अब Paytm के जरिए विदेशों में भी UPI भुगतान की सुविधा

Travel Cashless: Paytm UPI Now Active in UAE, Singapore, and More

डिजिटल भुगतान में अग्रणी वन97 कम्युनिकेशंस लिमिटेड (OCL), जो Paytm ब्रांड का मालिक है, ने घोषणा की है कि अब भारतीय यात्री UAE, श्रीलंका, सिंगापुर, फ्रांस, मॉरीशस, भूटान और नेपाल जैसे देशों में UPI भुगतान कर सकते हैं।

अंतरराष्ट्रीय UPI सेवा का विस्तार
यह सेवा भारतीय यात्रियों को विदेश यात्रा के दौरान कैशलेस और सुविधाजनक लेनदेन का मौका देती है। शॉपिंग, रेस्टोरेंट में खाने या स्थानीय अनुभवों के दौरान Paytm ऐप का उपयोग करके UPI भुगतान किया जा सकता है।

कंपनी के अनुसार, Paytm ऐप पर UPI अंतरराष्ट्रीय सेवा को एक बार सक्रिय करना होगा, जो उपयोगकर्ता के बैंक खाते से जुड़ा रहेगा। विदेश में UPI-सक्षम QR कोड स्कैन करने पर ऐप इसे स्वचालित रूप से सक्रिय करने का विकल्प देगा।

भुगतान अवधि और सुरक्षा विकल्प
यात्रा की अवधि के आधार पर उपयोगकर्ता 1 से 90 दिनों तक की अवधि चुन सकते हैं। यात्रा समाप्त होने के बाद इस सुविधा को बंद करने का विकल्प भी है, ताकि अनावश्यक लेनदेन न हो।

मुद्रा विनिमय दर और शुल्क में पारदर्शिता
भुगतान करते समय उपयोगकर्ता विदेशी मुद्रा विनिमय दर और बैंक द्वारा लगाए गए किसी भी शुल्क को देख सकते हैं, जिससे पूर्ण पारदर्शिता सुनिश्चित होती है।

आकर्षक पर्यटन स्थलों पर नई सुविधा
चाहे दुबई के रेस्टोरेंट, सिंगापुर के लोकप्रिय बाजार, मॉरीशस के बीच मार्केट, भूटान के हस्तशिल्प की दुकानें या श्रीलंका में रत्न खरीदना हो, Paytm के जरिए UPI भुगतान अब और भी आसान हो गया है।

कंपनी का बयान
Paytm के प्रवक्ता ने कहा, “भारत में मोबाइल भुगतान के क्षेत्र में अग्रणी होने के नाते, हम हमेशा अपने उपयोगकर्ताओं के लिए नई सुविधाएं लाने की कोशिश करते हैं। UPI अंतरराष्ट्रीय सेवा के साथ, भारतीय यात्रियों को विदेशों में सुरक्षित और कैशलेस भुगतान करने का अवसर देने पर हमें गर्व है। त्योहारों के मौसम में यह सेवा यात्रा को और भी सुविधाजनक बनाएगी।”

UPI स्टेटमेंट डाउनलोड की नई सुविधा
Paytm ने एक और सुविधा जोड़ी है, जहां उपयोगकर्ता लेनदेन का विस्तृत विवरण डाउनलोड कर सकते हैं। यह अंतरराष्ट्रीय यात्रा के दौरान और बाद में खर्च प्रबंधन और बजट बनाने में उपयोगी है।

UAE: ১০০ শতাংশ কাগজবিহীন প্রশাসনের প্রথম তকমা পেল দুবাই

dubai girl

News Desk: বিশ্বের প্রথম সম্পূর্ণ  কাগজবিহীন প্রশাসন হিসেবে আত্মপ্রকাশ করলো দুবাই। সংযুক্ত আরব আমিরশাহির এই শহর আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন নগরী হিসেবে গুরুত্বপূর্ণ।

আমিরশাহির যুবরাজ প্রিন্স শেখ হামদান জানিয়েছেন,  বিশ্বের প্রথম সরকার হিসেবে দুবাই প্রশাসন ১০০ শতাংশ কাগজবিহীন হিসেবে ঘোষণা করেছে। এর ফলে দুবাইয়ে সঞ্চয়ের পরিমাণ বেড়েছে।

গালফ নিউজ জানাচ্ছে, দুবাই প্রশাসনের তরফে আমিরশাহির ক্রাউন প্রিন্স (যুবরাজ) শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতুম ঘোষণা করেছেন, এই সিদ্ধান্তের ফলে ১.৩ বিলিয়ন দিরহাম অথবা ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার সঞ্চয় করতে পেরেছে দুবাই। একইসাথে ১৪ মিলিয়ন ঘন্টা সঞ্চয় করেছে।

dubai

সংযুক্ত আরব আমিরশাহি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দুবাইয়ের অভ্যন্তরীণ, বৈদেশিক লেনদেন ১০০ শতাংশ ডিজিটাল হয়ে গিয়েছে। একক সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এই লেনদেন পরিচালনা করা হয় বলে জানানো হয়েছে।

বিবৃতিতে শেখ হামদান বলেন, দুবাই যে সাফল্য অর্জন করেছে, তা দেশের প্রতিটি মানুষের অবদান। এই সাফল্য আমিরশাহির নাগরিকদের জীবনে নতুন মাত্রা যোগ করবে। ভবিষ্যতের লক্ষ্যে দুবাইয়ের যাত্রায় নতুন পর্যায় তৈরি করবে। 

শেখ হামদান বিবৃতিতে আরও বলেন ১০০ শতাংশ কাগজহীন হিসেবে দুবাইয়ের আত্মপ্রকাশে এখানে আসা পর্যটকদের সুবিধা ও নাগরিক যাবতীয় সেবা ডিজিটাল হওয়ায় পর্যটন বাড়বে। দুবাই বিশ্বের সামনে নিজেকে ডিজিটাল রোল মডেল হিসেবে তুলে ধরতে চাইছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপ এবং কানাডা বৃহত্তর পরিসরে সরকারি যাবতীয় কাজকে ডিজিটালাইজড করতে চাইছে। ইতিমধ্যেই সেই লক্ষ্যে কাজ শুরু করেছে এই দেশগুলো। একাংশের মতে এতে সাইবার ক্রাইমের ঝুঁকি আরও বেড়ে চলেছে। 

T20 WC : দুবাইতে ‘দুদুভাতু’ খেলায় মুখোমুখি AFG-PAK, তালিবান দেশ বনাম বন্ধু দেশ

t20-wc-afghanistan-pakistan-match-diplomacy

Sports Desk: খেলা হবে আমিরশাহির দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। খেলবে পাকিস্তান ও আফগানিস্তান। মুখোমুখি দুই দেশের ক্রিকেট পরিসংখ্যান যাই থাক, চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে যতই ঝলকদার খেলা খেলুক এদিনের ম্যাচ আসলে ‘দুদুভাত’। কেউ চাইবে না বন্ধুত্ব নষ্ট করতে!

কূটনৈতিক মহলের ধারণা, তালিবান জঙ্গি সরকার শাসিত আফগানিস্তানের বন্ধু দেশ পাকিস্তান ম্যাচটি ক্রিকেট কূটনীতির ছক হিসেবে তুলে ধরবে। দ্বিতীয়বার সরকার দখলের পর তালিবান আফগান পুরুষ ক্রিকেটকে বেশি গুরুত্ব দিয়েছে। কূটনৈতিক মহলের ধারণা, এই সূত্র নিয়েই নিজেদের ছবি পাল্টাতে মরিয়া জঙ্গি গোষ্ঠীটি।

ইসলামাবাদ বারবার তালিবান জঙ্গি সরকারের হয়ে ওকালতি করছে। খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রসংঘের অধিবেশনে তালিবান সরকারকে আন্তর্জাতিক সাহায্যের জন্য দাবি তুলেছেন। কার্যত তিনিই রাষ্ট্রসংঘে তালিবানের মুখপাত্রের ভূমিকা নিয়েছিলেন।

আর কবুলে চলছে তীব্র আলোচনা। গত ১৫ আগস্ট দ্বিতীয়বার ক্ষমতা দখলের পর রাষ্ট্রসংঘ, ইউনিসেফ, আন্তর্জাতিক অস্টভাণ্ডারের কাছে বারবার সাহায্যের দরবার করছে জঙ্গি শাসকরা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, তালিবান জঙ্গি শাসকের বিশ্বজোড়া আবেদনের বার্তা তৈরি করছে পাক সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই।

তালিবান চায় স্বীকৃতি। সেই কারণে চিন, রাশিয়া, পাকিস্তান, ইরান, কিরঘিজস্তান, কাজখস্থানের মতো সীমান্ত লাগোয়া দেশগুলির সরকারের সঙ্গে বৈঠকের পাশাপাশি ভারতকেও বার্তা পাঠানো হয়েছে। মস্কোর বৈঠকে তালিবান প্রতিনিধি ও ভারতের বিদেশমন্ত্রী ছিলেন। পরের বৈঠক হবে নয়াদিল্লিতে। তবে কূটনৈতিক স্বীকৃতি না থাকায় দিল্লিতে থাকছে না তালিবান প্রতিনিধিরা।

টি টোয়েন্টি বিশ্বকাপ সেই অর্থে ক্রিকেট কূটনৈতিক কেন্দ্র। তালিবান সরকার এই মঞ্চকে ব্যবহার করবেই। দুবাইয়ের ম্যাচ তাই ‘দুদুভাতু’।

AFC U23: UAE-এর বিরুদ্ধে ইগর স্তিম্যাচের ছেলেরা হেরে গেল

India-UAE FC Cup match

Sports Desk: AFC U23 এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের খেলায় সংযুক্ত আরব আমিরশাহি(UAE) বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫০ মিনিটে মারওয়ান ফার পোস্ট লক্ষ্য করে ক্রস তোলে দিকে এটি অতিক্রম করে, কিন্তু ধীরাজ সিং বিপদ বুঝে লাইন থেকে বেরিয়ে শূন্যে বল গ্লাভস বন্দি করে। ম্যাচের ৫৭ মিনিটে বিক্রম কাউন্টার করে, রহিম আলিকে ডানদিকে বল বাড়িয়ে দিলেও UAE ডিফেন্স ক্লিয়ার করে বল।

৬০ মিনিটে আবদুল্লাহ সুলতান ভারতীয় বক্সের ভিতরে একটি ফ্রি হেডার পান এবং গোলকিপার ধীরাজকে ভুলভাবে চালানোর চেষ্টা করলেও বল লক্ষ্যের বাইরে চলে যায়। খেলার ফলাফল গোলশূন্য। আক্রমণ- প্রতি আক্রমণে ঢেউতে ম্যাচ পেন্ডুলামের মতো ঘুরতে থাকে।

India-UAE FC Cup match update

৭৪ মিনিটে আলী সালেহ’র শট পোস্টে রাখে, কিন্তু ধীরাজ সিং হাত বাড়িয়ে দূরে ঠেলে দেয়, ম্যাচ ফলাফল গোলশূন্য। ৮২ মিনিটে আবদুল্লাহ ইদ্রিসের পেনাল্টি থেকে UAE এগিয়ে যায়, খেলার ফলাফল UAE 1-0 INDIA।

ম্যাচের ৮৫ মিনিটে ভারত গোলের সমতায় ফিরে আসার সুযোগ পায়।’ সুরেশ বল পেয়ে শট মারে গোলপোস্ট লক্ষ্য করে, কিন্তু ওই শট বারের ওপর দিয়ে যায়। ইগর স্তিম্যাচের U23 ভারতীয় ফুটবল দল ম্যাচে ফেরার চেষ্টা করলেও UAE ১-০ গোলে ভারতকে হারিয়ে দেয়।

দুবাই’র ফুজাইরাহ স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ভারত আটকে গেল UAE বিরুদ্ধে । ওমানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারত ২-১ গোলে জিতেছিল। ৩০ অক্টোবর ভারতের পরের ম্যাচ। আগামী বছর AFC U23 এশিয়ান কাপ হবে উজবেকিস্তানে। এই টুর্নামেন্টের যোগ্যতা অর্জনের দ্বিতীয় ম্যাচে ইগর স্তিম্যাচের ছেলেদের হার বাধা হয়ে দাঁড়ালো টুর্নামেন্টের মূল পর্বে খেলার পথে।

T 20 WC: ভারতকে হারিয়ে আত্মহারা পাকিস্তান, নজর ‘বন্ধু’ তালিবানের ক্রিকেটে

afg_sco

স্পোর্টস ডেস্ক: সেই শারজা-যেখানে রবিবার পাকিস্তান ঐতিহাসিক জয় পেয়েছে। বিশ্বকাপের আসরে প্রথমবার ভারতকে হারিয়ে আত্মহারা পাকিস্তান। একই শহরে এবার তাদেরই ‘বন্ধু’ তালিবান জঙ্গিদের সরকার প্রেরিত আফগানিস্তানের ক্রিকেট দল খেলতে নামছে। প্রতিপক্ষ স্কটল্যান্ড।

আফগানিস্তানকে এখনও কোনও দেশ সরকারিভাবে কূটনৈতিক স্বীকৃতি দেয়নি। তবে তালিবান জঙ্গিদের সরকারের হয়ে প্রথম থেকেই বিশ্বজোড়া সহানুভূতি আদায়ে মরিয়া পাকিস্তান। খোদ পাক প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রসংঘ অধিবেশনের ভাষণে তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার সওয়াল করেন।

গত ১৫ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র পুরো নিয়ন্ত্রণ ছেড়ে দিতেই আফগানিস্তানের সরকার দ্বিতীয়বার দখল করেছে তালিবান জঙ্গিরা। চলছে তাদের অন্তর্বর্তীকালীন সরকার। কাবুলের ক্ষমতায় ফের বসার পরেই তালিবান সরকার জানায় আফগানিস্তানের পুরুষ ক্রিকেট চলবে। পূর্ববর্তী তালিবান সরকার (1996-2001) যেভাবে ক্রিকেট নিষিদ্ধ করেছিল এই তালিবান তেমন নয়। নিজেদের নরম তালিবান ঘোষণা করে ক্রিকেটকে হাতিয়ার করেই আন্তর্জাতিক সহানুভূতি টেনে আনতে মরিয়া তালিবান সরকার।

দ্বিতীয় দফায় তালিবান সরকারের আমলে আফগান জাতীয় ক্রিকেট দলের জুনিয়র সদস্যরা প্রথম আন্তর্জাতিক সফর করে বাংলাদেশে। তবে এই সফরসূচি নির্ধারিত হয়েছিল তালিবান সরকার গড়ার আগেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত আফগান সরকারের আমলে। সরকার উৎখাত করে তালিবান ক্ষমতা দখল করে।

নিজেদের আন্তর্জাতিক গ্রহণযোগ্য করতে বাংলাদেশ সফরে ক্রিকেট কূটনীতি হাতিয়ার করে তালিবান সরকার। আফগান যুব দল বাংলাদেশের সিলেটে সিরিজ খেলেন। একই সময়ে তালিবান নিয়ন্ত্রিত আফগান ক্রিকেট বোর্ড (ACB) জানিয়ে দেয় টি টোয়েন্টি বিশ্বকাপেও তারা অংশ নেবে।

তবে তালিবান সরকার দ্বিতীয়বার ক্ষমতা দখল করতেই বহু ক্রীড়াবিদ আফগানিস্তান ত্যাগ করেন। আফগান জাতীয় দলের অধিনায়ক রশিদ খান দেশ ছাড়েন। টি টোয়েন্টি বিশ্বকাপে আফগান দলের নেতৃত্বে আছেন মহম্মদ নবি।

UAE: মরুদেশে ক্রিকেটে ভারত হারলেও ফুটবলে বাজিমাত

AFC U23

স্পোর্টস ডেস্ক:  বাইশ গজে দুবাই’তে রবিবার, ভারতের সিনিয়র ক্রিকেট টিম টি-২০ বিশ্বকাপের সুপার ১২ নক আউট স্টেজে পাকিস্তানের বিরুদ্ধে হেরে গেল। বাবর আজমরা ১০ উইকেটে জিতলো, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতীয় বোলারদের পিটিয়ে ক্লাব স্তরে নামিয়ে নামিয়ে এনে। অন্যদিকে, AFC U23 যোগ্যতা অর্জনের ম্যাচে ভারতের জুনিয়ররা ওমানকে হারালো ২-১ গোলের ব্যবধানে, দুবাইতে, সেই রবিবার রাতে,২৪ অক্টোবর।

ভারতের ছোটরা মরুদেশে ওমানের বিরুদ্ধে ফুটবলে জয় ছিনিয়ে আনলো। আর বিরাটের ভারত এখন টি -২০ বিশ্বকাপে নক আউটের দ্বিতীয় ম্যাচ, ৩১ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ‘বাউন্স ব্যাক’ করতে পারবে কি না তাইই নিয়ে চলছে জোর চর্চ্চা। সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বড়দের লজ্জার, হতশ্রী পারফরম্যান্সের ময়নাতদন্ত শুরু হয়ে গিয়েছে, বাবর আজমদের বিরুদ্ধে ম্যাচ হেরে যাওয়ার মূহুর্ত থেকেই।

AFC U23 যোগ্যতা অর্জন পর্বের প্রথম এনকাউন্টার ম্যাচে ভারতের হয়ে গোল করেছেন রহিম আলি(৬) এবং বিক্রম প্রতাপ সিং’র দ্বিতীয় গোলে(৩৭) ভারত লিড পায়,দুবাই ‘র ফুজাইরাহ স্টেডিয়ামে। ওমানের হয়ে ওয়ালিদ সেলিম অতিরিক্ত সময়ে একটি গোল করলেও, এই গোল ভারতের তিন পয়েন্টের ‘পথের কাটা’ হয়ে দাঁড়ায় নি।

সম্প্রতি, ইগর স্তিম্যাচ মালদ্বীপে SAFF চ্যাম্পিয়নশিপে হোঁচট খেয়ে প্রায় মুখ থুবড়ে পড়ার জায়গা থেকে প্রত্যাবর্তন করেন এবং অষ্টম বারের জন্য ভারতকে SAAF চ্যাম্পিয়ন করিয়েছেন। ২০১৩ সালে AFC U23 টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো AFC অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ উজবেকিস্তান ২০২২ যোগ্যতা অর্জনের জন্য কাজ করে চলেছেন ভারতীয় কোচ স্তিম্যাচ।

ওমান টিমের ম্যাচে ছন্দ জোগাড় হওয়ার আগেই, ইগর স্তিম্যাচের ছেলেরা উভয় উইং থেকে আক্রমণ শুরু করে এবং ম্যাচের ৫ মিনিটে বিক্রম একটি পেনাল্টি অর্জন করে যা রহিম আলী শান্তভাবে ওমানের জালে বল জড়িয়ে দেয়। ওমানি গোলরক্ষক ইব্রাহিম ইউসুফ সঠিকভাবে অনুমান করেছিলেন, কিন্তু রহিম স্পট-কিক নিখুঁতভাবে রাখার কারণে বলটি সোজা হয়ে গিয়েছিল এবং সাইড-নেটিংয়ে বাস করেছিল।

বাঁ দিক থেকে আকাশের একটি সুন্দর ক্রস ভেসে ওঠে কিন্তু ওমানি গোলরক্ষক অনিকেতের ওপরে লাফিয়ে ওঠে এবং কোনও অঘটন ঘটার আগেই বলের দখল গ্লাভসে চলে নিয়ে ফেলে। বিক্রম এবং রাহুল তাদের বিদ্যুৎ গতির ডুয়েলে, ওমানি মিডফিল্ডকে তাদের পায়ের জাদুতে জুড়ে রেখেছিল, যা ম্যাচের ৩৭ মিনিটে বিক্রম প্রতাপ সিং’র গোলে ভারতকে দ্বিতীয় গোলে লিড পেতে সাহায্য করেছিল।

রেগুলেশন টাইমের শেষ মিনিটে ওমানি ফুটবলার ওয়ালিদ সেলিম আব্দুল্লাহ মহম্মদ আল বালুশিকে ফাঁকা জায়গাতে দেখতে পেয়ে ক্রস বাড়িয়ে দেয় এবং ওমান ভারতের বিরুদ্ধে ম্যাচের একমাত্র গোল করে। কিন্তু ওমানের এই গোল ভারতের তিন পয়েন্ট হাসিলের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। রেফারির শেষ বাঁশি বেজে উঠতেই ভারতের ছোটরা জয়ের আনন্দে মেতে ওঠে।২৭ অক্টোবর বুধবার, ভারতের পরের ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে।

J&K: কাশ্মীর থেকেও সরাসরি বিদেশ যাত্রা করা যাবে

kashmir airport

নিউজ ডেস্ক: এবার জম্মু-কাশ্মীর থেকেও সরাসরি বিদেশ যাওয়া যাবে। শনিবার তিনদিনের সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর এই প্রথম আসছেন তিনি। সফরের প্রথম দিনে শাহ শ্রীনগর থেকে সংযুক্ত আরব আমিরশাহির শারজার মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করবেন তিনি।

তিন দিনের সফরের প্রথম দিনে শ্রীনগর থেকে আন্তর্জাতিক উড়ান পরিষেবার উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিনই তাঁর জম্মু-কাশ্মীরের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করার কথা। এই বৈঠকে কাশ্মীরে জঙ্গিদের সক্রিয়তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন। উপত্যকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের হাল-হকিকত সম্পর্কেও আলোচনা করবেন অমিত শাহ।

২০১৯ সালের জুন মাসে শেষবার কাশ্মীরে এসেছিলেন শাহ। কয়েকদিন আগেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছিলেন, শ্রীনগর থেকে আন্তর্জাতিক উড়ান চালু করার চেষ্টা চলছে। শ্রীনগর বিমানবন্দরের আয়তন দ্বিগুণ বাড়ানোর কাজ চলছে। এই বিমানবন্দরের উন্নয়নের জন্য সরকার দেড় হাজার কোটি টাকা খরচ করবে। জম্মু বিমানবন্দরের সংস্কার ও উন্নয়নে সরকার খরচ করবে ৬০০ কোটি টাকা।

ইতিমধ্যেই কাশ্মীরের ডিভিশনাল কমিশনার শ্রীনগর বিমানবন্দরের খুঁটিনাটি খতিয়ে দেখেছেন। সেখানকার আধিকারিকদের সঙ্গে তিনি বিস্তারিত কথা বলেছেন।

এদিকে শাহর সফরের জন্য গোটা কাশ্মীর উপত্যকা কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে। উপত্যকায় অতিরিক্ত ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। আকাশপথে ও ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। নিয়োগ করা হয়েছে দক্ষ স্নাইপার ও সার্প শ্যুটারদের। তিনদিনের সফরে শাহ প্রথমে যাচ্ছেন শ্রীনগর। তারপর তিনি জম্মুতে যাবেন। জম্মু থেকেই তিনি দিল্লি ফিরবেন।

বিমানবন্দর উদ্বোধনের পাশাপাশি উধমপুর এবং হান্দওয়ারায় দুটি নতুন সরকারি মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক মহল মনে করছে, জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের আগে একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করতে চায় নরেন্দ্র মোদী সরকার। সে কারণেই মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আন্তর্জাতিক উড়ান পরিষেবার সূচনা করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।