Bhutan: করোনা নয় প্রবল তুষারপাতে ঘরবন্দি ভুটানি জীবন, Work From Home চালু

News Desk: বাড়ি থেকে কাজ করুন। আসতে হবেনা অফিসে। এমনই নির্দেশ দিয়েছে ভুটান সরকার। বুধবার দেশটির বেশিরভাগ জেলা ও রাজধানী থিম্পু বরফে ঢেকে গেছে। মরশুমের প্রথম তুষারপাতে স্তব্ধ জীবন। পাহাড়ি পথগুলি বিচ্ছিন্ন। পরিস্থিতি বুঝে ওয়ার্ক ফ্রম হোম চালুর নির্দেশ চালু হয়েছে ড্রাগনভূমিতে ( বজ্র ড্রাগন দেশ)।

করোনার জন্য নয় তুষারপাতের কারণেই এই সিদ্ধান্ত। ভুটানের প্রধানমন্ত্রী দফতর জানাচ্ছে, প্রবল তুষারপাতে পশ্চিম ও মধ্য ভুটানের সর্বত্র যাতায়াত প্রায় বন্ধ। এই অবস্থায় প্রযুক্তি নির্ভরতা বাড়িয়ে ঘরে থেকে কাজ করতে বলা হয়েছে। এই খবর জানাচ্ছে ভুটানের জাতীয় সংবাদ সংস্থা বিবিএস।

তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, বিপর্যয় মোকাবিলা, প্রতিরক্ষা ক্ষেত্রে যারা নিযুক্ত তাদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজনে পরিষেবা দিতে বাইরে বের হওয়ারও নির্দেশ আছে। হাসপাতালগুলিতে চিকিৎসকদের সংখ্যা যথেষ্ট থাকার নির্দেশ জারি হয়েছে। এছাড়া অন্যান্য সরকারি পরিষেবার ক্ষেত্রে চালু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম।

ভুটানের সংবাদ সংস্থার খবর, গত ২৪ ঘণ্টা ধরে তাপমাত্রা হিমাঙ্কেের নিচে। এর ফলে থিম্পু সহ অন্যান্য এলাকায় ভারি তুষারপাত হতে শুরু করেছে। তুষারপাতের কারণে নেপাল, ভারতের সিকিম , অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার বিভিন্ন অংশ বিচ্ছিন্ন।

এদিকে বিশ্বজুডে আতঙ্কের মেঘ ঘনিয়েছে ফের। আবার আসছে সে আসছে…। ফের বন্ধ হবে বিশ্বজোড়া যাতায়াত? হাজার হাজার বিমানের উড়ান বাতিল হতে শুরু করেছে। ঘাড়ের কাছে লাল চোখ নিয়ে হাজির ওমিক্রন-করোনার নবতম ভ্যারিয়েন্ট। করোনা সংক্রমণের গতি দেখে ফের ঘরবন্দি জীবনের প্রস্তুতি শুরু হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Meghalaya: তুষারে ঢাকল শিলং, আসছে স্যান্টা বুড়ো

News Desk: দার্জিলিংয়ে এখনও বরফ পড়েনি। তবে সিকিমে পড়েছে। এবার পাল্লা দিল মেঘালয়। রাজধানী শহর শিলং জুড়ে বরফের চাদর। আসন্ন বড়দিনের আগে এমন পরিস্থিতিতে খুশি উত্তর পূর্বের এই রাজ্যবাসী।

বুধবার বৃষ্টির সঙ্গে গুঁড়িগুঁড়ি তুষারপাত হয় শিলং শহরে। জমজমাট পুলিশ বাজারের সর্বত্র বরফের প্রলেপ পড়েছে। এছাড়া শহরের সর্বত্র তুষারে ঢেকেছে রাস্তা,বাড়ির উঠোন।

আসছে স্যান্টা বুড়ো। বড়দিনের আগেই তার আগমণ উপলক্ষে জমজমাট উত্তর পূর্বের মেঘালয়। রাজ্যটিতে সংখ্যাগুরু খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। ফলে এখানে বড়দিনের উৎসবের আলাদা আমেজ আসে।

পর্যটন নগরী শিলং। কোভিড বিধি মেনেই মেঘালয়ে ঢুকতে পারছেন পর্যটকরা। আছে ওমিক্রন আতঙ্ক। তবে সবকিছু দূরে রেখে আপাতত তুষারপাতের আনন্দে মাতোয়ারা শিলংবাসী।

রাজ্যের পূর্ব ও পশ্চিম খাসি হিলসের বিভিন্ন জায়গায় হয়েছে তুষারপাত।

Premier League: তুষারপাতের জেরে প্রিমিয়ার লিগের ম্যাচ স্থগিত

Premier League matches postponed due to snow

Sports desk: বার্নলি প্রিমিয়ার লিগের (Premier League) ১৮ তম দিন শুরু করেছিল টটেনহ্যামের সাথে সপ্তম স্থানে।টার্ফ মুরে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে বার্নলির প্রিমিয়ার লিগের ম্যাচ কিক-অফের ৫০ মিনিট আগে প্রবল তুষারপাতের কারণে স্থগিত করা হয়।

রেফারি পিটার ব্যাঙ্কস বলেছেন, “তারা যতটা সম্ভব কঠোর পরিশ্রম করেছিল কিন্তু ১০ মিনিটের মধ্যে আবার পিচ ঢেকে যায়।” বার্নলি ম্যানেজার শন ডাইচের প্রতিক্রিয়া, “এটি দ্রুত এবং ভারীভাবে পড়েছিল – এটি এখনও বেশ শক্তিশালী।”

Premier League matches postponed due to snow

টটেনহ্যাম বস আন্তোনিও কন্টে বলেছেন, “একটু হতাশা আছে কারণ আমরা খেলতে প্রস্তুত ছিলাম কিন্তু একই সাথে আমি মনে করি প্রিমিয়ার লিগ খেলোয়াড় এবং ভক্তদের পরিস্থিতি থেকে বাঁচাতে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।”

কন্টের কথায়, “এই পরিস্থিতিতে এটা ফুটবল নয়। আমি মজা করতে চাই। এই পরিস্থিতিতে এটা অসম্ভব এবং খেলোয়াড়দের জন্য মারাত্মক ঝুঁকি রয়েছে।” খবরে প্রকাশ, প্রবল তুষারপাতের জেতে স্থগিত হওয়া এই ম্যাচটি পরবর্তী তারিখে খেলা হবে।