India Russia Summit: আজ ভারতে পুতিনের সঙ্গে বৈঠক মোদীর

modi with putin

নিউজ ডেস্ক, নয়াদিল্লি : ২০১৯ সালে ব্রাসিলিয়ায় ব্রিক্স বৈঠকের পর এই প্রথমবার আজ নরেন্দ্র মোদী এবং পুতিনের সাক্ষাত্‍ হতে চলেছে। ২১তম বার্ষিক ভারত-রাশিয়া সামিটে (India Russia Summit) যোগ দিতে সোমবার দিল্লি আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বজুড়ে নতুন আতঙ্ক করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে এর মধ্যেই বেশ কিছু দ্বি-পাক্ষিক এবং আন্তর্জাতিক সামিট বাতিল হয়েছে। এরই মধ্যে দিল্লি আসছেন পুতিন।

পদস্থ আধিকারিক সূত্রে খবর, রুশ প্রেসিডেন্ট আজ দুপুরের পর ভারতে পৌঁছবেন এবং মাত্র ৬-৭ ঘণ্টা থাকবেন। এরইমধ্যে ২ দেশের মধ্যে বিভিন্ন স্তরে আলাপ আলোচনা হবে। সন্ধ্যে সাড়ে ৫টায় হায়দরাবাদ হাউসে দুই নেতার বৈঠক হবে। করোনার ওমিক্রন ভাইরাস নিয়ে ক্রমবর্দ্ধমান উদ্বেগের মধ্যে কোভিড প্রোটোকলের পরিপ্রেক্ষিতে দুই দেশের আলাপ আলোচনায় অংশগ্রহণকারী আধিকারিকদের সংখ্যা সীমিত রাখা হয়েছে। সোমবারই রাত সাড়ে ৯টায় সময় রাশিয়ার উদ্দেশে রওনা দেবেন পুতিন।  

জানা গেছে, সামিটে দুই দেশের প্রধান দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং কৌশলগত পার্টনারশিপ নিয়ে আলোচনা করবেন। দুই দেশের বহুদিনের সম্পর্কে কীভাবে আরও মজবুত করা যায় তা নিয়েও কথা হবে। সামিটের আগে হবে ২+২ বৈঠক। যেখানে রাজনৈতিক এবং প্রতিরক্ষা বিষয়ক ইস্যু নিয়ে পারস্পরিক স্বার্থে আলোচনা হবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলবেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু।

প্রসঙ্গত, রাশিয়ার থেকে মিসাইল ডিফেন্স সিস্টেম এস-৪০০ কিনছে ভারত। এ নিয়ে আমেরিকা অসন্তোষ প্রকাশ করেছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাশিয়ার তৈরি অস্ত্র কিনলে ‘কাটসা’ আইনে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে ভারতকে। ভারতের তরফে অবশ্য বলা হয়েছে অস্ত্র কেনা না কেনা ভারতের সার্বভৌম সিদ্ধান্ত। অন্যদিকে, রাশিয়ার সহযোগিতায় ভারতেই ৫ লক্ষ একে-২০৩ রাইফেল বানানোর কথা জানানো হয়েছে।

ভোট লুঠ অভিযোগ, ক্রেমলিনের নীল লাল কাঁচ ঘেরা বারান্দায় ফের হাঁটবেন পুতিন

Vladimir Putin

নিউজ ডেস্ক: ক্রেমলিন। বিশ্ব রাজনীতির যে ত্রিমুখী নিয়ন্ত্রক রয়েছে তার একটি কোনা হল রুশ রাজনীতির প্রশাসনিক সদর ভবনটি। ঠান্ডা পাথুরে দেওয়ালের গায়ে লাল নীল সবুজ হলুদ কাঁচের বন্ধ জানালাগুলো কবে শেষ খোলা হয়েছিল তা কেউ বলতে পারে না।

সেই ভবনের নিরাপদতম কুঠুরিতে যে প্রাচীন ওক কাঠের বিরাট টেবিল রয়েছে সেখানেই দেখা যায় ভ্লাদিমির পুতিন কে। দেখা যাবে আগামী ২০২৪ সাল পর্যন্ত। রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফের জয়ী। বিরোধী আসনে বসছে কমিউনিস্ট পার্টি।

Vladimir Putin

বিবিসি জানাচ্ছে, ৫০ শতাংশ ভোট পেয়েছেন পুতিন। গত নির্বাচনে তাঁর দল ইউনাইটেড রাশিয়া পার্টি ৫৪ শতাংশ ভোট পেয়েছিল। এবারের নির্বাচনে পুতিনের জনসমর্থন কমেছে। তাৎপর্যপূর্ণ, বিরোধী আসনে থেকে ভোটে নেমেছিল পূর্বতন সোভিয়েত ইউনিয়নের শাসক কমিউনিস্ট পার্টি। তারা এবারেও সরকার গড়তে না পারলেও জনসমর্থন বাড়িয়েছে।রুশ কমিউনিস্ট পার্টির প্রধান গেন্নাদি জুগানভ কড়া প্রতিদ্বন্দ্ব্বিতায় ফেলে দিয়েছেন প্রেসিডেন্ট পুতিনকে। বেশ কয়েকটি আসনে পুতিনের দলকে সরাসরি পরাজিত করেছে কমিউনিস্ট পার্টি।

বিবিসি আরও জানাচ্ছে,পুতিনের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার সমালোচকদের এই নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। ব্যালট বাক্স আগেই ভর্তি করে রাখা এবং জোরপূর্বক ভোট দেওয়ার অসংখ্য অভিযোগ রয়েছে।
১৯৯৯ সালে পুতিন রুশ সরকারের প্রেসিডেন্ট হন। বলা হয় সোভিয়েত জমানার শেষে তৎকালীন কেজিবি গুপ্তচর পুতিন তাঁর ক্ষুরধার বুদ্ধিতে সরকার চালান। সেই সঙ্গে অভিযোগ ওঠে, পুরনো কায়দায় অপহরণের। পার্লামেন্টে বিপুল ক্ষমতা পাওয়ায় পুতিন নিজেকে প্রায় একচ্ছত্র নায়ক করে রেখেছেন। কিন্তু এবার তাঁর জনসমর্থনে ঘাটতি এসেছে।

আফগান তালিবান সরকারকে রুশ প্রেসিডেন্ট পুতিনের হুশিয়ার

president vladimir putin

নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ১৩তম ব্রিকস সম্মেলনে আফগানিস্তান ইস্যু নিয়ে জোর আলোচনা করলেন৷ তিনি তালিবান সরকারকে হুশিয়ারি দিয়ে বলেছেন, আফগানিস্তান যেন তার প্রতিবেশী দেশগুলোর কাজে হুমকির কারণ হয়ে না ওঠে৷ তিনি বলেন, ” প্রতিবেশি দেশগুলোতে যেন সন্ত্রাসবাদ, মাদক পাচারের মতো বিপদ তৈরি না করে আফগানিস্তান৷’

আরও পড়ুন: তালিবান সরকার ইস্যু: পুতিন-মোদী আলোচনার পর প্রশ্ন ‘সমর্থন ইঙ্গিত’

ব্রিকস সন্মলনে পুতিন আরও বলেন, ‘আমেরিকান সেনাবাহিনী এবং তাদের মিত্র বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তান একটি নতুন ট্র্যাজেডিতে জড়িয়ে পড়েছে। এখনও পরিষ্কার নয় যে এটি কীভাবে বিশ্ব এবং অঞ্চলের নিরাপত্তাকে প্রভাবিত করবে। আমাদের সব দেশ এই বিষয়ে বিশেষ মনোযোগ দিয়েছে।

president vladimir putin with Modi

রাশিয়ার এই মন্তব্যটি বেশ গুরুত্বপূর্ণ বলে মনেই করা হচ্ছে৷ কারণ, মস্কো থেকে তালিবানদের সমর্থন পাওয়ার খবর পাওয়া গিয়েছে। রাশিয়া ছাড়াও চিন থেকে তালিবানদের প্রতি সহায়ক মনোভাব দেখানো হয়েছে। তালিবান প্রীতি সম্পর্কে পাকিস্তানের ভুমিকা বিশ্বের সামনে প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে পুতিনের এই কঠোর মন্তব্য বড়সড় প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: আফগান সংকটমোচনে রাশিয়ার হস্তক্ষেপের ইঙ্গিত মিলছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৩ তম ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী মোদী বৈঠকে বলেন, ‘সম্প্রতি প্রথম “ব্রিকস ডিজিটাল স্বাস্থ্য সম্মেলন” আয়োজন করা হয়েছিল। প্রযুক্তির সাহায্যে স্বাস্থ্য সুবিধা বাড়ানোর জন্য এটি একটি উদ্ভাবনী পদক্ষেপ। নভেম্বরে ভারতের জলসম্পদমন্ত্রী প্রথমবারের মতো ব্রিকস ফরম্যাটে মিলিত হবেন। আমরা ব্রিকস সদস্যরা ‘কাউন্টার টেরোরিজম অ্যাকশন প্ল্যান’ অর্থাৎ সন্ত্রাসবিরোধী কর্মপরিকল্পনাকেও সমর্থন করেছি।