Syria: আমেরিকার ড্রোন হামলায় খতম আল কায়েদার শীর্ষ নেতা

নিউজ ডেস্ক: আমেরিকার ড্রোন হামলায় আল-কায়েদার অন্যতম শীর্ষ নেতা আবদুল হামিদ আল মাতার মৃত্যু হয়েছে।

সিরিয়ায় দু’দিন ধরে লাগাতার ড্রোন হামলা চালাচ্ছে আমেরিকা। উত্তর পশ্চিম সিরিয়ার ইদলিবে আল-কায়েদার গোপন ঘাঁটিতে সংগঠনের কয়েকজন শীর্ষ নেতা লুকিয়ে রয়েছে, এই খবর পাওয়ার পর সেখানে লাগাতার ড্রোন হামলা চালাতে শুরু করে মার্কিন বিমান বাহিনী। হামলায় শুক্রবার রাতে আল-কায়েদার শীর্ষ নেতা আবদুল হামিদের মৃত্যু হয়েছে। উত্তর পশ্চিম সিরিয়ার পাশাপাশি দক্ষিণ সিরিয়াতেও জঙ্গি ঘাঁটিগুলির উপর হামলা চালাতে শুরু করেছে আমেরিকা।

মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের মুখপাত্র সেনা মেজর জন রিগসবি জানিয়েছেন, উত্তর-পশ্চিম ও দক্ষিণ সিরিয়ায় এমকিউ-৯ বিমান থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। জখম হয়েছে লুকিয়ে থাকা আরও কয়েকজন জঙ্গি। তবে এই হামলায় সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

সেপ্টেম্বর মাসেও উত্তর-পশ্চিম সিরিয়ায় আল-কায়দার গোপন ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল আমেরিকা। ইদলিবের কাছে ওই বিমান হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা সালিম আবু আহমেদ খতম হয়েছিল। গুঁড়িয়ে দেওয়া হয়েছিল আল-কায়েদার একাধিক গোপন ঘাঁটি ওই হামলার পর বেশ কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিল আল-কায়েদা।

শুক্রবার রাতের বিমান হামলায় ফের এক শীর্ষ আল-কায়েদা নেতার মৃত্যু হওয়ায় এই জঙ্গি সংগঠনটি বড় মাপের ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের অন্য দেশগুলিতেও আক্রমণ চালানোর কৌশল তৈরি করত আবদুল। জঙ্গি সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করতো সে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে জঙ্গিগোষ্ঠীতে এনে তাদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার কাজও করত সে। তাই আবদুলের মৃত্যুতে আল-কায়েদার বিশেষ ক্ষতি হল বলে মনে করা হচ্ছে।

সিরিয়ার ইদলিব প্রদেশ আমেরিকার বিমান হানা এই প্রথম নয়। এর আগে আইসিস জঙ্গি গোষ্ঠীর নেতা আবু বকর আল বাগদাদি যখন ইদলিবে লুকিয়ে ছিল সে সময়ও বিমান হানা চালিয়েছিল পেন্টাগন। আমেরিকার সেই বিমান হানায় বাগদাদির মৃত্যু হয়েছিল।

Syria: সেনা বনাম বিদ্রোহী সেনার পরপর হামলায় রক্তাক্ত সিরিয়া

Back-To-Back-Attacks-In-Syr

নিউজ ডেস্ক: সিরিয়ার (Syria) সেনাবাহিনীর সদস্যদের বহন করা একটি বাসে বোমা হামলা হয়। ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তারা সবাই সেনাবাহিনীর সদস্য। এই ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। রাজধানী দামাস্কাসে হামলার ঘটনা ঘটে। এই হামলার বদলা নিতে সরকারি সেনা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইদলিবে হামলা চালায়। সেই হামলায় মৃত ১২ জন।

এই হামলা প্রতি হামলা সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ ঘটনা সিরিয়ার মাটিতে। দামাস্কাসে বাসেবাসে হামলার ঘণ্টাখানেক পর ইদলিবের আরিহায় গোলাবর্ষণ করে সেনাবাহিনী। এঅ প্রদেশটি এখনও বিদ্রোহীদের দখলে।
উদ্ধারকর্মীরা জানান, ইদলিবে হামলায় ৩০ জন্য হয়েছেন।

২০১৭ সালের মার্চে দামাস্কাসে এক হামলায় ৩০ জনের মৃত্যু হয়। হামলার দায় স্বীকার করেছিল আইএসআইএস। এর পর দেশটির রাজধানীতে হওয়া এটিই সবচেয়ে ভয়াবহ হামলা। 

সিরিয়ায় ২০১১ সালের মার্চের শুরু হওয়া অভ্যন্তরীণ সংঘাত ও জঙ্গি হামলায় তিন লক্ষ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুস্ত দেশের অর্ধেকের বেশি মানুষ। এদের ৫০ লাখের মতো মানুষ বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী।

Airstrike: মার্কিন এয়ারস্ট্রাইকে খতম আল-কায়েদা শীর্ষ নেতা

Airstrike kills a top al-Qaeda

নিউজ ডেস্ক: তালিবান (Taliban) জঙ্গিদের হাতে আফগানিস্তানের (Afghanistan) ক্ষমতা ছেড়ে দেওয়ার পর বড়সড় অভিযানে মার্কিন সেনা। রুশ সংবাদমাধ্যম স্পুটনিক জানাচ্ছে, সিরিয়ার ইদলিবে মার্কিন বোমারু বিমান (US air strike) হামলায় শীর্ষ আলকায়েদা (Al Qaeda) জঙ্গি নেতা খতম হয়েছে। নিহত জঙ্গি নেতার নাম সালিম আবু আহমাদ।  

নিহত আলকায়েদা নেতা সালিম সিরিয়া ও ইরাক সংলগ্ন এলাকায় জঙ্গি অভিযান, তহবিল সংগ্রহের দায়িত্বে ছিল। গত ২০ সেপ্টেম্বর মার্কিন বিমান হামলায় তার মৃত্যু হয়। দশদিন পর মার্কিন যুক্তরাষ্ট্র সরকার এই আলকায়েদা জঙ্গি নেতার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে।

ফক্স নিউজ জানাচ্ছে, সিরিয়ার (Syria) ইদলিবে জঙ্গিদের সক্রিয়তা রয়েছে। সিরিয়া-ইরাক সীমান্তে আলকায়েদা ও ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন এখনও সক্রিয়। তবে ইরাকের বিস্তির্ণ এলাকায় আইএস যে জঙ্গি রাজত্ব কায়েম করেছিল তা আগেই ধ্বংস করা হয়েছে।

সম্প্রতি আফগানিস্তানে সেনা অভিযান বন্ধ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরে গত ১৫ আগস্ট দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালিবান জঙ্গিরা। তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। আফগানিস্তান থেকে সরে আসার পর সিরিয়ায় বড়সড় জঙ্গি দমন অভিযানে অংশ নিয়েছে মার্কিন সেনা।