থামল হিমেল হাওয়া, অনেকেটা বাড়ল শহরের পারদ

city kolkata

News Desk, Kolkata: নিম্নচাপের জেরে অনেকটা বাড়ল শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। এখনই যে জাঁকিয়ে শীত পড়ছে না, তা আগেই জানিয়েছে হাওয়া অফিস। সেই তথ্য স্পষ্ট করছে পারদমাপক যন্ত্রও।

আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আগামী ২৪ ঘন্টায় তা ৩১এর আশেপাশেই ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত কয়েকদিন বাড়বে তাপমাত্রা তবে নিম্নচাপ কাটলেই ফের তা নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বুধবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা এক লাফে বেড়ে প্রায় কুড়ির কাছাকাছি চলে এসেছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আগামী ২৪ ঘন্টায় তা ৩০ থেমে ৩১এর আশেপাশেই ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। গতকাল শহরের তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন অর্থাৎ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ পারদ ওঠা নামা করছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩০ ডিগ্রির আশেপাশে। একটি নিম্নচাপ রয়েছে। তার জন্য পারদ কিছুটা বাড়তে পারে পরে তা আবারও নামবে। তবে এখনই জাঁকিয়ে শীত নয় বলে স্পষ্ট করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

গত সপ্তাহে বুধবার মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৬ থেকে ৯০ শতাংশ।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.০ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৪ থেকে ৯০ শতাংশ।

কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪২ থেকে ৯০ শতাংশ।
গত রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৮ থেকে ৮৮ শতাংশ।

Weather Update: সামান্য বাড়লেও স্বাভাবিকের নীচে কলকাতার পারদ

Kolkata weather update

News Desk, Kolkata: সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। এমনটাই বলছে পারদমাপক যন্ত্র। তবে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে স্বাভাবিক। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। 

বুধবার মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৬ থেকে ৯০ শতাংশ।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.০ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৪ থেকে ৯০ শতাংশ।

কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪২ থেকে ৯০ শতাংশ।

রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৮ থেকে ৮৮ শতাংশ। বৃষ্টি

পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিন ধরে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের প্রক্রিয়া চলবে। যার জেরে কালীপুজো, দীপাবলি পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে কলকাতা-সহ অন্যান্য জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। ভোরের দিকে থাকবে কুয়াশা ও শীতের আমেজ। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও শীতের আমেজ থাকবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

ভোরের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ। পশ্চিমের জেলা গুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। গত তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি নেমে গেল। সকালের শীতের আমেজ আরও একটু বাড়ল। এরকম পরিস্থিতি থাকবে আগামী এক সপ্তাহ।

Weather Update: নামছে পারদ, মেঘলা আকাশেও স্পষ্ট আবহাওয়ার পরিবর্তন

Weather Update

News Desk, Kolkata: আবহাওয়ার পরিবর্তন স্পষ্ট। ভোরের দিক থেকে তাপমাত্রা পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রত্যেক জেলাতেই আবহাওয়ার পরিবর্তন স্পষ্ট হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস এবং অঙ্ক সেটাই বলছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে । পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী ৪-৫ দিন দিন-রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃষ্টি হয়েছে ১.৮ মিলিমিটার।

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি পাঁচটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলা ছাড়াও হিমালয় সংলগ্ন বাকি দুই জেলা কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে সমতলের তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। আগামী ৪-৫ দিন কিংবার রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

Kolkata: শহরে মেঘলা আকাশ, সম্ভাবনা হালকা বৃষ্টির

Today's weather update for Kolkata

নিউজ ডেস্ক, কলকাতা : সকাল থেকে কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। ঠিক যেমনটা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর ঠিক সেই মতোই সপ্তমী পর্যন্ত রোদের ঝাঁঝ থাকার পর অষ্টমীতে মেঘে হালকা হয়েছে সূর্যের তেজ। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।

তবে সর্বোচ্চ তাপমাত্রা ক্রমবর্ধমান। মঙ্গলবার যা ২৬ ডিগ্রি ছিল এদিন সকালে তা আরও বেড়ে গিয়েছে। পারদে বেলার দিকে তেমন কিছু পরিবর্তন হবে না। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ থেকে সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ সর্বনিম্ন ৫৭ শতাংশের আশপাশে রয়েছে।

আজ মহাঅষ্টমীর দিন দক্ষিণবঙ্গের মূলত উপকূলীয় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ তবে পুজোর মধ্যেই নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে কোনও বড় দুর্যোগের তেমন সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

মৌসম ভবনের পূর্বাভাস বলছে, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল, উপকূলবর্তী কর্ণাটকের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে৷ পাশাপাশি তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, কর্ণাটকের বিভিন্ন এলাকা, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কন ও গোয়ার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। মৌসম ভবন জানাচ্ছে জম্মু ও কাশ্মীর, গিলগিট, বাল্টিস্তান এবং মুজফরবাদে বৃষ্টি হবে৷ আইএমডি এও জানিয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ, দক্ষিণ গুজরাত. উত্তরাখণ্ড, হিমাচলে বৃষ্টির সম্ভবনা রয়েছে৷

অন্যদিকে জম্মু-কাশ্মীরে এলাকায় বরফপাত এবং বেশ কিছু জায়গায় বৃষ্টি-র জেরে শৈত্যপ্রবাহ দেখা গিয়েছিল৷ গুলমার্গ সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় ইতিমধ্যেই বরফ পড়েছে৷ কাশ্মীরের বিভিন্ন জায়গায় কয়েক ঘণ্টা টানা বৃষ্টি হয়েছে।

মৌসম বিভাগ কেরলের বিভিন্ন জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে৷ ১২,১৩, ১৪ অক্টোবর কেরলের ছয় জেলায় প্রবল বৃষ্টি হবে৷ কোট্টায়াম, ইদ্দুকি, এর্নাকুলাম সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হবে৷ তিরুবনন্তপুরম , পলক্কড, মলপ্পুরম এবং কোঝিকড় জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে৷