Yash-Nusrat: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে সারলেন যশ-নুসরত?

Yash-Nusrat

বায়োস্কাপ ডেস্ক: টলিপাড়ায় যশ দাশগুপ্ত আর নুসরতের সম্পর্ক নিয়ে গুঞ্জন কম নয়। এরই মধ্যে তাদের প্রেম নিয়ে গুজবের আগুনে ঘি ঢেলে দিলেন নায়িকা স্বয়ং। যশ দাশগুপ্তকে প্রকাশ্যে স্বামী বলে স্বীকার করে নিলেন নুসরত জাহান। এর পরেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। জল্পনা শুরু হয় তাদের বিয়ে আর গোপন সম্পর্ক নিয়ে।

রবিবার ছিল যশ দাশগুপ্তের জন্মদিন। সেদিন রাতে অভিনেতা ও অভিনেত্রী একটি রোমান্টিক ডিনারে যান একসাথে। ইনস্টাগ্রামে সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেছেন নায়িকা। যশ দাশগুপ্তের জন্য জন্মদিনের কেকের একটি ঝলক শেয়ার করেছেন নুসরাত জাহান। সেই কেকের ওপর অভিনেতাকে স্বামী এবং বাবা হিসাবে উল্লেখ করা ছিল। কেকে শুভ জন্মদিন এর পাশাপাশি লেখা ছিল ‘স্বামী’ ও ‘পিতা’ এই দুই শব্দ। নুসরাত জাহানের ইনস্টাগ্রাম আপডেটগুলি ইন্টারনেটে উত্তেজনা ছড়ায় কারণ এই প্রথম তিনি যশ দাশগুপ্তকে তার “স্বামী” হিসাবে উল্লেখ করেছিলেন। এটির মাধ্যমেই প্রথম দম্পতির বিবাহিত হওয়ার বিষয়টি নিশ্চিত হতে দেখা গেছে। নুসরতের ইনস্টাগ্রাম আপডেটগুলিও শিশুর বাবা সম্পর্কে জল্পনা – কল্পনার সমাধান করতে হাজির হয়েছিল।

নুসরাত ও যশের প্রেম ও গোপন সম্পর্ক নিয়ে টলিউডে গুঞ্জন দীর্ঘদিনের। শোনা যায়, তাদের সম্পর্কের কারণেই বিয়ের ছয় মাসের মধ্যেই বিয়ে ভেঙে যায় অভিনেত্রীর। নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তাদের সম্পর্কের জল্পনা আরো গুরুতর হয়। নুসরাতের প্রাক্তন স্বামী এই নিয়ে একাধিকবার মুখ খুললেও অভিনেতা ও অভিনেত্রীকে এ বিষয়ে বিশেষ মন্তব্য করতে আগে কখনো শোনা যায়নি। এই বিষয়ে অবশ্য অভিনেত্রী একবার বলেছিলেন যে তার ও তার প্রাক্তন স্বামীর আদতেও বিয়ে হয়নি কখনোই। এর পরে এইদিন যশ দাশগুপ্তকে স্বামী হিসেবে সম্বোধন করতেই সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বয়ে যায়। জল্পনা শুরু হয়ে যায় তাদের কবে এবং কিভাবে বিয়ে হয়েছে, বা আদৌও বিয়ে হয়েছে কিনা। প্রসঙ্গত, SOS কলকাতা নামে একটি ছবিতে শেষবার তাদের একসাথে অভিনয় করতে দেখা যায়

রোম্যান্সে ‘বড়’ ঝড় তুলতে আসছেন যশ-মধুমিতা

madhumita

বায়োস্কোপ ডেস্ক: বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন যশ এবং মধুমিতা। ২০১৩ সালের ব্লকব্লাস্টার ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-তে জুটি বাঁধতে দেখা গেছিলো যশ এবং মধুমিতাকে। সেই সময় ধারাবাহিকটি ব্যপক জনপ্রিয়তা পেয়েছিল। যশ এবং মধুমিতার জুটি বহু দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত টানা ৩ বছর সফলভাবে স্টার জলসায় সম্পচারিত হয়েছিলো এই ধারাবাহিক। এরপর কেটে গেছে প্রায় ৫ বছর।

বহুদিন ধরেই অনুরাগীরা অপেক্ষা করছিলেন কবে আবারও ছোটপর্দার সেই সুপারহিট জুটিকে একসঙ্গে দেখা যাবে। এবারে তাঁদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী এসভিএফ এর ব্যানারে বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন ধারাবাহিকের অরণ্য সিংহ রায় এবং পাখি ঘোষ দস্তিদার। এক প্রথম সারির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যশ জানান, খবরটি সত্যি। তবে ছবির পরিচালক কে হবেন বা ছবির নাম কী হবে, এই বিষয়ে মুখ খোলেননি যশ।

madhumita

তবে টলি-পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে বাবা যাদবের পরিচালনায় বড় পর্দায় দেখা মিলবে মধুমিতা এবং যশের। ইতিমধ্যেই মধুমিতার ফ্যান পেজে একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে মধুমিতা এবং যশকে একসঙ্গে এসভিএফ-এর অফিসে দেখা যাচ্ছে। এই ছিবিতে মধুমিতাকে দেখা গেলো ছেঁড়া ডেনিম এবং একটি স্লিভলেস ছোট টপে। অন্যদিকে যশের পরনে ছিল ছেঁড়া ডেনিম এবং একটি গোল গোলা টি-শার্ট। অনেকদিন ধরেই যশের প্রত্যাবর্তন নিয়ে জল্পনা চলছিলো। অন্যদিকে মধুমিতা এতদিন একটি বিজ্ঞাপনীর শুটে ব্যস্ত ছিলেন। সবমিলিয়ে আবারও ছোট পর্দার সেই সুপারহিট জুটিকে বড় পর্দায় দেখার জন্য মুখীয়ে রয়েছেন বিনোদনপ্রেমীরা।

যশের ছেলেকে আদরে ভরিয়ে দিলেন নুসরত!

As Nusrat Jahan confirms her separation, here are 7 pics of the Bengali actress with her rumoured flame Yash

বায়োস্কোপ ডেস্ক: এই মুহূর্তে পেজ থ্রিতে হটকেক হলেন অভিনেত্রী নুসরত জাহান। অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে সরগরম নেটদুনিয়া। গত জুন মাসে অভিনেত্রীর অন্তঃসত্ত্বার খবর সামনে আসে। অভিনেত্রীর বেবি বাম্পের ছবি বেশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে অভিনেত্রীর কোল আলো করে আসতে চলেছে তার হবু সন্তান। এখন শুধু প্রহর গোনার পালা। আর তাই দিন দিন বেড়ে চলেছে অভিনেত্রীর মাতৃত্বকালীন জেল্লা। তবে একটাই প্রশ্ন আছে অভিনেত্রীর আগত শিশুর পিতৃপরিচয় কী? যশ না নিখিল কে এই শিশুর বাবা? নিখিল নিজেই এই আগত শিশুর বাবা নন তিনি স্পষ্ট ভাষায় জানান।

টলিপাড়াতে নতুন গুঞ্জন, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে একই ছাদের তলায় থাকতে শুরু করেছেন যশরত। নিজেদের মুখে সেই বিষয়ে কেউ কোনো কথা না বললেও সেই ইঙ্গি পাওয়া যাচ্ছে তাঁদের ইন্সটাগ্রাম খুললে৷ না দুজনেই নিজেদের কোনো ছবি একসাথে দেয়নি। যশের সাথে নুসরতের নেট মাধ্যমে ছবি না পাওয়া গেলেও সম্প্রতি যশের চারপেয়ে সারমেয়র সাথে হামেশাই নতুন নতুন ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে নুসরতকে।

সকলেই জানেন যশ একজন পশুপ্রেমী। তার কাছে এক সন্তান সম সারমেয়। নাম তার হ্যাপি। আর এই হ্যাপির সাথে বেশ হ্যাপি নুসরত। এই সারমেয়র প্রতি ভালোবাসা জাহির করতে দেখা যাচ্ছে নুসরতকে। গত সপ্তাহে হ্যাপির সাথে একটি ছবি পোস্ট করতে দেখা গিয়েছিল নুসরতকে, আর আবার আরো একবার হ্যাপির সাথে ছবি পোস্ট করলেন নায়িকা। যশের সারমেয়র সাথে একটি মিষ্টি ছবি শেয়ার করে নুসরত ক্যাপশনে লিখেছেন, মিষ্টি। সত্যি এই ছবিটা বেশ মিষ্টি।

এই ছবিটিতে দেখা গেল যশের সারমেয় হ্যাপ আদুরে দৃষ্টিতে তাকিয়ে আছে নুসরতের দিকে। অন্যদিকে নুসরতের চোখ বন্ধ, সে নিজের থুতনি ঠেকিয়ে আছে হ্যাপির মুখে। ভালোবাসামাখা এই মিষ্টি ছবিটি নিজের ইনস্টাগ্রামের করেছেন নুসরত। শোনা যায় গর্ভবতীদের প্রতি একটু বেশি অনুভূতিশীল হয় সারমেয়রা। আর তাই যেন হ্যাপিকে কাছে পেয়ে খুশি অভিনেত্রী। আরো বেশি করে নুসরতকে ভালোবাসায় ভরিয়ে তুলছে।