IND vs NZ, T20 World Cup: ‘বাউন্স ব্যাক’র প্রত্যাশায় ছিল দেশ, বিরাট লজ্জার হার টিম কোহলির

New Zealand defeated India by 8 wickets

স্পোর্টস ডেস্ক: টি-২০ বিশ্বকাপের সুপার ১২ নক আউট স্টেজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম বিরাটের লজ্জার হার। ভারত প্রথম একাদশে দুই বদল ঘটায়, ইশান কিশান এবং শার্দূল ঠাকুরকে এনে। কিন্তু তাতেও মেন ইন ব্লু’দের হালে পানি ফিরলো না। 

টসে জিতে কিউই অধিনায়ক কেন উইলিয়মস বোলিং’র সিদ্ধান্ত নেয়। এরপর খড়কুটোর মতোই গর্বের ভারতীয় ব্যাটিং লাইন আপে বিরাট ধস নামে। ২০ ওভার শেষে ভারত ৭ উইকেটের বিনিময়ে মাত্র ১১০ রান তোলে। নিউজিল্যান্ড অধিনায়কের টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত ক্লিক করে।

নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট ৩, সোধি ২, টিম সাউদি এবং অ্যাডম একটি করে উইকেট নিয়ে টিম কোহলিদের দুমড়ে মুচড়ে দেয়।

জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গুপ্টিলের উইকেট হারায়। গুপ্টিল ১৭ বলে ২০ রান করে। নিউজিল্যান্ড ওই সময়ে ৩.৪ ওভারে ২৪ রান স্কোরবোর্ডে তুলেছে। মিচেল ৩৫ বলে দুরন্ত ৪৯ রান করে আউট হয়, কিউইদের স্কোর তখন ৯৬ রানে ২ উইকেট, ১২.৪ ওভারে।

শেষ পর্যন্ত নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়মস ৩১ বলে ৩৩ এবং ডিভন কনওয়ে ৪ বলে ২ রানে নট আউট থেকে ম্যাচ জিতিয়ে নেয় ভারতের বিরুদ্ধে, ১৪.৩ ওভারে। নিউজিল্যান্ড ৮ উইকেটে জেতে টিম বিরাটের বিরুদ্ধে।

চলতি টি-২০ বিশ্বকাপের সুপার ১২ নক আউটে পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় হার। ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ ২ উইকেট নিয়েছে।

T20 World Cup: কিউইদের বিরুদ্ধে ‘বিরাট ধস’ টিম কোহলির

India-New Zealand match update

Sports Desk: রবিবার টি-২০ বিশ্বকাপের সুপার ১২ নক আউট স্টেজে দুবাই’র আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ভারত শুরুতেই ধাক্কা খেলো। ইশান কিশান, কে এল রাহুল, রোহিত শর্মার উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাকফ্রুটে টিম বিরাট।

পাকিস্তানের কাছে ১০ উইকেটের ঐতিহাসিক হারের পর কিউইদের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ঘুড়ে দাঁড়াবে এমন প্রত্যাশাই করেছিল দেশবাসী। কিন্তু ৭.৫ ওভারে ৪০ রানে ৩ উইকেট ‘মেন ইন ব্লু’দের, ভারতের গর্বের ব্যাটিং লাইন আপের গর্ব নিয়েই এখন প্রশ্ন উঠে গিয়েছে! ইশান কিশান ৪, কেএল রাহুল ১৮, রোহিত শর্মা ১৪ ,বিরাট কোহলি ৯ রান করেছে কিউইদের বিরুদ্ধে।

ভারতের যখন ৪৮ রানে তিন উইকেট, ঠিক এমন সময়ে অধিনায়ক বিরাট কোহলি আউট হন ৯ রান করে। বিরাট ধস ভারতের, কিউইদের বিরুদ্ধে। টসে জিতে কেন উইলিয়মস বোলিং’র সিদ্ধান্ত নেয়, আর এই সিদ্ধান্ত কাজ করে গিয়েছে, ভারত ১১.৫ ওভারে ৫৭ রান, ৪ উইকেট খুঁইয়ে।

কিউইদের বিরুদ্ধে ম্যাচে ভারত এদিন দুই পরিবর্তন ঘটিয়েছে। ভুবনেশ্বর কুমার এবং রবিচন্দ্রন অশ্বিনের বদলে ইশান কিশান এবং শার্দূল ঠাকুর প্রথম একাদশে এসেছে। কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার আগেই বলেছিলেন, কিউইদের বিরুদ্ধে খুব বেশি বদলের দরকার নেই। খুব বেশি বদল করলে ভারত ‘আতঙ্কিত’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে এমন বার্তা যাবে। তাই গাভাস্কার টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ইশান কিশান এবং শার্দূল ঠাকুরের অন্তর্ভুক্তি নিয়ে জোর সওয়াল করেছিলেন। রবিবার দেখা গেল ভারতের প্রথম একাদশে ইশান কিশান এবং শার্দূল ঠাকুর।

ঋষভ পহ্ন এবং হার্দিক পান্ডিয়া জুটি মাটি কামড়ে পড়ে থাকার চেষ্টা করে। কিন্তু পহ্ন ১৯ বলে ১২ রান করে আউট হয়। ভারত ১৪.৩ ওভারে মাত্র ৭০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে।

এদিকে হার্দিক পান্ডিয়া চালিয়ে খেলতে থাকেন।কিন্তু ২৪ বলে ২৩ রান করে ট্রেন্ট বোল্টের বলে মার্টিন গুপ্টিলের হাতে ক্যাচ দিয়ে বসেন, ভারত ১৮.১ ওভারে ৯৪ রানে ৬ উইকেট হারিয়ে বসে। শার্দূল ঠাকুর নামলেও বিশেষ কিছুই করতে পারেনি, তিন বল খেলে রানের খাতা না খুলেই ১৮.৪ ওভারে আউট হয়ে যান, ভারত তখন ৭ উইকেট হারিয়ে ৯৪ রান স্কোরবোর্ডে তুলেছে। ২০ ওভার শেষে ভারত ৭ উইকেটের বিনিময়ে তুলেছে ১১০ রান। রবীন্দ্র জাডেজা ২৬ এবং মহম্মদ সামি ক্রিজে নামলেও কোনও বল ফেস না করায় রানের খাতা খোলেননি। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট ৩, সোধি ২, টিম সাউদি এবং অ্যাডম একটি করে উইকেট নিয়েছে।

PAK vs NZ, T20 World Cup: কিউইদের বিরুদ্ধে পাকিস্তানের জয়

Pakistan lost to New Zealand

Sports Desk: ৫ উইকেটে জয় পেল পাকিস্তান। শোয়েব মালিক ২০ বলে ২৬ এবং আসিফ আলি ১২ বলে ২৭ রানে দুজনেই নট আউট।১৮.৪ ওভারে পাকিস্তানের ১৩৫ রান ৫ উইকেট খুঁইয়ে। নিউজিল্যান্ড করেছিল১৩৪ রান ৮ উইকেট হারিয়ে। শোয়েব আসিফ জুটি পাকিস্তানের দ্বিতীয় ম্যাচে ক্লিক করে গেল টি-২০ বিশ্বকাপের নক আউটে৷

পাকিস্তান টসে জিতে ফ্লিডিং’র সিদ্ধান্ত নেয়। হারিস রউফের চার উইকেট নেয়, ২২ রান দিয়ে। গুপ্তিল,কনওয়ে,ফিলিপস, স্যান্টনার রউফের শিকার। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়মসন রান আউট ২৫ রানে হাসান আলির থ্রো’তে।

শাহিন আফ্রিদি,ইমাদ ওয়াসিম,হাফিজ ১ টি করে উইকেট পেয়েছে। মার্টিন গুপ্তিল ১৭, নিউজিল্যান্ডের হয়ে মিচেল ২৭,কনওয়ে ২৭ রান করেছে। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ১৩৪ রান।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৫.১ ওভারে অধিনায়ক বাবর আজমকে হারায়,পাকিস্তান ২৮ রানে ১ উইকেট তখন, বাবরের সংগ্রহ ৯ রান। ফখর জামান এলবিডব্লু হন ১১ রানের মাথায়, সোধির বলে। পাকিস্তানের হয়ে মহম্মদ রিজওয়ান ৩৩, মহম্মদ হাফিজ ১১, ইমাদ ওয়াসিম ১১ রান করেন। শেষে শোয়েব মালিক আর আসিফ আলি জুটি বেঁধে পাকিস্তানকে জয়ের লক্ষ্যে পৌছে দেয় অপরাজিত থেকে।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ব্যাট করতে আসে এবং ম্যাচ কিউইদের নিয়ন্ত্রণে ছিল। ১০.৬ ওভারে মহম্মদ হাফিজ আউট হয়,পাকিস্তানের স্কোর তখন ৬৩ রান, তিন উইকেট হারিয়ে।১১.৪ ওভারে মহম্মদ রিজওয়ান আউট হয়, ৬৯ রান পাকিস্তানের ৪ উইকেটের বিনিময়ে। পাকিস্তানের ঘাড়ে জোরে জোরে নিশ্বাস নিচ্ছে নিউজিল্যান্ড। ১৪.৫ ওভারে ইমাদ ওয়াসিম আউট হতেই(৮৭/৫) শোয়েব-আসিফ যুগলবন্দী গড়ে ওঠে।১৭.৩ ওভারে স্যান্টনারের ডেলিভারি এবং ১৮.৪ ওভারে ট্রেন্ট বোল্টের ডেলিভারি, দুটো ডেলিভারি নিউজিল্যান্ডের আশায় জল ঢেলে দিয়ে, ম্যাচ পাকিস্তানের দিকে ঢুলে পড়ে। শোয়েব মালিক আসিফ আলি জুটি ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের ফলে ভারতের সামনে টি -২০ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা বেড়ে গেল। ভারতের দ্বিতীয় ম্যাচ ৩১ জুলাই, রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুবাইতে, নক আউট স্টেজে।

টিম বাবর নিউজিল্যান্ডকে হারাতে পারলে সুবিধা ভারতের

Pakistan can beat New Zealand, then India has the advantage

Sports Desk: প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে পাকিস্তান জিতলে ভারতীয় দলেরই লাভ হতে পারে। তার মতে, এতে ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।

নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি ভিডিওতে প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া বলেছেন, নিউজিল্যান্ড হারলে ভারত লাভবান হবে। আকাশ চোপড়া ইউটিউব’র ভিডিও’তে বলেন, “আমি মনে করি, নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তান দল ভারতকে সাহায্য করবে। কিন্তু নিউজিল্যান্ড যদি পাকিস্তানকে হারায়, তাহলে ব্যাপারটা তিনভাবে পরিণত হতে পারে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতলে নেট রান রেট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমি ধরে নিচ্ছি যে তিনটে দলই তাদের বাকি ম্যাচ জিতবে।যদি পাকিস্তান দল নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে আফগানিস্তানই থাকবে একমাত্র দল। এছাড়া স্কটল্যান্ড ও নামিবিয়া রয়েছে। তাহলেই সেমিফাইনালে উঠবে পাকিস্তান।”

ভারতের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ৩১ অক্টোবর,দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এই ম্যাচ নিয়ে আকাশ চোপড়া বলেন,”একটি দেশ হিসাবে, আমরা নিউজিল্যান্ডের সাথে খুশি নই এবং তাদের বিপক্ষে ম্যাচটি খুব বড় হতে চলেছে। আমরা তাদের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি এবং তাদের বিপক্ষে আমাদের ম্যাচ জিততেই হবে।”

টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে। একতরফা ম্যাচে ভারতীয় দলকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের ক্যাম্পেনিং দারুণভাবে শুরু করেছে বাবর আজমের পাকিস্তান। এখন তাদের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে,২৬ অক্টোবর, শারজা ক্রিকেট স্টেডিয়াম।

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে প্রাক্তন নিউজিল্যান্ড তারকা

নিউজ ডেস্ক: কয়েকমাস আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। পরপর দু’বার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, হয়েছিল অস্ত্রোপচারও। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল একজন খেলোয়াড় তাঁর শারীরিক সক্ষমতার শীর্ষে থাকেন।

আরও পড়ুন এবারে রান্নার মসলায় কমবে ওজন, প্রতিদিন রান্নায় ব্যবহার করুন এই ৬ টি মশলা

৪৯ বছর বয়সী সৌরভ খেলা ছাড়লেও রীতিমতো ফিটনেস ফ্রিক। তাঁর কোনও আগাম শারীরিক সমস্যা ছাড়াই হৃদরোগে আক্রান্ত হওয়ায় চিন্তায় পড়েছিল সকলে। তারপরেই ইউরো কাপ চলাকালীন মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েছিলেন ডেনমার্কের খেলোয়াড় এরিকসেন।

আরও পড়ুন অভাবের সংসার: পার্কিং অ্যাটেনডেন্টের কাজ করছেন বক্সিংয়ে জাতীয় চ্যাম্পিয়ন রিতু

এবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার ক্রিস কেয়ার্ন্স। গত সপ্তাহে ক্যানবেরায় তাঁর হৃদযন্ত্রের মূল ধমনীতে সমস্যা দেখা দিয়েছিল। তারপর থেকেই তিনি লাইফ সাপোর্ট ইউনিটে রয়েছেন। ইতিমধ্যেই বেশ কয়েকটা অপারেশন হয়ে গেলেও চিকিৎসায় বিশেষ সাড়া দিচ্ছেন না তিনি।

Report: Ex-Black Caps all-rounder Chris Cairns on life support

আরও পড়ুন অভাবের সংসারে হাল ধরতে সবজি বিক্রি করছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

৫১ বছর বয়সি এই ক্রিকেটার নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার ১৯৮৯ থেকে ২০০৬ সালের মধ্যে নিউজিল্যান্ডের হয়ে ৬২ টেস্ট ম্যাচ, ২১৫টি একদিনের ম্যাচ এবং জোড়া টি-২০ ম্যাচ খেলেছেন।

আরও পড়ুন ভারতের সবচেয়ে বড় পতিতালয়ের সঙ্গেও জড়িয়ে রয়েছে ঠাকুরবাড়ির নাম

টেস্ট এবং ওডিআই, দুটি বিভাগেই ২০০-এর ওপর উইকেটের মালিক তিনি। মিডল অর্ডারে ব্যাট করে পাঁচদিনের খেলায় তাঁর সংগ্রহ ৩,৩২০ রান। ওডিআই’তে করেছেন ৫,৯৫০ রান।

আরও পড়ুন অভাবে বন্ধ স্বপ্ন দেখা, অলিম্পিকে মশাল হাতে দৌড়ানো পিঙ্কি এখন চা-বাগানের শ্রমিক

বহুদিন ধরেই স্ত্রী-সন্তানদের নিয়ে ক্যানবেরায় বসবাস করছেন কেয়ার্ন্স। সেখানে স্মার্টস্পোর্টস নামে একটি সংস্থার মুখ্য কার্যনির্বাহী পদে ছিলেন তিনি। প্রাক্তন এই ক্রিকেটারের বাবা ছিলেন নিউজিল্যান্ডের প্রবাদপ্রতিম খেলোয়াড়, ল্যান্স কেয়ার্ন্স।