BCCI: স্পোর্টসম্যান স্পিরিটে”র বার্তা দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড

Ajaz Patel

Sports desk: মুম্বই’র ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচে (INDvzNZ) ভারত জিতল ৩৭২ রানে। বড় ব্যবধানে টিম ইন্ডিয়া ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিলেও কিউইদের হয়ে মুম্বইক’র স্পিনার আজাজ প্যাটেল ‘দিল’ জিতে নিল তামাম ভারতের ক্রিকেট ভক্তদের।

এমনকি টিম ইন্ডিয়ার খেলোয়াড়েরাও অর্থোডক্স বাহাতি স্পিনার আজাজ প্যাটেলের ঘূর্ণির জাদুতে মজে রয়েছে।
তাই ক্রিকেটের দুনিয়ায় ‘স্পোর্টসম্যান স্পিরিট’ বার্তা বজায় রেখে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন টিম ইন্ডিয়ার জার্সিতে ভারতীয় খেলোয়াড়দের সই করা জার্সি স্মারক হিসেবে তুলে দিলেন কিউই স্পিনার আজাজ প্যাটেলের হাতে।

বিসিসিআই (BCCI) ওই মুহুর্তকে নিজেদের টুইটার হ্যাণ্ডেলে পোস্ট করেছে,আপনি এই 🗣️ 🎥 মিস করতে পারবেন না
@ashwinravi99 এবং @AjazP এক ফ্রেমে 👍 👍
এই লোকেরা জন্য টিউন থাকুন ⌛।”

ভারতের বিরুদ্ধে স্পিনার আজাজ প্যাটেল প্রথম ইনিংসে ১০, দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট, মোট ১৪ উইকেট শিকার করেছে। অন্যদিকে, রবিচন্দ্রন অশ্বিন নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বই’ টেস্টে প্রথম ইনিংসে ৪, দ্বিতীয় ইনিংসে বল হাতে অশ্বিন ৪, মোট ৮ উইকেট নিয়েছে।

ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পহ্ন সামাজিক মাধ্যমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের খুশিতে পোস্ট করেছে, “ওয়াংখেড়েতে দুর্দান্ত পারফরম্যান্স। ছেলেদের জন্য গর্বিত কারণ তারা টেস্ট ক্রিকেটে আমাদের সর্বকালের সবচেয়ে বড় জয়, রানে খেলা এবং সিরিজ জিতেছে। ভারতীয় ক্রিকেট দল 🇮🇳 #INDvNZ।”

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৫০ ও দ্বিতীয় ইনিংসে ৬২ রানের দুটি দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা স্বীকৃতি জুটেছে মায়াঙ্ক আগরওয়ালের।

INDvzNZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই’ টেস্টে ‘বিরাট’ জয় ভারতের

India wins Mumbai Test against New Zealand

Sports desk: মুম্বই’র ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচে (INDvzNZ) ভারত জিতল ৩৭২ রানে। বড় ব্যবধানে টিম ইন্ডিয়া ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিলেও কিউইদের হয়ে মুম্বইক’র স্পিনার আজাজ প্যাটেল ‘দিল’ জিতে নিলো ভারতের ক্রিকেট ভক্তদের।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে বল হাতে রবিচন্দ্রন অশ্বিন ৪,জয়ন্ত যাদব ৪,অক্ষর প্যাটেল এক উইকেট নিয়েছে।৫৬.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৬৭ রানে গুটিয়ে যায় ব্ল্যাক ক্যাপসরা।

ভারতের বিরুদ্ধে স্পিনার আজাজ প্যাটেল প্রথম ইনিংসে ১০, দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট, মোট ১৪ উইকেট শিকার করেছে। অন্যদিকে ভারতীয় স্পিনার অশ্বিন প্রথম ইনিংসে ৪, দ্বিতীয় ইনিংসে ৪, মোট ৮ উইকেট শিকার ধরেছে।

দ্বিতীয় টেস্টে ভারতীয় ব্যাটিং লাইন আপ আজাজ প্যাটেলের ঘূর্ণির দাপটে চুরমার হতেই টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে তুলোধোনা করতে শুরু করেছে ক্রিকেট ভক্তরা। আবার অধিনায়ক বিরাট কোহলির এলবিডব্লু আউট নিয়ে ভারতীয় আম্পায়ারদের যোগ্যতা এবং গোটা প্রক্রিয়ায় বিসিসিআই’কে নিশানা করেছে দেশের ক্রিকেট ভক্তরা।

কিউইদের বধের পর টিম ইন্ডিয়া এবার দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাবে, কোভিড-১৯ ভাইরাসের নতুন প্রজাতি ‘ওমিক্রনে’র দাপটের মাঝে।

INDvzNZ: টম ব্লান্ডেলের “নাজুক” রান আউট ঋদ্ধিমান সাহার গ্লাভসে

Wriddhiman Saha

INDvzNZ: ঘাড়ের চোট থেকে সুস্থ হয়ে ভারতের উইকেট কিপার ঋদ্ধিমান সাহা নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই’র ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যাট হাতে দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ২৭, দ্বিতীয় ইনিংসে ১৩ রান, আহামরি কিছুই নয়।

কিন্তু কথায় আছে না ওস্তাদের মার…হলও তাই। ৩৬.৫ ওভারে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১২৯ রানের মাথায় টম ব্লান্ডেল রান আউট হয়। থ্রোয়িং বলকে

ঋদ্ধিমান সাহা গ্লাভসে তালুবন্দী করেই ক্ষিপ্রতায় রান আউট করে ব্লান্ডেলকে। ৫ উইকেটের ধাক্কা ব্ল্যাক ক্যাপসদের। ব্ল্যাক ক্যাপসরা তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৪০ রান। ৪০০ রানে পিছিয়ে নিউজিল্যান্ড।

৩৭ বছর শুধুই একটা সংখ্যা চূড়ান্ত ফিটনেস লেভেল, উইকেটের পিছনে সঠিক পজিশন বেছে নিয়ে থ্রোয়িং বল গ্রিপ করা, চরম নাটকীয় মুহুর্তে মারণ ঝাপ ব্লান্ডেলের উইকেট বাঁচানোর তাগিদে! এমনই মুহুর্তে নিজের প্লাস ধরে রেখে বাজ পাখির ক্ষিপ্রতার মতো উইকেটে হিট করে রান আউট টম ব্লান্ডেলের রানের খাতা খুলতে না দিয়ে এককথায় “নাজুক” সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ চলচ্চিত্রে মগন লাল হেমরাজের সুবিশাল কাশীর বাড়িতে সার্কাস মাস্টারের জটায়ুকে লক্ষ্য করে নিশানা ক্ষেপণের প্রতিক্রিয়াতে মগন লাল চরিত্রে নাট্যকার তথা অভিনেতা উৎপল দত্তের বিখ্যাত সংলাপ “নাজুক”,”নাজুক” (নিখুঁত), যা এখন তৃতীয় দিনে কিউইদের দ্বিতীয় ইনিংসে ঋদ্ধিমান সাহার টম ব্লান্ডেলের রান আউট করার খণ্ডচিত্র এখানে “নাজুক” যর্থাথতা পেয়েছে।

ঘাড়ের চোটে কাবু ছিলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে প্রথম টেস্টে, কিপিং করতে পারেননি বাঙালি উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। বিকল্প হিসেবে শ্রীকর ভরত কিপিং’র দায়িত্ব সামলাতে দেখা গিয়েছিল।

তবে রানের আউটের গোটা ঘটনায় ঋদ্ধিমান সাহার নাজুক (নিখুঁত) পারফরম্যান্সকে সম্মান জানিয়েও বলতেই হয় টম ব্লান্ডেল আর নন স্ট্রাইকার এন্ডে হেনরি নিকোলসের মধ্যে বোঝাপড়ার অভাবের সুযোগকে পুরো মাত্রায় কাজে লাগিয়েছে ঋদ্ধিমান সাহা।

কেননা ব্লান্ডেলের হাফ ড্রাইভ সরাসরি মিড অফে দাঁড়িয়ে থাকা ফ্লিডারের দিকে এগিয়েছে, আর ব্লান্ডেল নন স্ট্রাইক এন্ডে থাকা হেনরি নিকোলসের উদ্দ্যেশ্যে ‘Yes’ কল না করেই রানের জন্য দৌড় শুরু করেছে। মিড অফে শট নিলে স্ট্রাইক নেওয়া ব্যাটসম্যানকেই ‘Yes’ কল করতে হয়,কেননা নন স্ট্রাইকারের পিছনে বল যাচ্ছে।

এক সেকেন্ডেরও কম সময়ে উপস্থিত সিদ্ধান্ত নিয়েই ‘Yes’ কলিং স্ট্রাইক নেওয়া ব্যাটসম্যানকে কল করতে হয় নন স্ট্রাইকার ব্যাটসম্যানকে, এরপরেই ‘রানিং বিটুইন দ্য উইকেট’ পিচের দুই সাইড দিয়ে খুচরো রানের জন্য দৌড়।

আর এক্ষেত্রে হয়েছে পুরো উল্টো। ‘Yes’ কল করেই টম ব্লান্ডেল দ্রুত গতিতে পিচের প্রায় মাঝখানে চলে আসে, আউটফিল্ড ছিল ফাস্ট, বলের গতি আরও বেড়ে গিয়ে সোজা ভারতীয় ফ্লিডারের হাতে জমা পড়তে দেখে নন স্ট্রাইকার এন্ডে থাকা হেনরি নিকোলস ‘No’ কল করে বসে।

হঠাৎ করে No’ কলিং শুনে টম ব্লান্ডেল দ্রুত গতিতে রাশ টেনে ফের স্ট্রাইক এন্ডে পোছতে পারেনি ভারতীয় ফ্লিডারের অশ্বিনের ডেলিভারির মুহুর্তে একটু মুভ করায় ফ্লিডার অনেক আগেই বল ধরে পাল্টা দ্রুত গতির থ্রো টার্গেট করে উইকেট কিপার ঋদ্ধিমানের পেটের মাঝখান লক্ষ্য।

টম ব্ল্যান্ডেনের ‘Yes’ কল না করে রান নেওয়ার তাগিদ,কিউই ব্যাটম্যানদের মধ্যে বোঝাপড়া অভাব, ভারতীয় ফ্লিডারের মিড অফে মুভমেন্টের সঙ্গে দুরন্ত থ্রোয়িং এবং সবশেষে ঋদ্ধিমান সাহা স্ফূর্তিতে অত্যন্ত ক্ষিপ্রতায় টম ব্ল্যান্ডেনকে রান আউট, এককথায়, “নাজুক”।

INDvzNZ: আজাজ প্যাটেলের এক ইনিংসে ১০ উইকেট, জয়ের দোড়গোড়ায় ভারত

Ajaz Patel's 10 wickets in an innings

Sports desk: ১৯৯৯ সালে ফিরোজ শাহ কোটলাতে অনিল কুম্বলে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন। এরপর আন্তজার্তিক টেস্ট ক্রিকেট অনেক রেকর্ড ভাঙা গড়া হয়েছে। কিন্তু ১০ উইকেট নেওয়া এক ইনিংসে এমন ইতিহাসে গড়ায় এক শূণ্যতা তৈরি হয়েছিল। মুম্বই’তে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের বাহাতি স্পিনার আজাজ প্যাটেলের ১০ নম্বর উইকেটের শিকার মহম্মদ সিরাজ।

এরপরেই প্রাক্তন ভারতীয় স্পিনার অনিল কুম্বলের টুইটার পোস্ট, “স্বাগতম ক্লাবে #AjazPatel #Perfect10 ভাল বোল্ড! টেস্ট ম্যাচের 1 ও 2 দিনে এটি অর্জনের জন্য একটি বিশেষ প্রচেষ্টা। #INDvzNZ।”

ক্রিকেটের ইতিহাসে এমন অনন্য নজির প্রথম ১৯৫৬ সালে ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন জিম লেকর করেছিলেন। ওই বছর চতুর্থ অয়্যাসেজ টেস্টে ১০ উইকেট নেওয়ার মাইলস্টোন প্রথম গেঁথে ছিলেন লেকর। মোট ১৯ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ওই সিরিজে।

অস্ট্রেলিয়ার স্পিনার জিম লেকর ভারতের বিরুদ্ধেও ১০ উইকেট নেওয়ার রেকর্ড বুকে নাম রয়েছে। মুম্বই’তে প্রথম দিনে ৪ উইকেট এবং দ্বিতীয় দিনে ভারতের ৬ উইকেটে শিকার করেছিলেন।নিউজিল্যান্ডের বাহাতি স্পিনার আজাজ প্যাটেলের ১০ নম্বর উইকেটের শিকার মহম্মদ সিরাজ।

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি আজিজ প্যাটেলের অনন্য নজিরকে সম্মান জানিয়ে টুইট পোস্ট করেছে।”টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র তৃতীয় বোলার যিনি এক ইনিংসে সবকটি 10 ​​উইকেট লাভ করেন 🔥
ধনুক নাও আজাজ প্যাটেল!”
কিংবদন্তী ভারতীয় ব্যাটসম্যান ভি ভি এস লক্ষণ টুইট করে আজাজের কৃতিত্বকে কুর্নিশ জানিয়ে পোস্ট করেন,”চাঞ্চল্যকর ! শুধু চাঞ্চল্যকর!! টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়াই স্বপ্নের জিনিস। একটি নম নিন, আজাজ প্যাটেল, আপনি জিম লেকার এবং অনিল কুম্বলের অভিজাত কোম্পানিতে আছেন। আর তোমার জন্মের শহরে এটা করতে, বাহ!!”

আজাজ প্যাটেলের বিধ্বংসী স্পেলের মাঝেও মায়াঙ্ক আগরওয়াল বুক চিতিয়ে ক্রিজে পড়ে থেকে ৩১১ বল ফেস করে ১৫০ রানের দুরন্ত ইনিংস খেলে আজাজ প্যাটেলের শিকার হন। পূজারা, কোহলি, অশ্বিনকে রানের খাতা খোলার সুযোগ না দিয়েই আজাজ প্যাভিলিয়নে পাঠিয়ে দেয়। যদিও ভারত অধিনায়ক বিরাট কোহলির আউট নিয়ে ক্রিকেট ভক্তরা ভারতীয় আম্পায়ারদের মান এবং বিসিসিআই’কে তুলোধোনা করে চলেছে। সঙ্গে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের যোগ্যতা নিয়েও সামাজিক মাধ্যমে সমালোচনা অব্যাহত।

তবে ৪৭.৫ ওভার হাত ঘুরিয়ে নিউজিল্যান্ডের অর্থোডক্স স্পিনার আজাজ প্যাটেল ১২ মেডেন ওভার দিয়ে ১১৯ রানে ১০ উইকেট নেওয়ার কৃতিত্বকে কখনই খাটো করে দেখা উচিত নয়। ভারত প্রথম ইনিংসে ৩২৫ রান ১০ উইকেটে।

জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৮.১ ওভারে ১০ উইকেটে ৬২ রানে অল আউট। ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিন ৪,মহম্মদ সিরাজ ৩,অক্ষর প্যাটেল ২ এবং জয়ন্ত যাদব ১ টি উইকেট নিয়েছে।

ব্ল্যাক ক্যাপসরা ভারতীয় বোলিং লাইন আপের মুখে পড়ে দাঁড়াতেই পারেনি। ভারত দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় ইনিংসে ৬৯ রান তুলেছে, উইকেট না হারিয়ে। ক্রিজে মায়াঙ্ক আগরওয়াল ৩৮ এবং চেতেশ্বর পূজারা ২৯ রানে দিনের শেষে নট আউট। জয়ের দোড়গোড়ায় ভারত দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।