Bipin Rawat: হরিদ্বারের গঙ্গার রাওয়াত ও মধুলিকার অস্থি বিসর্জন দিলেন তাঁদের দুই কন্যা

rest the Ganges bipin Rawat and Madhulika

নিউজ ডেস্ক: সেনা সর্বাধিনায়ক (cds) বিপিন রাওয়াত (Bipin Rawat) ও তাঁর স্ত্রী মঞ্জুলিকা রাওয়াতের (manjulika) অস্থি উত্তরাখণ্ডের হরিদ্বারে (hardwar) গঙ্গায় (ganga) ভাসালেন তাঁদের দুই কন্যা। শনিবার সকালেই রাওয়াতের দুই মেয়ে কৃতিকা ও তারিণী ব্রার স্কোয়ার শ্মশান থেকে মা-বাবার অস্থি সংগ্রহ করে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেন। হরিদ্বার পৌঁছানোর পর সেখানেই হিন্দু ও রীতিনীতি মেনে বিভিন্ন ধরনের পারোলৌকিক কাজ সম্পন্ন করেন। সবশেষে মা-বাবার অস্থি গঙ্গায় বিসর্জন দেন তাঁরা।

উল্লেখ্য, গত বুধবার তামিলনাড়ুর কুন্নুরে বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় সস্ত্রীক রাওয়াতের মৃত্যু হয়। ওই ঘটনায় প্রাণ হারান আরও ১১ জন সেনাকর্মী। শুক্রবার সন্ধ্যাতেই দিল্লির ব্রার শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। রাওয়াতের কোনও পুত্র সন্তান নেই। তাই দুই কন্যা কৃতিকা ও তারিণীই মা-বাবার মুখাগ্নি করেন। এদিন রাওয়াতের দুই কন্যার পাশে ছিলেন তাঁদের পরিবারের নিকট আত্মীয়রা।

শনিবারই আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনঙ্কেন রাওয়াতের মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বার্তা পাঠিয়েছেন। নিজের শোক বার্তায় তিনি লিখেছেন, রাওয়াতের মৃত্যু ভারত-আমেরিকা দু’দেশের পক্ষেই অপূরণীয় ক্ষতি। জেনারেল বিপিন রাওয়াত ছিলেন একজন শক্তিশালী সামরিক অফিসার। তাঁর এই অকাল প্রয়াণ ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যথেষ্টই উদ্বেগের।

UP: বারাণসী, হরিদ্বার সহ ৪৬ স্টেশনে লস্কর জঙ্গি নাশকতার হুমকি

commando in Urrar pradesh railway station

News Desk: প্রধানমন্ত্রী মোদীর সংসদীয় আসনের অন্তর্গত বারাণসী সহ উত্তর প্রদেশের ৪৬টি স্টেশনে নাশকতার হুমকি দিল জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা। হুমকির পরেই পুরো রাজ্য জুড়ে জারি হয়েছে সতর্কতা।

যে সব স্টেশন জঙ্গিদের লক্ষ্যবস্তু বলে চিহ্নিত সেখানে চলছে বিশেষ সতর্কতা। দীপাবলি উৎসবের আগেই লস্কর জঙ্গিদের হুঁশিয়ারিতে চিন্তিত উত্তর প্রদেশ সরকার ও রেল মন্ত্রক।

জানা গিয়েছে, লস্কর জঙ্গিদের নিশানায় আছে রাজধানী লখনউ, বারাণসী, কানপুর, প্রয়াগরাজ (এলাহাবাদ), কানপুর, হরিদ্বার, মুরাদাবাদ, অযোধ্যা সহ উত্তর প্রদেশের ৪৬টি স্টেশন বা জংশন।

সতর্কতা হিসেবে জিআরপি, আরপিএফকে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক। সেই মতো বিভিন্ন স্টেশনে চলছে তল্লাশি ও নজরদারি।

গোয়েন্দা বিভাগের জারি করা সতর্কতা মেনে সিসিটিভি নজরদারিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এছাড়াও কমান্ডো বাহিনী প্রস্তুত। যে কোনওরকম হামলা পরিস্থিতি রুখতে জঙ্গি দমন বিভাগ (এটিএস) তৈরি। উত্তর প্রদেশ রাজ্য পুলিশকে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তর প্রদেশে জঙ্গি হামলা হতে পারে এমন সতর্কতা আগেই দিয়েছে গোয়েন্দা বিভাগ। উৎসবের ভিড় বা বড় জমায়েতে থাকছে কড়া নজর।