মহম্মদ শামিকে সমর্থন করে প্রতিক্রিয়া পাকিস্তানি ব্যাটসম্যানের

Pakistani batsman Rizwan responded by supporting Mohammad Shami

Sports Desk: গত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলায় ভারতীয় দলের পারফরম্যান্স ছিল খুবই খারাপ। প্রথমে ব্যাট করতে নেমে ভারত সাত উইকেট হারিয়ে ১৫১ রান তোলে। জবাবে পাকিস্তান কোনো উইকেট না হারিয়ে ১৫২ রানের টার্গেট সহজেই পেয়ে যায়, এবং ভারতকে ১০ উইকেটে হারিয়ে দেয় পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সমস্ত ভারতীয় বোলাররা খারাপ পারফরম্যান্স করেছিল, কিন্তু মহম্মদ শামি খুব ব্যয়বহুল বোলার হিসেবে প্রমাণিত হয় এবং ৩.৫ ওভারে ৪৩ রান খরচ করে, কোনও সাফল্য ছাড়াই।

ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সুপার ১২ নক আউট স্টেজে পাকিস্তানের ঐতিহাসিক জয়ের অন্যতম মুখ অপরাজিত ৭৯ রানের অবদান রাখা মহম্মদ রিজওয়ান ভারতীয় বোলার মহম্মদ শামির পক্ষে টুইট করে তার সমর্থন দেখিয়েছেন। রিজওয়ান টুইট করে ভারতীয় ভক্তদের কাছে আবেদন রেখেছেন এই তারকাকে (শামি) সম্মান জানাতে।

পাকিস্তানের ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান টুইট ভারতীয় বোলার মহম্মদ শামির সমর্থনে করেন৷ তিনি টুইটে লিখেছেন, “একজন ক্রীড়াবিদকে তার দেশ এবং তার জনগণের জন্য খেলতে গিয়ে যে ধরনের চাপ, সংগ্রাম এবং ত্যাগ স্বীকার করতে হয় তা কল্পনাতীত। মহম্মদ শামি একজন তারকা এবং বিশ্বের অন্যতম সেরা বোলার। দয়া করে নিজেদের তারকাকে সম্মান করুন। এই খেলার মধ্যে দিয়ে মানুষকে কাছে নিয়ে আসা উচিত এবং তাদের বিভাজন করা উচিত নয়,” ।

পাকিস্তানি সমর্থকদের কটূক্তির উত্তর দিলেন বোলার মহম্মদ শামি

Mohammad Shami

Sports Desk, Kolkata: রবিবার টি-২০ বিশ্বকাপের সুপার ১২ নক আউট ম্যাচে পাকিস্তান ১০ উইকেটে জেতে,চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে। বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ে তোলে বাবর আজমের পাকিস্তান টিম।

এই হাইভোল্টেজ ম্যাচের উত্তাপ শেষ হওয়ার পর ভারতীয় টিম যখন সাড়িবদ্ধ ভাবে ড্রেসিংরুমে ফিরছিল তখনই এক পাকিস্তানি সমর্থকের কটূক্তি ভেসে ওঠে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে টার্গেট করে, ওই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

মহম্মদ রিজওয়ান এবং বাবর আজমের পাক ওপেনার জুটি ভারতীয় ব্যাটিং লাইন আপকে পিটিয়ে ক্লাব স্তরে নামিয়ে এনে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয়, টি-২০ বিশ্বকাপের মঞ্চে। হাইভোল্টেজ এই ম্যাচ দুনিয়ার যে প্রান্তেই হোক না কেন দুই দলের সমর্থকরা চার্জড (উত্তেজিত) হয়ে থাকে।

ম্যাচ শেষে টিম ইন্ডিয়া ড্রেসিংরুমে ফেরার সময়ে এক পাকিস্তানি সমর্থক ক্যাপ্টেন বিরাট কোহলিকে টার্গেট করে বলে ওঠে “অকর তেরি টুট গেয়ি কোহলি সারি, হা…অকর টুট গয়ি তেরি…” বুমরাহ সহ অন্যান্য ভারতীয় খেলোয়াড়েরা লাইন দিয়ে ড্রেসিংরুম মুখী তখন। ফের একবার ওই পাকিস্তানি সমর্থক ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্য করে কটূক্তি করা শুরু করে বলতে থাকে,”বাপ কৌন হে,বাপ কৌন হে, বাপ কৌন হে, বাপ…”

হিটম্যান রোহিত শর্মার আগে ছিলেন ভারতীয় পেস বোলার মহম্মদ শামি। পাক সমর্থকের কটূক্তি শুনে শামি দাঁড়িয়ে পড়েন। এবং ওই পাকিস্তানি সমর্থকের সামনে গিয়ে “Don’t said” এই কথা বলেন শামি। একটু পিছনে ছিলেন টিম ইন্ডিয়ার মেন্টর তথা প্রাক্তন ভারত অধিনায়ক এম এস ধোনি।

ধোনি পরিস্থিতি আঁচ করতে পেরেই মহম্মদ শামিকে ওই জায়গা থেকে সরিয়ে আনেন। গোটা ঘটনা দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কর্তব্যরত নিরাপত্তা রক্ষীদের সামনে ঘটে এবং নিরাপত্তা রক্ষীরা নিষ্ক্রিয় ছিল ঘটনার সময়ে। ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে এখন তোলাপাড় গোটা ভারত। বিসিসিআই’র তরফ থেকে এখনও আনুষ্ঠানিক ভাবে কোন বক্তব্য আসেনি।