Privatization: একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ফাঁস সংসদে

privatization india PSU

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: ২৯ নভেম্বর সংসদের শীতকালীন অধিবেশন (winter season) শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই কৃষক ও বিরোধী রাজনৈতিক দলের চাপের কাছে মাথা নুইয়ে তিন কৃষি আইন (farm law) প্রত্যাহার করে নিয়েছে মোদী সরকার (modi government) । কৃষি আইন প্রত্যাহারের পর সংসদের কাজকর্ম স্বাভাবিক ভাবেই চলছে। বিরোধীরা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের (trinamul congress) পক্ষ থেকে প্রতিদিনই মোদী সরকারের কাছে রাখা হচ্ছে একাধিক প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই বেরিয়ে আসছে নরেন্দ্র মোদী সরকারের অন্তঃসারশূন্যতা। বেশিরভাগ প্রশ্নের উত্তরেই দেখা যাচ্ছে মোদী সরকার দৈনন্দিন কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রও সম্পূর্ণ ব্যর্থ।

সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায় জানতে চান, পরবর্তী তিন বছরে সরকার কোন কোন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ (Privatization) বা বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে? এই বিলগ্নিকরণ থেকে সরকারের কোষাগারে কী পরিমাণ টাকা আসবে?

তৃণমূল সাংসদের এই প্রশ্নের উত্তরে অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভগৎ কৃষ্ণরাও কারাড বলেন, ২০১৬ সাল থেকে এখনও পর্যন্ত ৩৬ টি রাষ্ট্রায়ত্ত বা তাদের অধীনস্থ সংস্থায় কৌশলগত বিলগ্নীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সমস্ত সমস্ত সংস্থা বিলগ্নিকরণ করে সরকারের ঘরে কী পরিমাণ অর্থ আসবে সেটা বাজার এবং নিলামে অংশ গ্রহণকারীদের দেওয়া দরের উপর নির্ভর করছে।

সরকার যে সমস্ত ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে তার নামগুলিও জানিয়ে দিয়েছেন অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী কারাড।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী যে সমস্ত সংস্থার বিলগ্নিকরণের প্রক্রিয়া চলছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সংস্থা হল ব্রিজ অ্যান্ড রুফ কোম্পানি লিমিটেড, সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া, নীলাচল ইস্পাত নিগম লিমিটেড, রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, পবন হংস লিমিটেড, এয়ার ইন্ডিয়া এবং তার পাঁচটি অধীনস্থ সংস্থা, আইডিবিআই ব্যাঙ্ক প্রভৃতি। যার মধ্যে এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে।

কয়েকটি সংস্থার বিলগ্নিকরণ নিয়ে বিভিন্ন মন্ত্রকে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। যার মধ্যে রয়েছে ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেড, বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাকিউটিক্যালস লিমিটেড। দুটি ক্ষেত্রে মামলার জন্য বিলগ্নিকরণের প্রক্রিয়া আটকে আছে। এই দুটি সংস্থা হল হিন্দুস্থান নিউজপ্রিন্ট লিমিটেড এবং কর্নাটক অ্যান্টিবায়োটিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

নানাবিধ কারণে কয়েকটি সংস্থার বিলগ্নিকরণের বিষয়টি আটকে রয়েছে। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে স্কুটার ইন্ডিয়া লিমিটেড, ভারত পাম্প অ্যান্ড কম্প্রেসর লিমিটেড, সিমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রভৃতি।

পাশাপাশি যে সমস্ত সংস্থার বিলগ্নিকরণ প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে সেগুলিও নামও জানিয়েছেন মন্ত্রী। যার মধ্যে রয়েছে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, রুরাল ইলেকট্রনিক্স কর্পোরেশন লিমিটেড, এইচএসসিসি লিমিটেড, কামরাঝাড় পোর্ট লিমিটেড প্রভৃতি।

TET 2021 exam: টেট পরীক্ষার প্রশ্ন ফাঁসে বাতিল হয়ে গেল শিক্ষক নিয়োগ পরীক্ষা

UPTET 2021 exam

নিউজ ডেস্ক, লখনউ: শিক্ষক নিয়োগের জন্য রবিবার হওয়ার কথা ছিল টেট (UP TET 2021 exam) পরীক্ষা। কিন্তু পরীক্ষার আগেই ফাঁস হয়ে গেল প্রশ্নপত্র। ঘটনার জেরে তুমুল অশান্তি সৃষ্টি হল রাজ্যজুড়ে। শেষ পর্যন্ত বাতিল (cancel) করে দেওয়া হল টেট পরীক্ষা। এই অবাক করা কাণ্ড ঘটেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে (Uttar Pradesh)।

এদিন সকালে বেশ কয়েক লাখ হবু শিক্ষক সরকারের শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা দিতে নিজেদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান। কিন্তু পরীক্ষা শুরুর আগেই খবর রটে যায় যে, হোয়াটস অ্যাপে (WhatsApp) টেট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে। বেশকিছু পরীক্ষার্থী মোবাইলে সেই পরীক্ষার প্রশ্নপত্রও পেয়ে যান। তাই বিষয়টি যে গুজব তা নয়। প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে সঙ্গে সঙ্গেই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় যোগী সরকার। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্পেশাল টাস্কফোর্স ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে।

রবিবার দুই অর্ধে টেট পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে দুটি পরীক্ষাই বাতিল করে দেওয়া হয়। পরীক্ষা বাতিলের এই খবরে যথারীতি চরম সমালোচনার মুখে পড়েছে যোগী আদিত্যনাথ সরকার। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, যোগী আদিত্যনাথ সরকার বিধানসভা নির্বাচনের আগে শিক্ষক নিয়োগের ভান করছে। কিন্তু যোগী সরকার মূলত বিজেপির লোকজনকেই চাকরি দিতে চায়। সে কারণেই তারা নিজেদের লোকজনকে আগে থাকতেই প্রশ্নপত্র পাঠিয়ে দিয়েছিল। কিন্তু কোনওভাবে বিষয়টি প্রকাশ্যে চলে আসে। বিরোধীরা প্রশ্নপত্র ফাঁস হওয়ার যথাযথ তদন্তের দাবি তুলেছে।

বিরোধীদের অভিযোগ রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে কি হাল এ ঘটনায় তারই প্রমাণ। রাজ্যের হাজার হাজার কর্মপ্রার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে বিজেপি সরকার।

অন্যদিকে রাজ্যের এডিজি (আইন-শৃঙ্খলা) প্রশান্ত কুমার জানিয়েছেন, ডিসেম্বর মাসেই নতুন করে টেস্ট পরীক্ষা নেওয়া হবে। খুব শীঘ্রই পরীক্ষার নির্দিষ্ট দিন, তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। এদিন প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার খবর পেতেই সক্রিয় হয়ে ওঠে স্পেশাল টাস্কফোর্স। বেশ কয়েকটি জায়গায় হানা দিয়ে তারা প্রয়াগরাজ এবং পশ্চিম উত্তরপ্রদেশ থেকে তিন যুবককে গ্রেফতার করেছে। এই পরীক্ষার আয়োজক সংস্থাও এসটিএফের সন্দেহের তালিকায় রয়েছে। নতুন করে পরীক্ষা নেওয়া হলে এই সংস্থাকে পরীক্ষা আয়োজনের দায়িত্ব আর দেওয়া হবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে সরকার। টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী সতীশ দ্বিবেদী।

ব্রক্ষাস্ত্র: রণবীর কাপুর এবং আলিয়ার গভীর প্রেমের সম্পর্ক ফাঁস

Alia Bhatt Wedding with Ranbir Kapoor

বায়োস্কোপ ডেস্ক: বরাবরই কোনও না কোনও বিষয়কে কেন্দ্র করে খবরের শিরোনামে থাকেন আলিয়া ভাট। তাঁর সঙ্গে রণবীর কাপুরের সম্পর্ক গোটা বলিউডের কাছে, বরাবরই হট নিউজ। সম্প্রতি আলিয়া তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। মুহূর্তে ভাইরাল হয়েছে অভিনেত্রীর সেই ছবি। এই ছবির মধ্যে দিয়ে আলিয়া ব্যাপকভাবে মিস করছেন রণবীরকে।

ছবিতে আলিয়াকে দেখা যাচ্ছে একটি কালো টি-শার্ট পরে, খোলা চুলে রণবীরের টুপি মাথায়। টুপিতে লেখা আছে, ‘হাই অ্যাস ইওর এক্সপেকটেশন’। ছবি শেয়ার করে আলিয়া লিখেছেন, ‘যখন আপনি তাঁকে মিস করেন, তখন আপনি তাঁর জিনিসপত্র চুরি করেন। আর অনেক সেলফি তুলুন’। আলিয়ার এই পোস্ট ঝড়ের মতো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আলিয়া যে রণবীরকে খুবই মিস করছেন, তা এই পোস্টে খুব সহজেই ধরা পড়ছে।

বেশ কিছু বছর ধরেই আলিয়া এবং রণবীর একে অপরকে ডেট করছেন। সম্পর্কের কথা স্বীকার করেছেন দুজনেই। এই অফস্ক্রিন জুটিকে একাধিকবার একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। শুধু তাই নয় রণবীর কাপুরের মা নিতু কাপুর আলিয়াকে বেশ পছন্দও করেন। রণবীর বলেছিলেন, করোনা পরিস্থিতি না এলে ২০২০ সালেই তিনি আলিয়াকে বিয়ে করতেন।

সম্প্রতি অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ব্রক্ষাস্ত্র’-তে একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন রণবীর এবং আলিয়া। আপাতত বিয়ে নিয়ে কিছু ভাবতে নারাজ এই জুটি। এখন দুজনেই তাঁদের পরবর্তী প্রজেক্ট ‘ব্রক্ষাস্ত্র’ নিয়ে ব্যস্ত। এছাড়াও এই সিনেমা ছাড়াও আলিয়া এবং রণবীরের শিডিউলে রয়েছে একাধিক সিনেমা। তবে কাজের ব্যস্ততার মধেও প্রেমিক রণবীরকে মিস করতে ভুলছেন না আলিয়া।