PV Sindhu: ইন্দোনেশিয়ান ওপেনে দুরন্ত ছন্দে থাকা পিভি সিন্ধু সেমিফাইনালে

PV Sindhu

Sports desk: ইন্দোনেশিয়ান ওপেনে (Indonesian Open) ভারতীয় শাটলার পিভি সিন্ধু (PV Sindhu) সেমিফাইনাল কোয়ালিফাইং করেছে। টুর্নামেন্টের তৃতীয় বাছাই সিন্ধু দক্ষিণ কোরিয়ান শাটলার সিম ইউজিনকে 14-21, 21-19, 21-14 হারিয়ে টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিয়েছে।

তৃতীয় বাছাই সিন্ধু, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন সিম ইউজিনকের বিরুদ্ধে এক ঘন্টা ছয় মিনিটের কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি

লড়াইতে 14-21 21-19 21-14 হারাতে রীতিমতো ঘাম ঝাড়াতে হয়েছিল। সিন্ধু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন সিম ইউজিনকে ২-১ গেমে হারিয়ে টুর্নামেন্টে দুরন্ত ছন্দে রয়েছেন।

শুক্রবার বালিতে ইন্দোনেশিয়া ওপেন সুপার 1000 টুর্নামেন্টের কোয়াটার ফাইনালে জয়ের সুবাদে 27 নভেম্বর সেমিফাইনালে পিভি সিন্ধু দ্বিতীয় বাছাই থাইল্যান্ডের রাতচানোক ইন্তানোনের মুখোমুখি হবেন।

অন্যদিকে, চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজের ভারতীয় পুরুষ জুটি ইন্দোনেশিয়ান ওপেনের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। মালেয়শিয়ান পুরুষ জুটি গোহ সেজে ফেই-নূর ইজাজউদ্দিনকে শেষ আটের লড়াইতে 21-19, 21-19-এ পরাজিত করেছে।

এদিকে, ইন্দোনেশিয়ান ওপেনের সুপার ৯২’তে সাই প্রণীথ ভাল দৌড়ের শেষে কোয়ার্টার ফাইনালে 2020 টোকিও অলিম্পিক চ্যাম্পিয়ন ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে 12-21, 8-21 হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে
গিয়েছেন।
এই সপ্তাহের শুরুতে ভারতীয় শাটলার পিভি সিন্ধু ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে। এই টুর্নামেন্ট ডিসেম্বরের 1 – 5 ডিসেম্বরের আয়োজিত হবে।

হাইভোল্টেজ ম্যাচে দিল্লিকে হারিয়ে সেমিফাইনালে বাংলা

bangla women team

Sports desk: বিসিসিআই আয়োজিত ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্টের কোয়াটার ফাইনালে দিল্লিকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে সেমিফাইনালে বাংলা। প্রথম দিকে বাংলার উইকেট দ্রুত পড়তে থাকলেও পরবর্তীতে দুর্দান্তভাবে খেলা ধরেন ধারা গুজ্জর (৭৫) এবং জুমিয়া খাতুন(৩৬)। বাংলা এই দুই জুটির কাঁধে চেপে দিল্লির দেওয়া ১৮৬ রানের লক্ষ্যমাত্রা এক উইকেট বাকি থাকতে তুলে নেয়।

বেঙ্গালুরুতে টসে জিতে বাংলা বোলিং’র সিদ্ধান্ত নেয়। দিল্লির হয়ে প্রিয়া পুনিয়া ৯০, লক্ষী যাদব ২৪,আয়ূসী সোনি ৫২ নট আউট,নেহা চিল্লর ৩ রানে অপরাজিত থাকে। ৫০ ওভারে ৫ উইকেটে দিল্লি ১৮৫ রান তোলে। বাংলার হয়ে রুমেলি ধর ২, সাইকা ২,গৌহর সুলতানা ১ উইকেট নেয়।

gujjar

জবাবে ব্যাট করতে নেমে বাংলা দ্রুত উইকেট হারিয়ে ফেলে। ফলে ব্যাকফ্রুটে চলে যায় বাংলা। ভ্যানিথা ভি আর (১০),মিতা পাল ৮,রুমেলি ধর (০),পিপি পাল (১),পি বালা(১০),মমতা(১৬), গৌহর সুলতানা (৬) রানে আউট হয়ে যায়।

bangla-team

একদিকে যখন বাংলা দ্রুত উইকেট হারিয়ে ফেলছে, অন্যদিকের উইকেটে ধারা গুজ্জর মাটি কামড়ে ক্রিজে পড়েছিল। ধারা গুজ্জর এবং জুমিয়া খাতুন বাংলার ইনিংস গোছানোর কাজে মন দেয়। ধারা গুজ্জর ১২০ বলে ৭৫ রানের দুরন্ত ইনিংস খেলে প্যাভিলিয়ন ফিরে আসেন।

জুমিয়া খাতুন ৪৫ বলে ৩৬ রানের এক ধৈহ্যশীল ইনিংস খেলে আউট হন।সাইকা ৮ বলে ১৪ রান এবং সুকন্যা পরিধা রানের খাতা না খুলেও অপরাজিত থেকে দিল্লির মুঠো থেকে ম্যাচ জিতিয়ে আনে। বাংলা ১ উইকেটে জিতে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে।

<

p style=”text-align: justify;”>দিল্লির হয়ে সোনি যাদব, মঞ্জু, সিমরন দিল বাহাদুর ২,পারুনিকা সিসোদিয়া এবং নেহা চিল্লর একটি করে উইকেট নিয়েছে।