প্রয়াত কন্নড় চলচ্চিত্র তারকা পুনিত রাজকুমার, শোকস্তদ্ধ দেশের ক্রিকেট মহল

Puneet Rajkumar

Sports desk: শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কন্নড় চলচ্চিত্র তারকা পুনিত রাজকুমার (Puneet Rajkumar)। অভিনেতাকে মাত্র ৪৬ বছর বয়সে শুক্রবার সকালে বেঙ্গালুরুর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আম জনতার কাছে ‘আপ্পু’ নামে পরিচিত, তার মৃত্যুর দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রিয়জনেরা তাদের সমবেদনা জানাতে সোশাল মিডিয়ায় একের পর এক পোস্ট করতে শুরু করেছে।

প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে এবং হরভজন সিং’র মত ব্যক্তিরা টুইটারে সমবেদনা জানিয়ে পোস্ট করে। কুম্বলে বলেছেন, “#পুনিতরাজকুমারের প্রয়াণে মর্মাহত এবং গভীরভাবে শোকাহত ফিল্ম ইন্ডাস্ট্রি একটি রত্ন হারিয়েছে। আমার দেখা সেরা মানুষের একজন। এত প্রাণবন্ত এবং বিনয়ী। খুব শীঘ্রই চলে গেলেন। তার পরিবার, বন্ধুবান্ধব এবং অসংখ্য মানুষের ভক্তের প্রতি সমবেদনা।”

প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ টুইটে লেখেন,”#পুনিতরাজকুমারের মৃত্যুর কথা শুনে দুঃখিত। উষ্ণ, এবং বিনীত, তাঁর মৃত্যু ভারতীয় সিনেমার জন্য একটি বড় আঘাত। তাঁর আত্মা সদগতি লাভ করুক। “

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) স্পিনার হরভজন সিং টুইট করেছেন, “শুনে হতবাক হয়েছি #পুনিতরাজকুমার আর নেই.. জীবন এতটাই অপ্রত্যাশিত। পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা .. ওয়াহেগুরু।”

প্রয়াত অভিনেতা তার স্ত্রী ও দুই সন্তানকে রেখে গিয়েছেন, প্রবীণ অভিনেতা রাজকুমারের পুত্র ছিলেন এবং পাওয়ার স্টার, রাম, মৌর্য, অঞ্জনি পুত্র ইত্যাদিতে তার ভূমিকার জন্য বিখ্যাত ছিলেন। পুনিত রাজকুমার একজন গায়ক, নৃত্যশিল্পী এবং টিভি উপস্থাপক হিসেবেও জনপ্রিয় ছিলেন।

ফের রহস্য মৃত্যু টেলিভিশন অভিনেত্রীর, ঝুলন্ত দেহ উদ্ধার

Television Actress soujanya

বায়োস্কোপ ডেস্ক: কানাড়া টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌজন্যার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো তার বেঙ্গালুরু ফ্ল্যাট থেকে। মৃতদেহ ওর পাশ থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছেন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে হীনমন্যতায় ভোগে আত্মহত্যা করেছেন অভিনেত্রী। সুইসাইড নোটে অভিনেত্রী দাবি করেছেন যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। 

নিজের ফ্ল্যাটে অভিনেত্রী একাই থাকতেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার হঠাৎ তিনি জীবন শেষ করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত কেন নিলেন তার আসল কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সৌজন্যা কদাগু জেলার কুশলনগরের আদি বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। বেশ কিছু বছর ধরে তিনি কানাডা টিভি সিরিয়াল ও সিনেমার সাথে যুক্ত। এই মৃত্যু রহস্যের পিছনে অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Television Actress soujanya

সুইসাইড নোটে কানাডা অভিনেত্রী মা বাবার কাছে ক্ষমাপ্রর্থনা করেছেন। তার সুইসাইড নোট অনুযায়ী পুলিশ অনুমান করছে যে ব্যাক্তিগত জীবনের টানাপোড়েনের কারণেই আত্মহননের সিদ্ধান্ত নেন সৌজন্যা। তিনি সুইসাইড নোটে তার নিকটস্থ বেশ কিছু মানুষের নামও উল্লেখ করা রয়েছে। তদন্তকারীরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করে চলেছেন। মৃত্যুর সময় অভিনেত্রীর বয়স হয়েছিলো মাত্র ২৫ বছর। তিনি বিজয় মহেশ পরিচালিত কমেডি রোম্যান্স ছবি নানোবনে ওলেয়াভনু (২০১৭) তে অভিনয় করেছিলেন। কবি রাজেশ পরিচালিত ভৌতিক রহস্য সিনেমা রিয়াল রিয়াল-২ তেও অভিনয় করেছিলেন কাব্য গৌদা ও প্রজ্জালের বিপরীতে। একাধিক কানাডা টেলিভিশন শোয়ের সাথে যুক্ত ছিলেন তিনি। তার অন্যান্য ছবিগুলির মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো, চৌকাত্তু এবং ফান।

অবসাদের জেরে কমবয়েসী অভিনেত্রীদের মৃত্যুর ঘটনা নজির তৈরি করার মতো। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তাদের অবসাদের কারণ হিসেবে উঠে এসেছে নিগ্রহ বা ব্যাক্তিগত জীবনে টালমাটালের প্রসঙ্গ। কিছুদিন আগেই জয়শ্রী রামাইয়া নামে আরো একজন টেলিভিশন তারকার আত্মহননের খবরে তোলপাড় হয়ে ওঠে টেলি দুনিয়া। প্রসঙ্গত, গত বছর গোটা দেশ তোলপাড় হয়ে উঠেছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায়।