ट्रक की चपेट में आने से एक ही पर‍िवार के पांच लोगों की मौत

लखनऊ : उत्तर प्रदेश के प्रयागराज में सोमवार की सुबह एक बड़ा सड़क हादसा हो गया। ट्रक की चपेट में आने से पांच लोगों की मौत हो गई है। हादसा सरायममरेज थाना क्षेत्र के रस्तीपुर गांव में हुआ है। पुल‍िस ने शवों को कब्‍जे में लेकर पोस्‍टमार्टम के ल‍िए भेजा है।

हादसा सरायममरेज थाना क्षेत्र के रस्तीपुर गांव में हुआ है। पुलिस ने ट्रक को कब्‍जे में लेते हुए ड्राइवर को ह‍िरासत में ले ल‍िया है।

हादसा देख राहगीर हैरान रह गए। हादसे की खबर पाकर सरायममरेज थाने की पुलिस मौके पर  पहुंची और छानबीन शुरू कर दी। हादसे में लिप्त रहने के आरोप में पुलिस ने ट्रक चालक को पकड़ लिया। थानाध्यक्ष योगेश प्रताप ने बताया कि मृतक मीरगंज जाैनपुर के निवासी थे। पुलिस मामले की जांच करने में लगी है। 

Modi in UP: আজ ফের উত্তরপ্রদেশে মোদীর সমাবেশ, লক্ষ্য মহিলা ভোট

modi-in-up

নিউজ ডেস্ক: আগামী বছরের শুরুতেই উত্তরপ্রদেশে ভোট। আর তার আগে মঙ্গলবার প্রয়াগরাজে ‘ঐতিহাসিক সমাবেশ’-এ (Historical Rally) যোগ দিতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত এক মাসে এই নিয়ে ১০ বার তিনি ওই রাজ্যে যাবেন। মোদীর সমাবেশে উপস্থিত থাকবেন ২ লক্ষ মহিলা।

সংবাদপত্রে প্রথম পাতার বিজ্ঞাপন দিয়ে সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী চান মহিলাদের ক্ষমতায়ন হোক। তিনি সেলফ হেলপ গ্রুপগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ হাজার কোটি টাকা ট্রান্সফার করবেন। এর ফলে ১৬ লক্ষ মহিলা উপকৃত হবেন। এদিনের অনুষ্ঠানের উদ্যোক্তা উত্তরপ্রদেশ সরকার। এর আগেও মোদী সরকারি অনুষ্ঠান থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেছিলেন। একটি অনুষ্ঠানে মোদী সমাজবাদী সুপ্রিমো অখিলেশ সিং যাদবকে ‘সন্ত্রাসবাদীদের সমর্থক’ বলে দাবি করেছিলেন।

অখিলেশও পালটা চ্যালেঞ্জ জানিয়ে বলেন, বিজেপি কোনও সরকারি পরিকাঠামো ব্যবহার না করে, নিজের শক্তিতে জনসভা করে দেখাক। এদিন প্রধানমন্ত্রীর অফিস থেকে প্রেস বিবৃতিতে বলা হয়, দীনদয়াল উপাধ্যায় অন্ত্যোদয় যোজনা-ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের আওতায় ৮০ হাজার সেলফ হেলপ গ্রুপ কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে পাবে। এছাড়া ৬০ হাজার সেলফ হেলপ গ্রুপের প্রতিটি ১৫ হাজার টাকা পাবে।

উত্তরপ্রদেশে যাঁরা ডোরস্টেপ ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত, তাঁদেরও ওই জনসভা থেকে ভাতা দেওয়ার কথা ঘোষণা করবেন মোদী। এছাড়া মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল প্রকল্পে ১ লক্ষ মানুষ ২০ কোটি টাকা পাবেন।

এছাড়াও এদিন প্রধানমন্ত্রী সাপ্লিমেন্টারি নিউট্রিশন ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস করবেন। এরকম মোট ২০২ টি ইউনিট গঠন করা হবে। তাতে ১ কোটি টাকা খরচ হবে।

Prayagraj: যোগী রাজ্যে নিম্নবর্ণের এক পরিবারের ৪ জনকে নৃশংসভাবে খুন

Prayagraj

নিউজ ডেস্ক, লখনউ: বিজেপি শাসিত উত্তরপ্রদেশের (Utter Pradesh) আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা ভয়াবহ আরও একবার তার প্রমাণ মিলল। এবার যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্যের প্রয়াগরাজে (Prayagraj) একটি নিম্নবর্ণের পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে খুন (brutally murder) করা হল।

নিহতদের মধ্যে ১৬ বছরের এক কিশোরীও আছে। খুন করার আগে ওই কিশোরীকে গণধর্ষণ (gang raped) করা হয়েছে বলেও অভিযোগ। ভয়াবহ এই খুনের ঘটনায় অভিযোগের তির অবশ্য প্রতিবেশী এক উচ্চবর্ণের পরিবারের দিকে।

মৃতদের পরিবারের অভিযোগ, উচ্চবর্ণের ওই পরিবারটি এর আগেও তাঁদের বাড়ির সদস্যদের উপর নির্যাতন চালিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় সবকটি বিরোধী রাজনৈতিক দল উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবারও সরব হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যেই খুন ও ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতদের পরিবার।

পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে ১০ বছরের এক বালক ও ১৬ বছরের এক কিশোরী আছে। কিশোরীর মৃতদেহ পড়েছিল ঘরের ভিতরে। অন্য তিনজনের দেহ পড়েছিল বাড়ির উঠোনে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্রের কোপে চার জনকে খুন করা হয়েছে। প্রত্যেকের শরীরেই ছিল গভীর ক্ষত চিহ্ন।

মৃতদের পরিবারের এক সদস্য বলেছেন বেশ কিছুদিন ধরেই উচ্চবর্ণের ওই পরিবারটি তাঁদের নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। ১৯ সেপ্টেম্বর দুই পরিবারের মধ্যে বিবাদ চরম পর্যায়ে পৌঁছয়। উচ্চবর্ণের পরিবারটি তাদের বেশ কয়েকজনকে মারধর করে। এ ঘটনায় তাঁরা থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তাঁদের ফিরিয়ে দেয়। বরং তাঁদের বিরুদ্ধেই উচ্চবর্ণের পরিবারটি অভিযোগ দায়ের করে।

মৃতদের পরিবারের ওই সদস্য আরও অভিযোগ করেছেন, তাঁদের খুনের অভিযোগ না করার জন্য অনুরোধ করেছিল পুলিশ। সুশীল কুমার নামে এক পুলিশ কনস্টেবল তাঁদের বাড়ি এসে খুনের অভিযোগ না জানানোর জন্য রীতিমতো হুমকি দিয়েছেন। সুশীল কুমার তাঁদের বিষয়টি আপোসে মিটিয়ে নেওয়ার কথাও বলেছেন। সুশীল কুমারের বিষয়টি সামনে আসতেই প্রতিটি রাজনৈতিক দল আসরে নেমে পড়েছে। তাদের দাবি, উচ্চবর্ণের পরিবারটির প্রতি বিজেপির সমর্থন রয়েছে। সে কারণেই তারা ওই নিম্নবর্ণের পরিবারকে এভাবে পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে। কোনওভাবেই এটা মেনে নেওয়া হবে না। এ ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিতে হবে।