Shweta Tiwari শেয়ার করেছেন লেটেস্ট ফটোশ্যুট, বলিপাড়া বলছে OMG!

Shweta Tiwari

বায়োস্কোপ ডেস্ক: অভিনেত্রী শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari) তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সর্বশেষ ফটোশুট শেয়ার করেছেন। টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারিকে এই সর্বশেষ ফটোশুটে গ্ল্যামারাস স্টাইলে দেখা যাচ্ছে৷ ফ্যানদের পাশাপাশি অনেক বলি তারকাও তাঁর এই ছবিতে মন্তব্য করছেন। এই ছবিতে শ্বেতা একটি ঐতিহ্যবাহী পোশাক পরেছেন এবং আশ্চর্যজনক অভিব্যক্তি দিচ্ছেন। টিভি অভিনেত্রী দিলজিৎ কৌর এবং সঙ্গীতা বিজলানিও এই ছবিতে মন্তব্য করেছেন। শ্বেতা তিওয়ারির এই ফটোশুটটি বেশ পছন্দ হচ্ছে।

শ্বেতা তিওয়ারি এই ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘চাঁদনী।’ ছবিতে টিভি অভিনেত্রী দিলজিৎ কৌর লিখেছেন, ‘ওহ মাই গড … মোটিভেশন ব্যক্তিত্ব।’ একই সঙ্গে অভিনেত্রী সঙ্গীতা বিজলানি লিখেছেন, ‘শ্বেতা তোমাকে হট লাগছে।’ শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারিও এই ছবিতে মন্তব্য করেছেন। শ্বেতা তিওয়ারির এই ছবিটিতে দেড় লক্ষেরও বেশি লাইক পড়েছে এবং সেখানে মন্তব্যের লাইন লেগে গিয়েছে৷

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Shweta Tiwari (@shweta.tiwari)

শ্বেতা তিওয়ারিকে সম্প্রতি সোনি টিভির শো ‘মেরে বাবা কি দুলহান’ -এ দেখা গিয়েছে। শ্বেতা তিওয়ারি তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন বিখ্যাত টিভি সিরিয়াল ‘কসৌটি জিন্দেগি কি’ দিয়ে। এরপর থেকে টেলিভিশন জগতে তিনি প্রেরণা নামে পরিচিত। শ্বেতা তিওয়ারি ‘বিগ বস 4’ -এর বিজয়ীও হয়েছেন। বর্তমানে তাকে ‘খতরন কে খিলাড়ি 11’ তে দেখা যাচ্ছে। এদিকে শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি শিগগিরই বলিউডে অভিষেক করতে যাচ্ছেন।

সৌরভ শুধুই সহবাস সঙ্গী: বিস্ফোরক অভিনেত্রী অনিন্দিতা

Anindita Bose: Movies, TV, and Bio

বায়োস্কোপ ডেস্ক: বেশ কিছুদিন ধরেই টলি-পাড়ায় সৌরভ দাস এবং অনিন্দিতা বোসের সম্পর্ক ভাঙা নিয়ে জল্পনা চলছে। তাঁদের সম্পর্কের মাঝে বাঁধা হয়ে দাঁড়িয়েছেন মধুমিতা, তেমনই রটনা। একাধিকবার মধুমিতা এবং সৌরভকে একসঙ্গে দেখা যাচ্ছে। কখনও পার্টি করতে আবার কখনও পাহাড়ে বেড়াতে। তবে সম্পর্কের ভাঙনের বিষয়ে প্রশ্ন করা হলে সৌরভ বরাবরই জানিয়েছেন এই সবকিছুই গুজব। অন্যদিকে মধুমিতাকে সৌরভ দাসের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে জানতে চাওয়া হলে তিনিও এই জল্পনাকে ভিত্তিহীন রটনা বলে উরিয়ে দিয়েছে। তবে এবারে সৌরভের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অনিন্দিতা বোস।

সম্প্রতি বেশ কিছুদিন ধরে অনিন্দিতা কাজের সূত্রে মুম্বই থাকছেন। তবে সৌরভ ও অনিন্দিতার এই দূরত্বই কী তাঁদের সম্পর্কের উপর প্রভাব ফেলছে? সৌরভের সঙ্গে সম্পর্ক নিয়ে এবারে মুখ খুললেন অনিন্দিতা। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনিন্দিতা জানান, সম্পর্কে তাঁরা সবসময় বন্ধুত্বটাকেই বেশি প্রাধান্য দিয়েছেন। বন্ধুত্ব আছে বলেই এতদিন একসঙ্গে এক ছাদের তলায় থাকতে পাড়ছেন তাঁরা। অনিন্দিতা আরও জানান, এই বন্ধুত্বের কারনেই তাঁরা একটি বাড়িও বানাতে পেড়েছেন।

সৌরভ এবং মধুমিতার বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে অনিন্দিতা সাফ জানিয়ে দেন, যতই গুজব রটুক না কেন তাঁদের সম্পর্কে চিড় ধরানো সহজ নয়। তাঁরা একে অপরের প্রতি খুবই বিশ্বস্ত, যা তাঁদের গভীর বন্ধুত্বের জন্যই সম্ভব হয়েছে। ২০১৭ সাল থেকে অনিন্দিতা এবং সৌরভ লিভ-ইন সম্পর্কে রয়েছে। এক্ষুনি বিয়ে করার কথা ভাবতে নারাজ অনিন্দিতা। এর আগেও দুবার বিয়ে ভাঙার যন্ত্রণা ভোগ করতে হয়েছে অভিনেত্রীকে। প্রথমে অভিমন্যু মুখোপাধ্যায় এবং পরে গৌরব চট্টোপাধ্যায়। আপাতত নিজের কেরিয়ারে ফোকাস করেছেন অনিন্দিতা।