Explosive Sourav Ganguly: কোহলিকে ‘ব্যক্তিগত’ ভাবে অধিনায়কত্ব ছাড়়তে না বলেছিলেন মহারাজ

sourav ganguly and virat kohli

Sports desk: টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২ স্টেজে পাকিস্তানের বিরুদ্ধে ১০ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে হেরে গিয়ে টিম ইন্ডিয়া বিশ্বকাপ থেকে ছিটকে যায়। ঘটনা ঘনঘটায় তৎকালীন বিশ্বকাপ অধিনায়ক বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দেয়।

হঠাৎ করেই ভারতীয় ক্রিকেটে “ট্রান্সজ্যাকসন পিরিয়ড” শুরু হয়। অনেক জল্পনার মেঘ জমতে থাকে টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক কে হবে তাই নিয়ে। শেষমেশ সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়ে ক্যাপ্টেন কোহলির হাত থেকে রোহিত শর্মার হাতে টি টোয়েন্টি এবং ওডিআই দলের ক্যাপ্টেন আর্ম ব্যাটন তুলে দেয় বিসিসিআই। কিন্তু এতেও বিতর্ক পিছু ছাড়েনি। বিতর্কের জল গড়িয়েই চলেছে।

এমনই আবহে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), ভারতীয় দলের বিতর্কিত সীমিত ওভারের অধিনায়কত্ব বিরাট কোহলি থেকে রোহিত শর্মার কাছে অধিনায়কত্ব পরিবর্তন বিষয়ে কথা বলেছেন।

বোর্ড সভাপতি বলেছেন যে তিনি কোহলিকে “ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন” টি-টোয়েন্টি অধিনায়কত্বের ভূমিকা ছেড়ে না দেওয়ার জন্য। সেপ্টেম্বরে সংক্ষিপ্ততম ফর্ম্যাট থেকে ভারতীয় অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান কোহলি। কোহলির টি-টোয়েন্টি অধিনায়ক পদ থেকে সরে যাওয়ার তিন মাস পর, বিসিসিআই তারকা খেলোয়াড়কে ওডিআই অধিনায়কের পদ থেকে বাদ দেয় এবং নতুন পূর্ণ-সময়ের সীমিত ওভারের অধিনায়ক হিসেবে ওপেনার রোহিত শর্মাকে মনোনীত করে।

বোর্ড সভাপতি এই প্রসঙ্গে আরও বলেছেন, “এটা যেমন আমি বলেছি… আমি ব্যক্তিগতভাবে তাকে (কোহলি) টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে না দেওয়ার জন্য অনুরোধ করেছি। স্পষ্টতই, তিনি কাজের চাপ অনুভব করেছিলেন। কোনটা ঠিক, তিনি একজন দুর্দান্ত ক্রিকেটার, তিনি তার ক্রিকেট নিয়ে খুব তীব্র ছিলেন। তিনি (কোহলি) দীর্ঘ সময়ের জন্য অধিনায়কত্ব করেছেন এবং এই ঘটনাগুলি ঘটে। কারণ আমি দীর্ঘ সময় ধরে অধিনায়কত্ব করেছি; অতএব, আমি জানি। এছাড়াও, তারা কেবল একজন সাদা বলের অধিনায়ক চেয়েছিল। আর সেই কারণেই এই সিদ্ধান্ত। আমি জানি না ভবিষ্যতে কি হতে চলেছে। তবে আমি যেমন বলেছি, এটি একটি ভাল দল এবং এতে কিছু দুর্দান্ত খেলোয়াড় রয়েছে এবং আমি আশা করি তারা এটিকে ঘুরিয়ে দেবে।”

প্রসঙ্গত, কোহলি টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তের পিছনে কাজের চাপ কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। কোহলি ওই সময়েই বলেছিলেন, “ওয়ার্কলোড বোঝা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং গত 8-9 বছরে আমার বিশাল কাজের চাপ বিবেচনা করে 3 টি ফর্ম্যাটে খেলে এবং গত 5-6 বছর ধরে নিয়মিত অধিনায়কত্ব করার জন্য, আমি মনে করি আমাকে নেতৃত্ব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হওয়ার তাগিদে নিজেকে জায়গা দেওয়া দরকার। টেস্ট এবং ওডিআই ক্রিকেটে ভারতীয় দল।”

পাকিস্তান ম্যাচের আগে গেইল-ধোনির একান্ত আলাপচারিতা ঘিরে উত্তাপ তুঙ্গে

Gayle and Dhoni

স্পোর্টস ডেস্ক: ২৪ অক্টোবর দুবাই’র মাটিতে আইসিসি টি-২০ বিশ্বকাপের সুপার ১২ মুখোমুখি হতে চলেছে চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। ইতিমধ্যেই ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে। অন্যদিকে পাকিস্তানও নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেয়েছে, ৭ উইকেটে।

হাইভোল্টেজ ম্যাচে নামার আগে দুই দলই আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে। দুবাই’র আইসিসি আকাদেমি গ্রাউন্ডে সোমবার ৩.৩০ মিনিটে প্রস্তুতি ম্যাচ ছিল পাকিস্তানের, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে। আর একই ভেন্যুতে ভারতের প্রস্তুতি ম্যাচ ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় সময়ে সন্ধ্যে ৭.৩০ মিনিটে।

মাঠেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইলের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ ঘটে যায় টিম ইন্ডিয়ার মেন্টর এমএস ধোনির। বেশ কিছুক্ষণ গেইল আর ধোনি কথা বলেন। টি-২০ বিশ্বকাপের উত্তাপে ক্রিস গেইল এবং টিম ইন্ডিয়ার মেন্টর এম এস ধোনির মধ্যে কথাবার্তা নিছকই সৌজন্যমূলক সাক্ষাৎ নয় এটা নিশ্চিত।

বিশেষত আইসিসি টি-২০ বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ভারত পাকিস্তানের মধ্যে কয়েকদিন পরেই। আর ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের প্রস্তুতি ম্যাচ খেলেছে এবং ৭ উইকেটে পরাজিত হয়েছে। তাই পাকিস্তানের বিরুদ্ধে ক্রিস গেইলের ক্রিকেটীয় অভিঞ্জতা, দর্শনকে বুঝে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইবেন না টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ধোনি বলাই চলে।

নিজের আন্তজার্তিক ক্রিকেট কেরিয়ারে এম এস ধোনি গোটা ক্রিকেট দুনিয়ার কাছে ‘ক্যাপ্টেন কুল’। ঠান্ডা মাথায়, ছক কষে বিরুদ্ধ দলকে কিভাবে দুরমুশ করতে হয়, সে পাঠ মাহির রক্তে মিলেমিশে গিয়েছে। নার্ভের লড়াইতে ধোনির চালে বারে বারে মাথা ঠুকতে হয়েছে বিশ্বের তাবড় ব্যাটসম্যানদের।

বিশ্বকাপের পরিসংখ্যান ঘাটলে দেখাই যাবে পাকিস্তান কোনও দিনই ভারতের বিরুদ্ধে বাইশ গজে পেরে উঠতে পারেনি। তবে কিংবদন্তী ক্রিকেটার নেভিল কার্ডাসের কথাও ফেলনা নয়। ‘রেকর্ড বুক হল গাধা’ কিংবদন্তী ক্রিকেটারের এমন মন্তব্য কপালে চিন্তার বলি রেখাকে গাঢ় করে তোলে বৈকি। তাইই, এম এস ধোনির সঙ্গে ক্রিস গেইলের সাক্ষাৎ’কে নিছক সৌজন্যমূলক সাক্ষাৎ বললে ভুল বলা হবে। পাক বধের ব্লু প্রিন্ট কষতেই মাহির গেইলের সঙ্গে একান্ত আলাপচারিতা।

আইসিসি ওডিআই(৫০ ওভারের) বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান মোট ৭ বার মুখোমুখি হয়েছে। আর ভারত বিশ্বকাপের মঞ্চে ৭ বারই পাকিস্তানকে হারিয়েছে। টি- ২০ বিশ্বকাপে দুই দেশ মোট ৫ বার মুখোমুখি হয়ে ৪ বার পাকিস্তান ভারতের কাছে হেরেছে, এবং ১ টি ম্যাচের ফলাফল টাই হয়েছে।২০০৭ সালের এই টি-২০ বিশ্বকাপের ম্যাচটি আনুষ্ঠানিকভাবে একটি টাই ম্যাচ হিসাবে রেকর্ড করা হয়েছে,ভারত পয়েন্ট পেয়েছে বোল্ড আউটে।ভারতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ২০ অক্টোবর, দুবাই’র আইসিসি আকাদেমি গ্রাউন্ডে।

Warm-up Match T20 World Cup: শামির দাপট প্রস্তুতি ম্যাচে, ইংল্যান্ড ছুঁড়ে দিল কড়া চ্যালেঞ্জ ভারতকে

স্পোর্টস ডেস্ক: কোচ রবি শাস্ত্রী আর মেন্টর মহেন্দ্র সিং ধোনির জোড়াফলা আর ভারত অধিনায়ক বিরাট কোহলির আগ্রাসী মানসিকতা নিয়ে টিম ইন্ডিয়া দুবাই’র আইসিসি আকাদেমি গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে পড়েছে,ইংল্যান্ডের বিরুদ্ধে।

আইসিসি টি২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে সোমবার ভারতের এই প্রস্তুতি ম্যাচ অস্ত্রে শান দেওয়া র সামিল । ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচে ক্যাপ্টেন কোহলি টসে জিতে বোলিং’র সিদ্ধান্ত নেয়। ২৪ অক্টোবর ভারত মুখোমুখি হচ্ছে বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে, দুবাই’র মাটিতে।

ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড শুরুটা ভালো করেছিল।জেসন রয় এবং জোস বাটলার জুটি সেট হয়ে গিয়েছিল। ইংলিশম্যানদের প্রথম ধাক্কা দেয় ভারতীয় জোরে বোলার মহম্মদ শামি ইংল্যান্ড অধিনায়ক জোস বাটলারকে (১৮) আউট করে। এরপর শামির শিকার জেসন রয়(১৭)। ইংল্যাণ্ড দুই উইকেট খুইয়ে ধুঁকছে ৪৭ রানে। এরই মধ্যে মালান রাহুল চাহালের শিকার হয় ১৮ রানে।

মিডল অর্ডারে হাল ধরে জনি ব্যারিস্টো এবং লিয়াম লিভিংস্টোন। ১৪.৫ ওভারে ইংল্যান্ডের ১২৯ রানের মাথায় লিভিংস্টোন প্যাভিলিয়নের পথে হাটা লাগান শামির বলে বোল্ড আউট হয়ে, ব্যক্তিগত ৩০ রান করে। ১৮.২ ওভারে জসপ্রীত বুমরাহের বলে জনি ব্যারিস্টো ৩৬ বলে ৪৯ রান করে বোল্ড আউটের শিকার হয়, ইংল্যান্ডের ৫ উইকেট খুইয়ে ১৬৩ রান।

মঈন আলি এই সময়ে ঝড়ো ইনিংস খেলে,২০ বলে অপরাজিত ৪৩ রান এবং ক্রিস ওয়কস এক রান করে নট আউট থেকে যায়। নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড তোলে ১৮৮ রান,৫ উইকেট হারিয়ে। ভারতের হয়ে মহম্মদ শামি ৩,বুমরাহ ১ এবং চাহার ১ টি করে উইকেট নিয়েছে। ভারতে টার্গেট ১৮৯, ২০ ওভারে। রবিচন্দ্রন অশ্বিন উইকেট পায়নি।

টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আল হাসান

Shakib Al Hasan

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান পুরুষদের টি-২০ আন্তজার্তিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছেন। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মাইকেল লিস্ককে আউট করে সাকিব এই অনন্য মাইলস্টোনের মালিক।

এই রেকর্ডের সঙ্গেই সাকিব শ্রীলঙ্কার বোলার লাসিথ মালিঙ্গার টি-২০ আন্তজার্তিক ক্রিকেটে ১০৭ উইকেট নেওয়ার রেকর্ডকে ভেঙে চুরমার করে দিয়েছেন। লং অফে লিস্ককের ড্রাইভ শট লিটন দাসের হাতে জমা পড়তেই সাকিব আল হাসান ১০৮ টি উইকেট পকেটে পুরে ফেলেন।

৮৯ টি-২০ ম্যাচ খেলে বা হাতি স্পিন অলরাউন্ডার সাকিব মালিঙ্গার রেকর্ড ব্রেক করেন। চলতি বছরের শুরুতে বাংলাদেশের এই অলরাউন্ডার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০ তম উইকেট শিকার করেন। একই সঙ্গে সাকিব টি -টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০০ রান এবং ১০০ উইকেট নেন। সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসান আইসিসির টি -২০ অলরাউন্ডারদের র‍্যাঙ্কিং’এ প্রথমে রয়েছেন এবং আইসিসি’র ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন।

জুলাই মাসে সাকিব ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন। সাকিবের টিমমেট মাশরাফি মুর্তজার দেশের হয়ে ২৬৯ উইকেট সংগ্রহ করেছেন (এবং এশিয়া একাদশের জন্য একটি)। তিনি ইতিমধ্যেই টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী। বিশ্বের মাত্র চার অলরাউন্ডারের মধ্যে রয়েছেন যিনি ৬০০০ এর বেশি রান করেছেন এবং ওয়ানডেতে ২৫০’র বেশি উইকেট নিয়েছেন।

টি -২০ ক্রিকেটে বর্তমানে মোট উইকেট তালিকায় ষষ্ঠ স্থানে সাকিব, ৩৫৬ ম্যাচে ৩৮৮ উইকেট নিয়ে। সাকিব আল হাসান টি -২০ ক্রিকেটে মাত্র চারজন খেলোয়াড়ের একজন কায়রন পোলার্ড, ব্রাভো এবং আন্দ্রে রাসেল এবং অন্য ক্রিকেটারেরা – ৫০০০ রান, ৩০০ উইকেট এবং ৫০ টি ক্যাচ আছে।