ATK মোহনবাগানের ইনস্ট্রাগ্রাম পেজে হুয়ান ফেরান্দোর চাঞ্চল্যকর মন্তব্য

Juan Fernando

আগামী বুধবার ATK মোহনবাগান ১১ তম রাউন্ডে নিজেদের ন’নম্বর ম্যাচ খেলতে নামছে হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে। প্লে অফের টিকিট নিশ্চিত করতে দু’দলের কাছে এই ম্যাচ হাইভোল্টেজ। অন্যদিকে বুধবারের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে মুম্বই সিটি এফসি। তার আগে মুম্বইকে আগামী সোমবার, ওডিশা এফসি’র বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে।

লিগ টেবিলে ATK মোহনবাগান থার্ড বয়, ৮ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট গোল পার্থক্যে (২), হায়দরাবাদ এফসি সেকেন্ড বয় সম সংখ্যক ম্যাচ খেলে ১৫ পয়েন্টে, গোল পার্থক্যে (১১) এবং শীর্ষে মুম্বই সিটি এফসি ৮ ম্যাচ ১৬ পয়েন্ট, গোল পার্থক্যে (৭)। লিগ টেবিলে চারে রয়েছে জামশেদপুর এফসি, যারা ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে (৫)।

Juan Fernando

আইএসেলের লিগ টেবিলের দিকে চোখ রাখলে স্পষ্টতই ধরা পড়ছে পয়েন্ট টেবিলে প্রথম চার দল একে অপরের ঘাড়ে নিশ্বাস ফেলে অনবরত চ্যালেঞ্জ ছুঁড়ছে। কোনও দলেরই পজিশন পাকাপোক্ত নয়। প্লে অফের টিকিট কনফার্ম করতে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই শুধু অন দ্য ফিল্ডে এমনটা নয়, লড়াইটা এখন অন দ্য ফিল্ডের থেকেও অনেকটাই বেশি অফ দ্য ফিল্ড। কেননা টাইটেলশিপের ইঁদুর দৌড়ে টিকে থাকতে গেলে টিম ম্যানেজমেন্টকে মনস্তাত্ত্বিক লড়াইটাও লড়তে হচ্ছে প্রতি সেকেন্ডে প্র‍্যাকট্রিস সেশন থেকে শুরু করে টিম হোটেলের অন্দরমহল জুড়ে।

এমন আবহে রবিবার, ২ জানুয়ারি ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দোর জন্মদিন। আর এই উপলক্ষ্যে
Atkmohunbaganfc ইনস্ট্রাগ্রাম হ্যান্ডেলে হেডকোচ হুয়ান ফেরান্দোর প্রতিক্রিয়া বেশ তাৎপর্যপূর্ণ। ওই পোস্টে হুয়ান ফেরান্দোর প্রতিক্রিয়া, “আপনাদের সমস্ত জন্মদিনের বার্তার জন্য অনেক ধন্যবাদ🙏 আমি আপনাদের সবাইকে ২০২২ সালের শুভ নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই”! ইনস্ট্রাগ্রাম পোস্টের সবথেকে তাৎপর্যপূর্ণ বক্তব্য ফেরান্দোর,”এর (২০২২ নতুন বছর) সবচেয়ে বেশি লাভ করার চেষ্টা করা যাক”।

<

p style=”text-align: justify;”>আসন্ন হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ম্যাচ যে হাইভোল্টেজ তা, ঠারেঠোরে বুঝে গিয়েছেন স্প্যানিয়ার্ড হেডকোচ হুয়ান ফেরান্দো। এই ম্যাচ চলতি আইএসএলে ATK মোহনবাগানের প্লে অফের যোগ্যতা অর্জনের ভাগ্য পরীক্ষার দিন। এমনটা বুঝতেই ধুরন্ধর স্প্যানিশ হেডকোচ ফেরান্দো সবুজ মেরুন সমর্থকদের আকাশসম প্রত্যাশার চাপকে লঘু করতে আসরে নেমে পড়েছেন, অত্যন্ত স্ট্র‍্যাটেজিক প্রতিক্রিয়ায় সমর্থকদের আশ্বস্ত করার মোটিভ নিয়ে। আর ওই মোটিভ হল দলের ফুটবলারেরা যাতে প্রত্যাশার অতিরিক্ত চাপে পড়ে হাইভোল্টেজ ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে খেলায় খেই হারিয়ে না ফেলে, ছন্দ ধরে রেখে পুরো তিন পয়েন্ট পকেটে পুড়ে ফেলে।

ATK Mohun Bagan: গোলকিপার অমরিন্দর সিং’র ইনস্ট্রাগ্রাম পোস্ট ঘিরে চাঞ্চল্য

Goalkeeper Amarinder Singh

Sports desk: চলতি আইএসএল টুর্নামেন্টে ATK মোহনবাগান (Mohun Bagan) নতুন হেডকোচ হুয়ান ফেরান্দোর কোচিং’এ নর্থইস্ট ইউনাইটেড এবং এফসি গোয়ার বিরুদ্ধে জিতে লিগ টেবিলে এখন ৮ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। মুম্বই সিটি এফসি সম সংখ্যক ম্যাচ খেলে গোল পার্থক্যে (৭) ১৬ পয়েন্টে এক নম্বরে এবং ১৫ পয়েন্ট নিয়ে দু’নম্বরে ৮ ম্যাচ খেলে হায়দরাবাদ এফসি, গোল পার্থক্যতে (১১)।

এখন আইএসএলের ১১ তম রাউন্ডে ATK মোহনবাগানের অবস্থা সাপ লুডোর খেলার মতো। প্লে অফ নিশ্চিত হলেও হাফ ছাড়ার উপায় নেই।কেননা এই রাউন্ডে এখনও সবুজ মেরুন শিবিরের দু’ম্যাচ বাকি, ৫ জানুয়ারি লিগ টেবিলে থাকা দু’নম্বর দল হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে। আর জানুয়ারি ৮ ফেরান্দোর ছেলেরা খেলবে ওডিশা এফসি’র বিরুদ্ধে, এই দল লিগ টেবিলে ৮ ম্যাচে ১০ পয়েন্টে সপ্তম স্থানে।

এমন আবহে ATK মোহনবাগান চলতি আইএসএলে প্লে অফের টিকিট এক্কেবারে নিশ্চিত করে নিতে চাইছে এমন আবহে দলের পয়লা নম্বর গোলকিপার অমরিন্দর সিং বর্ষবরণ রাতে নিজের ইনস্ট্রাগ্রাম হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত সময়ের ভিডিও পোস্ট করেছে যেখানে ২০২০-২১ সপ্তম আইএসএল সংস্করণে অমরিন্দরকে মুম্বই সিটি এফসি দলের হয়ে আইএসএল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উল্লাস প্রকাশ করতে দেখা যাচ্ছে।

ওই পোস্টের ক্যাপসনে বর্তমানে ATK মোহনবাগান দলের এক নম্বর গোলকিপার লিখেছে,”আমার জীবনের সেরা বছরের উল্লাসের মুহুর্ত। আইএসএল ট্রফি থেকে জাতীয় দলের প্রতিনিধিত্ব, আমার স্বপ্নের ক্লাবগুলির একটির অংশ হওয়া পর্যন্ত, এটি একটি রোলারকোস্টার রাইড ছিল আরো অনেকের জন্য যে আসতে হবে।#NewYear2k22#ATKMohunBagan#JoyMohunBagan#LoveLife#Life#Mumbaicity#ISL#IndianFootball”।

https://www.instagram.com/reel/CYIl_RhlwXv/?utm_source=ig_web_copy_link

প্রসঙ্গত, ২০২০-২১ আইএসএল মরসুমে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই সিটি এফসি ATK মোহনবাগানকে ২-০ গোলে হারিয়ে। এই টাইটেল জয়ের সঙ্গেই মুম্বই সিটি এফসি দ্বিতীয় দল হিসেবে (এফসি গোয়ার পর) AFC চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে সার্জিও লোবেরার মুম্বই সিটি এফসি এবং ওই চ্যাম্পিয়ন দলের গোলকিপার ছিলেন বর্তমানে ATK মোহনবাগানের পয়লা নম্বরের গোলকিপার অমরিন্দর সিং।

কাকতালীয় হলেও চলতি আইএসএল লিগ টেবিলের দিকে চোখ রাখলে দেখা যাবে সবুজ মেরুন শিবির এবারেও মুম্বই সিটি এফসি’র ঘাড়ে নিশ্বাস ফেলে চলেছে। তাই গত আইএসএলের উলট পুরাণ হয় কিনা, সবুজ মেরুন গোলকিপার অমরিন্দর সিং এবার কতটা পয়মন্ত হয়ে ওঠে টুর্নামেন্টে তা নিয়ে কৌতুহল তুঙ্গে, বিশেষত অমরিন্দরের করা ইনস্ট্রাগ্রাম পোস্ট এই নিয়ে আরও বেশি করে দেশের ফুটবল এরিনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আফগান নাগরিকদের জন্য উদ্বেগ প্রকাশ করে ট্রোলড সিদ্ধার্থ শুক্লা

নিউজ ডেস্ক: গোটা আফগানিস্তান জুড়ে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে তালিবানদের আক্রমণ এবং তার সঙ্গে আতঙ্ক। আক্রমণের সঙ্গে সঙ্গে তাদের আগ্রাসন দেশজুড়ে ঊর্ধ্বমুখী। আমেরিকার সামরিক কার্যালয় পেন্টাগনের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছিল, তিনমাসের মধ্যেই কাবুল দখল করে ফেলবে তালিবানরা। কিন্তু কাল দুপুর থেকেই কাবুলে ঢুকে রাজধানী শহর দখল করতে শুরু করে তালিবানরা।

আরও পড়ুন তালিবানরাজে সুরক্ষিত নন মহিলারা, উদ্বেগ প্রকাশ করলেন অভিনেত্রী Rhea Chakraborty

তালিবানদের কাবুল দখল নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অনেক তারকাই এর প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশেষ করে আফগানিস্তানে মহিলাদের অবস্থা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন অনেকে। কারণ দেশ দখলের পর থেকে মহিলাদের ছবি দেওয়া পোস্টার ঢেকে দিতে শুরু করেছে তালিবানরা। ফলে দেশে মহিলাদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই। তাছাড়াও একাধিক ভিডিওতে তালিবান নাগরিকদের অবস্থা দেখে হতাশ গোটা বিশ্ব।

ইনস্টাগ্রামে এই পোস্ট করেই ট্রোলড হন অভিনেতা।

তার জন্যই ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। সোশ্যাল মিডিয়ায় নিজের কপালে হাত দেওয়া একটি সাদা-কালো ছবি পোস্ট করেন অভিনেতা। ক্যাপশনে লেখেন, “আফগানিস্তানের জন্য কষ্ট হচ্ছে। মানবতা এখনও বেঁচে আছে?” তারপরেই ব্যাপক ট্রোলের মধ্যে পড়েন তিনি।

আরও পড়ুন হাতিয়ার আফগান সমস্যা, ব্যর্থ বাইডেনের পদত্যাগ চাইলেন ট্রাম্প

জনৈক নেটনাগরিক লিখেছেন, “যা খুশি করুন। কিন্তু এগুলো করবেন না।” একটি মিম পেজ তার পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লিখেছে, “ইয়ে কৌনসা তারিকা হ্যে আফসোস জাতানে কা (এটা দুঃখ প্রকাশ করার কেমন কায়দা)।”

আরও পড়ুন এবারে শীতে বড় পর্দায় আসতে চলেছে দেব-রুক্মিণীর ‘কিশমিশ’, প্রকাশ্যে ছবির অ্যানিমেটেড টিজার

ইতিমধ্যেই আফগানিস্তানের রাশ নিজের হাতে নিয়েছে তালিবানরা। দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসরাফ ঘানি। দেশ ছাড়তে শুরু করেছেন অন্যান্য দেশের নাগরিকরাও। তালিবানদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আফগানিস্তানের আকাশে কোনও অসমারকি বিমান চলাচল করতে পারবে না।