রাজ্য খাদ্য দফতরে চাকরির সুযোগ, প্রকাশিত বিজ্ঞপ্তি

News of relief amid the Omicron panic, two vaccines approved simultaneously

News Desk: পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও পরিবহণ দফতরে শুরু হচ্ছে কর্মী নিয়োগ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আবেদন করা যাবে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডেটা এন্ট্রি অপারেটরের জন্য খালি থাকা ১ টি পদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক ব্যক্তিরা স্নাতক পাশ হলেই আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ১.১.২০২২ অনুযায়ী ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে বয়সের ক্ষেত্রে এসসি, এসটিরা ৫ বছরের এবং ওবিসিরা ৩ বছরের ছাড় পাবে।

অ্যাপ্লিকেশন ফর্ম, বার্থ সার্টিফিকেট, স্নাতক পাশ সার্টিফিকেট, কম্পিউটার কোর্সের সার্টিফিকেট, বাসস্থানের প্রমাণপত্র একটি খামে ভরে মুখ বন্ধ করে পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ ১০ জানুয়ারি, ২০২২।

কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে।

Indian cricketers: কোটি টাকা আয় করা ৭ ভারতীয় ক্রিকেটার করেন সরকারি চাকরি

Indian cricketers are earning in crores but still do government jobs

স্পোর্টস ডেস্ক: ভারতের কিংবদন্তি খেলোয়াড় (Indian cricketers) সচিন তেন্ডুলকার এবং প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি তাদের খেলার জন্যে বিশ্বে যতটা বিখ্যাত,ততটাই তাদের অর্থ উপার্জনের কারণেও লাইমলাইটে রয়েছেন।

এই দুই ক্রিকেটারের আয় কোটি টাকা। কিন্তু খুব কম লোকই জানেন যে, কোটি টাকা আয় করা এই ক্রিকেটারেরা সরকারি চাকরিও (government jobs) করেন। শুধু তাইই নয়, আরও কিছু খেলোয়াড় আছে, যারা তাদের খেলার পাশাপাশি এই সরকারি কর্মী হিসেবেও দায়িত্ব পালন করে থাকেন। এই প্রতিবেদনে আমরা আপনাদের ওই সমস্ত খেলোয়াড়দের নিয়ে অজানা কিছু তথ্য তুলে ধরছি৷

Yuzvendra Chahal
Yuzvendra Chahal

খুব অল্প সময়েই যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) বিশ্ব ক্রিকেটে নিজের একটা বড় নাম করে নিয়েছেন। নিজের স্পিনের জাদুতে চাহাল আন্তর্জাতিক ক্রিকেটে নিজের পরিচয় তৈরি করেছেন। তবে খুব কম লোকই জানেন যে, এই পরিচয় ছাড়াও চাহাল আয়কর বিভাগে ইন্সপেক্টর পদে রয়েছেন।

Umesh Yadav
Umesh Yadav

উমেশ যাদব (Umesh Yadav) আন্তজার্তিক ক্রিকেটে অনেকবার টিম ইন্ডিয়াকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যদিও ছোটবেলা থেকেই উমেশের ইচ্ছে ছিল পুলিশ অথবা আর্মিতে চাকরি করার৷ কিন্তু তা হতে পারেনি। যদিও তাকে ২০১৭ সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে সহকারী ম্যানেজার পদ চাকরি দেওয়া হয়েছিল।

Kapil dev
Kapil Dev

ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব (Kapil dev)। এই অলরাউন্ডারের এতবড় অবদানের কারণে তাঁকে ২০০৮ সালে ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেলের পদ দেওয়া হয়েছিল। এছাড়াও কপিল দেবকে ২০১৮ সালে হরিয়ানা স্পোর্টস ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসাবেও নিযুক্ত করা হয়েছিল।

Joginder Sharma
Joginder Sharma

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল৷ ওই চ্যাম্পিয়নশিপে যোগিন্দর শর্মা (Joginder Sharma) শেষ ওভার করেছিলেন এবং দলকে জয় এনে দিয়েছিলেন। তবে তিনি বেশি দিন ভারতীয় দলের অংশ হয়ে থাকতে পারেননি এবং বাদ পড়েছিলেন স্কোয়াড থেকে। কিন্তু এখন যোগিন্দর হরিয়ানা পুলিশের ডিএসপি পদে কর্মরত।

Harbhajan Singh
Harbhajan Singh

টিম ইন্ডিয়ার অন্যতম সফল স্পিন বোলারদের তালিকায় হরভজন সিং (Harbhajan Singh) এর নাম আসবে। ভাজ্জি টেস্টে ৭০০ টিরও বেশি উইকেট নিয়েছেন এবং এই অবদানের জন্য তাঁকে পাঞ্জাব পুলিশে ডিএসপি করা হয়েছে।

Harbhajan Singh
Harbhajan Singh

বিশ্বের সফলতম ক্রিকেটারদের মধ্যে প্রথমেই উঠে আসে সচিন তেন্ডুলকারের (Sachin Tendulkar) নাম। সচিনকে তার সাফল্যের জন্য ভারতীয় বায়ুসেনা সম্মানিত করে এবং ২০১০ সালে সচিনকে ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন করা হয়েছিল।

Lt. Col. MS Dhoni
Lt. Col. MS Dhoni

টিম ইন্ডিয়ার সবচেয়ে সফল অধিনায়ক এমএস ধোনি (Lt. Col. MS Dhoni) ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যেতে চেয়েছিলেন৷ ভারতীয় ক্রিকেট দলকে আন্তজার্তিক ক্রিকেটের শিখরে নিয়ে যাওয়ার পরে ধোনির স্বপ্ন পূরণ হয়েছিল। ২০১৫ সালে ধোনি ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল হিসাবে নিযুক্ত হন। অবসর সময়ে প্রায়শই ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে সময় কাটাতে এবং কমব্যাট মুভমেন্টে দেখা যায় মাহিকে।

Government jobs: প্রচুর নিয়োগ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে

Government jobs SBI

#Government jobs
অনলাইন ডেস্ক: ​গত ২৮ ​সেপ্টেম্বর থেকে চালু হয়েছে স্টেট ব্যাংকের বিশেষ ক্যাডার অফিসার পদে নিয়োগের অনলাইন নথিভুক্তকরণ প্রক্রিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আরও ৬০৬ টি শূন্য পদে নিয়োগের সংবাদ প্রকাশ করা হয়েছে। সম্পর্ক ব্যবস্থাপক, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপক, বিনিয়োগ কর্মকর্তা সহ আরো অনেকগুলো পদে নিয়োগের বার্তা জানানো হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার এর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীন এই ব্যাংকের তরফ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৮ই অক্টোবর বলে ঘোষণা করা হয়েছে।

বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ হবে একটি লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে। নির্বাচিত প্রার্থীকে নিয়োগ করা হতে পারে মুম্বাই কলকাতা এবং ভারতের অন্যান্য শহরগুলিতে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীরা নাম নথিভুক্ত করতে পারবেন। উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বারা প্রদত্ত স্নাতকোত্তর, স্নাতকোত্তর ডিপ্লোমা বা এমবিএ ডিগ্রি থাকা প্রয়োজন। ২০ থেকে ৪৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন উলিখিত পদগুলির জন্য।

সারা ভারতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন পদে নিয়োগের জন্য ৫০০ ও বেশি শূন্য নামের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা এই ব্যাংকটি। সম্পর্ক ব্যবস্থাপকের ভূমিকায় ৩৩৪ টি, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপকের ভূমিকায় ২১৭ টি, বিনিয়োগ কর্মকর্তার ভূমিকায় ১২ টি ও কেন্দ্রীয় গবেষকের ভূমিকায় ৪ টি শূন্য পদের তালিকা প্রকাশ পেয়েছে।

এছড়াও কার্যনির্বাহী কর্মীর পদে একজন, ডেপুটি ম্যানেজার পদে ২৬ জন ও ম্যানেজারের পদে ১২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদিও পূর্ব অভিজ্ঞতা সম্পর্কে বিশেষ কিছু প্রকাশ করা হয়নি ওই বিজ্ঞপ্তিতে। জেনারেল, ওবিসি এবং ই.ডাব্লু.এস প্রার্থীদের জন্য আবেদন পত্রের মূল্য ৭৫০ টাকা। যদিও, এস.সি., এস.টি. এবং শারীরিকভাবে অক্ষম প্রার্থীদের জন্য কোনো আবেদন মূল্য লাগবেন