Lifestyle: জানেন কি দুপুরে খাওয়ার পর কোন কাজ করলে প্রাণনাশের আশঙ্কা থাকে?

Did you know that there is a risk of death if you do any work after lunch?

আমরা যা খাই, আমাদের শরীরে পড়ে তার প্রভাব। ঠিক তেমনই ভাবে দৈনন্দিন জীবনচর্চা (lifestyle), অভ্যাসের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত শারীরিক সুস্থতা । তাই, সঠিক নিয়ম মেনে সঠিক খাবার খেলে যেমন উন্নতি হয় স্বাস্থ্যের, তেমন ভাবেই নিয়ম না মেনে ভুলভাল খাদ্যাভ্যাস (Food habits) এমনকি দৈনন্দিন কিছু অভ্যাস স্বাস্থ্যের অবনতি ঘটায় মারাত্মকভাবে।

রোজকার জীবনের কিছু ভুল অভ্যাস আপনার জীবনে চরমতম বিপদ ডেকে আনতে পারে। ভুল অভ্যাস দীর্ঘদিন ধরে চলতে থাকার কারণে আপনার প্রাণহানির পর্যন্ত আশঙ্কা থাকতে পারে। আসুন জেনে নেওয়া যাক খাওয়ার পর কোন কাজগুলো করা কখনোই উচিত নয়-

১) ‘ভরা পেটে ফল’ এমন মিথ থাকলেও ভরা পেটে কখনোই ফল (Fruits) খাবেন না। খালি পেটে ফল খেলে তবেই তার খাদ্যগুণ শোষিত হয় আমাদের শরীরে। তাই খাওয়ার বেশ কিছুটা সময় পরে ফল খান। খাবার খেয়েই ফল খেলে অবধারিত হজমের সমস্যা।

২) একেবারেই ঠিক নয় খেয়ে উঠেই শয্যাগ্রহন।খেয়ে উঠেই শুয়ে পড়লে ওজন তো বাড়বেই উপরন্তু দেখা দেবে হজমের (Indigestion) সমস্যাও। তাই খেয়ে উঠে শুতে যান অন্তত এক ঘণ্টা পরে ।

৩) খাবার পরেই অনেকে ধূমপান (Smoking) করেন। ভরা পেটে ধূমপান করলে ক্ষুদ্রান্ত্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।এমনকি, নিয়মিত খেয়ে উঠেই ধূমপানের অভ্যাস থাকলে তা ক্যানসারের ঝুঁকিও বাড়িয়ে তুলতে পারে।

৪) পেটভর্তি করে খেয়ে অনেকেই কোমরের বেল্ট একটু হালকা করে নেন। এটিও কিন্তু খারাপ অভ্যেস। কখনোই পেট এতটা ভর্তি করে খাওয়া উচিত নয়, যাতে কোমরের বেল্ট হালকা করতে হয়।

৫) খাবার খেয়েই জল (Water) খেলে তা খাবার ঠিকমতো হজম হতে চায় না। এর ফলে গ্যাস-অম্বলের (Acidity) সমস্যা দেখা দিতে পারে। তাই খেয়ে উঠেই জল খাওয়া একেবারেই উচিত। খাওয়ার অন্তত আধঘন্টা পর জল খেলে তবেই শরীর সুস্থ থাকে।

সাবধান ! খাবারের ককটেল করতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো

food

একসঙ্গে অনেক ধরনের খাবার খেতে পছন্দ করেন অনেকেই। তবে পাকস্থলীর বিষয়টাও মাথায় রাখতে হবে। কিছু কিছু খাবার আছে যা একসঙ্গে খেতে ভালো লাগলেও, তা মোটেও শরীরের পক্ষে সুখকর নয়। এতে ঘটতে পারে চরম বিপত্তি। এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
জেনে নিন কোন খাবারগুলো কখনওই একসঙ্গে খাবেন না

কলা আর দুধ-
একসাথে দুধ আর কলা খুবই সুস্বাদু। তবে এই খাবার দুটি একসাথে খেলে শরীরের ব্যাপক ক্ষতি হয়। কলা অ্যাসিড তৈরি করে। দুধ কলার সংস্পর্শে এলে ছানা হয়ে যায়। এটি পেটে মারাত্মক গ্যাস সৃষ্টি করে। সহজে হজম হয় না। যা শরীরের ক্ষতি করে। তাই কলা আর দুধ কখনোই একসঙ্গে নয়।

চিজ আর মাংস-
সাধারণত পাস্তা কিংবা পিজাতে আমরা এই দুটি খাবার একসঙ্গে খেয়ে থাকি। তরুণদের কাছে এই খাবার দুটি খুবই জনপ্রিয়। তবে বিশেষজ্ঞদের মতে চিজ এবং মাংস কখনোই একসাথে খওয়া ঠিক নয়। এই দুটি খাবারই প্রোটিন সমৃদ্ধ। তাই একসাথে এই দুটি খাবার খেলে শরীরে ব্যাপক ভাবে প্রোটিনের মাত্রা বেড়ে যায়। তার সঙ্গে লিভারের প্রোটিনের মাত্রাও বৃদ্ধি পায়, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

ডিম আর লেবু-
অনেকেই আছেন যারা এগ স্যালাড খেতে পছন্দ করেন। তার মধ্যে স্যালাডের ওপর যদি একটু লেবু দিয়ে দাওয়া যায় তালে তো কথাই নেই। খেতে ভালো লাগলেও এটি শরীরের পক্ষে ক্ষতিকর। ডিম আর লেবু ভুল করেও একসঙ্গে খাবেন না। এতে রক্তজালিকা ক্ষতিগ্রস্থ হয়। যা হার্ট অ্যাটার্কের সম্ভাবনা বাড়ায়।

পিজা আর কোল্ড ড্রিংক-
পিজার সাথে কোল্ড ড্রিংক হলে ব্যাপারটা জমে যায়। অনেকেই এই দুটি খাবার একসাথে খেতে পছন্দ করেন। তবে আদতে এই দুটি খাবার একসঙ্গে খওয়া একেবারেই ঠিক নয়। পিজায় প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তার সাথে সোডা জাতীয় পানীয় খেলে মুশকিলে পড়তে পারেন। কেন না সোডায় প্রচুর পরিমাণে সুগার থাকে। যার ফলে হজমের সমস্যা দেখা দেয়।

দুধ আর ডিম-
শরীর ফিট রাখতে অনেকেই দুধ আর ডিম সেদ্ধ খাবার পরামর্শ দেন। তবে এই দুটি খাবার একসঙ্গে খেলে এর ফল হবে উল্টো। প্রোটিন সমৃদ্ধ পানীয়ের মধ্যে দুধের জুরি মেলা ভার। অন্যদিকে ডিমেও প্রচুর প্রোটিন থাকে। যার ফলে শরীরে হজমের সমস্যা দেখা দেয়। তাই দুধ এবং ডিম একসঙ্গে খেতে বারণ করা হয়।

খাবার খেতে খেতে জল খাওয়া-
আমরা প্রায় সকলেই খাবার খেতে খেতে জল কিনবা জুস খেয়ে থাকি। যা একেবারেই ঠিক নয়। খাবারের সাথে জল খেলে পেট ফুলে যায় এবং গ্যাস সৃষ্টি হয়। তাই চিকিৎসকদের মতে সব সময় খাবার খাওয়ার ১০ মিনিট আগে কিংবা খাবার গ্রহণের ৩০ মিনিট পরে জল খওয়া উচিৎ।