Mexico: বন্দুকধারীর ভয়াবহ হামলা, গুলিবিদ্ধদের মৃত্যু

Another gunman attacked the city, killing one child in Mexico

প্রতিবেদন, বর্ষশেষের আগেই আবারও বন্দুকবাজের (gunmen) হামলা মেক্সিকোয় (mexico)। বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে এখনও পর্যন্ত ৮ জনের প্রাণহানির খবর মিলেছে। যার মধ্যে একটি এক বছরের শিশু এবং ১৬ বছরের এক কিশোর রয়েছে। এই গুলি চালানোর ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে (hospital) ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা সঙ্কটজনক (serious condition)। ঘটনার পরই দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে। তাদের খুঁজে বের করতে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মেক্সিকোর গুয়ানাঝাউয়ের সিয়ালো শহরে এই হামলা হয়েছে। শহরের স্থানীয় দোকানদাররা জানিয়েছেন, মাদক পাচারকারী দুই গোষ্ঠীর গুলির লড়াইয়ে ৮ জন নিরীহ মানুষের প্রাণ গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই দুষ্কৃতী বাইকে করে সিয়ালো শহরে প্রবেশ করে। এরপর তারা একটি বাড়ির ভিতরে থাকা অপর মাদক পাচারকারী গোষ্ঠীর উদ্দেশ্য গুলি চালাতে শুরু করে। সঙ্গে সঙ্গে ওই বাড়ির ভিতর থেকেও মাদক পাচারকারীরা পাল্টা জবাব দেয়।

দুই দল দুষ্কৃতীর এই গুলির লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু হয় ৮ জনের। জখম হয়েছেন বেশ কয়েকজন। সিয়ালো শহরের গভর্নর মৃতদের পরিবারের প্রতি গভীর দুঃখ প্রকাশ করেছেন পুলিশ এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি নিরীহ পথচারীদের উদ্দেশ্যেই দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে।

উল্লেখ্য, এর আগে নভেম্বর মাসের মাঝামাঝি মেক্সিকোয় মাদক পাচারকারী দুই গোষ্ঠীর মধ্যে ভয়ঙ্কর গুলির লড়াই হয়েছিল। দুই গোষ্ঠীর লড়াইয়ে প্রাণ হারিয়েছিলেন ১২ জন। জখম হয়েছিলেন আরও বেশ কয়েকজন। মেক্সিকোর বিভিন্ন শহরে মাদক পাচারকারীদের মধ্যে এ ধরনের গুলির লড়াই কার্যত সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। মাদক পাচারকারীদের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠেছে মেক্সিকো। সে দেশের সরকারের দেওয়া পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, এখনও পর্যন্ত শেষ ২০ বছরে মাদক পাচারকারীদের হাতে বিভিন্নভাবে প্রায় তিন লাখ মানুষ খুন হয়েছেন। আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Mexico: ভয়াবহ দুর্ঘটনায় বহু মৃত্যু প্রমাণ দিল মধ্য আমেরিকার করুণ অর্থনীতি

Mexico Road Accident

News Desk: মেক্সিকোর (Mexico) ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৫৩ জন। আরও পঞ্চাশ জনের বেশি গুরুতর জখম। বিবিসি জানাচ্ছে জখম অনেকেই আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনার কবলে পড়া যাত্রীরা বেশিরভাগই হন্ডুরাস থেকে আসছিলেন। তাদের গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। বেআইনিভাবে মার্কিন মুলুকে ঢোকার জন্য মেক্সিকোর সড়কপথ ব্যবহার করছিল ভিড়ে ঠাসা একটি ট্রাক। বিপজ্জনক বাঁক পার হতে গিয়ে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। যাত্রীদের মৃত্যু হয়। মেক্সিকো সরকার মৃত ও আহত যাত্রীদের পরিচয় খতিয়ে দেখে সংশ্লিষ্ট দেশগুলির দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে।

এই দুর্ঘটনার পর প্রশ্ন, এতজন যাত্রী কী কারণে যাচ্ছিলেন। মেক্সিকো সরকারের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হন্ডুরাস ও কিছু মধ্য আমেরিকান দেশের অর্থনীতি ভীষণভাবে দূর্বল। করোনা সংক্রমণ ও লকডাউন পরবর্তী সময়ে সেই পরিস্থিতি আরও করুণ। ফলে দালাল মারফত অন্যদেশে যাওয়ার চেষ্টা করছেন মধ্য আমেরিকার বিভিন্ন দেশবাসী।

আল জাজিরা জানাচ্ছে, মধ্য আমেরিকার দারিদ্র্য ও সহিংসতা থেকে পালিয়ে বাঁচতে প্রতি বছর লক্ষাধিক অভিবাসনপ্রত্যাশী মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর জন্য মেক্সিকো পাড়ি দেওয়ার চেষ্টা করে। অনেকেই পাচারকারীদের অর্থ দিয়ে দীর্ঘ পথে গাদাগাদি করে এবং বিপজ্জনকভাবে ট্রাকে করে যাত্রা করে। সেকমই যাত্রীদের নিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে একটি ট্রাক।