৬ সালে তার প্রথম মহিলা ডেলিভারি পার্টনারকে নিয়েছিল এবং তখন থেকে, তার কর্মশক্তিতে মহিলা ডেলিভারি পার্টনার সংখ্যা বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। একটি ব্লগ পোস্টে, কোম্পানিটি তার সাম্প্রতিক কিছু প্রচেষ্টার রূপরেখা তৈরি করেছে যাতে এমন একটি পরিবেশ তৈরি হয় যা আরো মহিলাদের সুইগির সাথে একটি কার্যকর বিকল্প হিসেবে ডেলিভারি করার জন্য উৎসাহিত করবে। সেই পোস্টেই কোম্পানির এই নতুন পদক্ষেপের কথা ঘোষণা করা হয়। সুইগির এই নতুন পদক্ষেপ বেশ আশাবাদী কোম্পানির অধিকর্তারা।

মহিলা আইএসএ অফিসারকে যৌন হেনস্থায় অভিযুক্ত চরণজিৎ সিংহের গ্রেফতারের দাবি

Punjab Chief Minister-designate Charanjit Singh Channi

নিউজ ডেস্ক: চেয়ারে না বসতেই পঞ্জাবের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে চরণজিৎ সিংহ চান্নিকে গ্রেফতারের দাবি উঠল৷ তিন বছর আগের একটি মামলা তুলে এনে চরণজিৎ-এৎ বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় জোর দাবি করা হচ্ছে৷ এই নিয়ে রীতিমতো কোনঠাসা পঞ্জাব প্রদেশ কংগ্রেস৷

পঞ্জাবের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পদত্যাগ করেন৷ পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে বেশ চাপানউতোর চলছিল৷কংগ্রেস হাইকমান্ডের বৈঠকে সিধু, জাখড়, সুখবিন্দর সিংহ রান্ধওয়া সহ বেশ কয়েকটি নাম উঠে এলেও শেষমেশ চরণজিৎ সিংয়ের নামেই সিলমোহর পড়ে৷ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রবিবার চরণজিৎ সিংহ চান্নিকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন৷ আজ সোমবার তিনি রাজ্যপালের কাছে শপথ নেবেন৷

২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত পঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন তিনি। ৫৮ বছরের কংগ্রেস নেতা চামকৌর সাহিব থেকে তিনবার বিধায়কও হয়েছেন৷ ২০১৭ সালের মার্চ মাসে তিনি ক্যাপ্টেন অমরিন্দর সিংহর মন্ত্রিসভায় আসেন। রাজ্যেরে সর্বোচ্চ এই পদ পাওয়ার আগে রাজ্যের টেকনিক্যাল এডুকেশন দফতরের মন্ত্রী ছিলেন তিনি৷

রাজ্যের টেকনিক্যাল এডুকেশন দফতরের মন্ত্রী থাকাকালীন তাঁর বিরুদ্ধে ‘মি-টু’-এর অভিযোগ ওঠে৷ সেই সময় তিনি রাজ্যের এক মহিলা আইএএস অফিসারের সঙ্গে অভব্য আচরণ করেন বলেন অভিযোগ৷ মুখ্যমন্ত্রী পদে তাঁর নাম ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় সেই পুরোনো মামলা তুলে আনা হয়েছে৷ সেই অভব্য আচরণের ছবি পোস্ট করে নেট নাগরিকরা #ArrestCharanjitChanni হ্যাশট্যাগ তৈরি করে তা ভাইরাল করেছে৷ সোমবার ১১ টায় চরণজিৎ শপথ নেবেন৷ তার আগে #ArrestCharanjitChanni ক্যাম্পেন বেশ জোরাল আকার নিয়েছে৷ ফলে চেয়ারে বসার আগেই চরম অস্বস্থিতে পড়েছে কংগ্রেস নেতৃত্বসহ খোদ চরণজিৎও৷