Nigeria: জঙ্গিদের গুলিতে ২০০ জনের মৃত্যু, নাইজেরিয়ায় গণকবর

northern-nigeria

নাইজেরিয়ায় (Nigeria) গণহত্যা। দেশটির জামফারা রাজ্যে এই ঘটনা সংঘটিত হয়েছে। অন্তত ২০০ জন নিহত। এমনই জানাচ্ছে বিবিসি। তবে সরকারের দাবি নিহতের সংখ্যা ৫৮ জন।

সম্প্রতি এই জামফারা এলাকায় সেনা অভিযানে সশস্ত্র গোষ্ঠীর শতাধিক সদস্যকে খতম করা হয়। এর ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের ঘনিষ্ঠ। গার্ডিয়ান জানাচ্ছে, বদলা নিতে ওই গোষ্ঠী হামলা চালায়। এতে বহু মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, কেউকে দেখা মাত্রই গুলি করেছে হামলাকারী। ১০টি গ্রামে এলোপাতাড়ি তাণ্ডব চালিয়েছে অজ্ঞাত হামলাকারীরা। এখনও অনেকে নিখোঁজ। তাদের সন্ধান চালানো হচ্ছে। অনেকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গত সোমবার জামফারা রাজ্যের গুসামি বনে জঙ্গিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। এতে দুই নেতাসহ শতাধিক জঙ্গি নিহত হয়।

নাইজেরিয়ায় বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বেড়েই চলছে। প্রায় সময় অপহরণ, গুম, হত্যার মতো ঘটনা ঘটিয়ে আসছে। এই গোষ্ঠীগুলোকে নির্মুলে দীর্ঘ দিন ধরে অভিযান চালিয়ে আসছে নাইজেরীয় নিরাপত্তা বাহিনী।

Omicron in Kolkata: শহরে আরও ২ জন ওমিক্রন আক্রান্ত

40,000 infected daily, the recovery rate is declining in the country

নিউজ ডেস্ক, কলকাতা : আরও ২ ওমিক্রন (Omicron) আক্রান্তের হদিশ মিলল রাজ্যে। লন্ডন এবং নাইজেরিয়া ফেরত ২ জনের দেহে মিলল নতুন ভ্যারিয়েন্টের সন্ধান। করোনার (Corona) নয়া প্রজাতিতে আক্রান্ত ১৯ বছরের এক তরুণ। তিনি ব্রিটেন থেকে শহরে এসেছিলেন।

স্বাস্থ্য দফতর (Health Department) সূত্রে খবর, জেনোম সিকোয়েন্সিয়ের জন্য ৩টি নমুনা পাঠানো হয়েছিল। যার মধ্যে ২টোতে ওমিক্রন (Omicron) ধরা পড়েছে। একজন করোনার ডেল্টা প্রজাতিতে আক্রান্ত। এদের প্রত্যেককেই কঠোর নজরদারিতে রাখা হয়েছে। গত কয়েকদিনে আক্রান্তরা কাদের সংস্পর্শে এসেছেন, সেই খোঁজ শুরু হয়েছে। 

এদিকে দেশে ২০০-র গণ্ডি পেরিয়েছে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা। রাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনার ডেল্টা প্রজাতির তুলনায় প্রায় তিনগুণ বেশি সংক্রামক ওমিক্রন (Omicron)। ফলে কঠোর সতর্কতা জারি করেছেন বিশেষজ্ঞরা। সামনেই উৎসবের মরসুম। তার আগে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ ওমিক্রন (Omicron) নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দেন। সংক্রমণ যাতে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে এলাকাভিত্তিক ও জেলাস্তরে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। 

পাশাপাশি স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী, কলকাতা বিমানবন্দরে আসা যেসকল আন্তর্জাতিক যাত্রী কোভিড পজিটিভ হবেন, তাঁদের সবাইকে রাজ্যের ঠিক করে দেওয়া হেলথ ফেসিলিটিতে থাকতেই হবে। বিদেশ ফেরত কোভিড পজিটিভ রোগীদের ক্ষেত্রে কোনও হোম আইসোলেশন চলবে না। নির্দেশিকায় আরও বলা হয়েছে, বিদেশ থেকে ফেরার ১৪ দিনের মধ্যে যদি কোনও ‘হাই রিস্ক’ দেশ থেকে আসা যাত্রীদের কেউ কোভিড পজিটিভ হন, তাহলে তাঁদেরকেও হাসপাতালের আইসোলেশনেই থাকতে হবে। জেনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট না আসা পর্যন্ত তাঁদের হাসাপাতালের আইসোলেশনে থাকা বাধ্যতামূলক। এমনকি হাসপাতালের আইসোলেশনেও এদের অন্য কোভিড রোগীদের থেকে আলাদা জায়গায় রাখতে হবে। এরপর জেনোম সিকোয়েন্সিং রিপোর্টে যদি কারও ওমিক্রন (Omicron) পজিটিভ ধরা পড়ে, তাহলে ৪৮ ঘণ্টার ব্যবধানে তাঁদের ২ বার RT-PCR টেস্ট করতে হবে। সেই রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত তাঁদের হাসপাতাল থেকে ছাড়া যাবে না। 

 

Nigeria: মসজিদের ভিতর গুলির ঝড়, নাইজেরিয়ায় রক্তাক্ত পরিস্থিতি

northern-nigeria

News Desk: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নাইজারের একটি মসজিদে বন্দুকধারীদের হামলা হয়েছে। আল জাজিরার খবর, কমপক্ষে ১৮ জন নিহত।

নাইজার রাজ্যের মাজাকুকা গ্রামের মসজিদে হামলা চালানো হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। হামলাকারীরা মোটরবাইকে করে এসে হামলা চালায়। মসজিদে ঢুকে শুরু করে গুলি চালনা। ঘটনাস্থলেই অনেকে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ জনের বেশি মানুষকে অপহরণ করা হয়েছে। অন্তত ২০ জন জখম হয়েছেন।   নাইজার প্রদেশের পুলিশ কমিশনার জানান, গ্রামের দুপক্ষের দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।

সম্প্রতি নাইজেরিয়ার একটি কারাগারেও হামলা চালায় বন্দুকধারীরা। দক্ষিণ পশ্চিম নাইজেরিয়ার ওই কারাগারে হামলা চালিয়ে বহু বন্দিকে মুক্ত করে নিয়ে যায় তারা।

নাইজেরিয়া বারবার জঙ্গি হামলায় রক্তাক্ত হয়। ইসলামিক স্টেটের শাখা হিসেবে বোকো হারাম জঙ্গি সংগঠন হামলা চালায়। তবে এবারের হামলায় জঙ্গি যোগ নেই বলে জানাচ্ছে নাইজার প্রদেশ পুলিশ।

নাইজেরিয়ায় জঙ্গি হামলা রুখতে সেনা অভিযানে বহু বোকো হারাম জঙ্গি মৃত। তবে স্থানীয় গোষ্ঠীদ্বন্দ্বের কারণেও গুলি চলে দেদার।

Nigeria: বাজারে ঢুকে ভয়াবহ হামলা, গুলিবিদ্ধ ২০ জন নাইজেরীয় মৃত

Gunmen attacked nigerian village

নিউজ ডেস্ক: নাইজেরিয়ার (Nigeria) সোকোটো রাজ্যের একটি বাজারে বন্দুকধারীদের হামলা ও গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ২০ জনের হয়েছে।

রয়টার্স জানাচ্ছে, মোটরসাইকেলে এসে বিক্ষিপ্তভাবে গুলি করে হামলাকারীরা। এতে বেশ কয়েকজন নিহত হন। কোনও জঙ্গি সংগঠন নাকি ডাকাত দলের হামলা সেটা নিয়েই প্রশ্ন।

নাইজেরিয়া প্রায়ই বোকো হারাম জঙ্গিদের হামলায় রক্তাক্ত হয়। বিভিন্ন বিদ্যালয় বা গ্রাম থেকে কিশোরীদের অপহরণ করা হয়।

শনিবার সোকোটো প্রদেশের হামলার পিছনে ডাকাত দল জড়িত বলে প্রাথমিক সন্দেহ। সোকোটো প্রদেশের পুলিশ বিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইদ্রিস গোবির জানান, এই হামলা ডাকাত দলের। রয়টার্সকে তিনি বলেন, ডাকাতদের বড় একটি দল অন্তত ২০ জনকে খুন করেছে।  তারা নয়টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে।

নাইজেরা জঙ্গি হামলায় বারবার রক্তাক্ত হয়েছে। কিন্ত এত বড় ডাকাত দলের হামলা সাম্প্রতিক সময়ে হয়নি। ফলে সরকারি দাবি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।