Bipin Rawat: যেভাবে হবে প্রয়াত জেনারেলের শেষ শ্রদ্ধা

bipin rawat

News Desk: প্রয়াত ‘চিফ অফ্ ডিফেন্স স্টাফ’ জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat) এবং তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-এর শেষকৃত্য শুক্রবার দিল্লি ক্যান্টনমেন্টে সম্পন্ন হবে। পিআইবি জানাচ্ছে জেনারেল রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুতি চলছে দিল্লিতে। বৃহস্পতিবার বিকেলে তামিলনাড়ুর সুলুর বিমানঘাঁটি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে তাঁদের দেহ দিল্লিতে আনা হবে।

শুক্রবার তামিলনাড়ুর ওয়েলিংটনে, প্রয়াত CDS-কে শ্রদ্ধা জানাবেন, সেনাপ্রধান জেনারেল নারাভনে, বায়ু সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল ভি আর. চৌধুরী, নৌসেনা প্রধান আর. হরিকুমার।

শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত সাধারণ মানুষ ও গুণমুগ্ধরা ভারতের প্রথম CDS রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর দিল্লি ক্যান্টনমেন্টের ব্রারস্কোয়ার অন্তেষ্টিস্থলে পূর্ণ সামরিক মর্যাদায় হবে শেষকৃত্য।

বুধবার দুপুরে তামিলনাড়ু নীলগিরি জেলার কুন্নুরের কাছে সস্ত্রীক বিপিন রাওয়াত সহ ১৪ জন আরোহীকে নিয়ে রুশ MI17 V-5 হেলিকপ্টার ভেঙে পড়ে। এতে বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা ছাড়াও সাতজন সেনা আধিকারিক ছিলেন। দুর্ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

Helicopter Crashed: কপ্টার দুর্ঘটনায় মৃত দার্জিলিঙের সতপাল রাই

Satpal Rai

নিউজ ডেস্ক: বুধবার তামিলনাড়ুর (Tamilnadu) সুলুর থেকে কুন্নুর গন্তব্যের পৌঁছনোর আগেই ভেঙে পড়ে সিডিএস বিপিন রাওয়াতের (Bipin Rawat) Mi-17V5 কপ্টার (Helicopter)।

প্রত্যক্ষদর্শীদের দাবি, কপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। পরে আরও কয়েকটি গাছে ধাক্কা মেরে সেটিতে আগুন লেগে যায়। প্রথম ৫ জনের মৃত্যুর খবর এলেও পরে ধীরে ধীরে বিপিন রাওয়াত সহ অন্যান্যদের মৃত্যুর খবর আসে।

এই হেলিকপ্টার দুর্ঘটনায় বুধবার প্রাণ হারিয়েছেন হাবিলদার সৎপাল রাই (Hav. Satpal Rai)। তিনি দার্জিলিঙের তাকদহের বাসিন্দা। তাঁর মৃত্যুতে পাহাড়ে শোকের ছায়া নেমে এসেছে। ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা। পাশাপাশি রাওয়াতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। টুইট করে তিনি জানিয়েছেন, বিপিন রাওয়াত-সহ ১৩ জনের মৃত্যুতে তিনি গভীর শোকাহত। রাওয়াতের মৃ্ত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হল।

https://twitter.com/RajuBistaBJP/status/1468616185990172674?s=20

দার্জিলিঙের বাসিন্দা ৪১ বছরের হাবিলদার সতপাল রাই ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। পরিবারের তরফে জানা গেছে, বুধবার সকালেই পরিবারের সকলের সঙ্গে তাঁর শেষ কথা হয়। তাঁর এক ছেলে সেনাবাহিনীতে কর্মরত। গোর্খা রাইফেলসের হাবিলদার পদে কর্মরত ছিলেন তিনি। বুধবার রাতের দিকে সতপালের মৃত্যুর খবর পৌঁছায় দার্জিলিঙের বাড়িতে।

<

p style=”text-align: justify;”>উল্লেখ্য, এদিনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার এলএস লিড্ডার, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা, হাবিলদার সৎপাল রাই। হেলিকপ্টারটি চালাচ্ছিলেন উইং কমান্ডার পৃথ্বী সিংহ চৌহান। গুরুতর জখম গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। তিনি সেনা হাসপাতালে ভর্তি। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনা কেন ঘটল, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Army Helicopter Crashed: ‘দুর্ঘটনায় এক ঝলসে যাওয়া ব্যক্তির চিকিৎসা চলছে’, সেনাপ্রধান কেমন আছেন?

general bipin rawat

News Desk: দুর্ঘটনাস্থলের (Army Helicopter Crashed) ছবিতে স্পষ্ট পুরো আছড়ে পড়েছিল বায়ুসেনার MI 17 হেলিকপ্টার। স্থানীয় জনসাধরণ বারবার বলছেন সেই ভয়াবহ মুহূর্তের কথা। সর্বশেষ খবর, ভেঙে পড়া কপ্টারের ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জন মৃত। 

এদিকে দেশজুড়ে উদ্বেগ কেমন আছেন সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত? কিছু সূত্র উদ্ধৃত করে তামিল সংবাদ মাধমের খবর, চিকিৎসকরা জানিয়েছেন এক ঝলসে যাওয়া ব্যক্তির চিকিৎসা চলছে। তবে সেনাবাহিনীর বা প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সেনা প্রধানের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি।

তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন উচ্চস্তরীয় চিকিৎসকদের বিশেষ নির্দেশ দিয়েছেন বলেই খবর। তামিলনাডু সরকার জানিয়েছে বুধবার দুপুরে কুন্নুর জেলায় উটির কাছে ঘন জঙ্গলের মধ্যে সেনাবাহিনীর এম-১৭ হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এতেই ছিলেন জেনারেল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী মধুলিকা।

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।