Selfie with Shashi Tharoor: মিমি-নুসরতের সঙ্গে সেলফি পোস্ট করে বিতর্কে শশী

Selfie with Shashi Tharoor

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: সোমবার শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন (Winter Season)। এদিন অধিবেশন শুরুর ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি পোস্ট করে তীব্র বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)।

শশীর ছবিটিতে আপত্তিকর কিছু ছিল না। কিন্তু শশীর দেওয়া ছবির ক্যাপশন নিয়েই তৈরি হয়েছে প্রবল বিতর্ক। সমালোচনার জেরে ওই ক্যাপশনের জন্য শশী দুঃখ প্রকাশ করল বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় থামছে না।

এদিন অধিবেশন শুরুর আগে নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি সেলফি পোস্ট করেছিলেন শশী। সেলফিতে দেখা গিয়েছে, বাংলার দুই সাংসদ নুসরত (Nusrat Jahan) জাহান ও মিমি চক্রবর্তীকে (Mimi Chajraborty)। একই সঙ্গে দেখা গিয়েছে পাঞ্জাবের কংগ্রেস সাংসদ প্রীনিত কৌর, এনসিপি সংসদ সুপ্রিয়া সুলে এবং কংগ্রেসের দক্ষিণ ভারতীয় আরও দুই মহিলা সাংসদকে। ৬ মহিলা সংসদকে নিয়ে তোলা ওই সেলফির নিচে ক্যাপশনে শশী লিখেছেন, ‘কে বলে লোকসভা কাজের জন্য আকর্ষণীয় জায়গা নয়!’

শশীর এই ক্যাপশন নিয়েই তৈরি হয়েছে তীব্র বিতর্ক। নেটিজেনরা অনেকেই বলেছেন, এটা স্পষ্টতই যৌন উত্তেজক পোস্ট এবং মহিলাদের পক্ষে অত্যন্ত সম্মানহানিকর। নেটিজেনদের ওই বক্তব্যের প্রেক্ষিতে শশী বলেন, তাঁর ছবির ক্যাপশনে কিছু মানুষ অসন্তুষ্ট হওয়ায় তিনি অত্যন্ত দুঃখিত কিন্তু। তবে সংসদে এমন বন্ধুদের সঙ্গে থাকতে পেরে তিনি অত্যন্ত খুশি। শশী আরও জানিয়েছেন, এই ছবিটি তুলেছিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি। তবে তাঁকে ছবিটি পোস্ট করার জন্য অনুরোধ করেছিলেন মিমি। মজা করার জন্যই তাঁরা সবাই মিলে এই ছবিটি তুলেছিলেন।

নেটিজেনরা অবশ্য বেশিরভাগই শশীর এই পোস্টকে রুচিহীন বলে মন্তব্য করেছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী করুণা নন্দী বলেছেন, এ ধরনের পোস্টের মাধ্যমে শশী রাজনৈতিক নেতাদের ছোট করেছেন। আসলে এটাই হল শশীর ২০২১-এর ফোকাস। শশী ক্ষমা চাওয়ার পর করুণা আবারও লেখেন, এ ধরনের মন্তব্যে রাজনীতিতে আসা এবং যাঁরা আসতে চান সেই সব মহিলাদের অসম্মান করা হয়েছে। এটা হয়তো তারুরের কাছে আকর্ষণীয় বলে মনে হতে পারে, কিন্তু মহিলাদের কাছে কখনওই সম্মানের নয়।

সারোগেসির এক অন্য মানবিক চিত্র দেখাল “পরম সুন্দরী” মিমি

Mimi Movie Review in Bengali

বায়োস্কোপ ডেস্ক: ছিপছিপে কোমর। চোখের চাউনিতে পুরুষের হৃদয়ে ঝড় তুলতে পারে রাজস্থানের ছোট্ট এক গ্রামের মেয়ে মিমি! এলাকাবাসীর কাছে মিমিই পরমসুন্দরী। পাঁচতারা হোটেলের বিনোদনের দায়িত্ব তাঁর হাতেই। নেচে গেয়ে তুফান তোলে মিমি। হিরোইন হতে চায়। বলিউডে যেতে চায়।

দীপিকা, আলিয়া, অনুষ্কাদের এক হাত নিতে চায়। রণবীর সিংয়ের ছবির সামনে দাঁড়িয়ে অনর্গল কথা বলে চলে। বিন্দাস, হাসি মুখের এই মিমির জীবনে যে কখনও ঝড় আসতে পারে, তা আঁচও করতে পারে না কেউ। কিন্তু ঝড় আসে। মাতৃত্ব আসে। আত্মত্যাগ আসে। সংগ্রাম আসে। আর মিমি কখনও হেসে, কখনও চোখের জলে, কখনও লড়াই করে ঝড়ের ঝাপটা সামলেও নেয়।

পরিচালক লক্ষণ উতেকার ‘মিমি’ ছবিতে সারোগেসির গল্প ঠিক এভাবেই সাজিয়েছেন। কমেডি, ড্রামার ধাঁচে মাতৃত্ব, সিঙ্গল মাদারের কনসেপ্টকে খুব সহজে পৌঁছে দিয়েছেন দর্শকদের মধ্যে। যা কিনা এই ছবির আসল ম্যাজিক। খুব সরলভাবে, এক সরল গল্পের মধ্যে দিয়ে এক গুরুত্বপূর্ণ ইস্যুকে ধরেছেন পরিচালক। কিন্তু, এই ম্যাজিককে যিনি ছাপিয়ে গিয়েছেন, তিনি হলেন কৃতি স্যানন। এই ছবি যেন তাঁর জন্যই তৈরি হয়েছে।

কৃতি স্যানন আগেও প্রমাণ দিয়েছেন তিনি ভাল অভিনেত্রী। ‘বরেলি কি বরফি’ যার সবচেয়ে বড় প্রমাণ। ছোট টাউনের গল্পের ছবিতে কৃতি যেন একেবারে পারফেক্ট। ‘মিমি’ ছবির ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটালেন কৃতি। মিমি চরিত্রকে একেবারে যেন আত্মস্থ করে ফেললেন কৃতি।

পঙ্কজ ত্রিপাঠী কতটা ভাল অভিনেতা। তা নতুন করে বলার দরকার নেই। পঙ্কজের কমেডি টাইমিং যে কত ভাল তা ফের প্রমাণ করলেন তিনি। তবে এই ছবিতে পঙ্কজ, কৃতিকে পুরোটাই সাপোর্ট করে গিয়েছেন। একজন বিচক্ষণ অভিনেতার ঠিক যা করা উচিত, ঠিক সেভাবেই। পঙ্কজ জানতেন, এই ছবি একেবারেই কৃতির। কিন্তু সেই ইগোর লড়াইয়ে না গিয়ে বরং কৃতিকে গ্রুম করেছেন। খোলা মাঠ দিয়েছেন অভিনয় করার জন্য। বহুদৃশ্যেই এর প্রমাণ পাওয়া যায়।

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা! সত্যি কি মা হতে চলেছেন কৃতি

kriti

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ছবি শেয়ার করলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। স্পষ্টত সেখানে বেবি বাম্পের ছবি। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন তুঙ্গে। সত্যি কি মা হতে চলেছেন কৃতি শ্যানন। অভিনেত্রী কার সঙ্গে ডেট করছে বিয়ে কবে এই নিয়েই প্রশ্ন এখন ভক্ত মহলে। তার আগেই এ কোন সংবাদ শোনালেন কৃতি।

বিষয়টা একটু খোলসা করে বলা যাক। কৃতি শ্যানন-এর পরবর্তী ছবির পোস্টটা শেয়ার হতেই ভাইরাল খবর। সেখানেই ধরা পড়ে বেবি বাম্প। ছবির নাম মিমি। এই ছবির জন্য রীতিমতো কষ্ট করেছেন তিনি। সেই ছবির খবর ঘিরেই ছড়িয়ে পড়ে কৃতির অন্তঃসত্ত্বা হওয়ার খবর। ভাইরাল পোস্টার দেখা মাত্রই অবাক ভক্ত মহল। কৃতির সেই বোল্ড লুক কোথায়!

kriti

হিট স্লিম ফিট ফিগারের কৃতি বাড়িয়েছে ১৫ কেজি ওজন। আর সেই লুক প্রকাশ্যে আসতেই ভাইরাল ছবি। বেবি বাবলুকে কেমন লাগছে কৃতিকে। দেখতে ভিড় জমেছে নেট পাড়ায়। কৃতির কোথায় এই চরিত্রটি তার কাছে একটা চ্যালেঞ্জ এর মত। খুব কম সময়ে ওজন বাড়াতে হয়েছে। যার ফলে শরীর নিয়েও যথেষ্ট সচেতন এখন কৃতি। ছবির কাজ শেষ করে দ্রুত আগে ফিরতে মরিয়া অভিনেত্রী।