নীলের জন্যই বদলে গেল কৃষ্ণকলির সময়

Neel Bhattacharya and Trina Saha

বায়োস্কোপ ডেস্ক: ‘নীল’ আলোতে ধারাবাহিক জগতে নতুন চমক। এক অদ্ভুত ঘটনা। যা আগে কোনদিন ঘটেনি। একইসাথে একই চ্যানেলে দুটি সিরিয়ালের লিড চরিত্রে অভিনয়! এও কি সম্ভব?

সেই অসম্ভবকে সম্ভব করতে চলেছে আপনাদের সবার প্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য। ‘কৃষ্ণকলি’র নিখিল এবার হয়ে উঠবে ‘উমা’র অভিমুন্য। তবে ঘাবড়ানোর কিছু নেই। কৃষ্ণকলির থেকে সরে গিয়ে তারপর ‘উমা’র অভিমন্যু চরিত্রের জন্য নিজেকে তৈরি করছেন নীল, এমনটা একবারও ভাববেন না। যদিও বিগত কয়েকদিন ধরে নীলকে প্রত্যেকদিন দেখা যায়নি কৃষ্ণকলি ধারাবাহিকে। তবুও মন ভাঙার কিছু নেই। আসলে নতুন চরিত্রের জন্য নিজেকে তৈরি করছেন তিনি সঙ্গে একটু ভ্যাকেসন মুডেও বেরিয়ে পড়েছিলেন তিনি। তবে এবার আবার ‘ব্যাক টু ওয়ার্ক’।ঠিক যেমনভাবে আপনারা এতদিন ‘কৃষ্ণকলি-তে নিখিল কে পেয়েছিলেন তেমনভাবেই পাবেন।

অন্যদিকে ‘উমা’তে অভিমুন্য হিসেবেও আপনারা পাবেন নীলকে (Neel Bhattacharya)। বাংলা কর্তৃপক্ষের এই পদক্ষেপ নিঃসন্দেহে বাংলা ধারাবাহিক জগতে এক সাহসী পদক্ষেপ। একজন অভিনেতাকে দর্শকদের সামনে একই দিনে দুবার দুটি চরিত্রের অবতীর্ণ করা খুব একটা সহজ কথা ছিল না। সঙ্গে কথাও ভুললে চলবেনা এই কর্মযজ্ঞ নীল এর জন্য নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। সময়ের স্রোতে কৃষ্ণকলিতে নিখিলের বয়স বেড়েছে, পাক ধরেছে চুলে, দাড়িতে৷ 

Neel Bhattacharya and Trina Saha

অন্যদিকে অভিমুন্য পুরোদস্তুর কর্পোরেট বিজনেসম্যান। চোখে একরাশ দুর্দমনীয় স্বপ্ন নিয়ে হ্যান্ডসাম হাংক। সবথেকে বড় মজার ঘটনা খুবই কম সময়ের দূরত্বেই জি বাংলায় মিলকে দেখা যাবে দুটি ভিন্ন চরিত্রে কারণ কৃষ্ণকলির জায়গায় এবার থেকে দেখা যাবে উমা ধারাবাহিকটি। আর কৃষ্ণকলি দেখা যাবে সন্ধে ছ’টায়। এই বছরেই সাত পাকে বাঁধা পড়েছেন নীল ভট্টাচার্য্য অভিনেত্রী তৃনা সাহার (Trina Saha) সঙ্গে। বিয়ের পরেই নিজের জীবনের নতুন অধ্যায় কে কীভাবে দেখছেন নীল প্রশ্ন উঠতে অভিনেতা জানালেন, তার কাছে তৃণা লাকি চার্ম। তাই তৃণার জীবনের এই নতুন অধ্যায়ের জন্য একটি দারুন সারপ্রাইজ অপেক্ষা করে আছে নীল এর তরফ থেকে। সময়ের ব্যস্ততার সঙ্গে নিজের স্ত্রী এবং পরিবারকে সময় দিতে ভোলেন না অভিনেতা। তাই যতই ব্যস্ত থাকুক না কেন নিজের পরিবারের ওপর ভরসা রেখে তিনি জানালেন, নিজের পরিবার পরিজনকে কিভাবে সুখী রাখতে হয় তা তিনি জানেন এবং তার পরিবারও যথেষ্ট কোঅপারেটিভ।

Neel Bhattacharya

নীল তৃণা জুটির প্রচুর ফ্যান পেজ আছে সোশ্যাল মিডিয়া জুড়ে। দুজনেই মাঝেমধ্যেই রিলে দারুন গানের সঙ্গে মজার আবার কখনো রোমান্টিক ভিডিওতে ধরা দেন তাদের দর্শকের কাছে। তবে মজার ব্যাপার বর্তমান সময়ে যেখানে রিলস্ প্রচারের একটি অঙ্গ হয়ে উঠেছে সেখানে অনেক দিন আগে থেকেই কিন্তু এই দুই তারকা শুধুই নিজেদের ভালোলাগার জন্য এই মিউজিক্যাল মুডে থাকতেন। বলা যায়, ‘হোয়াট নীল-তৃণা থিংকস টুডে, আদার্স থিংক টুমরো।

গোয়ার সুইমিং পুলে মভ রঙের বিকিনিতে HOT LOOK তৃণা

Trina Saha

বায়োস্কোপ ডেস্ক: বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ তৃণা সাহা। অন্যদিকে তাঁর স্বামী নীলও কম যান না। বেশি দিন হয়নি ভালোবেসে বিয়ে করেছেন দুজনে। বিয়ের ৬ মাসের মাথায় গোয়ায় ছুটি কাটিয়ে এলেন এই জুটি। টলি-পাড়ায় নীল এবং তৃণার জুটি বেশ চর্চিত। তাঁদের অনুরাগীরা ভালোবেসে এই জুটির নাম দিয়েছেন ‘তৃনীল’। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ তৃণা। জীবনের বিভিন্ন মুহূর্তকে ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসেন অভিনেত্রী।

Trina Saha in Goa

এর আগে গোয়ায় নীলের সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণা। এবারে তাঁকে দেখা গেলো একেবারে অন্যরূপে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন তৃণা। ইতিমধ্যেই সেই ছবি নেটদুনিয়ায় ঝরের মতো ভাইরাল হয়েছে। বিকিনি পরে পুলে নেমে জলকেলি করার ছবি পোস্ট করে নেটিজেনদের অবাক করে দেন তৃণা। মভ রঙের বিকিনি এবং ট্রান্সপারেন্ট অফ শোল্ডার বিচ-টপ পরে পুলে জলের ভেতরে আংশিক ডুবে ছবির পোজ দিতে দেখা যায় তাঁকে। তৃণার এই অবতার দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

Trina Saha in Goa

গ্ল্যামার জেন ঠিকরে বেরচ্ছে। ছবির প্রতিটি পরতে ধরা পড়ছে উষ্ণতার ছোঁয়া। ছবিটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘পুল লাইফ কুল’। তৃণার এই ছবি দেখে চোখ সরাতে পারচ্ছেন না তাঁর ইনস্টা ফোলয়াররা। ছবিতে লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গেছে। চলতি বছরেই ফেব্রুয়ারি মাসে বিয়ের বাঁধনে আবদ্ধ হন নীল এবং তৃণার। ‘খরকুটো’ ধারাবাহিকে গুণগুণ এবং সৌজন্য-এর জুটি যতই হিট হোক না কেন ক্যামেরার পিছনেও তৃণা এবং নীলের বাস্তবিক জুটিও বেশ চর্চিত। দুজনকে সবসময় একসঙ্গে দেখতেই পছন্দ করেন নীল এবং তৃণার অনুরাগীরা।

Trina Saha in Goa