Farm Law: কৃষকদের সব দাবি কেন্দ্র সরকারের মেনে নেওয়া উচিত: সংযুক্ত কিষাণ মোর্চা

Farm Laws Withdrawn

নিউজ ডেস্ক, নয়াদিল্লি : চলতি সপ্তাহেই সংসদে কৃষি আইন (Farm Law) প্রত্যাহার করেছে কেন্দ্র সরকার(Central)। তবুও কৃষকরা একাধিক ইস্যুতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার, কৃষক আন্দোলনের নেতৃত্বে থাকা কৃষকদের সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা (Sanyukt Kisan Morcha) এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রের দেওয়া চাপের কারণেই এখনও তাঁরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রে তাঁদের যথাযথ সম্মান প্রদর্শন করে বকেয়া দাবিগুলি পূরণের চেষ্টা করছে। সরকার যদি আন্দোলনের সময়ে মৃত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ ও ফসল বিক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য প্রদান নিয়ে কোনও ইতিবাচক পদক্ষেপ করে তাহলে তাঁরা ধৈর্য ধরে অপেক্ষা করতে রাজি।

বিবৃতিতে সংযুক্ত কিষাণ মোর্চা আরও জানিয়েছে, কৃষকদের সঙ্গে কোনও কথাবার্তা না বলেই তাঁদের আন্দোলন চালিয়ে যেতে বাধ্য করছে কেন্দ্র। কেন্দ্র তাঁদের দাবিগুলি নিয়ে আলোচনা না করলে আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া অন্য কোনও উপায় নেই। আনুষ্ঠানিকভাবে দীর্ঘদিনের একটি লড়াই শেষ হয়েছে। আন্দোলন দিয়ে নির্বাচিত সরকারের বিরুদ্ধে প্রথমবার যুদ্ধে জিতেছে কৃষকরা।

উল্লেখ্য, সোমবার সংসদে সরকার লোকসভা ও রাজ্যসভায় কৃষি আইন প্রত্যাহার বিল পেশ করে। সেখানে ধ্বনি ভোটে এই আইন পাশ হয়ে যায়। অধিবেশনের শুরুতেই বিরোধী সাংসদরা (Opposition MPs) কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ শুরু করলে দুপুর ১২টা অবধি লোকসভা স্থগিত করে দেওয়া হয়। পরে ফের অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর (Narendra Singh Tomar) কৃষি আইন প্রত্যাহার বিল পেশ করেন। রাজ্যসভায় খুবই সামান্য আলোচনার পর কৃষি আইন প্রত্যাহার বিল পাশ হয়।

লাগাতার সংসদ অভিযানের ডাক দিল সংযুক্ত কিষান মোর্চা

sanyukt kisan morcha

Political correspondent: ২৯ নভেম্বর শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ২০২০-র নভেম্বরে নরেন্দ্র মোদি সরকার তৈরি করেছিল নতুন তিন কৃষি আইন। সেই আইন বাতিলের দাবিতে দীর্ঘ এক বছর ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। কিন্তু কৃষকদের এই প্রতিবাদ আন্দোলনে এতটুকু টনক নড়েনি মোদি সরকারের।

ঘটনার জেরে সংযুক্ত কিষান মোর্চা মঙ্গলবার জানিয়েছে, সংসদের শীতকালীন অধিবেশনের (winter season) প্রথম দিন থেকেই তারা লাগাতার সংসদ ভবন অভিযান চালিয়ে যাবে। পুলিশ অনুমতি দিক বা না দিক তারা এই কর্মসূচি অবশ্যই পালন করবে।

সংযুক্ত কিষান মোর্চার নেতা রাকেশ টিকায়েত (Rakesh talayot) মঙ্গলবার বলেন, ২৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ওই দিন থেকে যতদিন অধিবেশন চলবে ততদিন পর্যন্ত প্রতিদিনই সংসদ ভবন (parliament) অভিযান কর্মসূচি পালন করবেন তাঁরা। প্রতিদিন একেবারে নিয়ম করে ৫০০ জন কৃষক (farmer) সংসদ ভবন অভিযানে যাবেন। মোদি সরকার যতদিন না এই সর্বনাশা কৃষি আইন বাতিল করবে ততদিন পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে। কোন অবস্থাতেই তাঁরা পিছু হটবেন না। এমনকী, দিল্লি (Delhi) পুলিশ যদি তাঁদের সংসদ ভবন অভিযানের অনুমতি না দেয়, তবে তাঁরা পুলিশের অনুমতির অপেক্ষা করবেন না। টিকায়েতের দাবি, তাঁরা কেউ চিন (chin) বা রাশিয়া (Russia) থাকেন না। তাই সংসদ ভবন অভিযানের জন্য তাঁদের আলাদা করে অনুমতি নিতে হবে তার কোনও মানে নেই।

মোদি সরকারের এই কালা কৃষি আইনের প্রতিবাদ জানাতে এক বছর ধরে আন্দোলন করছে দেশের ৪০টি কৃষক সংগঠন। আগামী বছরের গোড়াতেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। এই রাজ্যগুলির মধ্যে অন্যতম হল গোবলয়ের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ (utter Pradesh)। যোগী আদিত্যনাথের রাজ্যের উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন আন্দোলনকারী কৃষকরা। সে কারণে চলতি মাসের ২২ তারিখে উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে মহাপঞ্চায়েতের ডাক দিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। পাশাপাশি উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলেও কৃষক আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

ওই মহাপঞ্চায়েত সম্পর্কে টিকায়েত বলেন, উত্তরপ্রদেশ সরকার পুলিশ ও প্রশাসনকে কাজে লাগিয়ে যদি কৃষক পঞ্চায়েত ভেস্তে দেওয়ার চেষ্টা করে তাহলে উপযুক্ত জবাব দেবেন তাঁরা। পুলিশ যদি কৃষকদের তাঁবু ভেঙে দেওয়ার চেষ্টা তবে প্রতিটি থানা ও জেলাশাসকের দফতরের সামনে তাঁরা তাঁবু খাটিয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন।