Asani cyclone: জাওয়াদের পর জন্ম নেবে অশনি, সাগর দানবের মরণ নেই

Asani cyclone

News Desk: শুধু নাম পাল্টে বারবার আসে। কখনও দূর্বল তো কখনও ভয়াবহ আকার নিয়ে। আসলে সাগর দানবের মরণ নেই। সাগরের এই দানব সাইক্লোন হলো প্রকৃতির রূদ্র রূপ। এর পোশাকি দুটি গোত্র হারিকেন ও টাইফুন।

আটলান্টিক মহাসাগর এলাকা তথা উত্তর ও দক্ষিণ আমেরিকার আশেপাশে ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ যখন ঘণ্টায় ১১৭ কি.মি.-এর বেশি হয়, তখন বুঝাতে হারিকেন শব্দটি ব্যবহার করা হয়। প্রাচীন মায়া সভ্যতার দেবতা হুরাকান চিহ্নিত ঝড়ের প্রতীক হিসেবে। তার নাম থেকেই হারিকেন শব্দটি এসেছে।

প্রশান্ত মহাসাগরীয় এলাকার চিন, জাপান, সহ পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে দক্ষিণ এশিয়ায়  টাইনো শব্দটি ব্যবহূত হয়। ধারণা করা হয় চিনা শব্দ টাই-ফেং, যার অর্থ প্রচন্ড বাতাস সেখান থেকেই টাইফুন নামকরণ।

সামুদ্রিক ঘূর্ণিঝড়ের নামকরণ তালিকা পূর্বে ঠিক করা থাকে। এশিয়া ও ভারত মহাসাগরীয় এলাকায় নির্দিস্ট তালিকা মেনে জাওয়াদের নাম রেখেছে সৌদি আরব। এর অর্থ মহান। ঠিক জাওয়াদ যখন শেষ হবে তারপর আসবে অশনি। এই ঘূর্ণিঝড়ের নাম রেখেছে শ্রীলংকা।

ঝড়ের তালিকায় পরবর্তী নামগুলি হলো, সিতরং নাম রেখেছে থাইল্যান্ড, মান্দোস নাম রেখেছে সংযুক্ত আরব আমিরশাহি, মোচা নাম রেখেছে ইয়েমেন।

Cyclone Jawad: লাল চোখে জাওয়াদ দানব তাকিয়ে ভারতের দিকে, বাংলাদেশ উপকূলেও সতর্কতা

Cyclone Jawad

News Desk: বঙ্গোপসাগরের দানব (Cyclone Jawad) ফের নতুন নাম নিয়ে হামলা করতে তৈরি। ধীরে ধীরে তার শক্তি বাড়ছে। উপগ্রহ চিত্র থেকে ভারত ও বাংলাদেশের আবহাওয়ার বিভাগ জানাচ্ছে, শনিবার সকাল জাওয়াদ ঢুকবে ভারতের উপকূলে।

দুটি উপকূলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশ ও ওডিশা সরকার ইতিমধ্যেই ঘূর্নি ঝড় মোকাবিলা করতে প্রস্তুতি নিয়েছে। ঝড়ের ঝাপটা আসবে পশ্চিমবঙ্গের দিকে।

তবে আবহাওয়াবিদরা মনে করছেন গতিপথ পাল্টে নিলে জাওয়াদের হামলা হতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল এলাকা।জাওয়াদের দাপটে সামুদ্রিক জলোচ্ছাস হবে। ফলে ভারতীয় ও বাংলাদেশ উপকূল এলাকায় জারি হয়েছে সতর্কতা।

ভারতের দিকে উত্তর অন্ধ্রপ্রদেশ, ওডিশা হয়ে পশ্চিমবঙ্গের দুটি উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে সতর্রকতা জারি। তেমনই বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রামের উপকূল এলাকায় সতর্ক সংকেত দেখানো শুরু হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের সব সমুদ্রবন্দরে ১নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে যা পরবর্তীতে আরও বৃদ্ধি পেতে পারে। সাগরে মাছ ধরার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা।

ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বিশাখাপত্তনম থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে নিম্নচাপটি তৈরি হয়। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। শনিবার উপকূলে পৌঁছানোর সময় তীব্র ঝড়ের গতিবেগ নিয়ে আসতে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ।

জাওয়াদের প্রভাবে ওডিশা, অন্ধ্রপ্রদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। এতে এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি ফসলের ক্ষতি হতে পারে।

Jawad Cyclone: ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে আজ থেকেই বাতিল এই ট্রেনগুলি

rail

নিউজ ডেস্ক, কলকাতা : বৃহস্পতিবার বিকেলের মধ্যে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদের (Jawad Cyclone)। এর প্রভাবে পশ্চিমবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। সপ্তাহের শেষে কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া সহ অতিভারি বৃষ্টি হতে পারে।

অন্ধ্র (Andhra Pradesh) ও ওড়িশা (Odisha) উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। রবিবার পর্যন্ত এই দুর্যোগ চলবে বলে জানা যাচ্ছে। এর মধ্যে রবিবার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সবথেকে বেশি দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম ও হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। রবিবার কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও মালদায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  রবিবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।

দিল্লির মৌসম ভবন সূত্রের খবর, থাইল্যান্ডে তৈরি হওয়া জাওয়াদ ইতিমধ্যে মায়ানমার সাগর পর্যন্ত পৌঁছে গিয়েছে। আজ দুপুরের পরে এই ঝড়ের ল্যান্ডফলের সময়, স্থান এবং ল্যান্ডফলের সময়ে এর গতিবেগ সম্পর্কে ধারণা করা যাবে। এদিকে ঘূর্ণিঝড়ের জেরে আজ থেকে শনিবার পর্যন্ত আপ-ডাউন মিলিয়ে ৫৩টি দূরপাল্লার ট্রেন (Train) বাতিল করা হয়েছে।

শুক্রবার বাতিল করা হয়েছে হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, হাওড়া-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস, সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল, হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস, ভাস্কো-দা-গামা-হাওড়া এক্সপ্রেস, তিরুচিরাপল্লি-হাওড়া এক্সপ্রেস।