ভারতের বাজারে এল পোকো এম৩, বাজেট ফ্রেন্ডলি এই ফোনটির লুক

phone

ভারতের বাজারে লঞ্চ করলো পোকো এম৩ স্মার্টফোন। বাজেট ফ্রেন্ডলি এই ফোনের লুক ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ আরও দুটি ভ্যারিয়েন্টে ভারতের বাজারে লঞ্চ করেছে পোকো এম৩ স্মার্টফোন। এর পাশাপাশি এই ফোনটিতে রয়েছে দুর্দান্ত কিছু ফিচার। এই ফোনের বাজেটও বেশ সাধ্যের মধ্যে।

পোকো এম৩ স্মার্টফোনের ফিচার
১. এই ফোনে রয়েছে একটি ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে।
২. ডুয়াল ন্যানো সিম সহ অ্যানড্রয়েড ১০ দ্বারা ফোনটি চালিত হবে।
৩. ফোনটির পিছনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা। তার মধ্যে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এছাড়াও ফ্রন্টে রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি সেলফি শুটার।
৪. সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর সহ এই ফোনের ব্যাটারি ৬০০০ ।
৫. পোকো এম৩ স্মার্টফোনে থাকছে একটি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট।

পোকো এম৩ স্মার্টফোনের দাম

৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের এই ফোনের দাম করা হয়েছে ১০,৪৯৯ টাকা। এর পাশাপাশি ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টে এই ফোনের দাম ১১,৪৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টেও এই ফোন পাওয়া যাবে। যার দাম করা হয়েছে ১২,৪৯৯ টাকা।

পোকো এম৩ স্মার্টফোনের রং

আপাতত কুল ব্লু, পাওয়ার ব্ল্যাক এবং ইয়েলো এই তিনটি রং-এ ভারতের বাজের পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন। পোকোর অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মধ্যমে এই ফোন কিনতে পারবেন ক্রেতারা।

ভারতের বাজারে লঞ্চ করলো ওপ্পো রেনো ৬ সিরিজের দুটি ফোন

oppo reno 6

ভারতের বাজারে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ৬ সিরিজের দুটি স্মার্টফোন। তার মধ্যে একটি ওপ্পো রেনো ৬ ৫জি এবং অন্যটি ওপ্পো রেনো ৬ প্রো ৫জি স্মার্টফোন। আপাতত একটিই র‍্যাম কনফিগারেশনে ভারতে লঞ্চ করেছে ওপ্পো রেনো ৬ সিরিজের এই দুটি ফোন। অসাধারণ কিছু ফিচারের সঙ্গে এই ফোন দুটির দামও বেশ নাগালের মধ্যে।

১) ভারতে ওপ্পো রেনো ৬ ৫জি এবং ওপ্পো রেনো ৬ প্রো ৫জি ফোনের দাম

১. ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের কনফিগারেশনে ওপ্পো রেনো ৬ ৫জি ফোনের দাম করা হয়েছে ২৯,৯৯০ টাকা।
২. ওপ্পো রেনো ৬ প্রো ৫জি ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে দাম ৩৯,৯৯০ টাকা।

২) ভারতে ওপ্পো রেনো ৬ ৫জি এবং ওপ্পো রেনো ৬ প্রো ৫জি ফোনের রং

আপাতত দুটি রং-এ ভারতের বাজারে পাওয়া যাবে ওপ্পো রেনো ৬ সিরিজের দুটি ফোন। তার মধ্যে একটি আরোরা স্টিল এবং অন্যটি স্টেলার ব্ল্যাক। ফ্লিপকার্ট, রিলায়েন্স ডিজিটাল, বিজয় সেলস, ক্রোমা, ওপ্পোর অনলাইন স্টোর এবং অন্যান্য বেশ কিছু জায়গা থেকে এই ফোন কেনা যাবে। এইচডিএফসি ব্যাঙ্কের মাধ্যমে ফোন কেনার ক্ষেত্রে, ট্রানজাকশন করলে ৪০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকবে।

৩) ওপ্পো রেনো ৬ ৫জি ফোনের ফিচার

১.এই ফোনটি পরিচালিত হবে Android 11-based ColorOS 11.3 দিয়ে। থাকবে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ফ্ল্যাট AMOLED ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ৯০Hz। Media Tek Dimensity ৯০০ প্রসেসরের সঙ্গে থাকছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এই ফোনের ব্যাটারি ৪৩৩mAh। ফোনটির ওজন ১৮২ গ্রাম।
২. ওপ্পো রেনো ৬ ৫জি স্মার্টফোনের পিছনের দিকে থাকছে মোট ৩ টি ক্যামেরা। তার মধ্যে একটি ৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং রয়েছে একটি ২ মেগাপিক্সেলেরএক্স ম্যাক্রো লেন্স। এছাড়াও ফ্রন্টে রয়েছে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি শুটার।

৪) ওপ্পো রেনো ৬ প্রো ৫জি ফোনের ফিচার

১. এই ফোনটিতে রয়েছে ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। এই ফোনের প্রসেসর Media Tek Dimensity ১২০০। ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের সঙ্গে এই ফোনের ব্যাটারি ৪৫০০mAh । ফোনটির ওজন ১৭৭ গ্রাম।
২. ওপ্পো রেনো ৬ ৫জি ফোনের মতো সব সেনসরই রয়েছে এই ফোন। এছাড়াও 2 মেগাপিক্সেলের একটি অতিরিক্ত মোনো ক্যামেরাও রয়েছে। এর পাশাপাশি ফ্রন্টে রয়েছে ৩২ মেগাপিক্সেলের একটি সেলফি শুটার।

ভারতের বাজারে লঞ্চ হলো Realme C11 2021

Phone

রিয়েলমি সংস্থা ভারতের বাজারে লঞ্চ করলো তাঁদের সি সিরিজের নতুন স্মার্টফোন রিয়েলমি সি১১ ২০২১। গত বছর রিয়েলমি সি১১ লঞ্চ করেছিল ভারতে। এরপর অবশ্য রিয়েলমি-এর বেশ কিছু স্মার্টফোন লঞ্চ হয়েছে ভারতে। তাঁর মধ্যে রিয়েলমি নারজো ৩০ এবং রিয়েলমি নারজো ৩০ ৫জি ফোন দুটি ভারতের বাজারে ভালো ব্যবসা করেছিল। এছাড়াও রিয়েলমি সি১১ ও সফলতা পেয়েছিল। সেই সফলতার ধারা বজায় রাখতে আবারও রিয়েলমি ভারতের বাজারে নিয়ে এলো তাঁদের বাজেট ফ্রিন্ডলি সি১১ ২০২১ স্মার্টফোন।

১) রিয়েলমি সি১১ ২০২১ ফোনের রঙ
আপাতত কুল ব্লু এবং কুল গ্রে এই দুটি রঙয়েই পাওয়া যাবে সি১১ ২০২১। রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট বা ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এর পাশাপাশি অন্যান্য মেনলাইন রিটেল চ্যানেল থেকেও ফোনটি কেনা যাবে।

২) রিয়েলমি সি১১ ২০২১ স্মার্টফোনের ফিচার

১. রিয়েলমি সি১১ ২০২১ ফোনে রয়েছে octa-core UNISOC SC9863A প্রসেসর। এছাড়াও রয়েছে 1.6gGHz Arm Cortex-A55 প্রসেসর আর্কিটেকচার।
২. ৬.৫ ইঞ্চির ডিসপ্লের সঙ্গে রয়েছে একটি মিনি ড্রপ নচ। এখানেই রয়েছে একটি সেলফি ক্যামেরা।
৩. রিয়েলমি সি১১ ২০২১ ফোনে রয়েছে একটি সিঙ্গল ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এর পাশাপাশি ফ্রন্টে রয়েছে ৫ মেগাপিক্সেলের একটি সেলফি শুটার।
৪. এই ফোনের ব্যাটারি ৫০০০mAh. প্রধানত ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজের সিঙ্গেল ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে এই ফোনটি।

৩) রিয়েলমি সি১১ ২০২১ ফোনের দাম
ভারতের বাজারে রিয়েলমি সি১১ ২০২১ স্মার্টফোনের দাম করা হয়েছে ৬,৯৯৯ টাকা।

লঞ্চ করছে OnePlus Nord 2 5G, দাম থেকে ফিচার, রইল সব তথ্য

Phone

বহু প্রতীক্ষার পর অবশেষে ভারতের বাজারে আসছে ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি স্মার্টফোন। আগামী ২২ সে জুলাই থেকে এই ফোন ই-কমার্স সংস্থা অ্যামাজনে পাওয়া যাবে। ওয়ানপ্লাস সংস্থার দাবি তাঁদের নতুন এই স্মার্টফোনে থাকবে শক্তিশালী Media Tek প্রসেসর। ২০২০ তে ওয়ানপ্লাস-এর নর্ড ফোন বাজারে আসে। তখন থেকেই প্রায় সবাই অপেক্ষায় ছিল কবে নর্ড ২ ভারতে লঞ্চ করেব! নর্ড-এর মডেলের সফলতার পরই নর্ড ২ ৫জি লঞ্চ করলো ওয়ানপ্লাস। আগামী ২৬ এবং ২৭ জুলাই অ্যামাজনে ইন্ডিয়ার প্রাইম ডে সেল শুরু হচ্ছে। সম্ভবত সেখানেই ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি কেনার সুযোগ পাবেন ক্রেতারা।

১) ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি স্মার্টফোনের সম্ভাব্য ফিচার
১. এই ফোন থাকতে পারে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। এর রিফ্রেশ রেট হতে পারে ৯০Hz।
২. এই ফোন মোট ৩ টি ক্যামেরা থাকতে পারে। তার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকার সম্ভাবনা প্রবল। এছাড়াও থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের একটি সেলফি শুটার।
৩. সম্ভবত ৮ জিবি র‍্যাম-১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম-২৫৬ জিবি স্টোরেজ, এই দুই কনফিগারেশনে ভারতের বাজারে লঞ্চ করতে পারে ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি।
৪. ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ ৪৫০০mah ব্যাটারি থাকতে পারে এই ফোনে।

২) ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি স্মার্টফোনের সম্ভাব্য দাম
এই ফোনের দাম কতো হতে পারে, সে বিষয়ে ওয়ানপ্লাস সংস্থা এখনও কিছু জানাননি। তবে চিনে ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি লঞ্চ করেছে। সেখানে ফোনের দাম ভারতীয় মুদ্রায় ২৩০০০ টাকা। তাই অনুমান করা যায় ভারতের বাজারে এই ফোনের দাম এর আশেপাশেই থাকবে। এর আগে ওয়ানপ্লাস নর্ড এর দাম শুরু হয়েছিলো ২৪৯৯৯ টাকা থেকে।