Lakhimpur kheri: ছাউনি ঘেরা পুরো এলাকা, জেরায় জেরবার মন্ত্রীর পুত্র

Lakhimpur violence ashis-mishra

নিউজ ডেস্ক: হাজিরার কথা ছিল শুক্রবার। তার আগেই প্রতিবেশি দেশ নেপালের সীমান্ত শহরে ঢুকে সেফ পজিশন নিয়েছিলেন উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে (lakhimpur kheri) কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার মূল অভিযুক্ত আশিস মিশ্র। স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর পুত্র শনিবার প্রবল উত্তেজনার মধ্যে হাজিরা দিলেন ক্রাইম ব্রাঞ্চের সামনে।

সূত্রের খবর শেষ রাতে নেপালে সীমান্ত পেরিয়ে অভিযুক্ত আশিস ফের আসে লখিমপুর খেরি। আইনজীবীরাদের পরামর্শ নিয়ে ক্রাইম ব্রাঞ্চের সামনে উপস্থিত হয়। এক আইনজীবী তার সঙ্গে জেরা কক্ষে ঢুকেছেন।

শনিবার হাজিরা না দিলে জারি হবে হুলিয়া। এমনই হুঁশিয়ারি দেয় ক্রাইম ব্রাঞ্চ। তবে সবই হয় সুপ্রিম কোর্টেরর নির্দেশে। লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার মামলায় মূল অভিযুক্ত কেন গ্রেফতার হয়নি, এই প্রশ্ন করে সুপ্রিম কোর্স। প্রবল অস্বস্তিতে পড়ে যায় উত্তর প্রদেশে বিজেপি সরকার। সারা ভারত কৃষকসভা অন্যান্য কৃষক সংগঠনগুলির অভিযোগ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সবকিছু চাপা দিতে চাইছেন।

Lakhimpur Kheri

লখিমপুর খেরিতে কৃষকরা কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করছিলেন। গত রবিবার সেখানেই কৃষক জমায়েতে প্রবল গতিতে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনায় চার কৃষক সহ মোট ৯ জন মৃত।

অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা লখিমপুর খেরির বিজেপি সাংসদ অজয় মিশ্রের পুত্র আশিস ইচ্ছাকৃত হামলা করেছিল। ঘটনার পর থেকে বারবার তাকে গ্রেফতারের দাবি ওঠে। অভিযোগ, রাজ্য সরকার তাকে মামলা থেকে সরাতে পরপর পরিকল্পনা করেছে। তবে সুপ্রিম কোর্ট নির্দেশে সরকার জেরা করতে উদ্যোগী হয়।
আশিস মিশ্রকে দ্রুত গ্রেফতার করতে হবে। এমনই দাবি, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধীর। উত্তর প্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ও বহুজন সমাজ পার্টির মায়াবতী তীব্র ক্ষোভ দেখিয়েছেন। লখিমপুর খেরির ঘটনায় বিধানসভায় ভোটের আগে প্রবল উত্তপ্ত উত্তর প্রদেশ।

Lakhimpur Kheri: নেপালে ‘লুকিয়ে’ কৃষকদের খুনে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর-পুত্র

ministers-son-ashish-mishra

নিউজ ডেস্ক: নির্দেশ ছিল সকাল দশটার মধ্যে পুলিশের সামনে হাজিরা দিতে হবে। সেই নির্দেশ উপেক্ষা করে গরহাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর পুত্র আশিস। তার বিরুদ্ধে উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে (Lakhimpur kheri) কৃষকদের গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ রয়েছে। সূত্রের খবর, অভিযুক্ত গোপনে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে প্রতিবেশি দেশ নেপালে ঢুকেছে।

Lakhimpur Kheri

www.ekolkata24.com কিছু সূত্র মারফত জানতে পেরেছে বৃহস্পতিবার দুপুরের মধ্যেই অভিযুক্ত আশিস মিশ্র ভারত ত্যাগ করে। যেহেতু লখিমপুর খেরি একদম নেপাল লাগোয়া, আর ভারতীয় বা নেপালিদের মধ্যে আসা যাওয়ার ভিসা লাগেনা, সেই সুযোগে নেপালে ঢুকে আত্মগোপনে রয়েছে আশিস।

www.ekolkata24.com আরও জানতে পেরেছে, অভিযুক্ত মন্ত্রীপুত্র নেপাল থেকে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছে। তবে নেপাল সরকার তার সম্পর্কে কিছু জানায়নি। উত্তর প্রদেশের লখিমপুর খেরি সংলগ্ন নেপালের সীমান্ত খোলা। তারই যে কোনও একটি দিয়ে প্রতিবেশি দেশের সুদূর পশ্চিম বিভাগ ও কারনালি বিভাগে ঢুকেছে আশিস মিশ্র।

Union Minister of State for Home Ajay Mishra's son runs over protesting farmers

লখিমপুর খেরিতে কৃষকদের গাড়িতে চাপা দেওয়ার মামলায় সুপ্রিম কোর্ট প্রশ্ন করে উত্তর প্রদেশ সরকার কতজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। এতে বিরাট ধাক্কা খায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। কারণ আশিস মিশ্রর বিরুদ্ধে গাড়ি চাপা দিয়ে কৃষকদের মেরে ফেলার অভিযোগ উঠলেও তাকে গ্রেফতার করেনি যোগী প্রশাসন।

সারা ভারত কৃষকসভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা, ভারতীয় কিষান ইউনিয়ন নেতা রাকেশ টিকাইত সহ বাকি কৃষক সংগঠনগুলির অভিযোগ, আশিস মিশ্র প্রভাব খাটিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে।

Lakhimpur Kheri: গাড়ি চাপা দিয়ে কৃষকদের মৃত্যুতে কতজন গ্রেফতার? সুপ্রিম প্রশ্নে বিপাকে যোগী

supreme-court-hearing-lakhimpur-kheri

নিউজ ডেস্ক: এতবড় ঘটনায় কতজন গ্রেফতার হয়েছে? প্রশাসনিক রিপোর্ট জলদি জমা দিতে হবে। লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) গাড়ি চাপা দিয়ে কৃষকদের মারার অভিযোগে সুপ্রিম কোর্টের এই প্রশ্নে চরম ধাক্কা খেল উত্তর প্রদেশ সরকার।

সুপ্রিম কোর্টের প্রশ্নের সামনে কার্যত অসহায় উত্তর প্রদেশ সরকার। শীর্ষ আদালত জানতে চায়, যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তদন্তের স্বার্থে তাদের আটক বা গ্রেফতার করা হয়েছে কি? এই প্রশ্নে আদালতকে কোনও সদুত্তর দিতে পারেনি যোগী সরকার।

ফলে বিতর্ক আরও জড়িয়ে ধরল উত্তর প্রদেশে বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসনকে। আগেই সারা ভারত কৃষকসভা, ভারতীয় কিষাণ ইউনিয়ন সহ বিভিন্ন কৃষক সংগঠন অভিযোগ করেছে, কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরেছে কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র আশিস মিশ্র। সে এখনও অধরা।

লখিমপুর খেরির ঘটনায় এক সদস্যের কমিটি গঠন করেছে উত্তর প্রদেশ সরকার। এলাহাবাদ হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রদীপকুমার শ্রীবাস্তব সবদিক খতিয়ে দেখবেন। তিনি রিপোর্ট দেবেন দু মাস পরে।

এদিক মৃত কৃষকদের আত্মীয়দের অভিযোগ, হামলাকারী আশিস মিশ্রকে গ্রেফতার করছে না রাজ্য সরকার। সারাভারত কৃষকসভা, ভারতীয় কিষাণ ইউনিয়ন সহ বিভিন্ন কৃষক সংগঠনের আরও অভিযোগ, যোগী আদিত্যনাথ সবকিছু চাপা দিতে চাইছেন। যদিও তিনি জানান, লখিমপুর খেরির ঘটনায় কড়া তদন্ত হবে।

অভিযুক্ত হামলাকারী আশিস মিশ্রের পিতা স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র। তিনি লখিমপুর খেরির বিজেপি সাংসদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সহকারী মন্ত্রীর পদে রয়েছেন। তাঁর দাবি, ঘটনাস্থলে ছিল না আশিস। তবে যে গাড়ির ধাক্কায় মারা গিয়েছেন কৃষকরা সেটি তাঁর পুত্রের। চাপে পড়ে স্বীকার করেছেন মন্ত্রী।

গত ৩ অক্টোবর নেপাল সীমান্ত লাগোয়া লখিমপুর খেরিতে কেন্দ্রের মোদী সরকার যে কৃষি আইন এনেছে তার প্রতিবাদ চলছিল। জমায়েতের মধ্যে একটি গাড়ি প্রবল গতিতে ঢুকে পড়ে। ভাইরাল ভিডিওতে স্পষ্ট, ওই গাড়ির ধাক্কায় কয়েকজন ছিটকে পড়ছেন। এই ঘটনায় মৃত মোট ৯ জন। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ৪ জন কৃষক। এক সাংবাদিক। হামলাকারী গাড়ির তিনজন। আর একজন সাধারণ ব্যক্তি।

লখিমপুর খেরির ঘটনায় প্রধানমন্ত্রী নীরব। কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীর অভিযোগ, আইনের শাসন নেই উত্তর প্রদেশে। রাহুল গান্ধীকে সাথে নিয়ে তিনি দেখা করেন মৃত কৃষকদের পরিবারের সঙ্গে।

Lakhimpur Kheri: কৃষকের ‘পিষে মারা’ রিপোর্ট দু’মাস পর আসবে! BJP মন্ত্রীর পুত্র ‘অধরা’

Lakhimpur Kheri

নিউজ ডেস্ক: লখিমপুর খেরিতে গাড়ি চাপা দিয়ে কৃষকদের পিষে মারা হয়েছে বলে দাবি মৃতদের পরিবার সহ সর্বভারতীয় কৃষক সংগঠনগুলির। এই দাবি আদৌ কতটা সত্য তা জানতে এক সদস্যের কমিটি গঠন করল উত্তর প্রদেশ সরকার। এলাহাবাদ হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রদীপকুমার শ্রীবাস্তব সবদিক খতিয়ে দেখবেন। তিনি রিপোর্ট দেবেন দু মাস পরে।

এদিক মৃত কৃষকদের আত্মীয়দের অভিযোগ, হামলাকারী আশিস মিশ্রকে কেন গ্রেফতার করছে না রাজ্য সরকার। সারাভারত কৃষকসভা, ভারতীয় কিষাণ ইউনিয়ন সহ বিভিন্ন কৃষক সংগঠনের আরও অভিযোগ, যোগী আদিত্যনাথ সবকিছু চাপা দিতে চাইছেন। যদিও তিনি জানান, লখিমপুর খেরির ঘটনায় কড়া তদন্ত হবে।

অভিযুক্ত হামলাকারী আশিস মিশ্রের পিতা স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র। তিনি লখিমপুর খেরির বিজেপি সাংসদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সহকারী মন্ত্রীর পদে রয়েছেন। তাঁর দাবি, ঘটনাস্থলে ছিল না আশিস। তবে যে গাড়ির ধাক্কায় মারা গিয়েছেন কৃষকরা সেটি তাঁর পুত্রের। চাপে পড়ে স্বীকার করেছেন মন্ত্রী।

গত ৩ অক্টোবর নেপাল সীমান্ত লাগোয়া লখিমপুর খেরিতে কেন্দ্রের মোদী সরকার যে কৃষি আইন এনেছে তার প্রতিবাদ চলছিল। জমায়েতের মধ্যে একটি গাড়ি প্রবল গতিতে ঢুকে পড়ে। ভাইরাল ভিডিওতে স্পষ্ট, ওই গাড়ির ধাক্কায় কয়েকজন ছিটকে পড়ছেন। এই ঘটনায় মৃত মোট ৯ জন। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ৪ জন কৃষক। এক সাংবাদিক। হামলাকারী গাড়ির তিনজন। আর একজন সাধারণ ব্যক্তি।

লখিমপুর খেরির ঘটনায় প্রধানমন্ত্রী নীরব। কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীর অভিযোগ, আইনের শাসন নেই উত্তর প্রদেশে। রাহুল গান্ধীকে সাথে নিয়ে তিনি দেখা করেন মৃত কৃষকদের পরিবারের সঙ্গে।

Lakhimpur Kheri: ‘সাময়িক জেল’ থেকে বেরিয়ে রাহুলকে সঙ্গে নিয়ে মৃত কৃষকের বাড়িতে প্রিয়াঙ্কা

Rahul and Priyanka Gandhi arrive at Lakhimpur Kheri

নিউজ ডেস্ক: বন্দিত্ব কাটল। সীতাপুর গেস্ট হাউসের ‘সাময়িক জেল’ থেকে বেরিয়ে এলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। তাঁকে সঙ্গে নিয়েই রাহুল গান্ধী (rahul gandhi) পৌঁছে গেলেন লখিমপুর খেরিতে (lakhimpur kheri) গাড়ি চাপা দিয়ে ‘মেরে ফেলা’ কৃষকদের পরিবারের কাছে।

সংবাদ সংস্থা ANI জানাচ্ছে, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাতে পৌঁছান মৃত কৃষক লাভপ্রীত সিংয়ের বাড়িতে। মৃতের আত্মীয়রা রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। কেন মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র আশিস মিশ্র পুলিশি হেফাজতের বাইরে সেই প্রশ্ন তুলেছেন মৃতের আত্মীয়রা।

Rahul and Priyanka Gandhi arrive at Lakhimpur Kheri

দিনভর লখনউয়ে রাজনৈতিক উত্তাপ ছিল। তীব্র চাপের মুখে অবশেষে রাহুল গান্ধীকে লখিমপুর খেরি যেতে অনুমতি দেয় উত্তর প্রদেশের বিজেপি সরকার। বিমান বন্দরে রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন পাঞ্জাব ও ছত্তিসগড় দুই কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। দুই রাজ্য সরকার লখিমপুর খেরিতে মৃতদের পরিবার পিছু ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে।

লখিমপুর খেরিতে কৃষি আইনের বিরোধিতায় কৃষকদের জমায়েতে গাড়ি চালিয়ে তীব্র বিতর্কের মুখে কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র। অভিযোগ গাড়ি চাপা দিয়ে কৃষকদের খুন করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত আশিস মিশ্রের পিতা স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র। অভিযোগ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রের বিজেপি সরকার পুরো ঘটনা চাপা দিতে মরিয়া চেষ্টা করছে।

Rahul and Priyanka Gandhi arrive at Lakhimpur Kheri

লখিমপুর খেরিতে মোট মৃতের সংখ্যা ৯ জন। তাদের পরিবার পিছু ৪৫ লক্ষ টাকা ও সরকারি চাকরির ব্যবস্থা ঘোষণা করেছে যোগী আদিত্যনাথের প্রশাসন। তবে সারা ভারত কৃষক সভা ও ভারতীয় কিষাণ ইউনিয়নের দাবি, হামলাকারী আশিস মিশ্রকে গ্রেফতার করতে হবে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে। ANI জানাচ্ছে, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা হরিশ রাওয়াত বিশাল সমর্থক বাহিনী নিয়ে লখিমপুর খেরি আসছেন। দেরাদুন থেকে ১ হাজার ট্রাক ভাড়া করেছে কংগ্রেস। এই বিশাল সংখ্যক কংগ্রেস সমর্থক ঢুকলে এলাকার পরিস্থিতি তীব্র উত্তেজনাপূর্ণ হবে বলে আশঙ্কা।