Weather Update: সুখবর, বাংলা থেকে বর্ষা-বিদায়

The rainy season is leaving Bengal

নিউজ ডেস্ক, কলকাতা: ​ষষ্ঠীর দিনেই সুখবর। রাজ্যের একাংশে থেকে বিদায় নিল বর্ষা। সোমবার রাজ্যের মালদহ ও দিনাজপুরের ওপর থেকে মৌসুমি বায়ু সরে গিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি শিলিগুড়ি, শান্তিনিকেতন, মেদিনীপুর থেকেও বিদায় নিয়েছে বর্ষা।

সাধারণত ১০ অক্টোবর রাজ্যের ওপর থেকে বর্ষা বিদায় নেয়। এবছর তার থেকে এক দিন পর কেটেছে মৌসুমি বায়ুর প্রভাব। পুজোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে নিম্নচাপের জেরে। বৃষ্টি বাড়তে পারে ১৬ অক্টোবর থেকে।

পূর্বাভাস মতো, রবিবার পঞ্চমীর সকালে সামান্য বৃষ্টি হয় কলকাতায়। ষষ্ঠী, সপ্তমী মোটের উপর নির্বিঘ্নেই পুজো দেখতে বের হতে পারবেন সাধারণ মানুষ। তবে অষ্টমী থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের জেরে দুই মেদিনীপুর-সহ দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়া জেলায় আগামী ১৪ ও ১৫ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৩ তারিখ অষ্টমীতেও বৃষ্টি হবে রাজ্যের একাধিক জেলায়। কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়া মোটামুটি ভালো থাকবে।

এদিকে বৃষ্টির পরিমাণ কম থাকলেও আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।

এদিকে আন্দামান ও নিকোবর দ্বীপ, গোয়া, কর্নাটক, কেরল, মাহে, পুদুচেরী, তামিলনাড়ু মহারাষ্ট্রের কোঙ্কন উপকূলের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে।
আজ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ সর্বনিম্ন ৬৫ শতাংশ

Weather Update: বর্ষা বিদায়ের পূর্বাভাসের মধ্যেই বৃষ্টির ভ্রুকুটি

weather update

নিউজ ডেস্ক, কলকাতা: তাই আগামী ১৩ অক্টোবর থেকে বর্ষা বিদায়ের পালা শুরু হবে বাংলায়। তাই সপ্তমী পর্যন্ত আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে। এই দিনগুলিতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। তবে বিক্ষিপ্তভাবে দুই-এক পশলা বৃষ্টি হতে পারে রাজ্যের কয়েকটি জায়গায়। তবে বর্ষা বিদায়ের পূর্বাভাসেই নিম্নচাপের জেরে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।

পূর্বাভাস মতো, রবিবার পঞ্চমীর সকালে সামান্য বৃষ্টি হয় কলকাতায়। ষষ্ঠী, সপ্তমী মোটের উপর নির্বিঘ্নেই পুজো দেখতে বের হতে পারবেন সাধারণ মানুষ। তবে অষ্টমী থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের জেরে দুই মেদিনীপুর-সহ দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়া জেলায় আগামী ১৪ ও ১৫ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৩ তারিখ অষ্টমীতেও বৃষ্টি হবে রাজ্যের একাধিক জেলায়। কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়া মোটামুটি ভালো থাকবে।

এদিকে বৃষ্টির পরিমাণ কম থাকলেও আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।

এদিকে আন্দামান ও নিকোবর দ্বীপ, গোয়া, কর্নাটক, কেরল, মাহে, পুদুচেরী, তামিলনাড়ু মহারাষ্ট্রের কোঙ্কন উপকূলের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে।

আজ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ সর্বনিম্ন ৬৫ শতাংশ।

Weather update: আজ থেকে আবহাওয়ার উন্নতি, জেনে নিন পুজোর আবহাওয়ার বিশেষ আপডেট

Weather update for puja time

নিউজ ডেস্ক: আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, আজ থেকেই আবহাওয়ার উন্নতি হবে। ষষ্ঠী-সপ্তমী খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই।

তবে অষ্টমীতে বৃষ্টিতে হতে পারে কলকাতায়। তবে দুর্যোগ নেমে আসবে এমন কোনও সতর্কতা এখনও দেয়নি হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা ও উপকূলীয় জেলাগুলিতে। আসলে আজকেই উত্তর আন্দামান সাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ। তার অভিমুখ দক্ষিণ ওডিশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে। এই নিম্নচাপের জেরে, অষ্টমীর দিন উপকূলের জেলা, অর্থাৎ, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও কলকাতা, হাওড়া, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমী-দশমী বাড়তে পারে বৃষ্টির পরিমান। তবে, উত্তরে আবহাওয়ার উন্নতি হবে। আগামী এক সপ্তাহে উত্তর বঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে। মৌসুমী বায়ু উইথড্রল লাইন দ্বারকা-উদয়পুর গোয়ালিয়রের উপর অবস্থান করছে। উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে আংশিকভাবে মৌসুমী বায়ু বিদায় নেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে ৭২ ঘন্টার মধ্যে বর্ষা বিদায় নেবে। অপরদিকে ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব-মধ্য আরব সাগরে। নিম্নচাপ তৈরি হতে পারে আন্দামান সাগরে।

সেটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ ওডিশা ও উত্তর অন্ধ্র প্রদেশ উপকূলে পৌছবে। তারই কিছুটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূলে। এদিকে মৌসুমী বায়ু বিদায় নেওয়ায় শুষ্ক আবহাওয়ার তৈরি হবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলোতে। আগামী কয়েকদিন কঙ্কন গোয়া, মধ্য মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাডু পণ্ডিচেরি, কর্ণাটক ও কেরলে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। সমুদ্র উত্তাল থাকবে।

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং রাতের দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে দিনভর থাকবে মেঘলা আকাশ।

Weather update: ভ্যাপসা গরমে শহরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

Weather update

নিউজ ডেস্ক: ভ্যাপসা গরম থাকছে কলকাতায়। মাঝে মাঝেই মেঘলা হয়ে যাচ্ছে আকাশ। সঙ্গে বেলার দিকে প্রত্যেক দিনই অল্প বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস বলছে যে আপাতত ভয়ঙ্কর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। বড় কোনও সিস্টেম তৈরি হয়নি।

তবে দু-এক পশলা বৃষ্টি হতেই পারে। যেমন মঙ্গলবারের মতো বুধবার হঠাৎ করেই কলকাতা-সহ বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়। সৌজন্যে উড়ো মেঘ।

এর পিছনে বাতাসের অতিরিক্ত আর্দ্রতাকেই দায়ী করছেন আবহবিদেরা। তাঁরা বলছেন, বাতাসের জলীয় বাষ্প দ্রুত গরম হয়ে বায়ুমণ্ডলের উপরের স্তরে উঠছে এবং ঘনীভূত হয়ে বজ্রগর্ভ মেঘ তৈরি করছে। তা থেকেই স্থানীয় ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। কিন্তু তা একটানা হবে না।

বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৫৯ শতাংশ। বৃষ্টি হয়নি।

বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৬২ শতাংশ। বৃষ্টি হয় ০.৪ মিলিমিটার।

মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৬৭ শতাংশ।

Weather update: আজ থেকে শুরু বর্ষা বিদায়, বাংলার ভাগ্য কী বলছে?

Autumn kolkata

নিউজ ডেস্ক: বর্ষার বিদায় পর্ব শুরু হচ্ছে আজ থেকেই, কিন্তু বাংলার কপালে কী লেখা আছে? কী জানাচ্ছে মৌসম ভবন? হাওয়া অফিস জানিয়েছে উত্তর-পশ্চিম ভারতের কিছু এলাকা থেকে বর্ষা বিদায় নেবে এবং তার পরে ধাপে ধাপে গোটা দেশ থেকে বর্ষা বিদায় নেবে কিন্তু তাই বাংলা থেকে বর্ষার বিদায় নিতে এখনও কিছু দেরি আছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

নিয়ম অনুযায়ী, এই সময়ে উত্তর-পশ্চিম দিক থেকে আসে ঠান্ডা হাওয়া। তা দক্ষিণী বাতাস যা আর্দ্র বাতাস টেনে আনে তাকে ধাক্কা দিয়ে বর্ষাকে হঠিয়ে দেয়। বাংলার বাতাসে এখনও সেই লক্ষন নেই। আসলে ওই উত্তুরে হাওয়া যত জোরালো ভাবে প্রবেশ করে ততই বর্ষার বিদায়পর্ব দ্রুত হয়। এটার উপরেই নির্ভর করে বর্ষা। বাংলায় তেমনটা হচ্ছে কই?

উলটে ভ্যাপসা গরম থাকছে। মাঝে মাঝেই মেঘলা হয়ে যাচ্ছে আকাশ। তবে হাওয়া অফিস এইটুকু অভয় দিচ্ছে, আপাতত ব্যাপক বর্ষার তেমন সম্ভাবনা নেই। বিশেষ কোনও সিস্টেম তৈরি হয়নি।

তবে দু-এক পশলা বৃষ্টি হতেই পারে। যেমন মঙ্গলবার হঠাৎ করেই কলকাতা-সহ বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়। সৌজন্যে উড়ো মেঘ। অবশ্য এটাই তো শরতের আসল আবহাওয়া। উড়ো মেঘে বৃষ্টি হবে। পরক্ষণেই আকাশ পরিস্কার। গরম হবে, ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আজ মহালয়ার ভোর অনেকটা এমনই ছিল। তবে বেলার দিকে থাকবে গরম।

এর পিছনে বাতাসের অতিরিক্ত আর্দ্রতাকেই দায়ী করছেন আবহবিদেরা। তাঁরা বলছেন, বাতাসের জলীয় বাষ্প দ্রুত গরম হয়ে বায়ুমণ্ডলের উপরের স্তরে উঠছে এবং ঘনীভূত হয়ে বজ্রগর্ভ মেঘ তৈরি করছে। তা থেকেই স্থানীয় ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। কিন্তু তা একটানা হবে না।

বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৬২ শতাংশ। বৃষ্টি হয়েছে ০.৪ মিলিমিটার।

মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৬৭ শতাংশ।

Weather update: দক্ষিণ ভাসিয়ে বৃষ্টি উত্তরমুখী, ভুটান পাহাড়ে হাতির মতো ঘুরছে মেঘ

heavy rain darjeeling

নিউজ ডেস্ক: বৃষ্টিসুর আর মেঘাসুরের জোড়া হামলা শারদোতসবের আগে দক্ষিণবঙ্গ জলে ডুবিয়ে এবার মত্ত হাতির মতো মেঘ (Weather update) গজরাচ্ছে উত্তরবঙ্গের মাথায়।

আবহাওয়া বিভাগ উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে ভারি বৃষ্টির পূর্বাভাস দিল। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জল থই থই চেহারা হবে। শনি ও রবিবার উত্তরবঙ্গ জুড়ে ভারি বৃষ্টি হবে।

প্রতিবেশি দেশ ভুটানের পাহাড়ে জমছে মেঘ। ভুটানের সীমান্ত এলারার বিভিন্ন জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থিম্পু থেকে এমন জানাচ্ছে দেশটির সংবাদ মাধ্যম। ভুটান পাহাড়ের মেঘ হুড়মুড়িয়ে নেমে আসে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। কলকাতা আবহাওয়া বিভাগ জানাচ্ছে, রবিবার কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ভারি বৃষ্টির কারণে ভুটান থেকে ভারতে আসা নদী তিস্তা, জলঢাকা, কালজানি, ডান সহ উত্তরবঙ্গের অন্যান্য নদীতে জলস্তর বাড়বে বলেই আশঙ্কা। দুর্যোগের কারণে, দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি পথে ধ্বস নামতে পারে। তেমনই সিকিম যাওয়ার রাস্তা বিচ্ছিন্ন হতে পারে ধ্বসের কারণে। রবিবার বিকেল থেকে বৃষ্টির দাপট কমবে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই নজিতবিহীন বৃষ্টিপাতের জেরে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমের বহু এলাকায় দারকেশ্বর, দামোদর, অজয়, কংসাবতী, গন্ধেশ্বরী সহ বিভিন্ন নদনদীর জলস্তর বেড়েছে। বাঁকুড়ার পরিস্থিতি খুব খারাপ। বীরভূমেও বন্যা পরিস্থিতি। ঝাড়খণ্ডে বৃষ্টির জেরে ডিভিসি জল ছাড়তে শুরু করেছে। এর ফলে দামোদরের জলে পূর্ব ও পশ্চিম বর্ধমান ছাড়িয়ে হুগলি, হাওড়ার বিস্তির্ণ এলাকা জলমগ্ন। আবহাওয়া বিভাগ জানাচ্ছে, শনিবার বীরভূম এবং মুর্শিদাবাদে ভারি বৃষ্টি হতে পারে।

Weather update: সকালে হালকা, বেলা বাড়লে বাড়তে পারে বৃষ্টি

Weather update kolkata

নিউজ ডেস্ক: Weather update: সকালে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে মঙ্গল ও বুধবার বৃষ্টির ভোগান্তি আছে শহরে তা স্পষ্ট করছে এদিন সকালের মেঘাচ্ছন্ন আকাশ।

আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ ও সর্বনিম্ন ৭২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে শহরে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২৬ থেকে সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ বৃষ্টি যে হবে তা স্পষ্ট কারণ, তার হাত ধরেই নামবে সর্বোচ্চ তাপমাত্রা।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৮ ও সর্বনিম্ন ৭৫ শতাংশ। বৃষ্টি হয় ১২.৪ মিলিমিটার। এই পুরো বৃষ্টিই হয় রবিবার দুপুরবেলায়। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২৬ থেকে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

Kolkata Weather update

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, “পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটু ঘূর্ণাবর্ত তৈরি হবে ২৭ সেপ্টেম্বর। এর জেরে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। সেটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে ২৯ তারিখ এসে পৌঁছাবে বাংলার উপকূলে। এর জেরে ঝড়ো হাওয়া এবং প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।”

২৮ ও ২৯ তারিখ কমলা সতর্কতা জারি করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর কলকাতায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে। ২৯ সেপ্টেম্বরেও একই রকম।গতিতে শহরে বইবে ঝড়ো হাওয়া।

ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। এই দুই দিনেই পূর্ব মেদিনীপুর,উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণায় সর্বোচ্চ ৬৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে

Weather update: হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

Weather update

নিউজ ডেস্ক: শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃষ্টি বেশি ভোগাবে মঙ্গল ও বুধবার। 

আজ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮ ও সর্বনিম্ন ৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১২.৪ মিলিমিটার। এই পুরো বৃষ্টিই হয়েছে রবিবার দুপুরবেলায়। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২৬ থেকে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

এ রাজ্যের উপর এর প্রভাব নেই। আগামী ২৪ ঘণ্টায় কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, “পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটু ঘূর্ণাবর্ত তৈরি হবে ২৭ সেপ্টেম্বর। এর জেরে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। সেটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে ২৯ তারিখ এসে পৌঁছাবে বাংলার উপকূলে। এর জেরে ঝড়ো হাওয়া এবং প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।”

২৮ ও ২৯ তারিখ কমলা সতর্কতা জারি করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর কলকাতায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে। ২৯ সেপ্টেম্বরেও একই রকম।গতিতে শহরে বইবে ঝড়ো হাওয়া। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। এই দুই দিনেই পূর্ব মেদিনীপুর,উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণায় সর্বোচ্চ ৬৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে

এদিকে রবিবার গভীর রাতে ঘূর্ণিঝড় গুলাব শক্তি কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এমনটাই জানাল আবহাওয়া দফতর। রবিবার বেশি রাতে অন্ধপ্রদেশের সান্থাগুড়ায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় গুলাব। ঝড়ের বলি শ্রীকাকুলামের মৃত ২ মৎসজীবী। বাংলার উপকূলে দিল ঝড়ো হাওয়া। এতটুকুই। অথচ রবিবার দুপুরে শহর ও শহরতলির আকাশ কালো হয়ে আসে মেঘে। শুরু হয় বৃষ্টি। ঝেঁপে টানা ঘণ্টা দুয়েক বৃষ্টি হয়। বিকেল থেকে আকাশ পরিস্কার হয়। তারপর থেকে তেমন দুর্যোগের বৃষ্টি দেখা যায়নি। অবশ্য এমনটাই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেটাই হল, ভোগাবে ঘূর্ণাবর্তের বৃষ্টি।

Weather: বৃষ্টি কমলেও এখনই থামছে না ভোগান্তি

Rain, kolkata, neighborhood, Weather

কলকাতা: সোমবার সারা দিনভর ভোগানোর পর কিছুটা ক।কমেছে বৃষ্টি। তবে ঝিমঝিমে বৃষ্টি আজ মঙ্গলবারও চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে আকাশ একটু পরিষ্কার হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

মঙ্গলবার মূলত, পশ্চিমের জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা আছে কারণ ঘূর্ণাবর্ত অন্য পথে সরেছে সঙ্গে মৌসুমী অক্ষরেখা আজ বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলার দিকে সরেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাঁকুড়া, পুরুলিয়ার পাশাপাশি ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগণা এবং দুই মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “উত্তর পশ্চিম বঙ্গোপসাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে থাকা ওই বিশাল ঘূর্ণাবর্ত এখন বাংলাদেশ উপকূলের সমতল থেকে ৫.৮ কিলোমিটার উপরে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা কিছুটা সরলেও কলকাতার উপরেও বেশ কিছুটা অবস্থান করছে তাই শহরে আজকেও বৃষ্টির সম্ভাবনা থাকছেই”।

Rain kolkata

সোমবার সকাল পর্যন্ত কলকাতায় বৃষ্টির পরিমান ছিল ১১৭.২ মিলিমিটার। সোমবার দিনভর ৮৪.৯ মিলিমিটার বৃষ্টি হয়। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বৃষ্টির পরিমান ০৬.১ মিলিমিটার।

বিপুল বৃষ্টিতে সোমবারের থেকে আরও অনেকটা স্বাভাবিকের নীচে নেমেছে কলকাতার তাপমাত্রা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সাত ডিগ্রি কম। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৯৬ শতাংশ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আর্দ্রতার পরিমান ছিল সর্বোচ্চ ৯৯ শতাংশ, সর্বনিম্ন ৭১ শতাংশ।